Blog

  • সাঁও নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় একজনের মৃ*ত্যু

    সাঁও নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় একজনের মৃ*ত্যু

    মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় আব্দুল মালেক (২৪) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

    রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় উপজেলার ভজনপুর ইউনিয়নের কীর্তনপাড়া গোরস্থানের পাশে নদীর চরে এ ঘটনাটি ঘটে।

    জানা গেছে, নিহত আব্দুল মালেক একই ইউনিয়নের সারাপিগছ গ্রামের এমাজ উদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালেক দীর্ঘদিন ধরে কীর্তনপাড়া গ্রামের জুনাব আলীর ট্রাক্টর চালিয়ে আসছিলেন। রোববার দুপুরের দিকে কীর্তনপাড়া কবরস্থান সংলগ্ন সাঁও নদী থেকে পাথর বোঝাই ট্রাক্টর (ট্রলি) নিয়ে ধার বেয়ে ডাঙায় উঠতে গেলে চাকার সমস্যা হয়। পরে চাকা মেরামতের জন্য চাকার সাইটে সাপোর্টকৃত জগ লাগিয়ে মেরামত কাজ শুরু করেন। এ সময় আরোও দু’জন হেলপার ছিলেন জানা গেছে। এরপর ঠেস দেওয়া জগটি সরে গেলে তৎক্ষণাত মালেক চাপা পড়ে। পরে পৌণে ৫টার দিকে মালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ইউনিয়ন পরিষদ সদস্য জমির উদ্দীন বলেন, আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি লোড থাকা অবস্থায় চাপা পড়ে এই মৃত্যু হয়।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সাংবাদিককে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পটিয়ার জিরি ইউনিয়নে সাঁইদাইর হযরত হজ্জা শাহ্ (রহ:)বার্ষিক ওরশ  সম্পন্ন

    পটিয়ার জিরি ইউনিয়নে সাঁইদাইর হযরত হজ্জা শাহ্ (রহ:)বার্ষিক ওরশ সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোরৃটার:
    পটিয়ার জিরি ইউনিয়নে সাঁইদাইর হযরত হজ্জা শাহ্ (রহ:) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদে মাগরিব হতে
    ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুষ্ঠিত হয়। এতে
    প্রধান মেহমান আ’লা:
    আওলাদে রাসূল (সঃ), নবী বংশের ৩১ তম আওলাদে গাউসুল আযম, মাইজভান্ডার দরবার শরীফের বেলায়ত ও খেলাফতের উত্তরাধীকারী গাউসে জামান আলহাজ্ব মাওলানা সৈয়্যদ সহিদ উদ্দীন আহমদ আলহাসানী, ওয়াল হোসাইনী, আল মাল মাইজভান্ডারী
    প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসেম মেম্বার প্রধান উপদেষ্টা সাঁইদাইর হয়রত হজ্জা শাহ (রহ:) ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি। প্রধান ওয়েজীন ছিলেন, মোনাজেরে আহলে সুন্নাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা হাসনাইন আহমদ আল-কাদেরী, ফেনী
    সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মান্নান শিমুল প্রোপ্রাইটর: শিমুল এন্ড ব্রাদার্স। সভাপতি গাউচিয়া কমিটি জিরি ইউনিয় সঞ্চালনায়: মোহাম্মদ কোরবান আলী। সাধারণ সম্পাদক সাইদাইর হযরত হজ্জা শাহ্ (রঃ)ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি বিশেষ ওয়েজীন আলহাজ্ব মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী সহ-সুপার, পূর্ব কৈয়গ্রাম হাবেরিয়া খলিলীয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা।
    নাত পরিবেশন করেন
    শায়ের মোঃ রেজাউল করিম মাইজভান্ডারি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মো ফোরকান উদ্দিন সভাপতি হযরত হজ্জা শাহ (রাঃ)ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি , আবুল হোসেন মাইজভান্ডারি, সাদ্দাম হোসেন, আরিফ, সোহেল,মোসলেম উদ্দিন, নেওয়াজ শরিফ, টিপু সুলতান,
    মোঃ সোহেল, সুমন ব্যবস্থাপনায় সাঁইদাইর হযরত হজ্জা শাহ্ (রহ:)’র ঐক্য পরিষদ ও ওরশ পরিচালনা কমিটি।

