Blog

  • বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পরে বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল, আলহাজ¦ আব্দুল গফুর মাস্টার, দুলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলম, সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের প্রভাষক মাহাবুল কবির পলাশ। স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)শাহজাহান আলী। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আ.লীগ নেতা আহমেদ ফেরদৌস কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি শিক্ষার্থীকে মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বঙ্গবন্ধু যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে। উদ্বোধকের বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর প্রতি আহ্বান জানান ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • সুজানগরে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    সুজানগরে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউপি অফিস বিন্নাডাংগি ইউজেডআর রাস্তা ভায়া উলাট বাজার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে ।রবিবার এ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম আ.লীগ নেতা আহমেদ ফেরদৌস কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জিন্নাহ,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

    গাইবান্ধা জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি
    গাইবান্ধা জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অদ্য ১১.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা উপজেলা প্রশাসন, সাঘাটা, গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    উক্ত ভ্রাম্যমান আদালতে-
    (১) মেসার্স টপ ফ্যাশন, সাঘাটা বাজার, সাঘাটা, গাইবান্ধা-কাপড় পরিমাপে মেট্রিক পদ্ধতির পরিবর্তে গজ একক ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৫০০০/- টাকা জরিমানাসহ ২টি গজ কাঠি জব্দ করা হয় এবং (২) মেসার্স অভি কসমেটিকস, সাঘাটা বাজার, সাঘাটা, গাইবান্ধা প্রতিষ্ঠানটি নিষিদ্ধ ক্রিম (গৌরি ও চাদনী) বিক্রয় করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৮/৪৫ ধারায় ২০০০/- টাকা জরিমানাসহ দোকানে পাওয়ায় নিষিদ্ধ ক্রীম জব্দ করা হয়। মোট ২টি প্রতিষ্ঠানকে ৭০০০/- (সাত হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব মনোরঞ্জন বর্মন। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আলমাস মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • তানোরে খামারের নামে সংযোগ নিয়ে অবৈধ সেচ বাণিজ্য

    তানোরে খামারের নামে সংযোগ নিয়ে অবৈধ সেচ বাণিজ্য

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে চলছে মুরগী বিহীন খামারের আড়ালে কৃষকদের জিম্মি করে রমরমা সেচ বাণিজ্য। অল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় কথিত খামার গড়ে উঠেছে। এসব খামারে মুরগীর কোনো অস্থিত্ব নাই। সরেজমিন উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) গাংহাটি মাঠে গেছে, জনমানব শূণ্য বিস্তীর্ণ ফসলের মাঠের মধ্যে টিনের চালাতুলে মুরগী খামারের নামে অবৈধ মটর বসানো হয়েছে।
    স্থানীয়রা জানান, কৃষকদের বাঁধা উপেক্ষা করে এমাজ উদ্দিন গাংহাটি মাঠে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ মটর স্থাপন করেছেন। তানোর পল্লী বিদ্যুত অজ্ঞাত কারণে সেই অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এদিকে এমাজ উদ্দিন মুরগী খামারের কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে রীতিমতো চাঁদাবাজি করছে। এলাকায় তিনি (ওয়াটার লর্ড) বা জল জমিদার নামে পরিচিত। অন্যদিকে তাঁর অবৈধ মটর থেকে সেচ বাণিজ্য করায় পাশের গভীর নলকুপ লেয়ার ফেল করে প্রায় অকেজো হবার পথে।
    সুত্র জানায়, মুরগী খামারে বিদ্যুৎ সংযোগ নিতে গেলে তিনি কখানো কোনো অবস্থাতে কৃষি জমিতে সেচ দিবেন না, দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সঙ্গে ৩০০ টাকা মূল্যর ননজুডিশিয়াল স্ট্যাম্পে মটর মালিকের এমন অঙ্গীকার নামা দেবার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও সেই খামারে মুরগী পালন করা হয় কি না সেটা নিয়মিত পর্যবেক্ষণ করার কথা বলা আছে। কিন্ত্ত এমাজ উদ্দিন এসব নিয়মনীতি লঙ্ঘন করে সেচ বাণিজ্যে করছে।
    সংশ্লিষ্ট সুত্র জানায়, বিগত ২০১৪ সালে কৃষি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেন। পরিপত্রে বলা হয় বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকট মোকাবেলায় সেচ মটর স্থাপন নিরুৎসাহিত (বন্ধ) করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা সেচ কমিটিকে কঠোর নির্দেশনা দেয়া হয়। এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, তদন্ত করে এমাজ উদ্দিনের মটরের সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা হবে। এবিষয়ে জানতে চাইলে এমাজ উদ্দিন বলেন, অনেক টাকা খরচ করে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন, তিনি সেচ দেন এটা পল্লী বিদ্যুৎ জানেন। তিনি বলেন, খামার না দেখালে সংযোগ দিবে না তাই খামার দেখানো হয়েছিল।#

  • নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড করেন  অনুষ্ঠিত

    নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড করেন অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড করেন এসপি মেহেদী হাসান। নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে যোগদান করেন নড়াইল জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১১ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার প্রথমে প্যারেড কমান্ডার প্রদত্ত সালামি গ্রহণ করেন। পরে প্যারেড পরিদর্শন করেন। পরিশেষে পুলিশ সুপার সকল জেলা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করায় মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিয়েছেন। এছাড়া মাননীয় নির্বাচন কমিশনার ও মাননীয় আইজিপি মহোদয় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় ধন্যবাদ দিয়েছেন। অতঃপর তিনি বলেন, নড়াইল জেলার যেমন উন্নতি হচ্ছে তেমনি জেলা পুলিশেরও উন্নয়ন সাধন করতে হবে। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে স্মার্ট পুলিশ হতে হবে। চলতি মাসেই পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হবে। তিনি কঠোরভাবে জানিয়ে দেন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ ফ্রি, ফেয়ার এবং স্বচ্ছ হবে। কেউ যেন ভুল পথে পা দিয়ে কোথাও কোন টাকা পয়সা লেনদেন না করে এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যদের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশ সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
    এছাড়াও পুলিশ সদস্যদের ডিউটিরত অবস্থায় পরস্পরের প্রতি সোহার্দপূর্ণ আচরণ করতে বলেন ।
    এ সময়ে মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা; টিআই-১ সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কামিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রবিউল আলম,

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়াড কাউন্সির মোঃ মোফাজ্জুল হোসেন মোফা,
    আফরিন মৌ ও মরিয়ন আলী নিমুর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক কাউন্সির বদিউজ্জামান তোফাজ্জুল, বিদায়ী ছাত্রী পক্ষ থেকে বক্তব্য রাখেন, নদী,ন৭ ননাফিসা নাজনিন প্রমূখ ।

    বক্তাগণ বক্তব্যে বলেন, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন ডিজিটাল যুগে ইনফরমেশন ইজ পাওয়ার। শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চলছে, এ প্রতিযোগিতায় তোমাদের টিকে থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা ক্ষেত্রে ব্যপক পরিবর্তন করেছেন। তথ্য প্রযুক্তির যুগে তোমরা টিকে থাকতে না পারলে তোমারাকে টিসু পেপারের মত ব্যবহার করে ফেলে দিবে। তাই তোমাদের ভালভাবে লেখা পড়া করতে হবে, ভাল ফলাফল করতে হবে, সোনার বাংলায় সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তোমার সাফল্যে
    বাবা মার সাথে সাথে শিক্ষকবৃন্দ এলাকাবাসী আনন্দ পান। তাই বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গাড়ার কাজে নিজকে নিয়োজিত হতে হবে। শিক্ষা বান্ধব সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান ভবন, রাসেল ডিজিটাল ল্যাব, উপবৃত্তি, শিক্ষা উপকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা অন লাইনে প্রদান করা হচ্ছে। এখন কেউ বক্তব্য শুনে না মোবাইল চালায়, গল্প গুজাবে ব্যস্ত থাকে, বক্তাগণ অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, তাদের কথা শুনে বাস্তবে কাজে লাগাতে হবে।

    অনুষ্ঠানের দ্বিতীয় পূর্বে, সাংস্কৃতি পর্বে নৃত্য, আধুনিক গান, বাল্য বিয়ে নাটক, আধুনিক গান, গম্ভীরা গান পরিবেশন করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • এই খানে একটা নদী ছিল ; পাইকগাছার খরস্রোতা শিবসা নদী আজ শুধুই স্মৃতি

    এই খানে একটা নদী ছিল ; পাইকগাছার খরস্রোতা শিবসা নদী আজ শুধুই স্মৃতি

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা )।।

    এই খানে একটা নদী ছিল, এ কথা
    বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অবিশ্বাস করার মত কথা। কালের বিবর্তনে এক সময়ের খরস্রোতা শিবসা নদী আজ শুধুই স্মৃতি। শিববাটি থেকে সোলাদানা পর্যন্ত শিবসা নদী ভরাট হয়ে আজ গোচারণ ভূমিতে পরিনত হয়েছে। খরস্রোতা এ শিবসা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ও নদী খননের দাবিতে প্রায় সময় পানি কমিটি, নদী বাচাঁও আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানিয়ে আসছেন।
    উল্লেখ্য,পাইকগাছায় নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী নদী শিবসা।গত কয়েক বছরের ব্যবধানে নদীটি সম্পূর্ণ ভরাট হয়ে যাওযার উপক্রম হয়েছে। যার ফলশ্রুতিতে বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল এবং এর প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যের উপর। নদীটি দ্রুত খনন না করলে দু-এক বছরের মধ্যে উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকায় রয়েছে এলাকাবাসী।
    জানা যায়, এ এলাকার নদ-নদীগুলোর মধ্যে অন্যতম শিবসা নদী। কপোতাক্ষের শেষ প্রান্ত হতে শুরু হয়েছে শিবসা নদী । যা বহমান আকারে মিশেছে সুন্দরবনে। উপজেলার অন্যান্য নদ-নদীগুলোর সংযোগ রয়েছে শিবসার সাথে। যার কারণে বৃহৎ এলাকার পানি সরবরাহের একমাত্র মাধ্যম হচ্ছে শিবসা নদী।
    পাইকগাছা পৌরসভার পাশ দিয়ে প্রবাহমান শিবসা নদী। বিশাল দৈর্ঘ্যের এ নদীর প্রায় ২৫ কিলোমিটারই ভরাট হয়ে গেছে। তীব্র নাব্য সংকটে এ নদীতে এখন আর নৌকা চলাচল করতে দেখা যায় না। পাইকগাছার অন্তত তিন লাখ মানুষ শিবসা নদীর দুই পাড়ে বসবাস করছেন। ফসলি জমি ছাড়া নদীর তলদেশে পলি পড়ে উঁচু হওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।
    এ এলাকার নদ-নদীগুলোর মধ্যে অন্যতম শিবসা নদী। যার কারণে বৃহৎ এলাকার পানি সরবরাহের একমাত্র মাধ্যম হচ্ছে এ নদী।
    গত ৩ দশক আগেও ঐতিহ্যবাহী নদীটি ছিলো ভরা যৌবন। এলাকার যখন অবকাঠামোগত উন্নয়নে আধুনিকতার ছোঁয়া লাগেনি তখন যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো শিবসা নদী। জেলা শহরে যাতায়াতসহ ব্যবসা-বাণিজ্যের সকল পণ্য আনা-নেওয়ার অন্যতম মাধ্যমও ছিলো এ নদীটি। জেলে সম্প্রদায়সহ শত শত নিম্ন আয়ের পরিবার নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্যবাহী নদীটি আজ হারিয়ে যেতে বসেছে। পলি জমতে জমতে শিবাটী থেকে সোলাদানার ত্রিমোহনী পর্যন্ত প্রায় নদী সম্পূর্ণ ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছে।পাইকগাছা পৌরসভা ছাড়াও উপজেলার গদাইপুর, লতা, সোলাদানা, দেলুটি, লস্কর ও গড়ুইখালী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে শিবসা নদী। অনেকে নদীর জায়গায় বিভিন্ন ফসল উৎপাদন করছেন। যে কারণে দিন দিন নদীর জায়গা কমছে। নদীর তলদেশে পলি পড়ে উঁচু হয়েও ভরাট হচ্ছে। এ ছাড়া নদীর জমি দখল করে চিংড়ি ঘের করেছে অনেক প্রভাবশালীরা।পৌর সদরের অনেক দোকানদার বলেন, পাইকগাছার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ নদীর অবদান অনেক। এই নদী দিয়ে কম খরচে মালামাল আনা-নেওয়া হতো। কিন্তু নদী ভরাট হওয়ার কারনে ট্রাকে করে মালামাল আনতে হয়। এতে পরিবহন খরচ বেশি হচ্ছে।
    পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী পরিচালক রাজু হাওলাদার জানান, নদী খনন না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধানের উপায় নেই। খননের জন্য জরিপ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এ ব্যাপারে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামী বর্ষা মৌসুমের আগেই নদীটি খননের দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলে গাঁজাসহ গ্রেফতার-২

    নড়াইলে গাঁজাসহ গ্রেফতার-২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন। গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ আল মারুফ ইমন (২৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান (২৩) নড়াইল জেলার সদর থানার পঙ্কবিলা গ্রামের আলম শেখের ছেলে এবং মোঃ আল মারুফ ইমন (২৪) নড়াইল সদর উপজেলার লষ্করপুর গ্রামের গোলাম রবের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার সদর থানাধীন ভাদুলিডাঙ্গা গ্রামের হরিচাঁদ দাস এর চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সি, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ আল মারুফ ইমন (২৪) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আটশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • র‌্যাব-১২’র অভিযানে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় মোঃ গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (্এ্যাডজুটেন্ট) এবং মোঃ উসমান গণি, সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) এর ত্বত্তাবধানে র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার র‌্যাবের ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় বগুড়া হতে ঢাকাগামী একজন সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো জীপ থেকে ৪৪২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। গতকাল ১০ ফেব্রæয়ারি ২০২৪ খ্রি. সময় দুপুর ১৪.০০ ঘটিকায় র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর মহাসড়কের পাঁকা রাস্তার উপর” চেকপোস্ট করে। চেকপোস্ট চলাকালীন ০১টি পাজেরো জীপগাড়ি যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫ আসতে দেখে গাড়িটি কে সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থলে স্বন্ধিগ্ধ আসামি সুজন (২৯), পিতা মোঃ বাবুল হোসেন, সাং-এখলাছপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে পাজেরো গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেন্সিডিল লুকানো আছে।

    ৩। এছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো জীপগাড়ি, মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ৫,২৩২ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের শিশুকে বলাৎকার”অভিযুক্ত পলাতক

    জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের শিশুকে বলাৎকার”অভিযুক্ত পলাতক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামের ৭ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা ।

    অভিযুক্ত আব্দুর রউফ (৪৫) উপজেলার আয়মাপুর গ্রামের মৃত জালাল খাঁর ছেলে সে একজন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী৷

    শিশুটির মা সাংবাদিকদের জানান, তার ছেলে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। (১০ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০টায় বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী জালাল খাঁর ছেলে আব্দুর রউফ শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের মুরগির খামারে নিয়ে বলাৎকার করে। আমার বাচ্চা বাসায় এসে জানালে রক্তক্ষরণ হওয়া দেখতে পাই৷ পরে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেছেন।

    ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুর রহমান বলেন, শিশুটির সঙ্গে সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ব্যপারে থানায় মামলা হয়েছে অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।