Blog

  • পাইকগাছায়  ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

    পাইকগাছায় ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় আর আর এফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাইনী বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুর রহমান। চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইয়াসমিন সুলতানা ও সাদিয়া হোসেন। এ ক্যাম্পের মাধ্যমে এলাকার ১৮৩ জনকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন , ব্রাঞ্চ ম্যানেজার বশির আহমেদ, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু,স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, মাহমুদুর রহমান, শেখ আরিফুর রহমান,তারক মজুমদার ও প্রিতম সাহা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত ; পিতা-পুত্র আটক

    পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত ; পিতা-পুত্র আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় গৃহবধূ ধর্ষনের রেশ কাটতে না কাটতেই এবার প্রতিপক্ষের হামলায় কুশিলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ হামলায় নিহত বৃদ্ধের ছেলে কৃষ্ণ মন্ডল (৪০) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ পিতা-পুত্রকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসতবাড়ীর ঘেরার নেটজাল তোলাকে কেন্দ্র করে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলা ও মারপিটে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

    থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, নিহত কুশিলাল মন্ডল ও তার আপন বড়ভাই রনজিৎ মন্ডল ওরফে লব (৭৯) এর সাথে বসতবাড়ীর জায়গা-জমি নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এক বছর আগে কুশিলাল এর পরিবার তাদের বসতবাড়ীর সীমানা নেটজাল দিয়ে ঘিরে দেয়। ঘটনার দিন রাতে প্রতিপক্ষ রণজিৎ মন্ডল ও তার ছেলে গোবিন্দ মন্ডলরা দুই পরিবারের বসতবাড়ীর সিমানার নেটজাল তুলে দেওয়ার চেষ্টা করে এসময় কুশিলালের পরিবার বাঁধা দিতে গেলে গোবিন্দ মন্ডলরা এদের উপর উপর হামলা করে মারপিট করে। এসময় প্রতিপক্ষের হামলায় মাথায় আঘাত পেয়ে বৃদ্ধ কুশিলাল মন্ডল ঘটনাস্থলেই মারা যান এবং ছেলে কৃষ্ণ মন্ডল মাথা গুরুতর জখম হয়।পরে স্থানীয় লোকজন আহত ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ খবর পেয়ে ওই রাতেই সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম ও ওসি ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মৃতদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে আহত কৃষ্ণ’র স্ত্রী সুশিলা জানান,হাঁস-মুরগী,ছাগল ঠেকাতে আমারা বসতবাড়ীর সামনের সীমানা নেটজাল দিয়ে ঘিরে দেয়। ঘটনার সময় গৌবিন্দ নেটজাল তুলে দিলে আমি প্রতিবাদ করি। এতে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরুর এক পর্যায়ে সে আমার চুলের মুঠো ধরে চড়-থাপ্পড় মারে। এসময় আমার স্বামী এবং শ্বশুর এগিয়ে এলে প্রতিপক্ষ গৌবিন্দ ও বিশ্বজিৎ তারা দুই ভাই সহ তাদের পরিবারের লোকজন বেদম মারপিট করে। তাদের লাঠির আঘাতে শশুর কুশিলাল ঘটনাস্থলেই মারা যান এবং স্বামী কৃষ্ণ মন্ডল গুরুতর আহত হয়। ওসি ওবাইদুর রহমান বলেন এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছে। এ মামলায়

    নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল ও তার ছেলে গোবিন্দ মন্ডল ( ৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লেখ্য গত রোববার গভীর রাতে উপজেলার রাড়ুলীতে মধ্যবয়সী এক নারী ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হন। এ বিষয়ে জানতে চাইলে ওসি এ প্রতিনিধিকে বলেন, ভিকটিম নারী অনেকটা সুস্থ্য হয়েছেন এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • বানারীপাড়ায় বন্দর মডেল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বন্দর মডেল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এস মিজান,
    বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক কিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক। তিনি ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউআরসির ইন্সট্যাক্টর মো. জাহাঙ্গির হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হোসনেআরা বানু, বানারীপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এস.মিজানুল ইসলাম,
    আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান মিলন মুন্সী ও সৈয়দ জাফর আলী, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, সহ-সভাপতি কাওসার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

  • যশোর জেলা পরিষদের উপনির্বাচনে  কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে সাত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    যশোর জেলা পরিষদের উপনির্বাচনে কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে সাত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ যশোর জেলা পরিষদের উপনির্বাচনে ৮নম্বর ওয়ার্ড কেশবপুরের শূন্য পদে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৩ফেব্রুয়ারী বিকেলে এসব প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম এর নিকট সাধারণ সদস্য পদে ছয় জন পুরুষ ও একজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেছে। প্রার্থীরা হলেন টিপু সুলতান, আলতাফ হোসেন, আব্বাস আলী, এস এম মহব্বত হোসেন, রেহেনা খাতুন, জাকির হোসেন ও নাজমুল হুসাইন।
    আগামী ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ফেব্রুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা হতে বেলা ২টা পযন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
    উল্লেখ্য যশোর জেলা পরিষদের ৮নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর।

  • স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার আরো ১জন আসামি গ্রেফতার

    স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার আরো ১জন আসামি গ্রেফতার

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    স্বরূপকাঠিতে আলোচিত শেখর সিকদার হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ই ফেব্রুয়ারী রোজ সোমবার উজিরপুর থানার জল্লা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    সঞ্জীব মিস্ত্রি আটঘর কুড়িয়ানার বংকুড়ার মতিলাল মিস্ত্রির ছেলে। তিনি মামলার এজাহার ভুক্ত দশ নম্বর নামীয় আসামি।ঐ মামলার প্রধান আসামি চেয়ারম্যান মিঠুন হালদারের একান্ত সহযোগী ছিলেন।

    পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার এক গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার জল্লা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ এম শাহীন জানান, গ্রেফতারের পর সঞ্জীব মিস্ত্রি ওরফে মোড়াউকে আদালতে পাঠানো হয়েছে।

    আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক মেম্বার স্বপন কুমার দেউরী বলেন, শেখর সিকদার এর হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশাবাদী অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার করে পুলিশ প্রশাসন দৃষ্টান্ত স্থাপন করবে।পাশাপাশি আমি কুড়িয়ানা ইউনিয়ন বাসির পক্ষ থেকে শেখর সিকদার এর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত ট্রাইবুনালে এনে বিচার করার দাবি জানাচ্ছি।

    উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি আটঘর কুড়িয়ানা ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যান দ্বয়ের মধ্যে পূর্ব বিরোধ এর জের ধরে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে অতিথির আসন বিন্যাসকে কেন্দ্র করে বাক বাগ বিতান্ডার একপর্যায়ে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার-কে পিটিয়ে হত্যার অভিযোগে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার সহ ১৫জনকে নামীয় আসামি করে থানায় মামলা করে তার স্ত্রী মালা রানী মন্ডল। ঐ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি সহ ৮জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার ১০ নম্বর আসামি সঞ্জীব মিস্ত্রি ওরফে মোডাইকে উজিরপুর থেকে গ্রেফতার করে পুলিশ। সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

  • নড়াইলে শহরের বিভিন্ন প্রান্তে সরস্বতী প্রতিমা বেচাকেনার ধুম তুলনামূলকভাবে দাম বেশি

