Blog

  • সিএমপি ইপিজেড থানার অভিযানে কলসীদিঘীরপাড় বালুর মাঠ সংলগ্ন থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    সিএমপি ইপিজেড থানার অভিযানে কলসীদিঘীরপাড় বালুর মাঠ সংলগ্ন থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    , চট্টগ্রাম সিএমপি ইপিজেড থানা পুলিশের অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০১ (এক)জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
    গত ১২ ফেব্রুয়ারি ২০২৪; ১৮.৪০ ঘটিকার সময়
    সিএমপি ইপিজেড থানাধীন কলসীদিঘীরপাড় বালুর মাঠ সংলগ্ন আপা কলোনীর পাশে তামিম কুলিং কর্নারের সামনে পাকা রাস্তার উপর থেকে বাদী এসআই(নিঃ) মোঃ মহসীর সরদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি করাকালীন কলসীদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ কাজল (৩৫) কে গ্রেফতার করতঃ তাহার হেফাজত হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।
    উদ্ধারকৃত ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা যাহার কথিত বাজার মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা।
    গ্রেফতারকৃত বেক্তির নাম মোঃ কাজল (৩৫), পিতা-মোঃ ইসরাইল, মাতা-আরজোদা, সাং- তেরগাতি ওহাবের বাড়ী, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-কলসীদিঘীর পাড়, বালুর মাঠ ফেলু সওদাগরের বাড়ী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
    এই সংক্রান্ত বিষয়ে ইপিজেড থানা পুলিশ সাংবাদিকদের জানান আসামির বিরুদ্ধে ইপিজেড থানার মামলা নং-০৫, গত ১২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রুজু হয়েছে।

  • কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ বিষপানে মৃ*ত্যু

    কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ বিষপানে মৃ*ত্যু

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে রুবিয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূ বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ফেব্রুয়ারি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের বায়সা গ্রামের মুনসুর রহমানের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
    এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বায়সা গ্রামের মুনসুর রহমানের স্ত্রী রুবিয়া বেগম (৪৬) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত ১২ফেব্রুয়ারি দুপুরে স্বামীর সাথে কথাকাটা জের ধরে স্বামীর উপর অভিমান করে বসতবাড়িতে ওই গৃহবধূ বিষপান করে। বাড়ীর লোকজন টের পেয়ে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর মৃত্যু ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
    এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সাংবাদিকদের বলেন, বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর ।।

  • সুজানগরে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    সুজানগরে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহে আলম ও কৃষক নুরুল ইসলাম কামাল। উপস্থাপনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ মেলায় ২৭টি প্রতিষ্ঠানের স্টলে আধুনিক কৃষি ও প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও পণ্য প্রদর্শন করা হয়েছে। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ নেয়। সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, চাষাবাদে আধুনিকায়ন,উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

  • নেছারাবাদে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

    নেছারাবাদে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

    পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায়, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের সাথে “জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয় হয়েছে।

    উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী নারী পুরুষের সমঅধিকার, নারীর প্রতি জেন্ডার সংবেদনশীলতা ও ইউনিয়ন পরিষদ নারী পুরুষের সমতার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।সে সকল বিষয়ের উপর দিনব্যাপী আলোচনা করা হয়।

    উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,স্বরূপকাঠি প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং রূপান্তরের অপরাজিতা প্রকল্পের বরিশাল ক্লাস্টার এর বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, এ এন সি নুর ই আজম হায়দারী, এম এন্ড ই তানভীর মোশাররফ, পিরোজপুর জেলা প্রকল্প সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া এবং মাঠ সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু ও আজিজুল হক গোলদার।

  • কুড়িগ্রাম জেলায় বিএসটিআই অভিযানে    ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

    কুড়িগ্রাম জেলায় বিএসটিআই অভিযানে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি
    কুড়িগ্রাম জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অদ্য ১৩.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা উপজেলা কুড়িগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম জেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    উক্ত ভ্রাম্যমান আদালতে-
    ০১) মেসার্স পনির এন্ড সন্স সার্ভিস সেন্টার, খলিলগঞ্জ, সদর, কুড়িগ্রাম প্রতিষ্ঠানটি ডিজেল পণ্য পরিমাপে প্রতি ১০ লিটারে ৩৩৫ মি.লি. কম প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করে মামলা নিষ্পত্তি করা হয়। এছাড়াও মেসার্স ফ্রেন্ডস ফিলিং স্টেশন ও মেসার্স এস এস ফিলিং স্টেশন, সদর, কুড়িগ্রাম প্রতিষ্ঠান ২টির ডিজেল ও অকটেন পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

    উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর জনাব মোঃ মুলতামিস বিল্লাহ। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

    সুজানগর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

    এম এ আলিম রিপন, সুজানগর ঃ সুজানগর কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন এর ২০২৩ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক মাহবুবুল আজম সোহেল,যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মো.উজ্জল হোসেন,অর্থ সম্পাদক আব্দুস সালাম,সহ সভাপতি উজ্জল হোসেন, সদস্য জিল্লুর রহমান, মনিরুজ্জামান সেলিম, আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলায় ৩টি কেন্দ্রের মাধ্যমে ৬৬৯ জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন । নিম্নে ফলাফল তুলে ধরা হলোঃনার্সারী গ্রুপঃ১ম স্থান ঃ ১৫০১,১৫১৭,১৫১৮,১৫২০,১৫২২,১৫৩২,১৫৬৭,১৬০১,১৬০২,১৬০৩,১৬২২,১৬২৩,১৬৩৫,১৬৩৮,১৭০৩ =১৫ জন । ট্যালেন্টপুলঃ
    ১৫০২,১৫০৪,১৫০৬,১৫০৭,১৫১২,১৫১৫,১৫১৬,১৫১৯,১৫২১,১৫২৩,১৫২৪,১৫২৬,১৫২৮,১৫২৯,১৫৩১,১৫৩৩,১৫৩৬,১৫৩৮,১৫৩৯,১৫৪২,১৫৪৫,১৫৭০,১৫৭১,১৫৭৩,১৫৮০,১৫৮২,১৫৮৩,১৬০৪,১৬০৬,১৬০৭,১৬০৮,১৬১২,১৬১৩,১৬১৫,১৬১৬,১৬১৮,১৬২৪,১৬২৬,১৬৩১,১৬৩৩,১৬৩৯,১৬৪০,১৬৪১,১৬৪৫,১৬৪৬,১৬৪৭,১৬৪৯,১৬৫০,১৬৫১,১৬৫৬,১৬৫৮,১৬৬২,১৬৬৩,১৬৮২,১৭০১,১৭১৫,১৭১৭,১৭২৪,১৭২৭,১৭২৮,১৭৩৩=৬১ জন। এ+ গ্রেড ঃ ১৫০৩, ১৫০৫, ১৫০৮, ১৫১০,১৫১১, ১৫১৩, ১৫১৪, ১৫২৫, ১৫৩৪, ১৫৪৫, ১৫৪৭, ১৫৪৮, ১৫৫৪, ১৫৬৮, ১৫৬৯, ১৫৭৬, ১৫৭৮, ১৫৯৩, ১৬০৫, ১৬০৯, ১৬১০, ১৬১১, ১৬১৪, ১৬২১, ১৬৩২, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৫২, ১৬৬০, ১৬৬১, ১৬৬৪, ১৬৬৫, ১৬৬৬, ১৬৬৭, ১৬৬৮, ১৬৭০, ১৬৭৮, ১৭১৬, ১৭২১, ১৭২৩, ১৭২৫, ১৭২৯, ১৭৩০, ১৭৩২, ১৭৩৪, ১৭৫০ = ৪৭ জন। সাধারণ গ্রেড ঃ ১৫৪৯, ১৫৫৮, ১৫৬০, ১৫৬১, ১৫৭১, ১৬৭৩, ১৬৮০, ১৬৮৩, ১৭০৪, ১৭১২, ১৭৩৮, ১৭৩৯, ১৭৪০, ১৭৪৯ = ১৪ জন।সর্ব মোট = ১৩৭ জন। প্রথম শ্রেণী ঃ ১ম স্থান ঃ ২৬২২, ২৬২৫ = ০২ জন। ট্যালেন্টপুলঃ ২৫০১, ২৫০৩, ২৫০৪, ২৫০৫, ২৫০৮, ২৫০৯, ২৫১০, ২৫১২, ২৫১৩, ২৫১৪, ২৫১৬, ২৫১৭, ২৫১৮, ২৫২২, ২৫২৩, ২৫২৯, ২৫৩১, ২৬০২, ২৬০৫, ২৬০৬, ২৬০৮, ২৬১০, ২৬১২, ২৬১৪, ২৬১৫, ২৬২৩, ২৬২৪, ২৬২৬, ২৬২৮, ২৬২৯, ২৬৩১, ২৬৩৩, ২৬৩৪, ২৬৩৫, ২৬৪০, ২৬৪১, ২৬৪২, ২৬৪৩, ২৬৫৩, ২৭১০, ২৭১২, ২৭১৪, ২৭১৫, ২৭১৭, ২৭৩৯ = ৪৫ জন। এ+ গ্রেড ঃ ২৫০২, ২৫০৬, ২৫০৭, ২৫২০, ২৫২১, ২৫২৫, ২৫২৬, ২৫২৭, ২৫২৮, ২৫৩০, ২৫৩২, ২৫৩৩, ২৫৪৫, ২৫৪৮, ২৬০৪, ২৬০৭, ২৬১৩, ২৬২৭, ২৬৩২, ২৬৩৭, ২৬৪৫, ২৬৪৬, ২৬৪৯, ২৬৫০, ২৭১১, ২৭১৩, ২৭২১, ২৭২৬ = ২৮ জন। সাধারণ গ্রেড ঃ ২৫৩৮, ২৬৫৭, ২৬৫৮, ২৭০৪, ২৭০৫, ২৭০৮, ২৭২০, ২৭২৮, ২৭৩০ = ০৯ জন।