Blog

  • নড়াইলে দেশি ও বিদেশি ফুলের চাষ

    নড়াইলে দেশি ও বিদেশি ফুলের চাষ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি //

    নড়াইলে নানা প্রজাতির দেশি ও বিদেশি ফুলের চাষ করে সাফল্যে আলামিন। নড়াইলে ফুল চাষ করে তাক লাগিয়েছেন আলামিন নড়াইলে জারবেরা, রজনীগন্ধা, টিউলিপসহ নানা প্রজাতির দেশি ও বিদেশি ফুলের চাষ করে সাফল্যের এক নবদুয়ার উন্মোচন করেছেন আলামিন মোল্যা নামের এক যুবক।
    তিনি ২০২১ সালে পরীক্ষামূলকভাবে গ্লাডিওলাস ও গোলাপ দিয়ে চাষ শুরু করেন। বর্তমানে ২ একর জমিতে তার ফুলের বাগান রয়েছে। জিফা অ্যান্ড তায়েবা এগ্রো নামক তার এই ফুলের বাগান থেকে উৎপাদন খরচ বাদে প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা লাভ করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    নড়াইল শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙা গ্রামের আলামিন মোল্যা পেশায় একজন ফুলের ব্যবসায়ী।
    আলামিন বলেন, পরীক্ষামূলকভাবে ২০২১ সালে নিজ গ্রামে গ্লাডিওলাস ও গোলাপ ফুলের চাষ শুরু করি। ফুল উৎপাদন আশানুরূপ হওয়ায় পরবর্তীতে ২ একর জমিতে রজনীগন্ধা, টিউলিপ, জারবেরাসহ বেশ কয়েক প্রজাতির ফুল উৎপাদন শুরু করি।
    নড়াইলের ফুলের বাজার ছাড়াও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের অর্ডারের পাশাপাশি ঢাকার শাহবাগের পাইকারি ফুল মার্কেটেও রয়েছে তার ফুলের ব্যাপক চাহিদা। তিনি এলাকার বেকার যুবক ছেলেমেয়েদের ফুল চাষে উৎসাহিত করতে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
    এ ফুল বাগানের মালি শেখ জাহিদুল ইসলাম বলেন, এখানে ফুলের বাগান হওয়ায় আমার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি যে বেতন পাই এই দিয়ে আমার সংসার ভালোভাবে চলে। বাগান দেখাশুনা করি, আগাছা পরিষ্কার করি, সময়মতো সার কীটনাশক ব্যবহার করে থাকি। এলাকার উৎসুক জনতা প্রতিদিন ফুল বাগানে যান ফুল কিনতে, সৌন্দর্য্য উপভোগ করতে, কেউ কেউ আবার সঙ্গী নিয়ে সেলফি তুলতে আসেন।
    লোহাগড়া থেকে ফুল বাগানে ঘুরতে আসা আবদুল্লাহ-আল মারজান বলেন, আমরা আলামিনের ফুলের বাগান দেখতে এসেছি। এ রকম ফুলের বাগান নড়াইলে এই প্রথম, আমরা চাই এই রকম বাগান নড়াইলে আরও হোক।
    নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান বলেন, আলামিনের ফুল উৎপাদন জেলায় একটি অনন্য নজির। বাগান থেকে কি করলে ভালো কিছু করা যায়, আমরা তাকে পরামর্শ দেব। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে নড়াইলে কৃষিতে ফুলের সুবাস আসবে। এটা যে একটা লাভজনক ব্যবসা এটা তার উদহারণ। আমরা চাই এই ফুল চাষে মানুষ আরও আগ্রহী হোক।
    নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ফুলের বাগানটি কিছুদিন আগে পরিদর্শন করে আমার খুব ভালো লেগেছে। নড়াইলে এই প্রথম এই ধরনের ফুলের চাষ করায় উদ্যেক্তাকে ধন্যবাদ জানাই।

  • তেঁতুলিয়ায় নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহবুবুর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ তারিন প্রমূখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা। সভায় দপ্তর প্রধানরা নিজ দপ্তরে চলমান কাজের বিবরণী ও ভবিষ্যত কর্মপরিকল্পনাসহ আবশ্যিক বিষয় সমুহ তুলে ধরে বক্তব্য দেন।

