Blog

  • সুন্দরগঞ্জে ওসি মাহবুব আলমের তত্ত্বাবধানে ৫ জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জে ওসি মাহবুব আলমের তত্ত্বাবধানে ৫ জুয়ারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে গ্রেফতার করেছেন।

    রবিবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে টিম সুন্দরগঞ্জ মামলা নং-১১, তাং-১১/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন ৩/৪/১১ এর এজাহার নামীয় ধৃত আসামী ১। সাইফুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবুল কাশেম, ২। হেলাল ফকির (৩৫), পিতা-মোঃ অকফের আলী, ৩। আমিনুল শেখ (৫৭), পিতা-মৃত মশর শেখ, ৪। সাদিকুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আনসার আলী, ৫। বাবলু শেখ (৩৪), পিতা-মৃত কেয়াশ উদ্দিন, সর্বসাং-উত্তর সাহাবাজ, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাদের সুন্দরগঞ্জ থানা এলাকায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করিয়া সুন্দরগঞ্জ থানাধীন উত্তর সাহাবাজ গ্রামস্থ পুরাতন কাউন্সিল মোড় এলাকায় জুয়া খেলার আসর হতে জুয়া খেলার সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়। সোমবার সকাকে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
    উল্লেখ্য- ওসি মোঃ মাহবুব আলম সুন্দরগঞ্জে যোগদান করার পর থেকে জুয়ারি ও মাদক করবারিসহ অন্যান্য অপরাধীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।

  • আগামী প্রজন্মের তোমরাই স্মার্ট বাংলাদেশের উন্নত কারিগর – আইয়ুব আলী

    আগামী প্রজন্মের তোমরাই স্মার্ট বাংলাদেশের উন্নত কারিগর – আইয়ুব আলী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আশিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও
    দোয়া মাহফিল প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী।
    বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাসেম,বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাসিমুজ্জামান বাহাদুর,অভিভাবক সদস্য আজিজুল হক,জসীম উদ্দীন,বোরহান উদ্দীন,জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    এতে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী বলেন, সন্তাদের জন্য পিতা-মাতার মনে স্বপ্ন ধারণ ও লালন করে।আলোকিত মানুষ হয়ে তোমাদের পিতা-মাতা ও সমাজের মুখ উজ্জল করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।আগামীর প্রজন্মে তোমরাই স্মার্ট বাংলাদেশের উন্নত কারিগর। তোমাদের নিজেকে আদর্শিক মানুষ হিসেবে নিজেকে গঠন করতে হবে। তোমরাই ভাল ফলাফল করে স্কুলের সুনাম ধরে রাখবে।

  • উপজেলা পরিষদ নির্বাচনে মৌরিন আক্তার আশাকে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

    উপজেলা পরিষদ নির্বাচনে মৌরিন আক্তার আশাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

    কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জ উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে মৌরিন আক্তার আশাকে নিয়ে ওই উপজেলার সর্ব স্হরের মানুষে দোয়া কামনা সহ জল্পনা কল্পনার মধ্য দিয়ে ব্যস্হময় দিন কাটাচ্ছেন বলে নানান রকম দৃশ্য গেছে।

    আশা বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, গ্রাম বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্য বাহী মিঞা পরিবারের এনামুল হক আনামের এক মাত্র সু-যোগ্য কন্যা মৌরিন আক্তার আশা আহম্মেদ।

    তাকে অসহায় ও সাধারণ নিপিড়ীত মানুষের শেষ ভরসা মনে করেন ওই এলাকার হাজারো মানুষ। করনা কালীন দুর্যোগ মোকাবিলায় খেটে খাওয়া সাধারন মানুষের জন্য কঠিন ভুমিকা রেখে যাওয়া ও অসহায় মানুষের মাঝে শীত বস্র বিতরণ সহ নানান সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকেন মহিলা লীগ নেত্রী মৌরিন আক্তার আশা।

    তাকে নিয়ে ওই এলাকার মানুষের মাঝে হাজারো স্বপ্ন এবং চায়ের দোকান সহ বিভিন্ন যায়গায় সুনাম ও আলোচনার ঝড় বয়ে যাওয়ার দৃশ্য লক্ষ করা গেছে।

    দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রেখে এক যোগে কাজ করে যাবেন বলে এমন ধারনা করছেন ওই উপজেলার সর্বস্হরের লোকজন।

    তাই ওই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মৌরিন আক্তার আশার বিকল্প অন্য কাউকে চিন্তে করেননা তারা

  • উজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

    উজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশালের উজিরপুরের ঐতিহ্যবাহী উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ১২ ফেব্রুয়ারী সকাল ৮.৩০ টায় স্কুল প্রাঙ্গনের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর হোসনেয়ারা বেগম। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা রহিমা বেগম, বিদ্যালয়ের সহ সভাপতি ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ ছরোয়ার হোসেন, দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, অভিভাবক সদস্য মোঃ ফরিদ হোসেন হাওলাদার, নাছিমা ইয়াসমিন পপিসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
    অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোঃ মাহফুজুর রহমান (জাহিদ)গাজী। এ অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, মশাল প্রজ্জ্বলন ও উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। পরে দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এবং সম্মানিত মহিলা অভিভাবক সদস্য বৃন্দের জন্য বিশেষ আয়োজন চেয়ার সিটিং অনুষ্ঠিত হয়। বিকালে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রবেশপত্র বিতরণ

    দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রবেশপত্র বিতরণ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগী উপজেলার করুনা বালিকা দাখিল মাদ্রাসার ‘২০২৪ সনে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়ানুষ্ঠান ও প্রবেশপত্র বিতরণ করা হয়েছে।
    সোমবার (১২ ফ্রেরুয়াারি) সকল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বিপুল সিকদার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা খন্দকার এ লতিফ, মাদ্রাসার সুপার মুহাম্মদ আমীনুল ইসলাম, দাখিল পরীক্ষার্থী মীম আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী হাবীবা আক্তার সহ অন্যান্যরা। শেষে দাখিল পরীক্ষায় অংশগ্রহনকারীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।

  • নবনির্বাচিত সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক আছাব মাহমুদ

    নবনির্বাচিত সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক আছাব মাহমুদ

    মো. আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিবেদক:
    সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে খান মোহাম্মদ সালেক এর সভাপতিত্বে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৬ মেয়াদের জন্য সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি ও খন্দকার আছাব মাহমুদকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রতন।

    কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি: জাহাঙ্গীর ফিরোজ, সহ সভাপতি: শেখ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক: আনিসুর রহমান খান ও শাহনাজ পারভিন এলিস, কোষাধ্যক্ষ: ডি এম অমর, সাংগঠনিক সম্পাদক : তৌফিক অপু, প্রচার সম্পাদক: ওয়ালিদ খান, দফতর সম্পাদক: হাফিজুর রহমান , নারী বিষয়ক সম্পাদক: নাজনীন লাকী।

    এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১১ জন।
    ১. ডঃ হারুনুর রশিদ
    ২. একাব্বর হোসেন
    ৩.আনিসুর রহমান
    ৪.রেজাউল করিম
    ৫.তারেক সালমান
    ৬. আশরাফ সরকার
    ৭. আতিকুর রহমান
    ৮. ফেরদৌস সালাম
    ৯. নুরুল হুদা
    ১০. মুশফিক খান
    ১১. আবু মো. মাচানী
    এবং পদাধিকার বলে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী সদস্য বলে গণ্য হবেন।
    এছাড়া ফোরামের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, যা নির্বাহী কমিটির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

  • মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ

    মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) মধুপুর পৌর শাখার উদ্যোগে অসহায় হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর দিক নির্দেশনায় মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন এর সার্বিক সহযোগিতায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। পৌরবিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক এর সভাপতিত্বে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ ছালাম আকন্দ সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়ীয়া এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

    ফুলবাড়ীয়া এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

    মোঃ সেলিম মিয়া ময়মনসিংহ ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা নিবার্হি অফিসার (ইউএনও) কাবেরী জালাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষার্থী সারা বছর পরিশ্রম করে যে নম্বর পেল, আরেকজন সারা বছর লেখাপড়া না করে সেই নম্বর যেন না পায়। পরীক্ষা শতভাগ স্বচ্ছ হতে হবে, এ স্বচ্ছতা আপনাদের হাত ধরে আসবে। পরীক্ষা শতভাগ স্বচ্ছ হতে যতটুকু কঠোর হতে হয় ততটুকু কঠোর হব। স্বচ্ছ পরীক্ষার ক্ষেত্রে আমরা আপনাদের উপর নির্ভরশীল। যদি কোন শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন পাওয়া যায় সাথে সাথে বহিস্কার করা হবে। যদি একশ বাচ্চার হাতে মোবাইল ফোন পাওয়া যায়, একশ বাচ্চাকেই বহিস্কার করা হবে। শিক্ষার্থীদের সাথে কোন লুকোচুরি খেলা খেলতে চাই না। আমার ম্যাসেঞ্জ পরিস্কার। শিক্ষার্থীদের শরীর তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে নিচ্ছি, এরপরও কিভাবে মোবাইল ফোন পাওয়া যায়, আমরা এত মেরুদন্ডহীন কবে হলাম? এজন্য আপনাদের (সকল প্রতিষ্ঠান প্রধানদের) ডেকেছি, শিক্ষার্থীদের এ বার্তাটি পৌঁছে দিবেন, কেউ যেন অন্য কোন রকম আশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে। শিক্ষকরা শিক্ষকদের সম্মানের জায়গাটা ধরে রাখবেন, যে যতখানি পরিশ্রম করবে, সে ঠিক ততখানি ফল পাবে। একই শিক্ষক ১০ দিন যেন একই কক্ষে ডিউটি না করে, সকল শিক্ষক (যারা সক্ষম) যেন পালাক্রমে ডিউটি করে, সেটিও নিশ্চিত করতে হবে । প্রস্তুতিমুলক সভায় উপজেলা নির্বাহি অফিসার কাবেরী জালাল এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সেলিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুর, টেক অফিসার, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব সহ অনা্যরা বক্তব্য রাখেন। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
    উল্লেখ্য যে, ফুলবাড়ীয়া উপজেলায় ২০২৪ সনে অনুষ্ঠিতব্য এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সম্ভাব্য ৬৭১৩ জন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন ।

  • নওগাঁ-২ আসনে নৌকার বিজয়

    নওগাঁ-২ আসনে নৌকার বিজয়

    আবুল বয়ান, ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি:

    আজ ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৫ম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী শহীদুজ্জামান সরকার।

    নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মোঃ গোলাম মওলা স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৩৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে দুই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকার ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে এম.পি নির্বাচিত হন।

    তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। ৪৪ হাজার ৫৬০ ভোটের ব্যবধানে টানা চতুর্থবার তথা ৫ম বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন বর্ষিয়ান এই আওয়ামীলীগ নেতা।

    এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড. তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট ও স্বতন্ত্র কেন্দ্রীয় প্রজন্ম লীগ নেতা মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট। দুই উপজেলায় ৫৭ দশমিক ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

    বিজয়ের এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় নৌকার সমর্থকরা মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করেছেন।

    আবুল বয়ান।

  • বোনকোলা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বোনকোলা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পরে বোনকোলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম সরোয়ার(হেলাল শিকদার) এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ খান রতন এর স ালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান খান, মানিকহাট ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আব্বাস আলী মল্লিক ও মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.এস.এম আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আ.লীগ নেতা আহমেদ ফেরদৌস কবির, মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি শিক্ষার্থীকে মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বঙ্গবন্ধু যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে। উদ্বোধকের বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর প্রতি আহ্বান জানান ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।