Blog

  • ইপিজেড থানার অভিযানে ০১ হাজার পিস ইয়াবাসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ইপিজেড থানার অভিযানে ০১ হাজার পিস ইয়াবাসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার অভিযানে একহাজার পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী মহিলা গ্রেফতার

    সিএমপির ইপিজেড থানা পুলিশ কর্তৃক ১০০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী মহিলা গ্রেফতার। ২৬শে জানুয়ারী ২০২৪ইং ০১.৪০ ঘটিকার সময় এসআই(নিঃ) মহসীন সরদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি করাকালীন সময় ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেইট খালপাড় হামদু মিয়া সোসাইটিস্থ নিরব ম্যানসন-০২ ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী মোছাঃ নুর বেগম (৪০)’কে গ্রেফতার করা হয়। তাহার সঙ্গে থাকা হেফাজত হতে ১০০০(এক হাজার ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এস আই (নিরস্ত্র) মহসিন সরদার কৌশলে তার টিম সহকারে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। নূর বেগম অনেকদিন যাবত এই এলাকায় মাদক বিক্রি করেন। বারবার বিভিন্ন তথ্য পাওয়ার পরেও গ্রেফতার করতে পারেনি নূর বেগমকে। শেষ পর্যন্ত ধরা পড়তে হলো এসআই নিরস্ত্র মহসিন সরদারের ফোর্স এর হাতে।

    গ্রেফতারকৃত মোছাঃ নুর বেগম (৪০), স্বামী-মৃত সৈয়দ আলম, পিতা-মৃত আফজাল হোসেন, মাতা-খতিজা বেগম, সাং-মানিকপুর, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

  • স্মার্ট কুমিল্লা গড়তে সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন চান  মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম

    স্মার্ট কুমিল্লা গড়তে সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন চান মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম

    ষ্টাফ রিপোর্টারঃ
    ২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা, তারই আলোকে কুমিল্লা কে স্মাট ও দৃশ্যমান এলাকা গড়তে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা এমপি হতে দলীয় মনোনয়ন চান কুমিল্লার জনবান্ধব নারী নেত্রী কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ কমিটির সদস্য কোহিনুর বেগম। সে লক্ষ নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। কুমিল্লা জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কে শক্তিশালী করতে তিনি ছাত্রজীবন থেকেই নিরলস কাজ করে যাচ্ছেন।

    তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তার স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছেন নিজের জীবন বাজী রেখে।

    ৭৫ পরবতী যোদ্ধা ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে লালন করে দীর্ঘ পথ পাড়ি দেওয়া ছাত্রনেতা কোহিনূর বেগম রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসা কোহিনূর বেগম এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়েও হতাশ হননি।বরং আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন। এবারের নির্বাচনকে উৎসবমুখর করতে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীকে উম্মুক্ত করলেও কোহিনূর বেগম আওয়ামী লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলীয় প্রার্থী নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হননি।

    এবার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনের প্রার্থী হতে দলীয় মনোনয়ন চাইবেন। কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ কমিটির সদস্য কোহিনুর বেগম। কুমিল্লা জেলা আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে একজন সৎ আদর্শবান জনপ্রতিনিধি হিসাবে সংরক্ষিত আসনের মহিলা এমপি হিসাবে কোহিনূর বেগম এর বিকল্প নেই বলেও জানিয়েছেন কুমিল্লা জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা।

    তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি।’

    ‘বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রর সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন।’

    প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবন থেকে দীর্ঘ জীবন রাজনীতির নেতৃত্ব দেওয়া মেধাবী নারী নেত্রী কোহিনূর বেগম।

    তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।’

    কোহিনুর বেগম পেশায় একজন শিক্ষিকা। দীর্ঘদিন কুমিল্লা মডার্ন হাই স্কুলে প্রধান ও কুমিল্লা শৈল রানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করে কুমিল্লায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কমিটির সদস্য পদে আছেন ।তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত সকল কর্মসূচি যথাযথ পালন করে আসছি। নির্বাচন পুর্ববর্তী সময়ে বিএনপি-জামাতের ডাকা অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বদা অবস্থান করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আমি কুমিল্লা মানুষের পাশে থাকবো এবং সর্বদা কাজ করে যাবো। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট কুমিল্লা গড়তে চাই। বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছি।কোহিনূর বেগম আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে টানা চতুর্থবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান সেজন্য কাজ করেছি। আগামী দিনেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন পরণে দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি আদেশ-নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে যাবো ইনশাআল্লাহ।

  • সুন্দরগঞ্জে ৮ জুয়ারিসহ গ্রেফতার-১৩

    সুন্দরগঞ্জে ৮ জুয়ারিসহ গ্রেফতার-১৩

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়ারিসহ ১৩ জনকে গ্রেফতার করেছেন।

    বৃহস্পতিবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বেলকা বাজার হতে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ০৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ আনজু মিয়া (৩৫), পিতা- মৃত নাদের ব্যাপারি, ২. মোঃ আতিকুর রহমান (৩২), পিতা- মোঃ মন্টু মিয়া, উভয় সাং- মধ্য বেলকা, ৩. মোঃ সুলতান ইলাম (২৪), পিতা- মৃত কোরমান আলী, সাং- পশ্চিম বেলকা, ৪. মোঃ ওসমান আলী (২৫), পিতা – মোঃ মন্তাজ আলী বিশ্বাস, ৫. মোঃ আঙ্গুর আলী (৩৫), পিতা- মোঃ খালেক আলী, ৬. মোঃ আতাউর রহমান(৩৫), পিতা- মোঃ আব্দুল হামিদ, সর্ব সাং- চর বেলকা, ৭. মোঃ নয়ন মিয়া (২৩), পিতা মোঃ আব্দুল হান্নান, ৮. মোঃ আনারুল মিয়া (৪০), পিতা- হাজের উদ্দিন, উভয় সাং- কানি চরিতা বাড়ি, সর্ব থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাদেরকে এবং কঞ্চিবাড়ি এলাকা হতে আসামী ১।তাজরুল ইসলাম, পিতা মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, ২ নং আসামি মো:রবি মিয়া, পিতা-মো:হাবিজার রহমান ৩। মো: নজরুল ইসলাম, পিতা-মৃত আবেদ আলী, ৪। মো:মোনারুল ইসলাম, পিতা-মৃত দেলবার হোসেন, সকলের সাং-পাচগাছি শান্তিরাম, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাদেরকে গ্রেফতার করা হয় । দীর্ঘ দিন হতে পলাতক জিআর ২৭৪/১৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ গাজিউল ইসলাম(৩৫), পিতা- আবদুল মতিন, সাং- খামার পাঁচগাছি, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাকে গ্রেপ্তার পূর্বক মোট ১৩ জন আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

  • ধামইরহাটে ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

    ধামইরহাটে ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে ৫ হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৬ জানুয়ারী সকাল থেকে দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ৫ হাজার রোগী অংশগ্রহণ করেন। চক্ষু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ, ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেক্টরের ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উয জামান, সফিয়া পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। চক্ষু ক্যাম্পে ১৫ জন চক্ষু চিকিৎসক সহ মোট ১শত সদস্যের মেডিকেল টিম চিকিৎসা প্রদান করেন। বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।
    সংস্থার মিডিয়া বিষয়ক কর্মকর্তা- মোহাম্মদ আলী ছিদ্দিকী জানান, আজকে ৫ হাজার রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা বিনামুল্যে প্রদানের লক্ষমাত্রা রয়েছে। এছাড়াও ৫শত চক্ষু রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য তাদের নির্বাচন করা হবে এবং তাদের সকল পরীক্ষা, পরামর্শ চিকিৎসা ঔষধ, চশমা প্রদান এবং থাকা-খাওয়াসহ যাবতীয় সেবা জয়পুরহাট মক্কা চক্ষু হাসপাতালে বিনামুল্যে প্রদান করা হবে।

    আবুল বয়ান।।

  • বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ মান্নানের দাফন সম্পন্ন

    বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ মান্নানের দাফন সম্পন্ন

    মোঘল সুমন শাফকাত। 

    বরিশালের বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ মান্নান ইন্তেকাল করেছেন…ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি ফুসফুসের জটিলতা, কিডনীর জটিলতা সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন যাবৎ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সিসিইউ ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারী শুক্রবার সকালে না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও তিন কণ্যা সন্তান ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে ও বানারীপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, বাংলাদেশ আওয়ামীলীগ বানারীপাড়া উপজেলা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বানারীপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।

    মরহুমের প্রথম নামাজে জানাজা সকাল ১১ টায় ঢাকা মালিবাগ কাউন্সিলর অফিসের সামনে অনুষ্ঠিত হয়।
    দ্বিতীয় জানাজা আজ বাদ আসর বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ও তৃতীয় জানাজা মাগরিববাদ মরহুমের গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদ মলঙ্গার নরোত্তমপুরে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের ২য় জানাজার পূর্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উপজেলা ও পুলিশ প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা,আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সলিয়াবাকপুরের সাবেক সফল চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু প্রমূখ।

  • আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল মান্নান আর আমাদের মাঝে নেই

    আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল মান্নান আর আমাদের মাঝে নেই

    বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান আর নেই। তিনি আজ সকাল ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন ইন্না….. রাজিউন।তিনি ফুসফুস ও কিডনীর জটিলতা সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

    অধ্যাপক আব্দুল মান্নান বানারীপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ ও বানারীপাড়া ডিগ্রি কলেজে ইতিহাস বিভাগে অধ্যাপনা করেন।

    এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামীলীগ বানারীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন ও বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ী ছিলেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী,একপুত্র, তিনকণ্যা, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    মরহুমের প্রথম নামাজে জানাযা সকাল ১১ টায় ঢাকা মালিবাগ কাউন্সিলর অফিসের সামনে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় জানাযা আজ বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।আপনারা সকলে উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া কামনা করবেন।

    এদিকে তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুলাহ,সাধারন সম্পাদক তালুকদার মো.ইউনুস,বরিশাল ২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক,সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা,ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল,উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম রাজু,যুবলীগ নেতা মাইনুল ইসলাম রোমান ,পার্থ চন্দ সহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হয়… এমপি রশীদুজ্জামান

    আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হয়… এমপি রশীদুজ্জামান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, স্বাধীনতা পরবর্তী দেশে ইসলামী মুল্যবোধকে গুরুত্ব দিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ফরেজগার মানুষ। তিনি ফজরের নামাজ ও কোরআন পড়ে দিনের কার্যক্রম শুরু করেন। এমপি রশীদুজ্জামান বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষা ব্যবস্থা প্রবর্তন সহ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করায় একদিকে শিক্ষার মান বেড়েছে অপরদিকে শিক্ষার হারও বেড়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হয়। কওমী শিক্ষার স্বীকৃতি বর্তমান সরকারের যোগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। আমাকে অভ্যর্থনা জানানোর জন্য শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে রাখার প্রয়োজন নাই। আমি এলাকার উন্নয়ন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার জন্য এমপি হয়েছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে চায়। তিনি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা সিনিয়র মাদ্রাসা মাঠে উপজেলার সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলীর সভাপতিত্বে ও সুপার বাহারুল ইসলাম এবং কৌস্তব রঞ্জন এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার, রিয়াজুল ইসলাম, আব্দুস সবুর। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোকাররম হোসেন, আওয়ামী লীগনেতা জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, মাওঃ আমিনুর রহমান সিরাজী, আব্দুল করিম, যুবলীগনেতা নজরুল মোল্লা, শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, শিক্ষার্থী সুমাইয়া ও লামিয়া খাতুন।

  • টিআরএম বাস্তবায়নের মাধ্যমে শিবসা ও হাড়িয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী

    টিআরএম বাস্তবায়নের মাধ্যমে শিবসা ও হাড়িয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    টিআরএম পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা ও হাড়িয়া নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নয়ন সংস্থা উত্তরণের সার্বিক সহযোগিতায় পৌর বাজার সংলগ্ন শিবসা নদীর বুকে ব্যতিক্রমী এ আলোচনার আয়োজন করে উপজেলা পানি কমিটি। সভায় বক্তারা বলেন, শিববাটী ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ প্রান্ত থেকে সোলাদানা খেয়াঘাট পর্যন্ত ১০ কিলোমিটার নদী পলি জমে ভরাট হয়ে মরাখালে পরিণত হয়েছে। যার ফলে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর বুকে জেগে ওঠা চর দখল করে নিচ্ছে কতিপয় মহল ও ব্যক্তিরা। ঐতিহ্যবাহী এ দুটি নদী দখল মুক্ত করে টিআরএম বাস্তবায়নের মাধ্যমে নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবী জানান পানি কমিটির নেতৃবৃন্দ। উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে ও উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমারের স ালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, প্রাক্তন শিক্ষক কামরুজ্জামান, শেখ সাদেকুজ্জামান, রেজাউল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মোমিন উদ্দীন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, এসএম বাবুল আক্তার, পূর্ণ চন্দ্র মন্ডল, ইমদাদুল হক, নাজমা কামাল, ঝর্ণা রানী সরকার, মাহবুব জোয়াদ্দার, নাজমুল শেখ, আনারুল ইসলাম ও দীপক কুমার মন্ডল।

  • পাইকগাছায় জায়গা জমির বিরোধে ভাইদের ও ভাবির মারপিটে বোন আহত

    পাইকগাছায় জায়গা জমির বিরোধে ভাইদের ও ভাবির মারপিটে বোন আহত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥
    পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে আপন ভাইদের ও ভাইয়ের স্ত্রীর মারপিটে শরিফা নামে(৪৮) নামে এক গৃহবধু আহত হয়েছে। আহত গৃহ বধুকে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে উপজেলার বান্দিকাটি গ্রামের মৃত্যু ওয়াজেদ গাজীর কন্যা শরিফা বেগম ওয়ারেশ সুত্রে তার পৈত্রিক জমিতে স্বামী সন্তান নিয়ে বস বাস করে আসছে।কিন্তু পিতা ওয়াজেদ গাজীর মৃত্যুর পর থেকে শরিফার ভায়েরা তাকে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি মারপিট সহ নানা ভাবে হয়রানী করে আসছে। এ নিয়ে অভিযোগের ভিত্তিতে থানায় কয়েক দপা বিচার শালিস করা হয়েছে।সর্বশেষ ঘটনার দিন বুধবার রাতে শরিফা বেগম ও তার ছেলে খুলনা থেকে বাড়ী আসলে শরিফার ভাই মিজানুর গাজী,শফিকুল গাজী,সাইদুল গাজী ও তার স্ত্রী শিউলি বেগম তাদেও উপর আতর্কিত হামলা কওে ফোলা জখম করে। পরে শরিফার স্বামী ও ছেলে তাকে পাইকগাছা সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন শরিফা বেগম বলেন,আমি আমার স্বামী ও ছেলে রাত নয়টার দিকে খুলনা থেকে বাড়ী আসি।এ সময় হঠাৎ আমার ভাইয়েরা ও ভাবি আমার উপর হামলা করে।এ সময় আমার ছেলে ও স্বামী ঠেকাতে আসলে আমার ছেলের কাছে থাকা দশ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

  • লাইসেন্স ছাড়াই অতিরিক্ত চাল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

    লাইসেন্স ছাড়াই অতিরিক্ত চাল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় খাদ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই অতিরিক্ত চাল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান পাইকগাছা পৌর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় খাদ্য অধিদপ্তর লাইসেন্স না থাকায় এবং অতিরিক্ত চাল মজুদ রাখায় উত্তম কুমার মন্ডল (৪২) নামে এক চাউল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পেশকার আনিছুর রহমান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।