Blog

  • র‌্যাব-১২’র অভিযানে ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সদর থানা এলাকা হতে ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় গত ০২ মার্চ ২০২৪ খ্রিঃ রাত্রী ২০.১০ ঘটিকায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মাসুমপুর ও সোহাগ কল্যাণপুর এলাকায়” অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় ০৫ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া ও তাদের কাছ থেকে ০৮ টি মোবাইল ও নগদ ৯,০০০ টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কামরুল ইসলাম হাসান (২২), পিতা-মৃত মতিউর রহমান, সাং-ধীতপুর আলাল, ২। মোঃ ইমরান শেখ (৩২), পিতা-মোঃ সোহেল শেখ, সাং-সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি, ৩। মোঃ ইনসান শেখ (২০), পিতা-মৃত আব্দুল মজিদ শেখ, সাং-সয়ধানগড়া, ৪। মুন্না শেখ (২৭), পিতা-মৃত আবুল হোসেন, সাং-সয়াধানগড়া জগাইমোড়, ৫। মোসাঃ মুক্তি বেগম (৫০), স্বামী-মৃত জয়নাল, সাং-দিয়াধানগড়া, সর্ব থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ এলাকায় ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিক্সা, সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে এবং এসব যানবাহন/ ক্রয়-বিক্রয় করে দেওয়ার নাম করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নেয়। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    র‌্যাব এ ধরনের চাঞ্চল্যকর অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সদা তৎপর থাকে এবং ভবিষ্যতে আরো তৎপর থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

  • লালমনিরহাটে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক ৩

    লালমনিরহাটে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক ৩

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান,এএসআই শাহজালাল হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর মৌজাস্থ জেলেপাড়া গ্রামস্থ আপেল ষ্টোরস এর পূর্ব পাশে ব্রিজের উত্তের পাকা রাস্তার উপর হতে রবিউল ইসলাম(২৫),পিতা-সামসুল হক, আমিনুর ইসলাম(২২), পিতা – কুদ্দুস হোসেন, মোহানুর ইসলাম(২০), পিতা – ইসমাইল হোসেন, সর্ব সাং- উত্তর জাওরানী,থানা- হাতীবান্ধা,জেলা-লালমনিরহাট। লালমনিরহাট ডিবির টিম আসামীদের কাজ থেকে ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে। এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেন ডিবি পুলিশ। লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার রুদ্রেশ্বর মৌজাস্থ জেলেপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ তিন জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • রাঙ্গাবালীতে খাস খালে লবণ পানি উঠিয়ে মাছ চাষ \ হুমকির মুখে ফসলি জমি

    রাঙ্গাবালীতে খাস খালে লবণ পানি উঠিয়ে মাছ চাষ \ হুমকির মুখে ফসলি জমি

    রফিকুল ইসলাম,
    ’খালের পানির উপর ভরসা কইরে শত শত একর জমিতে বোরো ধান, তরমুজ, আলু, পাতাকপি ও ফুলকপিসহ বিভিন্ন যাতের সবজি লাগানো হয়। খালের পানি প্রথম দিকে মিষ্টি থাকলেও, ইজারাদাররা নানান কৌশলে লোনা পানি উঠিয়ে নষ্ট করে কৃষকের ফসল । সেই সঙ্গে ধ্বংস করে দ্যায় দরিদ্র কৃষকের স্বপ্ন।

    কৃষকরা তাদের জমিতে আমন চাষের পর বোরো আবাদ করে। তাদের জমির পাশে কাসেমখার ডোস বদ্ধ খাল নামের খালটিতে মিষ্টিপানি থাকে। খালটি ইজারা দিলে ইজারাদাররা নোনাপানি উঠিয়ে মাছ চাষ করেন। যে কারণে ওই খালের আশপাশে প্রায় ২০০০ একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়ে।
    শুধু ওই খালটি নয়। রাঙ্গাবালী উপজেলার ছয়টি ইউনিয়নে এমন শতাধিক বদ্ধ খাল মাছ চাষিদের কাছে প্রতি তিন বছর পর পর ইজারা দেওয়া হয়। ইজারার চুক্তি অনুযায়ী এসব খালে নোনাপানি ওঠানো নিষেধ। কিন্তু ইজারাগ্রহীতারা গোপনে স্লুইস গেটের কপাট খুলে নোনাপানি উত্তোলন করেন। ফলে ওইসব খালের পানির ভরসায় যেসব কৃষক শুস্ক মৌসুমে বোরো আবাদের চেষ্টা করেন, তাঁরা প্রতি বছর লোকসান গুনছেন। দীর্ঘদিন ধরে ধান চাষের স্বার্থে এসব খাল ইজারা না দেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয় কৃষকরা।

    উপজেলার উত্তর চরমোন্তাজ গ্রামের বোরো চাষি শাজাহান গাজী জানান, বিলের মধ্যে ছোট-বড় অনেক খাল রয়েছে। এসব খাল বর্ষা মৌসুমে মিষ্টি পানিতে ভরা থাকে। শুস্ক মৌসুমে খালের পানি সেচ কাজে ব্যবহার করা গেলে স্থানীয় বোরো চাষিরা লাভবান হতেন। কিন্তু শুস্ক মৌসুমে এসে ইজারাদাররা গোপনে খালে নোনাপানি তোলেন। ফলে এসব খালের পানি তখন আর সেচকাজে ব্যবহার সম্ভব হয় না। বাধ্য হয়ে কৃষকরা অনেক দূর থেকে পুকুর-ডোবার পানি দিয়ে সেচকাজ চালান। অনেকেই বৃষ্টির ওপর ভরসা করে বসে থাকেন।

    একই গ্রামের কৃষক ফিরুজ খান বলেন, বাড়ির পাশে কাসেমখার ডোস বদ্ধ খালে সারা বছর নোনাপানির মাছ চাষ চলে। অথচ ওই খালে নোনাপানি তোলার কথা নয়। খালটিতে মিষ্টিপানি থাকলে এর দুই পাশে কয়েকশ বিঘা জমিতে বোরো আবাদ, তরমুজ চাস ও আলু চাষ সম্ভব হতো।
    মধ্য -চরমোন্তাজ গ্রামের কৃষক শাজাহান গাজী বলেন, গভীর-অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন থাকায় সে পানি সেচকাজে ব্যবহার করা যায় না। এ জন্য তাঁরা বোরো চাষিরা স্থানীয় খাল ও পুকুর-ডোবার পানির ওপর ভরসা করে চাষাবাদ করেন। কিন্তু খালগুলো ইজারা দেওয়ায় সেখানে নোনাপানির মাছ চাষ হয় বেশি। যে কারণে চাহিদা অনুযায়ী জমিতে সেচ দিতে পারেন না। খালগুলো উন্মুক্ত থাকলে এলাকায় বোরো আবাদ আরও বাড়ত বলে জানান তিনি।

    কৃষকরা বলেন গত এক বছর খালটি ইজারা দেওয়া হয়নি, এতে খালের দু পাড়ে শতাধিক কৃষক খালের পানি ব্যবহার করে বোরো ধান, তরমুজ ও আলু চাষ করে লাভবান হয়েছে । সরকারের কাছে আমাদের দাবি যাতে এই খালটির ইযারা বাতিল করা হয় এতে এই অঞ্চলের ব্যাপক কৃষক লাভবান হবে ।

    রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডঃ মোঃ জহির উদ্দিন আহমেদ বলেন, কিছু প্রভাবশালী কচুকরি মহল এই খাঁলটি অবৈধভাবে দীর্ঘদিন ভোগ করে আসছিল গত বছর কৃষকের সুবিধার্থে আমি খালটি কেটে দিয়েছি এ বছরও তারা ভোগ করার পাঁয়তারা করে আসছে স্থানীয় কৃষকরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে আমি এ বিষয়টি মাসিক মিটিংয়ে উপস্থাপন করব যাতে খালটি ইজারা না দেওয়া হয় ।

    রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান বলেন, এ ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে অনেক কৃষক আমাদের কাছে অভিযোগ জানাতে আসেন। আমরা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। কিন্তু খাল ইজারার বিষয়ে উপজেলায় জেলায় আলাদা কমিটি আছে, তারা এসব বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের সেচের বিষয়টি উপজেলা জলমহাল কমিটির কাছে তুলে ধরবো, যাতে কৃষকরা নির্বিঘ্নে খালের পানি সেচকাজে ব্যবহার করতে পারেন।

    উপজেলা জলমহাল কমিটির সভাপতি ও রাঙ্গাবালীর ইউএনও মিজানুর রহমান বলেন, স্থানীয়ভাবে রাজস্ব আয়ের স্বার্থে খাল ও জলাশয় ইজারা দেওয়া হয়। এর নীতিমালায় উল্লেখ রয়েছে, সেখানে কোনোভাবে নোনাপানি তোলা যাবে না। কেউ যদি গোপনে নোনাপানি তুলে কৃষকের ক্ষতি করে থাকে, তাহলে অভিযোগ পেলে তার ইজারা বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে ।
    ##

  • বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ মাদারীপুর আয়োজিত ডে নাইট রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট

    বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ মাদারীপুর আয়োজিত ডে নাইট রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট

    আরিফুর রহমান,মাদারীপুর:
    বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন। শুক্রবার ১ই”মার্চ সন্ধ্যা ৭টায় মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ মাদারীপুরের শান্তিনগর জেলা কমেটির আয়োাজনে সহরের গৌড়া বাড়ির খেলার মাঠে সপ্তা ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

    টুর্নামেন্টের এ খেলায় মোট ১৬টি টিমনিয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিদিন খেলায় ৪টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ১সপ্তাহ পরে ফাইনাল রাউন্ডে বিজয়ী দল নিয় ফাইনাল রাউন্ড শুরু হবে, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। ৩২ ইঞ্চি টেলিভিশন ও ২৪ ইঞ্চি টেলিভিশনসহ থাকছে বিজয়ীদের জন্য অন্যান্য পুরস্কার সামগ্রী। দেশে যখন মাদক বিস্তারে আধিপত্য করছে একশ্রেণীর মানুষ, ঠিক এইসয় মাদারীপুর শান্তিনগর এলাকায় মাদক বিরোধী বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ শান্তিনগরে এক দল যুবকে সোচ্চার হয়েছে, মাদক বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে তারা,এরমধ্যে খেলাধুলা মাঠ তৈরি করা,উঠান বৈঠক, দাবা খেলা, ক্রিকেট টুর্নামেন্ট গঠন,ফুটবল টুর্নামেন্ট, মাদকবিরোধী কর্মকাডের সাথে জরিতদের ব্যেপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনটি।

    বাংলাদেশ মাদক মুক্ত যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের কেন্দ্রীয় সভাপতি জসিম গৌড়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর চেম্বার অফ কর্মাসের সভাপতি হাফিজুর রহমান চাচ্চু খান। বিশেষ অতিথি মাহাথির খান শাম্স, সংগঠনের জেলার সভাপতি দর্পণ খান, বিশিষ্ট ব্যবসায়ী সুবাহান মিয়া, কিসলু বাহাদুর, জাহিদ ভূঁইয়া,তুহিন হাওলাদার, সুমন হাওলাদারসহ,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

    আরিফুর রহমান,মাদারীপুর:

  • ছনহরায় ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মামুনুর রশীদ রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত

    ছনহরায় ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মামুনুর রশীদ রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনে মামুনুর রশীদ রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার বিকালে বিদ্যালয় অফিস কক্ষে সভাপতি পদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে তাকে বিজয়ী ঘোষণা করেন। মামুনুর রশীদ রাসেল প্রথমবারের মত সভাপতি নির্বাচিত হন।
    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন,অন্য কোনো প্রার্থী না থাকায় মামুনুর রশীদ রাসেলকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি আগামী দুই বছরের জন্য বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। নব নির্বাচিত সভাপতি মামুনুর রশীদ রাসেল বলেন,বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি কাজ করবেন।
    এর আগে ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
    মামুনুর রশীদ রাসেল উপজেলার ছনহরা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মাস্টার সামশুল আলম আলমদারের কনিষ্ঠ পুত্র। তিনি চট্টগ্রাম সমিতি ঢাকার আন্তর্জাতিক সম্পাদক।

  • ময়মনসিংহ সিটি নির্বাচনে ২২নং ওয়ার্ডে সাজু মাষ্টার কে নিয়ে ঐক্যবদ্ধ জনতা

    ময়মনসিংহ সিটি নির্বাচনে ২২নং ওয়ার্ডে সাজু মাষ্টার কে নিয়ে ঐক্যবদ্ধ জনতা

    আরিফ রববানীঃ ময়মনসিংহ নগরীর ২২নং ওয়ার্ডে লাঠিম প্রতীকের প্রার্থী জনবান্ধব তরুণ সমাজ সেবক শাহজাহান সাজু মাষ্টারকে নিয়েই এক্যবদ্ধ হয়ে উঠেছে সর্বস্তরের জনগণ। সকল পেশা-শ্রেণীর মানুষের অংশগ্রহনে প্রচার প্রচারনা জমে উঠেছে। লাঠিম প্রতীককে জয়ী করতে ওয়ার্ডবাসী ঐক্যমত, একজোট।
    ওয়ার্ডবাসীর প্রত্যাশা নতুন এই সিটিতে ২২নং ওয়ার্ডের পক্ষে প্রতিনিধিত্ব করবে সুশিক্ষিত, যোগ্য, দক্ষ, ক্লিন ইমেজের ব্যাক্তিত্ব। যার প্রতিনিধিত্বে পূর্বের তুলনায় উন্নয়নের মাধ্যমে নগরীর নবগঠিত বয়ড়া এলাকা নিয়ে গঠিত ২২নং ওয়ার্ড এলাকা আধুনিক শহরে পরিনত হবে। উন্নয়ন হবে জনগণের জীবনমান। সেই কাঙ্খিত উন্নয়ন তরান্বিত করতে এলাকাবাসী চায় তরুন নেতৃত্বের জনবান্ধব সমাজসেবক সাজু মাষ্টারকে। যিনি ইতিমধ্যেই সমাজ সেবক হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন সাফল্যের সাথে।

    সিটির নবগঠিত ২২নং ওয়ার্ডে জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতায় এগিয়ে থাকা হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী হিসাবে সর্বমহলে বিবেচিত প্রার্থী সাজু মাষ্টার । উচ্চ শিক্ষিত, যোগ্য, দক্ষ প্রার্থী হিসাবে তিনি সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। দ্বিতীয়বারের মতো তিনি মহানগরের এই নতুন ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। গত নির্বাচনে পরাজিত হলেও হাল ছাড়েননি সাজু মাষ্টার। একজন তরুণ প্রার্থী হিসাবে তাকে নিজেদের নতুন প্রতিনিধি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন ওয়ার্ডবাসী। ওয়ার্ডের জনগন মনে করছেন- যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করতে পারলেই তরান্বিত হবে উন্নয়ন, সেদিক বিবেচনায় এলাকার মুরব্বি, যুবক, তরুণ, নারী পুরুষ পছন্দের দিক থেকে সাজু মাষ্টার এগিয়ে রেখেছে। ওয়ার্ডের প্রতিটি পাড়াপাড়া-মহল্লায় চলছে তার লাঠিম প্রতীকের পক্ষে ব্যাপক গনসংযোগ ও মতবিনিময় । লাঠিম নিয়ে লাঠিমের মতই ঘুরছে জনতার দ্বারে-দ্বারে।।

  • বরগুনায় নলটোনায় এনসিটিএফ শিশুদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    বরগুনায় নলটোনায় এনসিটিএফ শিশুদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)প্রতিনিধি

    বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন এনসিটিএফ সদস্যদের নিয়ে শিশু অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য, সুরক্ষা এবং নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    গর্জনবুনিয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল হক আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ মাজহারুল ইসলাম, বরগুনার বিশিষ্ট সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, নলটোনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাসিমা আক্তার, গর্জনবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল বাশার এবং সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
    সিবিডিপি ওয়াই-মুভস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আবু ইউসুফ সাঈদের পরিচালনায় উক্ত প্রশিক্ষণে নলটোনা ইউনিয়নের ৩০ জন শিশু অংশগ্রহণ করে। শিশুদের মাঝে এনসিটিএফ এর আদর্শকে আরো উজ্জীবিত করতে প্রশিক্ষণ প্রাপ্ত শিশুদের টিশার্ট এবং সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।
    কমিউিনিটি বেজ্ড ডেভলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় ২০২০ সাল থেকে বরগুনা জেলার ছয়টি উপজেলা এবং দুর্যোগ কবলিত বিশেষ অঞ্চল নলটোনায় এনসিটিএফ সদস্যদের মাধ্যমে শিশু অধিকার রক্ষা, অংশগ্রহণ, নেতৃত্ব এবং বিকাশে কাজ করে আসছে।

  • স্বামীর সংসার ভেঙে বিয়ে করে রাসেল, ১ম স্ত্রীর অনশন

    স্বামীর সংসার ভেঙে বিয়ে করে রাসেল, ১ম স্ত্রীর অনশন

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১ম স্বামীর সংসার ভেঙে বিয়ে করেছেন রাসেল, সংসার করতে চান মনোয়ারা। সে কারণেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বামীর বাড়িতে অনশন পালন করছেন ১ম স্ত্রী মানোয়ারা বেগম (৩৩) নামে এক গৃহবধূ। রোববার (৩ মার্চ) দুপুর ১টা থেকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দক্ষিণ হারাদিঘী কাজীপাড়া গ্রামে স্বামী রাসেল (২২) বাড়িতে অনশন শুরু করেছেন মনোয়ারা। মনোয়ারা বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দাড়িয়া গ্রামের আব্দুল রউফের মেয়ে।

    দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যা এরপর রাত ৮টা বেজে গেলে তবুও বাড়ির দরজা না খোলায় গেটের সামনেই ফুফাতো ভাইয়ের বউ (ভাবি) কে নিয়ে বসে পড়েন। দীর্ঘ সময় পার হলেও অনশনে থাকা অবস্থায় ওই নারীকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেননি।

    মনোয়ার বেগম জানান, মুঠোফোনে তাদের কথা হওয়ার এক পর্যায় রাসেল মনোয়ারার বাড়িতে যায় তাকে এবং তার সন্তান দুটিকে দেখেন। এরপর রাসেলের কথামত মনোয়ারা তার স্বামীকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পর রাসেল তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করে। সংসার ভালোই চলছিল। মনোয়ারা আরও বলেন, যখন রাসেল তাকে তার বাপের বাড়িতে রেখে আসেন তখন রাসেল তার সঙ্গে ফোনে কথা বলে আসছিলেন। একপর্যায় রাসেল যখন কথা বলা কমিয়ে দেয় তখন তার মনে সন্দেহ জাগে পরে বুঝতে পারেন রাসেল আরেকটি বিয়ে করেছেন। তাই স্বামীর সংসার করার জন্য তিনি রাসেলের বাড়ীতে অনশন পালন করছেন বলে জানা গেছে। সবমিলিয়ে তাদের ৩ বছরের সম্পর্ক হয়েছে জানিয়েছেন মনোয়ারা বেগম।

    রাসেলের বাবা আব্দুর রহমান ওরফে আজিরুল জানান, আমার ছেলে তাকে তালাক দিয়েছে। তালাকের নোটিশও ওই মেয়েটি পেয়েছেন। এদিকে মনোয়ারা বলছেন, তিনি কোনো তালাকের নোটিশ পাননি এবং তাকে কোনো টাকাও দেওয়া হয়নি।

    এ বিষয়ে ইউপি সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা পারভীন বলেন, কাগজপত্রে দেখা যায় রাসেল মেয়েটিকে বিয়ে করেছেন। এদিকে রাসেল আরেকটি বিয়ে করায় ওই মেয়েটি তার বাড়িতে এসেছেন। প্রথমে মেয়েটি রাসেলের বাড়িতে ঢুকে পড়লে পরে বাড়ী থেকে বের করে দেয়া হয়েছে।
    অত্র ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাইতু হক জানান, রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি রাসেলের বাড়ীর সামনেই অনশনে অবস্থান করছেন, মেয়েটি এখন পর্যন্ত সেখান থেকে নড়েন নাই।

    এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অফিযোগ দেয়নি। তবে লোকমুখে জানতে পেরেছি।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • নেছারাবাদে  Herlan কসমেটিকস্ সামগ্রী হারল্যান স্টোরের উদ্বোধন

    নেছারাবাদে Herlan কসমেটিকস্ সামগ্রী হারল্যান স্টোরের উদ্বোধন

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ স্বরূপকাঠি প্রতিনিধি //

    পিরাজপুরের নেছারাবাদে কসমেটিকস্ সামগ্রী হারল্যান স্টোরের উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা কেয়া।
    শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইন্দেরহাট বন্দরে অবস্থিত ওই হারল্যান স্টোরের শো-রুম ফিতাকেটে উদ্বোধন করেন। পরে এ উপলক্ষ্যে বন্দর সংলগ সরকারি স্বরপকাঠী কলজের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা কেয়া ছাড়াও সাংবাদিক হযরত আলী হিরু এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, হারল্যান স্টোরের সিইও এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক আব্দুল আলিম শিমুল, রিমার্ক এর নিবার্হী পরিচালক মাজেদুর রহমান রতন ও অত্র শো-রুমের ডিলার শিশির রায় প্রমুখ। অনুষ্ঠানে চলচিত্রের তারকাদের দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক অনুষ্ঠানস্থলে ভীড় জমান। এ সময় দর্শকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সম্প্রতি দেশে নানা ধরনর নকল প্রসাধনি বাজারে এসেছে এবং উৎপাদন ও ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে। এসব প্রসাধনিতে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যাতে করে শরীর এবং ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। নকল প্রসাধনির ক্ষতি এড়াতে হারল্যান স্টোর আপনাদের জন্য নিয় এসেছে আন্তর্জাতিক মানসম্মত অথেন্টিক সব ধরনের কসমটিক্স পন্য। আমাদের এই স্টোরে মেশিনের সাহায্যে সকল ক্রেতাগন বিনামূল্য তাদের ত্বকের পরীক্ষা করে ত্বক উপযাগী প্রসাধনী ক্রয় করতে পারবেন। এছাড়াও ক্রেতাদের জন্য ক্যাশব্যাকসহ নানা ধরনর উপহার সামগ্রীর সুযোগ রয়েছে।

  • পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে এ বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে বনভোজন, খেলাধুলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ ফজলুর রহমানের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মুনছুর আহম্মেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাজ্জাত আলী সরদার, এমএম আব্দুস সামাদ, ইমান উদ্দীন মাস্টার, প্রভাষক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, এ্যাড: আবুল কালাম আজাদ, রামপ্রসাদ মন্ডল, সুনীল মন্ডল, রবীন্দ্রনাথ রায়, শামীম হোসেন, ফয়সাল মাহমুদ অপু, অশোক ঘোষ, সিরাজুল ইসলাম, ফয়সাল রাশেদ জনি, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, শাহরিয়ার হোসেন, আশারফুল ইসলাম রাবু, হারুন অর রশীদ, নূরু গাজী, ইউসুফ সরদার, রিমন শেখ, সাইফুল ইসলাম, শেখ আব্দুল আজিজ ও কাজী জাহাঙ্গীর হোসেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।