Blog

  • ব্যাবসা নয় জনসেবার মানবিক পৌরসভা হবে পটুয়াখালী, ডাঃ শফিকুল ইসলাম

    ব্যাবসা নয় জনসেবার মানবিক পৌরসভা হবে পটুয়াখালী, ডাঃ শফিকুল ইসলাম

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

    আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হলে সকলের জন্য মানবিক পৌরসভা তৈরি করা হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলাম।

    বুধবার ২৪/০১/২৪ ইং তারিখ সন্ধ্যার পরে পৌর শহরের ৫ নং ওয়ার্ড হোটেল হিলটনের তৃতীয় তলার সভাকক্ষে স্থানীয় ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    মতবিনিময় সভায় ডাঃ শফিকুল ইসলাম বলেন, পৌরসভার জনসাধারণের সুবিধার্থে যে সকল উন্নয়ন মুলক কাজ দরকার তা করা হবে কিন্তুু কারো ক্ষতি করে নয়। বিগত দিনে যত ক্ষতিগ্রস্ত জনগন আছে তাদের ক্ষতি পুরন করতে পৌরসভাকে সকলের জন্য উন্মুক্ত মানবিক পৌরসভা তৈরি করা হবে। এ সময় তিনি বলেন, আমি কোন ব্যাবসায়ী নই যে মানুষের ভাগ্য নিয়ে ব্যাবসা করবো। আমি একজন ডাক্তার মানুষের সেবা করাটাই আমার কাজ। মানুষের সেবা দিতে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করা ব্যাবসায়ীদের ক্ষতি করে নিজের ঠিকাদার প্রতিষ্ঠান থেকে ইনকাম করে কোটি টাকার স্বপ্ন আমার কখনও ছিলোনা। দরিদ্র মানুষকে উচ্ছেদ করে স্বপ্ন বিলাসিতায় নিজেকে মন মুগ্ধ করার মধ্যে আমার সার্থকতা নয়। আমি একজন মুসলমান আজ শহরের সবচেয়ে সনামধন্য বড় জামে মসজিদে মানুষ নামাজ পড়তে পারে না মুসুল্লিদের হাজারো কষ্ট আমাকে ব্যাতিত করেছে। তাই পৌরসভা নির্বাচনে নির্বাচিত হলে সর্ব প্রথম বড় জামে মসজিদকে নির্মান করা হবে। জনগণের ভোগান্তি নয় সেবা দিয়ে মানুষকে খাদ্য, বস্র, বাসস্থানের ব্যবস্থা করে মৌলিক অধিকার দেয়ার নাম জনসেবা। সকলের অবগতির জন্য তিনি আরও বলেন, আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে যদি জনগণের পবিত্র ভোটে নির্বাচিত হতে পারি তবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করার অঙ্গিকার নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছি সকলের দোয়া কামনা করেন তিনি।

    সভায় উপস্থিত অনেক ভোটাররা নানান অভিযোগের কথা তুলে ধরে বলেন ব্যাবসা বানিজ্য সহ নানানভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পরও কোন সুবিচার পায়নি। তাই সুবিচার ও অধিকার বঞ্চিত হওয়া সাধারন জনগনের পাশে একজন সৎ যোগ্য ও মানবিক মেয়র অতি জরুরি প্রয়োজন। তাই একমাস যোগ্য প্রার্থী হিসেবে ডাঃ শফিকুল ইসলামকে আগামী নির্বাচনে পৌরসভা মেয়র হিসেবে পেতে চান। তার বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলে তার পাশে থাকবেন এবং বিজয় নিশ্চিত করবেন বলে দোয়া ও মোনাজাত করা হয়।

  • পাইকগাছায় সরকারি জায়গা দখল করার অপরাধে ৩ ব্যক্তিকে কারাদন্ড

    পাইকগাছায় সরকারি জায়গা দখল করার অপরাধে ৩ ব্যক্তিকে কারাদন্ড

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় সরকারি জায়গা দখল করার অপরাধে ৩ ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার লতা ইউনিয়নের হানিরাবাদ গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফজলুল হক (৫২), মৃত মেছের আলী গাজীর ছেলে ইয়াকুব্বার আলী গাজী (৫২) ও কাঠামারী গ্রামের হাজরা অধিকারীর ছেলে অসীম অধিকারী (৩২)। সাজাপ্রাপ্ত ৩ ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজারের সরকারি জায়গা দখল করেছিল। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৩ ধারা লঙ্ঘনের অপরাধে ৩ ব্যক্তির প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার আনিছুর রহমান।

  • পাইকগাছা সরকারি কলেজের এমপি রশীদুজ্জামানকে সংবর্ধনা প্রদান

    পাইকগাছা সরকারি কলেজের এমপি রশীদুজ্জামানকে সংবর্ধনা প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার। প্রভাষক লুৎফা ইসলাম ও আছাবুর রহমান শিমুল এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আমান উল্লাহ গাজী, প্রভাষক মোমিন উদ্দীন, জিএম আব্দুর রাজ্জাক, সোমা রায়, ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, রাফেজ আহম্মেদ, ফাইমিন সরদার ও আবির আক্তার আকাশ।

  • বারি সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

    বারি সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন-সরিষা-বোরো প্যাটান ভিত্তিক বারি সরিষা-১৪ প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাশিমনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করে। কৃষক পারভেজ হোসেন পলাশের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের খুলনা অ লের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ সুবির কুমার বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী খান, নাহিদ মল্লিক, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক শেখ দ্বীন মাহমুদ ও কৃষক কার্তিক সরকার।

  • সহকারী শিক্ষকদের চাকরির বর্ষপূর্তি উদযাপন

    সহকারী শিক্ষকদের চাকরির বর্ষপূর্তি উদযাপন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সহকারী শিক্ষকদের চাকরির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, দেবাশীষ দাশ, আছাদুজ্জামান, ঝংকার ঢালী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক এসএম তৌহিদুল ইসলাম সুমন, পুষ্পেন সরকার, মুনমুন মন্ডল, শারমিন রিতু, অনুভা মন্ডল, নিত্যানন্দ হালদার, চামেলী সাধু ও জয়দেব পাল। অনুষ্ঠানে ২০২০ ব্যাচের ১২০ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে…এমপি রশীদুজ্জামান

    স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে…এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী অন্যতম একটি সংগঠন। মহান স্বাধীনতা সংগ্রাম সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। তিনি বলেন, ছাত্রলীগের সুনাম ও সুখ্যাতি যাতে কোন ভাবেই ম্লান না হয়ে যায় সে দিকে লক্ষ রাখতে হবে। এমপি রশীদুজ্জামান বলেন, বর্তমান ছাত্রলীগ রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বহুমূখী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দেশের মানুষের কাছে প্রসংশিত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, করোনাকালীন এবং দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিয়ে ছাত্রলীগ যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বুধবার বিকালে পৌরসভা মাঠে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। ছাত্রলীগনেতা ফাইমিন সরদার, আবির আক্তার আকাশ ও আরিফ আহম্মেদ জয় এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুনছুর আলী গাজী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, আসমা আহম্মেদ, কবিতা দাশ, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, মিনারুল ইসলাম সানা, শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, রাফেজ আহম্মেদ ও রিপন রায়।

  • চরতারাপুরে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    চরতারাপুরে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    এম এ আলিম রিপনঃ পাবনার সদর উপজেলায় কনকনে বাতাস ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৈরী আবহাওয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। শীতের এ তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে অসহায় দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি ছুটেছেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। বুধবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বান্নাইপাড়া আদিবাসী পল্লীসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন ইউএনও। এ সময় চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। নিলা রাণী নামে এক আদিবাসী নারী বলেন শীত যায়,শীত আসে। অনেকেই সহযোগিতা পেলেও আমরা আদিবাসী পল্লীর বাসিন্দারা অনেকটাই অবহেলিত। ইউএনও স্যার নিজে এসে আমাদের মাঝে কম্বল দিয়েছেন। কম্বল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। শ্রী পাখি সরকার নামে অপর একজন বলেন, আমার অসহায় বৃদ্ধা মা কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলেন। মা কম্বল পেয়ে খুব ভালো লাগছে। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন,এই শীতে গরিব মানুষগুলো খুব অসহায়।তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত এই কনকনে শীতে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র(কম্বল) নিয়ে প্রকৃত অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে বের হয়েছিলাম। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায় তীব্র শীত ও কুয়াশায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরো আবাদের ব্যাপক ক্ষতি

    পাইকগাছায় তীব্র শীত ও কুয়াশায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরো আবাদের ব্যাপক ক্ষতি

    ইমদাদুল হক,পাইকগাছা, (খুলনা)।।
    পাইকগাছায় তীব্র শীত ঘনো কুয়াশা আর শৈত প্রবাহে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের বোরো বীজতলা ও রোপনকৃত চারার ব্যাপক ক্ষতি হয়েছে। শৈত প্রবাহ ও মাঝে হালকা বৃস্টির কারণে চাষকার্যে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়।খামারে বোরোর আবাদ পুরাদমে চলছে।খামার সুত্রে জানা গেছে, হটাৎ করে তীব্র শীত আর ঘোন কুয়াশা শুরু হওয়ায় কৃষি কাজে যেমন ব্যাহত হচ্ছে তেমনি বীজতলা ও রোপনকৃত ধানের চারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। খামারে ব্রি ধান ৬৭ এর রোপনকৃত প্রায ১০ একর জমির চারা লাল হয়ে মরে গেছে।এর মধ্যে ৫ একর পুনরায় রোপন করা হয়েছে আর বাকী ৫ একরে মরে যাওয়া চারার স্থানে নতুন চারা রোপন করা হয়েছে। তীব্র শীত আর ঘনো কুয়াশায় থাকায় সূর্যের আলো না পাওয়ায বীজতলার চারাও লালছে রং ধারণ করেছে।এ ব্যাপারে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম বলেন,খামারে প্রায ৫৫ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রিধান ৬৭ জাতের ৪০ একর ও ব্রিধান ৮৯ জাতের ১৫ একর জমিতে ধান রোপন করা হচ্ছে। বীজ তলা তৈরির পরই তীব্র শীত ও ঘনো কুয়াশা শুরু হয়। এতে সূর্যের আলো না পাওয়ায চারা খাদ্য তৈরি ও শিকড় বাড়তে না পারায় রোপনকৃত চারা লালছে রং হয়ে মরে যাচ্ছে।আর তিব্র শীতে কুয়াশায় শিশিরের পানি ও লবনাক্ততায় রোপন কৃত চারার গোড়া পচে মরে যাচ্ছে।ছত্রাকনাশক ও কিটনাশক ব্যাবহার করার পরও কোন উন্নতি হচ্ছে না। প্রতিদিন বীজ তলার পানি বদল ও কুয়াশার পানি চারার পাতা থেকে ফেলে দিয়ে পরিচর্যা করা হচ্ছে। তবে রোপনকৃত চারা ও বীজতলা ভালো করার জন্য সব ধরণের পরিচর্যা ও চেস্টা অব্যহত রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • গ্যাসের অবৈধ সংযোগের জমজমাট বাণিজ্য-বৈধ গ্রাহকরা বিপাকে

