Blog

  • কুসিক উপ  নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ তাহসিন বাহার সূচনা

    কুসিক উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ তাহসিন বাহার সূচনা

    কুমিল্লা থেকে,তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হলেন ডাঃতাহসিন বাহার সূচনা, তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।গত ২০২২ সালে ১৫ জুন কুসিক মেয়র নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নির্বাচিত হলে অসুস্থতার কারনে সময় পাড় না হতেই গতবছর ১৩ ই ডিসেম্বর ২০২৩ সালে সিংগাপুর একটি হাসপাতালে মৃত্যু বরন করেন।তিনি দুবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করেন।

    গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা টাউন হলে নগর আওয়ামী লীগের সভায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চার বারের সাংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহার। তিনি বলেন আমরা ঐক্য বদ্ধ হয়ে নগরকে সাজাবো,সকলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত।এসময়
    ডাঃতাহসিন বাহার সূচনা বলেন আওয়ামী লীগের নেতা হিসেবে নয় সকলের নেতা হিসেবে সেবা দিবো।আমি নির্বাচিত হলে নগরকে পরিকল্পিত নগর গরবো।

  • খেলাধুলা মানসিক প্রসন্নতা বিরাজ করে মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে-  শাহেদা আইয়ুব কলি

    খেলাধুলা মানসিক প্রসন্নতা বিরাজ করে মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে- শাহেদা আইয়ুব কলি

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    গতকাল রাতে পটিয়ায় জমকালো আয়োজনে”জননেতা আলহাজ্ব আইয়ুব আলী শান্তি সংঘ” আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট মারুপ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারী নেত্রী শাহেদা আইয়ুব কলি, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দস্তগীরুল হক চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন ইউনুচ তালুকদার, আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, আবু তাহের মুন্সি,আলী করিম বাবু,ইয়াকুব আলী,ইসমাইল সোহেল,রবিউল্লাহ রবি,ইমন,আরাফাত,কপিল সহ অন্যারা
    প্রধান অতিথির বক্তব্যে নারী নেত্রী শাহেদা আইয়ুব কলি বলেন,খেলাধূলা নিছক আনন্দের বিষয় নয়, এর সঙ্গে সম্পর্ক রয়েছে দৈহিক সুস্থতা ও মনিসিক পরিতৃপ্তি। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয় অনস্বীকার্য। জ্ঞানার্জনের জন্য যেমন জ্ঞানচর্চা আবশ্যক তেমনই সুস্থ দেহ মনের জন্য খেলাধুলা বা শরীর চর্চা প্রয়োজন। খেলাধুলা মানসিক প্রসন্নতা বিরাজ করে মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।

  • ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে বিদায়,বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

    ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে বিদায়,বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

    নুরুল ইসলাম( টুকু)
    জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    শনিবার ১০( ফেব্রুয়ারী) ২০২৪ ইং সকাল ১০ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন এর মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছাত্রীদের বরণ, সাবেক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুস্ঠিত হয়েছে।

    এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমার সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।অনুষ্ঠানের শুরুতে স্কুলের সহকারী শিক্ষক ইয়াছিন মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু বক্কর।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদায়, বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুস্ঠানে আসতে পেরে নিজেকে আমি অনেক ধন্য মনে করছি । তিনি আরও বলেন সফলতার জন্য প্রবল ইচ্ছা থাকতে হবে এবং স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্ররিশ্রম করতে হবে।এই ছাত্রীরা একসময় দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন তাদের মেধা এবং শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এ সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষাকে এগিয়ে নিতে সরকার সব রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন এ ধারা অব্যহত থাকবে ।এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকল ধরনের সহযোগিতারও অব্যহত থাকবে বলেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন,ভাইবোনছড়া ইউনিয়ন এর চেয়ারম্যান সুজন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মনিরুউজ্জামান চৌধুরী, বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি,কান্তিলাল দেওয়ান,ভাইবোনছড়া কলেজের সভাপতি মংশি মারমা । এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক শিক্ষিকা,ছাত্র- ছাত্রী , সাংবাদিক,বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকগন, অভিভাবকসহ প্রমুখ।

    এসময় ১২৭ জন এস এস সি পরীক্ষার্থীকে বিদায় ও ১৫০ জন ষষ্ঠ শ্রেনীর ছাত্র- ছাত্রীকে ফুল দিয়ে বরণ ও ২২ জন সাবেক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রধান করা হয়।কৃতি শিক্ষার্থীরা হলেন, ওসমান আলী,লালন ত্রিপুরা,আব্দুর রহিম,জ্যাকসন চাকমা,বিটন চাকমা,দ্বিপন চাকমা,রুপন চাকমা,আকাশ বাবু ত্রিপুরা,জেবরিন নওশীন শশী,শ্যামল বিকাশ ত্রিপুরা,সুপ্রিয় চাকমা,মিরাজুল হোসাইন, প্রভাতী চাকমা,মোহনা চাকমা,বাবলু মারমা,শর্ত খীসা,বিপুলী চাকমা,তানিয়া আক্তার, জগদীস ত্রিপুরা,রেমি চাকমা,রেখা চাকমা,পারমি চাকমা।এসময় সাবেক ছাত্র ওসমান আলী তার বক্তব্যে বিদ্যালয়ের নানা সৃতিচারণ করেন এবং নবীন ও বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রাধান করেন।

    জানা যায়, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন এর এমপিওভুক্ত মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিস্ঠা করা হয়।প্রতস্ঠার পর থেকে বিদ্যালয়টি প্রতিবছর এস এস সিতে ভালো ফলাফল করছে। বিগত কয়েক বছর ধরে ইউনিয়ন এর মধ্যে এস এস সিতে পাসের হার সবচেয়ে ভালো।

    এই স্কুলটিতে প্রায় ১০০০ জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে। ১৪ জন এমপিও ভুক্ত শিক্ষক শিক্ষিকা, ৩ জন খণ্ডকালীন শিক্ষক ও ৭ জন কর্মচারী রয়েছেন।

  • হলিপথ আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    হলিপথ আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী এলাকায় অবস্থিত হলিপথ আইডিয়াল স্কুলের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১০ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি আরিফ রববানী, ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার রুনা বেগম আদুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলিপথ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন।

    বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রানা আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ভাবখালী ইউনিয়ন শাখার আহবায়ক মো : জুয়েল মিয়া, ইঞ্জিনিয়ার মো : আকাশ হাসান , সভাপতি বাংলাদেশ পলিটিক্যাল ইঞ্জিনিয়ার পাবলিক,আব্দুল কদ্দুস মন্ডল , মুনসুর আলী , লিয়াকত আলী মুন্সী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এসময় প্রধান অতিথি আব্দুস ছাত্তার সোহেল আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আরিফ রববানী, কোষাধ্যক্ষ ও পরিচালক আলাউদ্দিন রনি, পরিচালক মমিনুল ইসলাম সহ আরো অনেকে।

    অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সহ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার হলিপথ আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবে ১৪জন।

  • নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরো এগিয়ে নিতে হবে- এমপি আনিসুজ্জামান

    নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরো এগিয়ে নিতে হবে- এমপি আনিসুজ্জামান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ ৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে ত্রিশালের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই তার জন্য যা যা করনীয় করে দিবো, আমি আপনাদের কাছে সেরা শিক্ষাটা উপহার চাই। সেজন্য সকলে মিলেমিশে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে হবে।

    শনিবার (১০ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা ও বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এতে সভাপতিত্ব করেন নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্ডলি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

    এসময় তিনি বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি যেন তা ধরে রাখতে পারি এজন্য দোয়া করবেন। এছাড়া আমি আপনাদেরকে যে অঙ্গীকার দিয়ে ভোট চেয়েছি এখন তা বাস্তবায়নে কথা অনুযায়ী উন্নয়ন করা এখন আমার দায়িত্ব ও একমাত্র কর্তব্য। আমি যেন আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