    নড়াইলে শহরের বিভিন্ন প্রান্তে সরস্বতী প্রতিমা বেচাকেনার ধুম তুলনামূলকভাবে দাম বেশি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে শহরের বিভিন্ন প্রান্তে সরস্বতী প্রতিমা বেচাকেনার ধুম তুলনামূলকভাবে দাম বেশি। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বুধবার (১৪ ফেব্রুয়ারি)। আর তাকে কেন্দ্র করে নড়াইল শহরের বিভিন্ন প্রান্তে বেচাকেনা হচ্ছে প্রতিমা। আর তাই শেষ মুহূর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমা বেচাকেনা। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে শহরের কালি বাড়ি সামনে বিশ্বাস জুয়েলারি ও কাপড় পট্টি সামনে বিক্রি হচ্ছে প্রতিমা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সকালে খোঁজ নিয়ে জানা গেছে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে এছাড়া সর্বোচ্চ ৫০০০ টাকার ভিতর প্রতিমা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান শেষ মুহূর্তে এসব প্রতিমা বিক্রি করছেন তারা।
    তবে শেষ দিন সকালবেলাতেও বেশ কিছু প্রতিমা বিক্রি হয়েছে । তাছাড়া বেশকিছু প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে প্রতিমা সরবরাহ করছেন তারা। এদিকে প্রতিমা কিনতে আসা ক্রেতা সাধন রবি দাস, অনুপ দাস, বিশাল রায়, অপু দাস, অর্পন দাস, দিপু দাস, জানান এ বছর তুলনামূলকভাবে প্রতিমার দাম বেশি গত বছর যে প্রতিমা তারা ১০০ টাকা কিনেছিলেন এখন তা বিক্রি হচ্ছে ২০০ টাকা করে। তবে ব্যবসায়ীরা বলেন দ্রব্যমূল্য বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে বলা চলে সব জিনিসের দাম বেড়ে গেছে। আর তাই বাধ্য হয়েই তাদের বেশি দাম নিতে হচ্ছে। এদিকে সরস্বতী পূজার আনুষঙ্গিক হিসেবে পলাশ ফুলের বিক্রি বেড়েছে। বর্তমানে এক ভাগা পলাশ ফুল বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। তবে আজ সন্ধ্যার মধ্যেই প্রতিমার দাম কমবে বলে আশা প্রকাশ করছেন ক্রেতারা।

  • নড়াইলে ১৭ ভাটায় চলছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ

    নড়াইলে ১৭ ভাটায় চলছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলের নবগঙ্গা নদীর তীরে সারিবদ্ধভাবে এভাবেই গড়ে উঠেছে ১৭ টি ভাটায় চলছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি। ইট ও মাটি দিয়ে তৈরি হয়েছে গোলাকার ঢিবি। ওপরটা গম্বুজ প্রকৃতির। ভেতরে বড় আকারের ফাঁকা জায়গা। নিচের দিকে তিন হাত উঁচু ও দেড় হাত চওড়া মুখ। এই মুখ দিয়ে ভেতরে দেওয়া হয় কাঠ। সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। পরে আগুনে পুড়িয়ে বানানো হয় কয়লা। তাই এর নাম হয়েছে কয়লা ভাটা। অনেকে বলেন কাঠ-কয়লার ভাটা।
    নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের নবগঙ্গা নদীর তীরে সারিবদ্ধভাবে এভাবেই গড়ে উঠেছে ১৭টি ভাটা। কোনো রকম অনুমোদন ছাড়া যেখানে প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। কাঠ পোড়ানোর ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে এলাকা।
    এমন ভাটার খবর আছে উপজেলা প্রশাসনের কাছেও। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত বিঞ্চুপুর গ্রাম। গ্রামের কোল ঘেঁষে বয়ে চলা নবগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে ১৭টি কয়লা ভাটা। এর মধ্যে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আসলাম মোল্লার ৫টি, তরিকুল মোল্লার ৯টি এবং পাচকাউনিয়া গ্রামের তৈয়বুর রহমানের তিনটি। নদীর তীর ঘেঁষা এই এলাকাটি এখন স্থায়ীভাবে কয়লা ভাটার আড়ত হিসেবে পরিচিত। খুলনা শহরের একটি বড় পরিমাণ কয়লার চাহিদা মিটে এই এলাকা থেকে। পাশাপাশি এলাকার কয়লা যাচ্ছে যশোরের অভয়নগর, খুলনার ফুতলাসহ বিভিন্ন এলাকায়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    সরেজমিনে দেখা যায়, একের পর এক কাঠ বোঝাই ট্রলার আসছে। নদীর তীরেই নোঙর ফেলা হয়েছে ট্রলারের। ভাটায় আগুন ধরিয়ে দিলে নদীর বাতাসেই ভেতরের কাঠ পুড়তে থাকে। বাড়তি বাতাসের প্রয়োজন হয় না। ভাটার চারপাশের ছিদ্র দিয়ে কাঠের ধোঁয়া বের হয়। ভাটার উল্টো দিকে যাদের বসবাস, তাদের বাড়িতে ধোঁয়া প্রতিরোধে টানানো হয়েছে বিশাল পর্দা।
    এলাকাবাসী দুর্ভোগের কথা জানালেও কেউ পরিচয় প্রকাশ করতে চাননি। অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। শীতকাল আসার পরই এলাকার মানুষের শ্বাসজনিত সমস্যার মাত্রা বেড়েছে। ভাটাশ্রমিক গ্রামের জব্বার মোল্লা (৬৬) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ভাটার পাশের বাসিন্দা আসমত শেখ বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন।
    ভাটা মালিক ও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আসলাম মোল্লা ও তরিকুল মোল্লা বলেন, ‘ভাটার কোনো নিবন্ধন এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। বেশ কয়েক বছর ধরে জ্বালানি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছি। কেউ তো বাধা দেয়নি। অনেক সাংবাদিক আসে। কিছু টাকা দিলে চলে যায়। প্রশাসনকে ম্যানেজ করে ভাটা চালাই। হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পলি বেগম বলেন, ‘ভাটায় যখন আগুন দেয়া হয়, তখন এলাকার মানুষ কাঠের ধোঁয়ায় অস্বস্তিতে পড়ে। ভাটার পাশের স্কুলের ছেলেমেয়েরা কাশতে থাকে। এলাকার অনেকেই এ ব্যাপারে অভিযোগ করেছেন। উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই ভাটা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান।
    জানতে চাইলে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, ‘কয়লা ভাটার কথা শুনেছি। তবে কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি।

  • ৬ দশক পর রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালু

    ৬ দশক পর রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালু

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী অঞ্চলের মানুষের দীর্ঘ প্রায় ৬ দশকের প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালু হয়েছে।
    রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের মায়া নৌপথে আনুষ্ঠানিকভাবে নৌযান চলাচল শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি সোমবার
    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সুলতানগঞ্জ-মায়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন প্রায় সাড়ে ১১ টন গার্মেন্টস ঝুট এই নৌপথে বাংলাদেশ থেকে ভারত পাঠানো হয়। এ সময় রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমারসহ রাজশাহীর স্থানীয় সাংসদগণ উপস্থিত ছিলেন।
    সুধী সমাবেশে ফারুক চৌধুরী এমপি বলেন, রাজশাহী অঞ্চল আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়া এলাকা। এ অঞ্চলে কৃষিপণ্যের বাম্পার ফলন হলেও শিল্পায়ন না হওয়ায় অর্থনৈতিকভাবে আমরা অনেকটা পিছিয়ে আছি। ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যের কারণে আমরা অনেকভাবে লাভবন হবো। ভারত থেকে কয়লা, পাথর, ফ্লাইএ্যাশসহ বিভিন্ন পণ্য আমদানি করা যাবে। বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য রপ্তানি করা যাবে। এতে রাজশাহীর অর্থনীতি শক্তিশালী ও অনেক মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, বলেন, ভারতের সঙ্গে আমাদের দেশের যাতায়াত ব্যবস্থা, বাণিজ্যের ব্যবস্থা এতোটাই উন্নত হয়েছে, আজকে ভারত আমাদের নৌপথ, রেলপথ ও সড়কপথও ব্যবহার করছে।
    জানা গেছে, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগপর্যন্ত সুলতানগঞ্জ-মায়া ও গোদাগাড়ী-ভারতের লালগোলা নৌঘাটের মধ্যে নৌপথে বাণিজ্য চালু ছিল। পরে রুটটি বন্ধ হয়ে যায়। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ফলে রাজশাহীর সুলতানগঞ্জ ঘাটটি ফের নদী বন্দরের মর্যাদা পেল।
    সংশ্লিষ্টরা জানান, সুলতানগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানিতে সময় ও খরচ কমে যাবে। এতে উপকৃত হবেন বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসায়ীরা। তারা আশা করছেন, বছরে এ নৌপথে দুই দেশের মধ্যে হাজার কোটি টাকার বাণিজ্য হবে।
    সূত্র মতে, এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশের রাজশাহীর সুলতানগঞ্জ আর ভারতের পশ্চিমবঙ্গের ধুলিয়ান নৌরুটে বাণিজ্য চালুর সিদ্ধান্ত হয়। ৭৮ কিলোমিটারের একটি নৌপথের অনুমোদন থাকলেও পদ্মার নাব্যতা সংকটের কারণে তা কার্যকর করা যায়নি। ফলে রুটটি সংক্ষিপ্ত করে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত আড়াআড়িভাবে ২০ কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে পণ্য আনা-নেওয়ার পরিকল্পনা হয়। শুরুতে এ নৌপথে ভারত থেকে পাথর বালি ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আনা হবে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুলতানগঞ্জ থেকে মায়া নৌঘাটের নদীপথে দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার। সুলতানগঞ্জ নৌঘাটটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণে পদ্মার শাখা নদী মহানন্দার মোহনার কাছাকাছি। সারা বছর সুলতানগঞ্জের এ পয়েন্টে গভীর পানি থাকে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মায়া নৌঘাটটি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা শহরের কাছে ভারতীয় ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত। ফলে সুলতানগঞ্জ-মায়া পথে নৌবাণিজ্য শুরু হওয়ায় পরিবহন খরচ অনেকাংশে কমে যাবে। এতে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। নৌযান চলাচলের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করেন বিআইডব্লিউটিএ। এতে প্রধান অতিথি ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কালাম আজাদ ও রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ।
    সভাপতিত্ব করছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বিআইডব্লিউটিএ যুগ্মসচিব সেলিম ফকির। প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই এই নদীবন্দর চালু করা সম্ভব হলো। এখন থেকে কম খরচে ভারত থেকে পণ্য আমদানি করা যাবে। এতে করে দুই দেশই উপকৃত হবে। রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা আজ অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া রাজশাহীতে নৌবন্দর চালু হলো। এটির মাধ্যমে রাজশাহীর ব্যবসা বাণিজ্য বাড়বে। আমরা অনেক দিক দিয়ে উপকৃত হবো। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশী দেশকে ভারত সব সময় গুরুত্ব দেয়। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ বৃদ্ধিতে ভারত আন্তরিক। এই নদীবন্দর দুই দেশের সম্পর্ক উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।#

  • হাতীবান্ধার ওসির জন্য অপরাধ করতে ভয় পায় অপরাধীরা

    হাতীবান্ধার ওসির জন্য অপরাধ করতে ভয় পায় অপরাধীরা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের হাতীবান্ধা থানার (ওসি) সাইফুল ইসলাম, যোগদানের পর থেকে অপরাধ করতে ভয় পায় অপরাধীরা বিধায় খুবই শান্তিতে আছে হাতীবান্ধা উপজেলার সাধারন মানুষ। ওসি সাইফুল ইসলাম, এর চৌকস বুদ্ধিতে হাতীবান্ধা উপজেলার মানুষ খুবই শান্তিতে আছে। মাঝে মাঝে কিছু অপ্রিতীকর ঘটনা ঘটলেও তার উপস্থিত বুদ্ধিতে সমাধান হচ্ছে।তার কারনে অপরাধিরাও অপরাধ করতে ভয় পায়। হাতীবান্ধা থানার একঝাঁক তরুন পুলিশ সদস্য দিনরাত পরিশ্রম করছে।ডিউটি তাদের দ্বায়িত্ব আর দ্বায়িত্ব পালোন করতে গিয়ে ডিউটি করে ১৮ ঘন্টার উপরে মোটা কাপড় ও ভারি বুট পড়ে।হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে পুলিশ সদস্যরা টহল দিয়ে সকল ধরনের অপরাধ মাদকাসক্ত, জুয়া, চুরি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সহ অপরাধ দমনে পেশাদ্বারিত্বের সাথে কাজ করে যাচ্ছে থানার (ওসি) সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) নির্মল চন্দ মহন্ত, এস আই বাবুল হোসেন,এস আই শামসুল হক, এ এস আই মেহেদী আলম,সহ থানার সকল পুলিশ সদস্য বৃন্দ। হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম ,এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি পেশাদ্বারিত্বের সাথে কাজ করে যাচ্ছি। তবে আমার থানার পুলিশ সদস্য দের নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টায় সফলতা অর্জন করেছি, পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি।আমার এই সাফল্যর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশ সুপার সহ যারা আমার কাজে সহযোগীতা করেছেন। তিনি পরিশেষে আরো বলেন হাতীবান্ধা উপজেলাকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, গত ১২ডিসেম্বর / ২৩ ইং যোগদান করেন। তিনি ছাত্রজীবনেও ফুটবল, ক্রিকেট এর ক্যাপ্টেন পদে থেকে দল পরিচালনা করেছেন।

    মো.হাসমত উল্ল্যাহ।।

  • রংপুরে গুনগুন – রণন বই মেলা শুরু  চলবে ১৭ ফেব্রুয়ারি

    রংপুরে গুনগুন – রণন বই মেলা শুরু চলবে ১৭ ফেব্রুয়ারি

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও সাংস্কৃতিক সংগঠন রণন এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী গুনগুন-রণন ৭ম বই মেলা-২০২৪ এর উদ্বোধন।
    উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.হাবিবুর রশিদ।
    গত ১২ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই বইমেলার উদ্বোধন করা হয়।
    মেলা চলবে ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে শনিবার ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
    জানালেন গুনগুন সভাপতি ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক।
    তিনি বলেন, বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ৪২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও দেশের খ্যাতিনামা প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী। ছয় দিনব্যাপী বইমেলা (১২-১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলার পাশাপাশি প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
    সার্বিক বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক আরো বলেন, প্রতিবারের ন্যায় এই বছর বই মেলা আয়োজন করার সুযোগ পেয়েছি। এই বছর প্রচুর সারা পেয়েছি। ঢাকা থেকে অনেক প্রকশনা এসেছেন । এর মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলায় পরিণত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বই ও লেখকের সাথে রংপুর অঞ্চলের মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি।
    এবারের বইমেলায় সাফল্য প্রকাশনী,রংপুর রণন,পাতা প্রকাশ,নৈঋতা ক্যাফে,বিদ্যানন্দ ফাউন্ডেশন, পাঠচক্র, বাঁধন, স্বপ্ন সিড়ি, বিছন বড়ি,ডিভেড ক্লাব, ফ্লিম এন্ড আর্ট সোসাইটি, সহ বিভিন্ন প্রকাশনী ও সংগঠন অংশ নিচ্ছে।
    উল্লেখ্য সাফল্য প্রকাশনী, রংপুর এর ৫ নং স্টলে বইমেলার প্রথম দিনেই ছিলো উপচে পড়া ভীড়, ছাত্র ছাত্রী বইপ্রমি পাঠকরা ছবি তুলছেন মনের আনন্দে। মঞ্চে চলছে বিভিন্ন আয়োজন।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর শাহ আলম, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সাফল্য প্রকাশনী রংপুর এর প্রকাশক জয়িতা নাসরিন নাজ, পাতা প্রকাশের প্রকাশক জাকির হোসেন, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।