মোঃ হামিদার রহমান নীলফামারীঃ মঙ্গলবার (২৭ই ফেব্রুয়ারি/২০২৪ ,সকাল ১১:০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জনাব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সহ সরকারি উর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
Blog
-

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করেছে সিটি করপোরেশন
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন করেছে সিটি কর্পোরেশন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি সিটি করপোরেশন নগর ভবন থেকে শুরু হয়ে শশী লজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে শশী লজে দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। র্যালি পরবর্তীতে তিনি বলেন, আধুনিক ও জনবান্ধব নগরী বিনির্মাণে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবার পরিধি বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন সহ নাগরিকসেবা উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়াও বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবাসমুহকে আরও জনবান্ধব করার প্রচেষ্টা অব্যহত রয়েছে।
এ সময় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ, মসিক সচিব মো: আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা অন্যান্য বিভাগ ও শাখা প্রধান, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবস পালন উপলক্ষ্যে নগরভবন প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
-

ময়মনসিংহ সদরেন ভাইস চেয়ারম্যান পদে ব্যাপক সাড়া জাগিয়েছে মিলন
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে(সম্ভাব্য)প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা,তবে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক ছাত্রনেতা ওয়াহেদুজ্জামান মিলন। তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছেন।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন।এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে। অন্যান্য প্রার্থীদের ন্যায় প্রচার প্রচারণায় পিছিয়ে নেই ওয়াহিদুজ্জামান মিলন। তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
ঘাগড়া ইউনিয়নের কয়েকজন বলেন,ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ওয়াহিদুজ্জামান মিলন প্রার্থিতা ঘোষণা করায় তার প্রার্থীতায় ভোটের মাঠে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষক হিসাবে তার পক্ষ ভোটারদের সমর্থন দিন-দিন বৃদ্ধি পাচ্ছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান-ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন ওয়াহিদুজ্জামান মিলন ।এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত।
ইতোমধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বাজার গঞ্জে আলোচনা করে যাচ্ছেন।
দলীয় নেতাকর্মীদের মতে,আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে আওয়ামীলীগ রাজনীতিতে আসা ওয়াহিদুজ্জামান মিলন সদর উপজেলায় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও হিন্দু সম্প্রদায়ের পূজাসহ সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন।
এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন রাজনৈতিক নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলন জানান,আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল।বর্তমানে আমি দলমত নির্বিশেষে সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া,সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন,দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি।যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে উপজেলার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সদর উপজেলাকে একটি’স্মার্ট উপজেলা’হিসেবে যা যা করার দরকার,তা করার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।
এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
-

মসিক নির্বাচনে ২২নং ওয়ার্ডে লাঠিম নিয়ে ঘুরছেন সাজু মাষ্টার
ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ময়মনসিংহ সিটির বর্ধিত এলাকা সাবেক বয়ড়া ইউনিয়নের কয়েকটি গুরুত্ব পুর্ন গ্রাম নিয়ে গঠিত ২২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লাঠিম প্রতীক নিয়ে মাঠে গণসংযোগ করতে নেমেছেন জনবান্ধব ব্যক্তি ও জনগণের প্রিয় প্রার্থী শাহজাহান সাজু মাষ্টার। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর থেকেই জনসমর্থন প্রত্যাশা করে মাঠ পর্যায়ে দিন-রাত গনসংযোগ করে ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন। তার মত একজন জনবান্ধব ও কর্মীবান্ধব ব্যক্তি নির্বাচনী প্রার্থী হিসাবে মাঠে থাকায় সাধারণ ভোটার ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার দেখা দিয়েছে। সাজু মাষ্টার ওয়ার্ডের নির্বাচনী মাঠে একজন সৎ,আদর্শবান ও শিক্ষিত তরুণ প্রার্থী হওয়ায় তার পক্ষে স্থানীয় ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে লাঠিম প্রতীক নিয়ে ওয়ার্ডে ব্যাপক শোডাউন করে ওয়ার্ডবাসীকে সাজু মাষ্টারের লাঠিম প্রতীকের কথা জানান দিয়েছেন। দীর্ঘ সময়ধরে জনকল্যাণে জনসেবায় নিয়োজিত থাকায় জনগণের মাঝে হেভিওয়েট প্রার্থী হিসাবে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সাজু মাষ্টার । -

সাভারে হাসপাতালে বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য কর্মীদের সনদ না থাকায় ২টি প্রতিষ্ঠান সিলগালা
হেলাল শেখঃ ঢাকার সাভারে দুটি নিবন্ধনবিহীন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় হাসপাতাল দুটি সিলগালা করে দেয়া হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সিলগালা করে দেয়া দুটি প্রতিষ্ঠান হলো- সাভারের ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত আদনান হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হেমায়েতপুর এলাকার রহমান স্পেশালাইজড হাসপাতাল।
এই দুইটি প্রতিষ্ঠানে তারা দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই স্বাস্থ্য সেবা প্রদান করে আসছিল। তাদের ফার্মেসী এবং টেকনিশিয়ানদেরও কোন বৈধ কাগজপত্র ছিলনা।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভারে তিনটি হাসপাতালে তদন্ত ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছি। এসময় দুটি প্রতিষ্ঠান তাদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের সকল কার্যক্রম বন্ধ করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাভারে স্বাস্থ্য সেবায় আমরা জিরো টলারেন্স। একটি নিববন্ধনবিহীন অবৈধ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সাভারে থাকবে না। হাসপাতালের পাশাপাশি ফার্মেসী, চিকিৎসক এবং টেকনিশিয়ানদেরও বৈধ কাগজপত্র থাকতে হবে। এসময় তিনি সাভারের বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে প্রত্যাশা হেলথ কেয়ার লি: নামক একটি প্রতিষ্ঠান পরিদর্শক করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন। প্রতিষ্ঠানটির অনুমোদন থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের ১০টি নির্দেশনা দৃশ্যমান স্থানে টানানো না থাকায় এক দিনের সময় দিয়ে নির্দেশনাগুলো বাস্তাবায়ন করে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর জন্য বলা হয়েছে।
এ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. সাইদুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টরসহ আইন-শৃক্সখলা বানিহীর একটি বিশেষ টিম।
-

নলছিটিতে রাসেল মোল্লা নামের এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক -৪
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে রাসেল মোল্লা নামের এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার, মনির হাওলাদার এবং বেল্লাল সরদারকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।ঝালকাঠি সদর এলাকা থেকে মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার,উভয় পিতা সেলিম হাওলাদার, মনির হাওলাদার, পিতা খলিল হাওলাদার এবং বেল্লাল সরদার,পিতা এনসান সরদারকে আটক করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রাসেল মোল্লাকে কুপিয়ে আহত করে। সে বর্তমানে বরিশাল শেবাচিম হসপিটালে চিকিৎসাধীন আছেন।
এব্যাপারে নলছিটি থানা একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-০৭।নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী জানান, আটককৃতদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আগামীকাল জেল হাজতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন।
-

উজিরপুরে হত্যা চেষ্টা মামলার আসামিরা পারি জমাচ্ছে বিদেশে প্রশাসন নিরব
জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর প্রতিনিধিঃবরিশালের উজিরপুরের গুঠিয়ায় তাইজুল ইসলাম টিপু (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার ১ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। আসামীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একের পর এক সৌদি কাতার সহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এ বিষয়ে আহতের মা মামলার বাদী তহমিনা বেগম, ফুফু রাশিদা বেগম, শ্বশুর তৈয়ব আলী হাওলাদার, চাচা শাহীন হাওলাদার ও আমির হোসেন হাওলাদার জানান গত ৯ ফেব্রুয়ারী মামলার ৬ নং আসামি মিদুল হাওলাদার কাতার গিয়েছে। অপরদিকে ১ নং আসামি রিফাত হাওলাদার মামলায় জামিন নিয়ে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।তারা আরো জানান আসামিদের আত্বীয় কবির মাওলানা সহ বিভিন্ন আত্বীয়রা আসামীদের জামিনে এনে আবারো হামলা চালানোর জন্য ভয়ভীতি ও হুমকি দেয়।
হামলার ঘটনায় গত ২৭ জানুয়ারি আহতের মা তাহমিনা বেগম বাদী হয়ে উজিরপর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করলেও রহস্যজনক কারনে ১ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। মামলায় আসামিরা হলেন- রিফাত হোসেন (২৩), আনোয়ার হোসেন (৫০), রাজিব চৌকিদার (৩৪), জাহিদ মুন্সি (৩৫), রফিকুল ইসলাম (৪০), মৃদুল হাওলাদারসহ (২০) অজ্ঞাত আরও ৪-৫ জন।
উল্লেখ্য গত ২৫ জানুয়ারি রাত ১০টায় উজিরপুর উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে তাইজুল ইসলাম টিপুকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এলোপাথালীভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণের চেইনসহ ৮২ হাজার টাকার মালামাল লুট করে তারা। টিপুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী টিপুর র চাচা আমীর হোসেন হাওলাদার ও শাহীন হাওলাদার জানান, আসামিদের আত্মীয়-স্বজনরা প্রভাবশালী। ভুক্তভোগী টিপুর র ফুফু রাশিদা বেগম জানান, ২০২৩ সালের অক্টোবর মাসে একই বাড়ির কাতার প্রবাসীর স্ত্রী রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হন। তার পিছু নেন টিপু। এ সময় ওই প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখতে পান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে ওই প্রবাসীর স্ত্রী বাড়িতে এসে দেবর টিপুর বিরুদ্ধে উল্টো শ্লীলতাহানীর অভিযোগ দেয়। পরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সালেক হাওলাদার ও বাড়ির অন্যান্য লোকজন নিয়ে বৈঠকে বসেন। বৈঠক থেকে টিপুকে তাৎক্ষনিক চরথাপ্পর দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেন এবং ওই প্রবাসীর স্ত্রীকেও খারাপ কাজ না করে সংশোধন হওয়ার জন্য অনুরোধ করেন। ওই ঘটনার জেরে প্রবাসীর স্ত্রীর বাবা ও একই এলাকার আনোয়ার হোসেনসহ ৬ জন মিলে ঘটনার দুই মাস পরে গত ২৫ জানুয়ারি রাত ১০টায় পরিকল্পিতভাবে টিপুকে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় গত ২৭ জানুয়ারি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার করা যায়নী। তবে শুনেছি আসামীরা আদালতে হাজির হয়েছে।
-

পাইকগাছায় বৃদ্ধি পেয়েছে চুরির প্রবনতা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে চুরির প্রবনতা।থানা পুলিশ কঠোর অবস্থানে থাকলেও কোন ভাবেই যেন চুরি ঠেকানো যাচ্ছে না। প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরি সংঘটিত হচ্ছে। সংঘবদ্ধ চোরেরা বাড়িতে থাকা লোকজন কে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাচ্ছে। কোথাও কোথাও সোলার প্যানেল,ব্যাটারী,টিউব ওয়েল, ইঞ্জিন ভ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করছে। সর্বশেষ গতকাল সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের প্রাণকেন্দ্র উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের খুলনা- ল-১১-৭২৮৪ নং হোন্ডা এক্স ব্লেড মটরসাইকেল চুরি হয়ে যায়।এ ব্যাপারে কাজী জাহাঙ্গীর হোসেন বলেন মটরসাইকেলটি রেখে আমি বিদ্যুৎ বিল দিতে স্যোসাল ইসলামী ব্যাংকে যায়,মাত্র ৫ মিনিটের ব্যবধানে মটরসাইকেলটি চুরি হয়ে যায়।সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।এ দিকে এর আগের দিন সোমবার ভোরে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাটিস্থ বসতবাড়িতে চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরেরা বসতবাড়ি থেকে নগদ ৪৫ হাজার টাকাসহ লক্ষাধিক স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। চুরি রোধে থানা পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

পাইকগাছায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। -

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
