Blog

  • বানারীপাড়ায় প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলন ও নতুন কমিটির ঘোষণা

    বানারীপাড়ায় প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলন ও নতুন কমিটির ঘোষণা

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা।। শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নতুনমুখ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রগতি লেখক সংঘের নতুন কমিটি ঘোষনা করা হয়।
    সভায় সংগঠনের সভাপতি ও লেখক মোয়াজ্জেম হোসেন মানিক সভাপতিত্ব এবং স্বাগত বক্তৃতা করেন। প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা: অন্তরা হালদার। উদ্বোধক ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
    বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়ার সাধারণ সম্পাদক, সাংবাদিক, লেখক, কবি ও মানবাধিকার কর্মী এস মিজানুল ইসলাম, তিনি সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল খেলাঘরের সাবেক সভাপতি কবি নজমুল হোসেন আকাশ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের বরিশালের সভাপতি অপূর্ব গৌতম, সম্পাদক শোভন কর্মকার, বরিশাল সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মিন্টু কুমার কর, সংগঠনের স্বরুপকাঠীর সাধারণ সম্পাদক ধীরেন হালদার, সাংস্কৃতিক কর্মী ও লেখক রুহুল আমিন চৌধুরী, অধ্যাপক ও কবি আশ্রাফুল হাসান সুমন, বানারীপাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি দেবাশীষ দাস, অধ্যাপক ও কবি মামুন আহমেদ,
    প্রমূখ।
    অনুষ্ঠানের প্রথমে মহান ভাষা দিবস উপলক্ষে লিটল ম্যাগাজিন প্রদর্শন করা হয়। সভায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, বানারীপাড়া শাখার সভাপতি হরে কৃন্ষ বিশ্বাস ও এস মিজানুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন সংগঠনের বরিশালের জেলা কমিটির সভাপতি অপূর্ব গৌতম ও সম্পাদক শোভন কর্মকার।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল।

  • বানারীপাড়ায় বন্দর মডেল স্কুলে তিনদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বন্দর মডেল স্কুলে তিনদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনদিন ব্যাপি ৫৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডা.অন্তরা হালদার,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,থানার ওসি মো. মাইনুল ইসলাম,সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারেফ হোসেন প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও অতিথি ছিলেন ইউএনওর স্বামী ডিজিএমই বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের প্রধান সিদ্ধার্থ সুন্দর মন্ডল,বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানির সহধর্মীনি নুপুর নাহার,থানার উপ-পরিদর্শক আল-মামুন,বানারীপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এস.মিজানুল ইসলাম,নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম,আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহিদ হোসেন ফারুক,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও মামুন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হাসানাত হোসেন,বসুন্ধরা শুভ সংঘের যুগ্ম সম্পাদক হাসান আহম্মেদ সোহাগ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে জুনে ২৫০ বেডের ভবনটি চালু হলে রোগীর চাপ সামলাতে কষ্ট হবে না–হুইপ মাশরাফি

    নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে জুনে ২৫০ বেডের ভবনটি চালু হলে রোগীর চাপ সামলাতে কষ্ট হবে না–হুইপ মাশরাফি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে জুনে ২৫০ বেডের ভবনটি চালু হলে রোগীর চাপ সামলাতে কষ্ট হবে না–হুইপ মাশরাফি। জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে এটা যেমন সত্য, পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করলে সংকট কিছুটা হলেও পূরণ করা সম্ভব। হাসপাতালে বেডের সংখ্যা ১০০ হলেও রোগী আছে ৩ শতাধিক। জুনে নির্মাণাধীন ২৫০ বেডের ভবনটি স্থানান্তরের কথা আছে। সেটি চালু হলেও রোগীর চাপ সামলাতে যথেষ্ট না হলেও সমস্যা কিছুটা লাঘব হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

    হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশের ব্যাপারে মাশরাফি বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিবেশ শুধু চিকিৎসক ও স্টাফদের ওপর ছেড়ে দিলেই ঠিক থাকে না। হাসপাতালে যারা আসেন তারা নিজের বাড়ি ও নিজের জিনিস মনে করে ব্যবহার করলে এসব সংকট অনেকাংশেই দূর হবে।
    এ সময় রোগীদের ওষুধসহ মৌলিক যেসব সমস্যা আছে তা সমাধানে গুরুত্ব সহকারে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দেন তিনি।

  • পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদে সুধী সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদে সুধী সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি॥
    পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ সংসদ সদস্য মো; রশীদুজ্জামান। প্রধান অতিথি বলেন, আমাদের অঞ্চলকে কৃষি নির্ভরশীল এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। বক্তব্য রাখেন, মোঃ মুনছুর আলী গাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বিভুতি ভুষণ সানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ছাত্রলীগ উপজললা সাধারণ সম্পাদক ফাইমিন সরদার প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি॥

  • পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

    পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি॥
    ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ব্যাধি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। সুতরাং আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি,প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পাসহ শিক্ষক শিক্ষার্থী,সুধীজন ও অভিভাবক বৃন্দ।অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। অনুষ্ঠানটি পরিচালক মোঃ বশির উদ্দিন এর নির্দেশনায় উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

  • বোদায় ২হাজার ৪শ’ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বোদায় ২হাজার ৪শ’ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মুুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ২ হাজার ৪শ’ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ।
    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতা সাড়ে ১১টায় বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া বাজারের আব্দুল মতিনের পান-সুপারির দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার কোতয়ালী থানার শেখপুরা বিশ্বনাথপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আব্দুল খালেক হীরা (৩৬) ও একই গ্রামের মৃত কাজলের ছেলে আরিফ (৩০)।
    এ সময় অফিসার ইনচার্জসহ উপপরিদর্শক মোঃ বদিউজ্জামান, উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক, উপপরিদর্শক মানিক চন্দ্র, সহকারী উপপরিদর্শক বিষ্টু চন্দ্র রায়, সহকারী উপপরিদর্শক সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

    জানা যায়, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্চ সার্কেল) রুনা লায়লার দিক-নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে মাড়েয়া বামনহাট ইউপির মাড়েয়া বাজারস্থ এলাকায় আব্দুল মতিনের পান-সুপারির দোকানের সামনে মাড়েয়া হতে আউলিয়াঘাট গামী পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার ৪শ’ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট যার মূল্য ৪লাখ ৮০ হাজার টাকা, তিনটি বাটন মোবাইল ও একটি রেজিস্ট্রেশন বিহীন টিভিএস স্ট্রাইকেল ১২৫ সিসি মোটরসাইকেলসহ কালো রংয়ের একটি স্কুল ব্যাগ, লাল রংয়ের একটি বাজারের ব্যাগ, পেপারের কাগজ ও স্কস টেপ উদ্ধার করে জব্দ করেন।

    মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উপপরিদর্শক মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। যার মামলা নং ১৭। আসামীদ্বয়কে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
    মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • নেছারাবাদে পাটিকেলবাড়ি দরগাহ্ শরীফের ৪৬তম বার্ষিক পবিত্র উরস শরীফ সুন্নী মাহফিল অনুষ্ঠিত

    নেছারাবাদে পাটিকেলবাড়ি দরগাহ্ শরীফের ৪৬তম বার্ষিক পবিত্র উরস শরীফ সুন্নী মাহফিল অনুষ্ঠিত

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুরের নেছারাবাদে পাটিকেলবাড়ি দরগাহ্ শরীফের ৪৬তম বার্ষিক পবিত্র উরস শরীফ সুন্নী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাগরিব বাদ দরগাহ্ শরীফের মাদ্রাসা প্রাঙ্গনে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। উরস শরীফ সুন্নী মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন, হাদীসের আলোকে তাফসীর করেন- আলহাজ্ব আল্লামা তাজুল ইসলাম-চাঁদপুরী,

    এ ছাড়াও উরস শরীফে আরও মূল্যবান আলোচনা করেন আলহাজ্ব মুফতি মাওলানা হাসান সিরাজী, আলহাজ্ব মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা রাজু ইসলাম নেছারাবাদী, পাটিকেলবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

    দরগাহ শরীফের মুতাওয়াল্লী, বিশিষ্ট সমাজসেবক ফকির নাছির উদ্দিন জানান, হযরত ফকির আদু শাহ্ আউলিয়া (রহঃ) ৩ শত বছর পূর্বে প্রতিষ্ঠিত দরগাহ্ আজও এর আকীদা পালন করে আসছে। এক পর্যায় দরগাহ্ শরীফের কার্যক্রম বন্ধ হয়ে যায় পূনরায় ১৯৭৭ সালে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে। এ দরবারের হাজার-হাজার ভক্ত ও খাদেম আছে যারা উরস শরীফে উপস্থিত হয়।

    এ দরবার শরীফে দাখিল মাদ্রাসা, মসজিদ, এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমায় দরগাহ শরীফ প্রাঙ্গনে উরস শরীফ অনুষ্ঠিত হয়।এই মাহফিলে আগামী পঞ্চাশতম উরস শরীফ ব্যাপক পরিসরে করা হবে ইনশাআল্লাহ। মাহফিলে তাফসির শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরন করা হয়।

  • লাইসিয়াম এর উদ্যোগে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

    লাইসিয়াম এর উদ্যোগে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

    শহীদ উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি

    মহান ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান এর আয়োজন করেছে খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে সংগঠন এর সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম টুকুর) সঞ্চালনায় ও সভাপতি ও লেখক ইউসুফ আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এস এম মুসলেম উদ্দিন। এতে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

    এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও সঙ্গীত শিল্পী আবুল কাশেম,আবৃত্তিকার ডা. মোঃ শহিদুল্লাহসহ, বিদ্যালয়ের শিক্ষক,সুধিজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

    আলোচনা সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। এবং সংগঠন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

  • নাচনমহল ইউনিয়ন কৃষক লীগের নতুন কমিটি গঠন, সভাপতি স্বপন,সাধারণ সম্পাদক মিরাজ

    নাচনমহল ইউনিয়ন কৃষক লীগের নতুন কমিটি গঠন, সভাপতি স্বপন,সাধারণ সম্পাদক মিরাজ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি র নলছিটি উপজেলা নাচনমহল ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে, এ কমিটির সভাপতি পদে স্বপন কুমার গোমস্তা এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মিরাজ হোসেন কে নির্বাচিত কারা হয়েছে।

    শনিবার(২৪শেফেব্রুয়ারী) বিকাল ৩ টায় নাচনমহল বাজার স্টলে বাংলাদেশ কৃষক লীগের এি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের গতি বৃদ্ধি করার লক্ষ্যে তরুণ ও প্রবীনের সমন্বয় ইউনিয়নের নয় ওয়ার্ড থেকে কাউন্সিলদের কন্ঠ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

    উদ্বোধক ছিলেন, নলছিটি উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ফিরোজ আলম খান।
    বিশেষ অতিথি মোঃ সিরাজুল ইসলাম সেলিম চেয়ারম্যান নাচনমহল ইউনিয়ন পরিষদ,জেলা সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আঃ হাকিম, নলছিটি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাওলাদার উপস্থিত ছিলেন।
    এ ছাড়াও উপজেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি মোঃ হানিফ হাওলাদার,
    নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার,মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকসুদা পারভিন, যুবলীগের আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন রাসেল,ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন সহ যুবলীগ, ছাত্র লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

  • Hope For Children  ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিক্ষা সামগ্রী  বিতরণ

    Hope For Children ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

    নুরুল ইসলাম (টুকু)
    খাগড়াছড়ি সদর উপজেলা, প্রতিনিধি।

    বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ১৫০ জন গরীব ও অসহায় ছাত্র ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৪ফেব্রুয়ারী)২০২৪ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে মারমা সংসদ এলাকায় হোপফর চিলড্রেন এর অফিসে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্টান শুরু হয়।

    ডিকন ফাদার শান্তি রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার রাজেন্দ্র ত্রিপুরা, ডায়োসিসান ভিকার, বিলিভার্স ইস্টার্ণ চার্চ, খাগড়াছড়ি ডায়োসিস।
    এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া কলেজ এর অধ্যক্ষ সুবিনয় চাকমা, হোপফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো- অর্ডিনেটর বাংলাদেশ এর সজীব ত্রিপুরাসহ ছিলেন স্বপন জ্যোতি ত্রিপুরা ও অঞ্জু ত্রিপুরা।

    এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার নিয়ে কাজ করছে।তিনি বলেন আমাদের সন্তানদেরকে যেমন শিক্ষিত করতে হবে তেমনি স্বাস্থ্য ও ভালো রাখতে হবে আর সবার আগে এই দায়িত্ব গুলো নিতে হয় পরিবারকে আর পরিবারের পাশাপাশি এই কাজ গুলো করে যাচ্ছে হোপফর চিলড্রেন। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, ছাত্র ছাত্রী দের জন্য শিক্ষা উপকরণ বিতরণ তার একটি অংশ। তিনি আরো বলেন সামনের দিন গুলোতেও হোপফর চিলড্রেন তাদের কার্যক্রম অব্যহত রাখবে।
    অধ্যক্ষ সুবিনয় চাকমা বলেন শিশুদের যত্ন নিতে হবে এবং তাদেরকে সু শিক্ষায় শিক্ষিত করতে হবে তবেই আমরা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবো।

    এসময় বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে খাতা,কলম,,পেন্সিল, রং পেন্সিল , রাবার,কাটার,টিপিন বক্স,পানির বোতল, জ্যামিতি, ড্রয়িং খাতা,স্কেল মোট ১১ আইটেম এর শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র ছাত্রী দের মুখে ছিলো হাসি সেসময় এক আনন্দ ঘন পরিবেশ সৃস্টি হয়েছে।

    এসময় আরো ছিলেন ছাত্র ছাত্রী অভিভাবক সাংবাদিকসহ হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর সোস্যাল ওয়ার্কার তপন বিকাশ ত্রিপুরা ও সুনিল কান্তি ত্রিপুরা।