এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: বানারীপাড়ায় অস্ত্র ও মাদক দিয়ে শাকিল নামের এক যুবককে ফাঁসাতে গিয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম ফেঁসে গেছে। একটি বিদেশী রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিলসহ শীর্ষ ওই মাদক ব্যাবসায়ীর সহযোগী শামিম হাওলাদারকে (২২) গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ।
মঙ্গলবার ৩০ জানুয়ারী ভোর ৫টার দিকে বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শীর্ষ মাদক কারবারি সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল বানারীপাড়ার মহিষাপোতা গ্রামের কাসেম মোল্লার ছেলে। শামিম বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সালেক হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, শামিম হাওলাদার ফোন করে তাদেরকে জানায় বানারীপাড়ার মহিষাপোতার শ্রমিক শাকিলের বাড়ির রান্না ঘরের চালার মধ্যে অস্ত্র ও ফেন্সিডিল রয়েছে। এ খবর পেয়ে বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল, উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবির ও সহকারি উপ-পরিদর্শক রাজিব পালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার ভোর ৫টার দিকে বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাকিলদের রান্না ঘরের চালার মধ্যে একটি রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিল তাদের দেখিয়ে দেয় শামিম। এতে তাদের সন্দেহ হলে তারা ইনফরমার শামিমকে আটক করেন। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে শামিম অকপটে স্বীকার করে শীর্ষ মাদক কারবারি সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল একই গ্রামের শাকিলকে ফাঁসাতে তাকে দিয়ে ওই রিভলবার ও ফেন্সিডিল রাখিয়েছে। এর বিনিময়ে তাকে ৫শত টাকা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরির্দশক কাজী ওবায়দুল কবির বাদী হয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম হাওলাদারকে আসামী করে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন। বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল জানান, শামিমের স্বীকারোক্তি অনুযায়ী তাৎক্ষণিক ল্যাংডা সোহেলের বাাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি তবে গ্রেফতারের চেষ্টা চলছে। #
Blog
-

বানারীপাড়ায় পিস্তল ও ফেন্সিডিল দিয়ে ফাঁসাতে নিজ সহযোগী গ্রেফতার
-

বরিশালে দেড় মাস আগেই বেড়েছে রমজান কেন্দ্রিক পণ্যের দাম
মোঃ নাসির উদ্দিন।।
বরিশাল প্রতিনিধিঃ চাঁদ দেখা সাপেক্ষে মার্চের মাঝামাঝি সময়ে শুরু হবে রমজান মাস। তবে দেড় মাস আগেই রমজান-নির্ভর পণ্যগুলোর দাম বেড়েছে হঠাৎ করে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ।
বাজার ঘুরে দেখা গেছে, রমজানে চাহিদার শীর্ষে থাকা ছোলা, খেজুর, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম কয়দিনের ব্যবধানে কেজিতে ৮ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বরিশাল নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারসহ বিভিন্ন দোকান ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিনের ব্যবধানে খুচরা বাজারে মানভেদে খেজুরের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। এক কেজি জিহাদি খেজুর খুচরা আগে ২৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ২৭০ টাকা বিক্রি হচ্ছে। দাবাজ খেজুর কেচি ৪৭০ টাকা বিক্রি হলেও বর্তমানে ৫২০ টাকা বিক্রি হচ্ছে। আলজেরিয়া খেজুর ৫০০ টাকায় বিক্রি হলেও এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ টাকায়। এছাড়া ৩৫০ টাকার খুরমা খেজুর ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
একই সময়ে খুচরা বাজারে ছোলার দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা। আগে খুচরা বাজারে ছোলা ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ১০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তবে পাইকারি বাজারে এক কেজি ছোলা বিক্রি হচ্ছে মানভেদে ৭৮ ও ৯০ টাকা।
খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটারে বেড়েছে ৮ টাকা। এক লিটার বোতলজাত সয়াবিন তেল আগে খুচরা বাজারে ১৬৫ টাকা বিক্রি হলেও এখন ১৭৩ টাকা বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আখের গুড় কেজিতে বেড়েছে ৩০ টাকা। এক কেজি আখের গুড় ১৫ দিন আগে বিক্রি হতো ১৩০ টাকায়, এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। খুচরা বাজারে মুড়ির দাম ২০ টাকা বেড়ে হয়েছে ১২০ টাকা। যা আগে খুচরা বাজারে বিক্রি হতো ১০০ টাকায়।
খুচরা বাজারে চিড়ার দাম ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫২-৫৪ টাকায়। বেসন কেজি প্রতি দাম বেড়েছে ৩০ টাকা। খুচরা বাজারে যা ৯০ টাকায় বিক্রি হলেও এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০ টাকার এক কেজি পেঁয়াজ বর্তমানে এসে দাঁড়িয়েছে ৯০ টাকায়। পাইকারি বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৬৫-৮০ টাকা।
তবে খুচরা বাজারে একই সময়ে কেজিপ্রতি চিনির দাম কমেছে ৫ টাকা। আগে ছিল ১৪৫ টাকা কেজি, যা বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। পাইকারি বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩৪ টাকা ৮০ পয়সায়।
ভোক্তা রিয়াজুল কবির জানান, রমজান মাসকে পুঁজি করে ব্যবসায়ীরা খুচরা বাজারে এমন দাম বৃদ্ধি করেছে। অবিলম্বে দাম বৃদ্ধির সঠিক কারণ অনুসন্ধান করে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
বরিশাল নগরীর বাংলা বাজারের আল-আমিন ট্রেডার্সের খুচরা ব্যবসায়ী মো. আল-আমিন সিকদার জানান, পাইকারি বাজারে পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। তাছাড়া পাইকারি বাজার থেকে পণ্য কিনে পরিবহন ব্যয়, নষ্ট পণ্য ও বাতিল হওয়াসহ অন্যান্য ব্যয়ও রয়েছে। তাই খুচরা বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
নগরীর ফলপট্টি রোডের খুচরা ব্যবসায়ী বরিশাল খেজুর ঘরের ইমরান জানান, গত সপ্তাহ থেকে খেজুরের দাম প্রকার ভেদে ২০-৫০ টাকা বেড়েছে। রমজান শুরুর আগে আবারও দাম বাড়তে পারে।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র জানান, ব্যবসায়ীদের ক্রয় রশিদ তদারকিসহ অন্যান্য বিষয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। শিগগিরই এসব পণ্যের ওপর জোর দিয়ে আমাদের অভিযান শুরু হবে। আমরা বাজারদর নিয়ন্ত্রণে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।
-

তেঁতুলিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জানুয়ারি) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
গত সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা সভা, সেমিনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন এবং সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।মুহম্মদ তরিকুল ইসলাম।।
-

নড়াইলে স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছে ভারপ্রাপ্ত প্রধান
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//
নড়াইলে স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে নড়াইলের লোহাগড়া উপজেলার চরবালিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গত ২৩ জানুয়ারি এসব অভিযোগ তুলে ওই শিক্ষকের বদলি চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির একাংশ ও এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বিদ্যালয় চলাকালীন তার সরকারি দায়িত্ব পালন না করে হোমিও ও অ্যালোপ্যাথিক ওষুধের ব্যবসা এবং মোবাইল এজেন্ট ব্যাংকিং কাজে ব্যস্ত থাকেন।শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ আত্ম-উন্নয়নমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবক এবং গ্রামের সচেতন মহল তাকে বারবার অনুরোধ করলেও তিনি বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দেন না।
বিগত ১৫ বছর ধরে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেননি বরং বিদ্যালয়ের উন্নয়ন কাজ ব্যহত করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন৷
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত যে অভিযোগ দেওয়া হয়েছে তা সত্য। অতিদ্রুত ওই শিক্ষককে বদলি করা হোক।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, বিদ্যালয় চলাকালীন আমি অন্য কোনো কাজ করি না। কারও কাছে হয়তো আমি অপ্রিয় হতে পারি, সেই জন্য অভিযোগ দিয়েছে৷নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ লিখিত অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
-

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র উদ্যেগে চট্রগ্রাম জেলা কমিটি ঘোষনা সভাপতি মোঃ ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
“বাংলাদেশ সাংবাদিক ক্লাব”কেন্দ্রীয় স্হায়ী কমিটির উদ্যেগে মতবিনিময় ও চট্রগ্রাম জেলা কমিটি গঠন বিষয়ক অনুষ্ঠান, গত ২৮ জানুয়ারি, রোববার সকাল ১০ ঘটিকার সময় ক্লাব’র বিশেষ কার্যালয় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দৈনিক আমাদের নতুন সময়ের সিনিয়র সাংবাদিক এম ডি, ইব্রাহিম খলিল’র সভাপতিত্বে ও দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ও “দৈনিক অপরাধ অনুসন্ধান” পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক এবং “মোভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড’র” ব্যবস্হাপনা পরিচালক মো: খলিলুর রহমান, ক্লাব’র কেন্দ্রীয় স্হায়ী কমটির মহাসচিব এম নজরুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান,মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার,
সভায় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ইব্রাহিম খলিল,দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার,চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, বিশিষ্ট চিকিৎসক ও স়ংগঠক মোঃ আবুল খায়ের,নব কন্ঠের প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন মোল্লা, দৈনিক অপরাধ অনুসন্ধান এর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মানব সময়ের রিপোর্টার মোঃ হানিফ, মোঃ মনির হোসেন, সাংবাদিক মুঃ নূরনবী,মোঃ খলিলুর রহমান হাওলাদার, মানবাধিকার সদস্য মোঃ ফিরোজ আল মামুন প্রমূখ ।
সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় পর্বে ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম, নজরুল ইসলাম খান।
সভাপতি হিসেবে মো: ইব্রাহীম খলিল ও
সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদসহ ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটি গঠিত হয়।বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব” গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনকৃত সাংবাদিকদের সংগঠন। নতুন কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কলম সৈনিক। ন্যায়ের পক্ষে আপনাদের কলম চলবে। এতে কোনো বাঁধা এলে “বাংলাদেশ সাংবাদিক ক্লাব” চট্টগ্রাম বিভাগসহ বাংলাদেশের সকল জেলায় সবসময় প্রকৃত সাংবাদিকদের পাশে থাকবে ইনশাল্লাহ।
পরিশেষে জেলা কমিটির সভাপতি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষনা করেন।
-

রাজশাহীর চারঘাটে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চারঘাট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্ত্বরে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ লুৎফুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল ইসলাম, ডাকরা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবদুল রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা ইয়াসমিন, সরদহ সরকারি ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসর প্রাপ্ত উপ-পরিচালক ব্রজহরি দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে, বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

দ্রুত বিচার মামলার আসামীকে ফুল দিয়ে বরণ করলেন পুলিশের এএসআই
নিজস্ব প্রতিনিধি।।
দ্রুত বিচার মামলার আলোচিত আসামী ও পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম দিদারকে ফুল দিয়ে বরণ করেছেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার এএসআই খালেদা নাসরিন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি গতকাল সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে দ্রুত বিচার মামলার আলোচিত আসামী দিদারুল আলম সিকদারকে ফুল দিয়ে বরণ করেন পুলিশের এএসআই খালেদা নাসরিন। বিএনপি নেতা দিদার উপজেলার ছনহরা ইউনিয়নের মৃত নুরুল আলমের পুত্র।জানা গেছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে ভোটারদের উদ্বুদ্ধ করে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করে ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম সিকদার। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লিফলেটসহ দিদারকে গ্রেফতার করেন৷ এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর পটিয়া থানায় এসআই মো: জহির বাদী হয়ে একটি মামলা করেন। দ্রুত বিচার মামলার প্রধান আসামী দিদার উচ্চ আদালত থেকে জামিনে হওয়ার পর সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়। এসময় চট্টগ্রাম সদরঘাট থানার এএসআই খালেদা নাসরিন ফুল দিয়ে বরণ করেন৷ ফুলের ছবিটি কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পরলে প্রতিক্রিয়া দেখা দেয়। এএসআই খালেদা নাসরিন বিএনপি নেতার বোন বলে জানা গেছে।
দ্রুত বিচার মামলার আসামীকে ফুল দিয়ে পুলিশ অপরাধীকে ফুল দিয়ে উৎসাহ দিয়েছেন। যা জঘন্যতম একটি অপরাধ বলে মানুষ মনে করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে এএসআই খালেদা নাসরিন বলেন, দিদার আমার বড় ভাই। জেল থেকে বের হওয়ার খবরে তাঁকে দেখতে গিয়েছি। এটা পারিবারিক বিষয় দোষের কিছু না।
-

মোরেলগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
এস. এম সাইফুল ইসলাম কবির,বিশেষ-প্রতিনিধি: বাগেরহাটে জেলার মোরেলগঞ্জ উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যন ফহিমা ছাবুল।
“শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, থানার (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার প্রমুখ।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।।
এবারের বিজ্ঞান মেলায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৮টি প্রতিষ্ঠান তাদের আবিষ্কার নিয়ে ষ্টল সাজিয়েছে।মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।ষ্টলে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা স্মার্ট মোরেলগঞ্জ স্থান পায়। এ সময় প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। ## -

বেনাপোলে ৮৫ টাকা মূল্যের ইউএস ডলারসহ নারী যাত্রী আটক
আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ভারত হতে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ ইউএস ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
আটক নাসরিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।বেনাপোল চেকপোস্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, এক যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে দেশে প্রবেশ করছে। এমন গোপন খবরে, ইমিগ্রেশন নজরদারি বাড়ানো হয়। এসময় ওই যাত্রী ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়। পরে, তার ব্যাগ তল্লাশি করে ৭৬ হাজার ৪০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের আনুমানিক বাংলাদেশি মূল্য ৮৫ লাখ টাকা। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান গোয়েন্দা সংস্থা।
-

নলছিটিতে কলেজে চুরি,১৬টি ল্যাবটপ নিয়ে গেছে চোর
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার(৩০জানুয়ারী) দিবাগত রাতের কোন একসময় এ চুরি সংগঠিত হয়।
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ অধ্যক্ষ স্বপন কুমার জানিয়েছেন, সোমবার রাতে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের তালা ভেঙে চোরের দল রুমে প্রবেশ করে ১৬টি ওয়ালটন ব্র্র্যান্ডের ল্যাবটপ চুরি করে নিয়ে গেছে। সকালে ঘটনা শুনে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সিআইডির একটি টীম কলেজ পরিদর্শন করেছেন। আমরা এব্যাপারে আইনি পদক্ষেপ নিবো। তবে স্থানীয়রা সিসি ক্যামেরা ও নাইটগার্ড থাকার পরও কলেজের গেট ও রুমের তালা ভেঙে এরকম দূর্ধর্ষ চুরি হওয়াকে রহস্যজনক মনে করছেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কলেজ কতৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।