  • শালিণ্য’র নতুন কমিটি গঠন সভাপতি কোহিনুর সম্পাদক কিশোর

    শালিণ্য’র নতুন কমিটি গঠন সভাপতি কোহিনুর সম্পাদক কিশোর

    খাইরুল ইসলাম মুন্না,

    তারুণ্যই পারে সকল প্রতিকূলতাকে প্রতিহত করতে এই স্লোগানে শালিণ্যর ৭ম দ্বিবার্ষিক সম্মেলন ও ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার। জাতীয় সংগীত, নিরবতা পালন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও অর্থরিপোর্ট পাঠ সহ সাংগঠনিক এবং সাধারণ আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহিম সরদার ও নির্বাচন কমিশনার আবুল খায়ের সবুজ এর তত্ত্বাবধানে ২০২৪-২৫ দুই বছরের জন্য ৩৯ সদস্য বিশিষ্ট শালিণ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

    কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, বিসিসি কাউন্সিলর কোহিনুর বেগম, সহ-সভাপতি এস.এম তাইজুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম জাফর, তানিয়া আফরোজ, শিখা রানী সাহা, মনিকা রায়, মুহাম্মদ মাসুমবিল্লাহ্, নাসরিন জাহান, তহমিনা বেগম, সৈয়দা হাজেরা মমতাজ, ইন্দ্রজিৎ কর্মকার, সম্পাদক কিশোর চন্দ্র বালা, কোষাধ্যক্ষ নীলঞ্জনা শীল, প্রধান সমন্বয়ক মাহফুজা খানম, সমন্বয়ক মানব সম্পদ বিভাগ টুনু রানী কর্মকার, সমন্বয়ক প্রশিক্ষণ বিভাগ মারুফা খানম, সমন্বয়ক প্রোগ্রাম বিভাগ আখতার হোসেন, সমন্বয়ক প্রচার ও প্রকাশনা বিভাগ রুবিনা আক্তার, সমন্বয়ক শিক্ষা বিভাগ শুক্লা রানী মল্লিক, সমন্বয়ক ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ সাবিনা আক্তার, সমন্বয়ক প্রকল্প সম্পসারণ বিভাগ সাহিদা আফরোজ, সমন্বয়ক সমাজ সেবা বিভাগ মেহনাজ বেগম, সমন্বয়ক পরিবেশ ও জলবায়ু বিভাগ নাসরিন আক্তার, সমন্বয়ক দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সাহিদা আক্তার, সমন্বয়ক মহিলা বিভাগ মুন্নি বেগম, সমন্বয়ক শিশু বিভাগ জোৎন্সা বেগম, সমন্বয়ক আইসিটি ইমন হোসেন তালুকদার, সমন্বয়ক যুব বিষয়ক মৌসুমী শর্মা, সমন্বয়ক স্বাস্থ্য বিভাগ সীমান্ত আচার্য্য, সমন্বয়ক সচিবালয় বিভাগ সৌরভ সাহা, সিনিয়র সদস্য সুভাষ চন্দ্র পাল, নির্বাহী সদস্যগণ হলেন আখতারুল কবির, জ্যোর্তিম্ময় চক্রবর্তী রতন, হাছিনা বেগম নীলা, শামীমা আক্তার, খাদিজা বেগম, মনি আক্তার ও রিংকু চন্দ।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিন্দা জানিয়েছে কর্মকর্তা পরিষদ

    নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিন্দা জানিয়েছে কর্মকর্তা পরিষদ

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রদূত অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকাশের নামে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপতৎপরতা পরিচালিত হয়েছে’ বলে মনে করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
    বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
    বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এর সভাপতি মোঃ মোকারেরম হোসেন মাসুম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত মিথ্যা, ষড়যন্ত্রমোলক, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীণ সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনামক্ষুন্ন হবে এমন সংবাদ পরিহার করার জন্যও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান তারা।

    এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রদূত অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। সংবাদটি পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত সংবাদটি মনগড়া ও অসত্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে স্বার্থানেষী মহল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও উপাচার্য মহোদয়ের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উচ্চতর কোর্স এমফিল ও পিএইচডি কোর্সকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মানসম্মত উচ্চ শিক্ষার প্রসার, উন্নত ও ক্রমবর্ধমান শিক্ষা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে চলছে। প্রকাশিত সংবাদটি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা ব্যাহত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বলে কর্মকর্তা পরিষদের কাছে প্রতীয়মান হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে আমরা এই মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীণ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইভাবে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনামক্ষুন্ন হবে এমন সংবাদ পরিহার করার জন্যও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ জানান -যে দেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা পরিচালিত হয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জ্ঞাপন করছে।

  • উজিরপুরে অবৈধ ড্রেজার দিয়ে খাল থেকে বালু উত্তোলন ঝুঁকিতে- বামরাইল ধামুরা সড়ক

    উজিরপুরে অবৈধ ড্রেজার দিয়ে খাল থেকে বালু উত্তোলন ঝুঁকিতে- বামরাইল ধামুরা সড়ক

    জুনায়েদ খান সিয়াম,

    উজিরপুর প্রতিনিধিঃ 
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর বামরাইল গ্রামের বামরাইল ধামুরা খালে অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

    এতে ঝুঁকিতে রয়েছে, স্থানীয় শহিদুল ইসলামের ছয় তলা ভবন, সরকারি পাকা রাস্তা, ও ব্রিজসহ  একাধিক স্থাপনা।
    বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সরদার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৯,৪৯,১৫০ টাকা বরাদ্দের  মাধ্যমে ৫০০ মিটার কার্পেটিং এর কাজটি বরিশাল জেলার বাকেরগঞ্জ  উপজেলার রিয়ালেন্স কনস্ট্রাকশন লিমিটেড টেন্ডার পান।
    কাজটি দেখাশোনার দায়িত্ব পান বামরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডর ইউপি সদস্য আল-আমিন ফরাজি।
    তিনি কাজের দায়িত্ব পেয়ে, ১০ জানুয়ারী পেশীশক্তি ব্যবহার করে অবৈধ আত্মঘাতী ড্রেজার বসিয়ে অধিক লাভের আশায় নবনির্মিত রাস্তায় বালু ফালাচ্ছেন।
    এ বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা মিরাজ ফরাজিসহ শতাধিক স্থানীয় জনতা প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত না করে বালু উত্তোলন অব্যাহত  রাখেন।

    ইউপি সদস্য আল-আমিন ফরাজি জানান, বালু তুলতে উপজেলা প্রকল্প কর্মকর্তা অয়ন সাহার অনুমতি রয়েছে, এ বিষয়ে তিনি অয়ন সাহাকে মোবাইল ফোনে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন সাংবাদিকদের।
    বালু উত্তলনের অনুমতির বিষয়ে উপজেলা  প্রকল্প কর্মকর্তা অয়ন সাহার কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি চিকিৎসার জন্য ঢাকায় আছি। এসে সাক্ষাতে কথা বলবো। অবৈধ আত্মঘাতী ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের  বিষয়  ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক  আশিকুর রহমান রাজুর কাছে জানতে চাইলে, তিনি বলেন রাতে  ফাইল দেখে  জানানো হবে।

  • hope for children ছোটবাড়ি প্রোগ্রাম  এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

    hope for children ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

    নুরুল ইসলাম (টুকু)
    সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    বৃহস্পতিবার ০৮ (ফেব্রুয়ারী) ২০২৪ ইং সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন এর ছোট বাড়ি পাড়া কমিউনিটি রির্সোস সেন্টার এ বিলিভার্স ইস্টার্ণ চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে এক ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

    এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ডাক্তার অনুতোষ চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পানছড়ি।
    ডাক্তার শ্যামল মিত্র চাকমা (মেডিকেল এসিস্ট্যান্ট) পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স।
    ডাক্তার ধনিষ্ঠা চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহালছড়ি।

    মেডিকেল ক্যাম্পে নানা বয়সি রোগীদের উপচেপড়া ভিড় ছিলো। রোগিরা চিকিৎসা সেবা নেওয়ার পর পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সৌজন্যে ফ্রিতে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ বিতরণ করা হয়।
    এসময় নানা বয়সি, প্রতিবন্ধি, নানা রোগে আক্রান্ত প্রায় ৩০০ রোগিকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় বয়োবৃদ্ধ এক রোগি বলেন এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প বাড়ির কাছে হওয়ায় চিকিৎসা সেবা নিতে পেরে অনেক বেশি উপকৃত হয়েছি।এলাকার শিক্ষিত ও সচেতন যুবক তরুণ সেন ত্রিপুরা বলেন গ্রামের হতদরিদ্র মানুষ গুলো অনেক সময় অসুস্থ হলেও অর্থের অভাবের কারণে দূর দূরান্তে গিয়ে চিকিৎসা করাতে পারেন না,এই ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়াতে গ্রামের দরিদ্র মানুষের অনেক বেশি উপকার হয়েছে এধরনের কার্যক্রম ভবিষ্যতে আরো বেশি হলে গ্রামের মানুষ আরো বেশি উপকৃত হবে।

    হোপ ফর চিলড্রেন এর সোস্যাল ওয়ার্কার সুনিল কান্তি ত্রিপুরা ও তপন বিকাশ ত্রিপুরার পরিচালনায় এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।এসময় ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ আলম এর নেতৃত্বে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এছাড়াও ডিকন ফাদার শরৎ ত্রিপুরা, ডিকন ফাদার কিনারাম ত্রিপুরা, রিগেন চাকমা,পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফার্মাসিস্ট শান্তিময় চাকমা,আলো জ্যোতি চাকমা স্বাস্থ্য পরির্দশকসহ সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে ভোটার হতে এসে ভারতীয় নাগরিক সহ আটক ৩

    উজিরপুরে ভোটার হতে এসে ভারতীয় নাগরিক সহ আটক ৩

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ভোটার হতে এসে ভারতীয় নাগরিক স্বামী – স্ত্রী সহ ৩ জন আটক হয়েছেন । বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের মাধ্যমে জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদে প্রত্যায়ন নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার হতে এসেছিলেন তারা।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ জানান ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রিভাইজিং অথোরিটি শুনানীতে সকাল থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান স্যার উপস্থিত ছিলেন দুপুরে ভারতীর নাগরিক সাবিত্রী বড়িয়া (২৯) উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ভোটার হতে আসেন। এসময় তার সাথে ছিলেন সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত আঃ ছালাম হাওলাদারের ছেলে ভারতীয় নাগরিকের স্বামী পরিচয়দানকারী মোঃ এবাদুল হাওলাদার (২৬) ও ভাসুর পরিচয়ধারী মোঃ এনামুল হাওলাদার (৩৩)। এ সময় তাদের কথা ও বাচনভঙ্গি তথ্য প্রদানে অসংগতি হওয়ায় তাদেরকে সন্দেহ হয়। নির্বাচন কর্মকর্তা আরো জানান সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার এর স্বাক্ষরিত অনলাইন জন্মনিবন্ধন ও সাতলা ইউনিয়নের নাগরিক মর্মে একটি প্রত্যায়ন ও একাধিক কাগজ পত্র পেয়েছি তবুও বিষয়টি আমাদের সন্দেহ হয় তখন থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ৩ জনকে আটক করা হয়।

    অভিযুক্ত সাবিত্রী বড়িয়া ওরফে হালিমা খানম বলেন আমি ভারতের উড়িষ্যা থেকে ২ মাস আগে বাংলাদেশে এসেছি। আমার সাথে এবাদুল হাওলাদারের সাথে বিবাহ হয়েছে । আমাদের ৫ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে। এবাদুল হাওলাদার বলেন আমি কাজের জন্য ৭ বছর আগে চোরাই পথে ভারতে যাই। ওই সময় সাবিত্রী বড়িয়া বর্তমানে হালিমার নামের সাথে আমার পরিচয় হয়। ভারতে থাকাকালীন আমাদের বিবাহ হয়েছে। দুই মাস আগে আমার স্ত্রী হালিমা ও সন্তানকে নিয়ে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশের এসেছি । বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য চেয়ারম্যানের জন্ম নিবন্ধন প্রত্যায়ন ও ভোটারের অঙ্গীকারনামা নিয়ে আবেদন করেছি। চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান আমার কাছে আবেদন করেছে আমি আবেদনের ভিত্তিতে জন্ম নিবন্ধন, প্রত্যয়ন ও ভোটার অঙ্গীকার নামায় সাক্ষর দিয়েছি। সে ভারতের নাগরিক কি না আমার জানা নেই । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান উপজেলা নির্বাচন কর্মকর্তার অভিযোগের ভিক্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।