    গ্যাসের অবৈধ সংযোগের জমজমাট বাণিজ্য-বৈধ গ্রাহকরা বিপাকে

    হেলাল শেখঃ ঢাকার সাভার আশুলিয়ায় তিতাস গ্যাসের কর্তৃপক্ষ অভিযান চালালেও অবৈধ সংযোগ বাণিজ্য জমজমাট ভাবে চলছে। গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগদাতা দালাল চক্র ও অবৈধ সংযোগ দেওয়ার কারণে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অভিযোগ রয়েছে লোক দেখানো প্রতিটি অভিযানে সরকারের লক্ষাধিক টাকা খরচ হয়। বৈধ গ্রাহকদের চুলায় গ্যাস থাকেনা, অবৈধ সংযোগের গ্যাসের চাপ বেশি হওয়ার কারণ কি জাতি জানতে চায়।
    বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ইং) সরেজমিনে গিয়ে জানা গেছে, সাভারের আশুলিয়ার ভাদাইল সুরুজ নামের এক দালাল গ্যাসের সংযোগ দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করছে। প্রতি মাসে ৪-৫টি অভিযানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন কর্তৃপক্ষ কিন্তু বিকেলে অভিযান শেষে রাতে আবারও অবৈধ সংযোগ দেয়া হয়, এ যেন চোর পুলিশের খেলা। সরকারের তহবিল থেকে প্রতিটি অভিযানে খরচ হয় প্রায় লক্ষাধিক টাকা, একই স্থানে ৭-৮ বার অভিযান চালানোর নজির রয়েছে, তাহলে সরকারের কত টাকা খরচ ও কত টাকা রাজস্ব হারাচ্ছে তার কোনো হিসাব নাই। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে প্রতিটি বাসা বাড়ি থেকে ৩০-৫০ হাজার টাকা নিয়ে থাকে দালালরা, হোটেল বা শিল্প-কারখানার সংযোগ হলে লক্ষাধিক টাকা নেয়া হয়, সরকারি সম্পদ নষ্ট করে গ্যাসের এ যেন চলছে জমজমাট বাণিজ্য।
    সূত্র জানায়, গত বছর (৩ আগস্ট ২০২২ইং) ঢাকার আশুলিয়ার কাঠগড়া মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করছেন সাভার তিতাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেওয়ার পরিস্থিতি বা সক্ষমতা আপাতত নেই, তাই গ্রাহকদের আশায় ঝুলিয়ে না রেখে গ্যাস সংযোগ স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য সরকারি সিদ্ধান্তটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে-কথাগুলো বলেছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার কাঠগড়া, ইউসুফ মার্কেট, তাজপুর, এদিকে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকা, মীর বাড়ি, চিত্রশাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি। তথ্যমতে, এসব অবৈধ সংযোগ দাতারা হচ্ছে জামগড়া এরাকার নাজিমউদ্দিন, সোহেল মীর, সাঈদ মীর, শামীম, শরীফ, মোস্তফাসহ ১৫-২০ জনের দালাল চক্র।
    অন্যদিকে ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর, তাজপুর, ইয়ারপুর এলাকার সিরাজ, হানিফ, জলিল, ফারুকসহ আরও অনেকেই তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। গ্যাসের অবৈধ সংযোগ থেকে অগ্নিকান্ডে নারী ও শিশুসহ গত দুই বছরে সাভার ও আশুলিয়া এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪৫-৫০ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় শতাধিক মানুষ দগ্ধ হয়ে আহত হয়েছেন। এদিকে সিলিন্ডার গ্যাসের বোতলের দাম বেড়েই চলেছে, ওষুধের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাসের বোতল। অভিযোগ রয়েছে, বৈধ গ্রাহকদের চুলার গ্যাস টিপটিপ করে জ্বলে কিন্তু অবৈধ সংযোগের চুলায় সবসময় গ্যাস থাকে এর রহস্য কি?। তাদের দাবি-বৈধ গ্রাহকদের কাছ থেকে বিল ঠিকই নেয়া হয় কিন্তু গ্যাস না থাকার কারণ কি?।
    বিশেষ করে সরকারের উক্ত সিদ্ধান্তে দুই শ্রেণীর গ্রাহক সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, এদের মধ্যে এক শ্রেণি হলো রাজধানী ঢাকাসহ সাভার আশুলিয়ায় ও বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ও শহরের বাসা বাড়ি ফ্ল্যাটের মালিকেরা। আরেকটি হলো বিভিন্ন আবাসন কোম্পানিগুলো। তাদের মধ্যে অনেকেই গ্রাহকদের গ্যাসের পাইপলাইনের প্রতিশ্রুতি দিয়েছেন। আবাসন কোম্পানির অনেকেই বলেন, এখন গ্যাসের সংযোগ না পেলে তাদের প্লট, জমি ও ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। তারা অনেকেই দাবি করেন যে, গ্যাস সংযোগ নতুন করে আর কেউ পাচ্ছেন না, এতে গ্রাহকরা বেশি বিপাকে পড়েছেন কিন্তু অবৈধভাবে চলছে গ্যাসের হাজার হাজার সংযোগ। জানা গেছে, ২০১৮ইং সালে এলএনজি আমদানি শুরুর পর দীর্ঘদিন বন্ধ থাকা গ্যাসের সংযোগ নতুন করে শুরু হওয়ার কথা নীতিনির্ধারণী মহলেও শুনা যাচ্ছিল। তখন ঢাকা ও সাভার, আশুলিয়া এবং নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ সংযোগের সংখ্যা আরো বাড়িয়ে দেয় দালাল চক্র সিন্ডিকেটগুলো। গ্রাহকদের তারা আশ্বাস দেয়, কিছুদিন পরে গ্যাসের নতুন বৈধ সংযোগ দেওয়া শুরু করলে তারা এগুলোকে বৈধ করে দেবেন কিন্তু এখন এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পালায় এই গ্রাহকদের সংযোগও কাটা পড়েছে।
    জানা গেছে, সরকারি ভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ জোরেসোরেই মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, একটি অভিযানে সরকারের লক্ষাধিক টাকা খরচ হচ্ছে, অভিযানের দুইদিন পর আবার সেখানে অবৈধ সংযোগ দেয়া হয়, আবারও অভিযান চালানো হয়, এতে সরকার বেশি ক্ষতি হচ্ছে, এটা কারো মাথায় ঢুকছে না। গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে কিছুদিন আগে জ্বালানি বিভাগ উক্ত বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে তা বাস্তবায়নের আদেশ দিয়েছিলো। সূত্র জানায়, ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং টাকা জমা দেওয়া গ্রাহকদের আবেদনও বাতিল করা হবে। তাদের অর্থ ফেরত দেবে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো। বিতরণ সংস্থাগুলোর তথ্যমতে, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়া গ্রাহকের সংখ্যা প্রায় আড়াই লাখের মতো। গ্যাস ও খনিজ সম্পদ খাতের নেতৃত্ব প্রদানকারী সংস্থা পেট্রোবাংলার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বৈধ অবৈধ নানা উপায়ে এই শ্রেণির গ্রাহক সংখ্যা প্রায় ৮লাখ হবে। দেশে সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আলী ইকবাল মোঃ নুরুল্লাহ বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। গৃহস্থালিতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না। যেসব গ্রাহক সংযোগের জন্য আবেদন করেছেন এবং টাকা জমা দিয়েছেন, তাদের নাম আমাদের তথ্যভান্ডারে রয়েছে। আগামীতে এ বিষয়ে আমরা একটি সভা করে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করবো। বিঃ বা সংবাদ প্রকাশের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশে গ্যাস বিতরণে নিয়োজিত অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পশ্চিমা ল গ্যাস কোম্পানি ও সুন্দরবন গ্যাস কোম্পানি। এই সংস্থাগুলোর কর্মকর্তারাও জানিয়েছেন, আগামীতে সভা করে তারা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা ঠিক করবেন। উক্ত ব্যাপারে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, গ্যাসের অবৈধ সংযোগ কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। নানা প্রলোভন দেখিয়ে জনগণকে গ্যাসের অবৈধ সংযোগ নিতে বাধ্য করে কিছু দালাল চক্র।
    সাভার ও আশুলিয়ার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মাদ সায়েম বলেন, সাভার ও আশুলিয়ায় তিতাস গ্যাসের বৈধ গ্রাহক সংখ্যা ৫২ হাজারের বেশি হবে। শিল্প গ্রাহক সংখ্যা ১৫০০। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে সাভার থানায় ৬টি ও আশুলিয়ায় ৪৮টি মামলা করা হয়েছে। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের অভিযান অব্যাহত আছে। এক স্থানে ৭-৮ বার অভিযান করা হলেও আবার অবৈধ সংযোগ দেয়া হয়, তাহলে সরকার প্রতি বছরে কত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে জানতে চায় সচেতন মহল।

