Blog

  • খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    মিঠুন সাহা,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি।

    খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান এর সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনে সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর,জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া।

    এই সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা স্মৃতিচারণ করে বলেন, আমি ১৯৮১ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী ছিলাম। আমি যখন এ বিদ্যালয়ে আসি তখন স্মৃতিকাতর হয়ে পড়ি।

    তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে ছাত্রছাত্রী দের প্রতি আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে।তোমাদেরকে এই দেশকে এগিয়ে নিতে হবে।তার জন্য তোমরা ভালো ভাবে পড়াশোনা করবে।

    এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিবাবক সাংবাদিকবৃন্দসহ অনেকে।

  • মাদারীপুরের কালকিনিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নারীসহ আহত ১৫

    মাদারীপুরের কালকিনিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নারীসহ আহত ১৫

    মোঃ মিজানুর রহমান,বিশেষ প্র‌তি‌নি‌ধি/ একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচরে যায়। এতে কমপক্ষে আহত হয়েছে বাসের ২০ জন মহিলা ও পুরুষ যাত্রী।

    বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন নিহতের ঘটনা ঘটেনি।

    আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

    প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, পৌর এলাকার ভুরঘাটা থেকে যাত্রী নিয়ে লোকাল বাস আমানত শাহ (সাতক্ষীরা, ব-০৯১) মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের মুন্সীবাড়ী নামকস্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে করে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাস চালক সোবহান তালুকদার ও মনোয়ারা বেগমসহ ১৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। অনেকে আবার সামান্য আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

    পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েছে। আসলে বিষয়টি দুঃখজনক।

    উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি।

    এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (তদন্ত) ওসি মাগরুব তৌহিদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

  • কালকিনিতে গৃহবধুর লা*শ উদ্ধার”স্বামী ও ননদ আটক

    কালকিনিতে গৃহবধুর লা*শ উদ্ধার”স্বামী ও ননদ আটক

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে নুপুর বেগম-(২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী ও ননদকে আটক করে পুলিশ। নিহত নুপুর বেগম পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে ও একই এলাকার উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী। আজ শুক্রবার বিকালে নিহতের লাশ উদ্ধার করা হয়।
    নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার নিহত গৃহবধু নুপুর বেগমকে অসুস্থ অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। কিন্তু হাসপাতাল থেকে গত বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে আজ শুক্রবার দুপুরে ওই গৃহবধু পূনরায় অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদ ময়ুরি বেগমকে আটক করেন থানা পুলিশ।
    নিহতের বাবা রিপন বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়ে নুপুরকে তার স্বামী রানা ও তার ননদ ময়ুরি নির্যাতন করে হাসপাতালে ভর্তি করেছে। তাই সে মারা গেছে। আমি তাদের বিচার চাই।
    এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্বামী ও তার ননদকে আটক করা হয়েছে।

  • সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ট্রাক  ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার-৮

    সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ট্রাক ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার-৮

    কেএম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৬টি ট্রাক ও ১টি পিকআপসহ ৮ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন নড়াইল লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মোঃ জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জ বাহুবল থানার দক্ষিণ ডুবাঐ গ্রামের মোঃ সমছু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২১), বগুড়া শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরা কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২), সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মোঃ মিলন (২১), সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিরা ৬টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যানে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের নিকটে থাকা ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৫ হাজার ৪৮০ কেজি (১১৩৭ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ৬টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মেয়েকে অনশনে দিয়ে আসলেন বাবা

    বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মেয়েকে অনশনে দিয়ে আসলেন বাবা

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে প্রেমিক সোলায়মানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। পরে স্কুলছাত্রীর বাবা প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে মেয়েকে অনশনে দিয়ে আসনে। অনশনের পর থেকেই কলেজছাত্র সোলায়মান আত্মগোপনে।

    গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার প্রেমিক সোলায়মানের বাড়িতে অনশনে দিয়ে আসেন ওই স্কুলছাত্রীর বাবা। এরপর থেকে শুক্রবার পর্যন্ত অনশন করেন স্কুলছাত্রী। প্রেমিক সোলায়মান তাঁতিপাড়া এলাকার হাবিব মুন্সীর ছেলে ও তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী একই এলাকার বাসিন্দা।

    বিয়ের দাবিতে অনশনে থাকা স্কুলছাত্রী বলেন, ছয় মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। গতকাল রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর থেকে বের করে এনে শারীরিক সম্পর্ক করেন ওই কলেজছাত্র। এখন বিয়ে করতে অস্বীকার করছেন তিনি। বিয়ের কথা বললে নানা টালবাহানা করছে সোলায়মানসহ তার পরিবার। পরে আমার বাবা আমাকে বিয়ের জন্য এই বাড়িতে দিয়ে যায় আমাকে। আমি সোলায়মানকে বিয়ের জন্য গতকাল রাত থেকে অনশনে বসেছি। আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই অবস্থান করব। এঘটনার পর থেকে প্রেমিক সোলায়মান বাড়ি থেকে পালিয়েছেন।

    অনশনে থাকা স্কুলছাত্রীর বাবা বলেন, মেয়েকে সোলামানের সাথে বিয়ের জন্য তাদের বাড়ি দিয়ে এসেছি। আমার মেয়েকে বিয়ে না করলে আমি থানায় যাব। এঘটনার সঠিক বিচার চাই।

    এ বিষয়ে প্রেমিক সোলায়মানের পরিবারের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তালতলী থানার পরিদর্শক (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।

  • সুন্দরগঞ্জের কিংবদন্তি সাংবাদিক ক্বারি আবু জায়েদ খাঁন আর নেই

    সুন্দরগঞ্জের কিংবদন্তি সাংবাদিক ক্বারি আবু জায়েদ খাঁন আর নেই

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য কিংবদন্তি সাংবাদিক ক্কারী আবু জায়েদ খাঁন (৬২) দীর্ঘদিন অসুস্থ থাকা পর শুক্রবার আনুমানিক ৯টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া…………রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন আছর বাদ নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের ফঁতেখাঁ গ্রামের মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে। তার নামাজে জানাজায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান মিঞা, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দসহ কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্বারি আবু জায়েদ খাঁন দৈনিক চাঁদনী বাজার, দৈনিক জনসংকেতসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকায় দীর্ঘ ৩৫ বছর ধরে সাংবাদিকতা করেছেন।

  • লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,এর প্রেস ব্রিফিং

    লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,এর প্রেস ব্রিফিং

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাট জেলার আদিতমারী থানায় ভাইয়ের হাতে ভাই খুন আসামী মোঃ রবিউল ইমলাম, কে গ্রেফতার করেন।গত (৮ই ফেব্রুয়ারী)২০২৪ইং বৃহস্পতিবার লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,এর প্রেস ব্রিফিং করেন। জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আলমগীর রহমান ও অফিসার ইনচার্জ, আদিতমারী থানা মাহমুদ উন নবী ঘটনা স্থান পরিদর্শন করেন এবং পলাতক আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)এর নেতৃত্বে গঠিত আভিযানিক অভিযান পরিচালনা শুরু করে। আসামী রবিউল ইসলাম ঘটনার পরহতেই আত্মগোপনে চলে যায় এবং মিজানুর রহমানের মৃত্যুর খবর জানার পর সীমান্ত পারি দিয়ে ভারতে প্রবেশের সুযোগ খুজতে থাকে মর্মে তথ্য পাওয়া যায়। আভিযানিক টিম বিষয়টি অত্যন্ত আন্তরিকতা এবং যথাযথ পেশা-দারিত্বের সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় আসামী রবিউল ইসলাম হাতীবান্ধা থানা এলাকার দইখাওয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করবে। আভিযানিক দলটি তাৎক্ষনিকভাবে দইখাওয়া সীমান্ত এলাকাসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। আদিতমারী থানা পুলিশের তৎপরতা ও অভিযানের কারনে আসামী ভারতে পালাতে ব্যর্থ হয়। পরবর্তীতে শ্বশুর বাড়ী রংপুর এলাকা দিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার তথ্য পাওয়া যায়। যার প্রেক্ষিতে আসামী পারুলিয়া বাজারে এসে কৌশলে সিএনজি যোগে রংপুরের উদ্দেশে রওনা করে। স্থানীয় সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৭/০২/২০২৪ খ্রিঃ তারিখ রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৮নং চেংমারী ইউনিয়নের ক্লাববাজার গ্রামস্থ (আসামীর শ্বশুর বাড়ী এলাকা) আসামীর খালা শ্বাশুড়ি মোছাঃ পারুল, স্বামী মোঃ খাত্তার এর বাসা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ব বিরোধের জেরে ঘটনার দিন জমিতে সেচের জন্য নালা (ড্রেন) তৈরির সময় তর্কবিতর্কের একপর্যায়ে আসামী মোঃ রবিউল ইসলাম তার হাতে থাকা কোদাল দিয়ে ভিকটিম মিজানুর রহমানের মাথায় গুরুতর আঘাত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। গ্রেফতারের পর ধৃত আসামী রবিউল ইসলামের দেখানো মতে ঘটনাস্থল সংলগ্ন জনৈক সুমন নামক ব্যক্তির শ্যালো মেশিন ঘর হতে হত্যাকান্ডে ব্যবহৃত কোদালটি আলামত হিসেবে জব্দ করা হয়। অদ্য ০৮/০২/২০২৪ ইং তারিখে আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে আসামী ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালত আসামীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বাদী জমিলা খাতুন চম্পা (৩৮), স্মামী- মৃত মিজানুর রহমান, আদিতমারী থানাধীন বসিনটারী গ্রামের স্থায়ী বাসিন্দা। মামলার বিবাদী মোঃ রবিউল ইসলাম (৩৫), পিতা- মোঃ খায়রুল আমিন বাদীনির স্বামীর আপন ছোট ভাই অথাৎ মামলার বাদিনীর আপন দেবর হয়। বাদিনীর স্বামী ভিকটিম মিজানুর রহমান এবং আসামী মোঃ রবিউল ইমলাম উভয়েই তাদের পৈত্রিক ভিটা ভাগবাটোয়ারা করে পাশাপাশি ভাবে বসবাস করছে। পূর্ব হতে তাদের পৈত্রিক সম্পতির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ ছিল। বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আপোষ মিমাংসা হলেও আসামী রবিউল ইসলাম সব সময় মনে আক্রোশ পোষন করতো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ০৫/০২/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় আদিতমারী থানাধীন বসিনটারী গ্রামস্থ রেল লাইনের পার্শ্বে আসামী মোঃ রবিউল ইসলাম তার বর্গাকৃত জমিতে রোপনকৃত রোয়া ক্ষেত (বোরো ধান) দেখিতে যায়। ঐ সময় বাদিনীর স্বামী ভিকটিম মিজানুর রহমানও ঘটনাস্থলে গিয়ে তার জমিতে সেচ দেওয়ার জন্য আসামী রবিউল ইসলামের বর্গাকৃত জমি দিয়ে ড্রেন নেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে আসামী রবিউল ইসলাম পূর্ব ক্ষোভের বশবর্তী হয়ে ভিকটিমকে প্রকাশ্য দিবালোকে তার হাতে থাকা কোদাল দিয়ে ভিকটিমের মাথা বরাবর চোট মারলে উক্ত আঘাতে মাথার বাম পার্শ্বে লেগে কাটা ও গুরুত্বর জখম হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারন ভিকটিমকে অপরিচিত অটো ভ্যান যোগে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভিকটিমের অবস্থা আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য একই তারিখ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০৬/০২/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভিকটিম মৃত্যু বরণ করেন। তৎপ্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করলে আদিতমারী থানার মামলা নং- ০৬, তারিখ- ০৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২ পেনাল কোড ১৮৬০ রুজুপূর্বক তদন্তভার এসআই/মোঃ আমিনুল ইসলামের উপর অর্পন করা হয়। মামলাটির তদন্ত অব্যাহত আছে। পরবর্তী তদন্তে ঘটনার বিষয়ে আরো বিস্তারিত প্রকাশ পাবে।

    হাসমত উল্লাহ

  • শাজাহানপুরে  আরজেএফ’র কমিটি গঠন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শাজাহানপুরে আরজেএফ’র কমিটি গঠন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বগুড়া শাজাহানপুর উপজেলা শাখা কমিটি গঠনের লক্ষে শুক্রবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, কেন্দ্রীয় আরজেএফ’র যুগ্ম মহাসচিব রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক এবং বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটন। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আরজেএফ’র সহ-সাংস্কৃতিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় আরজেএফ’র নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা শাখার সাহিত্য ও শিক্ষা সম্পাদক ও শাজাহানপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ গোলাম আযম শামীম, শাজাহানপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সানোয়ার হোসেন,আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য মোঃ মহসিন আলী, সাধারণ পরিষদ সদস্য ও সদস্য সচিব শাজাহানপুর উপজেলা শাখা বগুড়া মো: শিবলু রহমান। আব্দুল কাইয়ুম, মোঃ গোলাম আযম,পাশা, মহিউদ্দিন, তৌফিক এলাহী আহমেদ, নাহিদ,সুজন, সোহেল রানা,ও মিজানুর রহমান মিলন । সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা সিদ্ধান্ত গৃহীত হয় ।

  • নাগরপুরে ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা ১৬২০ হেক্টর হলেও অর্জন ১৮০০ হেক্টর

    নাগরপুরে ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা ১৬২০ হেক্টর হলেও অর্জন ১৮০০ হেক্টর

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অধিক লাভের আশায়, নতুনভাবে উৎসাহী কৃষকরা উপজেলার চরাঞ্চলে বসত বাড়ির পাশে ও পতিত জমিতে চলতি মৌসুমে ভুট্টা চাষে ব্যাপক সফলতা এনেছে। বাজার দাম ভালো পাওয়ার আশায় চাষীরাও খুশি রয়েছেন।

    স্থানীয় চাষীরা জানান, উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদীর চরে অনেক জমি, বছরের পর বছর পতিত থাকে। এসব পতিত জমিতে তেমন কোন ফসল চাষ করা যায় না। তবে ঐসব জমিতে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভবনা থাকায় চলতি মৌসুমে তারা(চাষী) চাষাবাদে আগ্রহী হয়ে পড়েন। সেই সাথে বাড়ির পাশে ফসল কম হওয়া বা পতিত জমিতে ভুট্টা চাষ করছেন অনেকেই। 

    উপজেলা কৃষি অফিস নাগরপুর সুত্রে জানা যায়, ১২টি ইউনিয়নে কমবেশি ভুট্টার আবাদ হয়েছে। উপজেলার বেটুয়াজানী, গয়হাটা, বেকড়া, তেবারিয়া, ধুবরিয়া, খাস ঘুনিপাড়া, ভারড়া, সহবতপুরসহ বিভিন্ন গ্রামে চলতি মৌসুমে এই ভুট্টা চাষ করা হয়েছে।

     ডিসেম্বর মাসে বীজ বপনের পর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। শেষের দিকে ভুট্টা ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকবে বলে আশাবাদী। চরাঞ্চলে পলি মাটি পরে থাকা জমিতে বীজ বপনের পর থেকেই গাছ তরতর করে বেড়ে উঠতে থাকে। প্রতিটি গাছে ০২-০৩ টি করে ভুট্টার মোচা ধরেছে। চাষীরা গড়ে প্রতি মণ (৪০ কেজি) ভুট্টা ৯৫০-১০৫০ টাকায় বিক্রি করেন। চরের কোনো কোনো চাষী এককভাবে ৫ বিঘা পর্যন্ত জমিতে ভুটা চাষ করেছেন।

