Blog

  • পাইকগাছায় কবরস্থানের নামে জমি দখল চেষ্টার অভিযোগ

    পাইকগাছায় কবরস্থানের নামে জমি দখল চেষ্টার অভিযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কবরস্থানের নামে ভোগদখলে থাকা পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার পুটিমারী মৌজার ৩১নং খতিয়ানের ৫২৭ হতে বিভিন্ন দাগের নালিশী আংশিক সম্পত্তি নিয়ে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত বক্স শেখের ছেলে ইমদাদুল শেখ এর সাথে একই এলাকার মৃত কেরামত আলী শেখ এর ছেলে জামাল হোসেন শেখ ও উপজেলার পুটিমারী গ্রামের গণি সরদারের ছেলে জাহিদুল সরদারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে জামাল শেখ গংরা কবরস্থানের নামে গত ২৮ জানুয়ারী সকাল ১০টার দিকে বহিরাগত লোকজন নিয়ে নালিশী সম্পত্তিতে প্রবেশ করে ঘেরা-বেড়া দিয়ে কবরস্থানের সাইন বোর্ড টানিয়ে জবর দখলের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানা পুলিশের এসআই ওয়াহিদ বলেন জামাল-জাহিদুলরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নালিশী জমিতে কবরস্থানের নামে ঘেরাবেড়া দিয়েছে। দু’পক্ষকে নিয়েই বিষয়টি শান্তিপূর্ণ চেষ্টা করা হচ্ছে।

  • পাইকগাছা পৌরসভায় লবন পানি উত্তোলন বন্ধে ব্যবস্থাগ্রহণে কর্তৃপক্ষকে আইনী নোটিশ

    পাইকগাছা পৌরসভায় লবন পানি উত্তোলন বন্ধে ব্যবস্থাগ্রহণে কর্তৃপক্ষকে আইনী নোটিশ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা পৌরসভায় লবন পানি উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নামে লিগ্যাল নোটিশ দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি আইনজীবী এফএমএ রাজ্জাক। জানাগেছে, ৬ ফেব্রুয়ারী সংশ্লিষ্টদের নামে এ লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় চিংড়ি নীতিমালা ২০০৮ এবং মহামান্য হাইকোর্টের রিটপিটিশন নং ৫৭/১০ মতে সুন্দরবন উপকূলীয় বসতী এলাকা ও কৃষি জমিতে নোনা পানি তুলে চিংড়ি চাষ করে আর্থসামাজিক ও পরিবেশের ক্ষতি থেকে বিরত থাকার আদেশ রয়েছে। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে পৌরসভাসহ এ অ লে বছরের পর বছর ধরে পরিবেশ বিধ্বংসী লবন পানির চিংড়ি ঘের অব্যাহত আছে।
    পাইকগাছা পৌর এলাকায় লবনপানি উত্তোলন বন্ধে ইতোপূর্বে উপজেলা পরিষদ ও পৌরসভায় সিদ্ধান্ত থাকলেও অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি। প্রভাবশালী ব্যক্তিরা কৌশলে স্লুইস গেট ও ব্যক্তিগত কল গই দিয়ে লবন পানি উত্তোলন করে চিংড়ি ঘের করছেন। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা করলে বিতর্কিত ব্যক্তিদের ইন্ধনে বয়রা ও শিববাটি স্লুইস গেট দিয়ে প্রথম শ্রেনির এ পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধ করা যায়নি। এতে বসতি এলাকার পরিবেশ নষ্ট ও কৃষি কাজ ব্যাহত হচ্ছে, একই সাথে জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। নোনার কারনে পৌর এলাকার মানুষের ঘরবাড়ী নষ্ট হচ্ছে। প্রাণীসম্পদ, গাছপালা ও উদ্ভিদ এর মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। মিষ্টি পানির সংকট দেখা দিচ্ছে। নোনা পানির কারনে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এঅবস্থা অব্যাহত থাকলে পৌরসভার অবকাঠামো গুলো ধংস হবে, পরিবেশ ও কৃষি ব্যবস্থা সংকটের মুখোমুখি পড়বে। এ অবস্থায় লবনপানি মুক্ত করতে পৌরসভার বাসিন্দা আইনজীবী ও সাংবাদিক এফএম এ রাজ্জাক, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পাউবো’র নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নামে নোটিশ দিয়েছেন। যার অনুলিপি কৃষি সম্পদ মন্ত্রনালয়, পানি সম্পদ মন্ত্রনালয়, খুলনা-৬ আসনের সংসদ সদস্যসহ খুলনা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।

