Blog

  • এলিট গ্রুপের সহযোগিতায় মুক্তিযোদ্ধা ইলিয়াস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    এলিট গ্রুপের সহযোগিতায় মুক্তিযোদ্ধা ইলিয়াস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলার সদর উপজেলার সদর হাসপাতাল পৌরসভা, মিশনমোরড়, মোগলহাট, মহেন্দ্রনগর,হারাটির ও আদিতমারী উপজেলা সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধবয়স্ক নারী ও পুরুষের মধ্যে প্রায় ১২০০পিচ কম্বল ৪বারে শীতবস্ত্র বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন ফাউন্ডেশন এর আয়োজনে এডভোকেট ইকবাল হোসেন মামুন এর সভাপতিত্বে বৃদ্ধবয়স্ক নারী ও পুরুষের মধ্যে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন ফাউন্ডেশন এর উপদেষ্টা নারী নেত্রী নুরজাহান খাতুন রুনু, উপদেষ্টা তোফাজ্জল হোসেন তারা,এলিট গ্রুপের পক্ষে ইকবাল আহমেদ,আব্দুল হক,নুরুল ইসলাম,নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উজ্জল শেখ, শাহিনুর রহমান, তহিদুল হাসান খান টিটু, আলহাজ্ব মনির হোসেন, এরশাদ হোসেন মুরাদ, স্হানীয় গন্যমান্য এবং বিভিন্ন এলাকা থেকে আসা শীতবস্ত্র গ্রহন কারি সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ ।

  • এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ  বদলে দিলেন ত্রিশাল ভূমি অফিসের সেবার চিত্র

    এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বদলে দিলেন ত্রিশাল ভূমি অফিসের সেবার চিত্র

    ষ্টাফ রিপোর্টারঃ
    ভূমি একজন মানুষের শ্রেষ্ঠ অবলম্বন। মানুষ তার সারাজীবনের সঞ্চয় দিয়ে একখন্ড ভূমি কিনে সেই ভূমির প্রশাসনিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি যোগ্য হাতে না পড়ে তবেই বাড়ে জনভোগান্তি। ভূমি অফিসগুলোর দীর্ঘ দিনের জীর্ণতা আর দৈন্যতাকে পিছনে ঝেরে ফেলে নতুন উদ্যোমে ভূমি ব্যবস্থাপনা ও অফিস সিষ্টেম সংস্কারের ব্রত নিয়েই ত্রিশালে এসেছিলেন বর্তমান সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ । যিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন কর্মকর্তা।

    আমাদের দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জনগণের অভাব-অভিযোগই কেবল শোনা যায় নিত্য। তবে তাদের মাঝে ব্যতিক্রমও পাওয়া যায়। যারা নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের আস্থা ও প্রিয় মানুষ হয়ে ওঠেন। হয়রানি থেকে মুক্তি দেন মানুষকে। নিজের সরকারি দপ্তরকে করে তোলেছেন জনবান্ধব।

    যেখানে ভূমি অফিস মানেই ভোগান্তি, টাকার ছড়াছড়ি। সাধারণ মানুষের হয়রানি আর অসহায়তার জায়গা। সেখানে একটি স্বচ্ছ, ঘুষবিহীন ও জবাবদিহিতামূলক সেবাকার্যক্রম পাওয়ার ব্যবস্থা করেছেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ । তার নেতৃত্বে ত্রিশাল উপজেলা ভূমি অফিসের সব নৈরাজ্য দূর হয়ে সেখানে তৈরি হয়েছে আস্থার পরিবেশ।
    বর্তমান এসিল্যান্ড যোগদানের পর থেকে তার ইতিবাচক মনোভাবের কারণে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে সেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখা গেছে। জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রয়েছে অভিযোগ বক্স ও নিয়মিত তদারকি ব্যাবস্থা এবং সরাসরি অভিযোগের ভিত্তিতে দ্রুত সমস্যা সমাধানকরন কার্যক্রম। তাছাড়া এসিল্যান্ড অফিসে অফিসের সৌন্দর্য বর্ধায়ন সিটিজেন চার্টার ও জনসচেতনামূলক বিভিন্ন লিপলেটসহ নানা কার্যক্রম দেখা গেছে।

    জানা যায়, এই এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ নেতৃত্বে উপজেলার বেদখলকৃত সরকারি জমি উদ্ধার হয়েছে। মিসকেসে (নামজারি জমাভাগ খারিজ সংক্রান্ত) মামলা শুনানির মাধ্যমে খুব কম সময়ে নিষ্পত্তি করেন। সরকারি খাস জমি, খাস পুকুর রক্ষায়,বাল্যবিবাহ বন্ধ করনে সবসময় তৎপর রয়েছেন।তিনি দায়িত্বে থাকা অবস্থায় অর্ধ শত বাল্যবিবাহ বন্ধ করেছেন। ভূমি অফিসকে দালালমুক্ত করে গতিশীল করেছেন।

    এছাড়া এই কর্মকর্তা জমিসংক্রান্ত সব ধরনের সেবাগ্রহিতার অধিকার নিশ্চিত করে সবার কাছে ভূমি অফিসকে সহজ, স্বচ্ছ ভাবমূর্তি ও গ্রহণযোগ্য করে গড়ে তুলেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনসহ ভেজালবিরোধী অভিযান গতিশীল করেছেন। জনগণের সেবা প্রাপ্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেন। অফিসের নথি ব্যবস্থাপনা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ জনগণের সেবা প্রাপ্তির বিষয়টিকে বেশি সমৃদ্ধ করেছেন।

    অফিস টাইম সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত আগত ভূমি মালিকদের সমস্যা আন্তরিকতার সাথে শুনে তাৎক্ষনিকভাবে সমাধানের চেষ্টা করেন। পাশাপাশি সপ্তাহে একদিন আনুষ্ঠানিকভাবে ও গণশুনানী নিয়ে তাৎক্ষনিক প্রতিকারের চেষ্টা করেন। এমন অসংখ্য ভালো কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এ ভূমি কর্মকর্তা।

    মাঝে মধ্যে ব্যাক্তিগত পরিচয় লুকিয়ে ছুটে যান তিনি গ্রামের প্রত্যান্ত অঞ্চলে। কখনো ক্রিকেট খেলছেন, কখনো গ্রামের নদীতে নৌকা নিয়ে ঘুরছেন।কখনো মুমুর্ষ রোগীকে রক্ত দিতে ছুটে গেছেন হাসপাতালে।এ যেনো মানুষকে বুঝার, জানার দারুন চেষ্টা।

    এরই মধ্যে উপজেলার এই সহকারী কমিশনার (ভূমি) এখানে সবার কাছে প্রিয় কর্মকর্তা হয়ে ওঠেছেন। সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রিয় হয়ে উঠেছেন।

    হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। ইতিপূর্বে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। ত্রিশালে সহকারী কমিশনার ভূমি হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করার অবদান হিসাবে ইতিমধ্যে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

  • সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনলেন ময়মনসিংহের আরজুনা কবির

    সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনলেন ময়মনসিংহের আরজুনা কবির

    ষ্টাফ রিপোর্টারঃ
    দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।

    এদিন সকাল ১১ টার পর মনোনয়ন ফরম কিনলেন
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা,জেলা পরিষদ থেকে দুইবার নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ময়মনসিংহের জনবান্ধব নারী নেত্রী আরজুনা কবির।

    তিনি বলেন, আমি জন্মলগ্ন থেকেই আওয়ামী পরিবারের সন্তান।ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠি ছিলাম।
    আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ এলাকাকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলব। এই এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার, এমপি হবো জনতার।
    এছাড়া নারীদের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।

    এদিকে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

    এরআগে রোববার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির তারিখ জানায় আওয়ামী লীগ।

    উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ নিজ দলের এবং স্বতন্ত্রদের মিলে মোট ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

  • নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৪।
    ” বাংলা ইশারা ভাষার প্রচলন করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সমনে রেখে ০৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

    প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নলছিটি’র কনসালট্যান্ট ডা. আরাফাতুল ইসলাম সম্রাট’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি,৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল। উপস্থিত ছিলেন স্নায়ু ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সালেহা খাতুন, দপদপিয়া প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
    আলোচনা সভা শেষে ৬ জন শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে ৩টি হুইলচেয়ার ও ৩টি ট্রাইসাইকেল এবং ৭ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ৭টি স্মার্ট সাদাছড়ি এবং ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শীতবস্র বিতরণ করা হয়।

  • আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মনোনয়ন পত্র জমা দিলেন  কাউন্সিলর প্রার্থী স্বপ্না খন্দকার

    আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মনোনয়ন পত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী স্বপ্না খন্দকার

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক,উদীয়মান তরুণ নারী নেত্রী স্বপ্না খন্দকার।

    সিটি করপোরেশনের ১৩,১৪,১৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকাকে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ড গঠন করা, অনিয়ম, ঘূষ, চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক, বাল্য বিয়ে-যৌতুক ইভটিজিং মুক্ত সিটি করপোরেশন গঠনের প্রত্যয় নিয়ে বুধবার (৭ফেব্রুয়ারী) দুপুর ১২টায় এলাকার গন্যমান্য ব্যক্তি, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটানিং কর্মকর্তার নিকট মনোনায়ন ফরম জমা দেন তিনি।

    এসময় তিনি বলেন, সেবার ব্রত নিয়ে আমি ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন জানিয়েছেন, সেজন্য তাদের নিকট আমি কৃতজ্ঞতা জানাই। আমি মানুষের জন্য রাজনীতি করি; মানব সেবার জন্য রাজনীতি করি। আজ মনোনয়নপত্র দাখিল করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ১৩,১৪,ও ১৫ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে সবার জন্য কাজ করার সুযোগ দেবেন।

    বিগত ৫ বছরের অপরিকল্পিত উন্নয়নের কারণে তিনটি ওয়ার্ডের অনেক ক্ষতি হয়েছে। এলাকাবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবাই তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত করলে অবশ্য অগ্রাধিকার ভিত্তিতে এসব দুর্ভোগ লাঘব করা হবে। তিনটি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি খালের ড্রেজিংয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। মশার উপদ্রব রোধে প্রজনন কেন্দ্রগুলো ধ্বংস করা হবে। ময়লা আবর্জনা মুক্ত রাখা হবে। এ কাজে জনগণের সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, আমরা ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবো। আর তা করা হবে নাগরিক মতামতের ভিত্তিতেই। কাউন্সিলর কার্যালয়কে সাধারণ মানুষের জন্য আরও বেশি নাগরিকবান্ধব করা হবে, কেউ যাতে তার সমস্যা নিয়ে সহজেই আমার কাছে আসতে পারেন এবং তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করা হবে। এসময় তার সাথে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

    ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ০৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ শত টাকা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৫ টি বাইসাইকেল ও ২৫ জনকে ৬ হাজার টাকা ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১২ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৬০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম, উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা আকতার, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান।

  • রাঙ্গাবালীতে চেয়ারম্যানের অনাস্থা চেয়ে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

    রাঙ্গাবালীতে চেয়ারম্যানের অনাস্থা চেয়ে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী ঃ
    অনিয়ম দূর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান এ.কে শামসুদ্দিন আবুকে অনাস্থা দিয়েছে সকল মেম্বাররা। বুধবার দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অনাস্থার বিষয়টি প্রকাশ করেন ইউপি সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং ওয়ার্ড মেম্বার জালাল ডাক্তার । এসময় ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যের প্রত্যেকেই উপস্থিত ছিলেন।
    এর আগে মঙ্গলবার বিকেলে পরিষদের সকল সদস্যরা স্বাক্ষর করে চেয়ারম্যান আবু শামসুদ্দিনের অনাস্থার জন্য পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

    লিখিত বক্তব্য ও অভিযোগ উল্লেখ করা হয়, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান এ কে শামসুদ্দিন এর বিরুদ্ধে অনিয়ম দুর্নিতি অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার কারণে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের এর সদস্য ও সদস্যা বৃন্দ মোট ১২ জন অনাস্থাপ্রকাশ করেন যে, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সব উন্নয়ন মূলক কাজ কাবিখা, কাবিটা, টি আর, এল জি এসপি, এডিপি, মৎস, চল্লিশ দিন এবং উন্নয়ন মূলক তহবিল এর সকল কাজকর্ম চেয়ারম্যান একা করেন। ইউপি সদস্যদেন নামমাত্র সিপিসি করা হয়। কিন্তু কোন কিছু আলোচনা না করে আগাম স্বাক্ষর ও রেজুলেশন করেন। ইউনিয়ন পরিষদের রেজুলেশন কোন সদস্য বা সদস্যাদেরকে না পড়াইয়া শুধুমাত্র সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। বিগত এক বছর যাবৎ ইউনিয়ন পরিষদের কোন সদস্য বা সদস্যাগণকে সম্মানি ভাতা দেওয়া হয়নি। জন্মনিবন্ধন এবং টেক্স এর কোন হিসাব নিকাশ না দিয়ে নিজে আত্বসাৎ করেন। ৯নং ওয়ার্ড সদস্য মোঃ বেলায়েত হোসেনের কাছ থেকে সারের ডিলার ও টিউবওয়েল বাবদ দুই লাখ ৮০ হাজার টাকা নেন, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ বেল্লাল এর কাছ থেকে টিউবওয়েল বাবদ দুই লাখ টাকা, ৩নং ওয়ার্ড সদস্য আলী আক্কাসের কাছ থেকে মুজিব বর্ষের ঘর ও টিউবওয়েল বাবদ ৩ লাখ ৬০ হাজার টাকা ও ৮নং- ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন এর কাছ থেকে মুজিব বর্ষের ঘর বাবদ ৬০ হাজার টাকা নেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের অনেক অনিয়ম জন সাধারণের মাঝে পরিলক্ষিত হয়। জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাৎ করেন।

    এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, অনিয়ম দূর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগে চেয়ারম্যানের অনাস্থা চেয়ে সকল ইউপি সদস্যরা স্বাক্ষর করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্ত নিবেন।

    ##

  • উজিরপুরে নদীতে ইউএনওর অভিযান, বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার

    উজিরপুরে নদীতে ইউএনওর অভিযান, বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সন্ধানদী সহ কয়েকটি নদী থেকে মাছ ধরা অবস্থায় বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার করেছে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    উজিরপুর উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানাযায় ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে উজিরপুর মৎস্য দপ্তরের টিম সকাল থেকে রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল ১৫০০০, চরঘেরা ৫০০০,ছোট ফাসের নেট জাল ১৫০০ মিটার সহ মোট ২১৫০০ মিটার অবৈধ মাছ ধরার জাল ও দের কেজি ঝাটকা ইলিশ উদ্ধার করে। অভিযান টিমে ছিলেন বিকাশ কুমার নাগ ক্ষেত্র সহকারী, আবু জাফর একাউন্টেন্ট, সাব্বির হোসেন ক্ষেত্র সহকারী ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, অনিমেষ ঘরামী মাঠ সহায়ক, শফিকুল ইসলাম মাঠ সহায়ক। রাতেই উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় ও উদ্ধারকৃত মাছ পার্শ্ববর্তী আল ইসরা ইসলামিয়া মাদরাসায় দেয়া হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন যারা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে তারা দেশের শত্রু। যারা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। নিষিদ্ধ জালের এই অভিযান অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায়, একজনকে গলাকে*টে হ*ত্যা করেছে দু*র্বৃত্তরা

    আশুলিয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায়, একজনকে গলাকে*টে হ*ত্যা করেছে দু*র্বৃত্তরা

    হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ডেইরী ফার্মের ভিতরে কাজিম উদ্দিন মাদবর (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার নিজের ডেইরি ফার্মের ভিতরে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরেদহ উদ্ধারে কাজ শুরু করে। নিহত কাজিম উদ্দিন মাদবর (৫০) আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়া এলাকার ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে। উনি লিপি ডেইরি ফার্মের মালিক। লিপি ডেইরী ফার্মের কর্মচারী (রাখাল) আব্বাস আলি বলেন, আমি মুজারমিলে থাকি। ওখানে আমার বাসা। প্রতিদিন সকাল থেকে বিকেল পযর্ন্ত আমি এখানে কাজ করি। আজ সকালে আমি ফার্মে এসে ওই রুমে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রী এসে রুমের তালা খুলেন। তালা খোলার পরে উনি কান্না শুরু করেন। পরে উনার কান্নার শব্দ শুনে আমি এগিয়ে আসি। পরে দেখি উনার লাশ পড়ে আছে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকান্ডে রহস্য উন্মোচনে কাজ চলছে। অনেকেই জানান, আশুলিয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কখন যে কারে হত্যার শিকার হতে হয়

  • পাইকগাছায় স্কুল শিক্ষককে চেতনানাশক দিয়ে অচেতন করে স্বর্ণালংকর ও নগদ অর্থ লুট

    পাইকগাছায় স্কুল শিক্ষককে চেতনানাশক দিয়ে অচেতন করে স্বর্ণালংকর ও নগদ অর্থ লুট

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    খুলনার পাইকগাছায় শিশুসহ একই পরিবারের দুই সদস্যকে চেতনা নাশক ঔষধ মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের শিক্ষক আমিনুর রহমান লিটু (৪০) বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অচেতন শিক্ষক ও তার আড়াই বছরের শিশুকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিক্ষক লিটুর ছোট ভাই মাসুদ রানা জানান, সোমবার রাতে আমার বড় ভাই আমিনুর রহমান লিটুসহ তার পরিবারের সকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার ভাইপো অসুস্থ থাকায় আমার মা দ্বিতীয় তলায় বড় ভাইয়ের পাশের ঘরে ঘুমায়। বড় ভাইয়ের ছেলে অসুস্থ থাকায় বড় ভাবি রাতের খাবার খায়নি। আমার বড়ভাই ও তার আড়াই বছরের ছেলে সাদ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে দুর্বৃত্তরা ওই রাতেই মায়ের ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারীতে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সকালে ভাবী ডাকাডাকি করলে দেখে ভাই ও তার ছেলে অচেতন হয়ে আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার তাহেরা ইয়াসমিন পিংকি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনা নাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। আমিনুর রহমান লিটু ও তার আড়াই বছরের শিশু সাদ চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শুনে আমিসহ সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছিলাম। এর সাথে যারা জড়িত তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।