    এ সময় নবনির্বাচিত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্ভাষণ জানানো হয়।

    সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য কর্তৃক তেঁতুলিয়া উপজেলার অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • টিচার্স এন্ড ইন্জিনিয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান

    টিচার্স এন্ড ইন্জিনিয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    টিচার্স এন্ড ইন্জিনিয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান -২০২৪ গত ২৪ জানুয়ারি ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    টিচার্স এন্ড ইন্জিনিয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ২৮ ওয়ার্ড কাউন্সিলর ইন্জিনিয়ার শেখ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মাহবুবার রহমান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল মোয়াজ্জেম, খসরু সরকার, সংগঠনের উপদেষ্টা সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, বক্তব্য রাখেন টিচার্স এন্ড ইন্জিনিয়ারর্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক ইন্জিনিয়ার সেলিমুর রহমান, ইন্জিনিয়ার আলী মোঃ আলমগীর, ইন্জিনিয়ার আখতারুল ইসলাম জোসেফ প্রমুখ

  • অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ২ জন নারী ও ১ জন পুরুষ সহ মোট ০৩ জন ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার

    অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ২ জন নারী ও ১ জন পুরুষ সহ মোট ০৩ জন ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার বিভিন্ন স্থানে ২৪ জানুয়ারি ২০২৩; ১২.৫০ ঘটিকায় এসআই মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ০২ জন নারী ও ০১ জন পুরুষ সহ মোট ০৩ জনকে গ্রেফতার ক হয়।

    গ্রেফতারকৃত আসামির নামঃ ১। মোঃ ইসমাইল (৩০), পিতা-মৃত মৌজুলি মাতুব্বর, মাতা-মমতাজ বেগম, সাং-দক্ষিন রাজাপুর, থানা-রায়েন্দা, জেলা- বাগেরহাট, বর্তমানে- এম এ টাওয়ার, মদিনা মার্কেট, বন্দরটিলা, থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম, ২। কুলসুম (৩০), পিতা- মৃত আলী হাসান, মাতা-খাদিজা বেগম, সাং- সুতালড়ি, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে- এম এ টাওয়ার, মদিনা মার্কেট, বন্দরটিলা, থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম, ৩। সাথী বেগম (৩০), পিতা-মৃত জাবেদ শেখ, মাতা-রুজিনা বেগম, সাং- ডেমড়া সরকার বাড়ী, থানা-সাথিয়া, জেলা-পাবনা, বর্তমানে- এম এ টাওয়ার, মদিনা মার্কেট, বন্দরটিলা,থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম।

  • বেতাগীতে ভলান্টিয়ার পোল গঠনে কর্মশালা

    বেতাগীতে ভলান্টিয়ার পোল গঠনে কর্মশালা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    দ্রæত মানবিক সহায়তা প্রদানের জন্য দেশের উপকূলীয় জনপদ বরগুনা জেলায় ভলান্টিয়ার পোল গঠনের লক্ষ্যে বেতাগীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফারুক আহমদ।
    আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে বরগুনায় সেচ্ছাসেবকদের তালিকা গঠনের (ভলান্টিয়ার পোল) প্রকল্পটি বান্তবায়ন হচ্ছে। এ লক্ষ্যে বেতাগী উপজেলায় আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ৪৫ জন অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।
    এসময় বক্তব্য রাখেন, এসময় বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, প্রেসক্লাবের বর্তমান সভাপতি সাইদুল ইসলাম মন্টু, নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামিম শিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন‘র) সাধারন সম্পাদক মহসিন খান, জাগোনারী প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফা, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স, স্বেচ্ছাসেবক খাইরুল ইসলাম মুন্না, সজল হাওলাদার, হোসেন সিপাহী, ইসরাত জাহান লিমা, জেরিন সুলতানা রাইছাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জাগোনারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    কর্মশালা থেকে জানানো হয়, সেচ্ছাসেবীদের তালিকা গঠনে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে এবং সেচ্ছাসেবীদের তালিকা উন্মুক্ত করা হবে। যারা ভবিষ্যতে যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারী সংগঠনের সাথে কাজ করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।
    এর আগে গত ১১ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ১৪ ও ৩০ ডিসেম্বর জাগোনারী পাঠশালায় বরগুনার সেচ্ছাসেবকদের তালিকা গঠনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয় এবং ইতোমধ্যে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করার আস্বস্ত করেছেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।

  • ৮৫ লাখ টাকা ব্যয়ে আগৈলঝাড়ায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    ৮৫ লাখ টাকা ব্যয়ে আগৈলঝাড়ায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী রাসেল হাওলাদারকে ভবন নির্মানের কার্যদেশ প্রদান করা হয়েছে। হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ফারুকীর উদ্বোধন পূর্ব দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিদ্যালয়ের সভাপতি এনায়েত হোসেন নান্নু মিয়া, সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার, মোঃ মনিরুল ইসলাম মন্নান ভূইয়া,পয়সারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন,ঠিকাদার মোঃ নান্না শরিফ, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, আওয়ামী লীগ নেতা ও সাবে ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান মৃধা,আওয়ামী লীগ নেতা এইচ এম মতিউর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মোঃ তানবীর হাসান পান্না সহ সকল শিক্ষক গন, মাওলানা মোঃ আলামিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম জুলহাস মোল্লা,মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ হাবুল ঘরামী, রাশেদুল ইসলাম খায়ের, মোঃ ফখরুল ইসলাম মামুন, মোঃ শামীম তালুকদার, জমি দাতা সদস্যগন ও তাদের ওয়ারিশগনসহ মোঃ হুমায়ুন কবির, মোঃ আলীআহাম্ম সরদার,মোঃ ইমরান হোসেন ফকির,মোঃ ইসমাইল হোসেন রনি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • সুন্দরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ভাটা মালিকের জরিমানা

    সুন্দরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ভাটা মালিকের জরিমানা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বৈধ কাগজ পাত্রাদি না থাকায় ২ ভাটা মালিকের আর্থিক দণ্ড প্রদান করেছেন।

    বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের এফকেএম ও ছাপড়হাটী ইউনিয়নের এসবিআর ভাটা মালিকের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।
    দুটি ভাটার মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন তিনি। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক ওই ইট ভাটা দুটির আর্থিক দণ্ড প্রদান করা হয়।
    যেসব ইট ভাটার বৈধ কাগজপত্র নেই ও পরিবেশ দূষণকারী ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানা গেছে ।

  • নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২টি পরিবারে মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ

    নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২টি পরিবারে মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ২টি দুগ্ধজাত ছাগল বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার সকালে রাউজান উপজেলা এলাকায় নিসচা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১টি ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে ১টি মোট ২টি দুগ্ধজাত ছাগল বিতরণ করা হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সভাপতি বিকাশ দাশ গুপ্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ি জাহেদুল ইসলাম হেলাল,এসময় নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিকাশ দাশ গুপ্ত বলেন, নিরাপদ সড়ক আমরা সকলেই চাই কিন্তু দূঃখের বিষয় সড়ক এখনো নিরাপদ হয়ে উঠে নি। নিসচা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৩০ বছর ধরে এ সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়ককে নিরাপদ করার জন্য দেশ ও দেশের বাইরে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতাই নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্দেগে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আজ সড়ক দূর্ঘনায় নিহত ২টি পরিবারে মাঝে দুগ্ধজাত ছাগল বিরণের উদ্যোগ গ্রহন করেছেন। আমি জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র সফলতা কামনা করছি।
    নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত বলেন, সড়ক দূর্ঘনায় ক্ষতিগ্রস্থ ২টি পরিবারকে সহযোগিতা করতে পেরে আমরা খুবই আনন্দিত। সড়কে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নির্দেশ পালনসহ আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু সড়কে মৃত্যু মিছিল কমছে না, চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘঠছে। এর মধ্য উল্লেখ্য গত ৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে বাস-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক পরিবারের ৫ সদস্যসহ ৭ জন নিহত ও ৩ জন আহত হয়। এ রকম সড়ক দূর্ঘটনা যাতে আর না ঘঠে সে ব্যাপারে যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সড়ক দূর্ঘটনায় নিহত মরহুমা জাহানারা কাঞ্চনকে। এ পর্যন্ত সড়ক দূর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।
    সবশেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য অশ্রু রানী বনিক ও পেয়ারা বেগমের হাতে ২টি ছাগল তুলে দেওয়া

  • পটিয়ার কোলাগাঁও’র প্রদীপ কুমার শীল’র বিরুদ্ধে থানায় অভিযোগ

    পটিয়ার কোলাগাঁও’র প্রদীপ কুমার শীল’র বিরুদ্ধে থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি।।
    চট্টগ্রামের পটিয়ায় কোলাগাঁও ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বাসিন্দা ভূমিদস্যু প্রদীপ কুমার শীলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ২৪ জানুয়ারি ২০২৪ দুপুর ১২টার দিকে কোলাগাঁও নবারুন সংঘের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভূক্তভোগী জায়গার ওয়ারিশগণ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুবল আচার্য্য। এতে উপস্থিত ছিলেন বাদল আচার্য্য, সজল আচার্য্য, শিপন আচার্য্য, দিপন আচার্য্য ও সুজন আচার্য্য।
    অভিযোগ সূত্রে জানা গেছে, কমলা কান্ত আচার্য্য গং’র ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির দীর্ঘদিন যাবৎ প্রদীপ শীলের বড় ভাই মৌখিক লাগায়তি খাজনায় দুলাল শীল ও তাঁর ভাইয়েরা চাষাবাদ করত। গত বছর দুয়েক আগে দুলাল শীল মারা গেলে লাগিয়তি খাজনা চাইলে গেলে তাঁরা খাজনা দিতে অস্বিকার করে। তখন তাঁরা বলে এ জমি নিজেরাই খরিদ করেছে। কমলা কান্ত গং ওয়ারিশ থেকে এ জমি খরিদ করেছে বলে জানান। জমির কাগজপত্রাদি দেখাতে বললে তাঁরা বিভিন্ন অজুহাতে না দেখানোর তালবাহানা শুরু করে। ইতিপূর্বে অধীন বাদী অত্র বিষয়ে ইউপি সদস্য বরাবরে মৌখিকভাবে অবহিত করিলে তিনি বাদী ও বিবাদিকে কাগজপত্রাদি প্রদর্শন করিতে বলিলে তিনি তপশীলোক্ত সম্পত্তি কোনো প্রকার কাগজপত্রাদি প্রদর্শন করিবে না। তাঁহাদের কাছে কোনো কাগজপত্র না থাকিলেও এই জায়গা তাঁরা দখলে রাখিয়া ভোগ করিবে। এবং এই জায়গার বিরুদ্ধে মামলা-মোকর্দ্দমা দায়ের করার বিষয়ে এলাকায় যাঁরা সহযোগিতা করিবে তাদেরও ভাড়াটিয়া সন্ত্রাসি লেলিয়ে দিয়ে আমার এবং আমার পরিবারের সদস্যদের মারিবে কাটিবে, লাশ গুম করিবে। নারী-নির্যাতনসহ ও মিথ্যা মামলায় জেলে ঢুকাইয়া চৌদ্দ শিখের ভাত খাওয়াবে হয়রানি স্বীকার করিবে। হুমকি-ধুমকিতে অধীন বাদীসহ আমি এবং আমার অপরাপর ভ্রাতাগণ বর্তমানে নিরুপত্তাহীনতায় ভূগতেছি।
    বাদী সুবল আচার্য্য জানান, একথায় আমাদের চাষায় রক্ষক হয়ে বক্ষক হয়েছে। তাঁরা ভদ্র ও নীরিহ মুখোশের আঁড়ালে এলাকার সুবল চৌধুরী বাড়ির জমি-জমা নিয়েও বিভিন্ন রকমের বিরোধ সৃষ্টি করছে। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। প্রদীপ কুমার শীল একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত নিজ এলাকায় তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমি এই ভূমিদস্যু, জুলুমবাজ থেকে পরিত্রান পেতে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরী ও অত্র এলাকার ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল হক চৌধুরীর এর নিকট জোর দাবী জানান।
    বিবাদী প্রদীপ কুমার শীলকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
    কোলাগাঁও ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদারুল আলম জানান, বিবাদী প্রদীপ কুমার শীলকে তপশীলোক্ত সম্পত্তির কাগজপত্রাদি দেখাতে বললে তাঁরা কাগজপত্র দেখাবেনা বলে বৃদ্ধা আঙ্গুল দেখায়। যাঁ করার তাঁ আদালতে গিয়ে বাদীপক্ষকে করতে বলেন।
    জানতে চাইলে পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

