Blog

  • রাঙ্গামাটিতে প্রতিমন্ত্রী কৃজেন্দ্র লাল ত্রিপুরাকে জেলা আওয়ামীলীগের সংবর্ধনা

    রাঙ্গামাটিতে প্রতিমন্ত্রী কৃজেন্দ্র লাল ত্রিপুরাকে জেলা আওয়ামীলীগের সংবর্ধনা

    পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি

    আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎসাহসীকতায়, রাজনৈতিক দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ে দীর্ঘ দুইদশকের ভাতৃঘাতি সংঘাত বন্ধসহ এই অঞ্চলে শান্তির সুবাতাস ও উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

    বৃহস্পতিবার ( ০১ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, বৃষ কেতু চাকমা, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু নারী নেত্রী শীলা রায়, রাঙ্গামাটি পৌরসভা মেয়র জেলা যুবলীগ সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বিগত সময়ে পার্বত্য এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব কিছু করা হয়েছে। যে সমস্ত কাজ এখনো সমাপ্ত হয়নি তা সমাপ্ত করা হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা ধীরে ধীরে বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আগে আরো অনেকেই সরকার গঠন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় চলমান সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করে শান্তি ফিরাতে পারেনি। বিএনপি-জামাত পাহাড়ের দীর্ঘ দুই দশকের সমস্যা ও ভাতৃঘাতি এই সংঘাত বন্ধ করার কোন উদ্যোগ না নিয়ে তা জিইয়ে রেখেছিল। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে পেরেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার এটাই একমাত্র লক্ষ্য আওয়ামী লীগ সরকারে।
    অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • মুক্তিযোদ্ধাদের মাঝে কল্যান ট্রাস্টের অর্থ প্রদান

    মুক্তিযোদ্ধাদের মাঝে কল্যান ট্রাস্টের অর্থ প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের পক্ষ থেকে ৩৬ জন মুক্তিযোদ্ধার ২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমীন, ডেপুটি কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, সহকারী কমান্ডার অবঃ শিক্ষক রনজিৎ কুমার সরকার, কাজী তোকারাম হোসেন, জামির হোসেন, আনিছুর রহমান, আব্দুল ওয়াদুদ, শহীদ কাগুজি, মাজেদ সরদার ও আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৫০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র দেয়া হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, আজহার আলী, মোয়াজ্জেম হোসেন সিকদার, সুপার আব্দুল হামিদ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রহিমা আক্তার শম্পা, সঞ্জয় মন্ডল, মধুসূদন সরকার, খায়রুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আনন্দ মোহন দাশ, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। উল্লেখ্য, এ বছর অত্র উপজেলায় ১০টি কেন্দ্র ও ৩টি ভ্যেনু কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট, চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট, কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়, পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা, হাবিবনগর এমকেজিএসবি ফাজিল মাদ্রাসা, গদাইপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ভেন্যু কেন্দ্র রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল মহাবিদ্যালয়।

  • আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা-ভুক্তভোগী পরিবার দিশেহারা

    আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা-ভুক্তভোগী পরিবার দিশেহারা

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর গ্রামের প্রবাসী হযরত আলী’র ছেলে এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা করে হয়রানি করার অভিযোগ।প্রকাশ্যে দিবালোকে ভুক্তভোগী পরিবারের বাড়ি ঘর ভাংচুরের ঘটনার পর জমি দখলের চেষ্টা করে স্থানীয় মোল্লা নাজিম উদ্দিন (৪১)সহ তাদের লোকজন। প্রবাসীর স্ত্রী মোছাঃ ইয়াসমিন (৪১) ও বড় ছেলে পুলিশ সদস্য আলামিন (২২) এর বয়স ২৫ দিয়ে এবং ছোট ছেলে এসএসসির পরীক্ষার্থী আশরাফুল (১৬) এর বয়স ২০ বছর দিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়েছে নাজিম মোল্লা। সূত্রঃ সি. আর. মামলা নং ৮৩২/২০২৩। ধারাঃ ১৪৩/৪৪৭/ ১০৯/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬। সরেজমিনে এলাকাবাসী অনেকেই বলেন, নাজিম মোল্লা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে মামলা করেছে, আসল কাহিনী হলো একটি জমি দখল। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ইং এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এই পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করায় তার পরীক্ষা দেওয়া কঠিন হবে বলে সে জানিয়েছে।
    জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুরের হযরত আলী প্রবাসীর ছেলে পুলিশ সদস্য আলামিন ও এসএসসির পরীক্ষার্থী আশরাফুল ইসলামের মা ইয়াছমিন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার “ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র ভাই নাজিম উদ্দিন মোল্লা নাজি (৪১) পিতা- মৃত মান্নান মোল্লা। এই নাজিম আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে আমাদের উপর হামলা চালায় এবং মারপিট করেছে। আমার স্বামী বিদেশ থাকে প্রবাসীর স্ত্রী আমি, আমার বড় ছেলে আলামিন পুলিশ সদস্য ডিউটিরত অবস্থায় এবং ছোট ছেলে আশরাফুল নাবালক ছেছে এসএসসির পরীক্ষার্থী, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, সেই সাথে আমাদের সম্মানহানী করছে, আমরা এই মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এ বিষয়ে সঠিক তদন্ত দাবী করছি, দোষীদের আটক করে আইনের আওতায় আনার জোর দাবী করছি।
    ভুক্তভোগী ইয়াসমিন আরও বলেন, এর আগে নাজিম ও মিয়াজ উদ্দিন, পিতা-মৃত কিতাব আলী এবং আব্দুল জলিল (৫০), পিতা-মৃত আঃ জব্বার, সর্ব সাং-ইয়ারপুর, থানা-আশুলিয়া, জেলা ঢাকাগণ একটি জমিতে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছি, দলিলের নাম্বার ভুল করায় সেই জমি অবৈধভাবে দখলের পায়তারা করিতেছে তারা, আমরা বাধা দেয়ায় তারা আমাদের জমি দখল করতে পারে নাই শুধ দেউয়াল তৈরি করেছে, গত ৫ সেপ্টেম্বর ২০২৩ইং দুপুরে নাজিম ও তার লোকজন আমাকে খারাপ ভাষায় অনেক গালিগালাজ করে মামলার ভয় ও প্রাণনাশের হুমকি দিয়েছে, তারা আমাকে মেরে লাশ গুম করে ফেলবে, আমার প্রশ্ন: আদালতে মামলা চলাকালে জমি দখল করা ও আমাকে হুমকি দেয়া কি অপরাধ নয়, তাই যদি হয় আমি এর সঠিক বিচার চাই। এর আগে গত (৫ এপ্রিল ২০২৩ইং) সকাল ১০টার দিকে আমাকে বিভিন্ন হুমকি প্রদান করে মামলার আসামীরা, এর পরের দিন (৬ এপ্রিল ২০২৩ইং) উল্লেখ্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যুরা গায়ের জোরে যা ইচ্ছা তাই করে, আইন কানুনের কোনো তোয়াক্কা করেনা তারা, উক্ত বিরোধের জের ধরিয়া অদ্য ইং গত ০৬/০৪/২০২৩ইং তারিখ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উল্লেখিত বিবাদী আসামীগণ তাহাদের সঙ্গে আরো ১০-১২ জন সন্ত্রাসী সহযোগীসহ দা, শাবল,হাতুরী, লোহার রড ইত্যাদি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বাড়িতে প্রবেশ করিয়া বাড়ির পূর্ব ভিটিতে থাকা তিন রুম বিশিষ্ট ওয়াল কাম টিনশেড বিল্ডিং ভাংচুর করে। এতে আমার অনুমান ১,৫০,০০০/ টাকার ক্ষতি সাধন করেছে। তখন আমি বাধা দেওয়ার চেষ্টা করিলে ১নং বিবাদী আসামী নাজিম উদ্দিন মোল্লা নাজি আমাকে চুল ধরিয়া মাটিতে ফেলিয়া আমাকে কিল-ঘুষি ও লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা,ফুলা জখম করে, আমি তার মারধর ঠেকাইতে গেলে তার মুখে আঘাত পেয়েছে, এটা প্রমানিত। বিবাদী আসামী আঃ জলিল আমার ঘরে থাকা আলমারী হইতে নগদ-৭০ হাজার টাকা এবং বিবাদী আসামী মিয়াজ উদ্দিন আমার আলমারী হইতে অনুমান ০২ ভরি ওজনের বিদেশী স্বর্ণালংকার নিয়ে গেছে, যাহার মূল্য অনুমান ১লক্ষ ৫০ হাজার টাকার বেশি হবে। বিবাদী আসামিরা আমার ঘরের বারান্দার গ্রীল ভাঙ্গীয়া নিয়া গিয়েছে, যাহার মূল্য অনুমান ২৫,০০০/ টাকা। আমাদের ডাক চিৎকার শুনিয়া আশে-পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদী আসামিরা যাওয়ার সময় এই বলিয়া হুমকি দিয়া গিয়াছে যে, তাহারা যেকোনো সময় আমাদের জমি, বাড়ি ঘর দখল করিয়া নিবে এবং উল্টো মামলা দিবে। তাহাদেরকে বাধা দিলে আমাকে ও আমার পুত্র ছেলেদেরকে খুন করিয়া ফেলিবে। তিনি আরও বলেন, আমার এক ছেলে আল-আমিন বাংলাদেশ পুলিশের একজন সদস্য, সে মিরপুরে ডিএমপিতে চাকরিরত আছে। আমার ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী, দুই ছেলের কিছু হলে এর জন্য দায়ি থাকিবে উক্ত আসামীরা। এই ঘটনায় আমার পরিবারের লোকজন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সঠিক বিচার চাই এবং পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছি, দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন, তাই ঢাকা ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছি, মামলা নং ৬০/২০২৩।
    অন্য এক অভিযোগকারী সাদিয়া আক্তার শিল্পী (২১), পিতা মোঃ মোকছেদ আলী, সাং-ইয়ারপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা বলেন, বিবাদী ১। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রার্থী ছিলেন মোল্লা মোশারফ হোসেন মুসা’র ভাই মোঃ নাজিম উদ্দিন মোল্লা (৪০), পিতা-মৃত মুন্নু মোল্লা, আরো ১০-১২ জন বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি যে, আশুলিয়া থানাধীন মনসন্তোষ মৌজাস্থ জমি যাহার সি এস ২১০, আর এস ৪৬০, ৪৬২, বি আর এস ৭৬৫৭, ৭৬৫৮, দাগে আমাদের জমির পরিমাণ ২৪ শতাংশ ইহার কাতে ২৪শতাংশ জমি বিগত ১৯৮৬ সাল হইতে আমরা ক্রয় সূত্রে মালিক হইয়া উক্ত জমিতে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করিয়া আসিতেছি। বিবাদীগন এলাকার ভূমিদস্যু ও জমি দখলদার। বিবাদীগন ১০ বছর পূর্ব হইতে আমাদের উক্ত জায়গা জোরপূর্বক জবর দখল করার পায়তারা করিয়া আসিতেছে। অদ্য গত ইং ০৬/০৪/২০২৩ইং তারিখ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিবাদীগনসহ তাহার সহযোগী আরো ১০-১২জন বিবাদীগন আমাদের বাসা বাড়ির পাশে আসিয়া আমার বাবার নাম ধরিয়া গালি গালাজ করিতে থাকে, তখন আমি বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে ১নং বিবাদীসহ সকল বিবাদীগন আমাকে মারপিট করার জন্য বে-আইনী জনতাবদ্ধ অনাধিকার ভাবে আমাদের উক্ত বাড়ি ঘরের ভিতর প্রবেশ করিয়া দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া লাঠি শোডা, দা, চাইনিজ কুড়াল, নিয়া বাড়িঘরের ওয়াল, জানালা, দরজা, চালের টিন বাইরাইয়া ও কুবাইয়া ব্যাপক ভাংচুর করিয়া অনুমান প্রায় ১০,০০,০০০/= টাকার ক্ষতি সাধন করে। এর আগে বিবাদীগন আমাদের বিরুদ্ধে সি আর মামলা দায়ের করেন, যাহার মামলা নং-৫৪৩/২০১০। উক্ত মামলা আমাদের পক্ষে রায় হওয়া সত্ত্বেও বিবাদীগন কোর্টের আইন অমান্য করিয়া আমাদের উক্ত জায়গা জমি আবারও দখল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছেন, সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারসহ কঠিন শাস্তি দাবি করছি।
    নাজিম উদ্দিন মোল্লা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি থেকে সরে যাওয়ার কথা বলে তিন লাখ টাকা নিয়েছে ইয়াছমিন এর স্বামী হযরত আলী। টাকা নিয়ে বিদেশে চলে গেছেন তিনি, সেই অর্থে কাগজপত্রে এক লাখ টাকা নেয়ার তথ্য পাওয়া গেলেও বিষয়টি রহস্যজনক। উক্ত বিষয়ে দুই পক্ষ আদালতে প্রায় ১০-১২ বছর দৌড়ঝাপ করেছেন মামলা নিয়ে। বর্তমানে আদালতে একাধিক মামলা চলমান।

  • রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

    রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

    হেলাল শেখঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি-এক বার্তায় জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। যিনি ঢাকা জেলার বারবার ৭ম বারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।
    বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ২০২৪ইং) জানা গেছে, গত (২১ ডিসেম্বর ২০২৩ইং) বৃহস্পতিবার সকালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে আবারও ৭ম বারের মতো শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে এ বছরের সেরা সম্মাননা পুরস্কার পেয়েছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। ৭ম বারের মতো আবারও সেরা করদাতা (ঢাকা জেলা) সম্মাননা পুরস্কার পাওয়ায় অফিসের প্রিয় কর্মকর্তা কর্মচারী ও প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে গত (২০ ডিসেম্বর ২০২৩ইং) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনাব তানভীর আহমেদ রোমান ভুঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন অর্থ মন্ত্রাণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সটিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, আমার বার্তা হলো ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল ভাষা শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যদি এই বাংলা ভাষাটা না থাকতো তবে এতো কাব্য এতো কবিতা ও গল্প কে লিখতো, যদি এই ভাষাটা না থাকতো তবে ভালোবাসি এই মিষ্টি কথাটি কে কাকে বলতো, যদি এই ভাষাটা না থাকতো তবে মা-কে এতো মধুর সুরে কে ডাকতো। ১৯৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগী সকল ভাষা শহীদদের স্মরণে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন।
    তিনি আরো বলেন, আবারও ৭ম বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সেরা সম্মাননা স্মারক পেলাম, শুকরিয়া আল্লাহ তায়ালার কাছে, আলহামদুলিল্লাহ । তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী হিসেবে কখনো করফাঁকি দেইনি, আমি সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে যখন থেকে ব্যবসা বড় হচ্ছে-তখন থেকেই কখনো করফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যতো এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি। তিনি আরো বলেন, আমি ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ এবং ২০২৩ সালে বিজয়ের মাসে আবারও ৭ম বারের মতো ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি, এই সম্মাননা আল্লাহর দান ও মানুষের দোয়ায় আজ আমি সম্মানিত হতে পেরে আনন্দিত। আমি মনে করি আমাদের কাউকে কখনোই রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা উচিৎ না। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করেন, আমিন।
    আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের (জামগড়া ভুঁইয়া বাড়ির মোঃ ছফিল উদ্দিন ভুঁইয়া ও মাতা মৃত তছিমন্নেছা দম্পতির আদরের তৃতীয় ছোট ছেলে), তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের বাবা। তিনি একজন ভালো মানুষ, তিনি সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর ভেতরে কোনো অহংকার নেই। এই মানুষটি অনেক কষ্টে সততার সাথে ব্যবসা করে এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) এবং আরো বিভিন্ন বৈধ ব্যবসা রয়েছে তাঁর। বিশেষ করে ভাষা শহীদ রফিক, সালাম, জব্বার, শফিউরসহ আরো নাম নাজানা অনেকেই ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে জীবন দিয়েছেন যারা তাদের আত্মদান আমরা বীথা যেতে দিবনা। আমরা এই বাংলাদেশে কোনো বিদেশিদের ভাষা ব্যবহার করবো না।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, বাংলাদেশের মধ্যে ঢাকা জেলা অতি গুরুত্বপূর্ণ একটি জেলা আর এই জেলার ৭ম বারের মতো সেরা করদাতা জনাব আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি একজন ভালো মানুষ, সবার সাথে হাসিমুখে কথা বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করেন, যেকোনো জাতীয় দিবস পালন করাসহ সামাজিক ও মানবিক। পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য কেউ জীবন দেননি কিন্তু বাংলা ভাষার জন্য বাঙ্গালি জাতি জীবন দিয়েছেন, সেই ভাষা শহীদ রফিক, সালাম, জব্বার, শফিউরসহ নাম নাজানা আরো অনেকেই ভাষা শহীদ, সেই সকল ভাষা শহীদদের রক্ত বীথা যেতে দিবনা আমরা, তাই সকল ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি।

  • আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধ ৭২টি পণ্যের নমুনা সংগ্রহ

    আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধ ৭২টি পণ্যের নমুনা সংগ্রহ

    প্রেস বিজ্ঞপ্তি
    আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে রংপুর বিএসটিআইয়ের উদ্যোগে বাজার হতে পরীক্ষণের জন্য ৭২টি পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন ৮ টি জেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন বাজার থেকে রমজান মাসে বহুলভাবে ব্যবহৃত ২৪ ধরনের পন্যের ৭২ টি নমুনার গুণগত মান যাচাইয়ের জন্য সংগ্রহ করা হয়েছে। পন্যগুলো হচ্ছে মুড়ি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট, লাচ্ছাসেমাই, ভার্মিসিলি (চিকন সেমাই), হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, জিরার গুড়া, কারী পাউডার, সফট ড্রিংকস পাউডার, ফ্রুট সিরাপ, ভিনেগার, লবণ, চিনি, সস্, ব্রেড, বিস্কুট, কেক, চানাচুর, দই, ঘি, সরিষার তেল, সয়াবিন তেল, আটা, ময়দা, সুজি। বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকাসহ সকল বিভাগীয় ও জেলা অফিস থেকে প্রাপ্ত ফলাফল সমন্বয় করে পরবর্তীতে শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশিত হবে।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভনে ধ*র্ষণের অভিযোগ  যুবক গ্রেফতার

    স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভনে ধ*র্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //

    স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা নিজেই ওই মামলার বাদী। একমাত্র আসামি ধর্ষক জালিশ মাহমুদকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ । গ্রেফতারকৃত জালিশ মাহমুদ পূর্ব গুয়ারেখা গ্রামের ওয়াজেদ আলী শেখ এর পুত্র। জানাগেছে জালিশ মাহমুদ দীর্ঘদিন যাবত প্রতিবেশী ওই কলেজ ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে আসছিল। গত বুধবার (৩১ জানুয়ারি )দুপুরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জালিশ মাহমুদ তার বাড়িতে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষক জালিশ ধর্ষিতাকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক ও ওই ছাত্রীকে থানায় নিয়ে আসেন। এ বিষয় নেছারাবাদ স্বরূপকাঠি থানার ওসি তদন্ত এইচ এম শাহিন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে।

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি প্রতিনিধি।

  • ঝিনাইদহের শৈলকুপায় চাচাকে কু*পিয়ে হ*ত্যা

    ঝিনাইদহের শৈলকুপায় চাচাকে কু*পিয়ে হ*ত্যা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই মিলে চাচাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে নিহত লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি রিভা’কে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আসাদ ও মিরাজ নামের আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, নিহত লাল্টু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিলের ধারে সবুজের মাছের খামারের কাছে পৌছলে ভাতিজা আসাদ ও মিরাজ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে মৃতুরকোলে ঢলে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষনা করেন।শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
    ঝিনাইদহে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিয়াজুল ও মানি নামের দুইজনের বিরুদ্ধে।বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। রাতেই ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি অবগত করা হয়েছে।ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, বুধবার রাত ৯টার দিকে আমি আমার মেয়েকে নিয়ে ঘরে মোবাইল দেখছিলাম। এ সময় রিয়াজুল ও মানি জানালার পাশ থেকে আমাকে ঘরের দরজা খুলতে বলে। কিন্তু আমি দরজা না খোলায় তারা দুইজনে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একজন আমার মেয়ের মুখ চেপে ধরে এবং অপরজন আমাকে ধর্ষণ করে। পরে আমার ও আমার মেয়ের চিৎকারে আমার শাশুড়ি চলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়।এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. রিয়াজুল কবির জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে ভুক্তভোগীর বয়ান অনুসারে মামলা গ্রহণ করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে হ*ত্যার চেষ্টা

    নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে হ*ত্যার চেষ্টা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। নড়াইলের কালিয়ায় গ্রাম্য দ্বন্দ্বের জেরে এক ছাত্রসহ তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে বুধবার রাত ৯টার দিকে কেরামবোর্ড খেলার সময় ওই তিন যুবকের উপর অতর্কিত হামলা চালানো হলে তারা গুরুতর আহত হন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, আহতদের মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    আহতরা হলেন-কাঞ্চনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম শেখ (২১),একই গ্রামের কামরুল শেখের ছেলে মুরাদ শেখ (২৫) ও জামির হোসেন (৩২)।
    পুলিশ ও আহতদের স্বজন সূত্রে জানা গেছে,তামিম, মুরাদ ও জামির হোসেন বুধবার রাতে কাঞ্চনপুর গ্রামের একটি ঘরে কেরামবোর্ড খেলছিলেন।এ সময় গ্রামের প্রতিপক্ষ গ্রপের ১০-১৫জন লোক ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ওই তিন যুবককে হত্যার চেষ্টা চালায়।প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তামিমের বাম পায়ের রগ কেটে যায় এবং চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপ লেগে গুরুতর আহত হন তিনি।এছাড়া মুরাদের ডান হাতের রগ কেটে এবং জামিরের মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয় তাদের।
    আহতের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় রেফার্ড করা হয়।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলা দায়ের হযেছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

  • নড়াইলে হুইপ হবার পর নিজ এলাকায় এমপি মাশরাফি মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে

    নড়াইলে হুইপ হবার পর নিজ এলাকায় এমপি মাশরাফি মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে হুইপ হবার পর নিজ এলাকায় এমপি মাশরাফি মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে। ক্রিকেট খেলোয়াড় থেকে সংসদ সদস্য। এবার হয়েছেন জাতীয় সংসদের হুইপ। জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে গোপালগন্জের টুঙ্গীপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাবার আগে নিজ এলাকা নড়াইলে আসেন। তিনি সকালে সার্কিট হাউসে উপস্থিত হন। সেখানে একদল চৌকস পুলিশ বাহিনীর সালামী গ্রহণ করেন। পরে হাউসের ভিভিআইপি রুমে জেলার প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাময়িক সময়ের জন্য মতবিনিময় করেন। সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করেন।
    এর আগে তিনি জেলা প্রশাসন রচিত সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল শীর্ষক সুভেন্যুর ফিতা কেটে উদ্বোধন করেন।
    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তিনি বলেন,খেলাধূলা আর সংসদ সদস্যের কার্যক্রম আমি এক চোখে দেখি না। দুটি আলাদা কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা জীবন বাজি রেখে সুন্দরভাবে করতে চেষ্টা করবো। আমি নড়াইলের সকল শেণি পেশার মানুষের দোয়া আর্শীবাদ কামনা করছি।
    তিনি আরো বলেন,মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে।