Blog

  • পাইকগাছার দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে ইউএনও”র কাছে অভিয়োগ

    পাইকগাছার দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে ইউএনও”র কাছে অভিয়োগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পুলকেশ রায়(ইউপি সদস্য)দায়িত্বে থাকা কালিন সরকারি রাস্তার ইট তুলে বিক্রয় ও বিভিন্ন বরাদ্দের কাজে ব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ হয়েছে।প্রাপ্ত অভিযোগে জানাগেছে,বিগত ২০২৩ সালে লতা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সাময়িক বরখাস্ত থাকেন। সেই সময় লতার ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তখন তিনি কাটামারি বাজার থেকে উত্তর দিকের ১কিঃমিঃ ইটের সলিং এর রাস্তার প্রায় ৮০হাজার ইট তুলে ফেলেন। যার বাজার মূল্য ৮লক্ষাধিক টাকা। ঐ ইটের মধ্যে কিছু ইট নিয়ে তিনি উত্তর কাটামারি মন্দির সংষ্কারের জন্য সেখানে মজুদ রাখেন।অপরদিকে ইউনিয়ন পরিষদের সামনে পাকা স্টেজ তৈরির জন্য ২লক্ষ ৩৪হাজার টাকা বরাদ্দ হয়। যার মধ্যে তৎকালিন স্হানীয় সংসদ সদস্য ১লক্ষ টাকা প্রদান করেন।আর বাকি ১লক্ষ ৩৪হাজার টাকা ইউনিয়ন পরিষদ থেকে ব্যয় করার কথা থাকে। কিন্তু পুলকেশ রায় রাস্তা থেকে খুলে নেওয়া ইট দিয়ে খোয়া তৈরি করে স্টেজের কাজে লাগান। তাছাড়া তিনি বাহিরবুনিয়া মসজিদ সংলগ্ন ব্রীজের বিপরীতে অবস্হিত কাটামারি রাস্তা সংষ্কারের জন্য বরাদ্দকৃত অর্থ আত্নসাৎ করে রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট রাস্তার কাজে লাগান । কাটামারি অমল কৃষ্ণ ঢালীর বাড়ীর সামনের কালভার্ট নির্মানে বরাদ্দকৃত অর্থ আত্নসাৎ করে সেখানে ও রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট ব্যবহার করেন পুলকেশ রায়। এছাড়াও কাটামারি বাজার খেয়াঘাট সংলগ্ন রাস্তার সংষ্কারের বরাদ্দকৃত অর্থ আত্নসাৎ করে সেখানে ও ঐ ইট ব্যবহার করা হয়।আর পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা কালে তার কৃত কর্মের সরেজমিন তদন্ত হলে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসবে বলে জোর দাবি তোলেন স্হানীয় এলাকাবাসি। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য পুলকেশ রায়ের সাথে কথা হলে তিনি জানান কিছু ইট মন্দির ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্টেজ তৈরির কাজে ব্যবহার করা হয়েছে। আর বাকি ইট রাস্তার পাশে রাখা আছে। আমি কোন অনিয়ম বা দুর্নীতি করিনি। সর্বোপরি এ ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ হয়েছে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির পাইকগাছা শাখার বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত

    আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির পাইকগাছা শাখার বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির পাইকগাছা শাখার বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনা পানি কেন্দ্র অনুষ্ঠিত সম্মেলনে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির পাইকগাছা শাখার সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব এম এ গফুর।প্রধান আলোচক ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহা-সচিব আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম,সম্¥ানিত অতিথি ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাধারন সম্পাদক খুলনা বিভাগ শেখ মাহবুবর রহমান,বিশেষ অতিথি ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোঃআসাদুজ্জামান ও ডুমুরিয়া বিসিডিএস সাধারণ সম্পাদক এম এ জলিল। এস রোহতাব উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ,আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির পাইকগাছা উপজেলা শাখার সাধারন সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,মোঃ রেজাউল করিম, সাস্থ্য বিষয়ক সম্পাদক পাইকগাছা শাখা ও সোলাদানা ইউনিয়ন সভাপতি নিত্যানন্দ কুমার মন্ডল,সোলাদানা ইউনিয়ন সাধারন সম্পাদক ইয়াছিন আলী সরদার,শ্যামল কুমার মন্ডল,বিকাশেন্দু সরকার, আহাদ আলী গাজী, মোঃ আনিসুল হক,মোঃঅহেদুল ইসলাম, নাজিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান,মিনারুল ইসলাম,মোঃ সজিব হোসেন,এস আবুল হাসান,গোবিন্দ কুমার পাল,বিধান সরকার,দ্বিপক গাইন,কবিন্দ্র নাথ সানা,বিধান রায়,অনাথ বন্ধু সরকার,আব্দুস সালাম,আবু সাইদ,জি এম আয়ুব আলী, হরপ্রশাদ মন্ডল, মাসুদুর রহমান, অজিত মন্ডল,মেহেদী হাসান,নুরল ইসলাম,জি এম জামিরুল ইসলাম, আল মাহমুনসহ আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি পাইকগাছা উপজেলা শাখার সকল পল্লী চিকিৎসকবৃন্দ।অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র ও পুরুষ্কার বিতরন করা হয়।

  • তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পারিবারিক পুষ্টি বাগানের উঠান বৈঠক

    তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পারিবারিক পুষ্টি বাগানের উঠান বৈঠক

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের কৃষক-কৃষাণীদের সঙ্গে ২০২৩-২৪ অর্থবছরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনিকো গুচ্ছ গ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা অফিসের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপস্থিতিতে উঠান বৈঠকে উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম তার বক্তব্যে কৃষকদের আরও উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
    পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন।

    এ সময় আরও বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসের ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।

    জানা যায়, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী মোছাঃ লাভলী আক্তারের পুষ্টি বাগনকে কেন্দ্র করে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    উঠান বৈঠক শেষে পুষ্টি পরিবারের মাঝে পুষ্টি প্লেট ও পুষ্টি কার্ড এবং বিভিন্ন সবজির বীজ ও ফলজ চারা বিতরণ করা হয়।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • র‌্যাব-১২’র অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকা হতে ৫২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৮ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ দুপুর ১৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২টি মোবাইল এবং নগদ ২৩,৬২২ টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আশরাফ আলী (৫০), পিতা- মৃত- নূর মোহাম্মদ, সাং-হারুয়াবাড়ি, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর, ২। মোঃ উজ্জল হোসেন (৩৩), পিতা- মৃত- আমজাদ বিশ^াস, সাং- উলোবাড়িয়া, থানা- শৈলকূপা, জেলা- ঝিনাইদাহ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

    তথ্য দিন:

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

  • নড়াইলে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় এক কেজি সাতশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার একজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রফিকুল ইসলাম (৩৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৩৯) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ৮নং দিঘলিয়া ইউনিয়নের বড়দিয়া বাজার সংলগ্ন নিয়ামতের চায়ের দোকানের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুমন হাওলাদার ও এসআই (নিঃ) মীর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে এককেজি সাতশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত

    ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরে নাম ফাহাদ হোসেন। সে ওই এলাকার আব্দুস সামাদের ছেলে এবং স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। কোটচাদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, বিষয়টি রেল পুলিশে জানানো হয়েছে। খুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসাখুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসা কোটচাদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, ফাহাদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলো। ওই রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে রাজশাহীগামী রূপসা ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • সকল প্রকার অপরাধ প্রবনতা কমাতে গ্রাম পুলিশদের  যথাযথ দায়িত্ব পালন করতে হবে; ইউএনও মুহাম্মদ আল-আমিন

    সকল প্রকার অপরাধ প্রবনতা কমাতে গ্রাম পুলিশদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে; ইউএনও মুহাম্মদ আল-আমিন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ।।
    পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশদের মাসিক হাজিরা প্রদান কালে
    এসকল ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেছেন এলাকা থেকে মাদক দ্রব্য, বাল্য বিয়ে, সামাজিক অপরাধ, জুয়া, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, গ্রাম পুলিশরা যদি দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে তাহলে সকল প্রকার অপরাধ প্রবনতা নির্মুল না হলেও অনেকাংশ কমে আসবে। একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের অবদান অনস্বীকার্য। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে জন্য গ্রাম পুলিশদের সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ ও উপজেলার ১০টি ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলশবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ; আটক- ১

    পাইকগাছায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ; আটক- ১

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ।।
    পাইকগাছায় শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সোহরাবকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-২১। মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নে মেলেক পুরাইকাটি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মিন্টু গোলদার যশোর ইট ভাটায় কাজ করেন এবং সেখানেই থাকেন।তার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সাদিয়া (১৭ ) কে তার দাদি রোকেয়া বেগম এর কাছে রেখে যান। দাদি রোকেয়া বেগম পুরাইকাটি গ্রামের একটি ভাটায় প্রতিদিন সকাল ৬ টায় কাজে যাওয়ার আগে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুতনী সাদিয়া বেঁধে রেখে যান।কাজ শেষে বাড়ি ফেরেন বিকাল ৫টার দিকে। ২৭ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে সাদিয়া ঘুমিয়ে থাকায় তাহাকে না বেঁধে দাদি রোকেয়া কাজে চলে যায়। রোকেয়া বেগম দুপুরের দিকে লোকমুখে জানতে পারেন পুতনী সাদিয়া কে হিতামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম গাজীর ছেলে সোহরাব হোসেন ধর্ষণ করেছে। খবর শুনে দ্রুত বাড়িতে এসে পুতনী সাদিয়া কে এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষিত হয়েছে মর্মে ইসারা ইঙ্গিতে প্রকাশ করেন। এসময়ে রোকেয়া পুতনী সাদিয়া কে নিয়ে ঘটনাস্থলে গেলে সে ইশারা ইঙ্গিতে সোহরাব হোসেন কে সনাক্ত করেন। এছাড়াও রোকেয়া আশেপাশে লোকের কাছে জানতে পারেন পুতনী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সাদিয়া ঘুম থেকে উঠে দাদি রোকেয়া কে না পেয়ে হাটতে হাটতে গদাইপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশে মাঠের কাছে গেলে বেলা ১২ টার দিকে সাদিয়াকে কৌশলে সোহবার তার বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এসময়ে সাদিয়ার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সোহরাব পালিয়ে যায়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল-আমিন বলেন, ধর্ষক সোহরাব হোসেন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, সোহরাব হোসেনের নামে নারী-শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।
    মোবাঃ০১৭৭৭-৬৩৭৭৮০

  • বিএমএসএফ’র সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা

    বিএমএসএফ’র সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা

    ঢাকা, বুধবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শপথগ্রহন, পরিচিতি মিলন মেলা ও সাধারণ সভায় সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সভাপতি আহামেদ আবু জাফর এ কর্মসূচি ঘোষণা করেন।

    সাগরকন্যা কুয়াকাটার বিএমএ ভবনের সম্মেলন কক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বুধবার ঘোষিত কর্মসূচিতে আগামী মার্চ মাস থেকে মেয়াদোত্তীর্ন ও নিস্কৃয় শাখা কমিটির তালিকাকরণ, ১-৭ মে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৪ সারাদেশের উপজেলা-জেলাসমূহের আয়োজনে কর্মসূচী গ্রহন, গণমাধ্যম সপ্তাহের আগে সকল শাখার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    অবিলম্বে সরকার কর্তৃক সাংবাদিকদের ১০ম ওয়েজবোর্ড গঠণসহ সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকার কাজ সম্পন্নের দাবিতে তথ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রকাশ করার দাবিতে আগামী ১৫ মার্চ সকল জেলা-উপজেলা থেকে জাতীয় সংসদ সদস্যদের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম রানা, মিজানুর রশিদ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মিজানুর রহমান, সৈয়দ খায়রুল আলম, মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শিমুল চৌধুরী, মো: কামরুজ্জামান, ফয়সাল আজম অপু, যুগ্ম-সম্পাদক ও মহিপুর ( কুয়াকাটা) শাখার সভাপতি ও মিজানুর রহমান বুলেট, সহ-সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, অমরেশ দত্ত জয়, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভুইয়া, উপ-প্রচার সম্পাদক মো: রইছ উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো; জাবির হোসেন, আইটি বিষয়ক উপ-কমিটির সদস্য ইব্রাহিম শরীফ মুন্না, কেন্দ্রীয় নেতা কাজী নোমান প্রমূখ।

    সভায় বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো: নাসির উদ্দিন,উপ-দপ্তর সম্পাদক মিরাজ মোস্তাফিজ, কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী খান, মোবারক হোসেন চৌধুরী নাসির, জিকে রাসেল, কেন্দ্রের সাবেক নেতা এসকে রঞ্জন, আব্দুল্লাহ আল মাহমুদ, বগুড়া শাখার সম্পাদক আশরাফুল ইসলাম রোহিত, গাজীপুর শাখার সম্পাদক আব্দুল হামিদ খান, রংপুরের এসএম জাকির হোসাইন, বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফছার উদ্দিন মৃধা, ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক এইচএম গিয়াস উদ্দিন, কুড়িগ্রাম জেলা সম্পাদক আলমগীর হোসেন, শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, ভালুকা শাখার সভাপতি শফিউল্লাহ আনসারী, গৌরীপুর শাখার সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরনদী শাখার সভাপতি এসএম মিজান,সম্পাদক হাসান মাহমুদ, মহিপুর শাখার সম্পাদক মো: বশির উদ্দিন,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা সুমন তালুকদার, জামাল হোসেন, কাউখালী শাখার সভাপতি নুরুল হুদা বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় কেক কেটে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির থিমসং উদ্বোধন করা হয়। গানটি লিখেছেন এবং সুর করেছেন গৌরনদীর সাংবাদিক সুমন তালুকদার।

    বার্তা প্রেরক
    সুমন তালুকদার।

  • দুই এমপি  রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনিত

    দুই এমপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনিত

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী: রাজশাহী ১ আসনের সংসদ, গোদাগাড়ী- তানোর) সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনিত করেছেন। টানা চার বারের সংসদ সদস্য এ সম্মান পেলেন। তার নির্বচনী এলাকায় নেতা, কর্মী সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা।

    এছাড়া রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকেও সিন্ডিকেট সদস্য মনোনিত করেছেন।

    গত ২৭ জানুয়ারী বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে সিনিয়র সহকারী সচিব মো: রেহানুল হকের স্বাক্ষরিত এক পরিপত্রে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যর মনোনয়ন দিয়ে ওই দুই সংসদ সদস্যর নাম উল্লেখ করা হয়েছে।

    মনোনয়ন পত্রে সূত্র হিসেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখের রামেবি/প্রশাঃ/বি.মনো./১৩৬/২০১৯/১৫০ নং স্মারক পত্র উল্লেখ করে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে জাতীয় সংসদের নিম্নোক্ত ০২ (দুই) জন মাননীয় সংসদ-সদস্যকে মাননীয় স্পীকার মনোনয়ন প্রদান করেছেন: সেই পত্রে প্রথমেই রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে টানা চার বারের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার নাম, সংসদীয় আসন, মোবাইল নং ও ই-মেইল দেওয়া হয়েছে।

    এদিকে দুই সংসদ সদস্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনিত হওয়ায় গোদাগাড়ী-তানোর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দরা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও পুঠিয়া-দুর্গাপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।