সর্ব মোট = ৮৪ জন। দ্বিতীয় শ্রেণী ঃ ১ম স্থান ঃ ৩৬১০ = ০১ জন।ট্যালেন্টপুলঃ ৩৫০১, ৩৫০২, ৩৫০৫, ৩৫০৬, ৩৫০৮, ৩৫১১, ৩৫১৩, ৩৫১৪, ৩৫১৮, ৩৫৩৮, ৩৫৪০, ৩৬০১, ৩৬০২, ৩৬০৩, ৩৬০৪, ৩৬০৫, ৩৬০৬, ৩৬০৯, ৩৬১৫, ৩৬১৬, ৩৬২০, ৩৬২১, ৩৬২২, ৩৬২৩, ৩৬২৫, ৩৬২৭, ৩৬২৮, ৩৬২৯, ৩৬৩২, ৩৬৩৩, ৩৬৩৪, ৩৬৩৬, ৩৬৩৭, ৩৬৩৮, ৩৬৪০, ৩৬৪১, ৩৬৪২, ৩৬৪৩, ৩৬৪৪, ৩৬৪৯, ৩৬৫৮, ৩৭০১, ৩৭০২, ৩৭০৩, ৩৭০৭, ৩৭০৮, ৩৭০৯, ৩৭১১, ৩৭২৪, ৩৭২৫ = ৫০ জন।এ+ গ্রেড ঃ ৩৫০৩, ৩৫০৫, ৩৫০৭, ৩৫১৫, ৩৫১৬, ৩৫১৭, ৩৫১৯, ৩৫২০, ৩৫২১, ৩৫২৩, ৩৫২৭, ৩৫৩১, ৩৫৩২, ৩৫৩৪, ৩৫৩৯, ৩৫৪১, ৩৫৪৪, ৩৫৪৬, ৩৬০৮, ৩৬১১, ৩৬১২, ৩৬১৩, ৩৬১৪, ৩৬১৭, ৩৬২৪, ৩৬৩০, ৩৬৩৯, ৩৬৪৫, ৩৬৪৬, ৩৬৪৭, ৩৭০৪, ৩৭১২, ৩৭১৫, ৩৭২২, ৩৭২৬ = মোট ৩৫।সাধারণ গ্রেড ঃ ৩৬৫০, ৩৬৫৩, ৩৬৫৫, ৩৭১৭, ৩৭৩৩, ৩৭৩৬, ৩৭৩৭, ৩৭৩৮, ৩৭৪০, ৩৭৪১ = ১০ জন।সর্ব মোট = ৯৬ জন। তৃতীয় শ্রেণী ঃ ১ম স্থান ঃ ৪৬০৯ = ০১ জন।ট্যালেন্টপুলঃ নাই।এ+ গ্রেড ঃ ৪৫০১, ৪৫০২, ৪৫০৪, ৪৫০৫, ৪৬০৪, ৪৬০৬, ৪৬০৭, ৪৬০৮, ৪৬১০, ৪৬১৬, ৪৬১৯, ৪৬৩৩ = মোট ১২।সাধারণ গ্রেড ঃ ৪০০৭, ৪৬২৩, ৪৬২৭, ৪৬৩১, ৪৬৩৫, ৪৬৩৮, ৪৭০১, ৪৭০৫, ৪৭১০, ৪৭১২, ৪৭১৪ = ১১ জন।সর্ব মোট = ২৪ জন। চতুর্থ শ্রেণী ঃ ১ম স্থান ঃ ৫৬২৩ = ০১ জনট্যালেন্টপুলঃ নাইএ+ গ্রেড ঃ ৫৬০৯, ৫৬২২, ৫৬২৪, ৫৬২৫ = মোট ০৪।সাধারণ গ্রেড ঃ ৫৫০১, ৫৬০২, ৫৬০৪, ৫৬১২, ৫৬১৩, ৫৬১৮, ৫৬৩৩, ৫৭০৪, ৫৭০৫, ৫৭০৬, ৫৭১৪, ৫৭১৭, ৫৭২২ = ১৩ জন।সর্ব মোট = ১৮ জন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুশতাক আহমেদ ও উপজেলা রির্সোস কর্মকর্তা সৈয়দ আবু আলী ফারমুদা । স্বাগত বক্তব্য দেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রকিবুল হক। অনুষ্ঠানে এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ.লীগ নেতা মাহমুদ্দুজ্জামান মানিক,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স ালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন খান বাবু।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

    আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দে আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার নতুন এ মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা নাজমুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের প্রতিষ্ঠাতা, রাজশাহী ডিবি পুলিশের ওসি ও তাঁতীবন্দ ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল হাই। চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠানে তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরদার, বিশিষ্ট আইনজীবী শাহজাহান আলী খান, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমত আলী শেখ, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম হাফেজ মাওলানা মো.হুজ্জাতউল্লাহ বিন মাহাতাব উদ্দিন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, খয়েরসূতি কলেজের প্রভাষক আবুল কালাম, সমাজ সেবক আলহাজ¦ শওকত আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ,পৌর কর্মকর্তা বাবুল আক্তার, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে স্বাগত বক্তব্যে রাজশাহী ডিবি পুলিশের ওসি ও তাঁতীবন্দ ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল হাই বলেন, স্থানীয় এলাকাবাসীসহ সবার আন্তরিক সহযোগিতায় মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার পাশাপাশি ইহকালীন জীবনটা যেন ইসলামের সঠিক নিয়ম মেনে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন। উল্লেখ্য সৎ,দক্ষ,দায়িত্বশীল,সাহসী ও মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিত বর্তমানে রাজশাহী ডিবি পুলিশের ওসি আব্দুল হাই এর আগে দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে তাঁর নিজ গ্রাম তাঁতীবন্দে আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • ঝিনাইদহের মাঠে মাঠে অনিন্দ্য শোভা আর স্নিগ্ধ সুবাসের ঘ্রান দুই’শ কোটি টাকার ফুল বিক্রি আশা

    ঝিনাইদহের মাঠে মাঠে অনিন্দ্য শোভা আর স্নিগ্ধ সুবাসের ঘ্রান দুই’শ কোটি টাকার ফুল বিক্রি আশা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    প্রধান কয়েকটি দিবস সামনে রেখে ঝিনাইদহের ফুল চাষি ও ফুল ব্যবসায়ীরা ব্যবস্ততম সময় পার করছেন। তাদের যেন কোন ফুরসত নেই। তাই বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, ২১শে ফেব্রয়ারি মাতৃভাষা দিবস ও ২৬ শে মার্চ উপলক্ষ্যে ফুলের রাজ্যে লেগেছে ফাগুনের হাওয়া। ফুল চাষিরা শেষ মহুর্তে নিজের বাগান পরিচর্চা ও বাজার নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছেন। দিবসগুলো সামনে আসার আগেই মাঠে মাঠে ছড়িয়ে পড়েছে অনিন্দ্য শোভা আর ফুলের স্নিগ্ধ সুবাস। জাতীয় ও আর্ন্তাজাতিক এই চারটি দিবসকে ঘিরে শত কোটিরও বেশি টাকার ফুল বানিজ্য হবে বলে ব্যবসায়ী ও চাষিরা মনে করছেন। চাষিরা বলছেন, বসন্তবরণ, ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রয়ারির বাজার ধরতেই এখন তাদের প্রস্তুতি চলছে। বাংলাদেশ ফ্লোয়ার সোসাইটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঝিনাইদহের গান্না বাজার ফুল চাষি সমবায় সমিতির সভাপতি জমির উদ্দীন জানান, জেলা সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বিভিন্ন গ্রামে বাণিজ্যিক ভাবে ফুল চাষ হচ্ছে। গ্রামে গ্রামে শোভা পাচ্ছেন চায়না গোলাপ, থাই গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, মাম ফুল, বোতাম ফুল, গাঁদা, লিলিয়াম, জিপসি ও চন্দ্রমল্লিকা ফুলের ক্ষেত। তিনি বলেন, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ২৬ মার্চ পর্যন্ত ফুল ধরে রাখতে, পোকার আক্রমণ ও পচন রোধে চাষিরা সতর্ক ভাবে পরিচর্যা করছেন। গান্না বাজারের ফুলচাসি নজরুল ইসলাম ও আদম আলী জানান, এক বিঘা জমিতে গোলাপ ফুল চাষ করতে তাদের সাকুল্যে ৫ লাখ টাকা খরচ হয়। কিন্তু বছর শেষে তাদের লাভ হয় বিঘা প্রতি জমিতে ২০ লাখ টাকা। ওই এলঅকার ফুল চাষি মারুফ ও হাসান জানান, এক বিঘা জমিতে জারবেরা ফুল চাষ করতে ১৪ লাখ টাকা খরচ হয়। আবহাওয়া ভালো থাকলে বছর শেষে লাভ হয়, ২৫ লাখ টাকা। কালীগঞ্জের বেলডাঙ্গা গ্রামের ফুল ব্যবসায়ী প্রদিপ সাহা জানান, ভালোবাসা দিবসে রজনীগন্ধা ও ২১শে ফেব্রয়ারি মাতৃভাষা দিবসে গাঁদা ফুল বিক্রি বেশি হয়। এ বছরও তারা তেমন প্রস্তুতি মাথায় নিয়ে বাজার সাজাচ্ছেন। বালিয়াডাঙ্গা গ্রামের ফুল চাষি ফজলুর রহমান খাঁন বলেন, ফুলের মান ধরে রাখতে এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে ভিটামিন ও কীটনাশক ব্যবহার করছি। আশা করছি, ভালো দামে ফুল বিক্রি করতে পারবেন। ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নজরুল ইসলাম বলেন, তার দেড় বিঘা জমিতে গোলাপ বাগান রয়েছে। বাগানের গোলাপগুলো লংস্টিক এবং লাল, সাদা, হলুদ, কমলা ও গোলাপি রঙের। এ রঙের ফুল ভালোবাসা দিবসে অনেক বেশি কদর থাকে। এ বছর আবহাওয়া কারণে উৎপাদন অনেক কম। গাছে এখন নতুন কুড়ি এসেছে। আর যেনো নষ্ট না হয় সেজন্য ভিটামিন প্রয়োগ করছেন। তিনি আশা করেন, এ বছর এক একটি গোলাপ ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগার আলী জানান, জেলায় রবি মৌসুমে ২১৬ হেক্টর ও খরিপ মৌসুমে ১৮৪ হেক্টর জমিতে ফুল চাষ হয়ে থাকে। চলতি বছরে এই চাষ আরো বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ঝিনাইদহ জেলায় দুই’শ কোটি টাকার ফুল বিক্রি হবে। আর এই ফুল সেক্টরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন বলেও তিনি মনে করেন। ঝিনাইদহ গান্না বাজার ফুল চাষি সমবায় সমিতির সভাপতি জমির উদ্দীন জানান, সারা বছর ফুল বিক্রি কিছুটা কম থাকলেও মূলত বেচাকেনা হয় উৎসবকে ঘিরে। এ মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে বিশেষ করে গোলাপ ফুলের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। তবে আসন্ন চার দিবসকে ঘিরে অন্তত দেড়’শ টাকার ফুল বিক্রির আশা করেন তিনি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • পীরগঞ্জে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

    পীরগঞ্জে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি শ্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।
    মঙ্গলবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরন সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ায়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা সুমিত গুপ্ত, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহরুল হক প্রমূখ। পরে সেরা উদ্ভাবনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উদ্ভাবনী মেলার আয়োজন করেন উপজেলার প্রশাসন। সোমবার মেলার উদ্ধোধন করেন উপজেলা চেয়ায়ারম্যান আখতারুল ইসলাম। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে ১৮ ষ্টল স্থান পায়।

    এন এন রানা
    পীরগঞ্জ ঠাকুরগাঁও