Blog

  • আশুলিয়ায় অসহায় নারীকে অমানুষিক নি*র্যাতন ও হ*ত্যার চেষ্টা অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

    আশুলিয়ায় অসহায় নারীকে অমানুষিক নি*র্যাতন ও হ*ত্যার চেষ্টা অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদাইলে ভাড়াটিয়া এক অসহায় বিধবা নারীকে মারপিট ও অমানুষিক নির্যাতন করে হত্যার চেষ্টা অভিযোগ বাড়িওয়ালা পরিবারের বিরুদ্ধে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা করে বিপাকে পড়েছেন ওই ভাড়াটিয়া ভুক্তভোগী বিধবা নারী মোছাঃ ইতি (৩২)।
    মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ইং) উক্ত মামলার বাদী মোছাঃ ইতি গণমাধ্যমকে বলেন, আমার স্বামী মৃত ইব্রাহিম, আমার স্বামী মৃত্যুর পর আমার সন্তানদের নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি, আমি এক অসহায় বিধবা নারী, আমার জমানো কিছু টাকা ছিলো-বিশ্বাস করে বাড়িওয়ালা মোঃ নজরুল ইসলামের স্ত্রী মোছাঃ বিউটি আক্তারকে ৫০ হাজার টাকা দিয়েছি, টাকা লেনদেনের চুক্তিনামা দলিল করা হয় কিন্তু তারা আমার পাওনা টাকা না দিয়ে চুক্তিনামা কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে, আমার কেউ নেই তাই তারা এমন সাহস করেছে। সেই টাকা ফেরত চাইলে তাদের সাথে আমার একাধিকবার ঝগড়া বিবাদ হয়। গত ০১/১০/২০২৩ইং মারধরের ঘটনা ঘটায় তারা এবং গত ২২/০৮/২০২৩ইং তারিখ সন্ধা সাড়ে ৬টার দিকে আবারও আমি আমার পাওনা টাকা ফেরত চাইলে তারা নিজেদের পরিবারের সবাই লোকজন দলবেঁধে এসে আমাকে মারপিট করে অমানুষিক নির্যাতন করেছে। আমি সঠিক বিচার পাওয়ার আসায় স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার সাদেক ভুঁইয়ার কাছে গিয়েও কোনো সমাধান না পেয়ে আশুলিয়া থানায় গিয়ে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছি। আশুলিয়া থানার মামলা নং ০৯। তারিখ ০২/১০/২৩ইং, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/ ৩২৪/ ৩০৭/ ৩৭৯/ ৩৪/ ৩৫৪/ পেনাল কোর্ট রুজু করা হয়।
    উক্ত মামলার বিবাদী-আসামীরা হলেন, ১। মোঃ আশরাফুল (৩৫), পিতা-এমারত আলী, ২। মোছাঃ বিউটি বেগম (৪০), স্বামী মোঃ নজরুল, ৩। মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-এমারত আলী, ৪। মোছাঃ মোর্শেদা (৪৫), স্বামী মোঃ সিরাজ, ৫। মোছাঃ মমতাজ, স্বামী এমারত আলী, ৬। মোছাঃ আয়েশা বেগম, স্বামী আব্দুর রব, সর্ব সাং ভাদাইল, থানা আশুলিয়া, জেলা ঢাকা।
    এলাকাবাসী জানায়, বিধবা অসহায় নারী মোছাঃ ইতি তার সন্তানদের নিয়ে এক বেলা খায় আর এক বেলা না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন, বাড়ি ভাড়া দেওয়ার মতো ব্যবস্থাও তার নেই বললে চলে। তার পাওনা টাকা দিয়ে দিলে এই মামলায় যাওয়ার মতো সাহস পেতো না সে। এখন মামলা করে আদালতে যাওয়ার আসার গাড়ি ভাড়া খরচ না থাকায় তিনি মামলা চালাতে গিয়েও বিপাকে পড়েছেন, এমনকি তাকে বাড়িওয়ালা বিভিন্ন ভাবে হুমকি প্রধান করছে বলে ভুক্তভোগীর দাবী।
    এই মামলার বিবাদী পক্ষ আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের স্থানীয় বাসিন্দা মোঃ এমারত আলীর ছেলে মোঃ নজরুল ইসলামের কাছে মোবাইল ফোনে তাদের বাড়ির ভাড়াটিয়া মোছাঃ ইতি’র মামলার বিষয়ে জানতে চাইলে তিনি দাবী করেন ইতি একজন খারাপ প্রকৃতির নারী তার পাওনা টাকা দিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী মোছাঃ ইতিকে মারপিট করে অমানুসিক নির্যাতন করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন বিবাদী পক্ষের নজরুল ইসলাম, তিনি আরো বলেন, আদালত থেকে আমরা সবাই জামিনে আসছি। বাদী আদালতে যায়না বলে উল্টো অভিযোগ করেন বিবাদীরা।
    উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম বলেন, মামলার বাদী মোছাঃ ইতি বেশি কথা বলে আর উনাকে মারপিট করা হয়েছে তার জরুরী বিভাগ রোগীর টিকিট-পুলিশ কেইস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই, ঢাকা এর ছাড়পত্র আমাকে দিতে বলেন, আমি মামলার রিপোর্ট সঠিক সময় আদালতে দিয়ে দিবো। পুলিশ ও র‌্যাব জানায়, এই মামলার আসামীরা সবাই আদালত থেকে জামিনে আছে। উক্ত বিষয়ে ধারাবাহিক পর্ব-১।

  • র‌্যাব-১২’র অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-সিএনজি জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-সিএনজি জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ২০ু.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ ফরিদ হোসেন (২৬), পিতা-মোঃ ফরমান হোসেন, সাং-বড় বাশূরিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিএনজি যোগে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

  • বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

    বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

    আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ রইশুদ্দীন নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্য নিহত হয়েছেন।

    সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    আজ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভারত থেকে আসা এক দল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করতে দেখে দায়ীত্বরত বিজিবির একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা দৌড়ে ভারতের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দলের সদস্য সিপাহি রইশুদ্দীন তাদের ধাওয়া করতে করতে গিয়ে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন।

    প্রাথমিকভাবে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায়, সিপাহি রইশুদ্দীন হাসপাতালে মারা গেছেন।

    এ বিষয়ে বিএসএফকে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। এ ছাড়াও রইশুদ্দীনের মরদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

  • নবনির্বাচিত এমপি’র সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময়

    নবনির্বাচিত এমপি’র সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতি পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সোমবার সকালে আগড়ঘাটাস্থ বাসভবনে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, গ্রাম ডাক্তার পূর্ণ চন্দ্র মন্ডল, জয়দেব কৃষ্ণ রায়, গোবিন্দ লাল মন্ডল, নিজামুল হক, বাসুদেব রায়, লতিফুর রহমান, নিরঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম, পঙ্কজ কুমার মন্ডল, পীযুষ কান্তি সানা, গোপাল চন্দ্র মন্ডল, মাহফুজুর রহমান, আব্দুল গনি, কাজল কান্তি, সিরাজুল ইসলাম, আজমল হোসেন, পরিতোষ কুমার ঢালী, সঞ্জয় সরকার, মুরশিদুল আলম খোকন, হারুনর রশিদ, নুরুল ইসলাম, আব্দুল করিম, মোঃ রফিকুল ইসলাম, জিয়াউল হক, আবুল কালাম, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, বিকাশিন্দু সরকার, মুজিবুর রহমান, আজিজুল হক, আব্দুর রাজ্জাক সানা, বেলাল হোসেন, মাহামুদ আলম, ইরিন জামান, আরাফাত হোসেন, বিপ্রদাশ সরদার, মহব্বত আলী, বুলবুল আহমেদ, আহম্মদ আলী, সমারেশ বিশ্বাস ও বাবুন সরকার।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • নবনির্বাচিত এমপি’র সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময়

    নবনির্বাচিত এমপি’র সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতি পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সোমবার সকালে আগড়ঘাটাস্থ বাসভবনে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, গ্রাম ডাক্তার পূর্ণ চন্দ্র মন্ডল, জয়দেব কৃষ্ণ রায়, গোবিন্দ লাল মন্ডল, নিজামুল হক, বাসুদেব রায়, লতিফুর রহমান, নিরঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম, পঙ্কজ কুমার মন্ডল, পীযুষ কান্তি সানা, গোপাল চন্দ্র মন্ডল, মাহফুজুর রহমান, আব্দুল গনি, কাজল কান্তি, সিরাজুল ইসলাম, আজমল হোসেন, পরিতোষ কুমার ঢালী, সঞ্জয় সরকার, মুরশিদুল আলম খোকন, হারুনর রশিদ, নুরুল ইসলাম, আব্দুল করিম, মোঃ রফিকুল ইসলাম, জিয়াউল হক, আবুল কালাম, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, বিকাশিন্দু সরকার, মুজিবুর রহমান, আজিজুল হক, আব্দুর রাজ্জাক সানা, বেলাল হোসেন, মাহামুদ আলম, ইরিন জামান, আরাফাত হোসেন, বিপ্রদাশ সরদার, মহব্বত আলী, বুলবুল আহমেদ, আহম্মদ আলী, সমারেশ বিশ্বাস ও বাবুন সরকার।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে…এমপি রশীদুজ্জামান

    পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে…এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকার কৃষি খাতকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাফল্য উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, প্রতিবছর দেশে জনসংখ্যা বাড়লেও কৃষি জমি বাড়ছে না। এ জন্য আমাদের কৃষি ফসল উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, লবণ পানির যথাচ্ছা ব্যবহার না করে আমাদের পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারি যে সব খাল রয়েছে এগুলো খনন করে মিষ্টি পানি সংরক্ষণ করে চাষাবাদ করলে কৃষি ফসল উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন প্রাণ প্রকৃতি ও পরিবেশ সঠিক থাকবে তেমনি কৃষকরাও লাভবান হবে। তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর চরের বিলের খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সিনিয়র প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ড. এসএম ফেরদৌস, উত্তরণ সফল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা ধীমান গাইন, টিম লিডার নাজমুল বাসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী, রাজিয়া সুলতানা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগম ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ৬ লক্ষ টাকা ব্যয়ে সিলেমানপুর চরের বিলের ১.৬ কিলোমিটার ভরাট হওয়া খাল পুনঃখনন করা হচ্ছে। খনন কাজ বাস্তবায়ন করছে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ। খনন কাজ বাস্তবায়িত হলে অত্র এলাকার কৃষি ফসল উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রশীদুজ্জামান ফিতা ও মাটি কেটে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।

  • পীরগঞ্জে এতিমখানায় শুকনা খাবার বিতরণ

    পীরগঞ্জে এতিমখানায় শুকনা খাবার বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এবং আনন্দ মার্ঘ সেবাশ্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ‘তিনশত’ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
    সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়োমে এসব শুকানা খাবার বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া শুকনা খাবার বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এবং আনন্দ মার্ঘের প্রতিনিধিনিরা উপস্থিত ছিলেন।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এবং আনন্দ মার্ঘের শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি সোয়াবিন তৈল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুড়া সহ মোট ১৪.৪০ কেজি শুকনা খাবার দেয়া হয়েছে।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • গোদাগাড়ীতে তীব্র ঠান্ডাতে জনজীবন বিপর্যস্ত,  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

    গোদাগাড়ীতে তীব্র ঠান্ডাতে জনজীবন বিপর্যস্ত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে। সূর্য উঁকি দিলেও কুয়াশা কাটাতে পারেনি সেভাবে। ফলে শীত জেঁকে ধরেছে। রাজশাহী তাপমাত্র গত কয়েকদিন থেকে ১০ ডিগ্রির নীচে অবস্থান করায় সরকারী নির্দেশমত রাজশাহী জেলার সকল উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে কোচিং প্রাইভেট বানিজ্য চলছে দেদারসে। সব চেয়ে বেকায়দায় পড়েছেন যারা দিন আনে দিন খাওয়া মানুষ, তারা বাড়ী থেকে বের হতে পারছেনা পারলেও কাজ না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছেন।
    দিনমজুরদের দৈনিক চুক্তিভিত্তিক রাজমিস্ত্রীর কাজে নিয়ে যান অনেকে। তবে বেশ কয়েকদিন থেকে তীব্র শীতের মাঝে তারাও আর কাজ পাচ্ছেন না।

    হেড মিস্ত্রী মোঃ মজিবুর রহমান জানান, তীব্র শীতের কারণে মানুষ কাজ করাতে চাচ্ছে না। ফলে রাজ মিস্ত্রীর লেবারগণ পড়েছে মহা সংকটে। তিনি আরও বলেন, ‘প্রতিদিন ভোরবেলায় কাজের আশায় এখানে আসছি। ফজরের আগে বের হচ্ছে কিন্তু এখানে এসে কাজ পাচ্ছে না।

