Blog

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে যুবকের আত্মহ*ত্যা

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে যুবকের আত্মহ*ত্যা

    ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে গৌরাঙ্গ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারী সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌর রেলস্টেশনের উত্তরে জগঁথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর পিলার এলাকায় এ আত্মহত্যার র্ঘটনা ঘটে পরে পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব হোসেন সুজন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    জানা যায়,নিহত গৌরাঙ্গ রাণীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গী এলাকার প্রভাতের ছেলে। গৌরাঙ্গ পেশায় একজন রাজমীস্ত্রি ছিলেন।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খায়রুল আনাম ডন জানান,৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরের দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে জগঁথা এলাকা অতিক্রম করার সময় ঐ যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা,তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে ঐ এলাকার সূত্রে জানা যায় ঐ যুবক ঐ এলাকায় উপস্থিত হয়ে মটর সাইকেল দাঁড়িয়ে রেখে রেল লাইনে সুয়ে পরে আত্মহত্যা করেছেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগ প্রধানের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

    সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগ প্রধানের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,বরিশালঃ
    বরিশালের স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর একে এম নুরুল করিম এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় কলেজের সমাজকর্ম বিভাগের একটি কক্ষে শিক্ষক- শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের বিদায়ী বিভাগীয় প্রধান এ কে এম নুরুল করিম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুহাঃ শফিকুর রহমান, খন্ডকালীন শিক্ষক মোঃ মিজানুর রহমান শিপন।এসময় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জুনায়েদ খান সিয়াম।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদায়ী বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম নুরুল করিম শিক্ষক ও শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের দোয়া কামনা করেন।

    এ সময় বিভাগীয় প্রধান মুহাঃ শফিকুর রহমান ও প্রভাষক মোঃ নুরুল আলম ও খন্ডকালীন শিক্ষক মোঃ মিজানুর রহমান শিপন বলেন- স্যারের দীর্ঘদিনের শিক্ষকতার পেশায় ছিল শতভাগ পবিত্রতা ও সততা। একজন সৎ আদর্শবান খোদাভীরু ব্যাক্তিকে হাতেম আলী কলেজ পরিবার সর্বদা মনে রাখবে।আমরা সর্বদা তার সুস্থতা ও নেক হায়াত কামনা করি। পরে শিক্ষক- শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

  • বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী ও জেলার উদ্যােগ্যে ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী ও জেলার উদ্যােগ্যে ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী ও জেলার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও ছাত্র সমাবেশ শুক্রবার সকালে কুমিল্লা প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

    কুমিল্লা মহানগরী সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও কুমিল্লা মহানগরী সেক্রেটারি মোজাহিদুল ইসলাম জিহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সদস্য মাওলানা ফরিদ উদ্দিন, সাবেক কুমিল্লা জেলা সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক আমীনী, সাবেক নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি ও খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, সাবেক কুমিল্লা জেলা সভাপতি ও খেলাফত মজলিস দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আশরাফী, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডা. যোবায়ের হোসেন মিয়াজি, সাবেক জেলা সভাপতি ও ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরী আহ্বায়ক মাওলানা ইলিয়াস বিন হাশেম, খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী জয়েন্ট সেক্রেটারি মো.শাহাদাত হোসেন শাহীন, সাবেক কুমিল্লা জেলা সভাপতি ও খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা যুব বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল্লাহ খান, ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরী সদস্য সচিব মাওলানা এবিএম এমদাদুল্লাহ।

    ছাত্র দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানুদ্দীন জিহাদ, নাজমুস সাকিব, আবুল খায়ের, বরুড়া উপজেলা সভাপতি মোজাম্মেল হক, কামাল হোসেন, আতাউল্লাহ মাসরূর, সাইফুল ইসলাম শাওন প্রমূখ।

  • ঝালকাঠিতে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল রূপ নিল মানববন্ধনে

    ঝালকাঠিতে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল রূপ নিল মানববন্ধনে

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বিতর্কিত শিক্ষাকারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারার প্রতিবাদ সহ অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনিক বাধার কারণে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ করতে হয়েছে। সংগঠনের জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আরিফ বিল্লাহ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি জনাব মোঃ শাখাওয়াত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল কুদ্দুস, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহীম আল হাদী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ সভাপতি ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ নেতৃবৃন্দ।

  • অষ্টধার ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় প্রতিটি বাজার-মোড় সিসি ক্যামেরার আওতায়

    অষ্টধার ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় প্রতিটি বাজার-মোড় সিসি ক্যামেরার আওতায়

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের প্রতিটি বাজার,মোড়,জনবহুল পয়েন্টকে সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্ত্বায় মাদক,চুর,ডাকাত নিয়ন্ত্রণের লক্ষে অপরাধ প্রতিরোধের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান এর মেধাবী পরিকল্পনায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ সিসি ক্যামেরা আওতায় এনে শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান।

