Blog

  • পূবাইল বাজারে রাধা মাধব কেন্দ্রীয় মন্দিরে লীলা কীর্তন অনুষ্ঠিত

    পূবাইল বাজারে রাধা মাধব কেন্দ্রীয় মন্দিরে লীলা কীর্তন অনুষ্ঠিত

    রবিউল আলম,
    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর পূবাইল বাজার রাধা মাধব কেন্দ্রীয় মন্দিরে লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।গাজীপুর মহানগরীর পূবাইলে তথা বিশ্বের সার্বজনীন সর্বজীবের মঙ্গল ও কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে ৩০ তম বার্ষিকীতে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।আজ (২৪ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যায় পূবাইল থানার ৪১ নং ওয়ার্ড পূবাইল বাজার সার্বজনীন রাধা মাধব মন্দিরে শতশত ভক্ত বৃন্দের উপস্থিতিতে এ কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়।

    পূবাইল বাজার কেন্দ্রীয় রাধা মাধব মন্দিরের সাধারণ সম্পাদক ও সভাপতি উত্তরা পশ্চিম থানা আওয়ামী মৎস্যজীবী লীগ রামচন্দ্র দাস রামুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান এমপি।তিনি বলেন আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি অল্প কয়েক দিন আগে,আপনাদের দাবি ও মন্দিরের সার্বিক উন্নয়নে আমি পাশে থাকব। শনিবার মন্দির পরিদর্শন ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্দিরের সভাপতি গোবিন্দ পোদ্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আওয়ামী লীগ নেতা শ্রী অমূল্য চন্দ্র দাস। যুবলীগ নেতা সোহেল রানা, কামরুজ্জামান,মাসুদুর রহমান মাসুদ সাবেক সভাপতি পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ। আরো উপস্থিত ছিলেন মন্দিরের সহ-সভাপতি গোপাল দাস রানা ও গোপাল দাস শান্ত।এসময় শতশত কীর্তনভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

  • থানচিতে মেধাবী শিক্ষার্থীদের বিজিবি’র স্কুল ব্যাগ বিতরণ

    থানচিতে মেধাবী শিক্ষার্থীদের বিজিবি’র স্কুল ব্যাগ বিতরণ

    মথি ত্রিপুরা,
    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    বান্দরবানের থানচিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিজিবি’র স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তর তত্ত্বাবধানে, ৩৮ বিজিবি বলিপাড়া জোন ব্যবস্থাপনায়, মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন (পিএসসি, এসি)।

    আমার দেশ আমার প্রাণ বান্দরবান রিজিয়ন, শিক্ষার আলোয় আলোকিত হোক সম্প্রীতি বান্দরবান এই লেখা সম্বলিত স্কুল ব্যাগ থাইক্ষ্যং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিবাজার তালিমুল কোরআন মাদ্রাসা ও বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে।

    প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে। আগামীতে খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। শিক্ষার্থীদের মাঝে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    এসময় শিক্ষক, শিক্ষার্থী, পিটিএ সভাপতি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

    মথি ত্রিপুরা
    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

  • গাইবান্ধা  পুলিশ সুপারের পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয়” পিপিএম” পদক লাভ

    গাইবান্ধা পুলিশ সুপারের পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয়” পিপিএম” পদক লাভ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামাল হোসেনকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় ” প্রেসিডেন্ট পুলিশ মেডেল” পদকে ভূষিত করা হয়েছে।

    জানা গেছে, পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)”পদকে তাঁকে ভূষিত করা হয়।
    মঙ্গলবার (২৭/০২/২০২৪ তারিখ) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের *মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা* পুলিশ সপ্তাহের প্রথম দিনে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার মো: কামাল হোসেন মহোদয়কে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এ পুরস্কার প্রাপ্তিতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এ পদক প্রাপ্তিকে গাইবান্ধা জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন। পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সহকর্মীসহ সম্মানীত গাইবান্ধা জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • ময়মনসিংহে প্রার্থীদের নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা দিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর

    ময়মনসিংহে প্রার্থীদের নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা দিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর

    ষ্টাফ করেসপন্ডেন্ট

    ময়মনসিংহ: ৯ মার্চ অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থীরা। এ সময় নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

    বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মসিক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

    এর আগে মসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী।

    এরপর বক্তব্য রাখেন মেয়র পদের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী।এ সময় সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. ইকরামুল হক টিটু বলেন, ইভিএমে ভোট নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা ও অজ্ঞতা রয়েছে। বিশেষ করে সিটিতে নতুন যুক্ত হওয়া ১২টি ওয়ার্ডের ভোটারদের মধ্যে এ অজ্ঞতা অনেক বেশি। সেই সঙ্গে ইভিএমে পছন্দের প্রার্থীর প্রতীক থাকবে কি না, এ নিয়ে সংশয় রয়েছে।

    তিনি বলেন, মূলত একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাই গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে কি না, বিষয়টি স্পষ্ট করা জরুরি। ব্যাপক প্রচার ও প্রচারণার মাধ্যমে ইভিএম বিষয়ে ভোটারদের স্বচ্ছ ধারণা দেওয়া অতি জরুরি বলেও আমি মনে করি।

    হাতি প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. সাদেকুল হক খান মিল্কি টজু বলেন, বিগত নির্বাচনে অনেক প্রার্থী হেরে যাওয়ার পেছনে ইভিএমকে দায়ী করেছিলেন এবং ইভিএমের ধীরগতি নিয়েও কথা রয়েছে। একই সঙ্গে ইভিএমের ভোট নিয়ে ভোটারদের শঙ্কা অনেক। এ অবস্থায় ব্যালটে ভোট করলে ভোটাররা স্বস্তি বোধ করতেন বলে আমি মনে করি।

    এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘোঢ়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম বলেন, ইভিএম সম্পর্কে ভোটারদের মধ্যে ভালো ধারণা আছে, তা বলা যাবে না। ব্যালটে ভোট হলে প্রার্থী ও ভোটাররা স্বস্তি বোধ করতেন। আচরণবিধি নিয়েও কমিশনের কঠোর নজরদারি জরুরি।

    জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম স্বপন মন্ডল বলেন, ইভিএমে সাধারণ মানুষের ভোট দিতে অনীহা রয়েছে। তারা বলে- ইভিএমে এক মার্কায় ভোট দিলে আরেক মার্কায় চলে যায়। এ জন্য প্রচারণার মাধ্যমে ভোটারদের আশ্বস্ত করা দরকার। এসব বিষয় খেয়াল রেখে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করবেন বলে আমি আশা করছি।

    হরিণ প্রতীকের প্রার্থী কৃষিবিদ রেজাউল করিম চৌধুরী বলেন, ইভিএম একটি আধুনিক প্রযুক্তি। এ নিয়ে ব্যাপক প্রচার ও প্রচারণা থাকা দরকার। সেই সঙ্গে প্রার্থীদের প্রচার ও প্রচারণায় করতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন যেন না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি থাকা দরকার। এ ছাড়া প্রার্থীদের নির্বাচনী ব্যয় সীমা যেন লঙ্ঘন না হয়, সেদিকেও নজরদারি করতে হবে।

    ইভিএম নিয়ে প্রার্থীদের শঙ্কা-সংশয় উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইভিএমে অনিয়ম একেবারেই অসম্ভব, এটি বিজ্ঞানের বিষয়। এতে একজনের ভোট আরেকজনের প্রতীকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি তাই হতো, তাহলে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টিসহ অন্য প্রার্থীরা বিজয়ী হতেন না।

