Blog

  • আশুলিয়া প্রেসক্লাবে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    আশুলিয়া প্রেসক্লাবে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)দুপুরে যুগান্তর পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)এএফএম সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খাঁন লিটন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদি মুন্সি, আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় ( হেলাল শেখ) ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা, কেক কেটে জন্মদিন পালন করে আলোচনা শেষে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

  • দুর্ণীতিমুক্ত আধুনিক  সদর উপজেলা গঠনে সহযোগীতা প্রত্যাশায় মেহেদীর গনসংযোগ

    দুর্ণীতিমুক্ত আধুনিক সদর উপজেলা গঠনে সহযোগীতা প্রত্যাশায় মেহেদীর গনসংযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলার উদীয়মান তরুন যুবনেতা,অন্যায়-অত্যাচার ও দুর্ণীতির বিরুদ্ধে আপোষহীন কন্ঠ গোলাম মেহেদী হাসানের প্রার্থীতায় উপজেলার প্রতিটি ইউনিয়নের
    দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে ব্যাপক গণজাগরণ তৈরী হয়েছে। প্রতীক বরাদ্দের পুর্ব থেকে সর্বস্তরের জনসাধারণ এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মেহেদীকে বিজয়ী করতে মুখিয়ে আছেন সদরের জনতা। শান্তিপ্রিয় সদর গঠনে উপজেলা বাসি এবারের নির্বাচনে নতুনমুখ হিসাবে সর্বশ্রেণীর মানুষ আপনজন হিসেবে ভাইস-চেয়ারম্যান প্রার্থী মেহেদীকে সাদরে গ্রহণ করে নিয়েছেন।

    নির্বাচনী তফসীল ঘোষনা না হলেও নিয়মিত দিনব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে চালিয়ে যাচ্ছেন জেলা যুবলীগের সদস্য গোলাম মেহেদী হাসান। সেই ধারাবাহিকতায় সোমবার (৫জানুয়ারী) উপজেলার খাগডহর ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন মেহেদী হাসান। প্রতিটি ইউনিয়নে গনসংযোগে উপস্থিত জনতার ভালবাসায় সিক্ত হচ্ছেন তিনি। ক্লীন-ইমেজ আর সৎ তরুন যুবক ও উন্নয়নবান্ধব একজন তরুণ যুবক হিসাবে প্রার্থী হিসাবে জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন গোলাম মেহেদী হাসান ।
    গনসংযোগ ও মতবিনিময়ে খাগডহর ইউনিয়নের বিভিন্নস্থানে জনতার উদ্দেশ্যে গোলাম মেহেদী হাসান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে আপনাদের দোয়া ও সমর্থন নিতে এসেছি। সকল ধরণের রাগ,অভিমান,দ্বিধা দ্বন্ধ উপেক্ষা করে ভুল-ত্রুটি ক্ষমা করে এবার উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে আপনাদের খেদমত ও এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিবেন বলে আশা করছি। সদরকে উন্নয়ন ও মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ, নারীনির্যাতন মুক্ত একটি আধুনিক উপজেলা গঠনে আমি আপনাদের সহযোগীতা চাই। গনসংযোগে তার সাথে খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাশ্রেনীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক হাসনাত তুহিন (লন্ডনীর) পিতা মরহুম হাজী আবু নাছের লন্ডনী’র ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন

    সাংবাদিক হাসনাত তুহিন (লন্ডনীর) পিতা মরহুম হাজী আবু নাছের লন্ডনী’র ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন

    বিশেষ প্রতিনিধিঃ

    ০৫ ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ সোমবার বিশিষ্ট লেখক, কলামিস্ট, সাবেক এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি, CSTv News চ্যানেল সংবাদ এর চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জবাবদিহি, দৈনিক আজকালের কন্ঠে, দৈনিক সূর্যোদ এর ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক হাসনাত তুহিন (লন্ডনী’র) পিতা মরহুম হাজী আবু নাছের লন্ডনী’র ২৪ তম মৃত্যুবার্ষিকী (রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    সাংবাদিক হাসনাত তুহিন(লন্ডনী’র)পিতা মরহুম হাজী আবু নাছের লন্ডনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জমুা নামাজের পর বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, মক্তবে কোরআন খতম মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে এবং সোমবার দুপুরে দাগনভূঞার নিজ বাড়িতে এতিম, আলেম-ওলাম ও পরিবারবর্গ দের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