  • সুনামগঞ্জে ডিবির অভিযানে ৩ভারতীয় পেঁয়াজসহ ৩ জন আটক

    সুনামগঞ্জে ডিবির অভিযানে ৩ভারতীয় পেঁয়াজসহ ৩ জন আটক

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬৪০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১টি ট্রাকসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জগন্নাথপুর থানার ইকরসইর গ্রামের মোঃ তাজ উল্লাহর ছেলে সেলন হোসেন (৪০), একই থানার বড়কাপন গ্রামের মৃত জাহির উল্লাহর ছেলে মইনুল ইসলাম (৩৮), হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের একিন আলীর ছেলে আনফর আলী (২৫)। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুর জহুর সেতু টোল বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিরা ১টি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের নিকটে থাকা ট্রাকটি তল্লাশি করে ৩ হাজার ৬৪০ কেজি (৯১ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩১ হাজার ২৪০ টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।###

  • বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

    বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

    মশিউর রহমান,
    বিশেষ প্রতিনিধি।।
    হবিগঞ্জের বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র সহ ৫ দূর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাহুবল মডেল থানা পুলিশ ঢাকা- সিলেট মহাসড়কের লস্করপুর রেল ক্রসিংয়ের পার্শ্ববর্তী স্থানে চেকপোস্ট পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারী আসামী মোঃ জাহাঙ্গীর মিয়া(২৫) পিতা-উস্তার মিয়া (পালক পিতা-জবান মিয়া), গ্রাম- কাজীহাটা, লামাতাসী ইউপি, মাহমুদ আলী(২৭), পিতা-আব্দুল হাই, গ্রাম- রাজসুরত পুটিজুরী ইউপি, মোঃ আল আমিন(২৫) পিতা-হানিফ উল্লা, গ্রাম- শ্রীকলস লামাতাসী ইউপি, শাহিন মিয়া(২৬), পিতা-রশিদ আলী, গ্রাম- চক হাবিজপুর,বাহুবল সদর ইউপি , বাছির মিয়া(২৬), পিতা-আইয়ুব আলী, গ্রাম- উবাহাটা (উত্তর উবাহাটা) থানা- শায়েস্তাগঞ্জকে আটক করে।

    এ সময় আটক ডাকাতদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেট কার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছুরি, লোহার রড, হাতুড়ী, গ্রীল কাটার উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দিনসহ আরো বেশ কয়েকবার ঢাকা-সিলেট হাইওয়ে রোডের বিভিন্ন স্থানে যাত্রীবাহী গাড়ি আটক করে ডাকাতি করে মর্মে তথ্য প্রদান করে।
    হবিগঞ্জ পুলিশ সুপারের নিজস্ব ফেসবুক আইডি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

  • বরগুনায় এনসিটিএফ’র দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালর উদ্বোধন

    বরগুনায় এনসিটিএফ’র দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালর উদ্বোধন

    খাইরুল ইসলাম মুন্না ।

    বরগুনায় এনসিটিএফ’র সদস্যদের নিয়ে শিশু অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য, সুরক্ষা ও নেতৃত্ব বিষয়ক
    দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালর উদ্বোধন করা হয়।

    ১১ ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ ঘটিকায় আরডিএফ ট্রেনিং সেন্টারে সিবিডিপি ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বেতাগী, আমতলী, নয়াটোলা ইউনিয়ন ও বামনা উপজেলা এনসিটিএফ এর ৩০ জন সদস্যদের নিয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালর উদ্বোধন করা হয়।

    বেতাগী উপজেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) চন্দন কর।

    সিবিডিপি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, সিবিডিপি নির্বাহী কমিটির সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতার পরিচালক মনির হোসেন কামাল প্রমুখ।

    প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াই-মুভ্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আবু ইউসুফ সাঈদ।
    কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বরগুনা জেলার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।

  • বরিশালে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ববি

    বরিশালে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ববি

    কেএম সোহেব জুয়েল : বরিশাল সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে ফরম কিনছেন তানিয়া আরজুমান ববি এমনটাই লক্ষ করা গেছে।

    মুক্তিযোদ্ধা মরহুম শাহাবুদ্দিন আহমেদ সাবু মোল্লার একমাত্র কন্যা তানিয়া আরজুমান ববি। এবং তিনি বাবুগঞ্জের বীরশ্রেষ্ট৷ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মিঞা পরিবারের রায়হান মাহাবুব রনবীর মিঞার স্ত্রী।

    যুব মহিলা লীগ নেত্রী তানিয়া আরজুমান ববির পিতা মৃত শাহাবুদ্দিন আহম্মেদ সাবু তৎকালীন সময় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রলীগ মনোনীত প্রথম ভিপি ছিলেন।

    এ ছারাও তিনি ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় তৎকালীন সেনাবাহিনী কর্তৃক তাকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল, এবং তৎকালীন সময় দীর্ঘ ৯ মাস তাকে আটক রাখা হয়েছিল বলে একাধিক সুত্রে জানা গেছে।

    আমৃত্যু আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে গেছেন তিনি। তারি ধারাবাহিকতা বজায় রেখে তারি কন্যা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী তানিয়া আরজুমান ববি পিতার ত্যাগ ও আদর্শকে বুকে ধারন করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার রাজনৈতিক আদর্শিক ধারাকে অব্যহত রেখেছেন এই নেত্রী।

    তাই এই দীর্ঘদিনের রাজনীতির পথচলা ও যোগ্যাতাকে বিবেচনা করে দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা নেত্রী আরজুমান ববিকে মহিলা সংরক্ষিত আসনে মনোনীত করবেন বলে এমনটাই প্রত্যাশা করছেন বরিশালের সর্বস্হরের মানুষ।

  • নলছিটি উপজেলায় রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

    নলছিটি উপজেলায় রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলায় রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবার্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয় ১১ ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ১০ টায় রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কবির হোসেন হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম হাওলাদার। ও বরইড় ডিগ্রি কলেজের প্রভাষক জনাব আমিনুল ইসলাম তালুকদার মোল্লারহাট ইউনিয়ন এর সমাজ সেবক আবু জোমাদ্দার
    এবং এই অনুষ্ঠানের সভাপত্বি করেন রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
    শিক্ষক জনাব বাবুল চক্রবতি এবং আরো উপস্থিত ছিলেন রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফোরকান আলি এবং সহকারী শিক্ষক মাহাবুব রহমান তপন কুমার আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নিজাম উদ্দিন খান বেনু। রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব কবির হোসেন হাওলাদার বক্তব্যে বলেন যে তোমরা আগামী ১৫ই ফেব্রুয়ারি সকলে ভাবো ভাবে পরীক্ষা দিবা এবং সবসময় ন্যায়ের কাজের সাথে থাকবা এবং আমাদের জন্য সবাই দোয়া করবা। এবং অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীরা অনেকে বক্তব্য রাখেন যে আমরা ৫ বছরে কোন অন্যয় করলে আমাদের ক্ষমা করে দিবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।

  • গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়, বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়, বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কামিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রবিউল আলম,

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়াড কাউন্সির মোঃ মোফাজ্জুল হোসেন মোফা,
    আফরিন মৌ ও মরিয়ন আলী নিমুর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক কাউন্সির বদিউজ্জামান তোফাজ্জুল, বিদায়ী ছাত্রী পক্ষ থেকে বক্তব্য রাখেন, নদী,ন৭ ননাফিসা নাজনিন প্রমূখ ।

    বক্তাগণ বক্তব্যে বলেন, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন ডিজিটাল যুগে ইনফরমেশন ইজ পাওয়ার। শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চলছে, এ প্রতিযোগিতায় তোমাদের টিকে থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা ক্ষেত্রে ব্যপক পরিবর্তন করেছেন। তথ্য প্রযুক্তির যুগে তোমরা টিকে থাকতে না পারলে তোমারাকে টিসু পেপারের মত ব্যবহার করে ফেলে দিবে। তাই তোমাদের ভালভাবে লেখা পড়া করতে হবে, ভাল ফলাফল করতে হবে, সোনার বাংলায় সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তোমার সাফল্যে
    বাবা মার সাথে সাথে শিক্ষকবৃন্দ এলাকাবাসী আনন্দ পান। তাই বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গাড়ার কাজে নিজকে নিয়োজিত হতে হবে। শিক্ষা বান্ধব সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান ভবন, রাসেল ডিজিটাল ল্যাব, উপবৃত্তি, শিক্ষা উপকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা অন লাইনে প্রদান করা হচ্ছে। এখন কেউ বক্তব্য শুনে না মোবাইল চালায়, গল্প গুজাবে ব্যস্ত থাকে, বক্তাগণ অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, তাদের কথা শুনে বাস্তবে কাজে লাগাতে হবে।

    অনুষ্ঠানের দ্বিতীয় পূর্বে, সাংস্কৃতি পর্বে নৃত্য, আধুনিক গান, বাল্য বিয়ে নাটক, আধুনিক গান, গম্ভীরা গান পরিবেশন করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পটিয়ার দুই আওয়ামী লীগ নেতা ও এক ব্যবসায়ী আবুধাবিতে সংবর্ধিত

    পটিয়ার দুই আওয়ামী লীগ নেতা ও এক ব্যবসায়ী আবুধাবিতে সংবর্ধিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম ও তরুন ব্যবসায়ী শাহাদাত হোসেন আবুধাবিতে সংবর্ধিত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি (শনিবার) রাতে পটিয়া প্রবাসী সমিতি আবুধাবির উদ্যােগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে ভ্রমনে যাওয়ায় সেখানকার একটি ভিপিআই হোটেলে মাহাবুল আলম এরশাদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলমের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।

    এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর, প্রধান বক্তা বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক গোলাম কাদের চৌধুরী ইফতি, হাটহাজারী সমিতি সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বাদল, আবুধাবী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার মোজাফফর, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লোকমান, পটিয়া সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এরশাদ, মাওলানা হাসানুল করিম, মোঃ বেলাল, খোরশেদ আলম, মোঃ সোহেল মোহাম্মদ আবছার, মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ রাসেল, মো: পিয়ারু৷

    পটিয়ার নব নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নেওয়া হবে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে। পটিয়ার প্রার্থী পরিবর্তন করে তাঁকে প্রার্থী করায় দলীয় লোকজন ও সাধারণ মানুষ খুশি। ভোটের মাধ্যেমে তিনবারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে পরাজিত করা হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৃণমুলের নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • টাঙ্গাইলের মধুপুরে ৮৬ ব্যাচের পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে ৮৬ ব্যাচের পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের সহপাঠীদের নিয়ে আয়োজিত “ফিরে দেখা শৈশব” শিরোনামে দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    শনিবার(১০ফেব্রুয়ারী) মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের দড়িহাসিল গ্রামের নকশা ফিশারীজ নামক স্থানে দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লেঃ কর্নেল(অবঃ) আসাদুল ইসলাম আজাদ।
    দীর্ঘ ৩৮ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠে সকলে। ৮৬ ব্যাচের প্রায় ৭০জন সহপাঠী একত্রিত করতে পেড়ে অনুষ্ঠান শতভাগ স্বার্থক হয়েছে বলে জানান আয়োজকগন।
    অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং গীতাপাঠের মধ্য দিয়ে। পরবর্তীতে ৮৬ ব্যাসের যারা ইন্তেকাল করেছেন এবং যারা অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি তাদের সকলের জন্য দোয়া করা হয়। এরপর এক-এক করে সকলের পরিচিতি ও সাংসারিক জীবন বৃত্তান্ত তুলে ধরেন।
    ৮৬ ব্যাসের প্রধান আয়োজক লেঃ কর্নেল(অবঃ)আসাদুল ইসলাম আজাদ জানান, আমরা আগামীতে আরও জাঁকজমকপূর্ণ ভাবে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে স্ত্রী সন্তানদের সাথে রেখে একটি ব্যতিক্রমধর্মী বিশাল মিলন মেলার আয়োজন করা হবে। যা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ।
    অনুষ্ঠানের ২য় পর্বে ছিলো স্থানীয় ও টেলিভিশন শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকী কুপন ড্র।
    উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ বছির আহম্মেদ, মোঃ খালিদুল ইসলাম (খোকন), মোঃ মোশারফ হোসেন ফকির, শাহ আলম খান হীরা, জাকির হোসেন বাচ্চু, মোঃ আসাদুজ্জামান ও লেবু সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ বছির আহম্মেদ।