Blog

  • পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    বাংলদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি শিবানন্দ রায়, গফ্ফার খাঁ, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল হক কিনু ও মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সাংবাদিক বি সরকার, রিপন রায়, বিশ্বজিত অধিকারী, মনোজ কুমার মন্ডল, আশুতোষ মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম চ ল, উজ্জ্বল মন্ডল, পঙ্কজ কুমার বিশ্বাস, অসিত কুমার মন্ডল, সমারেশ বিশ্বাস, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব ময়নুল ইসলাম বাবু, কপিলমুনির সভাপতি আব্দুল মান্নান. লতার সভাপতি বিদ্যুৎ কুমার মন্ডল, চাঁদখালীর সভাপতি হাবিবুর রহমান হাবিব, গড়ইখালীর সভাপতি রজিকুজ্জামান সুমন, সাধারন সম্পাদক নাসিম, মলয় মন্ডল, তেজেন মন্ডল, ইমরান হোসেন, সিরাজুল ইসলাম ও জাহিদ হোসেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা ডরপ এর ইভল্ভ প্রকল্পের আওতায় মঙ্গল ও বুধবার অফিসার্স ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ সহায়ক ছিলেন, হেলভেটাস বাংলাদেশ প্রতিনিধি শাহরিয়ার মান্নান, সহ-সহায়ক ছিলেন ডরপ ইভল্ভ প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। উপস্থিত ছিলেন, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রাক্তন শিক্ষক মঈন উদ্দীন দফাদার, ডরপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আয়ূব আলী, মোবাররক হোসেন, রাজিয়া সুলতানা, খুকু মনি, নাসিমা আক্তার, জাহানারা বেগম, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, সুফিয়া বেগম, শারাফাত হোসেন, নূরুন্নাহার, ফাতেমা বেগম, নাজমা খাতুন, শ্রাবণী সানা, সন্ধ্যা সুলতানা, মিতা রানী দাশ, মুন্নী আক্তার সহ ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা সিএসও নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ।

  • পাইকগাছায় বিসিআরএল প্রকল্পের মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছায় বিসিআরএল প্রকল্পের মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ভালনারেবল ল্যান্ডস স্ক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের এক মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, বিসিআরএল প্রকল্পের ফারমার্স অরগানাইজেসন ফ্যাসিলিটেটর শিশির হালদার, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এসএম মফিজুর রহমান, এনামুল হক, আনোয়ার হোসেন, ইমরান সরদার, মৃণাল সরদার, রুবাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌসী মুনিয়া, তারিফুর রহমান, সুব্রত দেবনাথ, ইউপি সদস্য আয়ুব আলী, কৃষক রিনা পারভীন, লাভলী মন্ডল, লিপা মন্ডল, বন্ধনা রানী সরদার, রাখী সরকার। উল্লেখ্য, গ্লোবাল এনভারমেন্ট ফ্যাসিলিটি এবং বিশ^ খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫ বছর মেয়াদী বিসিআরএল প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় দেশের ৯টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করা হবে। যার মধ্যে খুলনার পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া সহ ৩টি উপজেলা রয়েছে। এ প্রকল্পের মূল লক্ষ ও উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তন জনিত পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকের করণীয়, কৃষকের জীবনমান উন্নয়ন, ফসলের উৎপাদন, স্বাভাবিক রাখা ও উৎপাদন বাড়ানো, উপযোগী কৃষিপণ্য বাজারজাত করণে পরিবহন ব্যবস্থার জন্য কুলিং ভ্যানের ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, শতভাগ মহিলা দ্বারা ভার্মি কম্পোষ্ট উৎপাদন, বীজ ব্যাংক স্থাপন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উন্নত বাজার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থার উন্নয়ন, মিনিপুকুর খনন করে পানি সংরক্ষণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ, কৃষক সংগঠনের মাধ্যমে সকল সুবিধা নিশ্চিত করা।

  • আশুলিয়ায় হোটেল ও বাসা বাড়িতে প্লাস্টিকের পাইপ দিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহার

    আশুলিয়ায় হোটেল ও বাসা বাড়িতে প্লাস্টিকের পাইপ দিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহার

    হেলাল শেখঃ ঢাকার সাভার আশুলিয়ায় হোটেল ও বাসা বাড়িতে প্লাস্টিকের পাইপ দিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহার-যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তিতাস গ্যাসের কর্তৃপক্ষ অভিযান চালালেও অবৈধ সংযোগ বাণিজ্য জমজমাট ভাবে চলছে। বর্তমানে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় রয়েছে বলে এলাকাবাসী জানায়, বৈধ গ্যাহকদের চুলায় গ্যাস থাকে না অবৈধ সংযোগ দেওয়ার কারণে এমনই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
    বুধবার (৭ ফেব্রুয়ারি ২০২৪ইং) বিকেলে সাভারের আশুলিয়ার গৌরিপুর সুমন হাসান ইস্টিকুটুম নামের হোটেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্লাস্টিকের পাইপ দিয়ে নেয়া তিতাস গ্যাসের অবৈধ সংযোগ অবাধে চালাচ্ছে। তিনি আশুলিয়া ইউনিয়নের গৌরিপুরের স্থানীয় মৃত রাজ্জাক মুন্সির ঘর ভাড়া নিয়ে ২ বছরের বেশি অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করছে। সেই সাথে সাভারের আশুলিয়ার ভাদাইল সুরুজ নামের এক দালাল গ্যাসের সংযোগ দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করছে। প্রতি মাসে ৪-৫টি অভিযানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন কর্তৃপক্ষ কিন্তু বিকেলে অভিযান শেষে রাতে আবারও অবৈধ সংযোগ দেয়া হয়। এ যেন চোর পুলিশের খেলা। সরকারের তহবিল থেকে প্রতিটি অভিযানে খরচ হয় প্রায় লক্ষাধিক টাকা, একই স্থানে ৭-৮ বার অভিযান চালানোর নজির রয়েছে, তাহলে সরকারের কত টাকা খরচ ও কত টাকা রাজস্ব হারাচ্ছে তার কোনো হিসাব নাই। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে প্রতিটি বাসা বাড়ি থেকে ৩০-৫০ হাজার টাকা নিয়ে থাকে দালালরা, হোটেল বা শিল্প-কারখানার সংযোগ হলে লক্ষাধিক টাকা নেয়া হয়, সরকারি সম্পদ নষ্ট করে গ্যাসের এ যেন চলছে জমজমাট বাণিজ্য।
    সূত্র জানায়, গত বছর (৩ আগস্ট ২০২২ইং) ঢাকার আশুলিয়ার কাঠগড়া মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করছেন সাভার তিতাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেওয়ার পরিস্থিতি বা সক্ষমতা আপাতত নেই, তাই গ্রাহকদের আশায় ঝুলিয়ে না রেখে গ্যাস সংযোগ স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য সরকারি সিদ্ধান্তটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে-কথাগুলো বলেছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার কাঠগড়া, ইউসুফ মার্কেট, তাজপুর, এদিকে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকা, মীর বাড়ি, চিত্রশাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি। তথ্যমতে, এসব অবৈধ সংযোগ দাতারা হচ্ছে জামগড়া এরাকার নাজিমউদ্দিন, সোহেল মীর, সাঈদ মীর, শামীম, শরীফ, মোস্তফাসহ ১৫-২০ জনের দালাল চক্র।
    অন্যদিকে ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর, তাজপুর, ইয়ারপুর এলাকার সিরাজ, হানিফ, জলিল, ফারুক, জামগড়া মীর বাড়ির জামাই হাবিবসহ আরও অনেকেই তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। গ্যাসের অবৈধ সংযোগ থেকে অগ্নিকান্ডে নারী ও শিশুসহ গত দুই বছরে সাভার ও আশুলিয়া এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪৫-৫০ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় শতাধিক মানুষ দগ্ধ হয়ে আহত হয়েছেন। এদিকে সিলিন্ডার গ্যাসের বোতলের দাম বেড়েই চলেছে, ওষুধের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাসের বোতল। অভিযোগ রয়েছে, বৈধ গ্রাহকদের চুলার গ্যাস টিপটিপ করে জ্বলে কিন্তু অবৈধ সংযোগের চুলায় সবসময় গ্যাস থাকে এর রহস্য কি?। তাদের দাবি-বৈধ গ্রাহকদের কাছ থেকে বিল ঠিকই নেয়া হয় কিন্তু গ্যাস না থাকার কারণ কি?। বিশেষ করে সরকারের উক্ত সিদ্ধান্তে দুই শ্রেণীর গ্রাহক সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, এদের মধ্যে এক শ্রেণি হলো রাজধানী ঢাকাসহ সাভার আশুলিয়ায় ও বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ও শহরের বাসা বাড়ি ফ্ল্যাটের মালিকেরা। আরেকটি হলো বিভিন্ন আবাসন কোম্পানিগুলো। তাদের মধ্যে অনেকেই গ্রাহকদের গ্যাসের পাইপলাইনের প্রতিশ্রুতি দিয়েছেন। আবাসন কোম্পানির অনেকেই বলেন, এখন গ্যাসের সংযোগ না পেলে তাদের প্লট, জমি ও ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। তারা অনেকেই দাবি করেন যে, গ্যাস সংযোগ নতুন করে আর কেউ পাচ্ছেন না, এতে গ্রাহকরা বেশি বিপাকে পড়েছেন কিন্তু অবৈধভাবে চলছে গ্যাসের হাজার হাজার সংযোগ। জানা গেছে, ২০১৮ইং সালে এলএনজি আমদানি শুরুর পর দীর্ঘদিন বন্ধ থাকা গ্যাসের সংযোগ নতুন করে শুরু হওয়ার কথা নীতিনির্ধারণী মহলেও শুনা যাচ্ছিল। তখন ঢাকা ও সাভার, আশুলিয়া এবং নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ সংযোগের সংখ্যা আরো বাড়িয়ে দেয় দালাল চক্র সিন্ডিকেটগুলো। গ্রাহকদের তারা আশ্বাস দেয়, কিছুদিন পরে গ্যাসের নতুন বৈধ সংযোগ দেওয়া শুরু করলে তারা এগুলোকে বৈধ করে দেবেন কিন্তু এখন এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পালায় এই গ্রাহকদের সংযোগও কাটা পড়েছে।
    জানা গেছে, সরকারি ভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ জোরেসোরেই মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, একটি অভিযানে সরকারের লক্ষাধিক টাকা খরচ হচ্ছে, অভিযানের দুইদিন পর আবার সেখানে অবৈধ সংযোগ দেয়া হয়, আবারও অভিযান চালানো হয়, এতে সরকার বেশি ক্ষতি হচ্ছে, এটা কারো মাথায় ঢুকছে না। গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে কিছুদিন আগে জ্বালানি বিভাগ উক্ত বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে তা বাস্তবায়নের আদেশ দিয়েছিলো। সূত্র জানায়, ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং টাকা জমা দেওয়া গ্রাহকদের আবেদনও বাতিল করা হবে। তাদের অর্থ ফেরত দেবে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো। বিতরণ সংস্থাগুলোর তথ্যমতে, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়া গ্রাহকের সংখ্যা প্রায় আড়াই লাখের মতো। গ্যাস ও খনিজ সম্পদ খাতের নেতৃত্ব প্রদানকারী সংস্থা পেট্রোবাংলার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বৈধ অবৈধ নানা উপায়ে এই শ্রেণির গ্রাহক সংখ্যা প্রায় ৮লাখ হবে। দেশে সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আলী ইকবাল মোঃ নুরুল্লাহ বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। গৃহস্থালিতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না। যেসব গ্রাহক সংযোগের জন্য আবেদন করেছেন এবং টাকা জমা দিয়েছেন, তাদের নাম আমাদের তথ্যভান্ডারে রয়েছে। আগামীতে এ বিষয়ে আমরা একটি সভা করে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করবো। বিঃ বা সংবাদ প্রকাশের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশে গ্যাস বিতরণে নিয়োজিত অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পশ্চিমা ল গ্যাস কোম্পানি ও সুন্দরবন গ্যাস কোম্পানি। এই সংস্থাগুলোর কর্মকর্তারাও জানিয়েছেন, আগামীতে সভা করে তারা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা ঠিক করবেন। উক্ত ব্যাপারে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, গ্যাসের অবৈধ সংযোগ কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না।
    সাভার ও আশুলিয়ার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মাদ সায়েম বলেন, সাভার ও আশুলিয়ায় তিতাস গ্যাসের বৈধ গ্রাহক সংখ্যা ৫২ হাজারের বেশি হবে। শিল্প গ্রাহক সংখ্যা ১৫০০। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে সাভার থানায় ৬টি ও আশুলিয়ায় ৪৮টি মামলা করা হয়েছে। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের অভিযান অব্যাহত আছে।

  • পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    গতকাল বুধবার পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
    আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্ত রায় প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক , সাংবাদিক ও অভিভাবকগণ ।
    আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নড়াইল পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গোপালগঞ্জ থেকে  গ্রেফতার

    নড়াইল পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গোপালগঞ্জ থেকে গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে পুলিশের অভিযানের ২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। শিশু ধর্ষণের ঘটনায় জড়িত আসামি মাহবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২)কে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। ধৃত আসামি মাহাবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২) নড়াইল জেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম ওরফে ধলন শেখের ছেলে। গত (৪ ফেব্রুয়ারি) দুপুর নড়াগাতী থানাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে টিফিনের জন্য বাড়িতে যাওয়ার পথে আরিফের বাড়ির পূর্ব পাশে রাস্তার উপর পৌঁছালে ধর্ষক মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক তার জামাতা রানা শেখের পরিত্যক্ত একচালা ঘরের মধ্যে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আসামি ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এই ঘটনার প্রেক্ষিতে গতকাল (৬ ফেব্রুয়ারি) ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশে আসামি গ্রেফতারের জন্য নড়াগাতি থানার একটি চৌকস টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মাঠে নামে। এরই ধারাবাহিকতায় কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর তত্ত্বাবধানে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মাহবুবুর রহমান, এসআই (নিঃ) নয়ন বিশ্বাস, এসআই (নিঃ) মফিজ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুধবার (৭ফেব্রুয়ারি) দুপুরে সময় গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল গ্রামের আসামি মাহাবুবুর রহমানের আপন ভাই বাকীবিল্লাহ শেখের বসতবাড়ি হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

  • ব্যাংক এশিয়ার টাকা লোপাট ঝিনাইদহে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

    ব্যাংক এশিয়ার টাকা লোপাট ঝিনাইদহে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংক এশিয়ার এজেণ্ট ব্যাংকিং থেকে প্রবাসি’র ৬৩ লাখ টাকা গায়েব হওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। বুধবার কোটচাঁদপুর থানায় ব্যাংক এশিয়ার ঝিনাইদহ এজেণ্ট ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনসীপ অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামী করা হয়েছে কোটচাঁদপুর উপজেলার জগদেশপুর গ্রামের মৃত কওসার মÐলের ছেলে ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য রাজিবুল কবির রাজিব তার আপন ভাই মনিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার দিনব্যাপী ঢাকা থেকে আসা তদন্ত দলের দুই সদস্য ব্যাংটির ঝিনাইদহ শাখায় এ সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করেন। ব্যাংক এশিয়ার ঝিনাইদহ শাখার ম্যানেজার সাইফুর রহমান জানান, ঢাকার তদন্ত দল নিবিড় ভাবে বিষয়টি তদন্ত করে কোটচাঁদপুর এজেন্ট ব্যাংকিংয়ের বিপুল পরিমান গ্রাহকের টাকা লোপাট করা তথ্য পান এবং টাকা উদ্ধারের স্বার্থে মামলা করার সিদ্ধন্ত গ্রহন করা হয়। কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের কুয়েত প্রবাসী রোকনুজ্জামান রোকনের সঞ্চয়ী হিসাব নং-১০৮৩৪৪৪০০৬১০৬ এবং মুনাফা সঞ্চায়ী দুটি হিসাব নং-১০৮২৭৪৪০০০০০৮ ও ১০৮২৭৪৪০০০০০৯ থেকে প্রায় ৬৩ লাখ টাকা গায়েব করে দেন রাজিব। বিষয়টি নিয়ে রোকনুজ্জামান ব্যাংক এশিয়া এজেণ্ট ব্যাংকের সাবেক এজেণ্ট মনিরুল ইসলাম (বর্তমান ঝিনাইদহ ডাচ বাংলা ব্যাংকে কর্মরত) ও পরবর্তী এজেণ্ট তার ভাই রাজিবুল কবিরের বিরুদ্ধে এজেণ্ট ব্যাংকিং ডিভিশন, ব্যাংক এশিয়া লিমিটেড ঢাকা, ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখা ও বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে টাকা লোপাটের বিষয়টি ধরা পড়ে। মামলার বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ঝিনাইদহ এজেণ্ট ব্যাংকিংয়ের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুইজনকে আসামী করা হয়েছে। অভিযোগটি গ্রহন করে পুলিশ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পক্রিয়া শুরু করেছে বলেও ওসি জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান

    নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান।
    নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ফেব্রুয়ারি) সকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে (জানুয়ারি/২০২৪) মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
    পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতার এর সহযোগিতা করায় বাঁশগ্রাম ইউনিয়নের টাবরা গ্রামের গ্রাম পুলিশ বিপুল মন্ডলকে নড়াইল জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসাবে পুরস্কার স্বরূপ অর্থ প্রদান করেন।
    অপরাধ পর্যালোচনা সভায় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • তানোরে দুশ” মিটার রাস্তা না থাকায় ৫০ পরিবারের দুর্ভোগ

    তানোরে দুশ” মিটার রাস্তা না থাকায় ৫০ পরিবারের দুর্ভোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সুকদেবপুরপুর্বপাড়া (মুন্নাকুড়ি) গ্রামে মাত্র ২০০ মিটার রাস্তার জন্য প্রায় ৫০টি পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে এসব মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কারণ কাদাময় পিচ্ছিল এই রাস্তায় যাতায়াতের সময় পা পিছলে পড়ে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনকি সেই আশঙ্কায় এসব পরিবারের অনেক বয়োজ্যেষ্ঠরা বাড়ির বাইরে আসতে পারে না। গ্রামে যাতায়াতের একমাত্র
    রাস্তা দীর্ঘদিনেও প্রশস্ত না করায়
    কোমলমতি শিশুদের বর্ষা মৌসুমে
    স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পুকুর পাড় দিয়ে পায়ে হাটা যতটুকু রাস্তা ছিল, প্রটেকশন ওয়াল না থাকায় তার অর্ধেক রাস্তা পুকুরের পেটে গেছে। গ্রামবাসী এবিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
    এবিষয়ে জানতে চাইলে তিন নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আব্দুল আলিম বলেন, এই রাস্তাটি প্রশস্ত ও হেরিং বন্ড না করায় প্রায় ৫০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তিনি এবিষয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন মহলে দৌড়-ঝাঁপ করেও রাস্তার কোনো ব্যবস্থা করতে পারেননি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন বলেন, রাস্তাটি করা অতীবও জরুরী।#

  • কালীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরন

    কালীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় গত(৭ই ফেব্রুয়ারী)২০২৪ইং বুধবার গ্রুপ ক্যাম্পেইন করে ও বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধবয়স্ক ও অসহায় এবং অসুস্থ ব্যক্তিদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বুধবার পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ অসহায় ও বৃদ্ধ বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করেন। গোড়ল ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার বলেন হামাকে এইবার কেউ কম্বল দেয় নাই, ঠান্ডায় কেপে কেপে থাকি,হামাকে ঐ বাবাজি কম্বল দিল খুবই ভাল লাগল। সার্বিক সহযোগিতা করেন ভোলান্টিয়ার মোঃ মামুন মিয়া ও মোঃ স্বাধীন ইসলাম।

    হাসমত উল্লাহ ।