Blog

  • নড়াইলে নিখোঁজের ৫ দিন পর বস্তাবন্দি অবস্থায় সন্ধান মিলল পল্লী চিকিৎসকের

    নড়াইলে নিখোঁজের ৫ দিন পর বস্তাবন্দি অবস্থায় সন্ধান মিলল পল্লী চিকিৎসকের

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলের লোহাগড়া উপজেলায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক নাজিম দেওয়ান (৭০) এর সন্ধান পাওয়া গেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তুাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    নিখোঁজ হওয়া ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান মুঠোফোনে তার পিতার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিখোঁজ নাজিম দেওয়ান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ আহমেদের ছেলে।

    পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান বলেন, মঙ্গলবার সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে হাসপাতালে এসেছি। তার বাবা তাদেরকে জানিয়েছেন যে, তার কাছে ৪ হাজার টাকা ছিল। সেটা ছিনিয়ে নিয়ে কে বা কারা তাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে।

    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
    উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের নিজ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে লোহাগড়া বাজারের উদ্দেশ্য রওনা হয়ে নিখোঁজ হন নাজিম দেওয়ান। পরে শনিবার (২০ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান।

  • ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন আহত ৩

    ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন আহত ৩

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর দরগা নামক স্থানে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, এসময় আরও ৩জন আহত হয়েছে ।
    প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় মহেশপুর হতে কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি ঝিনাইদহে আদালতে যাচ্ছিলো। ভালাইপুর দরগা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও পান্তাপাড়া গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫) ঘটনাস্থলেই মারা যায়।অপর দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চারু ব্যাপারীর ছেলে কালাম মারা যায়।এ ছাড়া ঘটনায় একই গ্রামের চারু ব্যাপারীর ছেলে কালু, সেলিম ও ঘুগরী গ্রামের সোরাব আলীর স্ত্রী তাসলিমা খাতুন গুরুতর ভাবে আহত হয়।
    এলাকাবাসী আহত ৩জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে যশোর সদর হাসপালে রেফার্ড করা হয়।
    মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবং আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

  • ঝিনাইদহে ব্যবহার হয় না স্বাস্থ্য বিভাগের ৬০ কোটি টাকার আবাসিক ভবন

    ঝিনাইদহে ব্যবহার হয় না স্বাস্থ্য বিভাগের ৬০ কোটি টাকার আবাসিক ভবন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বাংলাদেশের একমাত্র ঝিনাইদহ ২৫ শয্যার সরকারী শিশু হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য ৬টি ভবনে ২২টি ইউনিট আছে। সুরম্য এই ভবনগুলোর মধ্যে মাত্র ৪টি ইউনিট ব্যবহার হয়। বাকী ১৮টি ইউনিট বছরের পর বছর পড়ে থাকে। মানুষ বসবাস না করায় প্রতি বছরই ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে রক্ষনাবেক্ষন বাবদ মোটা অংকের টাকা মেরামত ব্যায় করতে হয়। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে অন্তত ৩ বার মেরামত করা হয়েছে। বসবাসের জন্য উপযোগী পরিবেশ থাকার পরও কর্মকর্তা কর্মচারীরে হাসপাতালে কোয়াটারে থাকেন না। সর্বশেষ ২০২১-২০২২ অর্থ বছরে দুই কোটি ১৫ লাখ টাকা ব্যায় করে আবাসিক ভবনগুলো মেরামত করা হয়। একই ভাবে শৈলকুপা উপজেলার দুধসর মা ও শিশু কল্যান কেন্দ্রটিরও একই অবস্থা। তিনতলা বিশিষ্ট এ হাসপাতালটিতে রয়েছে অন্তঃসত্ত¡া নারীদের সিজার ও শিশুদের চিকিৎসার আধুনিক সব সুযোগ-সুবিধা। চিকিৎসক ও স্টাফদের জন্য রয়েছে আবাসিক ভবন। কিন্তু লোকবল না থাকার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে ভবনগুলো। জেলার সীমান্তবর্তী মহেশপুরের ভৈরবা বাজারের ২০ শয্যা হাসপাতাল, ২৭ কোটি টাকা ব্যায়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন, ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যায়ে কালীগঞ্জের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর অগ্রাধীকার প্রকল্পের আওতায় ৩০ লাখ টাকা ব্যায়ে ৭টি নতুন কমিউনিটি ক্লিনিক ও ৫ লাখ টাকা ব্যায় করে একাধিক কমিউনিটি ক্লিনিক সংস্কার করা হলেও যথাযথ ভাবে সেগুলো ব্যবহার হচ্ছে না। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ আড়াই’শ বেডের জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বাসভবনটিও খালি পড়ে আছে। ভবনটিতে বসবাস না করলেও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গুলশান আরা লিমার কাছ থেকে ১৮ হাজার টাকা বাসা ভাড়া কাটা হচ্ছে। কিন্তু ওই ভবনে বসবাস না করলে সেটি কত দিন বসবাসের যোগ্য থাকবে সেটাই বিবেচ্য হয়ে দাড়িয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের দেয়া তথ্যমতে, ঝিনাইদহ জেলায় নতুন ভবন নির্মান ও পুরাতন ভবন সংস্কারের জন্য ব্যায় করা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। বাংলাদেশের একমাত্র ঝিনাইদহ ২৫ শয্যার সরকারী শিশু হাসপাতালের ইনচার্জ ডাঃ জামিল ফরিদ জানান, মফস্বল শহরে সরকারী বাসা ভাড়া সম্বনয় করলে এ সমস্যার সমাধান হতে পারে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে ভেবে দেখা জরুরী বলে তিনি মনে করেন। তিনি বলেন, তাছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানে জনবলের অভাব থাকায় সরকারী বাসা খালি পড়ে থাকছে। বাংলাদেশের একমাত্র ঝিনাইদহ ২৫ শয্যার সরকারী শিশু হাসপাতালে ২৩ পদ শুন্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ঝিনাইদহের মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু জানান, বসবাস না করায় ভবনগুলো যেমন নষ্ট হচ্ছে তেমনি লোকবল না থাকায় স্বাস্থ্য সেবা পাচ্ছে না প্রত্যন্ত এলাকার মানুষ। তাই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগ দেওয়া জরুরী বলে তিনি দাবী করেন। ঝিনাইদহ সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জনবল নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে। পর্যায়ক্রমে জনবল নিয়োগ করা হবে বলে মন্ত্রনালয় থেকে বলা হয়েছে বলেও জানান তিনি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

    নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চারদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
    কলেজের মাল্টিপারপাস হলরুমে অনুষ্টিত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খান সাহাবুদ্দিন। এসময় কলেজ শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, মুরাদ খান, সাইফুল্লা খান, শারমিন আরা, প্রসেনজিৎ দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, চারদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাংলা কবিতা আবৃত্তি, ইংরাজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশের গান, লোক সংগীত, একক অভিনয়, সাধারন নৃত্য, লোক নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা।
    এসময় সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত আহত ৪

    ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত আহত ৪

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।স্থানীয়রা জানান, অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা দুমড়ে-মুচড়ে যাত্রী কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান। এসময় আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে এক জনকে যশোর রেফার্ড করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • সাইফুল বারী ডাবলু  আজীবন মানুষের কল্যানে কাজ করতে  চান

    সাইফুল বারী ডাবলু আজীবন মানুষের কল্যানে কাজ করতে চান

    মিজানুর রহমান মিলন ,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    দক্ষিন বগুড়ার খ্যাতিমান সাংবাদিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বগুড়া শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার বগুড়া শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান মিলন এর সাথে একান্ত আলাপচারিতায় বলেছেন ছোট বেলা থেকেই তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি আজীবন মানুষের কল্যানে কাজ করতে চান। আগামীতে কোন সুযোগ পেলে সমাজের অবহেলিত মানুষের অধিকার, সমাজে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন।
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেরপুর উপজেলায় অনেকেই প্রচারনা চালাচ্ছেন,দোয়া ও রায় প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক সংগঠন, আমি সেই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী। এই সংগঠনে অনেক যোগ্য নেতা ও সংগঠক রয়েছে। আমি ২০০৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক প্রচেষ্টায় প্রায় অর্ধলক্ষাধিক ভোট পেয়েছিলাম তবুও পরাজয় বরণ করতে হয়েছিলো। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আমাদের রাজনৈতিক পরিবারের অভিভাবক নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ¦ মজিবর রহমান মজনু। তার আর্শিবাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমার দীর্ঘ রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে যে কোন দায়িত্ব দেয় তাহলে অবশ্যই সেই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ ।
    বগুড়ার শেরপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক মরহুম মুনসী আব্দুল মালেক এঁর ৪র্থ ছেলে আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। তিনি ১৯৫৮ সালে মা মোছা: খাদিজা খানমের গর্ভে জন্ম গ্রহন করেন। তিনি সাইফুল বারী ডাবলু নামেই বেশী পরিচিত। তিনি কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোনকা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় ও শেরপুর ডিগ্রী কলেজে লেখাপড়া করেছেন। তিনি ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহন করেন। তিনি কলেজ জীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতার সাথে জড়িয়ে পড়েন। তিনি শেরপুরের ইতিহাস, হজ্বের কাফেলা, হিলি থেকে কাশ্মির, শিকড়ের সন্ধানে, জীবনের গল্প সহ বিভিন্ন গ্রন্থের লেখক। তিনি বগুড়ার সু-প্রাচীন শেরপুর শহর থেকে প্রকাশিত প্রথম ও বগুড়া জেলার একমাত্র সরকারী মিডিয়ালিষ্ট ভুক্ত বহুল প্রচারিত পাঠকপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বহুল প্রচারিত অনলাইন পত্রিকা শেরপুর নিউজ ২৪ ডট নেট এর উপদেষ্টা সম্পাদক, জাতীয় দৈনিক সংবাদের প্রতিনিধি। তিনি জাতীয় দৈনিক বাংলার বাণী ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ছিলেন, তিনি বগুড়া থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের প্রথম দৈনিক পত্রিকা দৈনিক বাংলাদেশ এর ষ্টাফ রির্পোটার ও মফস্বল বার্তা সম্পাদক এবং বহুল প্রচারিত দৈনিক উত্তরবার্তায় সহ সম্পাদক ও মফস্বল বার্তা সম্পাদক হিসাবে প্রায় বিশ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাবের একজন সদস্য ।
    মুনসী সাইফুল বারী ডাবলু ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭৩ সালে তৎকালীন ছাত্রনেতা আলহাজ¦ মজিবর রহমান মজনু তাকে ছোনকা হাইস্কুল ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর বাংলাদেশ আওয়ামী লীগসহ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করে দেয়া হয়েছিল। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকান্ড বন্ধ থাকার পর আলহাজ¦ মজিবর রহমান মজনু’র তাকে শেরপুর উপজেলার যুবসমাজকে সংগঠিত করার দায়িত্ব দেন। ১৯৮৩ সাল থেকে প্রায় একযুগ শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি শেরপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও বগুড়া জেলা যুবলীগের সহ সভাপতি ছিলেন। তিনি শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুই মেয়াদে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ছিলেন এবং বর্তমানেও শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা স্কাউট্স এর সহ সভাপতি, তিনি শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষন কমিটির সভাপতি। তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে জড়িত। তিনি দীর্ঘদিন যাবৎ শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি । তিনি ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি, তিনি ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, তিনি শেরপুর সার্বিক উন্নয়ন সংস্থার সভাপতি, তিনি শেরপুর শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি শেরপুর কাদের সুফিয়া অটিষ্টিক এন্ড প্রতিবন্ধী স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, তিনি শাহনাজ পারভীন স্কুল অব হ্যাভেন ফর হিউম্যানেটির ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। মুনসী সাইফুল বারী ডাবলু বলেন মহান আল্লাহ তালাহ পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের মধ্যে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যানের জন্য। তাই তিনি আজীবন মানুষের কল্যানে কাজ করতে চান। তিনি আগামীতে কোন দায়িত্ব পেলে সমাজের অবহেলিত মানুষের অধিকার,সমাজে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন ।

  • বামনায় আসমাতুন্নেসা পাইলট উচ্চ মাধ্যমিক  এনসিটিএফ কমিটি গঠন

    বামনায় আসমাতুন্নেসা পাইলট উচ্চ মাধ্যমিক এনসিটিএফ কমিটি গঠন

    খাইরুল ইসলাম মুন্না ।।

    বরগুনার বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) আসমাতুন্নেসা শাখার নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় আসমাতুন্নেসা পাইলট মডেল উ”চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা এনসিটিএফ এর সভাপতি ইনসানা রহমান তাজ্জির সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন আসমাতুন্নেসা পাইলট মডেল উ”চ বিদ্যালয় শিক্ষিকা জনাব মাকসুদা বেগম। বামনা উপজেলা এনসিটিএফ এর সাধারন সম্পদক শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলার সাংবাদিক বৃন্দ ও বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) এর সদস্য প্রমূখ। এ সময় নতুন কমিটি গঠন এবং নতুন বছরের জন্য কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়। এবারে বামনা উপজেলা এনসিটিএফ আসমাতুন্নেসা পাইলট মডেল উ”চ বিদ্যালয় শাখার নবনির্বচিত কমিটির সভাপতিঃ মারিয়া, সহ-সভাপতিঃ তিসা, ফারিয়া, সাধারণ সম্পাদকঃ নাফীসা, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোহনা, সাওদা, সাংগঠনিক সম্পাদ ঃ সুরাইয়া, মাওয়া, শিশু সাংবাদিকঃ কেয়া, মিম, দ্বীপনীতা শিশু গবেষকঃ লামিয়া, নূর তাজ, আফরিন, শিশু সংসদঃ মেঘা, সেীমি, পূজা। নির্বাচন পরিচালনা করেন বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) এর শিশু সংসদ মোসাঃ সাকিরা। কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বামনা উপজেলা সহ বরগুনার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।

  • গণিত ক্লাবঃ ইউএনও’র নির্দেশনায় চলছে স্বপন নিয়ে গণিত শেখা

    গণিত ক্লাবঃ ইউএনও’র নির্দেশনায় চলছে স্বপন নিয়ে গণিত শেখা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় গণিত ক্লাবের ৮ জন শিক্ষার্থী প্রযোগিতার মূল পর্বে উন্নীত হয়েছে। জাতীয় পর্যায়ে তারা সাফল্য লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।

    জানা গেছে, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে শুধু প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত। কিন্তু দেশে গণিতকে জনপ্রিয় করতে সব উৎসবে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেয়, প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি (একাদশ ও দ্বাদশ শ্রেণি)। সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইমারী (৩য় থেকে পঞ্চম শ্রেণি) ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।

    এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন
    বলেন, আনুষ্ঠানিকভাবে ২০০৪ সালে গণিত অলিম্পিয়াড শুরু হলেও এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল মূলত ২০০১ সালের জুনে। প্রতিযোগিতা চূড়ান্ত রূপ নেয় ২০০৩ সালে ময়মনসিংহে। সানকিপাড়া সরকারি বিদ্যালয়ে ওই বছরের ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দিনের উৎসবের মধ্যে দিয়ে দেশে যাত্রা শুরু করে গণিত অলিম্পিয়াড; যা পরে গণিত উৎসবে রূপ নেয়।

    তিনি আরও বলেন, গণিতের মতো একটি বিষয় নিয়ে যে উৎসব হতে পারে, তা গত ২০ বছর ধরে আমরা দেখছি। গণিত ভীতিকে জয় করে গণিত ক্লাবের ৩৫ জন শিক্ষার্থী আজ স্বপ্ন দেখে বিশ্বজয়ের। সেই লক্ষ্যে বিগত ৫ মাস টানা পরিশ্রম করে যাচ্ছে টিম গণিত ক্লাবের প্রতিটি সদস্য, শিক্ষার্থী ও অভিভাবক। ইউএনও মহোদয়ের নেতৃত্বে গণিত ক্লাবের আমরা সকল প্রশিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছি। ফলস্বরুপ প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে ৮ জন শিক্ষার্থী। জাতীয় পর্যায়েও শিক্ষার্থীরা সাফল্য লাভ করবে আশা করছি ।

    গণিত ক্লাবে নিয়মিত ক্লাস করা একজন শিক্ষার্থী জানায়, প্রতিযোগিতায় কী ধরনের সমস্যা দেওয়া হবে তার কোনো নিয়ম নেই। তাই কমন পড়ার সম্ভাবনা নেই। তবে সাধারণত, বিভাগীয় গণিত অলিম্পিয়াডে ৭০-৭৫ মিনিট সময়ের ভেতর ১০-১২টি সমস্যার সমাধান করতে হয়।

  • মানিকুল হ*ত‌্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

    মানিকুল হ*ত‌্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলাম হত‌্যাকান্ডের প্রধান আসামী সিরাজুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত(২৩শে জানুয়ারি)২০২৪ইং মঙ্গলবার ভোরে উপজেলার সিংগীমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সিরাজুল ইসলাম উপজেলার সিংগীমারী এলাকার আছের আহম্মেদ ওরফে কাচ্চুর ছেলে। নিহত মানিকুল ইসলাম একই এলাকার আব্দুর ছাত্তারের পুত্র ।
    জানা গেছে, গত শুক্রবার দুপুরে ওই উপজেলার রমনীগঞ্চ থেকে মানিকুল ইসলামের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর শনিবার দালালপাড়া এলাকা থেকে মাথা, মোবাইল ও হত্যাকান্ডে ব্যবহার করা ছুড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে মানিকুল ইসলাম হত্যাকান্ডের প্রধান আসামী সিরাজুল ইসলামকে সিংগীমারী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মানিকুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়ে। এ ঘটনায় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেসরিলিজ দিবেন বলে জানান তিনি। উল্লেখ্য, সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পুরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়। শুক্রবার বিকালে ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। এদিকে গত শনিবার সকালে দালালপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ে ছুড়ি, মোবাইল ও গর্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গর্ত থেকে মাথা উদ্ধার করেন।

    হাসমত উল্লাহ ।।

  • নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে

    নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।।
    ২৩ জানুয়ারি বেলা ১১ টায় এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ শত টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ৩০ টি বাইসাইকেল ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৬০০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।