দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাজির উদ্দিন। তিনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক তিনবারের ইউপি সদস্য। শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক মিয়ার সঞ্চালনায় এক মতবিনিময় সভায় মো. তাজির উদ্দিন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলাবাসীর সেবা করতে আগ্রহী। জনগণ আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রুপান্তরিত করবো। আমি দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সহসভাপতি আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক আশিস রহমান, মো. আবু বকর, রসিক আহমদ প্রমুখ।
Blog
-

মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত
নুরুল ইসলাম (টুকু)
সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।০৩ ফেব্রুয়ারী( শনিবার) ২০২৪ ইং সকাল ৯ ঘটিকায় খাগড়াছড়ি সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন এর প্রাচীনতম স্কুল মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায়, ৬ষ্ট শ্রেণীর ছাত্র- ছাত্রীদের নবীন বরণ ও মহতি ধর্মীয় অনুস্ঠান অনুস্ঠিত হয়।
এ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম। তিনি বলেন বিদায় ও বরণ অনুস্ঠানে এ ধরনের ধর্মীয় অনুস্ঠান খুবই প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন এই ছাত্র ছাত্রীরা একসময় দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন তাই তাদের ধর্মীয় জ্ঞান থাকা জরুরি।
এসময় ৭২ জন এস এস সি পরীক্ষার্থীকে বিদায় ও ১০৪ জন ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলার বেসরকারি স্কুলের মধ্যে এই স্কুলটি সবচেয়ে প্রাচীনতম স্কুল ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হাজার হাজার ছাত্র ছাত্রী সফলতার সাথে কৃতকার্য হয়ে দেশের নানা প্রান্তে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন।বিগত কয়েক বছর ধরে এস এস সি পরিক্ষায়ও ভালো ফলাফল করেছেন।
এমপিওভুক্ত স্কুলটিতে বর্তমানে প্রায় ৬০০ জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে। ১৩ জন শিক্ষক শিক্ষিকা ও ৭ কর্মচারী রয়েছেন।
স্কুলটিতে একটি ছাত্রাবাস রয়েছেন যেখানে দূর-দূরান্তের প্রায় ৬০ জন ছাত্র বসবাস করে পড়া লেখা করেন।
২০২৪ সালের ৫২ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় বালিকাদের ক্রিকেট বিভাগে স্কুলটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।এসময় চ্যাম্পিয়ন বালিকাদেরকে স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।স্কুলটির বর্তমান প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন এর চেয়ারম্যান সুজন চাকমা এছাড়া ছিলেন তাতুমনি চাকমা,অনিমেষ চাকমা,ভূপতি দেওয়ান,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী, সাংবাদিকডহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
-

সুন্দরগঞ্জে বিদ্যুৎ শকে হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বহুল আলোচিত বিদ্যুৎ শক করে সুকৌশলে একাধিক মানুষ হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জমি জমা নিয়ে শত্রুতার জের ধরে অকৌশলে বিদ্যুৎ ব্যবহার করে একাধিক মানুষ হত্যার জঘন্য আসামি হাবিজার রহমানকে পুলিশ সূদুর কুমিল্লা জেলার বুড়িচং থানার ইঠাপুর বাজার থেকে গ্রেফতার করেন।
উল্লেখ্য- আসামি হাবিজার রহমান জায়গা জমি নিয়ে মামলা করে হেরে গেলে কুটবুদ্ধি করেন। কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়।যেই বুদ্ধি সেই কাজ।জমিতে বিদ্যুৎ এর লাইন দিয়ে হত্যা করেন।পরে মামলা হলে আটক হোন।পরবর্তীতে উচ্চ আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক হোন।মৃত্যুদন্ড আদেশ প্রাপ্ত
দায়রা মামলা নং-৩৫৯/২০১৭, জিআর নং-৩৬০/২০১৬, যাহা সুন্দরগঞ্জ থানার মামলা নম্বর-১৯, তারিখ-১২/১১/২০১৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি এর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামীএব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই জঘন্য আসামিকে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করতে সক্ষম হই।।
-

৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত
বি এম মনির হোসেনঃ-
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ফেব্রুয়ারী শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু মিয়ার সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সাংবাদিক কন্যা মাশাপি ইসলাম নুর, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম হেমায়েত উদ্দিন আহমেদ,পয়সার হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বাবু, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম জুলহাস মোল্লা, মোঃ রবিউল ইসলাম মৃধা, বিদ্যালয়ের শিক্ষক / কর্মচারী গন, মোঃ হায়াৎ উল্লাহ্ মিয়া সহকারী প্রধান শিক্ষক, সনজিৎ বিশ্বাস সিনিয়র শিক্ষক, শিল্পী রানী দেউড়ী সিনিয়র শিক্ষক, তুলসী রানী ঘোষ সিনিয়র শিক্ষক, জগদীশ চন্দ্র বাড়ৈ সিনিয়র শিক্ষক, রোকসানা পারভীন সিনিয়র শিক্ষক, রাযিয়া সুলতানা সীমা সিনিয়র শিক্ষক, সামীমা সুলতানা দিনা সিনিয়র শিক্ষক, মোঃ তানভীর হাচান পান্না সহকারী শিক্ষক, মোঃ মোখতারুজ্জামান সহকারী শিক্ষক মৌলভী, অজিত মন্ডল সহকারী শিক্ষক, ফৌজিয়া কানিজ ফাতিমা তরী সহকারী প্রধান, মোঃ কবির হোসেন সহকারী শিক্ষক, হৃদয় বাড়ৈ সহকারী শিক্ষক, কাজল বালা সহকারী শিক্ষক, মোঃরেজাউল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,
মোঃ লিটন ফকির নিরাপত্তী কর্মী, মোঃ রুবেল সরদার পরিচ্ছন্নতা কর্মী, বীথি আক্তারআয়া, তনিমা আক্তার অফিস সহায়কসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবক গন গন্য মান্য ব্যাক্তি বর্গ। -

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই-চেয়ারম্যান সাঈদুর রহমান
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিধ ও সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমান বলেছেন-
আজকের শিশু আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব। খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শুধু তাই নয়, তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যায়।শনিবার (৩রা ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী বড়বাড়ী সংলগ্ন হলিপথ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন-আজ দেশে যে কিশোর গ্যাং কালচার শুরু হয়েছে, তা রোধ করতে পর্যাপ্ত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যে শুধু শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তাই নয়, একজন খেলোয়াড় শুধু নিজের জন্য নয়, বরং নিজের দেশ ও জাতির জন্যও সম্মান ও পরিচিতি বয়ে আনতে পারে।
স্থানীয় আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সহসভাপতি আরিফ রববানী,জাতীয় শ্রমিক ভাবখালী ইউনিয়ন শাখার আহবায়ক জুয়েল মিয়া,স্থানীয় আব্দুল কদ্দুস মন্ডল,আবুল মনসুর, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার প্রচারণা আবুল হাসেম (হুসা),ঘাগড়া ইউনিয়নের উদ্যোক্তা তোফায়েল আহমেদ, হলিপথ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান,পরিচালক মারফত আলী,কোষাধ্যক্ষ ও পরিচালক আলাউদ্দিন রনি, পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন।
এসময় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান আরো বলেন-শারীরিক শিক্ষা মূলত জীবনের শিক্ষা। খেলাধুলা নিজেকে রক্ষা করতে শেখায়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল যুবসমাজ প্রয়োজন। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করা উচিত। এতে তারা যেমন সম্মানিত হবেন, তেমনি জাতিও বেড়ে উঠবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠে। তিনি বলেন-পৃথিবীর যে দেশ শারীরিক শিক্ষা বিষয়ে যত উন্নত, সে দেশ শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলায় তত উন্নত। আমরাও খেলাধুলায় উন্নত হতে চাই। আগামীর জন্য একটি সুস্থ জাতি চাই। সরকারের পৃষ্ঠপোষকতা এবং অভিভাবকদের সচেতনতার মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। P
-

শিক্ষাবান্ধব আধুনিক ওয়ার্ড গড়তে চান নারী নেত্রী স্বপ্না খন্দকার
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এর ১৩,১৪,১৫ নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়তে চান তরুণ উদীয়মান নারী নেত্রী স্বপ্না খন্দকার। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন করতে চান। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি তিনি নতুন প্রজন্মের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। বিশেষ করে এই এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, শিক্ষার্থী-
অভিভাবকদের আসা-যাওয়া, বসার সুব্যবস্থা করবেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন নিয়ে আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনে ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে লড়তে চান স্বপ্না খন্দকার । দলটির অঙ্গ সংগঠন যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার
সিনিয়র যুগ্ম আহবায়ক তিনি।নির্বাচনী মাঠে নেমে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এলাকার বেশির ভাগ নেতাই তার পক্ষে কাজ করছেন।শুধু ময়মনসিংহই নয় বিভাগীয় ময়মনসিংহের জন্য গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে,মাসকান্দা বাসস্ট্যান্ড,ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড়,চড়পাড়া মোড়, সহ বেশকিছু গুরুত্বপুর্ণ এলাকা রয়েছে। স্বাভাবিক কারণেই অন্যান্য ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের আলাদা গুরুত্ব রয়েছে। তাই এখানে অভিজ্ঞ ও সজ্জন হিসেবে পরিচিত স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে সমর্থন দিবে ভোটাররা।
আলাপকালে স্বপ্না খন্দকার বলেন, অন্যান্য এলাকার চেয়ে এই এলাকার মানুষের চাহিদা একটু ভিন্ন। তাদের চাহিদার প্রতি সম্মান রেখেই উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন। এই এলাকার অধিকাংশ মানুষ শিক্ষিত এবং এলিট শ্রেণির হলেও মাদকের ভয়াবহতা তরুণ সমাজের জন্য হুমকিস্বরূপ। তাই নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। কোনোভাবেই তার এলাকাকে মাদকের অভয়ারণ্য হতে দেবেন না।
নিজ এলাকাকে শিক্ষাবন্ধব ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা সাজিয়েছেন উল্ল্যেখ করে তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই সুন্দর দেশ গড়া সম্ভব। আর সুশিক্ষিত প্রজন্ম গড়তে সুন্দর পরিবেশ দরকার। সেই পরিবেশ নিশ্চিত করবেন। এজন্য খেলার মাঠ, পার্ক ও বিনোদনের ব্যবস্থা করবেন। রাস্তাঘাট, সড়ক বাতি ও ফুটপাতের উন্নয়ন করবেন। যাতে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাচল করতে পারে।
স্বপ্না খন্দকার বলেন, এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, ড্রেন ও নালা-নর্দমা সব সময় পরিচ্ছন্ন রাখবেন। যাতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণু থেকে এলাকার মানুষকে নিরাপদে রাখা যায়। প্রতিটি এলাকার জলাশয় যাতে পরিষ্কার থাকে সেজন্য ব্যবস্থা নেবেন। তাছাড়া নিয়মিত মশক নিধন কার্যক্রম নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে উন্নয়ন করবেন। নির্দিষ্ট ও জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনবেন। নাগরিকদের সমস্যা জানার জন্য প্রতি মাসে অন্তত একবার হলেও ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন। এলাকার জনগণ ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দিলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাম্যের সমাজ গড়ে তুলবেন বলে জানান তিনি।
জনবান্ধব নারী নেত্রী কোভিট-১৯ মোকাবিলায় জনগণকে সচেতন করতে কাজকরাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে রয়েছেন নিজের জীবন বাজী রেখে,সর্বদায় মানুষের বিপদে আপদে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
-

কালকিনি প্রেসক্লাবের সেক্রেটারির মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সেক্রেটারি আশরাফুর রহমান হাকিমের মায়ের স্মরণে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কালকিনি প্রেসক্লাবের আয়োজনে শনিবার(৩ ফেব্রুয়ারি) বাদ আসর কালকিনি প্রেসক্লাবে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালকিনি প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা জাকির হোসেন।
কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালকিনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াশিমের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান,দুলাল হোসেন,রফিকুল ইসলাম মিন্টু,সহ সভাপতি আবু সাইদ,সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান,দপ্তর সম্পাদক জাহিদ হোসেন,প্রচার সম্পাদক রমিজ হোসেন,সাহিত্য ও পাঠাগার সম্পাদক আক্তারুজ্জামান,কার্যকরি সদস্য রাজীব হোসেন,রনি আহমেদ নিপুল,রাজু আহমেদ,রোমান হোসেন,বিএম আজাহার হোসেন,ইসতিয়াক আহমেদ চঞ্চল,বাংলাভিশনের ক্যামেরা পারসন আতিক হাসান সহ মরহুমার পরিবারের সদস্যবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।পরে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য,কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিমের গর্ভধারিনী মা গত ২৭ জানুয়ারি (শনিবার) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মোঃ মিজানুর রহমান
কালকিনি,মাদারীপুর। -

পূবাইল ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন- ২০২৪ অনুষ্ঠিত
রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল ছিকলিয়া সার্বজনীন দূর্গা ও রাধাকৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।গাজীপুর মহানগরীর পূবাইলে বিশ্বের সার্বজনীন সর্বজীবের মঙ্গল ও কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে ২৫ তম বার্ষিকীতে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।পূবাইল থানার ৪১ নং ওয়ার্ড ছিকলিয়া সার্বজনীন দুর্গা ও রাধা কৃষ্ণ মন্দিরে শতশত ভক্ত বৃন্দের উপস্থিতিতে এ কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
ছিকলিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শীতল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান, তিনি বলেন আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি অল্প কয়েক দিন আগে,আপনাদের দাবি শ্মশান মন্দির ও রাস্তা সবগুলোই আমি পর্যায়ক্রমে করে দিব আমি আপনাদের মেহমান আমার কাছে কিছু চাইতে হবে না চাওয়ার আগেই পেয়ে যাবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আওয়ামী লীগ নেতা শ্রী অমূল্য চন্দ্র দাস।ইকবাল মাস্টার আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। মাসুদুর রহমান মাসুদ সাবেক সভাপতি পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ।বেলায়েত হোসেন মোল্লা সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ।আওয়ামী লীগ নেতা ওসমান পাঠান।চন্দন কুমার সাহা সাংগঠনিক সম্পাদক ও ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি সম্বুনাথ সাহা ও সহ সাংগঠনিক সম্পাদক রানা সাহার সার্বিক সহযোগিতায় আগত ভক্তবৃন্দদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।এসময় শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
-

উন্নয়ন ও সুশিক্ষার আলোয় উপজেলাকে আলোকিত এলাকা গড়তে চান মেহেদী
ষ্টাফ রিপোর্টারঃ
উন্নয়ন ও সুশিক্ষার আলোয় ময়মনসিংহ সদরের ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলা নির্বাচনী এলাকাকে আরও রাঙিয়ে দিতে চান আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবনেতা মেহেদী হাসান।তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সমন্বয় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এবং অগ্রযাত্রাকে অব্যাহত রেখে উপজেলাকে উন্নত, শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ একটি এলাকা গড়ে তোলার প্রত্যয় অঙ্গীকারাবদ্ধ।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান বর্তমানে ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য হিসাবে আওয়ামী রাজনীতিতে সক্রিয় থেকে জাতির জনকের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবকদের সঙ্গ নিয়ে দলীয় নির্দেশে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে সময় দিচ্ছেন। তার সপ্ন তিনি সদর উপজেলাবাসীর সেবা করবেন। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে তার নির্বাচনী ইশতেহারের উন্নয়ন পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গ ও ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী ইশতেহারে মেহেদী হাসান উল্লেখ করেন, তিনি নির্বাচিত হলে সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নিবেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌন হয়রানি, যৌতুক, বাল্য বিয়ে রোধের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করবেন। স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিবার-পরিকল্পনা ও মাতৃমঙ্গল সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখবেন। একই সাথে উপজেলার বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ইশতেহারে তিনি বলেন, জনগণকে সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত নিরাপদ স্যানিটেশন ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করবেন। বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সামাজিক বনায়ন ও বনজ সম্পদের উন্নয়নে কার্যক্রম গ্রহণ টেকসই উন্নয়নের লক্ষ্যে দূষণ রোধে ব্যবস্থা নিবেন। বেকার সমস্যা সমাধানে বেকারদেরকে মৎস্য চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে তিনি উদ্ধুদ্ধ এবং সহযোগীতা করবেন।
ইশতেহারে তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগকালীন জনগণের জন্য ত্রাণ তৎপরতা পরিচালনা। শিক্ষার মানোন্নয়ন। বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্ব-উদ্যোগে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ। নদী, খাাল ও জলাভূমি রক্ষা। কৃষি উন্নয়ন। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ। ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে ভূমিকা রাখবেন। এছাড়াও জনসেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি বলেন, জনগণের সেবা করাই আমার লক্ষ্য। সামর্থ্য অনুযায়ি সেবা করেই যাবো। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে এ উপজেলায় উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি করতে চাই। সন্ত্রাস, দূর্নীতি, মাদক মুক্ত করে সদরকে স্মার্ট উপজেলায় পরিণত করতে চাই। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। এছাড়া খাল-বিল খনন, জলাবদ্ধতা নিরসন, রাস্তা পাকাকরণ, হাট-বাজারের আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করে সদরকে আধুনিক রুপ দিতে চাই। তিনি আরো বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, অবকাঠামো উন্নয়ন, মা ও শিশু কেন্দ্র নির্মাণ, ব্রহ্মপুত্রের পাড়ে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারসহ বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প গ্রহণের চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
-

পটিয়ায় আলমদার পাড়ায় মুক্তিযোদ্ধা মাস্টার সামশুল আলম স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
পটিয়ায় প্রথমবারের মত মুক্তিযোদ্ধা মাস্টার সামশুল আলম আলমদার শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া এলাকার শাহ জব্বারিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে চট্টগ্রাম সমিতি ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ রাসেলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিজাম আলমদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলামদার।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির,মোহাম্মদ জহির উদ্দীন,মোহাম্মদ ইউনুস, সরওয়ার উদ্দীন মাইজভান্ডারী,হুমায়ুন কবির,আনোয়ার হোসেন তালুকদার, আলমগীর তালুকদার, আবু তালেব আলমদার,নজরুল ইসলাম খান,মোহাম্মদ টিপু, শামীম চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী,মুহাম্মদ আজিজুল ইসলাম, রাশেদ ফারুক আলমদার,আলমগীর বাবু প্রমুখ।
টুর্নামেন্টে দুটি গ্রুপে ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু জনকল্যাণ পরিষদ বনাম চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র অংশ নেন এবং আবাহনী ক্রীড়া চক্র ৬ উইকেট হাতে রেখে বিজয় লাভ করে।