    মহিলালবাড়ী মেলপাড়া মহল্লার ডিপজল হোসেন বলেন, রাজশাহী বাসে গিয়ে ৭০ টাকা ভাড়া খরচ করে ৬টায় পৌছাচ্ছি। দুপুর পর্যন্ত বসে থেকেও কেউ কাজে নিচ্ছে না। ফলে ব্যর্থ হয়ে ফিরে আসছি। ওদিকে বাড়িতে আমার আশায় সবাই বসে থাকে। একটা কাজ পেলে হয়তো বাড়িতে চুলা জ্বলবে, নাহলে জ্বলবে না।’ শুধু ডিপজলের নয়। তার মতো শতাধিক দিনমজুর এই শীতে কাজ পাচ্ছে না বলে জানিয়েছেন। দিনমজুররা প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় কাজের জন্য বসে থেকে কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। তারা বলছেন, ‘শীতের কারণে কাজ পাওয়া যাচ্ছে না। আবার এসময় জমিতেও কাজ নেই।’

    এবার রাজশাহীতে শীত নেমেছে দেরি করে। এই জানুয়ারি মাসের আগেও তেমন শীতের দাপট ছিল না। আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়েই মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের কবলে থাকতো রাজশাহী। কিন্তু গেল প্রায় ৩-৪ বছর থেকে সেই অর্থে শীত পড়েনি। চলতি বছর তাও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামল এই দু-দিন (১৩ ও ২০ জানুয়ারি)। তবে এই শীতেই বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর গোদাগাড়ীর স্বাভাবিক জীবনযাত্রা। ‘সর্বনিম্ন’ তাপমাত্রা খুব নিচে না নামলেও রোদ না ওঠায় কম থাকছে ‘সর্বোচ্চ’ তাপমাত্রা। আর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। প্রায় তিন সপ্তাহ থেকে বিকেলের আগে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আর রোদ ওঠার কিছুক্ষণ পরই মেঘ বা কুয়াশায় তা ঢেকে যাচ্ছে। মেঘ এবং ঘন কুয়াশার মধ্যেই বইছে উত্তরের হিমেল হাওয়া।

    একদিকে শীতের কষ্ট; আরেক দিকে ক্ষুধার। কনকনে শীতের এই একেকটি দিন তাদের কাছে পাহাড়ের মতো হয়ে উঠেছে। শীতের হাত থেকে বাঁচতে পথের ধরে চারা, খড়কুটো, প্লাস্টিক, টায়ার ইত্যাদি জ্বালিয়ে তারা শীতের কামড় থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    অন্যদিকে শীত বাড়ায় গোদাগাড়ী উপজেলায় ঠাণ্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাবও বেড়েছে। আর আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। প্রেমতলী হাসপাতাল ও গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে বর্তমানে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বছরের স্বাভাবিক সময়ের তুলনায় দুই-তিনগুণ বেড়েছে। প্রতিদিন সকাল থেকেই এসব হাসপাতাল, উপজেলার বেসরকারি ক্লিনিকে রোগীরা চিকিৎসার জন্য ভিড় করছেন।

    শীত বাড়ায় শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না করার পরামর্শ দিয়েছে

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (প্রেমতলী) ডা. রাশেদল হাসান শাওন বলেন, ‘এ সময়ে যে কেউ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারেন। এসব রোগ থেকে রেহাই পেতে গরম কাপড় ব্যবহার, যতটা সম্ভব ঠাণ্ডা পরিবেশ এড়িয়ে চলা জরুরি। শিশুদের ঠাণ্ডা বাতাস থেকে দূরে রাখা, সেইসঙ্গে ধুলোবালি থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। শৈত্যপ্রবাহ চলাকালে শিশুদের ঘর থেকে কম বের করতে হবে। ঘরের মধ্যে ঠাণ্ডা বাতাস যেন না ঢোকে, সেদিকেও লক্ষ রাখতে হবে অভিভাবকদের।’

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জুড়ে তীব্র শীতের কারণে বোরো ধান লাগানোর কাজটি ব্যাহাত হচ্ছে। কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। কিছু পাওয়া গেলেও কাঁদা পানিতে বেশিক্ষণ অবস্থান করতে পাছেন না। গত ১৫ জানুয়ারীর হতে এই ধান লাগানোর কাজ শুরু হয়েছে। ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডার জন্য বোরো ধান লাগানোর কাজে কিছুটা বিঘ্ন হওয়ায় ধান লাগানো সেভাবে এগুচ্ছে না।

    বীজ তলায় কোল্ড ইনজুরির কারণে বেশ সমস্যা দেখা দিচ্ছে। কৃষকগণ বস্তা ও মোটা ফলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখছেন কিন্তু খুব একটা কাজ হচ্ছে না।

    এসময় গোদাগাড়ী উপজেলার গোটা বরেন্দ্রর মাঠ জুড়ে যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে মিলতো কৃষক-কৃষাণীরা ধান লাগার দৃশ্য কিন্ত কনকনে শীতের কারণে দেখা যাচ্ছে না।

    ইরি বোরা ধান চাষি ও কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রাজশাহীর গোদাগাড়ীর চাষিরা গত কয়েক বছর যাবত সেচ বেশী লাগে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

    গোদাগাড়ী উপজেলার কৃষক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন আবুল জানান, এবার ৮ বিঘা জমিতে ধান লাগানোর প্রক্রিয়া শুরু করেছেন । শীতের কারনে ধান লাগানো কাজটি কঠিন হচ্ছে। কৃষি শ্রমিকগণ কাঁদা পানিতে নেমে বেশীক্ষুন অবস্থান করতে পারছেন না। ফলে ধান লাগাতে শ্রমিক খরচ বেশী হচ্ছে। তিনি আরও জানান ৫ বিঘা জমিতে শীত কমলে ধান লাগাবেন বলে তিনি জানান। একই মত প্রেষন করেন

    গোদাগাড়ী পৌর এলাকার কৃষক আব্দুল মাতিন।

    বিদ্যুতের ভেলকিবাজিতে ও এবার শ্রমিকদের পারিশ্রমিক বেশি, সেই সঙ্গে সার ও জ্বালানির মূল্য বাড়ায় গত বছরের তুলনায় এবার বোরো চাষাবাদে উৎপাদন খরচ বেশি পড়বে। তারপরও এ অঞ্চলের কৃষকেরা বোরো চাষ করছেন । এখন কৃষি উপকরণের সহজলভ্যতা প্রাপ্তি নিশ্চিত হলে এবং চাষাবাদের পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকলে এবারও ইরি বোরোতে ভাল ফলন হবে বলে আশা প্রকাশ করছেন কৃষকগণ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পাইকগাছায় মনোরম পরিবেশে তৈরী হয়েছে  ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ক-বিনোদন প্রেমীরা খুশি

    পাইকগাছায় মনোরম পরিবেশে তৈরী হয়েছে ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ক-বিনোদন প্রেমীরা খুশি