    তিনি আরও বলেন, ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা ভোটারদের জানাতে জেলা প্রশাসন ও তথ্য অফিসের মাধ্যমে প্রচারণা চালানো হবে। এমনকি নির্বাচনের দিন ভোটারদের লাইনেও বিষয়টি নিয়ে ধারণা দেওয়া হবে। এর আগে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। এতে কোথাও সমস্যা হয়েছে বলে আমার জানা নেই। তবে আঙুলের ছাপে কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, সেজন্য সঠিক ভোটার নিশ্চিত হলে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। মোট কথা ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই, বরং ভোটার উপস্থিতিই আসল বিষয়।

    এ সময় ইসি মো. আলমগীর প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত প্রসঙ্গে বলেন, কোনো প্রার্থীর প্রতি অসম্মান দেখানোর সুযোগ নেই। আমাদের কাছে সব প্রার্থী সমান সম্মানিত। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। এক্ষেত্রে কোনো নির্বাচন কর্মকর্তা নিরপেক্ষ না হলে তার বিরুদ্ধে অভিযোগ করুন। তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, এর আগে আপনারা দেখেছেন জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা ও ওসিসহ অনেকের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়েছে। এতে বাদ যায়নি প্রার্থীরাও। বিগত জাতীয় নির্বাচনে একজন প্রার্থির প্রার্থীতা বাতিল করা হয়েছে। মোট কথা এ নির্বাচন হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। এতে জাল ভোট বা অনিয়মের কোনো সুযোগ নেই।

    মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে
    ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ২০২৪ উপলক্ষে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন ইসি মো. আলমগীর। এতে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নির্বাচনের অ্যানালগ পদ্ধতি বাতিল করে প্রচার-প্রচারণা ও প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করতে আইন প্রনয়ণ করা হবে। সেই সঙ্গে সিটি নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া সরকারি কোনো কর্মকর্তা নির্বাচনী প্রচার কাজে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

    মসিক নির্বাচনে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ, এক লাখ ৭২ হাজার ৬৫৫ নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গে

  • সুন্দরগঞ্জের ওসি মাহবুব আলমের প্রধানমন্ত্রীর নিকট থেকে সর্বোচ্চ পুলিশ পদক লাভ

    সুন্দরগঞ্জের ওসি মাহবুব আলমের প্রধানমন্ত্রীর নিকট থেকে সর্বোচ্চ পুলিশ পদক লাভ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সুযোগ্য ওসি মোঃ মাহবুব আলমকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ “পুলিশ পদক-২০২৪”এ ভূষিত করা হয়েছে।

    জানা গেছে, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের কাজের প্রতি আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠতা ও কর্তব্যপরায়ণতা জন্য অপরাধ দমন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখা, এছাড়া পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদকে তাঁকে ভূষিত করা হয়।
    মঙ্গলবার (২৭/০২/২০২৪ তারিখ) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সুযোগ্য ওসি মোঃ মাহবুব আলমকে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এ পুরস্কার প্রাপ্তিতে ওসি মোঃ মাহবুব আলম মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ ধন্যবাদ জানান। তিনি এ পদক প্রাপ্তিকে সুন্দরগঞ্জ পুলিশের সকল সদস্যের অর্জন বলে মনে করেন। ওসি মোঃ মাহবুব আলম সুন্দরগঞ্জ থানা পুলিশের সকল সহকর্মীসহ সম্মানীত সুন্দরগঞ্জ উপজেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

    খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

    মিঠুন সাহা, পার্বত্য প্রতিনিধি

    মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাতৃভাষায় কবিতা ও আবৃত্তি অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫ টার সময় বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে বিশিষ্ট আবৃত্তি শিল্পী প্রতিভা ত্রিপুরার সঞ্চালনায় ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবি মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা,জেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর ভারপ্রাপ্ত উপপরিচালক জীতেন চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম এর সভাপতি এবং কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান।

    এইছাড়াও আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের উপস্থিত ছিলেন
    বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের,কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য বাচিকশিল্পী প্রণব চৌধুরী, বাচিকশিল্পী বনকুসুম বড়ুয়া।

    আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় আবৃত্তি করেন বিভিন্ন বয়সের শিল্পীরা।

  • মাদক কারবারী ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না-ভালুকায় ওসি শাহ কামাল আকন্দ

    মাদক কারবারী ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না-ভালুকায় ওসি শাহ কামাল আকন্দ

    স্টাফ করেসপন্ডেন্ট
    : মাদক কারবারী,ছিনতাইকারী ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।

    বুধবার (২৮ফেব্রুয়ারী) বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী হাইস্কুলে আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সভায় তিনি এ কথা বলেন।
    ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এ প্রতিপাদ্যে ভালুকা মডেল থানা পুলিশ এই সমাবেশের আয়োজন করে।

    ওসি বলেন, কোনো পুলিশ সদস্য লোভের বশীভূত হয়ে অপরাধমূলক পথে পা দিলে তাকেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

    তিনি আরো বলেন, অপরাধীদের তথ্য জানানোর জন্য জেলা পুলিশের বিশেষ সেল রয়েছে। এই বিশেষ সেলে সব অপরাধীদের তথ্য দিতে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অপরাধীূের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক কারবারীদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কে জড়াবেন না। এসময় তিনি ওয়ারেন্টভূক্ত মাদক মামলার পলাতক আসামীদের আটকে সবাই সহায়তা করতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, ভালুকা মডেল থানায় টাউট-বাটপার আর দালালদের স্থান হবে না। থানায় সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। থানায় জিডি করতে কোনো ধরনের টাকা-পয়সা লাগবে না।

    হবিরবাড়ী ইউনিয়নে নিয়োজিত বিটবঅফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থাবীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।

  • কুসিক উপ-নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলছে প্রচারণা

    কুসিক উপ-নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলছে প্রচারণা

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুসিক মেয়র উপনির্বাচনে একে অপরের দোষ খোজে বেড়াচ্ছে ভোটের মাঠে, বলা যাচ্ছে না কার ভাগ্যে নগর সিংহাসন।সাবেক মেয়র মনিরুল হক সাক্কু মাঠে ভোট ভিক্ষা চাচ্ছেন। তেমনি কুসিক মেয়র প্রার্থী সূচনার পক্ষে দেবিদ্বার এমপি কালাম সমর্থকদের গণসংযোগ করতে খবর পাওয়া গেছে।
    কুসিক উপ-নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলছে প্রচারনা,চার প্রার্থীই ভোটের মাঠ গরম রাখছে প্রচারনা চালিয়ে।

    প্রতীক পাবার পর থেকেই নির্বাচনি প্রচারণায় সরগরম হয়ে উঠেছে কুমিল্লা নগরী।
    পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ-জনবহুল এলাকা।

    গতকাল বুধবার দুপুর দুইটার পর থেকেই প্রার্থীদের প্রচার প্রচারণার মাইকিংয়ে নির্বাচনি আমেজ বাড়িয়ে দিচ্ছে।
    উপ- নির্বাচন শুধু মেয়র পদে হওয়ায় চার জন প্রার্থীই চষে বেড়াচ্ছেন পুরো নগরী।

    সকাল থেকে সন্ধ্যা গণসংযোগ প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে সময় পাড় করছে প্রার্থী ও নেতা কর্মী সমর্থকেরা।

    সকাল ১০ টায় ০৩ নং ওয়ার্ডের শাসন গাছা ডাকবাংলো রোডে ও ১৬নং ওয়ার্ডের সংরাইশ এবং বাদ মাগরীব ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর উঠান বৈঠকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিএনপি নেতা টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর পক্ষে। এসময় মনিরুল হক সাক্কু বলেন,তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাকে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিতে অনুরোধ করছেন ভোটারদের। এখন সিটি কপোরেশনে কেউ ঢুকতে পারবে না, আপনারা যাকে ভোট দেন আমার তাতে সমস্যা নেই। আপনারা দয়া করে ৯ মার্চ ভোট কেন্দ্র যাবেন
    , বিগত নির্বাচনের মতো আর হবে না, আমি সাক্কু বেঁচে থাকলে এটা আর হতে দিমু না।

    অপর দিকে, ডা. তাহসীন বাহার সূচনার ২৩ নং ও ২৪ নং ওয়ার্ডের গণসংযোগে গণ মানুষের উপস্থিতি বেশ সরগরম করে রাখে।

    কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বুধবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের কোটবাড়ীর গন্ধামতি, সালমানপুর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বার্ড সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন ও পথ সভায় বক্তব্য রাখেন । পরে তিনি ২৩ নং ওয়ার্ডের চাঙ্গিনী, বাতাবাড়িয়া,মটপুস্কুনী এলাকায় গণসংযোগ করেন। বাস প্রতীকের প্রার্থী ডা: তাহসিন বাহার সূচনার গণসংযোগে সাথে ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু ,আদর্শ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মীর মোতালেব লিটন, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, স্থানীয় কাউন্সিল, ২৩ নং ও ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

    এ সময় সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা বাস মার্কায় ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান। প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের এর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সুযোগ দেওয়ার আহবান জানান। এসময়দলীয় নেতা কর্মীরা দুই হাত তুলে তাকে সমর্থন জানান।

    কুমিল্লা নগরীর চকবাজার ফয়সাল হসপিটালের মোড় থেকে, ছাতিপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড়, ঝাউতলা, পুলিশলাইন, শাসনগাছা স্টেশন রোড হয়ে অশোকতলা রানীর বাজার, কান্দিরপাড় পূবালীচত্বর এলাকায় গণসংযোগ করেন নূর উর রহমান মাহমুদ তানিম। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ অফিসকে নির্বাচনী অফিস বানিয়ে মাননীয় সাংসদ প্রকাশ্যে নির্বাচনকে প্রভাবিত করছেন, মাননীয় সংসদ সদস্যের ভুমিকা নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এ ধরনের প্রকাশ্য তৎপরতার জন্য তো কোন অভিযোগের প্রয়োজন পড়ে না৷ যেখানে অপরাধ প্রকাশ্যে সংঘটিত হচ্ছে সেখানে কে অভিযোগ করল কে তা আলোচিনার বিষয় হতে পারেন৷ আপনারা দায়িত্বশীল টিম দিয়েছেন৷ তারা পর্যবেক্ষন করে ব্যবস্থা নিবেন এমনটাই কুমিল্লাবাসী আশা করে৷”

    অন্যদিকে বুধবার (২৮ ফেব্রুয়ারি সকালে নগরীর চকবাজার থেকে প্রচারণা শুরু করেন এই প্রার্থী পরে পাশের, শুভপুর, চাঁদপুর, জামতলা, গর্জন খোলা, চকবাজার দীঘির পাড়সহ ৬ নম্বর ওয়ার্ডের এলাকায় সাংবাদিকদের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন,চকবাজারে এখন মানুষ না পারতে আসে। অব্যবস্থাপনার কারণে দীর্ঘ যানজট লেগে থাকে। ঘণ্টার পর ঘণ্টা স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী এম্বুলেন্স পর্যন্ত আটকে যায়। ভয়াবহ অবস্থা দেখলাম। মেগা প্রকল্পের নামে হাতিরঝিলের যেই কপি পেস্টের প্রকল্প দিয়েছে তা কোন কাজে এসেছে তা কুমিল্লার মানুষ দেখছে। প্রকল্পের নাম করে হাঁট বাজার বসিয়ে লুটে পুটে খেয়েছে। তারা আবার জনগণের কাছে ভোট চাইতে আসে। ইনশাআল্লাহ কুমিল্লার মানুষ যেভাবে ঘর থেকে বেরিয়ে আসছে আমার ডাকে এবার কুমিল্লার মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। খুব শিগগিরই এই চকবাজারসহ কুমিল্লার শহরের যানজটের লাঘবে ব্যবস্থা নেয়া হবে। এবং সেটা হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। তিনি আরও বলেন, মামা-ভাগিনা মিলে কুমিল্লার মেঘাপ্রকল্প খেয়েছে। এই শহরে পরিমাপ মতো একটা ড্রেন নাই। তাহলে পানি সরবে কিভাবে? বার বার মানুষকে ধোকা দেয়া যায় না। এসব মেগা প্রকল্পের নাম করে ৬০/৪০ এর ভাগ বসে এটা কুমিল্লার মানুষ শুনে গেছে। সিটি কর্পোরেশনকে কেনাবেচার হাঁট আর হতে দেয়া হবে না। একজনতো আগেই বলে দিয়েছে কাজ কিভাবে ভাগ করবেন। কে কতভাগ পাবেন! যারা নির্বাচনের আগেই ভাগ করে তারা নির্বাচিত হলে কি করবে তা সবাই বুঝে। মানুষকে আর ভূয়া বুঝ দেয়া যাবে না।

    এদিকে কুমিল্লা সিটি উপ- নির্বাচনে আচরণ বিধি পর্যবেক্ষণের জন্য ২৭টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিষ্ট্র্রেট নিয়োগ করা হয়েছে। ম্যাজিষ্ট্রেটগণ প্রচার-প্রচারণা শুরু হবার পর থেকে সকল প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের আচরণবিধি পর্যবেক্ষণ করবেন। আচরণবিধি অমান্য করলে নির্বাচনি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন

  • কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের গৌরনদী উপজেলার ২১নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শ্রেনি উত্তরণ মেধা পুরস্কার বিতরণ ২০২৪ খ্রি: অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।গত ২৭ও ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী ২১নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়।২৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ২১নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ শাহেআলম শিকদার। দুইদিনব্যাপী এ খেলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়, মারবেল কুড়ানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, একক অভিনয় , দেশাত্ববোধক গান, একক নিত্য,দলিয় নিত্য, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী নেতা আব্দুস সালাম সেরনিয়াবাত সাবেক সভাপতি কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় , উপজেলা আওয়ামী নেতা মোঃ মোশাররফ ফকির সাবেক সভাপতি কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা, কাজী নাসির উদ্দীন, আলাম মৃধা, সেন্টু মৃধা, ছাত্রলীগ নেতা শিবলী সাদিক, মোঃ আরিফুল ইসলাম মার্কেটিং অফিসার আলহাজ্ব নুর মোহাম্মদ হাসপাতাল, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আমন্ত্রিত সম্মানিত শিক্ষকবৃন্দদের মধ্যে উপস্থিত মোঃ হানিফ সরদার সিনিয়র শিক্ষক চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়,মোঃ শফিকুল ইসলাম (নান্নু) সিনিয়র শিক্ষক কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ২১ নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খানম, তানিয়া আক্তার, ফারজানা আক্তার রিনা শিকদার সুফিয়া আক্তার ও অফিস সহকারী মোঃ সুজন ফকির সহ এলাকার যুবসমাজ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মোঃ গোলাম রাব্বি হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রিয়াদ সেরনিয়াবাত। ২৮ ফেব্রুয়ারী বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

  • ঝালকাঠি বাজার তদারকি অভিযান দুই ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

    ঝালকাঠি বাজার তদারকি অভিযান দুই ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলার সদর উপজেলার সদর চৌমাথা বাজার এলাকায় বুধবার দুপুরে বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক ঝালকাঠির নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। এ সময় তিনি বনকলি মুসলিম সুইট মিট এন্ড রেস্টুরেন্টে মিষ্টি জাতীয় দ্রব্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজেন মিশ্রিত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে ২০ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করেন তিনি।

    সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।