Blog

  • বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের আয়োজনে অন্ধ হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর রেজিষ্ট্রেশন চলছে

    বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের আয়োজনে অন্ধ হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর রেজিষ্ট্রেশন চলছে

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন বরাবরের মত সমাজ ও দেশের জন্য ভিন্নধর্মী চিন্তা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে, এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের অন্ধ হাফেজ দের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর আয়োজন করেছে, অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই মার্চ জুমাবার সকাল ৮ টা থেকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াইশ সংলগ্ন সড়ক বাদশা কনভেনশন হলে, নিবন্ধন করা যাবে আগামী ৫ ই মার্চ পর্যন্ত, শুধুমাত্র অন্ধ হাফেজ দের জন্য এই প্রতিযোগিতায় বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য প্রতিযোগী নির্ধারিত করা হবে, চূড়ান্ত পর্বে যিনি প্রথম স্থান অধিকার করবে উনার জন্য থাকবে নগদ এক লক্ষ টাকা ও ঈদের উপহার, যিনি দ্বিতীয় হবেন উনার জন্য থাকবে নগদ ৫০ হাজার টাকা ও ঈদের উপহার, যিনি তৃতীয় হবেন উনার জন্য থাকবে নগদ ২৫ হাজার টাকা ও ঈদের উপহার, এতে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে নগদ অর্থসহ ঈদের উপহার, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে অন্ধ হাফেজদের প্রতিভা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে সারা পৃথিবীতে, আপনার আসেপাশে কোন অন্ধ হাফেজ থাকলে অনুগ্রহ করে উনার কাছে বার্তারি পৌঁছে দিন, এবং আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন যেন সবাই এই বার্তাটি পাই, আসুন একসাথে হাতে হাত রেখে অন্ধ হাফেজদের পাশে দাঁড়াই, হয়ত এমনও হতে পারে এই আয়োজন এর মাধ্যমে ওনার জীবনের মোড় ঘুরে যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছে, মহৎ এই আয়োজনে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি, নিবন্ধন সম্পন্ন করতে যোগাযোগ করুন।
    01819 608 605 ( WhatsApp)

  • পটিয়ায় ছেলেকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

    পটিয়ায় ছেলেকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- ‘ঘরের ভেতর সবকিছু তছনছ করে কিছু পায়নি’। বাড়ির পেছন থেকে অস্ত্র ও চোলায় মদ উদ্ধার করে আমার ছেলে সুজনকে আটক করে নিয়ে যান পটিয়া থানা পুলিশ।

    বন্ধু মাহবুব, মঞ্জুর ও নুরুল ইসলাম নামে ৩ ব্যক্তি শত্রুতা করে ঘরের পেছনে অস্ত্র ও চোলায় মদ রেখে আমার ছেলেকে ফাঁসিয়েছে। স্থানীয় লোকজন সহ সবার সামনে ঘরের পেছন থেকে অস্ত্র ও মদ উদ্ধার করলেও এখন চার্জশিটে মিথ্যা প্রতিবেদন দিয়ে আমার ছেলের জীবন নষ্ট করার পাঁয়তারা করা হচ্ছে। আমি এর আইনগত প্রতিকার চাই।’

    গতকাল শুক্রবার (১ মার্চ) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার খরনা ইউনিয়নের কাগজী পাড়া গ্রামের ফরিদা বেগম।

    ফরিদা বেগমের ছেলে সুজনকে গত ১৬ ফেব্রুয়ারি রাতে অস্ত্র ও চোলায় মদ রাখার অভিযোগে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের একটি টিম। পরে পটিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রেকর্ড করে। ওই মামলায় সুজন সহ বর্তমানে কারাগারে আছেন নুরুল ইসলাম নামের আরো একজন।

    সংবাদ সম্মেলনে সুজনের স্ত্রী জেসমিন আকতার জুনু বলেন, আমার ৪ সন্ত্রানকে নিয়ে আমরা অনেক দুঃখ কষ্টে আছি। আমার স্বামীকে মাহাবুব, মঞ্জুর ও নুরুল ইসলাম ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে। তিনি বলেন, যেদিন পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করতে আসে সেদিন আমাদের বাসায় ভাত খায় উল্লেখিত ব্যাক্তিরা। তারা সু কৌশলে অস্ত্র ও চোলায় মদ বাড়ির পেছনে রেখে পুলিশকে খবর দেন। এছাড়াও ঐদিন রাতে আমার স্বামী যাথে কোথাও পালিয়ে যেতে না পারে তার জন্য নুরুল ইসলাম আমার স্বামীর কোমরে হাত পেছিয়ে ধরে রাখে। আমার স্বামী নির্দোষ। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে আমার স্বামীকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।