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    শিশু ও নারী পুরুষের চিত্ত বিনোদনের জন্য পাইকগাছায় ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ক বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। উপজেলার মধ্যে আর কোন বিনোদন কেন্দ্র বা পার্ক না থাকায় এলাকার লোকজন পরিবার নিয়ে ঘুরতে আসে এই পার্কে। বিশেষ করে দুই ঈদে, পূজায় ও ছুটির দিন গুলোকে আরো বেশি স্মরণীয় করে রাখতে শিশুদের সাথে বড়রাও ঘুরতে আসেন এই পার্কে।
    ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ক এর দায়িত্বরত জি এমন খালেকুজ্জামান বলেন ২০২২ সালে আনুষ্ঠানিক ভাবে পার্কটি চালু করা হয়। শিশুদের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে। প্রায় ৬ একর জমির উপর নির্মিত এই পার্কে শিশু কিশোরদের জন্য একাধিক রাইডস, ৪ টি পুকুর ম্যাজিক বোর্ড, প্যাডেল বোট, ঘোড়ার চরকা,বাস্কেট চরকা, জিব্রা,হাতি,ব্যাঙ ও বানরের মূর্তি সহ বিভিন্ন রকমের খেলার সামগ্রী আছে। পার্কের চারিপাশে লাগানো হয়েছে বাইন,কেওড়া,গোল,গোরান,গেওয়া,ওড়া,কাকড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ।দেখলে মনে হয় এ জেন এক খন্ড সুন্দরবন।
    এ খানে বিকাল হলেই দেখা যায় হাজার হজার দেশীয় ও শীতের অতিথি পাখি।যার মধ্যো,বিল বাকচু,পানি কামড়ি,হাঁসপাখি,কুচবক,পুটিবক,ঢালীবক,শালিখ,চড়ুইপাখি সহ অনেক প্রকার পাখির আওয়াজে মুখরিত হয়ে ওঠে গোটা পার্কের এলাকা।
    মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত নয়নাভিরাম, ব্যক্তি প্রদত্ত নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ। ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ক উপজেলার লস্কর ইউনিয়নের চক বগুড়া মৌজায় কপোতাক্ষ নদের পাড়ে কৃষি কলেজ সংলগ্ন অবস্থিত। রয়েছে গাড়ী পার্কিং এর সু-ব্যবস্থা, ক্যান্টিন ও পিকনিক করার জন্য পিকনিক কর্ণার। ধর্মীয় উৎসব দুটি ঈদ ও শ্বারদীয় দূর্গা পুঁজায় দর্শনার্থিদের উপছে পড়া ভীর লক্ষ করা যায়।
    তিনি আরোও বলেন, আমাদের উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়। মানুষের বিনোদন দেওয়ায় প্রধান লক্ষ্য। শিশুদের নির্মল আনন্দ দেয়ার জন্যই এই পার্ক গড়ে তোলা হয়েছে। আমি চেষ্টা করছি এই ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ককে আন্তর্জাতিক মানের পার্ক করার। বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীর জন্য একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরাঘুরি ও দেখার জন্য পুকুরের মাঝে একটি নতুন জলপরী তৈরি করার পরিকল্পনা রয়েছে। আমি আশা করি কোনো দর্শনার্থী এখানে এসে নিরাশ হবে না। আমি সাধ্য মত চেষ্টা করছি দর্শনার্থীদের সকল কিছু এসে যেন এক সাথে পায়।শিশু ও কিশোরদের পাশাপাশি বিনোদন প্রেমী ও সকল শ্রেণী-পেশার মানুষের আনন্দের খোরাক যোগাবে এই পার্ক এমনটাই প্রত্যাশা।স্বপরিবারে পার্কে বেড়াতে আসা রেজাউল ইসলাম বলেন, পরিবার নিয়ে এসে মফস্বল এলাকায় নির্জন পরিবেশ ভিন্ন সাধ ও সাপ্তাহিক ছুটির আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে।
    ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ক অনেক ভাল। সম্পুর্ণ নিরিবিলি পরিবেশ। এখানে যে রাইডগুলি আছে যা আমাদের মধ্যবিত্তদের সাধ্যের নাগালেই আছে। এখানে অতি কম খরচে পরিবার নিয়ে বিনোদন উপভোগ করা যায়। এখানে প্রতি টিকিট মাত্র ২০ টাকা।
    লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, চক বগুড়া মৌজায় অবস্থিত ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্ক বিনোদন প্রেমীদের চিত্ত বিনোদনের জন্য মনোমুগ্ধকর পরিবেশে তৈরি করা হয়েছে। এখানে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ।বিকেল হলে গাছ গুলোতে হাজার হাজার পাখি নির্ভয়ে অবস্থান করে।পাখির কিচির মিচির আওয়াজ বিনোদন প্রেমীদের মুগ্ধ করে তোলে। অনেক পথ চারীরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে পাখির কোলাহল উপভোগ করে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ

    নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ। ক্রিকেট তারকা মাশরাফী বিন মার্ত্তজা হুইপ মনানীত হওয়ায় নড়াইলে আনদ-উল্লাস, পটকা,আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে আ’লীগ,অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতা-কর্মীরা। হুইপ হবার খবর জানার পর সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা,রপগঞ্জ বাসষ্টান্ড এলাকার দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা ও আতশবাজি ফুটিয় আনন্দ উল্লাস করে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি । সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় তারা খুশী।
    জানা যায়,নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লাহাগড়া উপজলা) আসন থেকে সংসদ নির্বাচন ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মার্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
    জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বলেন,মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় তাৎক্ষনিকভাবে আমরা শহরে মিষ্টি বিতরণ,পটকা ও আতশবাজি ফুটিয়ে আনন্দ করছি। এ উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারী) শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গণ মিছিল বের করা হবে।
    জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চদ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন,এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । তবে আমাদর আশা সে মন্ত্রী হবে।