    অপরাধ প্রতিরোধের জন্য অষ্টধার ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ইউনিয়ন পরিষদ ও এর চারপাশসহ
    অষ্টধার বাজার, নিমতলা বাজার, পান্ডাপাড়া মোড়সহ বিভিন্ন পয়েন্টে অপরাধ প্রতিরোধে অধিক ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরার আওতায় আনার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়ে অদূর ভবিষ্যতে এর আওতা আরও বাড়ানো হবে বলেও আশ্বস্ত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক। তিনি জানান- ইউনিয়নের অপরাধ নির্মূল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    এসব সিসি ক্যামেরা উদ্বোধনের সময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও ইউপি সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

    ইউপি চেয়ারম্যান এমদাদুল হক বলেন,বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান তথা দোকানে এবং দোকান সংলগ্ন গলিতে সুবিধাজনক স্থানে সিসি ক্যামেরায় আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হাট ও বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছি। তাতে স্বতঃস্ফূর্ত সহযোগিতাও মিলছে। ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ হাট ও বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হলে জনবহুল এসব হাট-বাজারে অপরাধ কর্মকাণ্ড অনেক কমে যাবে বলে তিনি মনে করেন।

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে শনাক্ত করতে হাট-বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। অষ্টাধর হাট বাজারে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের পরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো সিসি ক্যামেরার আওতায় আনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের মাঝে আলোচনার স্থান দখল করে নিয়েছেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান।

    তিনি বলেন, অষ্টধর বাজার সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনা হলো। এতে করে এসব বাজারের দোকানদার ব্যবসায়ীরা ও বাইরের এলাকা থেকে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতারা নিরাপত্তা বোধ করবেন। তিনি আরো জানান- সিসি ক্যামেরা স্থাপনের ফলে বিশাল এই হাটের পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছতে পারবে।

    ইউপি চেয়ারম্যান এমদাদুল হক বলেন, অনেক সময় সঠিক প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আর বেগ পেতে হবে না। সে লক্ষ্যে প্রতিটি বাজারে সিসি ক্যামেরার আওতায় এ উদ্যোগ নিয়েছেন তিনি।

  • নেছারাবাদে শেখর শিকদার হত্যার প্রধান আসামী চেয়ারম্যান মিঠু সহ গ্রেফতার-৮

    নেছারাবাদে শেখর শিকদার হত্যার প্রধান আসামী চেয়ারম্যান মিঠু সহ গ্রেফতার-৮

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

    নেছারাবাদে পূর্ব বিরোধের জের ধরে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার-কে পিটিয়ে হত্যার অভিযোগে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার সহ পনের জনকে নামীয় আসামী করে থানায় মামলা করা হয়েছে। ৩১ জানুয়ারি(বুধবার) নিহতের স্ত্রী মালা রানী মন্ডল ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারকে প্রধান আসামী করে থানায় মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় মামলার দুই নম্বর আসামী শংকর সরকার সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাকি আসামীরা হলেন, বাবুল হাওলাদার,তাপশ মজুমদার,স্বাধীন হালদার। তারা সবাই কুড়িয়ানা গ্রামের বাসিন্দা। এদিকে জেলা পুলিশ সূত্রে আরো জনা যায় সাতক্ষীরা এলাকা থেকে মামলার প্রধান আসামি মিঠুন চেয়ারম্যান সহ আরো চারজনকে গ্রেফতার করেছে র‍্যাপ। বাকি আসামীদের অতি শ্রীগ্রই গ্রেফতার করা হবে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম(পিপিএম)।

    বুধবার সকালে নেছারাবাদ থানা কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিং করে তিনি এসব তথ্য জানান। পুলিশ বলেছেন নিহতের ময়না তদন্তের রিপোর্ট হাতে আসা না পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাবেনা।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, শেখর কুমার সিকদার ও বর্তমান ইউপি চেয়ারম্যানের মধ্য ইউপি নির্বাচন সহ পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন ৩০ জানুয়ারি (মঙ্গলবার) সকালে শেখর কুমার সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে কুড়িায়ানা বাজারে পৌছান। এসময় পূর্ব থেকে ওত পেতে থাকা বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার সহ নামীয় আসামীরা শেখরকে ঘিরে মারতে থাকে। একপর্যায়ে মিঠুনের সাথে থাকা শংকর তার স্বামীকে কাঠ দিয়ে পিছন থেকে আঘাত করে। এসময়, মিঠুনের সাথে থাকা জহির মেম্বর শেখরকে কিল ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। এরপর প্রধান আসামী মিঠুন হালদার সহ সাথে থাকা আসামীরা শেখরকে লাথি কিল ঘুষি মেরে নিস্তেজ করে ফেলে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। শেখরকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    পিরোজপুর পুলিশ সুপার প্রেসব্রিফিং এ জানান, ক্রীড়ানুষ্ঠানে দাওয়াত কার্ডে নাম রাখা নিয়ে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের মধ্য কুড়িয়ানা বাজারে বসে বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে উভয়েরম মধ্য হাতাহাতি শুরু হয়। অভিযোগে জানতে পেরেছি, এসময় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মাথার নিচের দিকে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের সাথে থাকা শংকর সরকার শেখর সিকদারকে পিটান দেয়। এরপর পূনরায় শেখর সিকদারকে কিল ঘুষি মারে। শেখর সিকদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি জানার সাথে সাথে ওই দিনই প্রাথমিক অভিযোগে চারজনকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার নিহত সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের স্ত্রী মালা রানী মন্ডল বাদী হয়ে ১৫ জন নামীয় আসামী সহ আরো ১০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন। ইতোমধ্য চারজনকে গ্রেফতার করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্য মামলার বাকীদের গ্রেফতার করা হবে। গ্রেফতার অভিযান চলমান। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসা না পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাবেনা।

    সকালে পিরাজপুরের পুলিশ সুপার মুোহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করন। এসময় এলাকাবাসীর এক সমাবশে আইন হাতে তুলে না নেয়া এবং পুলিশক সহযাগীতা করার আহান জানিয় বক্ততা করন তিনি। বিকালে পিরাজপুরের জেলা প্রশাসক মো. জায়েদুর রহমান, জেলা আওয়ামীলীগর সম্পাদক কানাইল লাল বিশ্বাস, উপজলা চেয়ারম্যান আব্দুল হক সহ জলা-উপজলার রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করন।

    এদিকে ময়না তদন্ত শেষে শেখর সিকদার এর মরদেহ কুড়িয়ানায় নিয়ে আসা হয়। এবং হাজার হাজার লোকের উপস্থিত প্রর্থনা শেষে তার নীজ বাড়িতে সমাহিত করা হয়।

  • ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় পেঁয়াজসহ ২ চোরাকারবারি গ্রেফতার

    ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় পেঁয়াজসহ ২ চোরাকারবারি গ্রেফতার

    কেএম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় পেঁয়াজসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসআই মোঃ আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ১টি ট্রাকসহ ২জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ফালু মিয়া (২৬) এবং সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রায়হান আহমদ সুমন (৩৪)। গতকাল সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ ইং দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন সিলেট থেকে সুনামগঞ্জগামী মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিদ্বয় একটি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের নিকটে থাকা ট্রাকটি তল্লাশি করে ৬ হাজার ১৩২ কেজি (১৪০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##

  • চেক হারিয়ে যাওয়ায় বিপাকে স্কুল কর্মচারী

    চেক হারিয়ে যাওয়ায় বিপাকে স্কুল কর্মচারী

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় চেক হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বেলাল হোসেন (৩৮) নামে এক স্কুল কর্মচারী। বেলাল হোসেন উপজেলার সিলেমানপুর গ্রামের নূর আলী গাজীর ছেলে। তিনি আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। বেলাল হোসেন জানান, জনতা ব্যাংক লিঃ পাইকগাছা শাখায় আমার একটি ব্যাংক হিসাব রয়েছে, যার স য়ী হিসাব নং-০১০০০২৯১০০৭২৬। উক্ত হিসাবের বিপরীতে মূল চেক বই হারিয়ে গিয়েছে। যার মধ্যে ৬০০৭০৮৩৪৬৭৬ হতে ৬০০৭০৮৩৪৬৮০ পর্যন্ত ৫টি চেকের পাতা রয়েছে। এর মধ্যে দু’একটি পাতায় স্বাক্ষর করা থাকতে পারে। এর দ্বারা কেউ ক্ষতি করতে পারেন এমন আশংকায় ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা সহ পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং- ১৩৬১, তাং-২৬/১২/২০২৩ ইং। কোন স্বহৃদয়বান ব্যক্তি চেকের পাতাগুলো পেয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ব্যবস্থাপক, থানা অথবা ব্যক্তিগত স্কুল কর্মচারী বেলাল হোসেনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় জেলে নারী ও ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

    পাইকগাছায় জেলে নারী ও ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় জেলে নারী ও বাঁশ-বেতের পণ্য তৈরীকারী ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর বাস্তবায়িত অল্টার প্রকল্প ফেজ-২ এর আওতায় এ অর্থ প্রদান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন ২০টি জেলে নারী দলকে ৪৫ হাজার টাকা ও ১০টি ঋষি দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সুফলভোগীদের মাঝে এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র কমিউনিটি মবিলাইজার চিত্তরঞ্জন মন্ডল, সাকিব শেখ, কমিউনিটি মবিলাইজার নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল। উল্লেখ্য, অ্যাওসেড এর অল্টার প্রকল্প থেকে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সামগ্রী এবং জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে উন্নত বীজ, সার, চারা গাছ ও প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

  • পাইকগাছায় দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন

    পাইকগাছায় দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫তম দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর স ালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মেলায় স্টল পরিদর্শনকারী প্রতিষ্ঠান, সেরা প্রকল্প উপস্থাপনকারী দল ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলা প্রশাসন সোম ও মঙ্গলবার দুই দিন ব্যাপি এ কর্মসূচির আয়োজন করে। মেলায় ২০টি স্টল স্থান পায়। এসব স্টলে প্রায় ৫০টি প্রকল্প উপস্থাপন করা হয়।