Blog

  • লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

    লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এক জন নিহত। গত(২৮ জানুয়ারি)২০২৪ইং রবিবার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছোট ছেলে । খোঁজ খবর নিয়ে জানা গেছে, রোববার ভোরে চোরাকারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গুরপোতা ১নং মেইন পিলারের ১নং সাব পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬নং বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে রফিউল ইসলাম টুকলু নিহত হন। পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়ন্ত কুমার সাহা, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করেছে। ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে ৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়েছে।

    হাসমত উল্লাহ ।

  • বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র উদ্যেগে মতবিনিময় সভা ও চট্রগ্রাম মহানগর ও জেলা কমিটি ঘোষনা

    বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র উদ্যেগে মতবিনিময় সভা ও চট্রগ্রাম মহানগর ও জেলা কমিটি ঘোষনা

    বিশেষ প্রতিনিধিঃ

    “বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় স্হায়ী কমিটির উদ্যেগে মতবিনিময় ও চট্রগ্রাম মহানগর এবং জেলা কমিটি গঠন বিষয়ক অনুষ্ঠান, গত কাল ২৮ জানুয়ারি, রোববার সকাল ১০ ঘটিকার সময় ক্লাব’র বিশেষ কার্যালয় অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে ও দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় উপস্হিত ছিলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ও “দৈনিক অপরাধ অনুসন্ধান” পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক এবং “মোভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড’র” ব্যবস্হাপনা পরিচালক মো: খলিলুর রহমান, ক্লাব’র কেন্দ্রীয় স্হায়ী কমটির মহাসচিব নজরুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার,সহ সভাপতি ইব্রাহীম খলিল,

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান,মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার।

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব,চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল,দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার,চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, বিশিষ্ট চিকিৎসক ও স়ংগঠক মোঃ আবুল খায়ের,নব কন্ঠের প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন মোল্লা, দৈনিক অপরাধ অনুসন্ধান এর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মানব সময়ের রিপোর্টার মোঃ হানিফ, মোঃ মনির হোসেন, সাংবাদিক মুঃ নূরনবী,মোঃ খলিলুর রহমান হাওলাদার, মানবাধিকার সদস্য মোঃ ফিরোজ আল মামুন প্রমূখ ।

    সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় পর্বে২১ সদস্যর চট্রগ্রাম মহানগর কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম, নজরুল ইসলাম খান।
    এতে সভাপতি -মু:বাবুল হোসেন বাবলা,সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ,যুগ্ন সম্পাদক মোঃ ওমর ফারুকও মোঃ মনির হোসেন কে অর্থ সম্পাদক করে নগর কমিটি গঠন করা হয়েছে।

    একই দিনে ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটিতে সিনিয়র সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল কে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠিত হয়।

    বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব, একটি সরকার নিবন্ধনকৃত সাংবাদিকদের সংগঠন। নতুন কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কলম সৈনিক। ন্যায়ের পক্ষে আপনাদের কলম চলবে। এতে কোনো বাধা এলে বাংলাদেশ সাংবাদিক ক্লাব, চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের সকল জেলায় সবসময় প্রকৃত সাংবাদিকদের পাশে থাকবে ইনশাল্লাহ।

    পরিশেষে মহানগর কমিটির সভাপতি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে‌ মতবিনিময় সভা সমাপ্ত হয়।

  • বরগুনার তালতলীতে ৪ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

    বরগুনার তালতলীতে ৪ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২৪ হজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

    সোমবার (২৯ জানুয়ারী ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

    ভোক্তা  অধিকার সূত্রে জানা গেছে, উপজেলার সদর বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রির অপরাধে আফিয়া আফরিন কসমেটিকস ৪ হাজার,রোজ কসমেটিকস ৫ হাজার, ছালাম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ১০ হাজার ও তালতলী মেডিনোভা ডায়াগনস্টিকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । একই সাথে বিভিন্ন  প্রতিষ্ঠান মনিটরিং করে  সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • টাঙ্গাইলের ঘাটাইলে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ শীতবস্ত্র ও খাবার বিতরণ

    টাঙ্গাইলের ঘাটাইলে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ শীতবস্ত্র ও খাবার বিতরণ

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    টাঙ্গাইলের ঘাটাইলে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

    গতকাল আমজানী গোরস্থান সংলগ্ন নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান,পাইকড়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র কালিহাতি মনিরুজ্জামান,দেওপাড়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র ঘাটাইল সোহেল রানা,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সুমন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তামিম,মোঃ মুনাব্বিরসহ অত্র সংগঠনের নেতাকর্মীরা।

  • মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শিমুল মন্ডলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার রাত ৯ টায় মধুপুর শহরের একটি ভবনের দোতলায় উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মধুপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক, সিএনজি মালিক ও শ্রমিক সমবায় সমিতির সভাপতি,মধুপুর অটো ও ইজিবাইক সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মো. শিমুল মন্ডল।
    মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুর সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় শ্রমিক ফেডারেশনের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলার বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক। মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন, অটোবাইক সমিতি,সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়ন, কলাচাষী সমবায় সমিতি, হকার্স সমবায় সমিতি,মৎস্য ব্যাবসায়ী সমবায় সমিতি, কাঁচা বাজার ব্যাবসায়ী সমিতি, মাংস ব্যাবসায়ী সমিতি, দোকান কর্মচারী ইউনিয়ন, রঞ্জন শিল্প, প্রকৌশলী সমবায় সমিতি, স্বর্ণকার সমিতি, শিল্প সমিতি, বিঁড়ি শ্রমিক সমিতি,ওয়ার্কসপ সমিতি, ইলেকট্রিক সমিতি, ডেকারেশন সমিতি, হোটেল শ্রমিক সমিতি, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা বলেন- শ্রমিক নেতা শিমুল মন্ডলের মাধ্যমেই মধুপুর উপজেলার শ্রমিকদের উন্নয়ন সহ উপজেলার উন্নয়ন হবে বলে সকলকে নির্বাচনে শিমুল মন্ডলকে সমর্থন ও ভোট দেওয়ার আহবান জানান ।

  • বেতাগীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

    বেতাগীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)প্রতিনিধি

    বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে বরগুনা জেলার বেতাগী উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
    সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনেরর আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।

    উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।

    এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার ও বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, এবারে বিজ্ঞান মেলায় ২০ টি স্টল দিয়েছে। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

  • সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ গ্রেফতার-১

    সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ গ্রেফতার-১

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি চিনিসহ একজনকে আটক করা হয়েছে। এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪শ’ কেজি ভারতীয় চিনি ও ১টি পিকআপভ্যানসহ ১জন চোরাকারবারিকে গ্রেফতার করেন।গত ২৮ জানুয়ারি ২০২৪ ইং রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন দোয়ারাবাজার থেকে গোবিন্দগঞ্জগামী রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত ছাতক থানার পূর্ব নোয়ারাই গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে মোঃ এলাইছ মিয়াকে (২৪)’কে আটক করা হয়। আটককৃত আসামির নিকটে থাকা ১টি পিকআপভ্যান তল্লাশি করে ৩ হাজার ৪ শ’ কেজি (৬৮ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তার বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##

  • নীলফামারীতে অসহায় ছিন্নমূলদের বিনামূল্যে  মিলছে খাবার

    নীলফামারীতে অসহায় ছিন্নমূলদের বিনামূল্যে মিলছে খাবার

    মোঃ হামিদার রহমান, নীলফামারী।
    নীলফামারীর পিটিআই মোড়ে রাস্তার পাশে বাস থেকে নেমেই দেখা যায় বেশকিছু ছিন্নমূল মানুষ রাস্তার ধারে বসে খাচ্ছে খাবার।সঙ্গে চারপাশে ব্যানারে লেখা ‘মানবতার হোটেল’। যেখানে আছে বসার সুন্দর জায়গা , প্লেট,খালি, হাড়ি আর ছোট ছোট পানির ড্রাম। তার সামনে এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী খাওয়ানোর কাজে অনেক ব্যাস্ত দেখা যায়। কাছে গিয়ে পরিচয় দিয়ে ‘মানবতার হোটেলের’ বিষয়ে জানতে চাইলে আবু তালেব নামের এক সদস্য লাখো কন্ঠ কে বলেন, এখানে ছিন্নমূল অসহায় মানুষদের বিনামূল্যে খাবার দিচ্ছি আমরা।
    দুপুরের খাবার বিতরণের শেষের দিকে হোটেলের দুই জন ভলান্টিয়ারের হাতের ফাইল ঘেঁটে দেখা যায়, ফাইলটিতে ব্যক্তির নাম, বয়স ও পেশা বিবরণ সহ সুন্দর করে লেখা আছে। বয়স বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে খেতে যাওয়া অধিকাংশই বৃদ্ধ ও মধ্যবয়সী এই মানবতার হোটেলে খেতে আসছে।
    হোটেলটির পরিচালক তুহিন ইসলাম বলেন, ছিন্নমূল, অসহায়, রিকশাচালক, ফেরিওয়ালা, চা দোকানদার এমনকি পথচারীরাও এখান থেকে বিনা টাকায় খাবার খেতে পারেন। আজকে ২০০শত জনের বেশি মানুষ খাবার খেয়েছে। দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত মাঝে মাঝে বিকেল ৩টা পর্যন্ত খাবার থাকে আমাদের কাছে যে কেউ এখানে খাবার খেতে পারবেন। তবে আজ এখানে ২টার পরেই খাবার শেষ হয়ে গেছে।
    পাশেই চা-বিস্কিটের দোকান চালান। দোকানি নাজিম উদ্দিন এই চাচা লাখো কন্ঠে বলেন, আমার ছোট দোকান বাবা সারা দিনে বিক্রি করি দুই শত টাকা এ দিয়ে সংসার চলে না। আর বাসায় গিয়ে খেতে সময় লাগে দোকান বন্ধ থাকলে সেটুকুও বিক্রি হবে না । আশপাশে খাবার হোটেল নেই যে কম টাকায় খাবো। তাই এখানে বিনা টাকায় খাই। মানবতার হোটেল আমার জন্য একটা আর্শীবাদ বলা যায়। তাদের এ উদ্যোগ অনেক মহৎ।
    এসময় বিনামূল্যের খাবার খেয়ে পাশের রাস্তার ফুটপাতে কয়েকজনকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। যাদের বেশিরভাগই নীলফামারীর ফুটপাতের ছিন্নমূল মানুষ।
    খোঁজ নিয়ে জানা যায়, ‘মানবতার হোটেল’ মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন পোভার্টি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট। সংগঠনটির বেশ কিছু সদস্য রয়েছে। তারা এলিভেন মেম্বার নামে একটি টিম গঠন করছে দিন ১১ টাকা হারে আর্থাৎ মাসে ৩৩০ টাকা করে চাঁদা দিয়ে মাস শেষে টাকাগুলো একত্রিত করে। কিছু শুভাকাঙ্ক্ষীদের যৌথ আথার্য়নে। এই ভালো কাজগুলো করে আচ্ছে জানিয়েছেন । এমন শর্তে ২০১৮ সাল থেকে বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষদের খুঁজে ভ্রমমাণ ভাবে খাবার খেয়ে আসছেন তারা। এখন নীলফামারী জেলার পিটিআই মোড়ে প্রথম চালু হয় ‘মানবতার হোটেল’।তাদের অর্থ সংকটের কারণে সপ্তাহে একদিন খাওয়ানো সিদ্ধান্ত নেন তারা। পরবর্তী সময়ে সকলের সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়ে প্রতিদিন খাওয়ানোর কার্যক্রম শুরু করবেন সেখানে ।এরপর একে একে রংপুর ও রাজধানীতে‘মাবতার হেটেল’ এর মাধ্যমে বিনামূল্যে অসহায় ছিন্নমূলদের খাবার খাওয়াবেন এই আশা করেন তারা।হোটেলে খাবারের মধ্যে থাকে খিচুড়ি, ডিম, সবজি কিংবা মাংস ডাল, সাদা ভাত। তৃপ্তি সহকারে খেতে পারেন যে কেউ।
    নীলফামারী পিটিআই মোড়ের মানবতার হোটেলের সদস্য আব্দুর রহিম (নাইচ)জানান, তিনি ভালো লাগার জায়গা থেকেই নিজেকে এ কাজের সঙ্গে যুক্ত করেছেন। মানুষকে খাওয়াতে পেরেই তার আনন্দ। এমন ভালো কাজের সঙ্গে থাকতে পারে নিজের প্রতি তার গর্বও হয়।

  • বাবুগঞ্জে কিশোর গ্যাং এর হাতে স্কুল ছাত্র লা*ঞ্চিত

    বাবুগঞ্জে কিশোর গ্যাং এর হাতে স্কুল ছাত্র লা*ঞ্চিত

    কে এম সোয়েব জুয়েল।।

    বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ইমাম হোসেনকে অমানুষিক নির্যাতনের পর রক্তাক্ত যখম করে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ২৮ জানুয়ারি দুপুর ২ টায়।
    স্কুল ছাত্র ইমাম গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের সৌদি প্রবাশি মিজান মিরের পুত্র।

    তিনি( ইমাম) জানান গত কাল স্কুর ছুটির শেষে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যাওয়ার পথে সাকোকাঠি বড় খলিফা বাড়ির গেটের সন্নিকটে তার একই বিদ্যালয়ের দশম শ্রেনীর পড়ুয়া ছাত্র রিফাত,আরাফাত,মুন্না একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শাহারিয়া রিফাত,কাওছার ও অটোচালক সজীব তার গতি রোধ করে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি লাঠি সোটা দিয়ে মারধর করে রক্তাক্ত যখম করলে স্হানীয়রা টের পেয়ে ধাওয়া করলে কিশোর গ্যাং দল দৌড়ে পালিয়ে যায়।

    এবং ওই স্কুল ছাত্রকে স্হানীয়রা উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে গতকাল স্কুল ছাত্র ইমাম হোসেন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন। স্হানীয় ও সচেতন মহল এই কিশোর গ্যাংদের লাগাম টেনে ধরতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

  • উজিরপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়’র ৫২তম  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    উজিরপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়’র ৫২তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুরঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসার গ্রামের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৫২ তম ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ জানুয়ারি অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার।২৯ জানুয়ারি শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়ালিউল ইসলাম মল্লিক, উজিরপুর মেম্বার অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আশরাফ আলী রাঢ়ী, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, সমাজসেবক বাবুল হোসেন খান, পূর্ব ধামসর রুপায়ন সংস্কৃতির সংঘের সাধারণ সম্পাদক ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক,মোঃ মাহফুজুর রহমান মাসুম, অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন।