Blog

  • গোদাগাড়ীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গোদাগাড়ীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি রাশিধা খাতুন (৫৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার রাত সাড়ে ১১টার উপজেলার হরিশংকরপুর গ্রাম থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত শাখাওয়াতের মেয়ে।

    র‌্যাব- ৫ মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাশিদা খাতুন বাড়িতে হেরোইন বিক্রি করার জন্য মজুত করে রেখেছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে এক ব্যক্তি ঘরের দরজা খুলে পালিয়ে যায়। এসময় রাশিদাকে আটক করা হয়।

    তার বাড়ি তল্লাশী করে বসত ঘরের মাটির তৈরির বড় পাত্রের মধ্যে গোবরের মধ্যে হেরোইন লুকানো ছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ভিজিডির তালিকায় নাম একজনের, চাল খায় আরেকজন

    ভিজিডির তালিকায় নাম একজনের, চাল খায় আরেকজন

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    দুস্থদের জন্য সহায়তা ভিজিডি কার্ডের তালিকায় যার নাম আছে একজনের চাল তুলে খায় আর একজন। পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বলদিয়া ইউনিয়নে ফাতেমা বেগম এমন অভিযোগ করেন। গত ১৩ মাস পর্যন্ত তার নামে বরাদ্দকৃত চাল তুলছেন আরেকজন।

    ভুক্তভোগী নারী ডিজিডি কর্মসূচির বর্তমান অর্থ বছরে ভিজিটির অনলাইনে নামের তালিকায় থাকার পরেও গত ১৩ মাসের ৩৯০ কেজি পুষ্টি চাল তুলতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারটি। ওই নারীর বরাদ্দকৃত চাল আরেকজন কীভাবে তুলছেন বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জানার পরেও সমাধান পায়নি ফাতেমা বেগম নামের এক হতদরিদ্র পরিবার।

    ভুক্তভোগী ফাতেমা বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাখালি গ্রামে। তিনি ওই গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা জসিম উদ্দিনের স্ত্রী।

    ফাতেমা বেগমের স্বামী ঝাল মুড়ি বিক্রেতা জসিম উদ্দিন জানান, সংসারে অভাব দেখা দেওয়ায় স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে গিয়েও কোনো ধরণের সরকারি সুযোগ-সুবিধা পাইনি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলামের মাধ্যমে আমার স্ত্রীর জন্য একটি ভিজিটি কার্ডের আবেদন করি। পরে ইউনিয়ন পরিষদের সচিব আমার স্ত্রী ফাতেমা বেগমের নামে একটি ভিজিটি কার্ডের ব্যবস্থা করে দেন। কিন্তু ভিজিটির প্রথম চাল বিতরণের দিন গেলে আমার স্ত্রীর নামে কোনো কার্ড হয়নি বলে জানিয়েছেন ইউপি মেম্বার রফিকুল ইসলাম। পরে বিষয়টি সচিব, ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম ও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান সাঈদকে জানালে তিনি জানান, তোমার নামে কোন কার্ড হয়নি।

    পরে তেরো মাস অতিবাহিত হবার পরে ৭ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার কর্তৃক জানতে পারলাম আমার স্ত্রীর ভিজিটির কার্ড হয়েছে। পরে বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে তার সত্যতা পাই। এবং সেই মাসে আমাকে এক মাসের বরাদ্দ ভিজিডির ৩০ কেজি চাল দেয়। পরবর্তী মাসে চাল আনতে গেলে আমাকে দিবে না বলে জানিয়ে দেয় ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম।

    এ বিষয়ে ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমি ১৩ মাস পর্যন্ত আমার নামের কার্ড পাইনি, তাহলে এই কার্ডের টাকা কে তুলে নিচ্ছে আমি জানিনা। কার্ড করার সময় অনলাইন খরচ বলে রফিকুল মেম্বার আমার কাছ থেকে ১৯৯০ টাকা ঘুষ নিয়েছে। এতদিন আমিকার্ডে চাল পাইনি যখন জানতে পারি শুধুমাত্র ৩০ কেজি চাল পেয়েছি। তাহলে আমার প্রাপ্য চাল কে নিচ্ছে? ইউনিয়ন পরিষদে গেলে আর চাল পাবো না বলে তিরস্কার করে।

    গ্রামবাসীরা জানান, ভিজিডি কার্ডটি বর্তমানে যার কাছে আছে সেই কার্ডটি উদ্ধার করে তাকে (ফাতেমা, জসিম) দিলে সমস্যার সমাধান হবে এবং ভিজিডি কার্ডের ১৩ মাসের পুষ্টি চালসহ ভিজিডি কার্ডটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

    ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম জানান, তার নামে কার্ড হয়েছে এটা সত্য তবে এই বিষয়ে মহিলা ওয়ার্ড মেম্বার জেসমিন আক্তার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিস্তারিত বলতে পারবে। শুনেছি ওই কার্ডের চাল অন্য আরেক ফাতেমা নিয়ে যাচ্ছে। যে ফাতেমা নিচ্ছে তার স্বামীর নাম হাসান, কয়েকদিন আগে এই ফাতেমার স্বামী মারা গেছে তাই মানবিক চিন্তা করে মহিলা মেম্বার জেসমিন ও চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিয়েছে।

    মহিলা মেম্বার জেসমিন আক্তার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের সাথে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যে বর্তমানে এই চাল পাচ্ছে সেও অসহায় এবং যার নামে কার্ড সেও অসহায়। তবে দুজনকে যদি সমন্বয়ের মাধ্যমে অর্ধেক ভাগ করে দেয়া হতো তাহলে হয়তো ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করত না।

    বলদিয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সাঈদ এর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এ ব্যাপারে ইউপি মেম্বার ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সোহাগ মিয়া বলেন, বিষয়টি দুঃখজনক! আমি বিষয়টি সম্পূর্ণ জেনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আলাপ করেছি! সেইসঙ্গে তদন্ত সাপেক্ষে ফাতেমা বেগমের বিজিডির কার্ডটি উদ্ধার করে ১৩ মাসের পুষ্টির চাল দেয়ার প্রতিশ্রুতি দেন এই জনপ্রতিনিধি।

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি।

  • পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

    পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় হত দরিদ্রের বন্দবস্ত ৩ বিঘা জমিতে চিংড়ি ঘেরের বাসাবাড়ি ভাংচুর করে ঘের দখলের অভিযোগ এনে রোববার পাইকগাছা প্রেসক্লবে সংবাদ সম্মেলন করে হাসিনা বেগম নামে এক নারী। একই ঘটনা দেখিয়ে মঙ্গলবার সকালে পাল্টা সংবাদ সম্মেলন করেন নবীরন বিবি নামে আরেক নারী। সংবাদ সম্মেলনে নবীরন বিবি লিখিত বক্তব্য বলেন, পাইকগাছা উপজেলার শিবেরবাটি মৌজায় ৩ বিঘা জমি ডিসিয়ার মুলে ভোগ দখল আছি। পরবর্তীতে আমরা স্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করিলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, এসি ল্যান্ড ও ইউএনও তদন্ত করে চিরস্থায়ী বন্দোবস্তের আবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের স্বাক্ষর শেষে জেলা প্রশাসকের চূড়ান্ত
    অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। এদিকে আমরা উক্ত জমিত্যে ধান্য মৎস্য চাষ করিয়া জীবন জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। একটা মহল আমাদের বিরোধীতা করিয়া উক্ত জমি আত্মসাথ বা জবর দখল করার ষড়যন্ত্র করিয়া আসিতেছে। আমাদের প্রতিপক্ষ হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান আমাদের দখলী জমি দাবি করিয়া দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ভুমি অফিস জমি পরিমাপ করে আমাদেরকে বুঝিয়ে দেন। ওই সময় দেখা যায় হাসিনা বিবির জমির দলিলের দাগ খতিয়ান এবং আমাদের দখলীয় জমির দাগ খতিয়ান ভিন্ন ভিন্ন। তাছাড়া হাসিনা বিবির বন্তোবস্তকৃত দলিল ও দাগের জমিতে জনৈক জি,এম মাহফুজুল হক কিনু ধান্য ও মৎস্য চাষ করিতেছেন এবং অদ্যবধি উক্ত লীজ মালিকের কাছ থেকে তারা হারীর টাকা গ্রহণ করিয়া আসেতেছেন। চলতি বছর উক্ত জমিতে বাঁধ ও বাসাবাড়ি সংস্কার করে মৎস্য চাষ করিতেছি। বর্তমানে মাছ ধরার উপযোগী হইয়াছে। এঅবস্থায় হাসিনা বিবি ও তার পুত্র
    আজিবার রহমান বহিরাগত গুন্ডা পান্ডা লোক নিয়ে মৎস্য ঘেরে হামলা বাসাবাড়ি ভাংচুর ও মাছ ধরিয়া দুই লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন করে। আমি উক্ত বিষয়ে হাসিনা ও তার পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

    পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে আগড়ঘাটাস্থ কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। অত্র স্বাস্থ্য কেন্দ্রে এ পর্যন্ত ২১টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে। অক্সিজেন সহ আধুনিক সরঞ্জম না থাকায় একই সময়ের মধ্যে প্রায় অর্ধশত গর্ভবতী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে। এদিকে অত্র স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু রাখতে স্বাস্থ্য কেন্দ্রে একটি অক্সিজেন সিলেন্ডার ও গর্ভবতী মায়েদের চেকাপ এর জন্য একটি ফিটাল ডপলার প্রদান করেছেন বিরাশী গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ মোড়ল। তিনি ব্যক্তিগত উদ্যোগে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্য সামগ্রীগুলো প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, জমিদাতার সন্তান আব্দুল জব্বার বাবলু, পরিবার পরিকল্পনা সহকারী বাসুদেব মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্মীতা রানী দাশ। উল্লেখ্য, ২০২৩ সালের পূর্বে অত্র উপজেলার ইউনিয়ন পর্যায়ের কোন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু ছিল না। ২০২৩ সালের ২৫ জানুয়ারী থেকে উপজেলার লতা, কপিলমুনি, লস্কর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং দেবদুয়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু করা হয়েছে। ২৫ জানুয়ারী থেকে এ পর্যন্ত শুধুমাত্র কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ২১টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে। সিজারিয়ানের হার যখন প্রায় শতভাগ অতিক্রম করতে চলেছে অত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা সকলের মাঝে আশার আলো জাগিয়েছে। এ ধরণের কার্যক্রম প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চালু করা হোক এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রাখার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

  • বেড়িবাঁধ নির্মাণ; জলাবদ্ধতার আশংকা

    বেড়িবাঁধ নির্মাণ; জলাবদ্ধতার আশংকা

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছার রাড়ুলীতে ভাঙ্গন রোধে অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার আশংকা করছেন এলাকাবাসী। কালভার্ট নির্মাণ পূর্বক পানি নিষ্কাসন ব্যবস্থা স্বাভাবিক রেখে বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের আওতায় উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মিনারুল ইসলাম সানার ইট ভাটা পর্যন্ত কপোতাক্ষ নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ বাঁধ নির্মাণ করার ফলে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পানি নিষ্কাসন ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওয়ার্ডের পশ্চিম পাড়ার পানি নিষ্কাসনের একমাত্র যে ড্রেন বা চ্যানেল রয়েছে তা নতুন নির্মিত বাঁধের কারণে আটকিয়ে গেছে। এ ব্যাপারে সরেজমিন গেলে সায়েদ আলী গাজী বলেন, আমাদের বাপ-দাদার আমল থেকে এলাকার পানি যে চ্যানেল দিয়ে কপোতাক্ষ নদে নিষ্কষিত হতো সেটি বাঁধ দেওয়ার ফলে বন্ধ হয়ে গিয়েছে। আব্দুল জব্বার গাজী বলেন, ভাঙ্গন রোধে যে বাঁধ নির্মাণ করা হচ্ছে তার কোথাও এলাকার পানি সরানোর ব্যবস্থা রাখা হয়নি। ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে আশংকা দেখা দিয়েছে। আব্দুল লতিফ বলেন, পানি সরানো ব্যবস্থা না রাখলে এলাকায় যেসব মসজিদ, মাদরাসা ও স্কুল রয়েছে বর্ষা মৌসুমে তা সব তলিয়ে যাবে। ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে আশংকা করছি। যেখানে পানি সরানো পয়েন্ট রয়েছে সেখানে আমরা নিজ উদ্যোগে পাইপ বসানোর চেষ্টা করলে পাশের জমির মালিক আজিজুল ইসলাম আমাদের বাঁধা দিচ্ছে। অথচ সে নিজেই পাইপ বসিয়ে লবণ পানির চিংড়ি ঘের করছে। এ ব্যাপারে আজিজুল ইসলাম আজি বলেন, পাইপ বসানোতে আমি কোন বাঁধা দেয়নি। বরং এলাকার স্বার্থে আমি তাদেরকে ৪টি পাইপ বসানোর পরামর্শ দিয়েছি। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ¦ মুহাঃ আলী গাজী বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ করার ফলে এ ধরণের সংকট তৈরী হয়েছে। এলাকাবাসীর সাথে আলোচনা করে বাঁধ নির্মাণ করা হলে এমন সমস্যা তৈরী হতো না। আমরা বাঁধ চাই, পাশাপাশি এলাকার পানি সরানোর ব্যবস্থাটাও স্বচল চাই। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, আমাদের ভবিষ্যতের উন্নত কর্মপরিকল্পনা রয়েছে। কিন্তু এ ধরণের পরিকল্পনা বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপার। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে এলাকার পানি নিষ্কাসন ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলে পাউবো’র এ কর্মকর্তা জানান।

  • নড়াইলের আদালত থেকে শর্তে জামিন পেলেন সেই প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান

    নড়াইলের আদালত থেকে শর্তে জামিন পেলেন সেই প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান খণ্ডকালীন শিক্ষককে পূর্ব পদে বহাল রাখার শর্তে আদালত থেকে জামিন পেয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান।
    তিনি বলেন, এই স্কুলে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। কাজী আল মামুনকে পূর্ব পদে বহল রাখতে চেষ্টা চলছে।

    বাদী কাজী আল মামুন উপজেলার খলিশাখালী গ্রামের কাজী আখতার হোসেনের ছেলে।

    জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি তারিখে কাজী আল মামুন নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। সি আর মামলা ৮২/২০২৪ (এল) ওয়ারেন্ট হয়। এরপর বিবাদী এস এম মুরাদুজ্জামান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ বদরুল আলম টিটোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মামলার বাদী কাজী আল মামুনের কথা হয় যে, মামুনকে ওই বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পুনরায় বহাল রাখলে এবং মামুনের কাছ থেকে নেওয়া এক লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলে তিনি আপোষ করবেন। তার প্রস্তাবে এস এম মুরাদুজ্জামান রাজি হন।
    এরপর বাদী কাজী আল মামুন উল্লেখ্য আপোষের শর্ত মোতাবেক আদালতে হাজির হয়ে বলেন, পূর্ব পদে আমাকে বহাল রাখলে জামিনে আমার কোনো আপত্তি নাই। বিজ্ঞ বিচারকের সামনে বিবাদী পূর্ব পদে (খণ্ডকালিন শিক্ষক) বহাল রাখার সম্মতি হলে তাকে শর্ত মোতাবেক বিচারক জামিন মঞ্জুর করেন।

  • সুন্দরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

    সুন্দরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস(২০২৪) উদযাপন করা হয়েছে।

    এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়া, সিরাজুল ইসলাম, সাংবাদিক এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু প্রমূখ। এসময় বক্তারা সরকারের সেবা জনগণের আরও দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান। এর আগে স্থানীয় সরকার দিবসের একটি র্্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • বেতাগীতে স্থানীয় সরকার দিবসে শোভা যাত্রা, আলোচনা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

    বেতাগীতে স্থানীয় সরকার দিবসে শোভা যাত্রা, আলোচনা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে স্থানীয় সরকার দিবস‘ ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভা যাত্রা, আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
    মঙ্গলবার (২৭ ফ্রেরুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম,মুক্তিযোদ্ধা আব্দুল মোতলোব সিকদার, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান খান,বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন সমুন, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খলিফা সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। আলোচনায় সভায় মানুষের দোড় গোড়ায় সেবা পৌছে দেওয়ার প্রত্যয় বাক্ত করা হয়।
    এর আগে শোভা যাত্রাটি উপজেলা পরিষদ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং এ সময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বেতাগী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

    নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে তিনশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রমজান মোল্যা (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত রমজান মোল্যা(২৬) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামের মোস্তফা মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটী বাজারস্থ তিন রাস্তার মোড় হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পুলক চন্দ্র মন্ডল ও এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রমজান মোল্যা (২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে তিনশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নাড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • পানছড়ি বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

    পানছড়ি বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

    মিঠুন সাহা, পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে উত্তম দে,সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আলমগীর হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

    সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার সময় সদর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সকল ব্যবসায়ীদের ওপেন মতপ্রকাশ ও হাত তোলার মাধ্যমে ব্যবসায়ীদের মনোনীত প্রার্থীরা তাদের প্রার্থী সিলেকশন করেন।

    এতে বাজার উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ।

    এতে বাজার ব্যবসায়ী মোঃ ইউসুফ আলীর সঞ্চালনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আসিফ করিম।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ আছান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলার প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব,বাজার ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য জয় প্রসাদ দেব।

    এই সময় আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, বাজার উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,পানছড়ি থানার এসআই অনিক দে,সাবেক ইউপি সদস্য ও বাজার ব্যবসায়ী আব্দুল আজিজ, বড় হোসেন,মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার অনজন দাশ এর মধ্যস্থতায় ও সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ৩ জনকে এই বাজার উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়।পরবর্তীতে এই তিনজনই পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।