Blog

  • পটিয়ায় মানবাধিকার ফোরাম এর উদ্যােগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    পটিয়ায় মানবাধিকার ফোরাম এর উদ্যােগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    মহিউদ্দীন চৌধুরী।।
    বাংলাদেশ মানবাধিকার ফোরাম পটিয়া উপজেলা শাখার উদ্যেগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে পটিয়া উপজেলা বাংলাদেশ মানবাধিকার ফোরাম নেতৃবৃন্দ একুশে ফেব্রুয়ারি সকালে পটিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উসমান, চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যান সম্পাদক কল্যাণ মিএ,পটিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদিকা বিলকিস সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দীপক কান্তি বিশ্বাস,সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পিম্পল বড়ুয়া, সহ-আন্তর্জাতিক সম্পাদক মাইনুদ্দিন বিপু,শিক্ষা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস (ঝর্ণা), অর্থসম্পাদক সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক উম্মে সালমা প্রমুখ।

  • সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী

    সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এ স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দীন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহে আলম ও কৃষক নুরুল ইসলাম কামাল। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। উপস্থাপনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলায় ২৭টি প্রতিষ্ঠানের স্টলে আধুনিক কৃষি ও প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও পণ্য প্রদর্শন করা হয়। সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, চাষাবাদে আধুনিকায়ন,উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • কেশবপুরে বিভিন্ন আয়োজনে বসন্তবরণ উদযাপন

    কেশবপুরে বিভিন্ন আয়োজনে বসন্তবরণ উদযাপন

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ উদযাপন করা হয়েছে। ১৪ফেব্রুয়ারী বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশুহুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসন্ত উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব স্বপন মন্ডল, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল, সাংবাদিক শামীম আক্তার মুকুল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেশবপুর শাখার সভাপতি শেখ শাহীন ও চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর

  • কেশবপুরে কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

    কেশবপুরে কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

    আট গুনীজনকে কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা
    কেশবপুর প্রতিনিধিঃ সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কেশবপুরে আট গুনীজনকে কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা পেয়েছেন। ১৫ফেব্রুয়ারী বিকেলে পৌর শহরের ভবানীপুরে কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা-২০২৪ পেলেন, বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান (প্রবন্ধ গবেষণা), কবি ও ঔপন্যাসিক এম. এন. এস. তুর্কী (কথা সাহিত্য), প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান খান (শিক্ষা), কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু (সাংবাদিকতা), কবি ও কথাশিল্পী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (কথা সাহিত্য), কবি ও নাট্যকার মুনছুর আযাদ (রম্যনাট্য), চারুপীঠ একাডেমীর পরিচালক উৎপল দে (চারুশিক্ষা) এবং ছড়াকার, কবি ও উপস্থাপক রিয়াজ লিটন (সামগ্রিক অবদান)।
    অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান সাহিত্যিক, লেখক, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. সন্দীপক মল্লিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন গবেষক ও কবি অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান। জন্মবার্ষিকীতে অনুভূতি প্রকাশ করেন কবি মুহম্মদ শফি। স্বাগত বক্তব্য দেন কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোতাহার হোসাইন।
    উল্লেখ্য, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি সুদীর্ঘকাল ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমান কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে (ভবানীপুর) নিজ বাড়িতে সাহিত্য চর্চা করছেন। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, আ লিক ভাষার কবিতা, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলে তাঁর এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় একশত। তিনি কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলা একাডেমির আজীবন সদস্য। সাহিত্যে অবদানের জন্য এ যাবৎ তিনি দেশ ও বিদেশের অজস্র পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। পেয়েছেন ‘কাব্যাচার্য’ ও ‘বঙ্গশ্রী’ উপাধি।

  • তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার মতবিনিময়

    তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার মতবিনিময়

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে (ইউপি) তিনি প্রতিদিন নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করে চলেছেন। এদিকে এসব মতবিনিময় সভায় নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
    জানা গেছে, ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার
    উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান,সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সহযোগী অধ্যাপক মুন্সেফ আলী, জিল্লুর রহমান, সাদেকুল ইসলাম ও কামাল উদ্দিন
    প্রমুখ।
    এদিকে একইদিন এর আগে মুন্ডুমালা পৌরসভার জোতগরীব আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু, কাউন্সিলর নাহিদ হাসান, সামসুজ্জোহা ডালিম ও লালমোহাম্মদ
    প্রমুখ।
    অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকার তথা এমপি সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়।
    ফলে উপজেলার মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকার সমর্থিত প্রার্থীর বিজয় চাই।#

  • পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত; অনুপস্থিত ৩৯

    পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত; অনুপস্থিত ৩৯

    মোঃ ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা ॥
    পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭টি কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করে ২ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৯ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান দায়িত্ব প্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। এদিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান জানান, সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির জানান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রে ৩৪৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ২৭৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে কেন্দ্রে ৫৩৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন জানান, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। আবুল কালাম আজাদ জানান, গড়ইখালী কেন্দ্রে ৩৯৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। নাহিদ মল্লিক জানান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৬১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী জানান, পাইকগাছা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন। দেবাশীষ দাশ জানান, হাবিব নগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৮৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জিএম জাকারিয়া জানান, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোকেশনাল কেন্দ্রে ১২৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন।

    মোঃ ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় কাঠের ফার্নিচার দোকান ভস্মীভূত; প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ক্ষতি

    পাইকগাছায় কাঠের ফার্নিচার দোকান ভস্মীভূত; প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ক্ষতি

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।। খুলনার পাইকগাছায় আগুন লেগে দুটি কাঠের ফার্নিচারের দোকান ও একটি আবাসিক বাড়ির কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।এতে আড়তের দুটির মালিকের অন্তত ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আবাসিক বাড়ির কাঠ ঘর পুড়ে দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
    বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী জনতা ব্যাংকের পিছনে দুটি কাঠের ফার্নিচার দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চেঁচামেচি করে এতে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। কাঠের আড়তের পার্শ্ববর্তী বাড়ি থেকে দেবাশীষ মন্ডল তার ভাই কমলেশ মন্ডলকে আগুন লাগার ঘটনা জানান।কমলেশ মন্ডল তাৎক্ষনিক ভাবে পাইকগাছার পার্শ্ববর্তী উপজেলা কয়রা ও আশাশুনি সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করেন কিন্তু পাইকগাছা উপজেলা থেকে পার্শ্ববর্তী উপজেলার দূরত্ব ৪০ থেকে ৫০ কি:মি হওয়া সেখান থেকে আসতে আসতে দুটি কাঠগোলা ও একটি আবাসিক বাড়ির কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়।
    জয় মা ফার্নিচার এর মালিক প্রকাশ বাছাড় সাংবাদিকদের জানান, কোনদানি,জালিকাটা মেশিন মটর,রোডার, গ্রান্ডিং, ডিল মেশিন এবং ফার্নিচার দরজা-জানালা, শোকেজ, ওয়ারড্রব, সোফা,মিটসেফ, বসার আসন, আলমারি, মেহগনি ,বাদাম,কাঁঠাল,নিম, শিরিষ, কাঠের তক্তা সহ ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
    মিজান ফার্নিচার এর মালিক মোঃ রফিকুল ইসলাম বলেন আমার ঘরে অনেক টাকার কাঠ ও মেশিন ছিলো যার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার অধিক যা পুড়ে ছাই হয়ে গেছে।
    আবাসিক বাড়ির মালিক রেজাউল হক সাংবাদিকদের জানান, আমার একটি কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে সেখানে দেড় লাখ টাকার বেশী মালামাল পুড়ে গেছে। আমার ছাদ করার জন্য তক্তা কাটানো ছিলো আবার হাস মুরগী সহ অনেক কিছু ছিলো তাতে দেড় লাখ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।
    সাতক্ষীরার আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কালাম মোড়ল এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা রাত ২:১০মি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।রাত ৪ টার সময় পুরা আগুন নিয়ন্ত্রণে আসে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়া  পরিবারের পাশে এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর হারাদিঘী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর ও অনুদান দিতে সরেজমিনে ছুটে আসেন নাঈমুজ্জামান ভূঁইয়া। এসময় ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে নগদ ২ হাজার করে টাকা, কম্বল, ১০ কেজি করে চাল, ১ কেজি করে দেশি মশুর ডাল, ১ কেজি করে আয়োডিন যুক্ত লবন, ১ কেজি করে চিনি, ১ লিটার করে সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ সচিব আলোপ্তগীন মুকুল, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ তারিন, সাবেক তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য তারিফ হোসেন প্রধান, ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য রাইতু হক, ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু কালাম আজাদ, সাবেক বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামু প্রমূখ।

    জানা যায়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোয়েলের আগুনে ৭টি পরিবারের ১৩টি শয়নঘর, রান্নাঘর ৬টি ও ৩টি খড়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২টি ছাগল, ধান ও আসবাবপত্র পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

    বিতরণকালে নাঈমুজ্জামান ভূঁইয়া বলেন, আপনাদের বাড়িঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা আমি মুঠোফোনে জেনে খোঁজ খবর নিতে এসেছি। আমাদের মাননীয় শেখ হাসিনার প্রত্যেক কর্মীরাই মানুষের পাশে আছে। আপনাদের যা পুড়ে গেছে তা আর ফিরে আসবেনা, তাই আমাদের সকলের সাবধানতা অবলম্বল করতে হবে। আমি সরকারি ভাবে উপজেলা প্রশাসন থেকে আপনাদেরকে অনুদান দিতে বলেছি। আপনাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শুকনো খাবার এবং আমার পক্ষে নগদ আর্থিক সহযোগিতা হিসেবে যতটুকু দিয়ে গেলাম তা দিয়ে আপনাদের ক্ষতি পূরণ করা যাবেনা। তবুও আপনারা আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব

    নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য নানা স্বাদের পিঠার পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বসন্ত বরণ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের মনিংবেল চিলড্রেন একাডেমী চত্বরে এ পিঠা মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ পিঠা উৎসবে বাহারি নামের স্টলে দুধপুলি, জামাইপিঠা, ভাপা, পাকান, সেমাই পিঠা, পাটিসাপটাসহ হরেক রকমের বাহারি ও রসালো পিঠার প্রর্দশণ করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। শহুরে জীবনের ব্যস্ততা কাটিয়ে অনেককে পিঠা উৎসবে এসে স্টল ঘুরে ঘুরে পিঠা খেতে দেখা গেছে। এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে বাসন্তিসহ নানান সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। অনুষ্ঠানের আয়োজক মর্নিংবেল চিলড্রেন একাডেমীর পরিচালক শাহীনুর আলম লিটন বলেন, গ্রাম বাংলা ঐতিহ্যবাহী আয়োজনগুলো হারিয়ে যাচ্ছে। এই প্রজন্মকে তাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই আয়োজন। বাচ্চারা যেন এখন থেকেই পিঠা পরিচিত হতে পারে, বানাতে পারে ও চিনতে পারে। ছোট্টবেলার গ্রামে পিঠা উৎসব হতো এটা যেন হারিয়ে না যায়, এই প্রত্যাশা রেখে এই উৎসব। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • পিবিজিএসআই প্রকল্পের ৫ লাখ   টাকা কার পকেটে ?

    পিবিজিএসআই প্রকল্পের ৫ লাখ টাকা কার পকেটে ?

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডুর সোনাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি অনুদানের ৫ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছৈ। এ নিয়ে স্কুলটির সভাপতি ও প্রধান শিক্ষক পরস্পরকে দুষছেন। সম্প্র্রতি ওই স্কুলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্প থেকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। বরাদ্দকৃত টাকায় ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়। এদিকে পিবিজিএসআই প্রকল্পের টাকার ভাগাভাগি নিয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। স্কুল সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তিনি প্রথমে ৩ লাখ টাকার চেকে স্বাক্ষর করে দেন। প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সেই টাকা খরচের কোন হিসাব দেননি। তাকে বার বার তাগিদ দেওয়ার পরও তিনি কোন ভাউচার ও সমপরিমাণ কাজ স্কুলে দেখাতে পারেনি। সভাপতির দাবী, পরবর্তীতে প্রধান শিক্ষক সভাপতির স্বাক্ষর জাল করে স্কুলের একাউন্ট থেকে দুই লাখ টাকা তুলে গায়েব করে দেন। এই টাকা প্রধান শিক্ষক শাহাবুদ্দিনকে ফেরৎ প্রদানের জন্য বার বার তাগিদা দেওয়ার পরও তিনি কোন হিসাব দিচ্ছেন না। অন্যদিকে সনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন স্কুলের সভাপতি আবুল কালাম আজাদ উক্ত বিদ্যালয়ের পিবিজিএসআই এর অনুদানের ৫ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা প্রদান করেন। এর বাইরে তিনি কোন টাকা দেননি। টাকা প্রদানের সময় হরিণাকুন্ডুর দৌলতপুর পিবি হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উপস্থিত ছিলেন বলেও প্রধান শিক্ষক জানান। এদিকে অনুদানের এই টাকা কার পকেটে উঠেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সভাপতি ও প্রধান শিক্ষক একঅপরকে দোষারোপ করলেও বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীরা সুষ্ঠ তদন্ত করে টাকা উদ্ধারের দাবী জানিয়েছেন। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী জানান, টাকা নয়ছয় করার বিষয়টি আমি জেনেছি। তিনি বলেন, দোষি যেই হোক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যব¯া গ্রহন করা হবে।