Blog

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা মার্চ শুক্রবার সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর হতে র‍্যালী বের হয়ে পীরগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে র‍্যালী শেষ হয় এবং র‍্যালী শেষে পীরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তবে র‍্যালীতে ভুক্তভোগীর সংখ্যা কমছিল এবং বীমা দিবস উপলক্ষে অনেকের ক্যাপ ও গ্যাঞ্জি ছিলনা।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও মূল্য বান বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃরমিজ আলম,ডেল্টা লাইফ ইনসুরেন্সের ম্যানেজার মোঃমাজেদুর রহমান,জীবন বীমা ব্রাঞ্চ ম্যানেজার আবু হাসান,সাংবাদিক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।সেসময় উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি,সাংবাদিক এএইচ লিটন,সাংবাদিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

  • রংপুরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই গুলিবর্ষণের ঘটনায়  গ্রেফতার ৪

    রংপুরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ৪

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রো পুলিশ।

    আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার সময় ডিসি ক্রাইম অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন। গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বদলি জনিত ক্ষোভ ও ভাগভাটোয়ারের আদিপাত্য বিস্তারে ‘একেবারে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ গুলিবর্ষণ করে বলে জানিয়েছে তারা।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাতগাড়া মিস্ত্রিপাড়ার আক্তার হোসেনের ছেলে কাওছার আলী (৪৩), ধাপ চেকপোস্ট হাজী কলনীর সোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম সুমন (৩৮), ধাপ শ্যামলী লেনের তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবীব মিলন (৩৫) এবং ধাপ শিমুলবাগ এলাকার ফজলুল হকের ছেলে হান্নান মিয়া বাবু (৩০)।
    ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর নগরীর ধাপ এলাকায় স্বপ্ন শপিংমলের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডে মোটর মালিক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগে মোটর মালিক সমিতির নিয়োগকৃত কাওছার আলীকে বাস টার্মিনাল থেকে মেডিকেল মোড় এলাকায় বদলি এবং আসাদুল ইসলাম সুমন ও আহসান হাবীব মিলনকে বরখাস্ত করা হয়। বদলি ও বরখাস্তে রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন হস্তক্ষেপের সন্দেহ করে গ্রেফতারকৃতরা। চাঁদাবাজি এবং ভাগবাটোয়ারায় আদিপাত্য বিস্তারের উদ্দেশ্যে একেবারে সরিয়ে দিতে নজরদারীর মধ্যে রাখে সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে। গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টার সময় আসাদুল ইসলাম সুমনের দেওয়া তথ্যে নগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে লক্ষ্য করে প্রাইভেট কারে গুলিবর্ষণ করে কাওছার আলী। গুলিবর্ষণ শেষে হান্নান বিন বাবুর মোটরসাইকেলে করে তাৎক্ষণিকভাবে তারা পালিয়ে যায়।এ ঘটনায় প্রাইভেট কারের ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা হয় লিপনের। পরে ১৯ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে সৈয়দ আফতাবুজ্জামান লিপন। মামলা দায়েরের পর রংপুর মেট্রোপলিটন পুলিশ তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন কর্ণার থেকে বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ৪ জনের মধ্যে ৩ জন এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা রিমান্ডে জিজ্ঞাবাসাদে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

    ওই সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন বলেন, মোটর মালিক ও শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। এখনো রিভলবারটি (অস্ত্র) উদ্ধার সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে তাদের পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। অচিরেই হয়তো তা জানানো সম্ভব হবে।

  • প্রেমের টানে মালয়েশিয়ার তরুনী লক্ষ্মীপুরে

    প্রেমের টানে মালয়েশিয়ার তরুনী লক্ষ্মীপুরে

    স্টাফ রিপোর্টার: প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে ছুটে এসেছেন নুর আজেরা বিন্তি আজহা নামে এক তরুণী। বাংলাদেশের প্রেমিক বিয়ে করতে যাচ্ছেন তিনি। অনেকে আদর করে তাকে ছায়ান নামে ডাকে।

    শুক্রবার (০১ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পৌর ১২ নং ওয়ার্ড আবিরনগর গ্রামে রিয়াজের নিজ বাড়িতে ইসলামি তরিকায় আজহার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শত শত মানুষ ভিড় জমায়। 

    গত ২৬ ফেব্রুয়ারি (সোমবার) রিয়াজের বাড়িতে আসেন আজহা।

    রিয়াজ পৌর ১২ নং ওয়ার্ড আবির নগর গ্রামের বাসিন্দা ও জামাল উদ্দিনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।

    খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজ মালয়েশিয়ার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাধে তার সঙ্গে পরিচয় হয় ওই মেয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম।আর সেই প্রেমের টানে বাংলাদেশে রিয়াজের বাড়িতে আসেন আজহা।

    রিয়াজ বলেন,গত ৫ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক।বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাংলাদেশে এসেছি।নিজের এবং আজহার বাবা মায়ের সমন্বয়ে আমাদের বিয়ে হচ্ছে।ছুটি শেষে আবারও আমরা মালয়েশিয়ায় ফিরে যাবো। আজহা অনেক ভালো মনের মানুষ মালয়েশিয়াতে তার একটা ছেলে বন্ধু ও নাই। এর জন্য তাকে আমি পছন্দ করেছি। প্রেমের শুরু থেকে তার সাথে রাতে ২ ঘন্টা কথা বলি। এখনো নিয়নিত তাই করছি। সে অনেক কেয়ারিং। আমার অনেক যত্ন করে।

    আজহা বলেন, ‘বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারছি। রিয়াজের পরিবার অনেক যত্নশীল। আমাদের পরিচয় ৬ বছর ধরে, ৫ বছর ধরে আমাদের সম্পর্ক। বিশেষ করে রিয়াজ অনেক কেয়ারিং। আমি তার চোখ দেখে ওর প্রেমে পড়েছি।

    রিয়াজের স্বজনরা জানান, উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার ওই তরুণী আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। আমাদের সাথে অনেক গল্প করছে। আগে তো অনেকেই জেলার বাহিরে বিয়ে করতেই যেতো না এখন জেলার গন্ডি পেরিয়ে বিদেশে অনেকে বিয়ে করছে
    এখানকার খাবার দাবার তার খুব পছন্দ। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন মানুষেরা। আজহা ইংরেজিতে কথা বলে, মাঝে মধ্যে কিছু কথা বাংলাতেও বলতে পারে।

  • নুরুল করিম সাধারন সম্পাদক পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ঘোষনা

    নুরুল করিম সাধারন সম্পাদক পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ঘোষনা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর চট্টগ্রামের পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
    এতে সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিমকে। কমিটিতে একজন সভাপতি, সহ-সভাপতি
    ৪জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১জন, যুগ্ম সম্পাদক ২জন, কোষাধ্যক্ষ ১জন,
    নির্বাহী সদস্য ১৩জন ও নির্বাহী সদস্য (মহিলা) ২জন। পটিয়া উপজেলা
    নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভুইয়া স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে।
    শনিবার (আজ) বিকেলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম সভা উপজেলা
    নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে
    উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা
    আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
    নতুন কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল করিম জানান, আওয়ামী লীগ বিগত ১৫
    বছর একটানা ক্ষমতায় থাকলওে পটিয়ার ক্রীড়াঙ্গনের নেতৃত্ব আওয়ামী লীগের
    হাতে ছিলো না। ফলে তরুণ প্রজন্ম শুধু খেলাধূলা থেকেই বঞ্চিত হয়নি
    ক্রীড়াঙ্গনে স্থবিরতাও বিরাজ করছিল। একসময় পটিয়ার ছেলেরা ফুটবল ক্রিকেট,
    কুংফু, ক্যারাতে, হকিতে জাতীয় পর্যায়ে খেলেছে। কিন্তু বিগত ১৫ বছর জাতীয়
    পর্যায়ে পটিয়ার প্রতিনিধিত্বি শূন্যের কোঠায় নেমে আসে।

  • সুন্দরগঞ্জে সামাজিক কবরস্থান শেষ ঠিকানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    সুন্দরগঞ্জে সামাজিক কবরস্থান শেষ ঠিকানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় সামাজিক কবরস্থান “শেষ ঠিকানা” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    শুক্রবার জুম্মাবাদ উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ উপলক্ষে কবরস্থানের সভাপতি মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি জাপা সভাপতি হাজী শাখাওয়াত হোসেন, চেয়ারম্যান শামচুল হুদা, সাবেক উপ-সহকারী কৃষি অফিসার মাহবুবুর রহমান, সাবেক শিক্ষক আশেক আলী প্রমূখ। পরে কবরস্থান শেষ ঠিকানার ভিত্তি প্রস্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুর রশিদ সরকার। দোয়া পরিচালনা করেন অত্র মৌজার জামে মসজিদের খতিব মোঃ রফিকুল ইসলাম।
    উল্লেখ্য- সামাজিক উদ্যোগে স্থাপন করা এই কবরস্থান শেষ ঠিকানায় দেশের যে কোন মুসলমানের দাফনের জন্য উন্মুক্ত থাকবে।

  • ইউসুফ আদনান এর লেখা বন্ধু আইবো মিউজিক ভিডিওটি দর্শকের মন জয় করলো

    ইউসুফ আদনান এর লেখা বন্ধু আইবো মিউজিক ভিডিওটি দর্শকের মন জয় করলো

    মিঠুন সাহা,পার্বত্য প্রতিনিধি

    খাগড়াছড়ির পার্বত্য জেলার নন্দিত লেখক ও শিক্ষক ইউসুফ আদনান এর লেখায় আঞ্চলিক গান “বন্ধু আইবো” দর্শকের মন ছুঁয়ে গেলো। গানটি রিলিজ হওয়ার পর থেকে রীতিমতো লাইক, কমেন্ট ও শেয়ারে সাড়া ফেলেছে এই গানটি।

    গানটির গীতিকার, কবি ও সাহিত্যক ইউসুফ আদনান, সুর ও সংগীত, সন্জীব আচার্যী ,শিল্পী গীতা আচার্যী। এতে মিউজিক নির্দেশনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক অশ্রু বড়ুয়া রুপক।

    এতে মডেল হিসেবে অংশগ্রহণ করেছে নাট্যকার ও অভিনেতা নুরুল ইসলাম( টুকু) ও অভিনেত্রী পিংকি বড়ুয়া। গানটি গত কিছু দিন আগে আঞ্চলিক আপডেট ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।মুক্তি পর থেকে গানটি দর্শক এর মন ছুঁয়ে গেছে এবং দর্শক নন্দিত হয়েছে।

    খাগড়াছড়ির পরিচিত মুখ নাট্যকার, অভিনেতা ও মডেল নুরুল ইসলাম (টুকুর) এর আগেও কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তিনি বলেন: অনেক গুলো মিউজিক ভিডিওর মধ্যে আমার এই মিউজিক ভিডিওটি দর্শক সবচেয়ে বেশি ভালো ভাবে নিয়েছেন।এটা একটি অসমাপ্ত প্রেমের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন গীতিকার ইউসুফ আদনান স্যার।এটাতে নিজের মত করে কাজ করতে পেরেছি তাই হয়তো কাজটি ভালো হয়েছে।।

    এই বিষয়ে কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান বলেন,সবার স্বতস্ফুর্ত অংশগ্রহনে এই মিউজিক ভিডিওটি দর্শকের মন জয় করেছে।এটা অত্যন্ত ভালো লাগছে।এই ধরনের আঞ্চলিক গানগুলো দর্শক খুব পছন্দ করে।তাছাড়া আরো কিছু গানের কাজ চলছে শীঘ্রই সেকল গান ও মিউজিক ভিডিও হিসেবে দর্শকরা পাবেন।

  • স্মার্ট ২৪নং ওয়ার্ড গড়তে ভোট ও সর্বাত্মক সহযোগিতা  চান কাউন্সিলর প্রার্থী আসলাম

    স্মার্ট ২৪নং ওয়ার্ড গড়তে ভোট ও সর্বাত্মক সহযোগিতা চান কাউন্সিলর প্রার্থী আসলাম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সিটি করপোরেশন এর বর্ধিত অংশ সাবেক বয়ড়া ইউনিয়ন নিয়ে গঠিত ২৪নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড গড়তে আগামী ৯মার্চ সিটি করপোরেশন নির্বাচনে সবাইকে ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে পাশে থাকতে ও ঘুড়ি প্রতীকের বিজয় ধরে রাখতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী তরুণ জনবান্ধব রাজনীতিবিধ ও সমাজ সেবক সাবেক ছাত্রনেতা আসলাম হোসেন। তিনি তার ঘুড়ি প্রতীকে ভোট ও দোয়া চেয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বাড়ী-বাড়ী উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও সর্বস্তরের জনতার প্রতি এই আহবান জানাচ্ছেন।পাশাপাশি সমৃদ্ধ, পরিচ্ছন্ন, মাদক,
    সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ২৪নং ওয়ার্ড গড়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার জানান দিচ্ছেন কাউন্সিলর প্রার্থী আসলাম হোসেন।
    ইশতেহারে তিনি সাধারন মানুষের অধিকার আদায় ও
    শিক্ষা, বেকারত্ব অবসান, সামাজিক নিরাপত্তা, ওয়ার্ডের সৌন্দর্য্য বর্ধন, স্বাস্থ্যখাতকে অগ্রাধিকারসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঘুড়ি প্রতীকের বিজয়ের ধারা অব্যাহত রাখতে পাশে থাকতে আহবান জানিয়ে যাচ্ছেন।

    জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বলেন, আগামী দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, নয়নাভিরাম ও সত্যিকারের মানসম্মত ওয়ার্ডে পরিণত করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এ স্বপ্ন থেকে আমি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। শিক্ষার মানোন্নয়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে ঢেলে সাজানো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষালাভে সহায়তা করা হবে।
    তিনি বলেন, ড্রেনেজ মাস্টার প্ল্যানের আধুনিকায়নের মাধ্যমে বাস্তবমুখী কর্মসূচী পালন করা হবে। ডাস্টবিন ব্যবস্থার আধুনিকায়ন ও এর সঠিক ব্যবহারে জনগণের সম্পৃক্ততা, নালাগুলোতে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া স্বাস্থ্যসেবা, বেকারত্ব নিরসন, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে। ২৪নং ওয়ার্ডকে গরীব ও দুস্থদের জীবনমান উন্নয়নে কর্মসংস্থানের ব্যবস্থা, নিজ উদ্যেগে প্রতিমাসে গরীব দুস্থদের রেশনিং কার্ডের আওতায় আনা, এলাকাভিত্তিক গভীর নলকূপ স্থাপনসহ ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন আসলাম হোসেন। একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে আগামী ৯মার্চ নির্বাচনে ঘুড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জন্য তিনি।

  • পূবাইলে ব্রাইট স্টোন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

    পূবাইলে ব্রাইট স্টোন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ড মাজুখানে অন্যতম বিদ্যাপীঠ ব্রাইট স্টোন স্কুলের শুভ উদ্বোধন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

    শুক্রবার (১ মার্চ ) সকাল থেকে রাত পর্যন্ত মাজুখানে ব্রাইট স্টোন স্কুলের বটগাইছা মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।

    বিশেষ অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন,পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিউ মেঘনা টেক্সটাইল মিলস লিঃ এর চেয়ারম্যান অধ্যক্ষ এম.জাহিদ আল মামুন,৪০,৪১,৪২নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর, হোসনে আরা সিদ্দিকি জুলি ও ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক, হাসানুল বান্না মজু।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান।

    এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশন ৪১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির, সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক,হাজী মোহাম্মদ আলী সরকার।৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব, মো. সোলায়মান মোল্লা,লতা গ্রুপ অফ কোম্পানির পরিচালক,মো.সাফিজুল ইসলাম,সাবেক পূবাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো.মোস্তফা কামাল,পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাইফুল্লাহ আলকঁক মুক্তাদির নয়ন,গাজীপুর মহানগর কিন্টার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মো: @@আসাদুজ্জামান আসাদ,গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন পূবাইল থানার সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী,সাধারণ সম্পাদক,মো.বিল্লাল হোসেন,পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি,কমো: রবিউল আলম ও সাধারণ সম্পাদক আল-আমিন সরকার,এ এইচ এম ল্যাবরেটরি স্কুলের পরিচালক ডা: ফারুক আহমেদ,হাতেম প্রিন্টার্স এন্ড মেটালিক প্রোপাইটার,মো: আব্দুল্লাহ আল-হাতেম,জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকরাম হোসেন প্রমুখ।

    অনুষ্ঠানে সঞ্চলনা করেন,ব্রাইট স্টোন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো.ফজলুল হক মাস্টার (এম.এস.এস.এল.এল.বি)।

    সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ক্রীড়াবিদদের কুচকাওয়াজ ও শপথ গ্রহণ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও ইভেন্টের মধ্যে ছিল, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়,বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য পিলো পাসিং প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হয়।

  • আধুনিক  ও স্মার্ট ২৩নং ওয়ার্ড  এলাকা গড়তে চান ঠেলাগাড়ি নিয়ে ভোটের মাঠে রানা

    আধুনিক ও স্মার্ট ২৩নং ওয়ার্ড এলাকা গড়তে চান ঠেলাগাড়ি নিয়ে ভোটের মাঠে রানা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২৩ নম্বর ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চান তরুণ জনবান্ধব সমাজ সেবক কাউন্সিলর প্রার্থী রাশেদুল হাসান রানা। সে লক্ষে তিনি আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে ভোট ও দোয়া চেয়ে বেড়াচ্ছেন।

    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত অংশ সাবেক ভাবখালী ইউনিয়নের সতিয়াখালী,বেলতলীসহ কয়েকটি পাড়া-মহল্লায় যুক্ত হওয়া এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার স্যুয়ারেজ ব্যবস্থা ও রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করতে চান তিনি।একই সঙ্গে ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে চান রাশেদুল হাসান রানা । তিনি বলেন বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি।

    সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। গত নির্বাচনে পরাজিত হলেও ঘরে বসে থাকতে পারিনি। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে রাস্তাঘাট, স্যুয়ারেজ লাইনসহ সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই।

    এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই বিষয়ে তার নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যেতে চাই।

    এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯ হাজারেরও বেশি প্রায় সাড়ে ৯হাজার ভোটার সংখ্যা কম হলেও এই ওয়ার্ডে ২০-২৫ হাজারের বেশি মানুষের বসবাস।

    এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পরে বেশ বেশ কয়েকজন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

    কিন্তু সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ২৩ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান রাশেদুল হাসান রানা। ওয়ার্ডটির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাশেদুল ইসলাম রানাকে তারা নম্র ও ভদ্র মানুষ হিসেবেই জানেন।

    একজন ব্যবসায়ী ও সঙ্গীত শিল্পী হিসেবেও এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। যে কোনো প্রয়োজনে ডাকলে তাকে পাশে পান এলাকার মানুষ। এই ওয়ার্ডের প্রতিটি গ্রামে রয়েছে তার পদচারণা। এই সব গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক।

  • গাজীপুর টঙ্গীতে সেল্ফ ডিফেন্স তায় কোয়ান দো জাতীয় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

    গাজীপুর টঙ্গীতে সেল্ফ ডিফেন্স তায় কোয়ান দো জাতীয় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান স্পোর্টস তায় কোয়ান দো মোডো কোয়ান একাডেমীর ছাত্র-ছাত্রীরা সেল্ফ ডিফেন্স তায় কোয়ান দো জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেডেল ও সার্টিফিকেট পায়।এই সার্টিফিকেট ২য় বারের মতো পরিয়ে দেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও কোচ আনিসুল ইসলাম (জীবন)সহ এলাকার সুশীল সমাজ।এই খেলায় ৭ জন অংশ গ্রহণ করে,তার মধ্যে ১ টি গোল্ড,২টি রৌপ্য,৩টি তাম্র পায়। শুক্রবার ১লা মার্চ বিকেলে ৪:৩০ ১০৮ গার্লস স্কুল রোড মধ্য আরিচপুর টঙ্গী গাজীপুর মাস্টার আনিসুল ইসলাম জীবনের বাড়িতে তার নিজ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ হোসেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ মোডোকোয়ান এসোসিয়েশন তায় কোয়ান দো। বাংলাদেশ মোডোকোয়ান এসোসিয়েশন তায় কোয়ান দো এর সিনিয়র প্রশিক্ষক পুলক দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আসলাম মোড়ল আন্তর্জাতিক মানবাধিকার কমিশন,যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর দক্ষিণ।