    কৃষি বিভাগের কর্মকর্তারা আরও জানান, গত বৎসর প্রতি হেক্টর (সাড়ে সাত বিঘা) জমিতে গড়ে ৯-১০ মেট্রিক টন ভুট্টার ফলন হয়েছে। বিপনন করতে পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারীরাও দক্ষ হয়ে উঠায় এ কাজে তাদের কদর বাড়ছে।

    উপজেলার বেটুয়াজানী গ্রামের সৌখিন কৃষক মো. শফিকুল ইসলাম শফি জানান, তিনি এবার প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন।

    বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. নজরুল ইসলাম খান জানান, আমি অবসর গ্রহণের পর থেকেই কৃষিকাজে নিজেকে নিয়োজিত রেখেছি এবং জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষসহ এ বছর প্রায় ২ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। প্রতি বিঘা ভুট্টা চাষ ও কাটা মাড়াইয়ে মোট খরচ হবে ২৫-৩০ হাজার টাকা। প্রতি বিঘা জমি থেকে(ফলন ভাল হলে) ভুট্টা পাওয়া যাবে ৩৫-৪০ মণ পর্যন্ত। বাজার গুলোতে প্রতি মণ ভুট্টা ৯৫০ থেকে ১০৫০ টাকা দরে বিক্রয় হয়ে থাকে। গত কয়েক বছরের তুলনায় এবার ভুট্টার বাম্পার ফলন হবে। সেই সাথে বাজারে দাম ও চাহিদা বেশি থাকায় এবার চাষীরা লাভবান হবেন।

    উপজেলা কৃষি অফিসার জনাব ইমরান হোসাইন শাকিল বলেন, বাংলাদেশের বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে ভুট্টা চাষ এ উপজেলায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভুট্টার রয়েছে বহুমুখী ব্যবহার। উৎপাদন খরচ কম, ফলন বেশি, বাজার মূল্যও বেশি এবং চাষাবাদে ঝুঁকি তুলনামূলক কম হওয়ায় কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে। উপজেলায় এ বছর ১৮০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬২০ হেক্টর। 

    চলমান অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টার বীজ এবং সার প্রদান করা হয়েছে। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চলমান বিভিন্ন কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে ভুট্টার বীজ ও সার প্রদান করা হয়েছে ।

    তিনি আরো জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ ও পোকামাকড় এর উপদ্রব কম হওয়ায় ভুট্টার ফলন আশানুরূপ হবে বলে বিশ্বাস করি। ভুট্টার আবাদ নির্ভীঘ্ন করার লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে, কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে।

    নাগরপুর, টাঙ্গাইল

  • গোদাগাড়ীতে রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের  নবীন শিক্ষার্থীদের বরণ ও  পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    শনিবার সকাল ১০ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুন আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন সোহেল, বিশেষ অতিথি রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সেলীম রেজা।

    সাদিয়া আফরিন ও পূজা কর্মকারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলতাফ হোসেন, বদর উদ্দিন, আব্দুর রহমান, অভিভাবক সদস্য হেলাল উদ্দীন, শিক্ষার্থীদের মধ্যে তামিম ইকবাল, নাফিসা নাজনিন, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মুবাসসীর মাহিম, ১০ম. শ্রেনীর তাহমিনা আকতার।

    বক্তরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চলছে, এ প্রতিযোগিতায় তোমাদের টিকে থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা ক্ষেত্রে ব্যপক পরিবর্তন করেছেন। তথ্য প্রযুক্তির যুগে তোমরা টিকে থাকতে না পারলে তোমারাকে টিসু পেপারের মত ব্যবহার করে ফেলে দিবে। তাই তোমাদের ভালভাবে লেখা পড়া করতে হবে, ভাল ফলাফল করতে পারলে, বাবা মার সাথে সাথে শিক্ষকবৃন্দ এলাকাবাসী আনন্দ পান। তাই বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গাড়ার কাজে নিয়োজিত হতে হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।