  • আশুলিয়ায় ৫টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা-ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত

    আশুলিয়ায় ৫টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা-ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় ৫টি ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে পৃথক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
    জানা গেছে, গত সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৪ইং) দুপুর থেকে সন্ধা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার ইউনিক বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন, এ সময় নোভা হসপিটালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সাহারা মডাণ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শেফা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় ইউনিক মেডিসিন কর্ণার ও সামিহা ফার্মেসী দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার অপরাধে ব্যবসার লাইসেন্স বাতিল/ব্যবসায়িক কার্যক্রম স্থগিতকরণের নোটিশ দেয়া হয়। এই নোটিশে উল্লেখ- এমতাবস্থায়, কেন আপনার ব্যবসার লাইসেন্স বাতিল/ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করিবার জন্য নির্দেশ প্রদান করা হইবে না তাহা অত্র নোটিশ প্রাত্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী কার্যালয়ে উপস্থিত হইয়া কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হইল। এ অভিযান করেন মোঃ আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়, ঢাকা।
    এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় আশুলিয়ার জামগড়া ওষুধের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ধামরাই মেডিসিন কর্ণার বন্ধ করে পায়ের জুতা ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত অভিযানের দিনও একই কাজ করেছে তারা, এসময় ধামরাই মেডিসিন কর্ণার ওষুধের দোকান প্রতিষ্ঠানের ম্যানেজার ইউনিক মেডিসিন কর্ণার ও সামিহা ফার্মেসীর দোকানদারকে দোকান বন্ধ করতে বললে তারা ওষুধের দোকান বন্ধ করে পালিয়ে যায়। জানা গেছে, শেফা ফার্মেসীর মালিক তার নামের আগে ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন লিখে ডাক্তার হিসেবে রোগী দেখেন। সূত্র জানায়, সাভার আশুলিয়ায় অবৈধ ওষুধ ক্রয়-বিক্রয় করে গত ৭-৮ বছরে অনেকেই কোটি কোটি টাকার মালিক বনে গেছে, যেমন ধামরাই মেডিসিন কর্ণার এর মালিক।
    সরেজমিনে গিয়ে জানা যায়, ডিম, তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে, বর্তমানে গত ৩-৪দিন ধরে আবার চিনির দাম বাড়ানো হয়েছে, চিনি প্রতি কেজি ১৪০ টাকা থেকে ১৫০ টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করে একটি চক্র। বর্তমানে প্রতিটি ডিমের ক্রয় মূল্য ১০ টাকা ৪০ পয়সা ছিলো-২০ পয়সা লাভে বিক্রি করে তার মূল্য হয় ১০ টাকা ৬০ পয়সা করার কথা। সেখানে আবার প্রতিটি ডিমের মূল্য বৃদ্ধি করে ১২ টাকা বিক্রি করা হচ্ছে। প্রতিটি ডিমের লাভ ১ টাকা টাকা ৪০ পয়সা করে অসাধু ব্যবসায়ীরা।
    এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় ডিমের ৩টি আড়তকে মোট ৪ লক্ষ ৫০ হাজার জরিমানাসহ ১টি প্রতিষ্ঠানের কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর। ওইদিন শনিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকায় ডিমের আড়তে প্রথমে অভিযান পরিচালনা শুরু করে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় কয়েকজন অসাধুডিম ব্যবসায়ীকে আটক করা হয়, আটককৃতরা হলেন-আসিফ হোসেন এন্টারপ্রাইজ ডিমের আড়তের মালিক শাহ আলম হোসেন ও এসজে এগ্রো এর মালিক স্বপন ইসলাম, পরে তাদেরকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
    জাতীয় ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ডিমের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এভাবে কারসাজির মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করা ইত্যাদি অপরাধে আসিফের ডিমের আড়তকে ১ লক্ষ টাকা, এস জে এগ্রো ডিমের আড়তকে ১ লক্ষ টাকা এবং আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের সরকার মার্কেটের ফয়সাল এন্টারপ্রাইজকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করাসহ সর্বমোট ৩টি প্রতিষ্ঠান ডিমের আড়ৎকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইটি প্রতিষ্ঠানের মালিক জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয় এবং পরে জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
    উল্লেখ্য কাজী ফার্মে উৎপাদিত সব ডিম প্রস্তাবিত দরের চেয়ে বেশি দর হাঁকিয়ে নিলামের মাধ্যমে সব ডিম ক্রয় করে অতি মুনাফা লাভের আশায় বাজারে অস্থিরতা সৃষ্টি করে তারা। উক্ত প্রতিষ্ঠানে ডিম ক্রয়-বিক্রর কোনো কাগজপত্র দেখাতে পারেনি, এমনকি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ৩০ জুন ২০২২ইং তারিখে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ সকল অপরাধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফয়সাল এন্টারপ্রাইজের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়, কিন্তু আইন অমান্য করে তারা পরের দিন থেকেই তাদের প্রতিষ্ঠান খোলা রাখেন। এ রকম অনেক ২নাম্বার প্রতিষ্ঠান রয়েছে আশুলিয়ায়। আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া ডাক্তার, ভুয়া কবিরাজ, ভুয়া উকিল, লাইসেন্সবিহীন ওষুধের দোকান সিন্ডিকেটের মাধ্যমে নকল, ভেজাল ওষুধ বিক্রি ও বিভিন্ন নকল পণ্য বাজারে ওপেন বিক্রি করা হচ্ছে।
    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর-খান বলেন, জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে তাদেরকে সহায়তা করি আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ স্যারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। তিনি আরো বলেন, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫টি ফার্মেসীকে জরিমানা করা হয়, এবং এসময় ২টি ফার্মেসী বন্ধ করে পালিয়ে থাকার অপরাধে নোটিশ দিয়ে বন্ধ করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সংশোধন নিয়ে এখনো রয়েছে বিভিন্ন জটিলতা-হয়রানি

    জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সংশোধন নিয়ে এখনো রয়েছে বিভিন্ন জটিলতা-হয়রানি

    বিশেষ প্রতিনিধিঃ জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন ভুল সংশোধন করতে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ, এ নিয়ে এখনো রয়েছে বিভিন্ন জটিলতা। বেশিরভাগ নাগরিক ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।
    জানা গেছে, পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ এরকমই হয়রানির শিকার হয়েছেন। জাতীয় সেবা পেতে জনগণ আর কত হয়রানির শিকার হবে? এই প্রশ্ন সংশ্লিষ্টদের কাছে ভুক্তভোগীদের।
    জাতীয় পরিচয়পত্র সংশোধন করা নিয়ে এক নারী ঢাকার আদালতের সাহায্য সহযোগিতা নিতে হয়েছে, তারপরও সমাধান হয়নি। জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে সমস্যার কারণে করোনা টিকা নিতে পারছেন না অনেকেই। পাবনা জেলার সুজানগরের এক শত বছরের বৃদ্ধ মানুষ জীবিত থাকলেও নথিপত্রে তাকে মৃত দেখানো হয়। তার ভোটার আইডি নং ৭৬১৮ ৩৭৬৩৩৫৫২৬। নাম তার মোঃ লোকমান হোসেন মন্ডল, তিনি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। জাতীয় পরিচয়পত্রে ভুল করার কারণে সূত্রমতে, সেসময় তার বয়স্ক ভাতা ৮মাস ধরে বন্ধ থাকে। এ রকম জীবিত মানুষ মৃত, নাম ভুল, বাবার নাম ভুল, মহিলাদের স্বামীর নাম ভুল এবং জন্ম তারিখ ভুলসহ জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নিয়ে হয়রানির শেষ নেই ভুক্তভোগীদের।
    দেশের প্রতিটি নাগরিকের সরকারি জাতীয় সেবা পাওয়ার অধিকার আছে কিন্তু জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ভুল সংশোধন করতে গিয়ে বেশিরভাগ জনগণের হয়রানি শিকার হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, এটি জাতীয় সমস্যা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহজ ভাবে সংশোধন করার দাবি জানান সচেতন মহল। জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) হারিয়ে ফেলেছেন, ফরম/স্লিপ নেই, আইডি নাম্বার মনে নেই, জন্ম তারিখ মনে নেই। ফেস ভেরিফাই হচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যার কারণে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন উত্তোলন করতে পারছেন না অনেকেই। এটি জাতীয় সমস্যা। এ নিয়ে সংশোধন করতে গিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে সঠিকভাবে সেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন অনেক নাগরিক।
    রাজধানী ঢাকা ও সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদসহ দেশের প্রায় প্রতিটি এলাকায় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন এর ব্যাপারে জনগণের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে কিছু তথ্যঃ এক কপি ছবি যাহার জন্ম নিবন্ধন তাহার। টিকা কার্ড। মা, বাবার ভোটার আইডি কার্ড এর ফটো কপি। মা, বাবার ডিজিটাল জন্ম সনদ এর ফটো কপি। ০১-০১-২০০১ এর আগে যার জন্ম তাহার মা, বাবার জন্ম সনদ লাগবে না। বিদ্যুৎ বিল ফটো কপি লাগবে। মোবাইল নাম্বারসহ আরও অনেক কিছু লাগবে শিক্ষার্থীদের স্কুল কলেজে ভর্তির সময়। এরকম পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের কদিম মাল ী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদে জনগণকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নানারকম সমস্যার কথা বলে সেবাদানে অনৈতিক সুবিধা নিয়ে থাকেন।
    জাতীয় সেবা এখন আপনার হাতের নাগালে। জাতীয় পরিচয়পত্র-সমাধান কেন্দ্র নামের একটি সূত্র জানায়, আমরা সকল কাজে অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি, সেখানে ৪টি নাম্বার দেওয়া হয়েছে, এর মধ্যে একটি ০১৮১১৭৬২৩৬৯। বিশেষ করে নির্বাচন কমিশন জানান, আইডি কার্ড উত্তোলন, সংশোধন, নিবন্ধন, সকল কাজ খুব দ্রুত সময়ে র্নিভুল ভাবে করার জন্য নির্বাচন কমিশন সবসময় চেষ্টা করে আসছেন। মূলতঃ জন্মনিবন্ধন ও ভোটার আইডি কার্ডটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পত্তি। এই বিষয়ে দায়িত্বে থাকা যদি কেউ অনিয়ম করে আর জনগণের সেবা না দিয়ে তাদেরকে হয়রানি করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট উপর মহলের প্রশাসনের দাবী। তবে উক্ত ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর জনসাধারণের হয়রানি কিছুটা কমেছে। অভিযোগ- যেকোনো ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিক এর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। অনেকেই বলেন, বর্তমানে চোরে চোরে খালাতো ভাই, সবাই সচেতন হোন আর চোরদেরকে ধরতে সংশ্লিষ্টদের সহযোগীতা করুন। পর্ব-১

  • কুড়িগ্রামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তাদের মতবিনিময় সভা

    কুড়িগ্রামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তাদের মতবিনিময় সভা

    “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী”-বললেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম

    ০৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, পিভিএমএস কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও নবনিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ও উপজেলা মহিলা প্রশিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন। এসময় নবনিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ও উপজেলা মহিলা প্রশিক্ষিকাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। মতবিনিময়কালে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ডি-নথিসহ ডিজিটাল সমস্ত প্লাটফর্ম ব্যবহার করে অফিসের কাজকে আরো গতিশীল করতে হবে, যাতে সুবিধাভুগী সাধারণ মানুষ অতি সহজে সেবা গ্রহণ করতে পারে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। ভাষার মাসে ভাষা শহীদ আনসার কমান্ডার আব্দুর জব্বারসহ সকল শহীদদের স্মরণ করে তিনি বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্লান্তি কালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে উক্ত পরিস্থিতি অত্যান্ত সুচারুরুপে সামাল দিতে সক্ষম হয়েছে। এ বাহিনী তার কার্যক্রমের মাধ্যমে জনমনে আস্তার সৃষ্টি করেছে”।

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, ৯টি উপজেলার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

  • নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান

    নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
    বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান। নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে ফেব্রুয়ারি মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার সাথে সঙ্গে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে তিনি তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। সকল পুলিশ সদস্যকে এক হয়ে জনগণ ও দেশের কল্যাণ এর জন্য কাজ করে স্মার্ট পুলিশ গঠনে যথাযথ দায়িত্ব পালত করতে নির্দেশ প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। থানা, তদন্তকেন্দ্র এবং পুলিশ ক্যাম্প সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে একদিন শনিবার “ক্লিনিং ডে”পালনের নির্দেশনা অনুযায়ী কাজ করায় সকলকে ধন্যবাদ জানান। তিনি পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, পিতা-মাতার প্রতি উত্তম আচরণ, নৈতিকতা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, অশোভন আচরণ পরিহার করা, ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কেউ যেন কোন অসদুপায় অবলম্বন না করে, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ কার্যক্রম হবে এই মর্মে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বলেন।
    বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের চাহিদা মোতাবেক টিভি, ফ্রিজ, চেয়ার, খাটিয়া ও আইপিএস এর ব্যবস্থা করায় স্ব স্ব থানা ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
    তিনি জানুয়ারি মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নড়াইল জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সদর থানার এসআই (নিঃ) শাহ আলম, নড়াইল জেলার শ্রেষ্ঠ এএসআই(নিঃ) কাজী মাহফুজ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের শ্রেষ্ঠ অফিসার এসআই (নিঃ) ফিরোজ আহম্মেদ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা ডিবির এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান, ট্রাফিক শাখার শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসেবে টিএসআই/ মোঃ জসিম রানাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক সম্মানী প্রদান করেন। এছাড়াও নড়াইল পুলিশ লাইন্সের সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন করায় বিশেষ পুরস্কার আরআই মোঃ আবুল হোসেন, জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার স্বরূপ আর্থিক সম্মানী প্রদান করেন।

    এছাড়া মাননীয় আইজিপি কর্তৃক পুলিশ হেডকোয়ার্টার্স , ঢাকা কর্তৃক প্রদত্ত নড়াইল জেলা সদর থানা পুলিশ কর্তৃক অনলাইনে প্রতারণার সাথে জড়িত দুইজন প্রতারক গ্রেফতার সংক্রান্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); জেলা গোয়েন্দা শাখা নড়াইলের বিশেষ অভিযানে বিকাশে টাকা আত্মসাৎ ও প্রতারণায় ০১জন প্রতারক গ্রেফতার সংক্রান্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এসআই (নিঃ) ফিরোজ আহম্মেদ; নড়াইল জেলার লোহাগড়া থানায় ক্লুলেস গলিত লাশ উদ্ধার পূর্বক মামলার রহস্য উদ্ধার ও ০৩জন আসামি গ্রেফতার সংক্রান্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ জনাব মোঃ দোলন মিয়া অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নড়াইল; জেলার সদর থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেফতার সংক্রান্তে এসআই (নিঃ) সেলিম মহলদার ও এএসআই (নিঃ) মোঃ সাহেব আলীকে পুরস্কার স্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করেন।

    কল্যাণ সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, ইন্সপেক্টর ক্রাইম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নড়াইল কৃষি ও কারিগরি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি এনে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

    নড়াইল কৃষি ও কারিগরি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি এনে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইল কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি অনিয়ম সেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,

    লিখিত অভিযোগের কপি সুত্রে জানা গেছে, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ যোগসাজশে নিজের পছন্দের প্রার্থীকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন। গোপনে নিয়োগ দেওয়ার ছক তেরী করে যে পত্রিকা নড়াইলে আসে না সেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অধ্যক্ষ বাবু রমেশ বিশ্বাস। শুধু তাই নয় পরিক্ষার কোরাম পূরনের জন্য কলেজে কমিটির সদস্য’র এক ছেলেকে ফোলক্সি দেওয়ার জন্য আবেদন ও করিয়েছে। সুদক্ষ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছেন তিনি। প্রত্রিকায় নিয়োগ প্রকাশের বিষয়টি জানাজানি না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কলেজের অন্যান্য শিক্ষক কর্মচারীদের। যার ফলে স্থানীয় অনেক সৎ, যোগ্য মেধাবী চাকরি প্রত্যাশী এলাকায় থাকা সত্বে ও তারা আবেদন করতে পারিনি। অনেকে আবেদনের বিষয় জানতে কলেজে গেলে তাদের কলেজ কতৃপক্ষ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু বলেনি।

    নিয়মনীতির কোন রকন তোয়াক্কা না করে খামখেয়ালী ভাবে কলেজ পরিচালনা করেছেন এই মহা মানব। বিগত সময়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিকট হতে বিভিন্ন সেকশনে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ও রয়েছে এই সিটি কলেজ শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি সময়ে কলেজটি এমপিও হওয়ায় তার অনেকটা দৌরাত্ম কমেছে। সিটি কলেজে চাকরি করলে ও সব খবরদারি তার কারিগরি এই কলেজে। নিজের রাজত্ব ধরে রাখতে কলেজে নামমাত্র রমেশ বিশ্বাসকে অধ্যক্ষের চেয়ারে বসিয়ে রেখেছে। অপরদিকে তার নিজ এলাকার নলদীচর গ্রামের ভগিরত চন্দ্র বিশ্বাসকে সভাপতির আসনে বসিয়ে সকল কার্য সুসম্পূর্ণ করছে। কোন রকম ভাবে কাগজে কলমে ধরতে পারা যাবে না এই শিক্ষক কে।

    এবিষয়ে জানতে অভিযুক্ত সিটি কলেজের শিক্ষক সসীম বিশ্বাস,বলেন, আমি ওই কলেজের প্রতিষ্ঠা। কাগজে কলমে কলেজের কোন কিছু আমি নই।

    নড়াইল কৃষি ও কারিগরি কলেজের সভাপতি ভগিরতচন্ত্র বিশ্বাস বলেন, নিয়ম মেনে পত্রিকায় সার্কুলার দেওয়া হয়েছে। গোপনে কোন কাজ করা হয়নি।

    নড়াইল কৃষি ও কারিগরি কলেজে অধ্যক্ষ রমেশচন্দ্র বিশ্বাস বলেন, দুটি কাগজে সার্কুলার দেওয়ার কথা দুটি কাগজে দেওয়া হয়েছে। কলেজে কোন তথ্য গোপন করা হয়নি।

  • শোক সংবাদঃ নৈশ্য প্রহরী শাহজাহান আলীর ইন্তেকাল

    শোক সংবাদঃ নৈশ্য প্রহরী শাহজাহান আলীর ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী শাহজাহান আলী গত ৫ ফেব্রুয়ারি সোমবার রাত ১০ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তিনি দীর্ঘদিন থেকে হার্টসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।

    ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের মরহুমের নামাজের জানাজা শেষে ঠাকুরপুকুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহঃ সাধারন সম্পাদক, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল হক, সমিতির সহঃ সভাপতি ও গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসদার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোজাহার হোসেন প্রমূখ।

    তার অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রী, আত্নীয়স্বজন, এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • লালমনিরহাটে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

    লালমনিরহাটে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৪জন কে গ্রেফতার করেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম,এর নেতৃত্বে এসআই নিজাম-উদ-দৌলা, এএসআই আঃ বারী সরকার, ও সঙ্গীয় ফোর্স সহ গত(৫ই ফেব্রুয়ারী)২০২৪ ইং সোমবার সন্ধার দিগে বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ থানাধীন ০৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ স্থানীয় মিলন বাজারে অবস্থিত জনৈক খিজির উদ্দিনের ছ মেইলের সামনে কাকিনা হইতে রংপুর গামী পাকা রাস্তার উপর হইতে পরিতোশ চন্দ্র রায়(২২), মজনু মিয়া(২০), শাফিউল মিয়া(২১),এবং সুমন চন্দ্র দাস(২১), ৬০বোতল ফেন্সিডিল, দুটি মোটর সাইকেল সহ ৪জন মাদকব্যবসায়ী গ্রেফতার করেন ডিবি পুলিশ। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।ডিবি অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম জানান কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ থানাধীন ০৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ স্থানীয় মিলন বাজার হইতে ৬০বোতল ফেন্সিডিল, দুটি মোটরসাইকেল সহ ০৪ জন মাদকব্যবসায়ী কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্লাহ ।

  • সাতক্ষীরা এগ্রিকালচার মেশীনারী মার্চেন্ট এসোসিয়েশনের আলোচনা সভা 

    সাতক্ষীরা এগ্রিকালচার মেশীনারী মার্চেন্ট এসোসিয়েশনের আলোচনা সভা 

    মো আজিজুল ইসলাম(ইমরান) 

    বাংলাদেশ এগ্রিকালচার মেশীনারী মার্চেন্ট এসোসিয়েশন সাতক্ষীরা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধা ৭টায় এসোসিয়েশনের সভাপতি আব্দুর রউপের সভাপতিত্বে সদরের নিউমার্কেট মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ সভাপতি কাজী কামরুল ইসলাম, ক্যাসিয়ার আব্দুর রহমান। 

    বক্তরা বলেন বাংলাদেশর কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে তাদের জিবিকা নির্বাহ করে। বাংলাদেশ এগ্রিকালচার মেশীনারী মার্চেন্ট এসোসিয়েশন দেশের কৃষি উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রাংশ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কৃষিতে বিপ্লব ঘটাতে চেষ্টা করে যাচ্ছে। আগামী দিন গুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। 

    এছাড়া সংগঠনের বাৎসরিক পিকনিক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেম আসুতোষ কুমার,সাুদুল হক,জয়ন্ত,আব্দুর রহমান,সহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ আরও অনেকে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আজিজুল ইসলাম।