Blog

  • Hope For Children  ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিক্ষা সামগ্রী  বিতরণ

    Hope For Children ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

    নুরুল ইসলাম (টুকু)
    খাগড়াছড়ি সদর উপজেলা, প্রতিনিধি।

    বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ১৫০ জন গরীব ও অসহায় ছাত্র ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৪ফেব্রুয়ারী)২০২৪ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে মারমা সংসদ এলাকায় হোপফর চিলড্রেন এর অফিসে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্টান শুরু হয়।

    ডিকন ফাদার শান্তি রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার রাজেন্দ্র ত্রিপুরা, ডায়োসিসান ভিকার, বিলিভার্স ইস্টার্ণ চার্চ, খাগড়াছড়ি ডায়োসিস।
    এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া কলেজ এর অধ্যক্ষ সুবিনয় চাকমা, হোপফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো- অর্ডিনেটর বাংলাদেশ এর সজীব ত্রিপুরাসহ ছিলেন স্বপন জ্যোতি ত্রিপুরা ও অঞ্জু ত্রিপুরা।

    এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার নিয়ে কাজ করছে।তিনি বলেন আমাদের সন্তানদেরকে যেমন শিক্ষিত করতে হবে তেমনি স্বাস্থ্য ও ভালো রাখতে হবে আর সবার আগে এই দায়িত্ব গুলো নিতে হয় পরিবারকে আর পরিবারের পাশাপাশি এই কাজ গুলো করে যাচ্ছে হোপফর চিলড্রেন। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, ছাত্র ছাত্রী দের জন্য শিক্ষা উপকরণ বিতরণ তার একটি অংশ। তিনি আরো বলেন সামনের দিন গুলোতেও হোপফর চিলড্রেন তাদের কার্যক্রম অব্যহত রাখবে।
    অধ্যক্ষ সুবিনয় চাকমা বলেন শিশুদের যত্ন নিতে হবে এবং তাদেরকে সু শিক্ষায় শিক্ষিত করতে হবে তবেই আমরা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবো।

    এসময় বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে খাতা,কলম,,পেন্সিল, রং পেন্সিল , রাবার,কাটার,টিপিন বক্স,পানির বোতল, জ্যামিতি, ড্রয়িং খাতা,স্কেল মোট ১১ আইটেম এর শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র ছাত্রী দের মুখে ছিলো হাসি সেসময় এক আনন্দ ঘন পরিবেশ সৃস্টি হয়েছে।

    এসময় আরো ছিলেন ছাত্র ছাত্রী অভিভাবক সাংবাদিকসহ হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর সোস্যাল ওয়ার্কার তপন বিকাশ ত্রিপুরা ও সুনিল কান্তি ত্রিপুরা।

  • সুন্দরগঞ্জে ছোঁয়ামণির আত্মহত্যার নেপথ্য নায়ক মজিদের শাস্তির দাবিতে মানববন্ধন

    সুন্দরগঞ্জে ছোঁয়ামণির আত্মহত্যার নেপথ্য নায়ক মজিদের শাস্তির দাবিতে মানববন্ধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে লম্পট প্রেমিকের ব্লাকমেইলের শিকার শাহারিয়ার জান্নাত ছোঁয়ামনি(১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

    গত শনিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া মনমথ গ্রামে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে । এঘটনার নেপথ্য নায়ক বখাটে প্রেমিক নামের কুলাঙ্গার রায়হান কবীর মজিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৪শে ফেব্রুয়ারী) দুপুর ৩টায় কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বামনডাঙ্গার রেল স্টেশনসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
    এতে কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নিহত শাহারিয়ার জান্নাত ছোঁয়া নগর কাটগড়া মনমথ গ্রামের শাহাজান মিয়ার কন্যা। সে কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
    অভিযুক্ত বখাটে প্রেমিক রায়হান কবীর মজিদ (১৮) বামনডাঙ্গা রেল কলোনি গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এবং কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনা ঘটার পর থেকে সে পলাতক আছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ইউডি মামলা ছাড়া অন্য কোন মামলা দায়ের করা হয়নি। মানবন্ধনে নিহত শাহারিয়ার জান্নাত ছোঁয়ার বাবা শাহাজান মিয়া অভিযোগ করেন, বখাটে রায়হান কবীর মজিদ এলাকায় নেশাখোর হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ইভটিজিংয়ের মত অপরাধের একাধিক অভিযোগ আছে। রায়হান কবীর মজিদ তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময়ে অর্থ হাতিয়ে নিত। সর্বশেষ ব্লাকমেইল করে মেয়ের সর্বস্ব হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আরও টাকা দেয়ার জন্য চাপ দেয়। মেয়ের কোচিং সেন্টার ও স্কুলে তার সহপাঠীদের মধ্যে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে- লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শাহাজান মিয়ার দাবি, রায়হান কবীর মজিদের কাছে এখনও কোন অডিও, ভিডিও কিংবা রেকর্ডিং থাকতে পারে যেটা দিয়ে সে তার মেয়েকে ব্লাকমেইল করত।

    তিনি আরও অভিযোগ করেন টাকা না দেয়ার কারণে তার মেয়েকে হত্যার হুমকিও দিত বখাটে রায়হান কবীর মজিদ । নিহত ছোঁয়ার সহপাঠীরা জানান, রায়হান কবীর মজিদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে সে চাপ প্রয়োগ করে টাকা নিত। সর্বশেষে তাদের দুজনের ঘনিষ্ঠ কিছু সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিবে মর্মে চাপ দিত। এ থেকে ধারণা করা হচ্ছে আপত্তিকর কোন ছবি কিংবা ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করে সে টাকা নিত।
    এছাড়াও বখাটে মজিদ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেইক আইডি খুলে ও তার সহপাঠীদের মাধ্যমে ছোঁয়াকে ভয়ভীতি প্রদর্শন করত।

  • টঙ্গীবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হালদারের নির্বাচনী মতবিনিময় সভা  অনুষ্ঠিত

    টঙ্গীবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হালদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২৪শে ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বিশিষ্ঠ সমাজ সেবক আনিছুল হক দেওয়ানের সভাপতিত্বে ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সাবেক সদস্য হাবিব মাদবরের সঞ্চালনায়
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভূতুর সন্তান দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান হালদার।

    উক্ত টঙ্গীবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনী মতবিনিময় সভা আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, কামারখারা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, ,
    কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. নুর হোসেন ব্যাপারী,
    সাবেক চেয়ারম্যান মিয়া মফিজ হাওলাদার, ইউনিয়ন সহ সভাপতি কবির হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মাদবর, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন হালদার, সাধারণ সম্পাদক কবির হোসেন লাকরিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সবুজ মোল্লা, শ্রমিক লীগের সভাপতি সুমন হালদার, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সরদার, ছাত্রলীগ সভাপতি আলম হোসেন সরদার, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর সোহেল ।

    এছাড়াও সহ কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ৪৩তম বর্ষে পদাপর্ন অনুষ্ঠান অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ৪৩তম বর্ষে পদাপর্ন অনুষ্ঠান অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ তম পদাপর্ণ বর্ষপুর্তী পালনে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলা কমিটির আয়োজনে শুক্রবার সারাদিন ব্যাপী আনন্দ মুখর পরিবেশে কোটবাড়ি যাদুঘরের পশ্চিম পাশে বনছায়া রিসোর্টে আনন্দ ভ্রমণ ও পুনর্মিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে কুমিল্লা জেলা কমিটির সভাপতি দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি
    সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে এবং সাধারণত সম্পাদক সাংবাদিক শাহিন মিয়ার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
    জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন
    নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় সহ সভাপতি আবুল বাসার মজুমদার,

    বিশিষ্ট গণমাধ্যম ব্যাক্তিত্ব ও মুক্তিযোদ্ধা গবেষক সাংবাদিক শাহাজাদা এমরান, কেটিসিসির চেয়ারম্যান জোনায়েদ সিকদার তপু, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রধান উপদেষ্টা ওমর ফারুকী তাপস,

    এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি জুয়েল রানা মজুমদার, মোঃ বাবর হোসেন, জেলা কমিটির যুগ্ম-সাধারণ রেজাউল করিম, প্রভাষক মোঃ ইকবাল হোসেন, বুড়িচং উপজেলার সভাপতি সৌরভ মাহমুদ হারুন, মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি এম.কে.আই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি আবু বকর সুজন, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ

    দেবিদ্বার উপজেলার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর, লালমাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা কমিটির সিনিয়র সদস্য এটিএম মাজহারুল ইসলাম সহ জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
    অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক
    আক্কাস আল মাহমুদ হৃদয়, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, এনসি জুয়েল, বরুড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ হারেছসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বাচ্চাদের অংক প্রতিযোগিতা এবং মহিলাদের বালিশ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে মধ্যাহ্ন ভোজ শেষে ফটোসেশান ও প্রাকৃতিক বনাঅঞ্চল পরিদর্শন করা হয়।

  • শান্তি নগর এলাকায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব হয়েছে

    শান্তি নগর এলাকায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব হয়েছে

    মাদারীপুর শহরের শান্তি নগর এলাকায় ১৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সকালে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে দিনব্যাপী শান্তি নগর খেলার মাঠে এলাকাবাসীর আয়োজনে হাজার হাজার অভিভাবকসহ শিশু কিশোর পদচারণে মুখরিত হয়েছে খেলার মাঠটি।পরে সকাল ১০টায় জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন,বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মানিক,সোহরাব হোসেন হাওলাদার, হাজী চানমিয়া।

    দিনব্যাপী এ খেলার মধ্যে রয়েছে,ঝুড়িতে বল নিক্ষেপ,মার্বেল কুড়ানো,চামচ দৌড়, পুকুর পাড়, লেজ বান্দর,বিস্কুট দৌড়,মোরগ লড়াই,মার্কেল কুড়ানো,পুকুর পাড়,চোখ বেধে মার্বেল কুড়ানো,পেপসি দৌড়,চকলেট দৌড়, চোখ বেধে মার্বেল কুড়ানো,দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ,, ভারসাম্য দৌড়, রিলে রেইচ, চকলেট দৌড়,অংক দৌড়, গুপ্তধন উদ্ধার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, পল্লীগীতি, দেশাত্ববোধক গান, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।
    শান্তিনগর এলাকার সকল যুবকদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন,মোঃ অলিউল আহসান কাজল,মোঃ অহিদুজ্জামন খান,আদনান দাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
    বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

  • কুমিল্লায় প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে পলায়ন

    কুমিল্লায় প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে পলায়ন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার লালমাই উপজেলায় পেরুল দক্ষিন ইউনিয়ন পরিষদ এর দোশারী চোঁ গ্রামের সৌদিআরব প্রবাসীর স্ত্রী কামরুন্নাহার দুই সন্তান নিয়ে পরকীয়ার টানে প্রেমে আসক্ত হয়ে প্রেমিকের সঙ্গে পলায়ন করেছেন বলে অভিযোগ উঠেছে।
    গত ১৪ ডিসেম্বর ২০২৩খ্রি: (বৃহস্পতিবার) আনুমানিক সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
    পারিবারিক সূত্রে উল্লেখিত ১৪ ডিসেম্বর ২০২৩খ্রি: (বৃহস্পতিবার) পারিবারিক ও সামাজিক ভাবে জ্ঞাত হওয়ার পর খোঁজ খবর নিয়ে তাদের সন্ধান না পাওয়ার কারণে কামরুন্নাহারের স্বামীর বড় ভাই খন্দকার হুমায়ুন কবির ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রি: (সোমবার) লালমাই থানায় এবং ০৫ ফেব্রুয়ারি ২০২৪খ্রি: (সোমবার) কুমিল্লা জেলা পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।
    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মোস্তফা কামালের মেয়ে কামরুন্নাহার (৩১) সঙ্গে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারী চোঁ গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে সৌদিআরব প্রবাসী খন্দকার রেজাউল করিম (৩৫) বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। ১ম সন্তান আবু ওবায়দা আরাফাত (৬), এবং দ্বিতীয় সন্তান ওয়াছিফা আক্তার (৩)।
    সৌদিআরব প্রবাসী খন্দকার রেজাউল করিম এক বছর আগে সৌদিআরব যাওয়ার পর প্রতিবেশী মো: সাহাবউদ্দিন (২৫) সঙ্গে কামরুন্নাহারের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময়ে মুঠোফোন ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারকে উত্যক্ত করতেন বিষয়টি নিশ্চিতভাবে জানতে পেরে তাৎক্ষণিক সাহাবউদ্দিনকে সর্তক করে দেয়া হয়েছে, সাহাবউদ্দিন এই ব্যাপারে আর কখনো উত্যক্ত করবেন না বলে গ্রামবাসীর উপস্থিতিতে ওয়াদা করেছিলেন।
    পরবর্তীতে ১৪ডিসেম্বর ২০২৩খ্রি: (বৃহস্পতিবার) সকাল ১০ টায় তার দুই সন্তান সহ প্রয়োজনীয় কাপড়, ৪ভরি স্বর্ণঅলংকার নিয়ে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।
    এ বিষয়ে জানতে সাহাবউদ্দিনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। পরিবারের লোকজন জানায় সাহাবউদ্দিন কয়েকদিন ধরে বাড়িতে নেই।
    এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা লালমাই (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, আমি সাহাবউদ্দিন পরিবার তাদের ছেলে ও ওই নারীকে উদ্ধার করে দেয়ার আশ্বাস দিয়ে সময় চেয়েছি, কিন্তু অনেক সময পেরিয়ে যাওযার পরও এস আই শাখাওয়াত ভিকটিম উদ্ধারের কোন পদক্ষেপ নেয়নি। তাই এতে সমাধান না পেয়ে অভিযোগের বাদী খন্দকার হুমায়ন কবির, তার ভাতিজা ও ভাতিজি উদ্ধারের জন্য গত ২০-০২-২৪ ইং,তারিখে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন যার মামলা নং ১৪৩/২৪। মামলার পর উক্ত মামলার আসামি শাহাবুদ্দিন বিভিন্নভাবে লোকজন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরবর্তীতে একই গ্রামের সর্দার পরিচিত এবং অত্র এলাকার নেতা, সাংবাদিক পরিচয় দিয়ে মোঃ শরিফুল ইসলাম আদলতের মামলার কথা জেনেও আদালতের নির্দেশনা অমান্য করে ভিকটিমকে হাজির করে সমাধানের আশ্বাস দিয়ে থাকেন। বিভিন্ন সূত্রে জানা যায়, এর একদিন পরেই ভিকটিম সর্দার পরিচিত শরিফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে থানা পুলিশকে এমনকি অত্র ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারকে না জানিয়ে তার নিজের দায়িত্বে ভিকটিমকে বাচ্ছাসহ নিয়ে এসে রাতের বেলা বাদীকে জোরপূর্বক হাজির করে রফাদপার চেষ্টা করাকালে লালমাই থানা পুলিশ এবং কিছু সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ঐ কথিত নেতা (শরিফ) এর সহায়তায় অপহরণকৃত দুই বাচ্ছাকে আটকিয়ে রেখে দিয়ে ভিকটিমকে আবারও পালিয়ে যেতে বাধ্য করে। তখন এস.আই শাখাওয়াত সাংবাদিকদের উপস্থিতিতে নেতা শরিফ এর সাথে গোপনে কথা বলে এখান থেকে চলে আসে। পরক্ষনে সাংবাদিকগন এস.আই শাখাওয়াতকে প্রশ্ন করলে তিনি বলেন, নেতা শরিফকে বলেছি আগামীকাল এর মধ্যে ভিকটিমকে হাজির করে থানার নিয়ে আসার জন্য। কিন্ত তারও দুইদিন পার হওয়ার তার বিরুদ্ধে এস.আই শাখাওয়াত কোন পদক্ষেপ নিতে পারেনি।
    এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের সাথে যোগাযোগ করলে তারা মুঠোফোন বলেন, শরিফের কাজ হচ্ছে এলাকার লোকজনের ক্ষতি করে টাকা কামানো। ঐদিন সে যেকাজ করেছে সেটা সে সম্পুর্ন আইন অমান্য করেছে। শাহাবুদ্দিন সামাজিকভাবে নিকৃষ্ট একটা কাজ করেছে, তার দৃষ্টান্তমুলক শাস্তি দরকার এবং যারা এ অন্যায়ের সহযোগিতা করেছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন। আমার কোন সহযোগিতা প্রয়োজন হলে আমি করবো।

  • উপজাতি সন্ত্রাসী কর্তৃক হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    উপজাতি সন্ত্রাসী কর্তৃক হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    মিঠুন সাহা, পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি

    পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকদের সংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে ” স্লোগানে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্তৃক মোঃ নাছির উদ্দীন কে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদে জেলার পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অংগ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) ২০২৪ সাড়ে ৩টার দিকে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    গত ১৯ ফেব্রুয়ারী ২০২৪ সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মরাটিলা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক মোঃ নাছির উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদে পানছড়ি জিরো পয়েন্ট হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে মোঃ খোরশেদ আলম (সভাপতি, পিসিএনপি,পানছড়ি শাখা)‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রিয় সভাপতি আসাদ উল্লাহ আসাদ, যুব পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি , পানছড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য নাছির উদ্দীন, নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের উপজেলা শাখা সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বেলাল হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন গ্রাম হতে কয়েক শত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

    এ সময় বক্তারা পার্বত্যাঞ্চলে আঞ্চলিক সংগঠনের নামে চাঁদাবাজি ,খুন,গুম ও বাঙ্গালীদের উপর অত্যাচার করা উপজাতি সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, পানছড়ি সাবজোন কে স্থায়ী জোন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জোরালো আহবান জানান । এছাড়া প্রসাশন আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করলে কঠোর কর্মসুচি ডাক দেওয়ার হুশিয়ারী দেন।

    উল্লেখ্য যে, উপজাতীয় সন্ত্রাসীরা গত ২৯ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ৭ টায় পানছড়ি সীমান্ত সড়কে শ্রমিক হিসাবে কাজ শেষে বাড়ী ফেরার পথে রমজান আলী ও আব্দর রশিদকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করে এবং ১৯ ফেব্রুয়ারী ২০২৪ নাছির মিয়া মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকা হতে বিদ্যুৎ কাজের শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার পথে পানছড়ির মরাটিলা এলাকায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করে। তারই প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অংগ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

  • ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে(দুইশত চার) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে(দুইশত চার) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানা এলাকা পুলিশের বিশেষ অভিযানে ২০৪( দুইশত চার) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক হয়ে।

    ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হোছাইন এর নির্দেশনায় গত কাল ২৩ ফেব্রুয়ারি ২১.৫৫ ঘটিকার সময় বাদী এসআই(নিঃ) সাজ্জাদ হোছাইন থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় নিউমুরিং এমপিবি গেইট সংলগ্ন আইসিডি গোডাউনের সম্মুখ এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী দিদারুল আলম (৩০),কে গ্রেফতার করতঃ তাহার হেফাজত হতে ২০৪(দুইশত চার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।

    গ্রেফতারকৃত আসামির নাম মোঃ দিদারুল আলম (৩০), পিতা- মোঃ শানু মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-কোকালী বকশগঞ্জ বাজার, পোঃ হুইচ্ছা মিয়া, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বর্তমানে- জাহাঙ্গীর ইনচার্জ এর বিল্ডিং, নীচতলা ,এমপিবি গেইট মাজার রোড,থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

    ইপিজেড থানা পুলিশ সাংবাদিকদের জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

  • রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন দিনাজপুরের এসপি ইফতেখার

    রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন দিনাজপুরের এসপি ইফতেখার

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ডিসেম্বর ২০২২ হতে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা)।

    বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম নেওয়ার পর নিজ হাতে কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগেও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপি এম-সেবা) পেয়েছেন।

    দিনাজপুরের এসপি ইফতেখার আহমেদ বলেন, ‘পদক পাব শুনে অনেক ভালো লাগছে। এটা আমার কর্মের স্বীকৃতি। এ জন্য আমি অনুপ্রাণিত, উৎসাহিত। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, মাননীয় আইজিপি সিনিয়র কর্মকর্তাসহ যারা আমাকে বিবেচনা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’

    তিনি বলেন, ‘দায়িত্ব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত হইনি। সবসময় আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি।অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব পালনে অবিচল থাকব।’

    জাকিরুল ইসলাম জাকির
    দিনাজপুর প্রতিনিধি।

  • রাঙ্গাবালীতে মৎস্য ব্যবসায়ী রাশেদ হত্যাকারীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    রাঙ্গাবালীতে মৎস্য ব্যবসায়ী রাশেদ হত্যাকারীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    রফিকুল ইসলাম ঃ
    মৎস্য ব্যবসায়ী রাশেদ খানকে কুপিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হত্যাকারীর ইব্রাহিমের ফাঁসির দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
    শানিবার কিবেল ৫টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ¯øুইস বাজার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    এতে নিহতের পরিবারসহ দুই শতাধিক লোক অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অভিযুক্ত ইব্রাহিমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী ।
    এ সময় বক্তৃতা করেন চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, কেন্দ্রীয় ছাত্রলীগের (সাবেক) উপ-গণশিক্ষা বিষক সম্পাদক ওহিদ খান রাজ ,ব্যবসায়ী মোঃ রাসেদ খান রিপন।
    গত ১৬ ফ্রেবরুয়ারী সন্ধ্যায় রাশেদের মালিকানাধীন মাছবাহী ট্রলার নিয়ে চরমোন্তাজ থেকে গলাচিপা উপজেলার উদ্দেশ্যে রওনা হয় তিনজন। তাদের মধ্যে রাশেদ নিজে এবং মাঝি হিসেবে ছিলেন ইব্রাহিম ও জামাল মোল্লা। পথিমধ্যে কলাপাড়া উপজেলার চম্পাপুর (ধানখালী) ইউনিয়নের পাটুয়া হয়ে গলাচিপা যাওয়ার পথে ক্যারিংবোটের মাঝি ইব্রাহিম হামলা চালায় মালিক রাশেদ ও জামালের ওপর। তাদের মধ্যে জামালের ওপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষায় সে নদীতে ঝাঁপ দেয়। পরে আহত জামাল সাঁতরে তীরে উঠলেও মালিক রাসাদ খানকে কুপিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়ে লুট করা মাছ বরগুনা জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে বিক্রি করতে গেলে ট্রলার মাঝি ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটরার পাঁচ দিন পরে পাথরঘাটা উপজেলার বিষখালী নদী থেকে অর্ধগলিত শাল উদ্ধার করে পুলিশ। রাশেদ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আলতাফ হোসেনের ছেলে।