Blog

  • নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

    নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা।
    নড়াইলের কালিয়া উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় ৫টি অবৈধ ইটভাটা ধ্বংসসহ ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
    শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী- পরিচালক মো. আবুল মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় ৫টি ইট ভাটার চিমনী ভেঙে দেওয়া হয় এবং ট্রাক্টরের সাহায্যে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে ভাটার মালিকদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৪টি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় স্থাপিত অবৈধ করাত কল ভেঙে এ সব ভাটা মালিকদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

    এসময় পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়াসহ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • কালিনগর কলেজে সংবর্ধিত সচিব তপন কান্তি ঘোষ

    কালিনগর কলেজে সংবর্ধিত সচিব তপন কান্তি ঘোষ

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।
    পাইকগাছার কালিনগর কলেজের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে কলেজ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সচিব তপন কান্তি ঘোষ কে সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ দিবাকর মন্ডলের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন কুমার ঘোষ, ইউপি সদস্য পলাশ রায়, শংকর বিশ্বাস, প্রভাষক আবদুল্লাহ আল মামুন, সুভাষ চন্দ্র গাইন, বিশ্বজিৎ সাহা, শহিদুল ইসলাম, ঝর্না তরফদার, ধৃতিমান সরদার ও শিক্ষার্থী যুথিকা সরদার। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে সচিব তপন কান্তি ঘোষ এর মাধ্যমে সরকারের কাছে অত্র কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত করণ, ছাত্রী নিবাস ভবন নির্মাণ, যাতায়াতের রাস্তা সংস্কার ও কারিগরি শাখা খোলার দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে সচিব তপন কান্তি ঘোষ কলেজ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠান ও কলেজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

  • দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার-সচিব তপন কান্তি ঘোষ

    দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার-সচিব তপন কান্তি ঘোষ

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।

    বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন বঙ্গবন্ধুর জীবন আদর্শকে অনুসরণ করে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু সারাজীবন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন, তিনি কখনো শোষক এবং ধনী শ্রেণীর সুবিধার জন্য তাদের পক্ষ নেননি সচিব তপন কান্তি বলেন বর্তমান সরকারের সময়ে দেশে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ বিরাজ করছে,দেশী-বিদেশী ব্যবসায়ীদের ব্যবসায়ের অনুকূল পরিবেশ ও সম্ভাবনা কাজে লাগাতে এগিয়ে আসতে হবে। তিনি বলেন করোনা পরবর্তী ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সহ বৈশ্বিক নানা কারণে বিভিন্ন জিনিসের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেলে ও দেশের মানুষের দুর্ভোগ যাতে না হয় এ জন্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।যার মধ্যে সরকার স্বল্প মূল্যে নিম্ম আয়ের এক কোটি মানুষকে টিসিবি’র সুবিধার আওতায় নিয়ে এসেছে।এর মাধ্যমে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। টিসিবি পণ্য প্রাপ্তি সহজ করতে স্মার্ট কার্ড করা হচ্ছে। তিনি বেশী বেশী কৃষি পণ্য উৎপাদন ও উৎপাদিত পণ্য বিদেশী রপ্তানির উপর গুরুত্বারোপ করেন। তিনি শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদ মাঠে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র, শুকনো খাবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী স্কুল ব্যাগ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন কুমার ঘোষ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,বি সরকার, ইউপি সচিব বিজয় কুমার পাল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল,চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ,বাদিয়ার হোসেন, পলাশ রায়, রামচন্দ্র টিকাদান, রিংকু রায়, পবিত্র সরদার,মেরী রাণী সরদার, লক্ষী রাণী সরকার ও বিনতা সরকার।

  • রাঙামাটিতে ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল মেলার ২য় দিন

    রাঙামাটিতে ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল মেলার ২য় দিন

    রিপন ওঝা,পার্বত্য প্রতিনিধি।

    রাঙামাটিতে ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল মেলার ২য় দিন চলছে,গত ১লা ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

    এসময়ে বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলার সাংসদ দীপংকর তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান,এনডিসি।

    তিন পার্বত্য জেলার রাঙামাটির চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।

    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ৩দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল প্রতিদিন বিকাল ০৩টা থেকে রাত সাড়ে ০৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানের পরিচালনা সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

    পার্বত্য তিন জেলার ১৬টি সম্প্রদায়ের রসনা বিলাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী বাহারি খাবারসামগ্রী পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্বত্য সংস্কৃতি প্রতিফলনের লক্ষ্যে আয়োজন করা হয়।
    পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙ্গালি, গুর্খা, অহমিয়া, খেয়াং, খুমি, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ ১৬টি সম্প্রদায় তাদের সুস্বাদু খাবার সামগ্রীসমূহ নিয়ে ঐতিহ্যবাহী এ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে।

  • নলছিটিতে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

    নলছিটিতে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

    ঝালকাঠি জেলা প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইসচেয়ারম্যান প্রার্থী মো: কামরুজ্জামান মান্না সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে নলছিটি শহরের হাসপাতাল রোডের নিজ বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মান্না আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দেন। নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান মুনিরের পরিচালনায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব্ করেন বরিশাল সরকারী হাতেম আলী কলেজের সাবেক অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা। নির্বাচিত হলে নলছিটিকে মাদকমুক্ত করাসহ জনকল্যানে বিভিন্ন কাজ করার প্রতিশুতি দেন কামরুজাজামান মান্না। মতবিনিময় সভায় এলাকাবাসীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জে ওসি মাহবুব আলমের প্রচেষ্টায় ৭ জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জে ওসি মাহবুব আলমের প্রচেষ্টায় ৭ জুয়ারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে গ্রেফতার করেছেন।

    বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ থানার মামলা নম্বর-০৩, তারিখ-০২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ এর এজাহার নামীয় ধৃত আসামী ১। মোঃ জাহিদুল ইসলাম (৪০), পিতা-মৃত শফিকুল ইসলাম, ২। শ্রী কনক চন্দ্র বর্মন (৩৫) পিতা-মৃত জগদীশ চন্দ্র বর্মন, ৩। দশরত মন্ডল (৫৫), পিতা-মৃত উপেন্দ্র নাথ চন্দ্র, ৪। মোঃ বুলু মিয়া (২৮), পিতা-মৃত শফিকুল ইসলাম, ৫। শ্রী চন্দন কুমার (৩০), পিতা-শ্রী নির্মল চন্দ্র, ৬। শ্রী ক্ষিতিশ চন্দ্র (৫৫), পিতা-মৃত ক্ষুদিরাম চন্দ্র, ৭। শ্রী কমল চন্দ্র বর্মন (৪২), পিতা-মৃত জগদীশ চন্দ্র বর্মন, সর্ব সাং-উত্তর মরুয়াদহ (নারীরকুড়া), সকলের থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাগণদের প্রকাশ্য জুয়া খেলাবস্থায় গ্রেফতার করা হয়। পরে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
    উল্লেখ্য- ওসি মোঃ মাহবুব আলম সুন্দরগঞ্জে যোগদান করার পর থেকে জুয়ারি ও মাদক করবারিসহ অন্যান্য অপরাধীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।

    এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

  • আজমিরীগঞ্জে  আকবর হোসেনের গন সংযোগ

    আজমিরীগঞ্জে আকবর হোসেনের গন সংযোগ

    হবিগঞ্জ প্রতিনিধি।

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দিতে ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৫ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন গনসংযোগ করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আকবর হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে সামজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।করোনাকালীন থেকে শুরু করে বন্যাদূর্গতের মাঝে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।আকবর হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প,শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেছেন।আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর হোসেন ফাউন্ডেশনের আকবর হোসেনের জনসংযোগকালে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান আলী,আওয়ামী লীগ নেতা অনু মিয়া,কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া,আকবর হোসেন ফাউন্ডেশন কর্মী নাজমুল মিয়াসহ পিরোজপুর, পিটুয়ারকান্দি অনেক লোকের সমাগন ছিলো। পিটুয়ারকান্দি লোকজন আকবর হোসেনের কার্যক্রম দেখে উনাকে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নআকবর হোসেন পিটুয়ারকান্দিতে গন সংযোগকালে সবার নিকট দোয়া ও আশীর্বাদ চান।

  • সুন্দরগঞ্জে ৩ জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জে ৩ জুয়ারি গ্রেফতার

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে গ্রেফতার করেছেন।

    বুধবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ থানার মামলা নম্বর-১,তারিখ-০১/০২/২৪ ইং, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪/১১ এর এজাহার নামীয় আসামী ১. মোজাফফর রহমান(৩৫), পিতা-মোঃ মোজাম্মেল হক, ২.আয়নাল হক(৫০),পিতা – মৃত মছির উদ্দিন, উভয় সাং-পশ্চিম সীচা ৩. সাজেদুল ইসলাম(২৭),পিতা- মৃত নুরুজ্জামান, সাং-চন্ডিপুর কামারপাড়া,- সুন্দরগঞ্জ,জেলা- গাইবান্ধাদের গ্রেফতার করেন পুলিশ। বৃহস্পতিবার যথা পুলিশ স্কটের মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • শার্শায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

    শার্শায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

    বেনাপোল প্রতিনিধি : গণমাধ্যমকর্মীদের কাজে অসহযোগীতা, অসস্মান ও অসৌজন্যমুলক আচারণের কারনে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সবধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

    বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকর্মীরা একটি বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানাতে সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    গণমাধ্যমকর্মীরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কোন সংবাদ সংগ্রহের জন্য গেলে তার অফিস কক্ষে ঢোকার অনুমতি বা তথ্য প্রকাশে অনিহা করেন। নির্বাচনের সময় গণমাধ্যম কর্মীদের পর্যবেক্ষন কার্ড দিয়ে নানান ভাবে হয়রানি করেন।

    এছাড়া এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নির্বাহী কর্মকর্তাকে প্রধান অতিথী করে দাওয়াত দিলে তিনি গ্রহন করেন। তবে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে তিনি সাংবাদিকদের দুই ঘন্টা অফিসের নিচে দাঁড় করিয়ে রেখে পরে জানান তিনি নিচে নামতে পারবেন না।

    এখানে র‍্যালি হবেনা, কেক যদি অফিসে আনতে পারেন তবে কেটে দিচ্ছি। এদিন তার তেমন কোন গুরুত্বপূর্ন কাজ ছিলোনা তার পরেও অনুষ্ঠান নিয়ে এমন আচারণ মর্মহত করেছে গণমাধ্যম কর্মীদের।

    বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান দেখবেন বলে আস্তত্ব করলেও গত ৩ দিনে এ নিয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রশাসনে সব ধরনের সংবাদ বর্জনের ডাক দেন।

    শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান জানান, ২৫ বছর ধরে শার্শা উপজেলাতে সাংবাদিকতা করছি। উপজেলা প্রশাসন সাংবাদিক একে অপরের সহযোগীতা করেছি। তবে বর্তমান ইউএনও নয়ন কুমার রাজবংসীর মত এমন অসামাজিক কর্মকর্তা আগে দেখিনি।

    বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীন বলেন, বর্তমান নির্বাহী কর্মকর্তা অফিসের বাইরে বের হন কম। অফিসে বসে সময় পার করেন।।এতে নানা অনিয়ম বেড়েছে এলাকায়। আইন শৃঙ্খলার দারুন অবনতি হয়েছে। উন্নয়নের সার্থে এমন এউএনওকে প্রত্যাহার চাইছি।

    সাংবাদিক নেতা আমিনুর রহমান জানান, এলাকার মানুষের সাথে মিলে মিশে উন্নয়নের সার্থে কাজ করবেন ইউএনও। কিন্তু তিনি মানুষের সাথে মিশতে চাননা। তার কাছে সব থেকে বেশি অবহেলার পাত্র সংবাদকর্মীরা। কাউকে মুল্যায়ন করেন না তিনি। এতে এলাকার সাধারন মানুষ, রাজনীতিবিদ ও সাংবাদিক সবাই তার এমন আচারণে ক্ষুব্ধ।

    দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক আনিছুর রহমান জানান, মানুষের সাথে যিনি মিশতে সংকোচ বোধ করেন তিনি কিভাবে শার্শার মানুষের অবিভাবক হবেন। আমরা এ উপজেলাতে একজন সামাজিক নির্বাহী কর্মকর্তা চাইছি।

    বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক জানান, দেশ আধুনিক থেকে স্মার্টের দিকে যাচ্ছে। প্রশাসন আর সাংবাদিক উভয়ের মধ্যে সমন্বয় না থাকলে সে উন্নয়ন মুলক কাজ ব্যহত হয়। ইউএনও নয়ন কুমার রাজবংশি পরস্পরের মধ্যে সুসম্পর্ক ধরে রাখতে ব্যর্থ হয়েছেন।

    সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সেক্রেটারি ও আনন্দ টিভির প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী জানান, বিষয়টি সুরাহ না হওয়া পর্যন্ত উপজেলার সব সংবাদ বর্জন থাকবে। এর মধ্যে তার এমন আচারনের বিষয়ে (ইউএনও) দুঃখ প্রকাশ না করলে পরে মানবন্ধনসহ নতুন কর্মসুচী গ্রহন করা হবে।

    এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অসৌজন্য মুলক এমন আচারণে ক্ষোভ জানিয়ে সংবাদ বর্জন ও প্রত্যাহারের পক্ষে সমর্থন দিয়েছেন একুশে টেলিভিশন ও কালের কন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার জামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আব্দুর রহিম, এসএ টিভির শেখ নাসির উদ্দীন, চ্যানেল এস ও মানবজমিনের ইসমাইল হোসেন, গ্লোবাল টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, নাগরিক টিভির ওসমান গনি, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, বাংলা টিভির আরিফুল ইসলাম, যায়যায় দিনের জিএম আশরাফ, দৈনিক লোকসমাজের প্রতিনিধি মবিরুল ইসলাম মনি, দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক রানানের আরিফুর রহমান, গ্রামের কন্ঠ পত্রিকার জাহিদ হাসান, সাংবাদিক সুমন, ইকরামুল হোসেন, মেহেদী হাসান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

  • রাঙ্গামাটিতে প্রতিমন্ত্রী কৃজেন্দ্র লাল ত্রিপুরাকে জেলা আওয়ামীলীগের সংবর্ধনা

    রাঙ্গামাটিতে প্রতিমন্ত্রী কৃজেন্দ্র লাল ত্রিপুরাকে জেলা আওয়ামীলীগের সংবর্ধনা

    পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি

    আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎসাহসীকতায়, রাজনৈতিক দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ে দীর্ঘ দুইদশকের ভাতৃঘাতি সংঘাত বন্ধসহ এই অঞ্চলে শান্তির সুবাতাস ও উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

    বৃহস্পতিবার ( ০১ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, বৃষ কেতু চাকমা, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু নারী নেত্রী শীলা রায়, রাঙ্গামাটি পৌরসভা মেয়র জেলা যুবলীগ সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বিগত সময়ে পার্বত্য এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব কিছু করা হয়েছে। যে সমস্ত কাজ এখনো সমাপ্ত হয়নি তা সমাপ্ত করা হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা ধীরে ধীরে বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আগে আরো অনেকেই সরকার গঠন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় চলমান সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করে শান্তি ফিরাতে পারেনি। বিএনপি-জামাত পাহাড়ের দীর্ঘ দুই দশকের সমস্যা ও ভাতৃঘাতি এই সংঘাত বন্ধ করার কোন উদ্যোগ না নিয়ে তা জিইয়ে রেখেছিল। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে পেরেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার এটাই একমাত্র লক্ষ্য আওয়ামী লীগ সরকারে।
    অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।