Blog

  • মানবতার ফেরিওয়ালা ও পুলিশ বাহিনীর গর্ব ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

    মানবতার ফেরিওয়ালা ও পুলিশ বাহিনীর গর্ব ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

    হেলাল শেখঃ ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান কি ভাবে হলেন মানবতার ফেরিওয়ালা? তিনি অভিমত প্রকাশ করেন যে, পিছিয়ে থাকা বেদে ছোটো জাতের নয়, তারাও মানুষ। তাদেরও নিজস্ব একটি ভাষা আছে যা পৃথিবীর অনেক দেশের নেই, অনেক জাতি গোষ্ঠীর নেই তাদেরকে অবহেলা না করে আসুন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বলে এমনই অভিমত প্রকাশ করেছেন, বিশিষ্ট গবেষক ও লেখক, মানবতার ফেরিওয়ালা, পুলিশ বাহিনীর গর্ব, প্রকৃত সাংবাদিকদের বন্ধু হাবিবুর রহমান (হাবিব)-বাকিটা ইতিহাস।
    জানা গেছে, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব মানবতার ফেরিওয়ালা হওয়ার কারণ, বেদে ও হিজড়াসহ সাধারণ মানুষের বন্ধু তিনি। উল্লেখ্য গত (২২ ফেব্রুয়ারি ২০২২ইং) তারিখ বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর সভাপতিত্বে দেশ বরেন্য গুনিজনের উপস্থিতিতে বিশিষ্ট গবেষক ও লেখক সেইসময়ের ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার) রচিত বাংলাদেশের গ্রন্থ “ঠার’ বেদে জনগোষ্ঠীর ভাষা” বইটির মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতে কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ জনাব সৈয়দ মনজুরুল ইসলাম এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উম্মোচন করেন। এসময় দেশের সুনামধন্য লেখক গবেষক গুণীজন এবং ঢাকা রেঞ্জসহ ডিএমপি ও বিভিন্ন ইউনিটের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    এর আগে ঢাকা রেঞ্জ ডিআইজি মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরতে হবে বলে অভিমত প্রকাশ করেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরতে ‘ওয়েসিস’ এক মরুদ্যান বলে মন্তব্য করেছেন তখনকার ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান। মাদকাসক্তদের সু-চিকিৎসার মাধ্যমে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ‘ওয়েসিস’ মরুভূমিতে যেন এক মরুদ্যান বলে তিনি মন্তব্য করেছেন। হাবিবুর রহমান বলেছেন, ‘মাদকের ভয়াবহ ছোবলে আমাদের তরুণ সমাজের অনেকে মাদকাসক্ত হয়ে পড়েন। তাদেরকে মাদকমুক্ত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। এজন্য মাদক নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র ‘ওয়েসিস’ প্রতিষ্ঠা করা হয়েছে। সত্যিকার অর্থেই এ যেন মরুভূমিতে এক মরুদ্যান।’ এর আগে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে ‘ওয়েসিস’ এর উদ্বোধন করা হয়। মাদকাসক্তদের সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। সেসময়ের ঢাকা রেঞ্জের ডিআইজি বর্তমান ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ‘ওয়েসিস’ এর পরিচালনা পরিষদের সভাপতি।
    উক্ত ওয়েসিস উদ্বোধনকালে হাবিবুর রহমান মাদককে একটি সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সামাজিক ভাবেই এর সমাধান করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি স্থাপনের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ‘মাদকের ভয়াবহ ছোবলে পড়ে আমাদের তরুণ সমাজের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েন। তাদেরকে মাদকমুক্ত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য আইজিপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আমরা ওয়েসিস করেছি। তিনি আরও বলেন, ‘মাদকাসক্তদের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত সাততলা ভবনের ৬০ শযয্যার ওয়েসিস মনোরোগ চিকিৎসক, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, ইয়োগা এক্সপোর্ট এবং অ্যাডিকশন কাউন্সেলরদের মাধ্যমে বিশ্বমানের সমম্বিত চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে পুরুষ এবং মহিলা রোগীর জন্য পৃথক ভাবে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়া ওয়েসিস-এর চিকিৎসকদের সার্বক্ষণিক তদারকি, স্বতন্ত্র কাউন্সেলিং সেশন, উন্নতমানের শরীর চর্চা কেন্দ্র, বিনোদন সুবিধা, ইনডোর ও আউডডোর গেমস, কর্মমূখী প্রশিক্ষণ ও জীবনধর্মী শিক্ষামূলক নানা আয়োজনের ব্যবস্থা আছে সেখানে। মাদকাসক্তদের সু-চিকিৎসার মাধ্যমে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘ওয়েসিস’ যেন সত্যিকার অর্থেই মরুভূমিতে এক মরুদ্যান।’ এর আগে দুপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটির উদ্বোধন করা হয়।ওই সময়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আজিজুল ইসলামসহ আরও অনেকে। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মাদক তৈরি হয় না কিন্তু আমরা এর ভয়াবহতার শিকার। মাদক থেকে যদি যুবসমাজকে বিরত না রাখি তাহলে এর পরিণতি কী হবে তা আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খা বাহিনীর চৌকস অফিসারদের অভিযান পরিচালনা করে আমরা মাদক সন্ত্রাস ও জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে সফল হচ্ছি। এখন মাদকের বিরুদ্ধেও আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসাদুজ্জামান খান আরও বলেন, ‘যারা মাদকাসক্ত তাদের জীবনে কি হবে? আমরা তাদেরকে সুস্থ জীবনে ফিরাতে চিকিৎসা দিতে চাই। পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে ‘ওয়েসিস’ স্থাপনের উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী।
    এর আগে গত বছর শীতে এই পুলিশের কর্মকর্তা হাবিবুর রহমান তাঁর নিজস্ব অর্থায়নে উত্তরণ ফাউন্ডেশন এর উদ্যোগে ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করেন। (১৬জানুয়ারি ২০২১ইং) দুপুরে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর উপস্থিতিতে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, অসহায় যৌনকর্মীদের নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। তারা সুবিধা বি ত, তাদের এই দূর্বলতার সুযোগ নিয়ে কেউ কোনো ফায়দা লুটতে চাইলে তার পরিণতি ভালো হবে না। তিনি সবাইকে সাবধান করে দেন, আরও বলেন, আপনারা সাবধান হোন। রাজবাড়ী জেলার সাধারণ মানুষদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে প্রয়োজনে সকল পরিস্থিতি মোকাবেলা করা হবে, দুষ্টু প্রকৃতির অনেক মানুষ আছেন এই জেলায়, কিন্তু তাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি, “হয় আপনারা থাকবেন না হয় রাজবাড়ী জেলা পুলিশ সুপার থাকবে” সময় আছে এখনো আপনারা খারাপ পথ থেকে বের হয়ে এসে সাধারণ ভাবে জীবন যাপন করুন।
    দৌলতদিয়ায় ১৩শ’ (১৩০০) শীতার্ত যৌনকর্মীকে কম্বল দেন ওইদিন। এই কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি লাভলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, শেখ শরীফ-উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ-আল তায়াবীর, দৌলতদিয়া পূর্বপাড়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির চেয়ারম্যান মর্জিনা বেগমসহ জেলা, থানা পুলিশ অফিসারগণসহ আরও উপস্থিত ছিলেন অর্ধশতাধিক পুলিশ সদস্য। এ সময় শীতার্ত যৌনকর্মীরা কম্বল হাতে পেয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়ে সম্মান ও শ্রদ্ধা করেন। উল্লেখ্য যে, তিনি গোয়ালন্দ উপজেলার তেনাপচা ইউনিয়নে ইতি মধ্যে যৌন পল্লীর অসহায় মানুষদের আয় রোজগারহীন যৌনকর্মীদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন। জনাব হাবিবুর রহমান কেন মানবতার ফেরিওয়ালা তা বুঝতে বাকী নেই প্রিয় পাঠকগণ। তবে ঢাকার আশুলিয়ায় মাদক সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লা নামের এক মাদক কারবারির পক্ষে কাজ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ম্যানেজার পরিচয়দানকারী মুজিবুর রহমান ও তার স্ত্রী। এতে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের কাজে বাঁধা সৃষ্টি করা হয়। বাংলাদেশে পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান চাচ্ছেন মাদকমুক্ত সমাজ গড়তে কিন্তু কিছু ব্যক্তি অনৈতিক কর্মকান্ড করায় তা সম্ভব হচ্ছে না। জনাব হাবিবুর রহমান হাবিব সাবেক ঢাকা জেলা পুলিশ সুপার-অতিরিক্ত ডিআইজি, এরপর ঢাকা রেঞ্জের ডিআইজি, বর্তমানে (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মহোদয়। তিনি গরীবের বন্ধু, সাদা মনের মানুষ, মানবতার ফেরিওয়ালা-বাকিটা ইতিহাস। তিনি কি শুধুই একজন পুলিশ? পিছিয়ে থাকা বেদে সম্প্রদায়কে সাড়ে চার শ বছরের গ্লানিময় জীবন থেকে মুক্ত করে সমাজের মূলধারায় ফিরিয়ে এনেছেন এই পুলিশ কর্মকর্তা জনাব হাবিবুর রহমান। তার উদ্যোগে সাভারের বেদে পল্লীতে এখন মাদ্রাসা ও স্কুল হয়েছে। সেখানে শিশুরা লেখাপড়া শিখতে পারছে। বিশেষ করে “উত্তরণ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় একেবারে কোণঠাসা বেদে সম্প্রদায় সরকারি-বেসরকারি চাকরিতে স্থানীয় সরকার নির্বাচনে এবং ব্যবসা-বাণিজ্যে সাফল্য বয়ে আনার সুযোগ পেয়েছে এই গর্বিত পুলিশ কর্মকর্তার জন্য সাধারণ মানুষ ধন্য।

  • তিতাস গ্যাসের তীব্র সংকটে চরম দুর্ভোগে লক্ষ লক্ষ শ্রমিকসহ এলাকাবাসী-বাড়িওয়ালারা বিপাকে

    তিতাস গ্যাসের তীব্র সংকটে চরম দুর্ভোগে লক্ষ লক্ষ শ্রমিকসহ এলাকাবাসী-বাড়িওয়ালারা বিপাকে

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাসা বাড়িতে তিতাস গ্যাস-তীব্র সংকট আকার ধারণ করায় গত এক মাস ধরে পুরো এলাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকসহ পোশাক কারখানায় কর্মরত থাকা লক্ষ লক্ষ শ্রমিকদের। গ্যাস ব্যবহারকারী গ্রাহক ও শ্রমিক সাধারণ জানান দিনের বেশিরভাগ সময় পাইপ লাইনে গ্যাস থাকে না, রাত ১২ টার পর গ্যাস আসলেও তা ২-৩ ঘন্টা থাকে, তার উত্তাপ খুবই নগণ্য, এতে বাসা বাড়ির মালিকরা বিপাকে পড়েছেন বলে অনেকেই জানান।
    রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪ইং) জানা গেছে, আবাসিক এলাকায় এমন গ্যাস সংকট দেখা দেওয়ায় অনেকেই রান্না করতে পারছেন না। বিষয়টি সাভার ও আশুলিয়াবাসী বৈধ গ্রাহক একাধিকবার তিতাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তাদের এই সমস্যার সমাধান হয়নি। সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত দুই বছর ধরে সাভার পৌরসভা এলাকা ও সাভার উপজেলার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। কিছু এলাকায় সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকে না। আবার কোন কোন এলাকায় রাত ১২ টাতেও পাইপ লাইনে গ্যাসের চাপ থাকে না।
    সাভারের আশুলিয়ার জামগড়ার বাসিন্দা মানবাধিকার কর্মকর্তা লতিফ মোল্লা বলেন, এভাবে দিনের পর দিন বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাস ব্যবহারকারীদের রান্নাবান্নাসহ ঘর গেরস্থালির কাজ নিয়ে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। নিরূপায় হয়ে অনেকেই এলপি গ্যাস, বৈদ্যুতিক চুলা ও মাটির তৈরি চুলা দিয়ে রান্নার কাজ সেরে নিচ্ছেন। তবে এলপি গ্যাসের ছোট সিলিন্ডার ১৫০০/টাকা দিয়ে কিনতে হচ্ছে, এতে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন, আয়ের চেয়ে ব্যয়-খরচ বেশি হওয়ায় মানুষ চরম সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন।
    সাভারে ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা আব্বাস হওলাদার গণমাধ্যমকে জানান, বাসাবাড়িতে সারাদিনে দুই ঘন্টাও ঠিকমতো গ্যাস পাওয়া যায় না। তিনি দাবী করেন গ্যাসের চাপ এতটাই কম থাকে যে পানিও গরম করা করা যায় না। অথচ আমাদের নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে। এ সংকট নিরসনে অনতিবিলম্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
    ঢাকা জেলার ৭ম বার সেরা করদাতা আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভ্ুঁইয়া জানান, আমরা নিয়মিত গ্যাসে বিল দিচ্ছি, আবাসিক বাসা বাড়িতে ও ভাড়া বাসায় গ্যাস না থাকায় রুম বা কক্ষ ছেড়ে ভাড়াটিয়া চলে যাচ্ছে, বেশিরভাগ বাসায় রুম খালি থাকায় অনেক বাড়িওয়ালা ব্যাংকের কিস্তি দিতে পারছেন না। তিনি আরো বলেন, আমি যে বাড়িতে বসবাস করি সেখানেও গ্যাস নাই। গ্যাসের সিলিন্ডার বোতলের দাম বৃদ্ধি করায় মানুষ বিপাকে পড়েছে, তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণের চিন্তা করে সরকারের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।
    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ খাদেম উদ্দিন গণমাধ্যমকে জানান, জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ কম হওয়ায় এ অ লের আবাসিক এলাকাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস বিতরণ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভিক করতে একটু সময় লাগবে। গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে পার্থক্য এর জন্যই সমস্যাটা বেশি। জানা গেছে, কিছু এলাকার মেম্বার ও চেয়ারম্যানের লোকজন অবৈধ ভাবে তিতাস গ্যাস ব্যবহার করছে, এর কারণেও বৈধ গ্রাহকদের পাইপ লাইনে গ্যাস থাকে না। উক্ত বিষয়ে ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ করা হবে। পর্ব-১।

  • শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে -শাহীনুজ্জামান

    শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে -শাহীনুজ্জামান

    এম এ আলিম রিপন ঃ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। রবিবার পাবনার সুজানগরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনকালে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন- তোমরাই দেশের ভবিষ্যৎ গড়বে, তাই তোমাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা করতে হবে। তা না হলে দেশ পিছিয়ে যাবে। তারুণ্যের শক্তি সবচেয়ে বড় শক্তি। মহান মুক্তিযুদ্ধে তরুণেরা বিরাট ভূমিকা রেখেছিলেন, তরুণদের আত্মত্যাগ ছিল স্মরণীয়। আজ তোমরা যারা তরুণ, যারা আজ এ মেলায় অংশ নিয়েছ, তারাই আগামী দিনে দেশের হাল ধরবে। মাননীয় প্রধানমন্ত্রী একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। প্রশাসন এখন জনবান্ধব, এখন অনলাইন সেবা চালু হওয়ায় মানুষ ঘরে বসেই সেবা পাচ্ছে, মানুষকে আর হয়রানি হতে হয় না বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন । মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে তীব্রভাবে নিরুৎসাহিত করে এবং দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিজ্ঞান এবং প্রযুক্তি কি ধরনের ভূমিকা রাখতে পারে তা তুলে ধরে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না, কেননা বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারব না। তাই আমাদের সবাইকে বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, আবিষ্কার করতে হবে। আমরা এখন ঘুমিয়ে স্বপ্ন দেখি না, জেগে স্বপ্ন দেখি। সেই স্বপ্ন একটি সুখী সমৃদ্ধ দেশের স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্ন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠানে সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পাইকগাছায় গলায় রশি দিয়ে মহিলার আত্মহ*ত্যা

    পাইকগাছায় গলায় রশি দিয়ে মহিলার আত্মহ*ত্যা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় লক্ষ্মী রানী মন্ডল (৬১) নামে এক মহিলা গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। সে লতা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের নারায়ন মন্ডলের স্ত্রী। রবিবার সকাল ৭ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধু লক্ষ্মী রানী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। অপরদিকে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করেছে। মৃতের বড় ছেলে যুগোল চন্দ্র মন্ডল জানান, আমার মা অসুস্থ ছিলো। বিভিন্ন সময় আমার মা আত্মহত্যার চেষ্টা করে আসছিল। আমি ও আমার স্ত্রী গত রাতে আত্মীয় বাড়িতে থাকায় এ ঘটনা ঘটেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে।

  • পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলের চেষ্টার অভিযোগ

    পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলের চেষ্টার অভিযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলে ব্যার্থ হয়ে খুন জখমের হুমকি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানিমুন কিয়া গ্রামের মৃত্যু ছালাম হাওলাদারের ছেলে শওকত হাওলাদার ইজারা নিয়ে ৭০ বিঘা জমিতে ৩ বছর ধরে মৎস্য চাষ করে আসছে। তিনি মালিকনায় ২৪ বিঘা, সোনারতরী সমিতির নিকট হতে ১৮ বিঘা ও পানিউন্নয়ন বোর্ডের এফসিডিআরের ২৭ বিঘা জমি নিয়ে মৎস্য চাষ করছেন। গত শুক্রবার সকাল ১১ টার দিকে একই এলাকার কুমারেশ মন্ডল (৪৫), রথিন মন্ডল (৪৮), মানষ মন্ডল (৪২), বিধান মন্ডল (৫০), বিদ্যুৎ মন্ডল (৪৮), তারক মালী (৫০) মৎস্য ঘেরে প্রবেশ করে দখল করার চেষ্টা করলে লোকজন বাঁধা দেয়। সে সময় তারা আমাকে সহ আমার লোকজনকে মারপিট করতে উদ্ধত হয়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে জীবন নাশের হুমকি দেয়। বর্তমানে তারা জবর দখলের কার্য্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয় কুমারেশ মন্ডল, রথিন মন্ডল জানান, সোনারতরী সমিতির এফসিআর ও কিছু মালিকানা জমি আমরা ইজারা নিয়েছি। সে জমিতে আমরা বাঁধ দিয়েছি। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ নেতা আশরাফুল ইসলাম রাবু

    পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ নেতা আশরাফুল ইসলাম রাবু

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা, তবে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাবু। তিনি উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা সমবায় সমিতির পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে। পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি আশরাফুল ইসলাম রাবু প্রার্থিতা ঘোষণা করেছেন। ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত। ইতোমধ্যে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন আশরাফুল ইসলাম রাবু। আওয়ামীলীগের লীগের দুঃসময়ে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে আসা আশরাফুল ইসলাম রাবু পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আহবায়ক কমিটির সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, সহ-সভাপতি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, খুলনা সিটি ল কলেজ শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ খুলনা মহানগর শাখা। এছাড়াও খুলনা জেলা ছাত্রলীগ, যুবলীগ তুখোড় কর্মী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন তরুণ নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন। আশরাফুল ইসলাম রাবু এ প্রতিনিধিকে জানান, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে পাইকগাছা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আমাকে আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে পাইকগাছা উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইনশা’আল্লাহ এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

  • পাইকগাছায় উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছায় চিংড়ি ক্লাস্টার ব্যবস্থাপনা, উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, নিরিবিলি শ্রিম্প এর টেকনিক্যাল এ্যাডভাইজার মনমথ নাথ সরকার। বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কওছার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ইউপি সদস্য পলাশ রায়, চিংড়ি চাষী গোলক মন্ডল, সিরাজুল ইসলাম, কামাল আহম্মেদ, অতুল, মানষ কুমার ও নারায়ণ সরদার। কর্মশালায় বাগদা চিংড়ির পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর গুরুতারোপ করেন অতিথিবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ক্লাস্টারের চিংড়ি চাষীরা অংশগ্রহণ করেন।

  • পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ

    পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। রোববার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট মাঠে উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, ডাঃ কে এম শহিদুল ইসলাম, প্রতিবন্ধী সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম ও প্রতিবন্ধী নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার, ৫০টি শীতবস্ত্র, ২টি পানির জলাধার, ১ টি টিউবওয়েল, ২০ টি পানির পট ও এক সেট বই উপহার দেওয়া হয়।

  • পাইকগাছায় প্রথমবারের মতো পলিনেট হাউজে ফল-সবজি রোপন ও চারা উৎপাদন শুরু

    পাইকগাছায় প্রথমবারের মতো পলিনেট হাউজে ফল-সবজি রোপন ও চারা উৎপাদন শুরু

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় প্রথমবারের মতো পলিনেট হাউজ পদ্ধতিতে ফল-সবজি রোপন ও চারা উৎপাদন শুরু হয়েছে।
    ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলায় প্রথমবারের মতো এ হাউজে চারা রোপন ও চারা উৎপাদন শুরু হওয়ায় সুফল পাচ্ছে উপজেলার কৃষকরা। রোগমুক্ত সুস্থ ও সবল চারা সংগ্রহ করতে পারছে কৃষকরা। এর ফলে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
    পলিনেট হাউজ উন্নতমানের পলি ওয়েলপেপারে আবৃত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক ও নির্ভরযোগ্য প্রযুক্তি। অত্যাধুনিক এই প্রযুক্তির ছোঁয়ায় শীতকালীন ও গ্রীষ্মকালীন উচ্চমূল্যের সব ধরেণের ফসল ও চারা উৎপাদন করতে পারবেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পলিনেট হাউজে উচ্চমূল্যের ফসল ক্যাপসিকাম, ব্রকলি, রকমেলন, রঙিন তরমুজ, রঙিন ফুলকপি,বাধাকপি,টমেটো, লেটুসসহ এসব সবজির পাশাপাশি চারা উৎপাদনের সুযোগ তৈরি হবে। এর ফলে সবজি চাষে যেমন বৈচিত্র আসবে, তেমনি অনেকেই আয়ের নতুন উৎসের সন্ধান পাবে। পলিথিনের আচ্ছাদন থাকায় এতে সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশে বাধা পায় এবং অতি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। অসময়ে সবজি চাষের জন্য পলিনেট হাউজ দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এর মাধ্যমে শীতকালীন সবজিগুলো যেমন সহজেই গ্রীষ্মকালে উৎপাদন করা যায় তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যায়।
    সরেজমিনে দেখা যায়, উপজেলার হরিঢালী গ্রামে ২০ শতাংশ জমির ওপর একটি পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে। বর্তমানে পলিনেট হাউজে টমেটো,মিস্টি কুমড়া,তরমুজ,ক্যাপসিকামসহ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হয়েছে। পলিনেটের উদ্যোক্তা তৌহিদুল ইসলাম। তিনি জানান, আধুনিক এই পলিনেট হাউজে প্লাস্টিক ট্রেয়ে মাটির পরিবর্তে নারিকেলের ছোবরায় তৈরি কোকোপিটে চারা উৎপাদন করা হয়। এতে ভাইরাস ও পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। ফলে সার ও কীটনাশক দিতে হয় না এসব চারায়।প্রায় ১৫ শতক জমিতে তরমুজের আবাদ করা হয়েছে আর ৫ শতকে চারা তৈরি করা হচ্ছে। এ পলিনেটে অসময়ের সবজি চাষ ও চারা উৎপাদন করে সফলতা পাচ্ছি। এখান থেকে চারা সংগ্রহ করছে অনেকে। অসময়ে বিভিন্ন সবজি চাষ করার ফলে বেশি দামে বিক্রি করতে পারছি। তিনি আরও বলেন, আমি প্রথমে একটু শংকায় ছিলাম যে এই পদ্ধতিতে আবাদ করে লাভ হবে কিনা। কিন্তু আবাদ শুরুর পর দেখি এ পদ্ধতি বেশ ভালো। সারা বছর এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে আমরা লাভবান হতো পারবো।এলাকার কৃষক মো: সুলতান গাজী বলেন, আমি ২০টি মিস্টি কুমড়ার চারা নিয়ে রোপন করেছি।চারা তাড়াতাড়ি বেড়ে উঠেছে দেখতেও ভালো হয়েছ।তা আরো কিছু চারা নিতে এসেছি।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ বলেন, এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি চাষ করতে পারবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারবে। কৃষি বিভাগ থেকে এবিষয়ে প্রয়োজনীয় পরমর্শ দেয়া হচ্ছে। এই পদ্ধতির সুবিধা দেখে এলাকার অনেক কৃষকই পলিনেটের ব্যপারে আগ্রহী হয়ে উঠছে। তিনি বলেন, পলিনেট হাউজ প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ, ভাইরাসজনতি রোগ, প্রতিকুল পরিস্থিতি থেকে নিরাপদ শাকসবজি ফলমূলসহ কৃষি উৎপাদন করার এক আধুনকি পদ্ধতি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে এমপি  মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ

    নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে এমপি মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ
    বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার ছবি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মাশরাফি।
    ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘প্রিয় নড়াইল বাসী আসসালামু আলাইকুম। আপনারা ভালবেসে এবং সাথে থেকে সম্মানের চেয়ারে পুনরায় বসিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে গুরু দায়িত্ব দিয়েছেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এই জনপদের মানুষকে।’
    আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন সবাইকে সাধুবাদ ও শুভকামনা জানাই। যদি দলীয় প্রতীক না থাকে তাহলে দায়িত্বশীল পদে থেকে আমি কোনো প্রার্থীকেই সমর্থন জানাতে অপারগতা প্রকাশ করছি। আপনারা নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচন করে বিজয়ী হবেন সেটা আশা রাখি।
    বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম ও বৃহৎ একটি সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলকে ভালোবেসে ‘বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর’ ছবি আপনাদের প্রচারণার লিফলেট, পোস্টারে ব্যবহার করবেন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আমার ছবি বা সমর্থনে কোনো লেখা আপনাদের প্রচারনায় ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ রাখছি।
    আমি আপনাদের সকলের, কোনো ব্যক্তি বিশেষের নয়।