Blog

  • ত্রিশালের কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ত্রিশালের কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    আরিফ রববানীঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শিক্ষা নগরী কাঁঠাল ইউনিয়নের কালির বাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত প্রতিযোগিতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তার বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড,দেশের উন্নয়নে শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নাই। তাই প্রতিটি পরিবারে শিক্ষার হার বৃদ্ধি করতে দেশরত্ন শেখ হাসিনা বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন। সমাজের প্রতিটি পরিবারকে “শিক্ষিত করার মাধ্যমে, উন্নয়নের পথ অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন, পরিবারের একতাই পরিবারের উন্নয়নের মূল শক্তি। সুশিক্ষার ফল খুবই মিষ্ট হয়। তাই শিক্ষাঙ্গন সহ সর্বক্ষেত্রেই উন্নয়নের জন্য একাত্মতা পোষন করতে হবে। শিক্ষা গ্রহনের অবসরে তিনি সকল শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে তাদের কে তিনি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। এসময় কালির বাজার স্কুল এন্ড কলেজকে এমপিও ভুক্ত করণ,মাঠের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে বিভিন্ন সহযোগীতা বরাদ্ধের আশ্বাস দেন আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন

    এর আগে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ফজলে রাব্বির সভাপতিত্বে প্রতিযোগীতানুষ্ঠানে অতিথিবৃন্দের আগমনে সম্মাননা ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ আতিকুল ইসলাম।

    কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন মল্লিক, প্রভাষক মোখলেছুর রহমান, স্থানীয় সমাজ সেবক রাশেদুল ইসলাম ছোট্টর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ,উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ আহসান হাবীব বাবু, আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন তরফদার,সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম পারভেজ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল হোসেন রকি,সহ সভাপতি ওমর ফারুক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামরুল হাসান নয়ন, জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল উপজেলার আহবায়ক সোয়েল মাহমুদ সুমন,সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সুমন,কাঁঠাল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির আগমনে তাকে শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ শত শত ছাত্রছাত্রী ফুলেল শুভেচ্ছা জানান।

  • টঙ্গীবাড়ীতে মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ  সেবা সংঘের ৪০ বছর পূর্তি অনুষ্ঠিত

    টঙ্গীবাড়ীতে মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের ৪০ বছর পূর্তি অনুষ্ঠিত

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের উদ্যোগে ৪০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

    মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে শরিফুজ্জোহা পাঠান এর সভাপতিত্বে আমিনুল ইসলাম বেপারীও বি এম সুমন এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শামসুল আরেফিন
    বিশেষ অতিথি ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা ,আঃ ওসমান গনি ,বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ বেপারী, সাবেক টঙ্গীবাড়ী উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান এমিলি পারভীন সাবেক টঙ্গীবাড়ি প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম , মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবার সাধারণ সম্পাদক বিএম সুমন,
    নুরুল ইসলাম বেপারী,শামসুল হক মরল, পান্না ব্যাপারী, মাকসুদুর রহমান ,নুর আলম বেপারী ।

    ৯ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার,সকাল ৯ টা হতে দুপুর ১টা মাধ্যমে উৎসব মুখোর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা হলরুমে প্রথমে পবিত্র ক্বোরআন তেলোয়াত ও
    জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভসুচনা করা হয় ।

    টঙ্গীবাড়ীতে মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের ৪০ বছর পূর্তিতে ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
    আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা তার বক্তৃতায় বলেন, মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত ৪০ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। মটুকপুর বেপারী বাড়ি সমাজ মাদকের বিরুদ্ধে সবাই একযোগে কাজ করছে, এই সমাজে যারা বসবাস করছে তারা খুবই সচেতন এই সমাজে অনেক মহান মুক্তিযোদ্ধারাও আছে। আমার কথা হল আপনারা একসাথে মিলেমিশে পুরো মটুকপুর গ্রামটাকে এই উপজেলাতে সুন্দর একটা গ্রাম উপহার দেবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যতটুকু সহযোগিতা দরকার আমি আপনাদের সহযোগিতা করব মাদক মুক্ত মটুকপুর গ্রাম আমাদের গর্ব।
    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি জসিম শেখ, নির্বাহী সদস্য আব্দুল কাদের খান,বাবু বেপারী, শরিফ বেপারী, নিলয় ব্যাপারী, সুমন বেপারী , ক্লাবের সদস্যবৃন্দ সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    কেক কেটে এবং সম্মাননা মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়