    সাংবাদিক হাসনাত তুহিন জানান, আমার বাবা ০৫ই ফেব্রুয়ারী ২০০০ইং সালে লন্ডন প্রবাসে ৪১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের একজন কৃতিসন্তান। বর্তমানে দাগনভূঞা পৌরসভায় দক্ষিণ আলিপুর রোড় বেতুয়া ৩ নং ওয়ার্ডে তার বাড়ি রয়েছে। তিনি জীবিত থাকাকালীন সময়ে তার হাত ধরে দাগনভূঞা ও ২নং চরপার্বতী ইউনিয়নের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছিলেন। তিনি যখন লন্ডন থেকে দেশে আসতেন তখন তার নিজ বাড়িতে অসহায় হতদরিদ্র,গরীব-দুঃখী পরিবারের সদস্যদের উপস্থিতি দেখা যেত এবং তিনি দুই হাত ভরে অসহায় মানুষদের সহযোগিতা করে পাশে থাকতেন বলে জানিয়েছেন এই সাংবাদিক।
    সাংবাদিক হাসনাত তুহিন আরো জানান, তার বাবা এই দুনিয়ায় মায়া ছেড়ে চলে গেলেও তার বড় সন্তান হিসেবে বাবার আদর্শকে হৃদয়ে লালন করে যতটুকু সম্ভব হয় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেন। এ ছাড়াও তিনি সাংবাদিকতা করেন শুধু মাত্র অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করবার জন্য এবং বাকি জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন সহযোগিতা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    হাসনাত তুহিন সহ তাদের পরিবারের পক্ষ থেকে মরহুম বাবা হাজী আবু নাছের লন্ডনী ও তার নানা সায়েদুল হক লন্ডনী’র জন্য দেশ-বাসী সহ সকল আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সহকর্মীসহ পাঠকদের কাছে দোয়া চেয়েছেন।

  • পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
    পাইকগাছায় উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন বোরো ধানের যাত বিনা ধান ২৫ এর চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা এর সহযোগীতায় সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা উপকেন্দ্র এ প্রশিক্ষণ এর আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অ লের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা শক্তিশালী করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার জাহান, বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।

    মোঃ ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্টিত উপকূলীয় এলাকার লবনাক্ত জমিতে বাড়তি ফসল হিসেবে বিনা সরিষা-৯ চাষ লাভ জনক

    পাইকগাছায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্টিত উপকূলীয় এলাকার লবনাক্ত জমিতে বাড়তি ফসল হিসেবে বিনা সরিষা-৯ চাষ লাভ জনক

    মোঃ ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)
    পাইকগাছায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা’রা বলেছেন, প্রতি বছর দেশের মোট চাহিদার ৯০ ভাগ ভোজ্য তেল আমদানি করতে হয়। এতে প্রতি বছর যে টাকা আমদানি ব্যায় হয় তাতে প্রত্যেক বছর একটি করে পদ্মা সেতু নির্মান করা যায়। এছাড়া সয়াবিনের নামে আমদানি করা হয় পাম্প ওয়েল। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তেলের আমদানি কমাতে এবং উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে লবন সহিষ্ণু ফসল ও তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার সহায়তা দিচ্ছে। ৪ বছরে তেলের উৎপাদন ৪০ ভাগ বাড়ানো সরকার লক্ষ নির্ধারণ করেছে। কৃষকের আয় বাড়াতে এবং দেশের চাহিদা মেটাতে এক জমিতে দুই ফসল তিন ফসল রুপান্তর করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, বিনা সরিষা-৯ একটি উচ্চ ফলনশীল স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষা ফসল এর উৎপাদন খরচ অনেক কম ৬ থেকে ৮ ডিএস পারমিটার লবনাক্ততায় চাষ করা যায়। ৫ দিন পানিতে তলিয়ে থাকলেও স্বাভাবিক উৎপাদন হয়। বিনা চাষে এবং দেরিতে (১৫ ডিসেম্বর) চাষ করা যায় এবং এর উৎপাদিত সরিষা বীজ হিসেবে ব্যবহার করা যায়। বক্তারা উপকূলীয় অ লের চিংড়ী ঘেরের লবনাক্ত জমিতে বাড়তি ফসল হিসেবে বিনা সরিষা-৯ চাষ করার জন্য কৃষদের প্রতি আহবান জানান। সোমবার সকালে পাইকগাছা উপজেলার হিতামপুরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষার জাত বিনা সরিষা-৯ এর সম্প্রসারণের লক্ষে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, খুবি’র শিক্ষক ও বিনা’র গবেষকরা এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছার সহযোগীতায় রাজস্ব অর্থায়নে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা উপকেন্দ্র এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অ লের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার জাহান, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীরণ সাধু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ এর স ালনায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস রায়, কমলেশ দাশ, রুবাইয়া খাতুন, নাহিদ মল্লিক, তাপস সরকার, শামীম আফজাল ও কৃষক মোঃ হারুন । অনুষ্টান শেষে কর্মকর্তা’রা কৃষক হারুন এর বিনা সরিষা-৯ এর ক্ষেত পরিদর্শন করেন। উল্লেখ্য কৃষক হারুন এবছর প্রথম বারের মত তার চিংড়ী ঘেরের ৭০ বিঘা লবনাক্ত জমিতে বিনা-৯ জাতের সরিষা চাষ করেছে। কোন চাষ ছাড়াই তার সরিষার বাম্পার ফলন হয়েছে। সম্ভবনার এ খবর মিডিয়ার মাধ্যমে ছড়িয়া পড়ায় এলাকার অন্যান্য কৃষকরা এ ধরণের চাষাবাদে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে।

