Blog

  • পাইকগাছায় পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বই মেলা অনুষ্ঠিত

    পাইকগাছায় পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বই মেলা অনুষ্ঠিত

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বই মেলা অনুষ্ঠিত হয়েছে। মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম এর সার্বিক সহযোগিতায় পাইকগাছা পৌরসভা এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচীর আয়োজন করে। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু ও ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। চিকিৎসা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ডাঃ সাবরিন আক্তার, ডাঃ মোহাম্মদ ওয়াজিবুল্লাহ, ডাঃ মোঃ ফয়সাল কামাল, ডাঃ মেহেদী হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ জেবুন্নেছা জেবু, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ মঈনুল ইসলাম, ডাঃ মশিয়ার রহমান মুকুল, ডাঃ তৌহিদুজ্জামান, ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ খান রবিউল আউয়াল। অপরদিকে ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাইকগাছা ডায়াবেটিক সমিতি ও হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারের সহযোগিতায়, পাইকগাছা-কয়রা হসপিটাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক, ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত মন্ডল ও স্কুল শিক্ষক দীপ্তি সরকারের সার্বিক তত্ত¡াবধায়নে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল-মামুন, প্রধান শিক্ষক আনিছুর রহমান, বিএম আক্তার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় মন্ডল, ইউপি সদস্য, আজিজুর রহমান লাভলু, সাবেক সদস্য আবুল কাশেম ও বিধান মন্ডল।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • স্বরূপকাঠিতে পাগলা কুকুরের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

    স্বরূপকাঠিতে পাগলা কুকুরের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

    স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি //

    স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী নারী শিশু,বৃদ্ধসহ ১৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে। হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন। তারা হলো বালিহারী গ্রামের মো. দুলাল (৬০), মো. জাফর (৬৫), ফাহিমা (১৭),সাদমান (২৫), খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮),অনিক (১৩),সাইদুর রহমান (৪৫),সায়ন (১১), মুকুল বেগম (২৫), সেহাংগলের তায়েবা বেগম (৬০), সারেংকাঠির শর্মি (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১), সোহাগদলের পারভীন বেগম (৩৯)। আহতদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

    এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, কুকুরের আক্রমনের শিকার হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

    সাম্প্রতিককালে উপজেলা বিভিন্ন এলাকাসহ হাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে।

  • স্কুল শিক্ষকের বিরুদ্ধে জমি জবর  দখলের অভিযোগ

    স্কুল শিক্ষকের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    নামপত্তনসহ বৈধ কাগজপত্র থাকার পরও মায়ের জমি জবরদখল করে চাষাবাদ করার অভিযোগ করেছেন উম্মে হাবিবা নামে এক নারী। তার মামাতো ভাই স্কুল শিক্ষক জুয়েল রানা পেশী শক্তি খাটিয়ে এই জমি দখল করে চাষাবাদ করছেন বলে অভিযোগে উল্লখ করা হয়। এ নিয়ে তারা চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যায় বিচারের জন্য অভিযোগ করা হয়েছে। জুয়েল রানা আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের গোলাম সোবহানের ছেলে ও স্থানীয় বকশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ঝিনাইদহ শহরের মডার্ণপাড়ার বসবাসরত শহিদুল ইসলামের স্ত্রী লাভলী ইয়াসমিন ও তার খালাতো বোন উম্মে হাবিবা ঝিনাইদহ প্রেসক্লাবে লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাদের মা ও খালারা আলমডাঙ্গা উপজেলার মাধবপুর ও মাজু মৌজায় নানির ওয়ারেশ হিসেবে ৮ বিঘা জমি পাবেন। এই জমি দীর্ঘদিন ধরে তাদের মামাতো ভাই স্কুল শিক্ষক জুয়েল রানা জবর দখল করে খাচ্ছেন। ইতিমধ্যে তারা ওই জমি নাম খারিজও করেছেন। এখন জমি দখল করতে গেলে জুয়েল রানা জমির উপর যেতে দিচ্ছে না। অভিযোগকারীসহ তার মা ও খালারা গুরুতর অসুস্থ। জমি বিক্রি ছাড়া তাদের চিকিৎসা করার আর্থিক সঙ্গতি নেই। উম্মে হাবিবা বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবে এসে জানান, বিবাদী মোঃ জুয়েল রানা সরকারী চাকরী করলেও একজন প্রতারক মানুষ। জমি দখলের জন্য জুয়েল কিছু জমির জাল দলিলও করেছেন। তার মা মৃত নাজমুন নাহার. খালা মোছাঃ শামছুন নাহার ও মেজো খালা আঞ্জুয়ারা বেগমের আট বিঘা দখল করিতে গেলে বা অন্য কোথাও বিক্রি করতে গেলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি স্থানীয় ও প্রশাসনিক ভাবে অনেকবার সমাধানের চেষ্টা করার পরও স্কুল শিক্ষক জুয়েল রানা কারো পাত্তা দিচ্ছেন না। এমনকি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে শালিসের জন্য ডাকা হলেও তিনি চরম ঔদ্ধত্য দেখিয়েছেন। পরে আলমডাঙ্গা উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শামছুজ্জোহার ধমক খেয়ে গত ৩০ জানুয়ারি ইউএনওর দপ্তরে হাজির হয়ে ক্ষমা চেয়ে ও বাদীদের সহায়তা করার আশ^াস দিয়ে চলে যান। কিন্তু পরের দিন জুয়েল রানা ওই সব জমি দখল করে ধান লাগিয়ে দেন। বিবাদী জুয়েল রানা অভিযোগকারীদের শাসিয়ে এও বলেন, জমি যদি কেউ দখল করতে বা বিক্রি করেত আসে, তাবে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এ বিষয়ে জুয়েল রানা (০১৬৪৪-০০৬৮৩৪) তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো জমি দখল করেনি বরং তাদের সহায়তা করেছি। তারপরও সরকারী বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা হচ্ছে, কারণ আমি সরকারী চাকরী করি। তিনি বলেন অভিযোগকারীরা মাজু ও মাধবপুর মৌজার ৫১ দাগে ৫৫ শতক জমির নামপত্তন করেছেন। সেই জমি তারা বিক্রি করতে চাইলে বেশি দাম চাচ্ছে। তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শামছুজ্জোহা স্যার আমার চাকরীর অভিভাবক। তিনি যে বিচার করবেন তাই আমি মাথা পেতে নেব। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শামছুজ্জোহা (০১৭৪০-৮৫৭৯৭৬) জানান, বিষয়টি আমার নলেজে আছে। আমি ওই অসহায় নারীদের জমির নামপত্তনে সহায়তাও করেছি। দেখি কি ভাবে বিষয়টি সমাধান করা যায়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ.

  • নড়াইলে সফল অভিযানে ফেন্সিডিলসহ  গ্রেফতার ১

    নড়াইলে সফল অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক উনিশ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ কবির শেখ (৩৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ কবির শেখ (৩৩) নড়াইল জেলার সদর থানাধীন দত্তপাড়া গ্রামের মৃত আজিবর শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানাধীন একনম্বর মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা সাকিনস্থ নিউ আজম মার্কেটের ইয়ামিনমোল্লা এর কফি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ কবির শেখ (৩৩)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে উনিশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • ধামইরহাটে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি বকুল-সম্পাদক শাহজাহান

    ধামইরহাটে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি বকুল-সম্পাদক শাহজাহান

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

    নওগাঁর ধামইরহাটে টানা ৩য় বারের মত বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ধামইরহাট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় শিক্ষক নেতা আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদালাপি ব্যক্তিত্ব মো. শাহজাহান কবির। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থিতিতে ৩শত শিক্ষকের কন্ঠভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
    ২২ ফেব্রুয়ারী দুপুর ২ টায় ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে নওগাঁ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কণ্ঠভোটে ৩য় বারের মত আবু ইউসুফ বদিউজ্জাামান বকুল সভাপতি ও শাহজাহান কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটিতে প্রেরণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক আবু সালেহ।
    নব-নির্বাচিত সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির পৃথক বক্তব্যে জানান, ‘শিক্ষকতার চাকুরীকালীন সময় ধামইরহাট তথা শিক্ষক সমাজের কল্যাণে আমরা নিজেদের উৎস্বর্গ করে দিতে চাই।’
    ধামইরহাট প্রাথমিক শিক্ষার কর্ণধার ও উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম জানান, নতুন কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি।

    আবুল বয়ান.

  • সুজানগরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্টিত

    সুজানগরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্টিত

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্টিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সভায় পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন,আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রশিদ, যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুখময় সরকার বলেন,সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। এছাড়া একইদিনে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুখময় সরকারের স ালনায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ঘুষ, সুদ, দুর্নীতি, অনৈতিক বিষয়ে বয়ান

    ঘুষ, সুদ, দুর্নীতি, অনৈতিক বিষয়ে বয়ান

    বিরুদ্ধে ইমামকে প্রাণনাশ ও এলাকাছাড়ার হুমকি। কাউন্সিলর শহিদুলের বিরুদ্ধে থানায় জিডি।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুইপাড়া জামে মসজিদের ইমামকে প্রাণনাশ ও এলাকা ছাড়ার হুমকি প্রদান করেছেন শহিদুল কাউন্সিলর। বিষয়টি ধর্মপ্রাণ মানুষের মাঝে

    এই ঘটনায় ইমাম মাও, জসিম বিন সমীর বুধবার (২১ ফেব্রুয়ারী) জীবনের নিরাপত্তা চেয়ে গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ১১৮৭। মূল হুমকি দাতা হলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম । তার সঙ্গে যোগ দেয় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

    এলাকাবাসী জানান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম গোদাগাড়ী থানার একজন চিহ্নিত দালাল, অবাধে থানায় যাতায়াত করেন, অসৎ পুলিশ সদস্যদের তার সখ্যতা রয়েছে। তিনি কাউন্সিলর নির্বাচিত হবার পরে পরেই পুলিশের ভ্যান থেকে মাদক মাললার আসামী ছিনিয়ে নিয়েছিল। এজন্য তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার তাকে জেল হাজতে পাঠিয়েছিলেন। ফলে নির্দিষ্ট তারিখে মেয়র, কাউন্সিরদের সাথে শপথ নিতে পারেন নি। জেল থেকে বের হয়ে পরবর্তীতে একাই শপথ গ্রহন করেন। তিনি ভূমি অফিসেরও দালালী করে থাকেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।

    ইমাম মাও. জসিম বিন সমীর বলেন, আমি প্রায় ২ বছর যাবৎ এই মসজিদে ইমামতির চাকুরী করে আসছি। আমি জুম্মার নামাজের বয়ানের সময় ঘুষ, সুদ সমাজের নানান অসঙ্গতি নিয়ে কুরআন হাদিসের আলোকে বয়ান দিয়ে আসছিলাম। এই নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের কেল্লাবারুইপাড়া জামে মসজিদের ইমামেরে সাথে কমিটির দূরত্ব তৈরী হয়। এর পর কমিটি আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ তুলে যা ভিত্তিহীন।

    প্রায় দেড় মাস আগে কমিটির গুটি কয়েক সদস্য নিয়ে হঠাৎ করে ইমাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলে মসজিদের অধিকাংশ মসুল্লি এর বিরোধীতা করে। কমিটি এক পাক্ষিক ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে কথা বললে মুসল্লিরা সত্যতা যাচাইয়ের জন্য আমার মুখের কথা শুনতে চাই। আমি দুইদফা কথা বলতে গেলে কমিটির লোকজন কথা বলতে বাঁধা প্রদান করে। এতে করে দুটি পক্ষ তৈরী হয়। এর পর আমি নিয়মিত নামাজ পড়িয়ে আসছিলাম। এর রেশ ধরে মসজিদে হাতাহাতির ঘটনাও ঘটে যায়। মোবাইল ফোনে কথা বলে দুই কাউন্সিলর আমাকে হুমকি দেওয়ায় আইনের প্রতিশ্রদ্ধাশীল হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি দায়ের করেছি।

    জানা গেছে, এসব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য মসজিদ কমিটির গুটি কয়েকজন ও মুসল্লিরা গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নিকট একাধিকবার যোগাযোগ করেন এবং ইউএনও সার্বিক পরিস্থিতি বুঝে সমাধানের কথা উভয় পক্ষকে বলেন।

    এরই মধ্যে মসজিদ কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অমান্য করে গত ১৮ ফেব্রুয়ারী কমিটি কর্তৃক মসজিদের ইমামকে গোদাগাড়ী পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম থানা পুলিশকে প্রভাবিত করে থানায় ডেকে হেরোইন দিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে জোর পূর্বক বেতন ভাতা বুঝিয়ে পেয়েছি ও ইমামতি করবো না বলে স্বাক্ষর করে নেয়।

    গোদাগাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই মাহবুব উপস্থিত থেকে এসব কাজ করান। এগুলো মসজিদের মুসল্লিরা জানতে পেরে পরিস্থিতি উপ্তত্ত হতে থাকে। এসব কিছু উপজেলা আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়। এর পর দুই কাউন্সিলার ক্ষিপ্ত হয়ে থাকে।

    গত ২১ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টা ৫১ মিনিটে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম তার মোবাইল নং থেকে মসজিদের ইমামের মোবাইল নং এ কল দিয়ে প্রণনাশের হুমকি দিয়ে বলেন, আজকের সন্ধ্যার মধ্যে এলাকা ছাড়বি নইলে আমার লোকজনসহ এলাকাছাড়া করবো। তোর কোন বাপ আছে আর ছাড়ায় তা দেখবো। যদি এলাকা না ছাড়িস তাহলে আমি ও আমার লোকজন দিয়ে মারধর করে এলাকা ছাড়া করবো বলে হুমকি প্রদান করে ও অশ্লীল ভাষায় গালি গালাজ করে।

    তার আগে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম একই নং থেকে কথা বলে ইমামকে হুমকি স্বরুপ কথাবার্তা বলে। এসব হুমকির কথা ইমাম সমির বীন সমির রেকর্ড করে রাখে। যা পরবর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইমামকে অশ্লীন ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় মিশ্রপ্রতিক্রীয়া সৃষ্টি হয়। এই সময় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মসজিদ কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও সদস্যর নাম উচ্চারণ করে বলেন তারা তোকে বাঁচাতে পারবে না।

    এই নিয়ে বর্তমানে এলাকায় পরিস্থিতি খুব উপ্তপ্ত বিরাজ করছে। যেকোন সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটে প্রাণহানির মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

    এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, হুমকি দেওয়ার রেকর্ড আমি পেয়েছি। আমি তাদের থানায় ডেকে জিডি করতে বলায় মসজিদের ইমাম ও মসজিদ কমিটির প্রাক্তন এক সদস্য বুধবার (২১ ফেব্রুয়ারী) রাতে জিডি করে গেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন এই কর্মকর্তা।

    মো. হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • উজিরপুরে ইদুর মারার বিদ্যুতের ফাঁদে  প্রান গেছে কৃষকের

    উজিরপুরে ইদুর মারার বিদ্যুতের ফাঁদে  প্রান গেছে কৃষকের

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি  ঃ
    বরিশালের উজিরপুরে ইদুর মারতে ধানক্ষেতে দেয়া বিদ্যুতে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে।
    মৃত কৃষক গৌরাঙ্গ হালদার (৫০) কারফা গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে।
    জল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য উপেন সরকার  জানান, ইরি ধানক্ষেত ইদুরে নষ্ট করে ফেলে। এই কারনে ধানক্ষেত রক্ষায় বিদ্যুত সংযোগ দেয় কৃষক গৌরাঙ্গ হালদার। সকালে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে কতটি ইদুর মারা গেছে দেখতে যায়। সেখানে ভুলে বিদ্যুত সংযোগ দেয়া গুনায় হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় গৌরাঙ্গ। তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছে।
    উজিরপুর থানার ওসি জাফর আহমেদ  জানান, আগৈলঝাড়া থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই। তাই যথাযথ আইনি প্রক্রিয়ায়  পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

  • টেকনাফে পুলিশের অভিযানে লক্ষাধিকেরও বেশি ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক-১

    টেকনাফে পুলিশের অভিযানে লক্ষাধিকেরও বেশি ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক-১

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও (টমটম) জব্দ করা হয়।

    আটককৃত মাদক কারবারি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শীলবনিয়া পাড়া এলাকার মো: ইউনুছের ছেলে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫)।

    বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল রাসেল( পিপিএম সেবা) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদকের বড় চালান পাচার হতে পারে। এমন সংবাদে টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ টিম টেকনাফ সদরের শীলবনিয়া পাড়া টেকনাফ- শাহপরীরদ্বীপ সড়কে অবস্থান করেন। পরবর্তীতে একটি ইজিবাইক (টমটম) মোস্তফা হাজীর ফসলী জমিতে ইজিবাইকটি নামিয়ে দিয়ে পালানোর সময় মাদক কারবারি নুরুল ইসলাম প্রকাশ নুরুকে আটক করা হয়। তার স্বীকাররোক্তি অনুযায়ী ইজিবাইক থেকে প্লাস্টিকের একটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামটি খুলে গণনা করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    তিনি আরো বলেন,আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন।

  • বাবুগঞ্জে অপচিকিৎসার খবর গণমাধ্যমে ছরিয়ে পরায় ভ্যান চালককে হ*ত্যার হুম*কি

    বাবুগঞ্জে অপচিকিৎসার খবর গণমাধ্যমে ছরিয়ে পরায় ভ্যান চালককে হ*ত্যার হুম*কি

    কে এম সোহেব জুয়েল। বাবুগঞ্জে ভ্যান চালক রাজীবের অপচিকিৎসার খবর গন মাধ্যমে ছরিয়ে পরায় এবং বিভিন্ন খবরের কাগজে ছাপা হওয়ায়র কারনে হাসপাতালের মালিক পক্ষের লোকজন ভ্যান চালক রাজীবের উপার ক্ষিপ্ত হয়।

    হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাংলাদেশ জাতীয়তাবাদি সৌদিআরব শ্রমিক দলের পূর্বাঞ্চলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদের সহদর সরোয়ার মোল্লা গতকাল বুধবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ভারটিয়া সন্ত্রাসি আজিজুল মোল্লা ও সামসু খন্দকার সহ অজ্ঞাত নামা লোক জন নিয়ে গৌরনদীর সিঙ্গা গ্রামে অসুস্থ ভ্যান চালক রাজীবের বসত বাড়িতে গিয়ে মামলার ভয় ও জীবন নাশের হুমকি সহ ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নয়ন বাবুর দেয়া চিকিৎসা পত্রের প্রয়োজনিয় কাগজ পত্র নিয়ে হাসপাতালে হাজির হওয়ার নির্দেশ দেন। এ মর্মে রাজীব গতকাল ২১ ফেব্রুয়ারি বুধবার রাতেই তার ( রাজীব) জীবন রক্ষা পেতে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    উল্লেখ্য রাজীব গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিঙ্গা গ্রামের দিনমজুর বারেক খলিফার পুত্র।
    দিন মজুুর অহসায় রাজীব বলেন, দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতা দেখা দিলেও অর্থাভাবে ডাক্তার দেখাতে না পেরে রোগ চাপিয়ে রাখেন তিনি। অবশেষে কোন উপায়ন্তর না পেয়ে ধার দেনা করে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুরে অবস্থিতিত হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্টানে ডাক্তার দেখানোর উদ্দেশ্য হাজির হন তিনি। ওই হাসপাতালের কর্তব্য রত ডাক্তার নয়ন বাবু তাকে পরীক্ষা নিরীক্ষার এক পর্যায় রোগ নির্নয় করে হার্নিয়া হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন রাজীবকে।

    সে মতে হাসপাতালের জড়িত সংশ্লিষ্টদের সাথে দর কশাকশির একপর্যায় ১০ হাজার টাকায় অপারেশনে রাজি হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গত ১৬ জানুয়ারি ২০২৪ ইং রাতে তাকে অপারেশন করানো হয় বলে জানান দিন মজুর রাজীব।

    অপারেশন করানোর পর থেকেই তিনি ধারনা করছেন তার অন্ডকোষ কেটে ফেলছেন। ফলে ক্রমান্বয়েই অসুস্থতা বোধ করলে একাধিক বার হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালের দায়িত্বপুর্ন কর্তব্যরত ডাক্তার নয়ন বাবুর সরনাপন্ন হয়েও কোন গুরত্ব না পাওয়ায় চরম ব্যাধীতে ভুগছেন রাজীব।

    শারিরীক অসুস্হতা চরম পর্যায় দেখা দিলে ১৮ ফেব্রুয়ারি রবিবার ওই হাসপাতালে গেলে ডাক্তার নয়ন নিজের দায় এড়াতে তাকে (রাজীব) উন্নত চিকিৎসার জন্য শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জেতে পরামর্শ দেন এমনটি জানিয়েছেন অসহায় ভ্যান চালক রাজীব। ভুল চিকিৎসার এত ব্যায় ভার বহন করতে না পারায় মৃত্যুর কোলে ক্রমান্বয়ে ঢলে পরতে হচ্ছে অসহায় রাজীবকে।এ ব্যাপারে অসহায় রাজীব সোমবার ১৯ ফেব্রুয়ারি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন মহলে তার চিকিৎসার ব্যায়ভার বহন সহ ওই হাসপাতালের সাথে জড়িত অসাদু লোকজনদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও জানিয়ে লেখিত অভিযোগ দায়ের করেন দিন মজুর রাজীব।