  • কুড়িগ্রামে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

    কুড়িগ্রামে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

    এম এস সাগর, কুড়িগ্রাম:

    কুড়িগ্রামে অধিক সংখ্যক উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম জেলা বিসিকের আয়োজনে (৮ফেব্রুয়ারি থেকে ১৭ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ) ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

    বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার ও কুড়িগ্রাম জেলার উদ্যোক্তাবৃন্দ।

    মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পন্য প্রদর্শিত করছে তাদের স্টলে। মেলায় আগত সকল সম্মানিত নাগরিকবৃন্দ এ সকল স্টল থেকে তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারবেন। কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানামাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সেলক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরন, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

  • প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

    প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

    (রিপন ওঝা, খাগড়াছড়ি)

    খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনি হতে দশম শ্রেণির নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন যে, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান।

    এই সময় তিনি বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা স্মৃতিচারণ করে বলেন, আমি ১৯৮১ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী ছিলাম। আমি যখন এ বিদ্যালয়ে আসি তখন স্মৃতিকাতর হয়ে পড়ি।

    তিনি আরো বলেন সারাদেশের ন্যায় পার্বত্য জেলার সকল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সাথে সাথে সংস্কৃতি চর্চা ও খেলাধুলার প্রতিও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে শিক্ষার্থীদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

    পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম ও শিশুদের তাদের দিকে তাকিয়ে আছে আগামীর স্মার্ট বাংলাদেশ। আগামীতে তারাই স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কাজ করবে। একদিন তারাই দেশের উন্নয়নে প্রতিনিধিত্ব করবে। দেশের উন্নয়নে কাজ করার জন্য যোগ্য নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবে। একদিন তারাই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে বলে বিশ্বাস করেন।

    উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আদনান’র সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাগণ, অভিভাবকগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নওগাঁ-২ আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধ পরিকর —ইসি-সচিব জাহাংগীর আলম

    নওগাঁ-২ আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধ পরিকর —ইসি-সচিব জাহাংগীর আলম

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্ণিং অফিসারের আয়োজনে ৯ ফেব্রুয়ারী বেলা ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো. গোলাম মওলা’র সভাপতিত্বে দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘নওগাঁ-২ আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর, ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে তার পরিবেশ এই আসনে রয়েছে।’ এ সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মমিন, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, ওসি বাহাউদ্দিন ফারুকী, নির্বাচন অফিসার আনিছুর রহমান সহ ৫৩ জন প্রিজাইডিং ও সকল সহকারী প্রিজাইডিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন।

    আবুল বয়ান।

  • সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ট্রাক  ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার-৮

    সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ট্রাক ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার-৮

    কেএম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৬টি ট্রাক ও ১টি পিকআপসহ ৮ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন নড়াইল লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মোঃ জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জ বাহুবল থানার দক্ষিণ ডুবাঐ গ্রামের মোঃ সমছু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২১), বগুড়া শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরা কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২), সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মোঃ মিলন (২১), সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিরা ৬টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যানে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের নিকটে থাকা ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৫ হাজার ৪৮০ কেজি (১১৩৭ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ৬টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।###

  • বরগুনার আমতলী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

    বরগুনার আমতলী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

    মংচিন থান তালতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ ইং সালের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
    ০৯-০২-২০২৪ইং শুক্রবার বেলা ২টায় বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল্লাহ নাসির।

    সভায় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতে গৃহীত সিদ্ধান্ত ও প্রতিষ্ঠাতার অনুমোদনক্রমে খান মোঃ সাইফ উদ দৌলা শাওন কে সভাপতি ও বিপ্লব চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদকে অনুমোদন দেওয়া হয়।

    কমিটির অপর সদস্যরা হলেন,মোঃ রেদোয়ান, সহ-সভাপতি (দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ), মোঃ আলিম সৌরভ,যুগ্ম সাধারণ সম্পাদক ( দৈনিক প্রতিবাদ), মানাফী ইসলাম নাজমুল,সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের বানী),মোসাঃ মৌসুমি,অর্থ ও দপ্তর সম্পাদক (দৈনিক বিজয় টিভি ২৪.কম),তামান্না ইসলাম, তথ্য,প্রযুক্তি,সাহিত্য ও গবেষণা সম্পাদক (দৈনিক মাতৃভুমির কথা),মোঃ মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য (দৈনিক বিশ্ব) ও নির্বাহী সদস্য, মোঃ রেজাউল করিম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত)।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।

  • নলছিটিতে মোটরসাইকেল শোভাযাত্রা করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড: এম আলম খান কামাল

    নলছিটিতে মোটরসাইকেল শোভাযাত্রা করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড: এম আলম খান কামাল

    নলছিটি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এমআর খান কামাল মোটরসাইকেল যোগে শোভাযাত্রা করে উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রচারনা শুরু করেছেন। শুক্রবার বিকেলে(৯ ফেব্রুয়ারী) দেড় শতাধিক মোটরসাইকেল যোগে চার শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়।

    নাহনমহল ইউনিয়নের নাচনমহল বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদিক্ষন শেষে পূনরায় নাচনমহল গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করেন।

    অংশ নেয়া নেতাকর্মীরা বলেন,আমাদের কামাল ভাই অত্যন্ত নিরহংকারী মানুষ। তিনি সবাইকে সম্মান করেন। তাই আমরা নলছিটি উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চাই।

    অ্যাডভোকেট এম আলম খান কামাল বলেন,আমি আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমুর আর্শিবাদ ও আপনাদের দোয়া নিয়ে বিজয়ী হওয়ার জন্য ভোটের মাঠে নেমেছি। আশাকরি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আমাকে প্রদান করে খেদমত করার সুযোগ দিবেন।

  • সততা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে-অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল

    সততা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে-অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুইবারের দপ্তর সম্পাদক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিধ ও শিক্ষানুরাগী ঘাগড়া ইউনিয়নের কৃতি সন্তান অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে সততা, দেশপ্রেম ও মানবসেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। যাতে তারা শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

    বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ঘাগড়া-বাড়েরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৪ সালের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল পুর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ দেওয়া-নেওয়ার মাধ্যমে গড়ে উঠে শিক্ষক-শিক্ষার্থীর সুন্দর সম্পর্ক। দাতা-গ্রহীতার সম্পর্কের চেয়ে অনেক পবিত্র এ সম্পর্ক। শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী কেবলই জ্ঞান লাভ করে না, তার উপদেশ ও পরামর্শ থেকে পায় জীবন ও চরিত্র গঠনের মূল্যবান নির্দেশনা। শিক্ষকের জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ হতে চাইলে তার প্রতি শিক্ষার্থীকে হতে হবে শ্রদ্ধাশীল ও অনুগত। থাকতে হবে তার ওপর গভীর আস্থা। আর তখনই শিক্ষক শিক্ষার্থীকে সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হবেন। এর ফলে সাধিত হবে শিক্ষার মহৎ উদ্দেশ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হবে সুন্দর পরিবেশ।

    ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ চৌধুরী রুবেল সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চর ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুর মোহাম্মদ মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

    অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল বলেন, শিক্ষক মহৎ সেবাদানে নিয়োজিত। তার এ সেবা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, যেমনি যায় না মা-বাবার সেবা সন্তানের প্রতি। মা-বাবা সন্তান জন্ম ও প্রতিপালনের গুরু দায়িত্ব পালন করেন আর শিক্ষক তাকে শিক্ষিত করেন। তার হৃদয়-মনকে জ্ঞানালোকে উদ্ভাসিত করেন। এসময় তিনি আগামী দিনে সদরবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করণে সকলের সহযোগীতায় এগিয়ে যেতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন ।।

  • সুন্দরগঞ্জের কিংবদন্তি সাংবাদিক ক্বারি আবু জায়েদ খাঁন আর নেই

    সুন্দরগঞ্জের কিংবদন্তি সাংবাদিক ক্বারি আবু জায়েদ খাঁন আর নেই

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য কিংবদন্তি সাংবাদিক ক্কারী আবু জায়েদ খাঁন (৬২) দীর্ঘদিন অসুস্থ থাকা পর শুক্রবার আনুমানিক ৯টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া…………রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন আছর বাদ নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের ফঁতেখাঁ গ্রামের মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে। তার নামাজে জানাজায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান মিঞা, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দসহ কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্বারি আবু জায়েদ খাঁন দৈনিক চাঁদনী বাজার, দৈনিক জনসংকেতসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকায় দীর্ঘ ৩৫ বছর ধরে সাংবাদিকতা করেছেন।