  • সুজানগরে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী

    সুজানগরে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় সোমবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার । বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন। অনুষ্ঠানে সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না, কেননা বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারব না। তাই আমাদের সবাইকে বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, আবিষ্কার করতে হবে। আমরা এখন ঘুমিয়ে স্বপ্ন দেখি না, জেগে স্বপ্ন দেখি। সেই স্বপ্ন একটি সুখী সমৃদ্ধ দেশের স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্ন। এবারের মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় জুনিয়র গ্রুপ মাধ্যমিক পর্যায়ে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, সিনিয়র গ্রুপ-উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ প্রথম স্থান অধিকার করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • আশুলিয়ায় সরকারি ৮টি খাল উদ্ধার হয়নি-বৃষ্টি হলে পূর্বের চেয়ে বেশি জনগণের ভোগান্তির আশঙ্কা

    আশুলিয়ায় সরকারি ৮টি খাল উদ্ধার হয়নি-বৃষ্টি হলে পূর্বের চেয়ে বেশি জনগণের ভোগান্তির আশঙ্কা

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ ঢাকার আশুলিয়ায় শত বছরেও নয়নজুলি খালসহ ৮টি খাল প্রভাবশালীদের দখল থাকলেও খালগুলো উদ্ধার হয়নি-এর কারণে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, আগামী বর্ষাকালে বৃষ্টি হলে পূর্বের চেয়ে আরো বেশি ভোগান্তি হবে বলে আশঙ্কা করছেন লক্ষ লক্ষ শ্রমিকসহ এলাকাবাসী। উক্ত খালগুলো প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করা না হলে সামনে বর্ষা মৌসুমে এলাকায় বসবাসকারী কয়েক লাখ মানুষের চরম ভোগান্তির শিকার হতে হবে।
    সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৪ইং) জানা গেছে, খালগুলোর অবকাঠামোগত সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে একাধিকবার এলাকাবাসী মানববন্ধন করলেও কোনো ফায়দা হয়নি। এর আগে “চির তারণ্য সমাজকল্যাণ সংগঠন” এবং জনপ্রতিনিধিসহ এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করার পরও নয়নজুলি খালসহ সরকারি ৮টি খাল শত বছরেও উদ্ধার হয়নি। জনগণের অভিযোগ-সামান্য বৃষ্টিপাতে রাস্তার বেহাল অবস্থা ও রাস্তার পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর কারণে এলাকায় বসবাসরত লাখ লাখ মানুষের চরম দূর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার আশুলিয়ার জামগড়া থেকে নয়নজুলি খালটি জিরাবো পুকুরপাড় এসে লোসাকা গ্রুপ, আমান স্প্রিনিং মিলের রাসায়নিক পানি, বর্জ্যগুলোর কারণে পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এলাকায় বেশ কয়েকটি শিল্পকারখানা ও স্থাপনার মালিক কর্তৃক নয়নজুলি খালটি অবৈধ ভাবে দখল করার কারণে বৃষ্টির পানি ও ময়লা আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর কারণে উক্ত এলাকায় বসবাসকারী গার্মেন্টেসের লাখ লাখ শ্রমিক ও জনসাধারণের চরম ভোগান্তি হলেও কেউ কোনো ভাবে এ সমস্যার সমাধান করছেন না।
    উক্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য জিরাবো পুকুরপাড় বাজার সংলগ্ন ব্রিজের উপরে নয়নজুলি খালের পানি নিস্কাশনের দাবিতে এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন একাধিকবার কিন্তু এতে কোনো সুফল হয়নি। স্থানীয় আব্দুল রশিদ কাজী জানান, এলাকাবাসীর এই সমস্যাটি নিয়ে বেশ কয়েকবার সাবেক ঢাকা-১৯ আসনের এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের কাছে স্বারকলিপি পেশ করেছি কিন্তু তা আমলে নেননি। আমরা মানববন্ধনের মাধ্যমে এমপি মন্ত্রীর দৃষ্টিগোচর করতে চাই। তিনি বলেন, আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। বর্ষাকালে বৃষ্টির সময় এলাকাবাসীর দূর্ভোগ দেখে জনপ্রতিনিধিসহ এলাকাবাসী সাথে সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে এসে স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন চির তারণ্য সমাজকল্যাণের আহ্বায়ক মোজাম্মেল হক বলেছিলেন, এর আগে এমন দূর্ভোগ চোখে পড়েনি। তিনি আরও বলেন, এই এলাকার শিল্পকারখানা “লোসাকা গ্রুপ ও আমান স্প্রিনিং মিলের মালিক অবৈধভাবে দখল করে তাদের রাসায়নিক ক্ষতিকর বর্জ্য ফেলছেন। ৬ফিট পাইপ লাইনের মাধ্যমে তাদের রাসায়নিক পানি নিস্কাশনের ধারণ ক্ষমতা না থাকায় উল্টো পানি পেছনের দিকে চলে যায়। এর কারণে বৃষ্টিপাত হলেই এলাকার শত শত বাড়ি ঘর ও রাস্তা প্লাবিত হয়ে যায়।
    এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লোসাকা গ্রুপের “এমডি” শফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমরা পানি নিস্কাশনের কাজ করেছি। তাদের মধ্যে এলাকার স্থানীয় মোঃ আফজাল মেম্বার ও লিয়াকত দেওয়ানকে সাথে নিয়েই আমরা কাজ করেছি। অবৈধভাবে দখলের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশাসন ও ভূমি অফিস থেকে পাস এনেছি। নয়নজুলি খালের লিজিং দেওয়ার নিয়ম না থাকলেও তার দাবির প্রেক্ষিতে কোনো লিখিত কাগজপত্র প্রমাণ দেখাতে পারেননি তিনি। অথচ লিয়াকত দেওয়ান মোল্লা বাজার এলাকায় নয়নজুলি খাল দখল করে রেখেছেন।
    আশুলিয়ায় নয়নজুলি খালসহ সরকারি ৮টি খাল প্রভাবশালীদের দখলে-এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় থাকার কারণে এসব খাল উদ্ধার করা যায়নি বলে স্থানীয়দের দাবি। একদিন বৃষ্টি হলে রাস্তায় হাটু পানি হয়, সেই পানি ৭-১০দিন থাকে। সেই সাথে পোশাক কারখানার ময়লা আবর্জনা বর্জ্যরে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকে, এর কারণে জনসাধারণের চরম দূর্ভোগ ও ভোগান্তি হয়। অপরিকল্পিত বাসা বাড়ি ও ঘর নির্মাণ করায় রাস্তা নিচু হয়ে গেছে। বাসা বাড়িসহ শিল্পকারখানার নোংরা পানি ও বর্জ্যে পরিবেশ দূর্ষণ করছে। বিভিন্ন রাস্তা গর্তের সৃষ্টি হয়ে এখন তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাঝে মধ্যে ভাঙ্গা রাস্তায় পড়ে গিয়ে আহত হয় অনেক মানুষ।
    আশুলিয়ার জামগড়া হইতে পুরাতন আশুলিয়া তুরাগ নদী পর্যন্ত নয়নজুলি খাল ৭কি. মি.। নলীর খাল, ক্যান্টনমেন্ট হইতে বংশাই নদী পর্যন্ত ৬ কি. মি.। ডগরতলীর খাল, ডগরতলী হইতে বারল খাল পর্যন্ত ৪ কি. মি.। বারল খাল, চক্রবর্তী হইতে বংশাই নদী পর্যন্ত ৬ কি. মি.। কন্ডার খাল, কন্ডা হইতে সুগন্ধী পর্যন্ত ৩ কি. মি.। গাজীবাড়ি খাল, নন্দনপার্ক হইতে সুবেদী পর্যন্ত ৫ কি. মি.। ভারারিয়ার খাল, শিমুলিয়া হইতে নলাম পর্যন্ত ৪ কি. মি. গাজারিয়ার খাল, ইয়ারপুর হইতে মনসস্তোষ তুরাগ পর্যন্ত ৫ কি. মি.। সর্বমোট প্রায় ৪০ কিলোমিটার খালগুলো প্রভাবশালীদের দখলে রয়েছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ার কারণে এসব খালের পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বাসা বাড়ির ময়লা পানি রাস্তায় ছেড়ে দেওয়াসহ বর্জ্যরে দুর্গন্ধে মানুষ নাক ধরে রাস্তায় চলাচল করেন। দূষিত পানিতে এলাকায় বসবাসকারী মানুষগুলো চর্মরোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। শিল্পা ল আশুলিয়ায় হাইওয়ে রোড থেকে শুরু করে শাখা রোডগুলোর বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা-সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটু পানি হয়। সেই সাথে উচু বাসা বাড়ির পানি রাস্তায় ফেলার কারণে তা মানুষের শরীরে লেগে চর্মরোগসহ নানারকম রোগ হয়। এতে পোশাক শ্রমিকসহ লাখ লাখ মানুষের ভোগান্তির যেন শেষ নেই।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হাজী মোঃ হালিম মৃধা গণমাধ্যমকে বলেন, আমি এলাকার চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে নিয়ে নয়নজুলি খালের বিষয়ে সাবেক ঢাকা-১৯ আসনের এমপি-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে জানিয়েছি, তিনি মসজিদে দাড়িয়ে শত শত মানুষের সামনে উন্নয়নের বাণী শোনায়ে গেলেও কাজ করেননি, এর কারণে জনগণ তাকে ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।
    জনগণের স্বার্থে নয়নজুলি খালসহ সরকারি ৮টি খাল প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট অফিসারসহ বর্তমান ঢাকা-১৯ আসনের এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী লক্ষ লক্ষ শ্রমিকসহ এলাকাবাসী। উক্ত নয়নজুলি খালসহ নদী ও খালের বিষয়ে বলেছেন, সরকারি নদী, খাল উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করবেন বলে আশাবাদী এলাকাবাসী। পর্ব-১।

  • সুজানগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তির কারাদন্ড

    সুজানগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তির কারাদন্ড

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তির প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম রবিবার সন্ধ্যায় উপজেলার চরভবানীপুর পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম সরকারি আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকার মো.আবু বকর, উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর গ্রামের টিপু সুলতান ও আশিকুল ইসলাম।

  • বিএসটিআই রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৩৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিএসটিআই রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৩৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    প্রেস বিজ্ঞপ্তি
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৩৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে।

    অদ্য ০৫.০২.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

    ক) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো ঃ
    ১. মেসার্স আনোয়ারা ব্রিকস (গঅই), চক গোবিন্দপুর, ঘেগারবাজার, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।
    ২. মেসার্স শিখা ইট ভাটা, খোর্দ্দ রসুলপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
    ৩. মেসার্স সরকার ব্রিকস (অজই), খোর্দ্দ রসুলপুর, বড় জামালপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।
    ৪. মেসার্স এস আই বি ব্রিকস (ঝওই), কিসমত শেরপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
    ৫. মেসার্স ফোর স্টার ব্রিকস (৪*ই), বদলাগাড়ি, ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
    ৬. মেসার্স এম এ বি ব্রিকস (গঅই), বদলাগাড়ি, ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
    ৭. মেসার্স খান ব্রিকস (গকই), ফলিবাড়ী, তুলসীঘাট, সদর, গাইবান্ধা।
    ৮. মেসার্স এস এস ব্রিকস (ঝঝই), থানসিংহপুর, বোর্ড বাজার, সদর, গাইবান্ধা
    ৯. মেসার্স এ বি ডি ব্রিকস (অইউ), নশরতপুর, বোয়ালী, সদর, গাইবান্ধা
    ১০. মেসার্স জেড এ বি ব্রিকস (তঅই), নশরতপুর, বোয়ালী, সদর, গাইবান্ধা
    ১১. মেসার্স বিএমকে ব্রিকস (ইগক), ফুলবাড়ী, ত্রিমোহনী, সদর, গাইবান্ধা
    ১২. মেসার্স এম এম আর ব্রিকস (গগজ), রিফায়েতপুর, সরকারতারি, বাদিয়াখালি, সদর, গাইবান্ধা
    ১৩. মেসার্স এ এম ই ব্রিকস (অগঊ), পুরাতন বাদিয়াখালি, সদর, রংপুর
    ১৪. মেসার্স বিএমকে ব্রিকস-২ (ইগক-২), টেপাপদুম শহর, সাঘাটা, গাইবান্ধা
    ১৫. মেসার্স হাজি ব্রিকস (ঝঙই), উল্যা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা
    ১৬. মেসার্স সততা ব্রিকস সংঘ (ঝইঝ), বড়াইকান্দি, উল্ল্যা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা
    ১৭. মেসার্স সততা ব্রিকস (গঝই), নশিরারপাড়া, সাঘাটা, গাইবান্ধা
    ১৮. মেসার্স তালুকদার একতা ব্রিকস (ঞঅই), কাঠালতলী, নশিরারপাড়া, কামালেরপাড়া, সাঘাটা, গাইবান্ধা
    ১৯. মেসার্স পাওয়ার ব্রিকস (চঙডঊজ), গজারিয়া, কামালের পাড়া, সাঘাটা, গাইবান্ধা
    ২০. মেসার্স বিপ্লব ঔশী ব্রিকস (ইঙই), বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
    ২১. মেসার্স রাবেয়া ব্রিকস (গজই), বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
    ২২. মেসার্স সরকার ব্রিকস (গঝই), চকগোবিন্দপুর, ঘেগার বাজার, সাদল্ল্যাপুর, গাইবান্ধা
    ২৩. মেসার্স ফ্রেন্ডস ব্রিকস (ঋ-ই), ইন্দ্রাপাড়, নশরতপুর, সদর, গাইবান্ধা
    ২৪. মেসার্স সেভেন স্টার ব্রিকস (৭ঝঞঅজ), পূর্ব বাউলিয়া, বটতলা, সাঘাটা, গাইবান্ধা
    ২৫. মেসার্স সেভেন স্টার ব্রিকস (ঝঝই), হাপানিয়া, সাঘাটা, গাইবান্ধা
    ২৬. মেসার্স ডিসি কনস্ট্রাকশন (উঈ), পুনতাইর, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
    ২৭. মেসার্স লিপ্ত এন্ড আরিশা ব্রিকস (খঅই), পুনতাইর, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
    ২৮. মেসার্স আফিক অয়েল মিল, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
    ২৯. মেসার্স আর এম ব্রিকস (জগই), কুন্দেরপাড়া, রাখালবুরুজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
    ৩০. মেসার্স আদিত্য ব্রিকস (গঅই), বড় সাতাইল বাতাইল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
    ৩১. মেসার্স সরকার ব্রিকস (ঝই), খোর্দ রসুলপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।
    ৩২. মেসার্স আর এস বি ব্রিকস (জ্ই), ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
    ৩৩. মেসার্স আর এন্ড এস ব্রিকস (জ্ঝ), তরফবাজিত, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
    ৩৪. মেসার্স এম বি ব্রিকস (গইই), চোরকাঁটা, মথরপাড়া, সাঘাটা, গাইবান্ধা
    ৩৫. মেসার্স কর্ণফুলী ব্রিকস এন্ড কনস্ট্রাকশন, আগ গড়গড়িয়া, কামালের পাড়া, সাঘাটা, গাইবান্ধা।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • কেশবপুরে ঘরের জানালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি

    কেশবপুরে ঘরের জানালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি

    কেশবপুর (যশোর) সংবাদদাতাঃ কেশবপুর উপজেলার দশকাহুনিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান এসএস এম আলি রেজার ছোট ছেলে শেখ বদরুজ্জামান মুন্নার বসত বাড়ির ঘরের পিছনের জানালা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা ও ১৫ লক্ষ টাকার ১৫ ভরি স্বর্নালংকার নিয়ে চোরেরা পালিয়ে গেছে।
    বাড়ির মালিক শেখ বদরুজ্জামান মুন্না অসুস্থতার কারনে তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে ২ফেব্রুয়ারী ঢাকাতে যান ডাক্তার দেখাতে। এরই মধ্যে চোরেরা বাড়িতে কেউ না থাকার সুযোগে তালাবদ্ব ঘরের পিছনের দিকের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে উল্লেখিত টাকা ও স্বার্নালংকার চুরি করে নিয়ে গেছে। এরই মধ্যে বাড়ির মালিক ডাক্তার দেখিয়ে ৪ফেব্রুয়ারী বাড়িতে এসে এ অবস্থা দেখতে পান। এঘটনায় কেশবপুর থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
    এব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম সাংবাদিকদের জানান চুরির ঘটনায় তদন্ত চলছে দ্রুত ক্লু উদঘাটন হয়ে যাবে।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর