Blog

  • পটিয়ায় অটো টেম্পো  সমিতির  সমাবেশে বক্তারা- হাইওয়ে   পুলিশ হয়রানি বন্ধের দাবি

    পটিয়ায় অটো টেম্পো সমিতির সমাবেশে বক্তারা- হাইওয়ে পুলিশ হয়রানি বন্ধের দাবি

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রামের পটিয়ায় অটো টেম্পো পরিবহন শ্রমিক সমবায় সমিতির সমাবেশ ২৮ ফেব্রুয়ারী বুধবার সন্ধায় সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি জামশেদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সাধারণ সম্পাদক খোরশেদুল আলম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, , প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি.এম. জমির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা ওহিদুল্লাহ কালু, সোহেল ইমরান, বক্তব্য রাখেন টেম্পো সমিতির সহ সভাপতি মো: ইলিয়াছ, অর্থ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মোস্তাফা কামাল, মোহাম্মদ করিম, পৌর শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ মাসুদ, মো: আলমগীর, আলী আকবর, যুবলীগ নেতা মো: আরিফ, বেলাল হোসেন, আবদুল খালেক প্রমুখ।–
    সভায় বক্তারা বলেন, শিকলবাহা হাইওয়ে ক্রসিং পুলিশ পরিবহন শ্রমিকদের নানাভাবে মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজি করছে।
    এ-সব এবিষয়ে সমিতির নেতারা সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি ও পটিয়ার এমপি ও মোতাহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম পুলিশ সুপারের হস্তক্ষেপ হস্তক্ষেপ কামনা করেছেন

  • ঠাকুরগাঁওয়ের হরিপুরে টেংরিয়া প্রধান পাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে টেংরিয়া প্রধান পাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীত।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া প্রধান পাড়ায় হরিপুর ঠাকুর গাঁও কৃষি সম্প্রসারণের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ হাফিজুর রহমান প্রধান,এবং উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসার ও হরিপুর উপজেলা কৃষি অফিসার মোঃ রুবেল হোসেন।সে সময় মাঠ দিবস নিয়ে সময় বক্তারা বলেন,মাঠ দিবস এমন একটি প্রক্রিয়া, যে মাঠের মধ্যেই আনুষ্ঠানিকতার মাধ্যমে উপস্থিত কৃষকদের ফল সম্পর্কে ধারণা দেওয়া হয়।এবং কৃষকদের ফলের সঙ্গে যুক্ত রেখে পরবর্তী কৃষিকাজে অংশগ্রহণ নিশ্চিত করে। এখানে কৃষককে প্রদর্শনীয় স্থান পরিদর্শন,কী প্রযুক্তির প্রদর্শনী হচ্ছে সে সম্পর্কে প্রশ্ন করার সুযোগ করাে দেওয়া হয়।এতে নতুন প্রযুক্তি নিজের খামারে পরীক্ষা করে দেখার সুযোগ করে নেওয়ার দিবসও এটি।মাঠ দিবস কৃষকদের একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেওয়া উক্ত সভায় কৃষকদের মধ্যে হতে কৃষক সওকত আলী প্রধান বলেন নতুন নতুন ফসলে কৃষক উৎসাহিত হচ্ছে আমি নিজেই কাপসিকাম জাতের নতুন সবজি চাষ করেছি যার বর্তমান বাজার মুল্য কেজি প্রতি ২০০-২৫০টাকা যা খরচের তুলনায় লাভ বেশি।উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ রুবেল হোসেন কৃষকদের উদ্দেশ্য বলেন আধুনিক প্রযুক্তিতে দেশ আজ এগিয়ে উদ্ভভাবন হচ্ছে নতুন নতুন জাতের সবজি ধান,আমরা এই উওর অঞ্চলের মানুষ বর্তমানে ধান এবং অন্যান্য ফসল বাদ দিয় ভূট্রা চাষে আগ্রহ বাড়াচ্ছে আমাদের উচিত ভুট্টা চাষের পাশাপাশি উন্নত জাতের আগাম ধান এবং সবজি চাষ করা যেমন ক্যাপসিকাম, রঙ্গিনফুল কপি, রঙ্গিনবাধা কপি ইত্যাদি। তাছাড়া আমাদের সবার উচিত জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানো জৈব প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং জৈব সারের ব্যবহার বাড়ানো।পরিশেষে উক্ত অনুষ্ঠান শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি হয়।

  • বিশিষ্ট সমাজ সেবক আউয়াল মৃধা আর নেই

    বিশিষ্ট সমাজ সেবক আউয়াল মৃধা আর নেই

    নিউজ ডেক্স:

    বিশিষ্ট সমাজ সেবক আউয়াল মৃধা আর নেই। তিনি নিজ বাসভবনে রোজ বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন ইন্না…….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ তিন কন্যা ও দুই পুত্র সন্তানকে রেখে গেছেন। তিনি বানারীপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি আমৃত্যু মানুষের জন্য সেবা করে গেছেন। তার মৃত্যুতে বানারীপাড়া শোকেস্তব্ধ হয়ে গেছে।

    মরহুমের নামাজের জানাজা বানারীপাড়া ফায়ার সার্ভিস প্রাঙ্গণে জুমা বাদ অনুষ্ঠিত হইবে। জানাযার শেষে মরহুমের নিজ বাসভবনের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হইবে।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বরিশাল ২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা,সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা,কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য রিয়াজুল ইসলাম রাজু ও পার্থ চন্দ্ সহ প্রমুখ।

  • পূবাইলে লেগুনার ধাক্কায় সড়কে প্রাণ  গেল কলেজ ছাত্রের আহত একাধিক

    পূবাইলে লেগুনার ধাক্কায় সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের আহত একাধিক

    পূবাইল (গাজীপুর)গাজীপুর:

    গাজীপুর মহানগরীর পূবাইলে সড়ক দুর্ঘটনায় একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয় একাধিক। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক এলাকার বসুগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহতের নাম মেহরাব (১৭) পিতা মুহিবুল্লাহ। সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পিপুলিয়া গ্রামের মুহিবুল্লাহর একমাত্র ছেলে।নিহত মেহরাব সহ সবাই জাপান ইন্টারন্যাশনাল ড্রিম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।

    স্থানীয়রা জানায়,কলেজ ছুটির পর সহপাঠীদের সাথে অটো যোগে বাড়ী ফেরার পথে বসুগাও মাহাদী গার্মেন্টস সংলগ্ন টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে উঠার সময় টঙ্গীগামী একটি লেগুনা এসে অটোটিকে ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটির সাথে অটো বাড়ি খেয়ে এ দুর্ঘটনা ঘটে৷ চাপা দেওয়া লেগুনাটিকে আটক করে পূবাইল থানায় নিয়ে যাওয়া হয়। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মেহরাবকে মৃত ঘোষণা করেন।

    পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, বিকেলে বসুগাও এলাকায় অটো লেগুনা সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অটোরিকশা ও লেগুনাটি জব্দ করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব।

  • পূবাইলে লেগুনার ধাক্কায় সড়কে প্রাণ  গেল কলেজ ছাত্রের আহত একাধিক

    পূবাইলে লেগুনার ধাক্কায় সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের আহত একাধিক

    পূবাইল (গাজীপুর)গাজীপুর:

    গাজীপুর মহানগরীর পূবাইলে সড়ক দুর্ঘটনায় একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয় একাধিক। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক এলাকার বসুগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহতের নাম মেহরাব (১৭) পিতা মুহিবুল্লাহ। সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পিপুলিয়া গ্রামের মুহিবুল্লাহর একমাত্র ছেলে।নিহত মেহরাব সহ সবাই জাপান ইন্টারন্যাশনাল ড্রিম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।

    স্থানীয়রা জানায়,কলেজ ছুটির পর সহপাঠীদের সাথে অটো যোগে বাড়ী ফেরার পথে বসুগাও মাহাদী গার্মেন্টস সংলগ্ন টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে উঠার সময় টঙ্গীগামী একটি লেগুনা এসে অটোটিকে ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটির সাথে অটো বাড়ি খেয়ে এ দুর্ঘটনা ঘটে৷ চাপা দেওয়া লেগুনাটিকে আটক করে পূবাইল থানায় নিয়ে যাওয়া হয়। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মেহরাবকে মৃত ঘোষণা করেন।

    পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, বিকেলে বসুগাও এলাকায় অটো লেগুনা সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অটোরিকশা ও লেগুনাটি জব্দ করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব।

  • মাদারীপুরে পূবালী ব্যাংকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচী

    মাদারীপুরে পূবালী ব্যাংকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচী

    আরিফুর রহমান মাদারীপুর,
    মাদারীপুর সদর উপজেলার পৌরসভার ২নং ওর্য়াডের মাদারীপুর শামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চবিদ্যালয় (২৯ ফেব্রয়ারী) সকাল দশটায় শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োাজন করা হয়েছে।

    আর্থিক সাক্ষরতার কর্মসূচিতে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং বিষয় ধারণা দেয়াহয়,শিক্ষাজীবনে এগিয়ে নিতে লক্ষ্য পূরণে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সঞ্চয় করার গুরুত্ব, ও এবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাকের কর্মকর্তারা, সঞ্চয়ের মাধ্যমে আগামী দিনগুলো নিজেকে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষা জীবন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এছাড়া ব্যাংকিং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের দেয়াাহয় ধারন। পরে আর্থিক সাক্ষরতার কর্মসূচিতে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান শিক্ষার্থীদের।

    এসময় আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠানে পূবালী ব্যাংক মাদারীপুর জেলা শাখার ম্যানেজার ইকবাল হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক ফরিদপুর অঞ্চলের উপব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুন নাহার ভুঁইয়া বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম এমারাতুন নেছা, সিনিয়র শিক্ষিকা সৈয়দা নাইয়েরা মিশকাত, সিনিয়র শিক্ষক আলী আব্বাস, এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান, দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক প্রিন্স মাহমুদ সবুজসহ কোমলমতি ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

    আরিফুর রহমান মাদারীপু।

  • প্রবাসী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের  যুবদলের  কমিটি অনুমোদন

    প্রবাসী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের যুবদলের কমিটি অনুমোদন

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    সৌদি আরব, মালয়শিয়া, আরব আমিরাত, বাহরাইন, ওমান প্রবাসী বাংলাদেশীকর্মরত নাগরিক দের উদ্যােগে কসবা উপজেলার বায়েক ইউনিয়ন প্রবাসী যুবদলের ১১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।

    জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব কে পছন্দ করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয়তা বাদী যুবদলের কমিটি অনুমোদন করা হয়।
    সূত্রে জানা যায় উক্ত কমিটির ১১ জনই কসবা উপজেলার বায়েক ইউনিয়ন প্রবাসী নেতৃবৃন্দ।
    কসবা উপজেলার যুবদলের আহবায়ক মাসুদুল হক দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপনের নির্দশনায় কসবা উপজেলা প্রবাসী যুবদলের সভাপতি মোঃ শামিম ভুইয়া রিংকু ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ ভুইয়ার সাক্ষ্যরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোঃ ওয়াসিম আকরাম (মালয়শিয়া)কে প্রধান উপদেষ্টা করে সভাপতি হন মোঃ আলামিন (ওমান)সিঃসহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ( সৌদি আরব) , সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বাহরাইন) সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন( আরব আমিরাত),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ
    শাহআলম (মালয়েশিয়া), সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম (আরব আমিরাত), প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (আরব আমিরাত), সহকারী প্রচার সম্পাদক মোঃ নয়ন খান (সৌদি আরব), দপ্তর সম্পাদক মোঃ হেলাল খান (সৌদিআরব), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃরোমান মিয়া (সৌদি আরব)। এব্যাপারে প্রবাসী নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ আমার মাতৃভুমি, আমরা প্রবাস থেকে রেমিট্যান্স পাঠাই,তার আয় দিয়ে দেশ চলে, স্বাধীন দেশে স্বাধীন ভাবে ভোট হচ্ছে না,আমরা আমাদের অধিকার ও জাতীয় তা বাদী দল বিএনপির সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি চাই,এবং স্বাধীনতা রক্ষায় দেশে নতুন করে নিরপেক্ষ তত্বাবধানে তৃয়দশ নির্বাচনের দাবি জানাচ্ছি।

  • খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

    খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

    (রিপন ওঝা,খাগড়াছড়ি)

    খাগড়াছড়িতে মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ২৮ফেব্রুয়ারি ৫.০০ঘটিকায় মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বক্তব্য রাখেন।

    এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা, জেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর ভারপ্রাপ্ত উপপরিচালক জীতেন চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম এর সভাপতি এবং কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান, আবৃত্তিকার ও জেলা পরিষদের গনসংযোগ কর্মকর্তা চিংহ্লা মং চৌধুরী।

    এছাড়াও আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য বাচিক শিল্পী প্রণব চৌধুরী, বাচিক শিল্পী বন কুসুম বড়ুয়া।

    আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি শিল্পী প্রতিভা ত্রিপুরার সঞ্চালনায় ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবি মথুরা বিকাশ ত্রিপুরা সভাপতিত্বে খাগড়াছড়ি জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় আবৃত্তি করেন বিভিন্ন বয়সের শিল্পীরা অংশগ্রহণ করে।

  • আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন কাউন্সিলর প্রার্থী ইফতু

    আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন কাউন্সিলর প্রার্থী ইফতু

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন-২০২৪ ময়মনসিংহ সিটির ২১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ট্রাক্টর প্রতীক নিয়ে বাড়ী-বাড়ী গিয়ে ওয়ার্ডবাসীর ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে বেড়াচ্ছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক হোসেন ইফতু।

    একটি সুখি সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। সে উন্নয়নের সূচনায় তিনি ভূমিকা রাখতে সিটি নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদন্দ্বিতা করছেন ইফতু । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডকে একটি আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সুযোগ চান তিনি। তাই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ট্টাক্টর প্রতীকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

    ২১নং ওয়ার্ডের একজন বলেন, ইফতু ভাই খুবই আন্তরিক একজন মানুষ। সব সময় মানুষকে সহযোগিতা করেন। ওনার কাছে সাহায্য চেয়ে কেউ খালি হাতে নিরাশ হয়ে ফেরেনি। আমাদের খেলাধুলায় বিভিন্ন উপকরণ দিয়ে তিনি নিয়মিত সহযোগিতা করে আসছেন। কাউন্সিলর হিসেবে তিনি একজন যোগ্য ব্যক্তি।

    ইশতিয়াক হোসেন ইফতু বলেন, আমি ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক হিসবে দায়িত্ব পালন করছি। ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়নে ছাত্রলীগের নেতৃত্বেের মাধ্যমে রাজপথে শ্রম দিয়েছি। মানুষের বিপদে আপদে পাশে থেকেছি। আরও দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। তাই কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বিতা করছি। জনগণও আমাকে ওয়র্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায়। জণগনের দোয়া ও সমর্থন পেলে ইনআশাল্লাহ বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে আত্ননিয়োগ করতে চাই।

  • রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা

    রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    অদ্য ২৮.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন রংপুর এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীতে জেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    উক্ত ভ্রাম্যমান আদালতে- রংপুর মহানগরীর শাপলা চত্বরে অবস্থিত মেসার্স দধি মিষ্টি ভান্ডার প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মিষ্টি পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ইত্যাদি তথ্য উল্লেখ না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৩০০০/- টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অতি সত্বর বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ দুলাল হোসেন। প্রসিকিউটিং হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব আলমাস মিয়া ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।