Blog

  • আরটিজেএ নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি, লড়ছেন ১৫ প্রার্থী

    আরটিজেএ নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি, লড়ছেন ১৫ প্রার্থী

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএর দ্বি-বার্ষিক নির্বাচনে সাতটি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত তারা মনোনয়নপত্র উত্তোলন করেন।

    সভাপতি পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলসহ-সভাপতির একটি পদের জন্য দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, আরটিভির স্টাফ রিপোর্টার আমির ফয়সাল ও সময় টিভির ভিডিওগ্রাফার হাবিবুর রহমান পাপ্পু।

    সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তারা হলেন, মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদক মুস্তাফিজুর রহমান ও মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্ত।

    অপরদিকে, যুগ্ম-সাধারণের একটি পদে নির্বাচন লড়তে তিনজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হলেন, চ্যানেল-২৪ এর স্টাফ করেসপনডেন্ট আবরার শাঈর, বিটিভির ক্যামেরাম্যান শাহরিয়ার শেখ সুমন ও এখন টিভির ভিডিও জার্নালিস্ট রায়হানুল ইসলাম।
    তবে কোষাধ্যক্ষ পদে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাছরাঙ্গা টিভির ভিডিওগ্রাফার মাহফুজুর রহমান রুবেল। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

    এদিকে, নির্বাহী সদস্যের দুটি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। তারা হলেন, সময় টিভির রিপোর্টার শাহীন আলম, দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম ও চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন মোস্তাফিজুর রহমান সোহান। আরটিজেএর ঘোষিত তফশিল অনুযায়ি ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। একইদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। খসড়া প্রার্থী তালিকার ওপর আপত্তি ও শুনানী অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি দুুপুর ১২টায়।

    আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত বরেন্দ্র কলেজে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে গণনার পর ওইদিনই ফলাফল প্রকাশ করা হবে।
    প্রধান নির্বাচন কমিশনার ও রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন আরটিজেএর এবারের নির্বাচন পরিচালনা করছেন। অপর দুই সদস্য হলেন, প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে ও অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • স্বরূপকাঠিতে চারটি ষ্টিলবডি চোরাই ট্রলার সহ গ্রেফতার-১

    স্বরূপকাঠিতে চারটি ষ্টিলবডি চোরাই ট্রলার সহ গ্রেফতার-১

    স্বরূপকাঠি (পিরোজপুর)প্রতিনিধি:

    স্বরূপকাঠিতে চারটি চোরাই ট্রলারসহ সাইদুর রহমান(৪৫) নামে একজন ট্রলার চোরাই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের গনকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার সাইদুর রহমানকে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছেন।

    ট্রলারগুলোর গায়ে মারজিয়া, সেতু, আল্লাহ ভরসা ও হানিফ ঘরামী নাম লেখা রয়েছে। সাইদুল রহমান বলেন ট্রলারগুলো সে করিদ করেছে। তিনি ট্রলার বেচাকেনার কাজ করেন। এজন্য কোন কাজপত্র আছে কিনা জানতে চাইলে বলে কোন কাগজপত্র নেই। থানায় সাইদুলের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ট্রলার কেনা- বেচার কাজ করেন।

    আসামী সাইদুর রহমান উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুর রশিদ বেপারীর ছেলে।

    পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে পাটিকেলবাড়ী সাব-ইন্সপেক্টর ওয়ালিদ হোসেন ফোর্স নিয়ে টহলরত ছিলেন। এসময় গোপন সংবাদে জানতে পারেন দৈহারী ইউনিয়নের গনকপাড়া গ্রামের ষ্টিল ব্রীজের নিচে বসে চোরাই ট্রলার বিক্রি হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলার সহ সাইদুর রহমানকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার একজন সহযোগী পালিয়ে যায়। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন পলাতক অন্য সহযোগীর নাম আইয়ুব সরদার। আইয়ুব সরদার বানারীপাড়া থানার আশ্রাফ সরদারের ছেলে। এসময় জিজ্ঞাসাবাদে পুলিশ সাইদুর রহমানের কাছ থেকে আরো তিনটি ট্রলার জব্দ করে।

    নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, ” গ্রেফতারকৃত সাদুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর তার জিম্মায় থাকা আরো তিনটি ষ্টিলবডি ট্রলার উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তারা সংঘবদ্ধ ট্রলার চোরাই কারবারি। তারা ধারাবাহিক ট্রলার চুরি করে বিক্রি করে বেড়াচ্ছে। আটককৃত ট্রলার চারটির আনুমানিক বাজার মূল্য তের লাখ টাকা। আসামীকে পিরোজপুর কোর্টে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে রিমান্ড আবেদন করবে”।

    স্বরূপকাঠি (পিরোজপুর) পিরোজপুর।

  • পাইকগাছায় নারী নির্যাতনের বিরুদ্ধে জেগে ওঠো মুক্তির লক্ষ্যে মানববন্ধন অনুষ্টিত

    পাইকগাছায় নারী নির্যাতনের বিরুদ্ধে জেগে ওঠো মুক্তির লক্ষ্যে মানববন্ধন অনুষ্টিত

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি

    নারী নির্যাতনের বিরুদ্ধে শতকোটি রুখে দাড়াও, জেগে ওঠো মুক্তির লক্ষ্যে এ স্লোগান নিয়ে মানববন্ধন করেছে পাইকগাছায় বে-সরকারি দুটি সংগঠন।
    বুধবার দুপুরে পাইকগাছা কোর্টের সামনে মেইন সড়কে বে-সরকারি সংগঠন নিজেরা করি ও ভূমিহীন সংগঠন এর আয়োজনে মানববন্ধনে মানবাধিকার উন্নয়নের কেন্দ্রের নির্বাহী পরিচালক ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্টিত হয়। ভূমিহীন নেতা আশুতোষ মন্ডলের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন,ভূমিহীন নেত্রী রোকেয়া বেগম,সবিতা ঢালী, আওয়ামী লীগ নেতা প্রভাষক আব্দুল ওহাব বাবলু,ভূমিহীন নেতা নারায়ন চন্দ্র মন্ডল, আফজাল হোসেন,,নিজেরা করি সংগঠনের কর্মী রাশেদুজ্জামান ফরিদ,অনামিকা মন্ডল, লিপন সরকার প্রমুখ।

  • উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ

    উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমান। তিনি ইতোমধ্যে পৌরসভা, উপজেলার কপিলমুনি, হরিঢালী, সোলাদানা, লস্কর, রাড়ূলী, গদাইপুর, চাঁদখালী ও গড়ইখালী সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, জনগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রভাষক বজলুর রহমান পেশায় একজন কলেজ শিক্ষক হলেও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
    উল্লেখ্য, প্রভাষক বজলুর রহমান ১৯৮৯ সালের ৪ মে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ২০০২-২০০৩ সালে খান সাহেব কোমর উদ্দিন ছাত্রাবাসের মনিটর নির্বাচিত সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ২০০৪ সালে এসএসসি পাস করার পরে পাইকগাছা কলেজে অধ্যায়নরত অবস্থায় তাকে পাইকগাছা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এরপর ২০০৬ সালে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যানরত অবস্থায় রোটার এ্যাক্ট ক্লাব অব সাতক্ষীরায় এক মিনিটের বক্তৃতায় ৩২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতায় একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০১০ সালে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন হিসেবে শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের সাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। এছাড়া বজলুর রহমানকে ২০১৮ সালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দলনেতা হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে সরদার আবু হোসেন কলেজের প্রভাষক (বাংলা) হিসেবে কর্মরত আছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানের প্রতিদ্বন্দীতা করার জন্য তিনি গণসংযোগ ও মতবিনিময় করে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

  • পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

    পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা ও শিল্পকলার দেবীর পূজায় প্যাণ্ডেল,তোরণ,সাজ সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিলো । বিভিন্ন স্কুল,কলেজ,বাড়ি ও পূজা মণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেওয়া হয়।
    শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার অন্যতম ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
    উপজেলায় পাইকগাছা সরকারি কলেজ,ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরল কালিবাড়ী কেন্দ্রীয় মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপে, পাড়া ও ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে সরস্বতী পূজা হয়েছে।পূজা শেষে ভক্তরা অঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন।পূজায় ছাত্র-ছাত্রিদের উপস্থিতিতে মণ্ডপ গুলো উৎসব মুখর ছিলো।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

    পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,অনারারি ক্যাপ্টেন(অব:) মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন, এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী।বক্তৃতা করেন, সাংবাদিক রাজু আহম্মেদ, ইয়াসমিন আক্তার মিতু, মিম আক্তার, পরিবেশ কর্মি গনেশ দাশ,শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন আমাদের সম্পদ। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব সম্পদ। এই বন আমাদের গর্ব। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। তাই বক্তারা সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

  • নড়াইলে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ প্রতিযোগিতায় জেলা পুলিশ টিম বিজযী পুরস্কার বিতরণ করেন ডিসি ও এসপি

    নড়াইলে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ প্রতিযোগিতায় জেলা পুলিশ টিম বিজযী পুরস্কার বিতরণ করেন ডিসি ও এসপি

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ প্রতিযোগিতায় জেলা পুলিশ টিম বিজযী পুরস্কার বিতরণ করেন ডিসি ও এসপি। ব্যাডমিন্টন চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)) এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। গত রবিবার (১১ ফেব্রুয়ারি) শুরু হওয়া খেলার ছিল সমাপনী খেলা। পুলিশ সুপার সমাপনী পর্যায়ের সবগুলো খেলা উপভোগ করেন। অনুর্ধ্ব ১২ বছর, অনুর্ধ্ব ১৮ বছর এবং ১৮ বছর ঊর্ধ্বে এই তিনটি গ্রুপে নকআউট সিস্টেমে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়।
    ১৮ বছরের ঊর্ধ্বে গ্রুপে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা করে নড়াইল জেলা পুলিশের একটি টিম ও লোহাগড়া থানা এলাকার একটি টিম। পুলিশ লাইন্সে কর্মরত নায়েক/১৫৪ মো: আসিফ জামান ও কনস্টেবল/৪৬১ ফজলে রাব্বির দ্বৈত টিম ২-০ তে লোহাগড়ার টিমকে পরাজিত করে বিজয়ী হয়। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং জেলা পর্যায়ের সকল ধরনের খেলায় পুলিশের একটি টিম অংশগ্রহণ করে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার বিজয়ী দলসহ অন্যান্যদের পুরস্কৃত করেন। উক্ত অনুষ্ঠানে আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা ও সহ সভাপতি, জেলা আওয়ামী লীগ, নড়াইলসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বরগুনায় সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আালোচনা  সভা

    বরগুনায় সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আালোচনা সভা

    খাইরুল ইসলাম মুন্না

    বরগুনায় রূপান্তর ও যুব ফোরামের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আালোচনা সভা অনুষ্ঠিত।

    ১৪ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১১ ঘটিকার বরগুনা আরডিএফ হল রুমে সুন্দরবন একাডেমীর সহায়তায় উন্নয়ন সংস্থা রূপান্তর ও যুব ফোরামের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

    বরগুনা সদর উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক জনাব চিত্তরঞ্জন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য জনাব মনির হোসেন কামাল, জনাব জাকির হোসেন মিরাজ, মাহবুবুর রহমান অভি ও বেতাগী যুব ফোরামের আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না । সভায় বক্তারা উল্লেখ করেন যে, সন্দরবন জীবৈচিত্রের জীবন্ত পাঠশালা। এটি বৈশ্বিক সম্পদ। এর পরিবেশগত মুল্য কোন কিছুর সাথেই তুলনীয় নয়। তাই প্রকৃতির এ চির সবুজ সম্পদকে আমাদের বাচিয়ে রাখতেই হবে, উজ্জীবিত হতে হবে সুন্দরবন সুরক্ষায়। সভায় সুন্দরবনের গুরুত্ব বিবেচনা করে ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস উদযাপনের আহবান জানানো হয়। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম। সভায অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির ০৪ জন সদস্য বিভিন্ন ফোরাম ও ক্লাবের ৩৫ জন সদস্য।

  • হক্কা পড়ে না এখন চোখে

    হক্কা পড়ে না এখন চোখে

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। হক্কা বর্তমানে এখন বিলুপ্তির পথে। অথচ এক সময় এ হুক্কা এ ছিলো বাংলার সামাজিক অবস্থানের একটি অংশ। হুক্বা ব্যবহারের মাধ্যমে মানুষ তার সামাজিক অবস্থানকে চি›িহত করতে পারতো। তার আভিজাত্যের পরিচয় বহন ও করতো।

    গ্রাম বাংলার কিছু স্থানে এখনো বৃদ্ধরা নামিদামি সিগারেট, বিড়ি জাতীয় দ্রব্য ব্যাবহার না করে হক্কার সুখ টানেই আমেজ কাটাচ্ছেন। হক্কা নারিকেলের খোল দিয়ে তৈরি করা হয়। অনেক প্রভাবশালী খান্দানীদের পিতলের বাহারী হুক্কা ব্যবহার করতো। পোড়া মাটি দিয়ে তৈরি হয় হক্কার ছিলিম। এ ছিলিমে তামাক ও আগুন মিলে তৈরি হয় এক প্রকার নেশা জাতীয় মহৌষধ। নারিকেল বা পিতলের খোলে পানি দিয়ে হুক্কায় লাগানো পাইপটি মুখে
    লাগিয়ে টানলে গড় গড় শব্দ হয়। আর হক্কার ধোঁয়া নেশায় পরিনত হয়।

    এ সভ্যতার যুগে মানুষ এখন হক্কা ছেড়ে নামি-দামি সিগারেট, বাবা, গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও বিড়ি টেনে নেশা মিটিয়ে মরণের দিকে নিয়ে যায়। এরা স্বাচ্ছন্দ্যময় জীবন-যাপন করলেও গ্রাম বাংলার বৃদ্ধরা এ ঐতিহ্য হুক্কা এখনও ছাড়েনি। অতীতে রাজা-বাদশা ও ঋষি-মুনিরা হুক্কার নেশায় আমেজ মেটাতেন। তবে এ হুক্কার ব্যবহার কবে শুরু হয়েছে তা জানা যায়নি।

    বর্তমানে বানারীপাড়ার হুক্কা বিক্রির দোকান নেই। শহর থেকে হুক্কা বিলুপ্ত হয়েছে। গ্রামা লের হাটবাজারে এখনো দু’একটা দোকানে কদাচিত চোখে পরে। তবে, আগের মতো বাহারী হুক্কা আর বিভিন্ন নকশার হক্কা এখন আর দেখা যায় না। তেমন চোখেও পড়েনা।#

    এস মিজানুল ইসলাম
    বিশেষ প্রতিনিধি।

  • তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার   স্বরসতী পুজা পরিদর্শন

    তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার স্বরসতী পুজা পরিদর্শন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর সনাতন ধর্মাবলম্বীদের স্বরসতী পুজা মণ্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও
    সাংসদের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
    জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় বৈদ্যপুর স্বরসতী পুজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম ও কামাল উদ্দিন প্রমুখ।
    এসময় তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন হবে চ্যালেন্জিং,
    এজন্য এখন থেকেই যে যেখানে যে অবস্থাতেই আছেন সে অবস্থান থেকেই আপনাদের আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। তিনি বলেন, আমাদের বিশ্বাস আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের সঠিক চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে পারলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ্। তিনি বলেন, আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন যার আমরা ও ভোট তার। দলের সমর্থন ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দাবী করে ভোট চাই তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। কারণ আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক আমাদের একটার পরিচয় আমরা নৌকার কর্মী। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার আমরা সবাই সেই পরিবারের সদস্য। তিনি আগামিতে সকলকে আওয়ামী লীগের ছায়াতলে আশার আহবান জানিয়ে বলেন, আমরা আমাদের অভিভাবক প্রাণপ্রিয় নেতা এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে এগিয়ে যেতে চাই।#