  • উপজেলা চেয়ারম্যান হিসেবে আবারও আবু তাহের হাওলাদারকে দেখতে চায় সাধারণ মানুষ

    উপজেলা চেয়ারম্যান হিসেবে আবারও আবু তাহের হাওলাদারকে দেখতে চায় সাধারণ মানুষ

    বায়জিদ হোসেন, মোংলা।

    জাতীয় সংসদ নির্বাচনের রেশ যেতে না যেতেই মোংলায় বইছে উপজেলা নির্বাচনী হাওয়া। পথে ঘাটে চায়ের দোকানে প্রার্থীরা সালাম ও শুভেচ্ছা বিনিময়ে নিজেদের জানান দিচ্ছে যে তারা আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন। ইতিমধ্যে চারবারে টানা ক্ষমতায় আসা আওয়ামী লীগ দলীয় প্রতিক ছাড়াই উপজেলা পরিষদ নিবার্চন করবে বলে ঘোষণা দিয়েছে। এমন ঘোষণার পর নড়েচড়ে বসেছে অনেকেই।
    খোঁজ নিয়ে জানা গেছে, মোংলা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি এগিয়ে রয়েছেন। সকল প্রার্থীরা পরিচিতি ও নিজের ক্লিন ইমেজে দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে তাদের মনে জায়গা করে নিতে চেষ্টা করছেন। তারা নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের অনুরোধ করছেন। বিশেষ সূত্রে জানা গেছে, মোংলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তিনি তার ব্যক্তিগত ইমেজকে এই নির্বাচনে কাজে লাগাতে চান বলে শোনা যাচ্ছে। যেহেতু দলীয় মার্কা বা প্রতীক থাকছে না। সুতরাং যিনি সাধারণ ভোটারদের কাছে টানতে পারবেন তিনি নির্বাচিত হবেন। নতুন ভোটার’রা বলছেন সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিকে ভোট দিবেন তারা। আর প্রার্থীরা সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে দলীয় মার্কা বা প্রতীক বিহীন নির্বাচনে কে নির্বাচিত হবেন তা অবশ্য আগাম ধারণা করা মুশকিল বলে মনে করছে এই উপজেলার সকল মানুষ।
    আগামী ৪ মে, ১১ মে, ১৮ মে,ও ২৫ মে চার ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নিবার্চন। তবে সরকারের সিধান্তে এবার উপজেলা পরিষদ নিবার্চনে কোনো দলীয় প্রতীক না থাকায় সরকারি দলের একাধিক প্রার্থী নিবার্চনে অংশগ্রহণ করবে বলে গুঞ্জন চলছে নিবার্চনি মাঠে। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।
    বিগত ৯১ সাল থেকে তালুকদার আব্দুল খালেক এবং পরবর্তিতে বেগম হাবিবুন নাহার এমপি’র আমলে এই উপজেলায় অসংখ্য উল্লেখ্যযোগ্য জনবান্ধব কাজ সম্পন্ন করা হয়েছে। সামনের দিকেও আমরা যেসব অবহেলিত জনপথ রয়েছে সেগুলোর কাজ করব। এসব কাজে সকল জনপ্রতিনিধিরাও সচেষ্ট আছেন। চেয়ারম্যান মেম্বারসহ সকলেই বাকি কাজগুলো সম্পন্ন করতে কাজ করছেন। এসব কাজে আমিও ভূমিকা রাখতে চাই। চেয়ারম্যান পদে থাকলেও এসব কাজে সরাসরি নিজেকে নিয়োজিত রাখা যাবে এবং শতভাগ কাজগুলো করা যাবে। তাই জনগণ যাচাই করবেন কাকে দিয়ে মানুষের উন্নয়ন হবে, কাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে। আমি কোনদিন চাঁদাবাজি লুটপাট করিনি। আপনারা যদি আমার অতীত কর্মকান্ড বিবেচনা করেন তাহলে আমি আশা করব আপনারা আমাকেই প্রার্থী হিসাবে বেচে নিবেন। মোংলা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।’ তিনি বলেন, আমি আপনাদেরই এলাকার সন্তান। তাই আপনাদের উপর আমার অধিকার বেশী। সেই অধিকার নিয়ে আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই। আবু তাহের হাওলাদার প্রতিদিনই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। তাকে সেখানকার সকল স্তরের সকল বয়সীরা দোয়া ও সমর্থন করেছেন। রাজনৈতিক অবিভাবক খুলনা খুলনা সিটি কর্পারেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর আশির্বাদপুষ্ট সৎ, আদর্শবান ব্যক্তি হিসেবে আবু তাহের হাওলাদার হেভিওয়েট প্রার্থী হিসেবেই এগিয়ে রয়েছেন বলে বিশ্বাস করেন সাধারণ ভোটাররা।

  • বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

    বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

    মোঃ তরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ১ মার্চ ২০২৪ইং (শুক্রবার) সকাল ১০ ঘটিকার সময় কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
    উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহা পরিচালক ও একুশে পদক প্রাপ্ত জাফর ওয়াজেদ। কিন্তু উনার ব্যক্তিগত কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
    বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক ইয়াসমিন রিমার সভাপতিত্বে এবং সাধারণত সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের উপস্থাপনায় উপস্থাপনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক অভিবাধনের সম্পাদক আবুল হাসনাত বাবুল,এসময়
    অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
    পরে অতিথিদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই মতবিনিময় সভার সমাপ্তি হয়।এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির ও জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শতাধিক। অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার নিয়ে আলোচনা হয়।

  • এসিল্যান্ড আরিফুজ্জামানকে বিদায় সংবর্ধনা

    এসিল্যান্ড আরিফুজ্জামানকে বিদায় সংবর্ধনা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা ভূমি প্রশাসনের এ কর্মকর্তাকে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের পক্ষ থেকে মোঃ আরিফুজ্জামানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, সিএ হাবিবুর রহমান, প্রধান সহকারী আব্দুল বারি, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন, লতিফা আক্তার, কামরুল হাসান, কামাল হোসেন, জালাল আহম্মেদ, আনিছুর রহমান, অর্মত বিশ^াস ও জিয়াদুল্লাহ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছার ৩টি করাত কলে জরিমানা

    পাইকগাছার ৩টি করাত কলে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছার ৩টি করাত কলে জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, পরিবেশের মান উন্নয়ন ও পরিবেশ দুষণরোধে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন করাত কল (সমিল) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। এ সময় লাইসেন্স না থাকায় ৩টি করাত কলের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম।

  • পীরগঞ্জে দোয়েল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

    পীরগঞ্জে দোয়েল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দোয়েল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে।
    গতকাল বৃহস্পতিবার দোয়েল স্কুলের অধ্যক্ষ তারেক হোসেনের সভাপতিত্বে স্কুল চত্বরে আয়োজিত সভায় বক্তব্য দেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক বাদল হোসেন, শিক্ষক শিমুল, সাইফুল ও আশরাফুল ইসলাম, অভিভাবক আরিফুল বাবু, সাহাদাত পারভেজ, নাসরিন বেগম, রীতা আকতার প্রমূখ। শেষে ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দুলাল সরকার, সাংবাদিক সাইদুর রহমান মানিক ও ফাইদুল ইসলাম সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    ছবি আছেঃ
    পীরগঞ্জে উপজেলা থাদ্য নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা

    পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা খাদ্য নিন্ত্রক জিয়াউল হক শাহ্ এর অন্যত্র বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
    বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পীরগঞ্জ খাদ্য গুদাম চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পীরগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, সহধর্মীনি,শাহানাজ বেগম, বিশিষ্ট ব্যবসায়ী হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,লোহাগাড়া খাদ্যগুদাম কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়, উপ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক,ডিলার রেজাউল হক, মইনুল হোসেন সহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন জেডি অটো রাইসমিলের মালিক দুলাল, সাবেক কমিশনার জয়নাল সহ বিভিন্ন মিল মালিক ও ডিলার গণ।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • সুজানগরে স্বামীকে অ*স্ত্রের মুখে জি*ম্মি করে গর্ভবতী স্ত্রীকে ধ*র্ষণ: ছয় দিনেও গ্রেফতার হয়নি আসামী

    সুজানগরে স্বামীকে অ*স্ত্রের মুখে জি*ম্মি করে গর্ভবতী স্ত্রীকে ধ*র্ষণ: ছয় দিনেও গ্রেফতার হয়নি আসামী

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গর্ভবতী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ২৩ ফেব্রুয়ারী দিবাগত রাতে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামে গণধর্ষণের এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ওসি হারুনুর রশিদ বৃহস্পতিবার জানান, এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারী ভুক্তভোগী ওই নারীর স্বামী ০৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৩।অভিযুক্তরা হলেন, চর কেষ্টপুর গ্রামের মাজেদ প্রামানিকের ছেলে সেলিম প্রামানিক,আনিছ সরদারের ছেলে রাজীব সরদার,তালেব মন্ডলের ছেলে রুহুল মন্ডল,শফিক সরদারের ছেলে লালন সরদার, মো. শামসুল হোসেনের ছেলে সিরাজুল ও একই গ্রামের মো.শরীফ। মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রয়ারী রাতে চর কেষ্টপুর গ্রামের একটি ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। মাহফিলের ডেকোরেশনের কাজের দায়িত্বে ছিলেন আমিনপুর থানার রুপপুর ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী ওই নারীর স্বামী। নিজ বাড়ি অনেক দূরে হওয়ায় সেখান থেকে ওয়াজ শুনে স্ত্রীসহ রাত ১১ টার দিকে পাশের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে তাদের গতিরোধ করেন অভিযুক্ত ওই ৬ যুবক। এক পর্যায়ে ওই নারীর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই নারীর স্বামী তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে স্থানীয়দের নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। এ সময় ধর্ষিত ওই নারীকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াজ শুনতে আসা স্থানীয় এলাকার বাসিন্দারা জানান,আমাদের ওয়াজ মাহফিল চলা অবস্থায় ভুক্তভোগী ওই নারীর স্বামী ছুটে এসে বলল, কিছু যুবক তাকে মারধর করে তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা টনাস্থলে যায়। এ সময় অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। পরে মেয়েটাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেনের কাছে নেওয়া হয়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়।ভুক্তভোগী নারী বলেন, আমরা আত্মীয় বাড়িতে যাওয়া পথে কয়েকজন যুবক আমাদের পথ আটকায়। আমাদের জিজ্ঞেস করে, তোরা স্বামী-স্ত্রী কিনা। আমরা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করলেও তারা কর্ণপাত করেনি। এক পর্যায়ে আমার স্বামীকে ব্যাপক মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর নারীর স্বামী মামলার বাদী বলেন, আমার স্ত্রী ৩ মাসের গর্ভবতী ছিল। ধর্ষণে আমাদের গর্ভের সন্তানটা পর্যন্ত মরে গেছে আমি আমার স্ত্রীকে ধর্ষণ এবং আমাদের সন্তান হত্যার বিচার চাই।এদিকে এ ধরণের একটা নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট স্থানীয় এলাকাবাসী।
    এ বিষয়ে পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বৃহস্পতিবার জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করছি অতি দ্রুতই পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • উপকূলের লবনাক্ত পাইকগাছার মৎস্য ঘেরে বিনা চাষে সরিষার ফলন ভালো হয়েছে

    উপকূলের লবনাক্ত পাইকগাছার মৎস্য ঘেরে বিনা চাষে সরিষার ফলন ভালো হয়েছে

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    উপকূলের পাইকগাছার লবনাক্ত মৎস্য ঘেরে বিনা চাষে সরিষার ফলন ভালো হয়েছে।লবনাক্ত মৎস্য ঘেরে সরিষার আবাদ করে সাফাল্য পেয়ে সাড়া ফেলেছেন কৃষক হারুণ।ক্ষেতের সরিষার কর্তন ও ঝাড়াই করা হচ্ছে। বিঘা প্রতি প্রায় তিন মন করে সরিষার ফলন হবে বলে চাষি হারুণ ধারণা করছেন।এবছরই প্রথম তার মৎস্য ঘেরের ৭০ বিঘা লবনাক্ত মৎস্য ঘেরের জমিতে বিনা চাষে বিনা ৯ ও বিনা ১০ নামে সরিষার বুনে আবাদ করেছেন। ষোল চাষে মুলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। প্রচলিত এই খনার বচনের সঙ্গে নতুন যুক্ত হলো সরিষার নাম। চলতি বছর মৎস্য ঘেরের জমিতে কোনো চাষ ছাড়াই আবাদ হয়েছে বিনা সরিষা-১০।স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল এই সরিষার আবাদে কৃষক হারুণ একটি বাড়তি ফসল ঘরে তুলে অধিক লাভবান হয়েছে।
    পাইকগাছা উপজেলার মালথ গ্রামের মৃত শাহজদ্দীন গাজীর ছেলে কৃষক হারুন গাজী।গদাইপুর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে হিতামপুর মৌজায় ৮০ বিঘা মৎস্য ঘের আছে। তিনি ঘেরে লবন পানিতে চিংড়িসহ বিভিন্ন মাছের চাষ করেন। এই প্রথম তার ঘেরের লবণাক্ত জমিতে বিনা চাষে বিনা-৯ জাতের সরিষার আবাদ করেছে। প্রথম বছরেই ভালো ফলন হয়েছে। বর্তমানে তার ক্ষেতের সরিষা কর্তন ও ঝাড়াই করার কাজ চলছে।কৃষক হারুন গাজী বলেন, আমি প্রায় ১০ বছর যাবৎ কপোতাক্ষ নদের তীরে হিতামপুর মৌজায় ৮০ বিঘা জমিতে মৎস্য লিজ ঘের করে আসছি। অক্টোবর নভেম্বরের দিকে মাছ আহরণের পর চিংড়ি ঘেরের জমি ২ থেকে ৩ মাস পতিত পড়ে থাকে। এ জন্য অনেকের পরামর্শ নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ সংগ্রহ করে ৭০ বিঘা জমিতে বিনা-৯ ও বিনা-১০ জাতের সরিষার আবাদ করেছি। এখানে কোন চাষ করা লাগেনি।২৯ কেজি বীজ নরম মাটিতে বীজ বপন করেছি। সবকিছু মিলে তখন প্রায় ৭০ হাজার টাকা খরচ হলেও এখন সরিষা কাটতে ও ঝাড়াই করতে শ্রমিকের খরচ পড়ছে বেশী। বিনা চাষে সরিষার ভালো ফলন হয়েছ।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ বলেন, উপকূলের লবনাক্ত পাইকগাছার মৎস্য ঘেরে বিনা চাষে সরিষার ফলন ভালো হয়েছে।পাইকগাছার লবনাক্ত মৎস্য ঘেরে বিনা চাষে সরিষার ফলন ভালো সম্ভাবনার দ্বার উম্মোচন হয়েছে।এক্ষেত্রে লবণাক্ত জমিতে বিনা চাষের সরিষা আবাদ, তেল জাতীয় ফসল উৎপাদনে নতুন মাত্রা যোগ করেছে। আশা করছি কৃষক হারুন গাজীকে অনুসরণ করে অন্যান্য মৎস্য চাষীরাও তাদের চিংড়ি ঘেরে বাড়তি ফসল হিসেবে সরিষার আবাদ করতে এগিয়ে আসবে। বিনা চাষে সরিষা ফসল উৎপাদনের যে সম্ভবনা তৈরী হয়েছে এটি কাজে লাগাতে পারলে এলাকার কৃষকরা অনেক লাভবান হবেন। আগামীতে আমন ধান কাটার পর উপজেলার ফসলি ধানি জমি বিনা চাষে সরিষা আবাদের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হবে বলে তিনি জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা)।

  • স্ত্রীকে মারতে গিয়ে ছেলের বটির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ

    স্ত্রীকে মারতে গিয়ে ছেলের বটির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে ছেলের বটির আঘাতে আহত মা পায়রা খাতুনের (৬১) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত পায়রা খাতুন ওই গ্রামের জের আলী মন্ডলের স্ত্রী। এ ঘটনায় ছেলে হাসেম আলী গা ঢাকা দিয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসেম আলীর ছেলে নাজমুলকে আটক করেছে। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ফাড়ির এসআই নাজিম উদ্দীন জানান, শবে বরাতেন দিন (২৬ ফেব্রয়ারি) স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন ছেলে হাসেম আলী। ঝগড়া থামাতে মা পায়রা খাতুন এগিয়ে আসেন। এ সময় হাসেম তার স্ত্রীকে লক্ষ্য করে ঘাসকাটা বটি ছুড়ে মারেন। বটির আঘাতে স্ত্রীর পরিবর্তে মা ক্ষত বিক্ষত হন। আঘাত জনিত কারণে পায়রা খাতুনের মৃত্যু হতে পারে। তিনি আরো জানান, প্রকৃত কারণ জানতে হাসেম আলীর ছেলে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় ত্রিবেনী ইউনিয়নের মেম্বর আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুরে জানান, পায়রা খাতুনের আঘাতের পরও তাকে ঠিকমতো চিকিৎসা প্রদান করা হয়নি। ফলে ডায়াবেটিক রোগ থাকায় স্বাস্থ্যে অবনতি ঘটে এবং আহত হওয়ার তিনদিন পর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। তিনি আরো বলেন, পায়রা খাতুনের বাম পা, হাটু, থোড়া ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা জানান, বিষয়টি আমি লোকমুখে শুনে পুলিশকে জানিয়েছি। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, পায়রা খাতুনের মৃত্যুর কারণ অনুসন্ধানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, আঘাত জনিত কারণে মৃত্যু হলে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।