Blog

  • ধুরধুরিয়া আলিম মাদ্রাসা শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

    ধুরধুরিয়া আলিম মাদ্রাসা শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

    মোঃ সেলিম মিয়া (ময়মনসিংহ) ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী ধুরধুরিয়া আলিম মাদ্রাসার’ শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৩০শে জানুয়ারি ২০২৪ইং) সকাল ৯ টায় প্রথম অধিবেশনে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন এবং বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ধুরধুরিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল হক (শাহিন) ।
    অনুষ্ঠানে মাদ্রাসা গভনিং বডির সভাপতি গোলাম কিবরিয়া তরফদার এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার মোহসিনা বেগম।
    প্রধান অতিথি বক্তব্য বলেন , প্রতিষ্ঠান ব্যক্তি উপর ডিফেন্স করে, একটা বিষয় মনে রাখতে হবে, যারা বলেন ঐ কাজটি আমি করেছি, উমুক কাজটি আমার পিতা, মাতা ও দাদা করেছে, যারা এ কথা মূখে উচ্চরণ করেন তারা এক প্রকার এলাকা ক্ষতিকর লোক। তাদের প্রতি আমার খুব খারাপ বা লজ্জা লাগে। কারণ তারা প্রতিষ্ঠানের ভালো চায় না। তারা সমাজের ভালো চায় না । আমার যদি পিছনে দিকে তাকাই এটা তাদের পারিবারিক প্রতিষ্ঠান তাদের অযোগ্য লোক বসিয়ে ঐ প্রতিষ্ঠান কে ডুবেয়ে দিয়েছে। কথাই আছে না ডান হাতে দান করলে বাম হাতে জানবে না । তিনি আরো বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, সরকারের এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে অবশ্যই তোমাদের সহযোগিতা প্রয়োজন হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ,স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ ব্যবস্থা,স্মার্ট সরকার ব্যবস্থা এবং স্মার্ট অর্থনীতি প্রয়োজন। দেশের প্রতিটি নাগরিক যদি স্মার্ট হয় তাহলে বাকি সবগুলোই স্মার্ট হয়ে যাবে। পরে অনুষ্ঠানের শেষের দিকে অতিথিবৃন্দ, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রণকারী সকল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

  • সুন্দরগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী আলোচনা

    সুন্দরগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী আলোচনা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ এর সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার বিকালে উপজেলা হলরুমে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা উপলক্ষে এক সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মণ্ডল, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, বেলকা মজিদপাড়া গালর্সস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, প্রভাষক নুরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র বর্মণ প্রমূখ। পরে বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালামের গনসংযোগ

    আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালামের গনসংযোগ

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলা পরিষদ

    নির্বাচনে উপজেলার সদর ইউনিয়নের রাখালকান্দী গ্রামের মরহুম ছন্দু মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তিনি।

    মঙ্গলবার (৩০জানুয়ারি) বিকালে উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে

    ইউপি সদস্য ছমির উদ্দিনের সাথে সাক্ষাৎ কালে মতবিনিময় করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম। তিনি বলেন উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে গিয়ে ঘনসংযোগ চালিয়ে যাচ্ছি।

    সন্ধার পরে শ্রীপুর বাজারে বিভিন্ন 

    দোকান পাটে সাধারণ মানুষের কাছে 

    গিয়ে ঘনসংযোগ করেছেন। 

    এসময় উপস্থিত ভোটারদের নিকট তিনি  আরো বলেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ। সকল ভোটারদের নিকট দোয়া ও ভালো বাসা চেয়েছেন তিনি। এবং বিভিন্ন দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে গনসংযোগ কালে সকলের নিকট একটি ভোট ভিক্ষা ও সহযোগিতা কামনা করছেন।।

  • নেছারাবাদে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যানের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখরের মৃত্যু

    নেছারাবাদে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যানের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখরের মৃত্যু

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার(৫০) নিহত হয়েছেন। নিহত শেখর কুমার সিকদার ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কুড়িয়ানা বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

    নিহত সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের আপন ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করে বলেন, “কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলে ক্রীড়ানুষ্ঠানের দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম কার্ডের উপরে লেখা হয়নি। একারনে ক্ষিপ্ত হয়ে তিনি সহ তার বাহীনি কুড়িয়ানা বাজারে বসে তার ভাইকে নির্মমভাবে পিটিয়েছে। তাদের পিটুনিতে তার ভাইয়ের মৃত্যু হয়েছে”।

    প্রতক্ষ্যদর্শী গকুল হালদার বলেন, “ওই ইউনিয়নের কয়েকটি স্কুল কমিটির নির্বাচন হয়েছে। সে নির্বাচনে মিঠুন চেয়ারম্যান বা তার কোন অনুগত লোক নির্বাচিত হয়নি। ঘটনার দিন সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, তার অনুগত শংকর হালদার,মনি হালদার,পকজ,সন্তোষ শেখরের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পিছন থেকে শংকরের ইটের আঘাতে শেখর মাটিতে লুটিয়ে পড়ে।

    স্থানীয়রা জানান, আটঘর কুড়িয়ানা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার ও বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের মধ্য পূর্ব থেকে চরম বিরোধ রয়েছে। ঘটনার দিন সকালে বাজারে বসে কি যেন ব্যাপার নিয়ে দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এতে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের নাকি মৃত্যু হয়েছে।

    অভিযুক্ত বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার মুঠোফোনে জানান, তিনি শেখর কুমার সিকদারের কাছে পাচ লাখ টাকা পেতেন। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চাইছিলাম। এতে একটু কথার কাটাকাটি হয়েছিল। শেখর কুমার উত্তেজিত হয়ে হয়তো অন্য কোন কারনে মারা যেতে পারেন।

    নেছারাবাদ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মো: শাহিন আহমেদ জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নিহতর কোন কার্ডিয়াক সমস্যা পাওয়া যায়নি। তার হাতে একটু আঘাতের চিহ্ন দেখা গেছে।

    পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, “শুনেছি প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে”।

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
    নেছারাবাদ,পিরোজপুর।

  • দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয়ে-নেদারল্যান্ডস আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

    দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয়ে-নেদারল্যান্ডস আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

    প্রেস বিজ্ঞপ্তি ।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে-জানানো হয় যে, বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে-আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়-গত ২৮ জানুয়ারী, রাজধানী আমষ্টারডাম এক অভিজাত রেস্টুরেন্টে, নেদারল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে- ‘আনন্দ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মতিউর রহমান। সঞ্চালনায়-ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

    অনুষ্ঠানে-বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল শীল ও আওয়ামী যুবলীগ, নেদারল্যান্ডস শাখার সভাপতি জনাব ওয়াফি বিন দেলুয়ার। আরও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আক্রাম, সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী ও সদস্য আহমেদ খান প্রমুখ। এবং আওয়ামী যুবলীগ, নেদারল্যান্ডস শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন সমাবেশে উপস্থিত ছিলেন।

    সমাবেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ, নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে এবং টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়-জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এবং তাঁর হাতকে ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালী করার শপথে বলীয়ান হন, উপস্থিত নেতৃবৃন্দ। অত্যান্ত আনন্দঘন পরিবেশে-মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে উক্ত সমাবেশের সমাপ্তি ঘটে। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।

  • প্রদীপ কুমার বিশ্বাসকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত

    প্রদীপ কুমার বিশ্বাসকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    দক্ষিণ চট্টলার শতাব্দীর প্রাচীনতম বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০২৪-২৫ সনের ম্যানেজিং কমিটির ১ম সাধারন সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি, অধ্যাপক ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুনিল কুমার বড়ুয়া, দাতা সদস্য আহম্মদ কবির, অভিভাবক সদস্য মিশকাত আহমদ, বিশ্বজিৎ দাশ, মোহাম্মদ গফফারুল বশর ও নাছির উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মিসেস রুমী বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল হাফেজ, মোহাম্মদ সাইফুল আজম ও মিসেস শিখা রাণী দেবী। সভায় বিশিষ্ট সমাজসেবক, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রদীপ কুমার বিশ্বাস কে
    সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য নির্বাচন করা হয়। সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • পৌর ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধায়   চিরশায়িত

    পৌর ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধায় চিরশায়িত

    (রিপন ওঝা,খাগড়াছড়ি)

    খাগড়াছড়ি শহরের পৌর ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরীর মৃত্যুতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার পৌর ছাত্রলীগের উদীয়মান তরুন ছাত্রনেতা মোঃ নুরুল কাদের চৌধুরী’র বিদেহী আত্মার সদগতি ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

    আজ ২৯জানুয়ারি সোমবার দুপুর ২.০০ঘটিকায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নুরুল কাদের চৌধুরীর জানাযা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে শেষ শোক শ্রদ্ধা জানাতে সকল উপজেলা হতে সকল স্তরের মানুষজন উপস্থিত হয়।

    খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় গত ২৮জানুয়ারি রবিবার শহরের হাসপাতাল সড়কের টিএনটি গেইট এলাকায় পৌর ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরী(২৭) মর্মান্তিক ভাবে নিহত হয়েছে।

    পারিবারিক সূত্র জানায়, মোঃ নুরুল কাদের চৌধুরী বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের নিচে চাপা পড়ে।

    তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, কর্তব্যরত চিকিৎসক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে পরামর্শ দেন, নেওয়ার পথেই মানিকছড়িতে মৃত্যু হয়।

    জানা গেছে, নিহত নুরুল কাদের চৌধুরী জেলা সদরের ব্যাটালিয়ন এলাকার বাসিন্দা আফসার চৌধুরীর ছেলে। সে খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা স্মার্ট কার্যালয়ের কার্যকরী সদস্য হিসেবে একনিষ্ঠতার সহিত দায়িত্বে ছিলো। তারঁ বাবা ছিলেন খাগড়াছড়ি জেলা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ি এবং দাদা ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক মরহুম দোস্ত মোহাম্মদ চৌধুরী। খাগড়াছড়িতে প্রথম দিকের একমাত্র বোর্ডিং চৌধুরী বোর্ডিং প্রতিষ্ঠাতা।

    খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ তানভির হাসান জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টর চালককে আটক করা যায় নি তবে ঘটনায় মামলা হয়েছে।

  • মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এ কিউ এম শামসুজ্জোহা বুলবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা, কুতুব উদ্দিন, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • সুজানগর  সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার। অনুষ্ঠানে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা, কুতুব উদ্দিন, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • বিএসটিআই রংপুর সার্ভিল্যান্স কর্তৃক ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ

    বিএসটিআই রংপুর সার্ভিল্যান্স কর্তৃক ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর সার্ভিল্যান্স কর্তৃক অভিযান পরিচালনায় ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে।

    অদ্য ২৯.০১.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

    ক) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো ঃ
    ১. মেসার্স কালিকাপুর ব্রিকস ম্যানুফ্যাকচারার, কালিকাপুরডাংগা, মধুপুর, রংপুর
    ২. মেসার্স রাণী ব্রিকস, দামোদরপুর, গোপালপুর, শেখেরহাট, রংপুর।
    ৩. মেসার্স এবিসি-১ ব্রিকস, দামোদরপুর, গোপালপুর, শেখেরহাট, রংপুর।
    ৪. মেসার্স সুজন ব্রিকস (ঝইঈ), দামোদরপুর, শেখেরহাট, বদরগঞ্জ, রংপুর।
    ৫. মেসার্স ডিবিএল ব্রিকস, তালুক দামোদরপুর, শেখেরহাট, বদরগঞ্জ, রংপুর।
    ৬. মেসার্স ফোর স্টার ব্রিকস, তালুক দামোদরপুর, শেখেরহাট, বদরগঞ্জ, রংপুর।
    ৭. মেসার্স এএমবি-২ ব্রিকস, আমরুলবাড়ী, কালিরঘাট, বদরগঞ্জ, রংপুর।
    ৮. মেসার্স এএমবি ব্রিকস, আমরুলবাড়ী, বালাপাড়া, বদরগঞ্জ, রংপুর।
    ৯. মেসার্স একতা ব্রিকস, পাঠানের হাট, বদরগঞ্জ, রংপুর।
    ১০. মেসার্স টু-স্টার ব্রিকস, রাধানগর সরকার পাড়া, বদরগঞ্জ, রংপুর।
    ১১. মেসার্স এস এম এন ব্রিকস, লক্ষণপুর, সৈয়দপুর, নীলফামারী।
    ১২. মেসার্স আরএসবি ব্রিকস, চৌমুহনী বাজার, সৈয়দপুর, নীলফামারী।
    ১৩. মেসার্স রাধানগর ব্রিকস, রাধানগর, বদরগঞ্জ, রংপুর।
    ১৪. মেসার্স সততা ব্রিকস, রাধানগর, বদরগঞ্জ, রংপুর।
    ১৫. মেসার্স মাস্টার রহমতপুর সর্দারপাড়া ব্রিকস (গজঝ), উত্তর ট্যাক্সের হাট, বদরগঞ্জ, রংপুর।
    ১৬. মেসার্স মামুন সুইটস, বদরগঞ্জ বাজার, বদরগঞ্জ, রংপুর।
    ১৭. মেসার্স ননী গোপাল মিস্টান্ন ভান্ডার, বদরগঞ্জ, রংপুর।
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।