  • আসছে তরুণ সাংবাদিক ও লেখক এম মহাসিন মিয়া’র “মেঘের খামে”

    আসছে তরুণ সাংবাদিক ও লেখক এম মহাসিন মিয়া’র “মেঘের খামে”

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ আসছে তরুণ সাংবাদিক ও লেখক এম মহাসিন মিয়া’র প্রথম একক কাব্যগ্রন্থ “মেঘের খামে”। গ্রন্থটি বের হচ্ছে ক্যানভাস প্রকাশনী থেকে এবং প্রকাশক নাজমুল ইসলাম সীমান্ত। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী নবী হোসেন।

    এম মহাসিন মিয়া’র এ বইটি নিয়ে ‘খাগড়াছড়ি কবি পরিবার (খাকপ)’ এর সাধারণ সম্পাদক কবি রফিকুল ইসলাম বলেন, গ্রন্থটির নাম শুনেই বুকের পাঁজরে অন্যরকম ভালোলাগা কাজ করে। সহজ, সুন্দর শব্দ ও বাক্যের কাব্যিক গাঁথুনির মাধ্যমে এ বইটিতে সমাজ জীবনের নানামুখী বাস্তবতা উঠে এসেছে। ‘মেঘের খামে’র পাঠকপ্রিয়তা আশা করছি।

    সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো. শাহাদাত হোসেন কায়েশ বলেন, এম মহাসিন মিয়া’কে পাহাড়ের তরুণ সাংবাদিক হিসেবে বিচক্ষন ও ন্যায় নিষ্ঠাবান বলেই জানি। আশা করছি তিনি কবিতার ভূবনেও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করবেন কাব্যিক ভাষায়। সাহিত্য জগতে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

    বইটির প্রকাশক নাজমুল ইসলাম সীমান্ত বলেন, দুর্দান্ত কিছু কবিতা নিয়ে লেখা হয়েছে “মেঘের খামে”। এটি এম মহাসিন মিয়া’র প্রথম একক কাব্যগ্রন্থ। ইতিমধ্যেই বইয়ের সব কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবারে জাতীয় গ্রন্থ মেলায় বইটি বাজারে আসবে। এম মহাসিন মিয়া তাঁর লেখনীর মাধ্যমে জীবন ও সমাজের নানামুখী বাস্তবতা ভিন্নভাবে উপস্থাপন করেছেন। আমি আশা করি এ গ্রন্থের প্রতিটি সৃষ্টিকর্মই এক ব্যতিক্রমী অনুভবের কোরাসে আবেশবিভোর করে তুলবে প্রতিটি পাঠকের হৃদয়। এবং জায়গা করে নিবে প্রাঠক প্রিয়তার শীর্ষে।

    এম মহাসিন মিয়া’র জন্ম ১৯৯৭ সালের দোসরা ফ্রেব্রুয়ারি। পিতা- বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব সুফি, মাতা- রাবেয়া আক্তার, গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে তিনি সকলের ছোট। বাবা-মা, ভাই-বোনদের নিয়ে জন্মস্থান খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাধীন রশিক নগর গ্রামে বসবাস করেন। পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। পেশায় সাংবাদিক এবং ভালোবাসেন সংগঠন ও লেখালেখি। বর্তমানে খাগড়াছড়ি সরকারি কলেজে বিএ অধ্যয়নের পাশাপাশি লিখছেন পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিনে।