Blog

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামি গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ০৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানি ও র‌্যাব-২, সিপিসি-৩, আগারগাঁও এর একটি যৌথ আভিযানিক দল র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় “সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পার্শ্বে বাসষ্ট্যান্ড এলাকায়” একটি অভিযান পরিচালনা করে ‘নারী ও শিশু ১৩/২২, পিটিশন নং-১৮০/২১, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায়’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ কবির হোসেন (২৮), পিতা-মোঃ আলম ফকির, সাং-পাছপুংগলী, থানা-ফরিদপুর, জেলা-পাবনা।

    ৩। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।

    স্বাক্ষরিত…….

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

  • ৯’মার্চ পটুয়াখালী সহ ৯ পৌরসভায় নির্বাচন

    ৯’মার্চ পটুয়াখালী সহ ৯ পৌরসভায় নির্বাচন

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

    রবিবার (২১ জানুয়ারি-২৪ ইং) তারিখ বিকেলে ইসির অতিরিক্ত সচিব এর তথ্যে জানাগেছে আগামী ৯’ই মার্চ দেশের ৯ টি পৌরসভার সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

    যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে— পটুয়াখালী সদর , বরগুনা জেলার আমতলী, সাতক্ষীরা পৌরসভা, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সুনামগঞ্জ জেলার তাহেরপুর, ময়মনসিংহের ত্রিশাল, জামালপুরের বকশীগঞ্জ ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা সহ সর্বমোট ৯ টি পৌরসভায় ভোটগ্রহন করতে কমিশন ফাইল অনুমোদন করেছে। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়মঅনুযায়ী সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

  • শোক সংবাদ

    শোক সংবাদ

    খবর বিজ্ঞপ্তি:- পটিয়া পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক সাইফুর রহমান (৩৯) ২২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টার দিকে পটিয়া থেকে কুমিল্লা যাওয়ার পথে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ইন্না-লিল্লাহী ওয়ান্নাহ লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে পিতা মাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

    সোমবার দুপুরে পটিয়া মডেল মসজিদে তার জানজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। মরহুম এর কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পটিয়া পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক মো: সৈয়দ, সদস্য সচিব মজিবুর রহমান, পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক মো: বেলাল, মো: বাবুল,৮নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন, অনিল প্রমুখ।

  • রাজশাহীর চারঘাটে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

    রাজশাহীর চারঘাটে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চারঘাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় (উপসচিব) পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ ও শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

    সেমিনারে বয়স্কভাতা ও বিধবাভাতাসহ সমাজসেবা অধিদপ্তরের আওতায় সরকারি অবদান সঠিক ভাবে বিতরণের ব্যাপারে ব্যাপক আলোচনা হয় এবং মোবাইলের মাধ্যমে উক্ত টাকা যেনো হ্যাকারদের নিয়ন্ত্রণে না যায় এ ব্যাপারে সচেতনতা মূলক প্রচারের জন্য ইউপি চেয়ারম্যান সহ সকলের প্রতি আহবান জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ইউএনও’র প্রচেষ্টায় সাবলীলভাবে বাংলা পড়ায় শিক্ষার্থীদের সাফল্য

    ইউএনও’র প্রচেষ্টায় সাবলীলভাবে বাংলা পড়ায় শিক্ষার্থীদের সাফল্য

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর মেধা ও গৃহীত পরিকল্পনায় সাবলীলভাবে মাতৃভাষা বাংলা শুদ্ধ ভাবে লিখতে ও পড়তে সক্ষম হয়েছে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী জাতি গঠনে ইউএনও’র কর্মপরিকল্পনার অংশ হিসাবে নেওয়া এমন উদ্যোগের সুফল বইছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

    এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে-ফিরে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন করে সেখানে তিনি নিজে শিক্ষক হিসাবে ক্লাশ নিতেন। যেখানে তিনি বুঝতে পারেন শিশুরা বাংলা ভাষাতে ঝিমিয়ে আছে। অথচ
    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রতি দুই বছর অন্তর একটি মূল্যায়ন করা হয়ে থাকে, যেখানে দেখা হয় শিশুরা প্রাথমিক শিক্ষা পর্যায়ে বাংলা ও গণিত বিষয়ে কী শিখছে। যা শিখছে, তা কতটা দক্ষতার সঙ্গে শিখছে। তাই তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই পদক্ষেপ বাস্তবায়নে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে এসব বিদ্যালয়গুলো সাবলীলভাবে মাতৃভাষা বাংলা শুদ্ধ ভাবে লিখতে ও পড়তে সক্ষম হয়েছে বলে জানান বয়ড়া সালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিলকিস আক্তার রুমা।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান-২০১৫ সালের মূল্যায়নে দেখা যায় যে বাংলা বিষয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ৩৫ শতাংশ এবং পঞ্চম শ্রেণির ৭৭ শতাংশ শিক্ষার্থী নির্ধারিত দক্ষতার চেয়ে পিছিয়ে আছে। আর গণিত বিষয়ে তৃতীয় শ্রেণির ৫৯ শতাংশ এবং পঞ্চম শ্রেণির ৯০ শতাংশ শিক্ষার্থী নির্ধারিত দক্ষতার চেয়ে পিছিয়ে আছে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের প্রাথমিক শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বিরাট অংশ বাংলা ও গণিত বিষয়ে কাঙ্ক্ষিত মাত্রায় দক্ষতা অর্জন করতে পারছে না।

    কিন্তু গত বছরও আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৫ শতাংশ পাসের হার ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মাত্রায় দক্ষ না হয়েও পরীক্ষায় পাস করে যাচ্ছে। ভালো ফলের পাশাপাশি তারা যেন ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন ছিলো বলেই আমি এমন উদ্যোগ নিয়েছি।

    তিনি বলেন-বর্তমানে যেভাবে আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে, সেটি তাদের মুখস্থের প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের মূল্যায়নের পদ্ধতিকে বিদ্যালয়ভিত্তিক করতে হবে।

    পঠনদক্ষতা হচ্ছে মৌলিক দক্ষতা, যা প্রতিটি শিক্ষার্থীর থাকা উচিত। প্রাথমিক পর্যায়ে শিশুদের শেখার দক্ষতা বৃদ্ধি করতে হলে বাংলায় পড়তে পারার দক্ষতা বাড়াতে হবে। আর এটি করতে হলে আমাদের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম নিয়ে নতুন করে ভাবতে হবে বলে তিনি মনে করেন।

    এদিকে ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইউএনও’র প্রচেষ্টায় সাবলীলভাবে বাংলা পড়ায় শিক্ষার্থীদের সাফল্যে কৃতজ্ঞতা জানাচ্ছেন অভিভাবকগণ।

  • সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃ চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী

    সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃ চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী

    কেএম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে আজ রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকালে সিলেট রেঞ্জ আন্তঃ চ্যাম্পিয়নশীপ “টি ২০” ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম। খেলা শেষে ডিআইজি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন। এছাড়া আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচসহ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, ম্যান অব দ্যা টুর্নামেন্টেদেরকে পুরস্কার প্রদান করা হয়।

    এর আগে বিকাল সাড়ে ৪টায় সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।

    ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম (সেবা), সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমা, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার ( ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিকসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

    আজ দুপুর ১টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় হবিগঞ্জ জেলা পুলিশ ক্রিকেট দল সিলেট জেলা পুলিশ ক্রিকেট দলের মুখোমুখি হয়। ২০ ওভারের খেলায় সিলেট জেলা পুলিশ ক্রিকেট দল টসে জিতে হবিগঞ্জ জেলা পুলিশ ক্রিকেট দলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে হবিগঞ্জ জেলা পুলিশ ক্রিকেট দল ২০ ওভার ৯ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে সিলেট জেলা পুলিশ ক্রিকেট দল ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ৭ উইকেটে বিশালভাবে জয়লাভ করে।

    টুর্নামেন্ট জুড়ে ভালো খেলায় টুর্নামেন্টে সেরা বোলার মোঃ জনি চৌধুরী, সিলেট জেলা, সেরা ব্যাটসম্যান মোজাহিদ হোসেন, হবিগঞ্জ জেলা, ম্যান অব দ্যা টুর্নামেন্ট আশ্রাফ উদ্দিন, হবিগঞ্জ জেলা নির্বাচিত হয়।

  • সোবাহানের মৃত্যুতে কৃষকলীগের শোক প্রকাশ

    সোবাহানের মৃত্যুতে কৃষকলীগের শোক প্রকাশ

    রিপন ওঝা, মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে কৃষকলীগের সদস্য মোঃ সোবাহানের মৃত্যুতে আজ ২১জানুয়ারি মহালছড়ি উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

    উক্ত শোক শ্রদ্ধায় উপজেলা আওয়ামী লীগ সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী, শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক,কৃষকলীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক দিলীপ দাশ(খুলু), সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আব্দুর রশিদ (রতন) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
    ২০জানুয়ারি সন্ধ্যা ৭.৪৫মিনিটে স্টোকজনিত সমস্যায় ৬৫ বছর বয়সে মোঃ মোবাহান মিয়া আমাদের মাঝ হতে বিদায় নিয়েছেন।

    উল্লেখ্য যে, তিনি গতকাল ২০জানুয়ারি সন্ধ্যায় ৭.০০ ঘটিকায় স্টোক করেন, মহালছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করেন।

    পারিবারিক সূত্রে জানা যায় যে, মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে নিকটস্থ কবরস্থানে দাফন কার্য সম্পাদিত হয়েছে।
    তিনি ২স্ত্রী ও সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

  • আশিয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

    আশিয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

    প্রেস বিজ্ঞপ্তি।।পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী
    আশিয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাসেম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাকিল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাসিমুজ্জামান বাহাদুর, দাতা সদস্য গোলাফুর রহমান মঞ্জু, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, আজিজুল হক, জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোহাম্মদ হাসেম,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন,প্রদীপ কুমার বড়ুয়া,সাইদুল হক চৌধুরী, শর্মিলা দাশ,মোঃ নুরুচ্ছাফা,দীপক কান্তি বড়ুয়া,অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, রোকসানা আকতার,নিপুন পাল প্রমুখ।এসময় চেয়ারম্যান এম এ হাসেম বলেন,সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

    ছবির ক্যাপশন: আশিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান এম এ হাসেম।

  • ময়মনসিংহের খাগডহর ইউনিয়নে ৪০দিনের কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান

    ময়মনসিংহের খাগডহর ইউনিয়নে ৪০দিনের কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২২ জানুয়ারি) উপজেলার খাগডহর ইউনিয়নের খাগডহরসহ বিভিন্ন গ্রামের রাস্তার সংস্কার কাজ পরিদর্শনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাদল এ কাজের উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহ ইউপি সদস্যবৃন্দ।

    ২০২৩-২০২৪অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে খাগডহর ইউনিয়নে রাস্তার কাজ শুরু হয়েছে। এতে ৪০ দিনের কর্মসূচিতে দৈনিক ৪’শ টাকা করে ৯৩ জন শ্রমিক কাজ করছে। কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য নিয়মিত পরিদর্শন করা হবে বলেও জানান চেয়ারম্যান আবু সাঈদ বাদল।

  • ত্রিশালে উপজেলা প্রশাসন ও দলিল লিখক সমিতির নেতৃবৃন্দের  ভালোবাসায় সিক্ত হলেন এমপি আনিছ

    ত্রিশালে উপজেলা প্রশাসন ও দলিল লিখক সমিতির নেতৃবৃন্দের ভালোবাসায় সিক্ত হলেন এমপি আনিছ

    নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

    শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৭, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদ উল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হলেন জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও জনগণ মনোনীত ট্রাক প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।

    সোমবার (২২জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ,সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল, বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ সহ সকল ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা । পরে এক মতবিনিময় সভায় ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।

    এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

    পরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি প্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য।

    এসময় শুভেচ্ছা বক্তৃতায় আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি আরো বলেন, কোনো হিংসা-বিদ্বেষ নয়, সবাইকে নিয়ে ত্রিশালের উন্নয়ন করতে চাই। ত্রিশালকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরব আমরা। কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ত্রিশালে চলবে না। এসময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি।

    ত্রিশালে কর্মরত সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি বলেন-
    আপনারা উন্নয়ন কাজের রেজুলেশন তৈরী করে দিবেন আমি কাজের জন্য ঢাকায় পড়ে থাকব
    পিছিয়ে পড়া এলাকাকে উন্নয়নে এগিয়ে নিতে হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি ।
    এসময় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ অফিসার ইনচার্জ কামাল হোসেন, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে তিনি ত্রিশাল উপজেলা দলিল লিখক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে সাব রেজিষ্ট্রার –দলিল লিখক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক দুলাল উদ্দীনের নেতৃত্বে লিখক সমিতির নেতৃবৃন্দও কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচছায় বরণ করেন।