  • রংপুুরে দিনাজপুরের ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের সাথে মতবিনিময়

    রংপুুরে দিনাজপুরের ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের সাথে মতবিনিময়

    প্রেস বিজ্ঞপ্তি
    রংপুরের কাউনিয়ায় বিএসটিআই’এর মোবাইল কোর্টের অভিযানে ১৫,০০০ টাকা জরিমানা এবং বিএসটিআই’র রংপুুরে দিনাজপুরের ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত ২৪.০১.২০২৪ খ্রিস্টাব্দে উপজেলা প্রশাসন, কাউনিয়া, রংপুর এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    উক্ত ভ্রাম্যমান আদালতে
    (১) মেসার্স সায়েম বেকারী, মীরবাগ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারী পণ্য উৎপাদন, বিক্রয়-বিতরণ ও মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
    (২) মেসার্স নূর বেকারি, ঠাকুরদাস, হারাগাছ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় এবং পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

    উক্ত মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মনোনীতা দাস, সহকারী কমিশনার (ভূমি), কাউনিয়া, রংপুর এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, রংপুর।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এছাড়াও আজ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সভাকক্ষে দিনাজপুরের ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় ৩০ জন ক্ষুদ্র উদ্দ্যোক্তা উপস্থিত ছিলেন। সিটিজেন চার্টার অনুযায়ী বিএসটিআই’র সিএম লাইসেন্স,ছাড়পত্র, মোড়ক সনদ, পরীক্ষণ প্রতিবেদনসহ সকল সেবা প্রদানের ফি ও প্রয়োজনীয় সেবার সময় অবহিত করা হয়। বিএসটিআই’র সেবার ব্যপারে মন্তব্য বা পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়াও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ স্তম্ভ স্মার্ট নাগরিক হওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ।