Blog

  • ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

    ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। সোমবার(২৯ জানুয়ারি) বিকেলে সদর পৌরসভার কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নিলা একই গ্রামের শরিফুল ইসলাম শরিফের মেয়ে এবং সম্প্রতি তিনি সরকারি কেসি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে প্রতিবেশীরা আটক করে গাছের সাথে বেঁধে রাখে।পরে পুলিশ আসলে স্থানীয়রা পুলিশের কাছে তাকে সোপর্দ করে।জানা গেছে, বিকাল ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রানা হোসেন স্ত্রী নিলা খাতুনকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • র‌্যাব-১২’র অভিযানে ২৯০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ২৯০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মিরপুর বাসষ্ট্যান্ড এলাকায় পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ও নগদ ১,৮২০ টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২৭), পিতা-মৃত মোবারক হোসেন, সাং- পশ্চিম জগথা (এমপি পাড়া), থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত..

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ জাতের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ জাতের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ জাতের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরের দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ই্উনিয়নের প্রদর্শনী সংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে খোলা আকাশের নিচে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক শস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, ডিপিডি দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মোঃ রাকিব, উপজেলা সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম, ইউপি সদস্য মোঃ শামীম হোসেন প্রমূখ।

    ভজনপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি মোঃ শাহ আলম মিয়া বিশেষ অতিথি মোঃ রাকিব ও জীবন ইসলাম তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন, বুড়াবুড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।

    এসময় জনপ্রতিনিধি, দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন বুড়াবুড়ি টেকশই কৃষি উন্নয়ন গ্রুপের কৃষক-কৃষাণীসহ স্থানীয় প্রায় ১২০ জন কৃষক/কৃষাণী ও কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

    এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, দেবনগড় ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
    জানা যায়, প্রদর্শনী কৃষক আল আমিনের ২০শতক জমিতে বারি সরিষা-১৪ জাতকে কেন্দ্র করে এই মাঠ দিবস করা হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • রাজশাহীর গোদাগাড়ীতে ৪৫ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    রাজশাহীর গোদাগাড়ীতে ৪৫ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে ৪৫ তম বিজ্ঞান মেলা, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্তরে দু দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বিজ্ঞান বিষায়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম প্রমূখ। উপজেলার বিভিন্ন স্কুল কলেজে ৩০ টি বিজ্ঞান বিষায়ক স্টল স্থান পেয়েছে। আগামীকাল বিকালে পুরস্কার বিতরন অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান মেলার কার্যক্রম শেষ হবে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • চিকিৎসা সেবা উন্নত হচ্ছে। গোদাগাড়ীতে  ভেটেরিনারি হাসপাতালে এক ছাগির সফল সিজার অপারেশন

    চিকিৎসা সেবা উন্নত হচ্ছে। গোদাগাড়ীতে ভেটেরিনারি হাসপাতালে এক ছাগির সফল সিজার অপারেশন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে এক ছাগির সিজারিয়ান অপারেশন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রসবজনিত জটিলতার কারনে সিজারিয়ান অপারেশন সফল ভাবে সম্পন্ন করা হয়।

    ছাগলটির একটি মৃত. বাচ্চা হয়। ছাগিটি বর্তমানে সুস্হ রয়েছে বলে জানা গেছে।
    অপারেশনটি উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ শায়লা শারমিনের তত্বাবধানে ডাঃ আরিফুল ইসলাম সম্পন্ন করেন। চিকিৎসা সেবা নিতে আসা শত শত মানুষ বিষয়টি দেখেন, প্রাণি সম্পদের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে তারা নিজে অবলোকন করেন।

    গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল সংকট থাকলেও মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছেন চিকিৎসা সেবা। এটা সম্ভব হয়েছে সদ্য যোগদানকারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন কারণে। তিনি যোগদান করেই অফিসে শুদ্ধি অভিযান শুরু করেন। নিজে সময়মত অফিসে আসেন, অন্যদের সময়মত অফিসে আসা, যাওয়া ও দায়িত্ব পালনের নির্দেশনা দেন। অফিস পরিস্কার পরিচ্ছন্নতার কাজটি প্রথমে শুরু করেন।

    দীর্ঘ দিন থেকে জমে থাকা ময়লা আর্বাজনা, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলেন। অফিসের সামনে ঝোঁপ, জঙ্গল পরিস্কার করেন। অফিসের আঙ্গিনায় নতুন করে বিভিন্ন উন্নতজাতের ঘাস রোপন, যানবাহন রাখার সেড নির্মান, গাভীকে বীজ দেয়ার সেডসহ স্বল্প সময়ে বিভিন্ন উন্নয়ন কাজ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

    গোদাগাড়ীর বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে গবাদিপশুর চিকিৎসা সেবা নিতে আসা মানুষকে যেন দুর্ভোগ ও হয়রানিতে পড়তে না হয় সে দিকে তিনি গভীরভাবে নজর দেন। তিনি কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্যে প্রায় বলেন, জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়, জনগনকে আমাদের সঠিক সেবা দিতে হবে। এটা সবাইকে মতে রাখতে হবে।

    গবাদিপশুর চিকিৎসা নিতে আসা গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী মহল্লার মোসাঃ জোহরুন নেসা বলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিনের আচার ব্যবহার খুবই ভাল, সুন্দর করে কথা বলেন, ঔষুধ দেন না থাকলে লিখে বুঝিয়ে দেন। যেটা আগে এরকম পায় নি। বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষনের ক্লাসে ডাঃ শায়লা শারমিন ম্যাডামের সুন্দর উপস্থাপনা, বিভিন্ন প্রশ্নের সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেয়ার কারনে মাসিক সঞ্চয় এক লাফে ১ শ টাকা ২ শ টাকা, ২ শ টাকা থেকে ৪ শ টাকা স্বেচ্ছায় সদস্যগণ করেছেন বলে সদস্যগণ বলে তিনি এ প্রতিবেদককে জানান।

    স্থানীয় সাংবাদিক মানিক বলেন, কালকে আমার চাচার গাভীর চিকিৎসার জন্য অফিসে গিয়েছিলাম আমাকে শায়লা শারমিন ম্যাডাম সুন্দর চিকিৎসা দিয়েছেন। ঔষুধ লিখে দিয়েছেন এবং খাওয়ার পর গাভীটা কিছুটা ভালোর দিকে।

    উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসেবে ডাঃ শায়লা শারমিন যোগদান করার পর থেকে দৃশ্যপট পাল্টিয়ে যেতে শুরু করেছে। স্বল্প সময়ে সাধারন মানুষের আস্থা অর্জন করতে শুরু করেছেন । তিনি মহিলা হয়েও সাহসী পদক্ষেপ গ্রহন করে গত ১২ নভেম্বর পদ্মা নদী পাড়ি দিয়ে সীমান্তবর্তী এলাকার আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান করেন। সে দিন শ শ নারী পুরুষ, কিশোর কিশোরী তাদের গরু, ছাগল, ভেড়া নিয়ে হাজির হন, ফ্রি চিকিৎসাসেবা পরামার্শ গ্রহন করেন। তিনি অফিসে চিকিৎসা দেয়ার পাশাপাশি জরুরীভাবে বাড়ীতে, খামারে গিয়েও চিকিৎসা সেবা ও পরামার্শ দিচ্ছেন বলে জানা গেছে। এছাড়া মাঠ পর্যায়ে যে সব কর্মকতা কর্মচারিগণ কাজ করেন তাদের তিনি তদারকি করেন, মাঠ থেকে কোন কোন কর্মচারি কিংবা গ্রাম্য চিকিৎসক ম্যাডামকে মোবাইল করলে তিনি মোবাইল ধরেন এবং চিকিৎসা বিষয়ে পরামার্শ দেন বলে জানান, বুলবুল ও নূরুল ইসলাম।

    নাম প্রকাশ না করা শর্তে একজন প্রথম শ্রেনীর একজন কর্মকতা এ প্রতিবেদককে জানান, পাঁচ মাস আগে আমি অফিসে গিয়েছিলাম, অপরিস্কার, গন্ধে, অফিসে অবস্থান করা কষ্টকর ছিল। এখন ওই অফিস এত পরিস্কার, পরিচ্ছন্ন, সাজানো গুছানো। সত্যিই প্রশাংসা করতে হয় ডাঃ শায়লা শারমিন ম্যাডামের।

    গোদাগাড়ী একটি বৃহত্তর উপজেলা, এখানে গবাদিপশুর সংখাও অনেক বেশী। এখানে গাভীর খামারের সংখ্যা ৬ শ ৩ টি, ছাগলের খামারের সংখ্যা ১ শ ৬০ টি, ভেড়ার খামার ৬৪ টি, হাঁসের খামার ১ শ ৬১ টি, লেয়ার মুরগির খামার ১২ টি, ব্রয়লার মুরগির খামার ২ শ ১৯ টি, কবুতরের খামার ২৯ টি, কোয়েল পাখির খামারের সংখ্যা ২ টি, গরু মোটাতাজাকরন খামার ২ শ ৫০ টি, মহিষের খামার ১ শ ৮০ টি, পশু খাদ্য দোকান ১১ টি।

    গরুর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৬ শ ২৫ টি, দেশী জাতের ১ লাখ, ৬৯ হাজার ২ শ ৬৬ টি, শংকর জাতের ৬৫ হাজার ৩ শ ৯০ টি, মহিষ ১৩ হাজার৪ শ ৪৪ টি, ছাগল ৩ লাখ

    ৫ হাজার ৯ শ ৯ টি, দেশী জাতের ১ লাখ ৬১ হাজার ৪ শ ৫০ টি, উন্নত জাতের১ লাখ ৪৪ হাজার ৪ শ ৫৯ টি, ভেড়া ১৭ হাজার ৬ শ ১১ টি, পাতিহাাঁস ৪৮ হাজার ৫২ টি, রাজহাঁস ১২ হাজার ২ শ ২২ টি, মোরগ- মুরগি ৪ লাখ ৬৬ হাজার ১ শ ৫৯ টি, দেশী জাতের ১ লাখ ৫৬ হাজার, ৬ শ ৫৯ টি শংকর জাতের ২ লাখ ৯ হাজার ৫ শ টি, কতুতর ১৪ হাজার ৭ ২০ টি, শূকর ৫ শ ১৫ টি।

    এ ব্যপারে ২৯ জানুয়ারী, সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় অফিসে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিনের সাথে কথা হয়। তিনি জানান, এত চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশ বিভিন্ন সনদপত্র সত্যায়িত করতে হয়। বাড়তি ঝামেলা মনে হলেও আমি এ কাজটি করে থাকি। বরাদ্ধের জন্য লিখেছি তা পেলো অফিসের সংস্কার কাজটি সুন্দরভাবে করবো। তখন আরও ভাল লাগবে।
    সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ওয়াটার গেট কেলেংকারী সংশ্লষ্ট সাংবাদিকতার গভীর তাৎপর্যপূর্ন নিয়ামকের ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের সাংবাদিকগণ তাৎপর্যপূর্ন ইতিবাচক ভূমিকার স্বাক্ষর রেখেছেন। তাই সাংবাদিক ভাই আমি যদি ভাল কাজ করি লিখবেন, খারাপ কাজ, অনিয়ম, দুনীতি করি সেটাও অবশ্যই লিখবেন। আমরা সংশোধন হবো। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষের উপকার করা, গবাদিপশুর সেবা দেয়ার জন্য এখানে এসেছি, জনসাধারনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়। তাদের সেবা দিব না কেন বলেন?

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পঞ্চগড় জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

    পঞ্চগড় জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    অদ্য ২৯.০১.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, পঞ্চগড় এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে প গড় জেলায় সদর উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    উক্ত ভ্রাম্যমান আদালতে-
    (১) মেসার্স এ.এন. এন্টারপ্রাইজ, বিসিক, সদর, প গড় (২) মেসার্স ইসলাম ইন্ডাস্ট্রি, বিসিক, সদর, প গড় প্রতিষ্ঠানদ্বয়ের যথাক্রমে মুড়ি ও কনক্রিট পেভিং ব্লক পণ্যদ্বয়ের অনুকূলে সরকারি দায়িত্ব পালনকালে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা করে মোট ২০০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ আব্দুল আল মামুন কাওসার শেখ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, সদর, প গড়। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌঃ ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পাইকগাছার লবণাক্ত এলাকায় হাইব্রিড মরিচের বাম্পার ফলন

    পাইকগাছার লবণাক্ত এলাকায় হাইব্রিড মরিচের বাম্পার ফলন

    ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা ॥
    এবার পাইকগাছার লবণাক্ত এলাকায় হাইব্রিড মরিচের বাম্পার ফলন হয়েছে। পলিমালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে সফল হয়েছেন কৃষক মলয় মন্ডল। প্রথম পর্যায়ে মরিচ চাষ করে লাভবান হওয়ায় দ্বিতীয় পর্যায়ে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় একবিঘা জমিতে মরিচ সুপার চাষ করেছেন কৃষক মলয়। মলয় মন্ডল (২৯) উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের কালিপদ মন্ডলের ছেলে। স্নাতক পাস করে চাকুরির পিছনে সময় অপচয় না করে কৃষি কাজে মনোনিবেশ করেন মলয়। বাজারে মরিচের অধিক মূল্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেন মরিচ চাষ করবে। সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালে ঘোষখালী নদীর ধারে ১২ কাঠা জমিতে মরিচের চাষ করেন। এতে তার ব্যয় হয় ৯৭ হাজার টাকা এবং বিক্রয় হয় ৪ লাখ ৮০ হাজার টাকা। অধিক লাভ দেখে মলয় সিদ্ধান্ত নেয় মরিচ চাষ বৃদ্ধি করার। সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পলিমালচিং পদ্ধতিতে ২০২৩ সালের ২৬ নভেম্বর এক বিঘা জমিতে মরিচ সুপার হাইব্রিড জাতের মরিচের চারা রোপন করে। এ চারা সে নিজেই ট্রেতে উৎপাদন করে। সাধারণ চাষের চেয়ে পলিমালচিং পদ্ধতি অধিক লাভ জনক। এ পদ্ধতিতে চাষ করলে উৎপাদন খরচ অনেক কম হয়। অতিরিক্ত সেচ লাগে না, আগাছা জন্মাতে পারে না, লবণাক্ততা কম থাকে, রোগ বালাই ও পোকা মাকড়ের আক্রমণ কম হয়, শ্রমিক খরচ কম লাগে, বেকারত্ব দূর হয়, ফলন বেশি হয় এবং একটি মালচিং ৩ বছর ব্যবহার করা যায়। এ সব সুবিধার কথা চিন্তা করে মলয় পলিমালচিং পদ্ধতিতে মরিচের চাষ করেছে। বর্তমানে তার ক্ষেত জুড়ে প্রতিটি গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। ইতোমধ্যে সে মরিচ ওঠানো এবং বিক্রয় করা শুরু করেছে। এ হাইব্রিড জাতের ফলন শুরু হওয়ার পর থেকে ৬ থেকে ৭ মাস ভালো ফলন দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ প্রদান সহ সার্বিক সহযোগিতা করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহাগ হোসেন, আনোয়ার হোসেন ও আকরাম হোসেন। প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে বাম্পার উৎপাদন হবে বলে আশা করছেন কৃষক মলয় মন্ডল। ১ বিঘা জমিতে এ পর্যন্ত ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ৬ লাখ টাকার অধিক বিক্রয় হবে বলে আশা করছেন মলয় মন্ডল। কৃষক মলয়কে অনুসরণ করে এলাকার অনেকেই পলিমালচিং পদ্ধতির মরিচ চাষে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। কৃষি বিভাগের এ কর্মকর্তা বলেন, দেশের সবকিছুই এখন আধুনিক এবং স্মার্ট হচ্ছে। এলাকার শিক্ষিত বেকার যুবকরা মলয় মন্ডলের মতো স্মার্ট কৃষি চাষাবাদে এগিয়ে আসলে দেশের বেকারত্ব অনেকাংশে কমে আসবে। পাশাপাশি কৃষি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে। কৃষি চাষাবাদ কিংবা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে কৃষি বিভাগের উর্দ্ধতন এ কর্মকর্তা জানান। উল্লেখ্য, চলতি মৌসুমেই লবণপানির চিংড়ি ঘেরে সরিষার আবাদ করে সফল হয়েছেন মালথ গ্রামের কৃষক মো: হারুন। লবণাক্ত এলাকায় এ ধরণের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর তাগিদ দিয়েছেন উপজেলা প্রশাসন সহ স্থানীয় সংসদ সদস্য।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে এসএসসি পরীক্ষার্থিদের বিদায়

    মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে এসএসসি পরীক্ষার্থিদের বিদায়

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনির সভাপতিত্বে নার্সারী ও ৬ষ্ঠ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের ফুলেল বরণ ও আসন্ন এসএসসি/২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত এ মহতী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাগণের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে ফুলেল বরণ, আসন্ন এসএসসি/২৪পরীক্ষার্থীদের মাঝে রুটিনসহ শিক্ষা উপকরণ দেয়া হয় এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্যে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া/আর্শীবাদ ও শুভকামনা করা হয়েছে।

    নবীনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শুরুর পূর্বে সকল ধর্মের পবিত্র ধর্মীয়গ্রন্থ পাঠ করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানের ১ম পর্ব শেষ হওয়ার পরে ২য় পর্বে কৃতি শিক্ষার্থীদের আয়োজনে ও স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়েছে।

    এসএসসি/২৪ পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সকল শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • নেছারাবাদে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    নেছারাবাদে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা।

    “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে।

    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও নেছারাবাদ উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৯ জানুয়ারী রোজ সোমবার সকাল ১০টায় সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তাপস পাল সহকারী কমিশনার (ভূমি), নার্গিস জাহান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া সাংবাদিক ও উপজেলা অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে মেলা উদ্ভোধন ও জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী গুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং দর্শণার্থী শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে উপভোগ করছেন। মেলা আগামীকাল ৩০ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত প্রদর্শণী চলবে ও বিজয়ী প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হবে। উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৬টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • নড়াইলে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা

    নড়াইলে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তারা। সরিষা ফুলের মধু খাঁটি ও সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন স্থানসহ বিদেশেও রপ্তানি হচ্ছে।
    এর মাধ্যমে চাষিরা একদিকে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে দূর হচ্ছে বেকারত্ব। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন ফসলের মাঠে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
    সিরাজগঞ্জ থেকে আসা মৌচাষি হাসু মিয়া বলেন, সরিষা খেত থেকে আমরা বছরে চার মাস মধু সংগ্রহ করি। অন্য আট মাস কৃত্রিম পদ্ধতিতে চিনি খাইয়ে মৌমাছি পুষে রাখা হয়। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সরিষা থেকে মধু সংগ্রহের উপযুক্ত সময়। তখন সর্বত্র সরিষার ফুল ফোটে।
    তিনি আরও বলেন, আকার ভেদে একটি বাক্সে ৩০-৪০ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। এখানে মৌ চাষের বিশেষ বাক্স কলোনি রয়েছে ১০০টি। প্রতিটি কলোনিতে খরচ হয় ৬-৭ হাজার টাকা। আর প্রতি কেজি মধু বিক্রি হয় ৩০০-৩৫০ টাকা দরে। প্রতি কলোনিতে লাভ হয় ৫ হাজার টাকার মতো। এছাড়া, মধু চাষের ফলে সরিষার ফলন বৃদ্ধি পায় এবং পোকামাকড় আক্রমণ কম করে।
    নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, আমরা মধু চাষিদের সরিষার জমি থেকে মধু সংগ্রহে উৎসাহিত করে থাকি। এতে সরিষার পরাগায়ন যেমন ভালো হয়, আবার তেলের উৎপাদন বাড়ে। ফলে কৃষক ও মৌচাষি উভয়ই লাভবান হন।