Blog

  • পদ্মা নদীর ওপারে চরাঞ্চলের মানুষের মাঝে লেগেছে আধুনিকতার  ছোঁয়া।  বেড়ে তথ্য প্রযুক্তির ব্যবহার

    পদ্মা নদীর ওপারে চরাঞ্চলের মানুষের মাঝে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বেড়ে তথ্য প্রযুক্তির ব্যবহার

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী ।। সময় কারো জন্য অপেক্ষা করে না, দিন দিন বাড়ছে কর্মব্যস্ততা, এক নদী পার হাজার কোর্স এ কথাটা আর কেউ এখন মনে করেন না। তথ্যপ্রযুক্তির যুগে মানুষ বিশ্বের নামীদামি দেশের চেয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। সে দিক থেকে বাংলাদেশ পিছিয়ে নেই।

    শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে হয়েছে ডিজিটাল, অনলাইন ব্যাবস্থা, কৃষিক্ষেত্রে অনলাইন, বৈজ্ঞানিক পদ্ধিতে চলছে চাষ আবাদ, কৃষকদের উৎপাদিত ফসল কাটা, মাড়াই কাজে ব্যবহৃত হচ্ছে তথ্যপ্রযুক্তি। ভূমি অফিস গুলোতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। দেশের প্রতিটি সেক্টরে ব্যপকভাবে তথ্যপ্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে অল্প সময়ে বেশী কাজ করার, মানুষের সেবা দেয়ার প্রবনতাও বেড়েছে।
    সে দিক থেকে পিঁছিয়ে নেই চর অঞ্চলের মানুষও, তাদের মাঝে লেগেছে আধুনিকতার ছোঁয়া, হচ্ছে রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ভবণ, যাচ্ছে বিদ্যৎ, সোলার প্লান্ট আরও কত কিছু। নদী পারা পারের নৌকায়ও লেগেছে আধুনিকতার ছোঁয়া, দাঁড়ের পরিবর্তে শ্যালোমেশিন চালিত ফ্যান, যেখানে পূর্বে নৌকা চালাতে মাঝিসহ ৩ জন মানুষের প্রয়োজন হত, ঘন্টার পর ঘন্টা সময় লাগত নদী পার হতে সেখানে বর্তমানে ১ জন মাঝি দিয়ে নৌকা চালানো হচ্ছে, নদী পার হতে সময় লাগে মাত্র ২০ মিনিট থেকে ২৫ মিনিট। নদী পার হয়ে বহু দুর দূরান্তের গ্রাম গুলিতে পৌঁছাতে একমাত্র পায়ে হেঁটে যেতে হত, হাঁটতে হত ঘন্টার পর ঘন্টা, পায়ে ফুসকা পড়ে যেত, চলার পথে বিশ্রাম নিতে হত অনেক বার, ছোট শিশু, মহিলাদের নিয়ে সমস্যা হত বেশী, একটু যাদের অবস্থা ভাল তারা ব্যবহার করতো গরু, মহিষের গাড়ি, উপরে থাকত টাঁপর দেখত খুব সুন্দর লাগত, বিয়ের অনুষ্ঠানের জন্য গাড়িগুলো সাজানো হত রং, রঙিন কাগজ দিয়ে, আর পটকা ফুটাতে ফুটাতে শব্দ করে জানান দিত বিয়ের বহর আসছে। সেগুলি এখন রুপকথার গল্প ও বইয়ের পাতায় লিখিত ভাবে স্থান পেয়েছে মাত্র। এখন নদীর পারের মানুষের সে অবস্থা নেই তাদের মাঝে লেগেছে আধুনিকতার ছোঁয়া, চরঞ্চালের কেউ কেউ মাদক ব্যবসা সাথে জড়িত হয়ে অর্থনৈতিকভাবে অবস্থার পরিবর্তন করে এপার ওপারে দুপারে গড়ে তুলেছে বিলাস বহুল একাধিক বাড়ি। বাড়ীতে রেখেছেন সদস্য প্রতি নামিদামি ব্যান্ডের মোটর সাইকেল, বাইক। একবাড়িতে ৪/৫ টি বাইক, কয়েকটি কার মাইক্রো রাখা অবস্থায়ও দেখা যায়। এদের বেশীর ভাগই ১৫ বছর আগে ছিল কামলা, মাঝি, কৃষি শ্রমিক, গরুর রাখাল, চোরাকারবারীর পোটলাবহনকারী, কুলি, ফেরি করে চা বিক্রতা, । ওই সব মানুষগুলো হেরোইন, ফেনসিডিল, ভারতীয় মদ আসার বদলতে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ, তার পর বট বৃক্ষ হয়েছেন, এ যেন যাদুর চেরাক হতে পেয়েছেন। ওই সব লোক গুলি শকের বসে এখন চরে যান, কিংবা মাদক বিরোধী অভিযান যখন জোরদার হয় তখন পুলিশ, ডিবিপুলিশ, বিজিবিসহ প্রশাসনের লোকজনের ভয়ে চরের বাড়ী গিয়ে আত্নগোপন করে থাকেন। আবার কেউ কেউ রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, রংপুর, সিরাজগজ্ঞ, শেরপুর, মানিকগজ্ঞ, ঢাকা, চিটাগাং, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নিজদের অবৈধ কালো টাকায় নির্মিত রাজকীয় বাসায় অবস্থান করেন। আবার কেউ কেউ ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালেশিয়ায় গিয়ে আত্নগোপন করে থাকেন। সে যাই হউক না কেন? চর অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। দুর্গম চর। বাহন বলতে এতদিন ছিল শুধু গরু-মহিষের গাড়ি, পায়ে হাটতে হতো। কয়েক বছর পূর্বে হতে এই চরের মানুষের বাহনের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে ভাড়ায় চালিত মোটরবাইক। চরের একটি গ্রামের অন্তত ৪০/৫০ জন যুবক ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। এর জন্য নেয়া হয় ১ শ থেকে ১ শ ৩০ টাকা, ১শ ৫০ টাকা।

    বিদিরপুর, সুলতানগজ্ঞ, রেলওয়ে বাজারের সামনে পদ্মা নদীতে নৌকায় চড়তে হয়। বর্তমানে পদ্মা ছোট হয়ে নৌপথ কমেছে। বেড়েছে পায়ে হাঁটা পথ। এই চরের বালু, কাঁদা আর হাঁটুপানিতে দাঁপিয়ে বেড়াচ্ছে ভাড়ায় চালিত মোটরসাইকেল। চরযাত্রা অনেকটাই সহজ করে দিয়েছে বাইকগুলো।
    শুক্রবার সকালে চর মানিকচক, চর আষাড়িয়াদহ যাওয়ার সময় প্রায় ৩ কিলোমিটার নৌকায় যাওয়া যায়। এরপর মাঝনদীতে এসে বালুচরে থেমে যায় নৌকা। তারপরই পাওয়া যায় ভাড়ায় চালিত সারি সারি মোটরবাইক। এই বাইকগুলিতে ওপারের গ্রামগুলিতে সহজে যাওয়া যায়। মোটরসাইকেল। চেপে বসলেন চালক। তারপরই চালকের পেছনে নৌকা থেকে নেমে বাইকে উঠে বসলেন আরোহীরা। বাইক ছুটে চলে দু’পাশে কখনও ফসলের ক্ষেত আবার কখনও শুধু বালুপথ, কখন আধুনিকতার ছোঁয়ায় নির্মান হওয়া পাঁকা রাস্তায় পাড়ি দিয়ে বাইক চলছে বেশ গতিতে। দেখা গেল, চালকেরা খুব দক্ষ। সংকীর্ণ পথ পাড়ি দিয়ে চলতে তাদের কোন সমস্যায় হচ্ছে না। তবে নতুন কেউ বাইক নিযে গেলে তার চালাতে আসুবিধা হবে সড়কে।

    ধুলো-বালি পাড়ি দিয়ে বাইকগুলো ছুটে চলছে চর চর অঞ্চলের গ্রাম গুলির দিকে। চালকদের সঙ্গে কথা বলে জানা গেল, ড্রাইভিং লাইসেন্স না থাকলেও তারা এমন সংকীর্ণ পথে বাইক চালাতে পারেন এখানে অবশ্য ট্রাফিক পুলিশ নেই। ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদের কেউ ধরে না।

    বাইক চালক জমির আলী ( ৩০) এর সাথে কথা হয়,
    ৬ বছর ধরে ভাড়ায় বাইক চালান। তিনি জানালেন, প্রতিদিন ৫০০ থেকে ৯০০ টাকা আয় হয় তার। নদীপাড় থেকে গ্রামে এনে দিলে একজন আরোহী ১০০ থেকে ১৫০ টাকা দেন। যারা গ্রামে নিয়মিত আসেন তারা ফোন নম্বর রাখেন। ফোন করলেই তারা নদীপাড়ে চলে যান। আরোহীকে নিয়ে আসেন। কাজ শেষে আবার নদীতীরে রেখে আসেন। অন্যান্য বাইক চালকদের নম্বর অনেকে জানেন তাদের বাড়ীতে কোন মেহমান আসলে মোবাইল করে ডেকে নেন তাদের তারা নিরাপদে কম সময়ে পৌঁছে দেন গন্তব্যস্থলে।

    যাত্রা শেষে তার বক্তব্য- ‘এখানকার চালকেরা খুব দক্ষ। কিন্তু এমন রাস্তায় বাইকে চলা খুব ভয়ের। দুরু দুরু বুকে এই বাইকে চড়েই এলাম। ভয় হলেও চড়তে হয় পাঁয়ে হাঁটার ভয়ে।
    এখানকার বাইক চালকগণ অকপটে স্বীকার করলেন, এই চরে কৃষি ছাড়া তেমন কোন কর্ম নেই। তাই আগে তিনি সীমান্ত এলাকা থেকে মাদক বহনের কাজ করতেন তারা । এখন অবৈধ পথ ছেড়ে বাইকে উঠেছেন। তারা কেউ কেউ‘শো-রুম থেকে কিস্তিতে মোটরসাইকেল কিনেছিলাম বৈধ পথে আয় রোজকার করছেন। মাদক ব্যবসায় বেশী আয় হলেও সুখ নেই ওই পথে, পুলিশ, বিজিবির ভয়ে বাড়ীতে ঘুমাতে পারতাম না এখন সে ভয় নেই। শান্তিতে ঘুমায়।
    উপজেলা আওয়ামীলীগের সহঃ প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক, সাবেক কাষ্টম গোয়েন্দা কর্মকর্তা সুনন্দন দাস রতন বলেন, দলীয়, নির্বাচনী, সামাজিক কার্যক্রমের জন্য অনেক বার আমাকে চরে যেতে হয়েছে এখনও যাচ্ছি আমি দেখেছি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী ১ আসনের বার বার নির্বাচিত এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী সাহেব চর আষাড়িয়াদহ ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভাট, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি কাজে আশ্রায়কেন্দ্র, কমিনিটি ক্লিনিকসহ ব্যাপক উন্নয়ন করায় মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে, এলাকায় লেগেছে আধুনিকতার ছোঁয়া, এক নদী হাজার কোস এখন সে অবস্থা নেই, যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হওয়ায় কৃষক ও কৃষি শ্রমিকদের আনন্দের সীমা নেই। সামান্য কিছু বাকী আছে সেগুলি পাঁচ বছরে হয়ে যাবে। এককই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা।

    চর আষাড়িয়াদহ কাঁনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসগর আলী এ প্রতিবেদককে জানান, পূর্বে গোদাগাড়ী, শিক্ষা বোর্ডের কিংবা ডিসি অফিসসহ বিভিন্ন কাজে খুব সকালে বের হয়ে সময়মত কাজ করতে পারতাম না। এ বাইকের জন্য আর সে সমস্যা নেই। কিছু অর্থ খরচ হলেও সুবিধা অনেক। এখানে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ইউএনও শিক্ষাকর্মকর্তা প্রকৌকলীসহ বিভিন্ন অফিসের কর্মচারীরী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী চরাঞ্চলে আসতে হয়। তারা নদীর ওপারে প্রাইভেট কার, সরকারী গাড়ী রেখে নৌকায় পার হয়ে একমাত্র ভরসা হোন্ডা/ বাইক। এ বাইক সকল ধরণের মানুষের উপকার হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী

  • নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
    নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নড়াইল জেলার সদর থানার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (২৬ জানুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের ৩৫ নম্বর পিবি মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে একশত পনেরো পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজিব শেখ (৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজিব শেখ (৩৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৬ জানুয়ারি) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের অন্তর্গত চর মল্লিকপুর গ্রামের মোঃ রুবেল এর মালিকানাধীন নাভা ইটভাটার মধ্যে পশ্চিম পাশে অবস্থিত কুঁড়ে ঘরের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সী, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজিব শেখ (৩৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে দুইশত বিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজিব শেখ (৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজিব শেখ (৩৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৬ জানুয়ারি) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের অন্তর্গত চর মল্লিকপুর গ্রামের মোঃ রুবেল এর মালিকানাধীন নাভা ইটভাটার মধ্যে পশ্চিম পাশে অবস্থিত কুঁড়ে ঘরের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সী, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজিব শেখ (৩৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে দুইশত বিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • বিভিন্ন  আশ্বাস নিয়ে প্রচারণায় কাউন্সিলর প্রার্থী বিল্লাল

    বিভিন্ন আশ্বাস নিয়ে প্রচারণায় কাউন্সিলর প্রার্থী বিল্লাল

    ষ্টাফ রিপোর্টারঃ
    যানজট, জলাবদ্ধতা, মাদক- ওয়ার্ডের প্রায় সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে দোয়া ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড এলাকার কাউন্সিলর প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্রনেতা পল্লীবন্ধুর আদর্শের সৈনিক ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বিশ্বস্ত আস্থাভাজন সাব্বির হোসেন বিল্লাল। সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

    ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে সাব্বির হোসেন বিল্লাল এলাকার সমস্যা সমাধানের লক্ষে ১৮ দফা ইশতেহার নিয়ে প্রচারণায় নেমেছেন। স্থানীয় এই প্রবীণ বাসিন্দা এলাকার সব সমস্যা সম্পর্কে অবগত। এমনটাই জানালেন স্থানীয়রা।

    সাব্বির হোসেন বিল্লাল বলেন, ‘এই ওয়ার্ডের মানুষ অনেক দিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এখানে পানির অভাব, পয়োনিষ্কাশন সমস্যা, বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কবাতি থাকলেও সচল নেই। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ দীর্ঘদিন ধরে ঠিকভাবে দেখভাল করা হয়নি। রয়েছে মাদক সমস্যা। আমি নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধান করব।‘

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ার্ডে রয়েছে নগরীর সর্ববৃহৎ খেলার মাঠ,এই মাঠটির অবস্থাও তেমন ভালো না, । এখানেই একে একে গড়ে ওঠে নানা স্থাপনা। অপরিকল্পিত স্থাপনার কারণে যানজট নিত্যদুর্ভোগ।

    ছুটির দিনে এলাকাটি পরিণত হয় লোকালয়ে। এখানে আনাগোনা আছে দর্শনার্থীদের। অনেকেই স্টেডিয়ামটি ব্যবহার করেন বিনোদন কেন্দ্র হিসেবে। এ সমস্যার মূলে রয়েছে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি। এমনটাই দাবি বিল্লালের। তিনি বলেন, ‘আমার জানামতে,স্টেডিয়ামে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। ছেলেমেয়েরা ঘুরতে আসে। সিকিউরিটি ব্যবস্থা শক্ত করতে চাই। এ ক্ষেত্রে স্টেডিয়ামের ভাবমূর্তি বজায় থাকবে।’

    এদিকে ক্ষমতাসীন দলের প্রার্থীর সরব উপস্থিতি থাকলেও রাজনৈতিকভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কাউন্সিলর প্রার্থীরা এখনো জোরালোভাবে মাঠে নামেননি। এলাকায় তাদের পোস্টার খুব একটা চোখে পড়ছে না। তেমন প্রচারণাও নেই নির্বাচনের মাঠে।

    কাউন্সিলর পদে অন্য প্রার্থী সাব্বির হোসেন বিল্লাল পারিবারিকভাবে আগে থেকেই এলাকায় বেশ পরিচিত। তার আছে অনেক অনুসারী-সমর্থক। তারা প্রচারণা চালাচ্ছেন তার পক্ষে। এর আগেও করোনাসহ বিভিন্ন দুর্যোগে বাড়ী-বাড়ী গিয়ে ভোটারদের খোজ-খবর নেওয়াসহ সহযোগিতার হাত বাড়িয়ে ওয়ার্ডবাসীর মনে জায়গা করে নিয়েছেন সাব্বির হোসেন বিল্লাল।

  • আগৈলঝাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদারের দাফন সম্পন্ন

    আগৈলঝাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদারের দাফন সম্পন্ন

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’১৫ আগষ্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ঘনিষ্ট সহচর,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,উপজেলা কৃষক লীগের সভাপতি ও রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাশাইল শহিদ সুকান্ত বাবু কলেজের সভাপতি মোঃ মুরাদ হোসেন সিকদারের পিতা, মৃত্যু হোচেন উদ্দিন শিকদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের রাস্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ২৭জানুয়ারি শনিবার সকাল এগারোটায় আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর নেতৃত্বে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ পুলিশ সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে মরহুমের কফিনে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতারা শেষ শ্রদ্ধা নিবেদন করে মহুমের রুমের মাগফিরাত কামনা করে
    দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাশাইল কেন্দ্রীয় ঈদগা ময়দানের ইমাম মুফতি মাওলানা মোঃ মাসুম বিল্লা, হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ফারুকী সহ সকল মসজিদের ইমাম গন।মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত,এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাশ, মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন সিকদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু, সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার, বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদ তালুকদার, ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন,আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান মৃধা, মতিউর রহমান হাওলাদার,
    বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, শিক্ষক তানবীর হাসান পান্না সহ সকল শিক্ষক গনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ও সাধারণ মুসুল্লীরা। প্রকাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার (৯৩) পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনাগ্রাহী রেখে বার্ধক্যজনিত কারনে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ছোট বাশাইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

  • কালীগঞ্জে আস – সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    কালীগঞ্জে আস – সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় সরকারি প্রাথমিকবিদ্যালয় ও কিসামত হররাম উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন এলাকায় বৃদ্ধবয়স্ক শতাধিক নারী ও পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে আস – সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় গত(২৭শে জানুয়ারি)২০২৪ইং শনিবার পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হররাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাঈদ,লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপোর্টর্স ক্লাব কালীগঞ্জ হাসমত উল্লাহ, সোহেল রানা, রাহেনা বেগম, স্হানীয় গন্যমান্য মোসলেম আলী, এবং বিভিন্ন এলাকা থেকে আসা শীতবস্ত্র গ্রহন কারি সহ আরো অনেক। সার্বিক পরিচালনায় করেন ভোলান্টিয়ার মোঃ মামুন মিয়া ও শাহাবুর আলম।

    হাসমত উল্লাহ ।।

  • লালমনিরহাটে ২কেজি গাঁজা মোটরসাইকেলসহ গ্রেফতার ২

    লালমনিরহাটে ২কেজি গাঁজা মোটরসাইকেলসহ গ্রেফতার ২

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি মোটরসাইকেলসহ ০২ জন কে গ্রেফতার করেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম,এর নেতৃত্বে এসআই নিজাম উদ দৌলা, এএসআই আব্দুল বারী, রাশেদ মিয়া ও রবিউল ইসলাম,বিশেষ অভিযানে সদর থানাধীন কুলাঘাট্ ইউপিস্থ খাটামারী গ্রামে মামা-ভাগিনা বাজার হইতে হবিরমোড় গামী রাস্তার ভালোবাসা ব্রিজ এর পশ্চিম পাশ্বে পাকা রাস্তার উপর হইতে সোবাহান আলী (৪০),পিতা-তোফাজ্জল হোসেন, সাং-হলদিবাড়ী,২ নং ওয়ার্ড, ইউপি-বালাপাড়া, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, মাসুদ রানা (১৯), পিতা-আব্দুর রশিদ ওরফে আজিজার রহমান, সাং-শিমুলতলী, পৌর ০৭ নং ওয়ার্ড, থানা-রিরামপুর, জেলা-দিনাজপুর, একটি RTR apache মোটরসাইকেলে ২কেজি মাদকদ্রব্য গাঁজা বহন করার সময় উপরোক্ত আসামিদের কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।ডিবি অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম জানান সদর থানাধীন কুলাঘাট্ ইউপিস্থ খাটামারী গ্রামে মামা-ভাগিনা বাজার হইতে ২কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি মোটরসাইকেলসহ ০২ জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • জনগণের সেবক হতে সংরক্ষিত আসনের এমপি হতে চান ময়মনসিংহের আরজুনা কবির

    জনগণের সেবক হতে সংরক্ষিত আসনের এমপি হতে চান ময়মনসিংহের আরজুনা কবির

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় সংরক্ষিত আসনের আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ জেলা, আওয়ামী লীগের সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা,জেলা পরিষদ থেকে দুইবার নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ময়মনসিংহের জনবান্ধব নারী নেত্রী আরজুনা কবির বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ এলাকাকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলব। এই এলাকার জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার, এমপি হবো জনতার।

    শুক্রবার (২৬শে জানুয়ারী) তিনি এই প্রতিনিধির সাথে আলোচনাকালে এসব কথা বলেন।

    আরজুনা কবির বলেন, আমি এমপি নির্বাচিত হলে সংরক্ষিত আসন এলাকা ময়মনসিংহের নাগরিকদের সরকার থেকে প্রাপ্য সব সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থার উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। মাদক, সন্ত্রাস, ঘুস ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা,ইউনিয়ন এলাকায় কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

  • পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধান ক্ষেতে কাজ করছে নারী শ্রমিকরা

    পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধান ক্ষেতে কাজ করছে নারী শ্রমিকরা

    ইমদাদুল হক,পাইকগাছ(খুলনা)॥
    পাইকগাছায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে নারী কৃষি শ্রমিকরা পানিতে নেমে বোরো ধান রোপণ করছেন। শীতের কারণে সাধারণ মানুষের জনজীবন যেখানে স্থবির হয়ে পড়েছে, সেখানে কৃষি শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ শেষ করে কর্মক্ষেত্রে ছুটে যাচ্ছেন শত শত নারী।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে,বোরো মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ৬৮৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উপজেলার সর্বত্র প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে। সোমবার তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নেমেছে। বেশির ভাগ সময় সূর্যের মুখ দেখা যায় না।এর মধ্যে পুরাদমে বোরো ধানের চারা রোপন চলছে।শীত আর কুয়াশাকে উপেক্ষা করে ছুটে চলেছেন নারীরা। ঝড়-বৃষ্টিকেও তোয়াক্কা করেন না তারা। কর্মজীবী এই নারীরা ক্ষেতে-খামারে কাজ করে আয়-রোজগারের মাধ্যমে সংসারের চাকাকে সচল রাখছেন। কৃষি ফসল উৎপাদন ও পরিচর্যা বিশেষ করে শীতের সবজি চাষাবাদ ও নিড়ানিতে অবদান রেখে চলেছেন তারা। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে মাঠে মাঠে নারী ও পুরুষ কৃষি শ্রমিকরা কাজ করছেন। উপজেলায় বোরো ধান রোপণ পুরাদমে শুরু হয়েছে।গদাইপুর উনিয়ানের হিতামপুর বিলে বোরো ধান বীজ তলায় কাজে নিয়োজিত নারী কৃষি শ্রমিক নাছিমা বেগম বলেন, অনেক শীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদা ও পানিতে নেমে কাজ করতে হচ্ছে। কেউ আমাদের খোঁজ রাখে না।নারী কৃষি শ্রমিক ফাতেমা বলেন, মাঠে আমরা পুরুষের সমান কাজ করলেও নারী হওয়ায় মজুরি কম পাই। পুরুষরা সারা দিন পাঁচ শ টাকা পেলে নারীরা পায় তিন শ টাকা। মানুষ যখন জবুথবু হয়ে পড়েছে তখন প্রচণ্ড শীত উপেক্ষা করে পেটের দায়ে আমাদের খোলা মাঠে কাজ করতে হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাশ বলেন, কৃষিতে নারীর সংশ্লিষ্টতা ও অবদান ব্যাপক। কৃষিতে নারী-পুরুষের সমান তালে কাজ করছে। গত মৌসুমে কৃষকরা ধানের দাম বেশি পেয়ে বোরো ধান চাষে ঝুঁকে পড়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান রোপণের সম্ভাবনা রয়েছে।তিব্র শীতের মধ্যে ধানের চারা রোপন না করে শীত কমলে চারা রোপন করার জন্য বলা হয়েছে।তা ছাড়াও কৃষি অফিস থেকে শীতের মধ্যে বোরো রোপন করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত
    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি,অর্থী সরকার, মুনিরা আহমেদ,সেতু আক্তার তুলি, লিনজা আক্তার (মিথিলা),গৌতম ভদ্র,মিতু সেন,শহিনুর রহমান প্রমুখ। আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি,অর্থী সরকার, মুনিরা আহমেদ,সেতু আক্তার তুলি, লিনজা আক্তার (মিথিলা),গৌতম ভদ্র,মিতু সেন,শহিনুর রহমান প্রমুখ। আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।