নিতিশ চন্দ্র বর্মন আটোয়ারী প্রতিনিধি –
পঞ্চগড়ে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও বৈঠকী আড্ডার আয়োজন করা হয়। সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে বৈঠকী আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, স্বেচ্ছাসেবী তানবীরুল হাসান নয়ন, সদর থানার পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক সাবিবুর রহমান সাবিব, সামসউদ্দিন চৌধুরী কালাম, কামরুল ইসলাম কামু, আব্দুল কাইয়ুম, রফিকুল ইসলাম, আকতারুজ্জামান আকতার, কামরুজ্জামান টুটুল, আসাদুজ্জামান আপেল, মোশারফ হোসেন, লুৎফর রহমান, রাজিউর রহমান রাজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক দেশরূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ।
বৈঠকী আড্ডায় রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশকে এগিয়ে নিতে যেতে হলে কেন্দ্রবিন্দু হতে পারে বিদেশী সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তি আমাদের দেশের উপরে যাতে হস্তক্ষেপ করতে না পারে, তার বিরুদ্ধে অবস্থান। । আমি আশা করবো দেশ রূপান্তর সেই দায়িত্বই পালন করবে।’’ তিনি বলেন, গণতন্ত্র, সুশাসন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি মিডিয়া জগতে বেশ আলোচিত একটি নাম। আলোচিত কয়েকটি ঘটনা বা দুর্নীতির খবর প্রকাশ করে খুব অল্পসময়ে পাঠকের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করেন বক্তারা।
এর আগে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা কেক কেটে একে অন্যদের খাইয়ে দেন। #
Blog
-

পঞ্চগড়ে দেশরূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-

উজিরপুরে ২ কেজি গাজা সহ ২ মাদক কারবারি গ্রেফতার
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজায়,
জেলা ডিবি অভিযান চালিয়ে ২ কেজি গাজা সহ আন্তঃজেলা ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে।জেলা ডিবি সূত্রে জানা যায়, ৪ মার্চ সোমবার ভোর পাঁচ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই সুদেব হাওলাদারের নেতৃত্বে উজিরপুর মডেল থানা পুলিশসহ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বহন কারী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়াগ্রামের মোস্তফা কাজীর পুত্র মোঃ মেহেদী হাসান( ৩০) ও তার সহযোগী মিলন রাঢ়ীকে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত দুইজন স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, এ ঘটনার একটি মামলা আদায় করা হয়েছে মামলা নং০৫। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-

ফুলছড়িতে বন বিভাগের খাঁচায় ড্রেজার মেশিন জব্দ
মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
বালি খেকোদের স্থান পাগলির বিল নামক এলাকায় অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
রবিবার ৩ মার্চ দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বন বিট কর্মকর্তাগণ এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিট এলাকার অবৈধ ভাবে বালি উত্তলন কালে বালি উত্তলনে ব্যবহৃতি ড্রেহার মেশিন জব্দ করা হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশায় সহকারী বন রক্ষক শীতল পালের নেত্বেত্বে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুনের সহযোগীতায় খুটাখালী বিটের ভারপ্রাথ কর্মকর্তা মোস্তফিজুর রহমান রেঞ্জের স্টাফ ভিলেজার বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালি উত্তলনের সময় ড্রেজার মেশিন জব্দ করে রেঞ্জের হেফাজতে নিয়ে আসে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমদ বলেন, অবৈধ ভাবে বালি উত্তলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।অপরাধীদের বিরুদ্ধে বন আইন ১৯২৭ অনুসারে আইনাণুগ ব্যবস্থা প্রক্রিধীন এবং অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এক কর্মকর্তা।
-

নলছিটির দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে ঐহিত্যবাহী দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার(০৪মার্চ) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নে অবস্থিত দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো.নিজাম উদ্দিন(সিআইপি)।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন ডা. মো.ইকবালুর রহমান সেলিম,বিশেষ অতিথি ছিলেন দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা,যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো চীপ আকতার ফারুক শাহীন,এনএস পাওয়ার লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো.সাইফুল ইসলাম ইমাম প্রমুখ।
অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত উপভোগ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তারা তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহন করেন। -

বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক তুষার হাওলাদারের পরিবারকে আর্থিক অনুদান
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক তুষার হাওলাদারের (২৫) পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদান তুলে দেওয়া হয়। তুষার হাওলাদারের মা অঞ্জনা রানীর হাতে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন কাঠালিয়ার ইউএনও মো. নেছার উদ্দিন। আমেরিকার ভার্জিনিয়া ভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডি এ অনুদান দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের ঝালকাঠির প্রতিনিধি আক্কাস সিকদার, স্বেচ্ছাসেবক আবু তাহের লিটন, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন তালুকদার, স্থানীয় দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নাসির উদ্দিন।
এ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অগ্নিকাণ্ডে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে লাভ শেয়ার বিডি। প্রবাসী বাংলাদেশীরা ১৯৯০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করে মানবাধিকার রক্ষা এবং হতদরিদ্রদের সহায়তায় কাজ করে আসছে।
সংগঠনের সভাপতি জাকির চৌধুরী জানান, ঢাকার বেইলি রোড ট্রাজিডির ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনার পাশাপাশি নিহত দরিদ্র পরিবারের সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন। এ অগ্নিকাণ্ড নিহত আর্থিকভাবে অসচ্ছল মোট ১১ জনের পরিবারকে এ অনুদান দেওয়া হবে।
-

গোদাগাড়ীতে স্মরণকালের বৃহৎ শোডাউন করে নতুন করে আলোচনায় সোহেল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাজুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল। গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই হাজার মোটরসাইকেল নিয়ে গোদাগাড়ীর দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নিজেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করে ব্যাপক সাড়া পেয়েছেন, চায়ের কাপে ঝড় তুলেছেন। সাধারন ভেটারগণ নতুন করে হিসেব নিকাশ শুরু করেছেন।বেলাল উদ্দীন সোহেল গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবারের মতো সবচেয়ে বেশী ভোটের ব্যবধানে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালন করছেন ২ বছর ৩ মাস। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করে গতবছর জেলার ৭২টি ইউপি চেয়ারম্যানকে পেছনে ফেলে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে রাজশাহী জেলায় টানা ছয়বছর ধরে সর্বোচ্চ আয়কর দেওয়ার সম্মাননা পাচ্ছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রায় চার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন দিয়েছেন। দুপুরে উপজেলার সাড়ইল এলাকা থেকে শোডাউনটি বের করা হয়। রাজাবাড়ী, বিজয়নগর, কুমুরপুর, হরিণবিকসা,ফরাদপুর, প্রেমতলী, বিদিরপুর, পিরিজপুর, , মাটিকাটা বাইপাস, গোদাগাড়ী পৌর এলাকা, বাসুদেবপুর, জৈটাবটতলা, সাধুর মোড়, নবগ্রাম, আইহাই রাহী, কাঁকনহাট, চব্বিশনগর হয়ে কদমশহরে গিয়ে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রার সামনে একটি ছাঁদখোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, ‘আমি জন সেবায় বিশ্বাসী। সে কারণে মাত্র ২ বছর ৩ মাস ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চাই। স্মার্ট গোদাগাড়ী উপজেলা গড়তে চাই। তাই আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’ অনেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায়, আর আসেন না। আপনাদের খোঁজখবর নেন না। আমি কথা দিয়ে যাচ্ছি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জয় লাভ করতে পারি তবে অবশ্যই আপনাদের সাথে থাকবো, প্রতিদিন খোঁজখবর নিব, সেবা করবো ইনশাল্লাহ। আমি জনগণের শাসক হতে আসিনি জনগণের সেবক হয়ে থাকতে চাই উপজেলা বাসীর পাশে। আমি এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে তরান্বিত করতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।
এ সময় তাঁর সঙ্গে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বাবলু, সাধারণ সম্পাদক আসাদুল হক, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি আলমগীর কবির স্বপন, দেওপাড়া ইউপির ৯টি ওয়ার্ডের সদস্যসহ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি বাসীর কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে তরুণ উদীয়মান ইউপি চেয়ারম্যান হিসেবে বেলাল উদ্দিন সোহেলকে ধরা হয়। এতো অল্প বয়সে ইউপি বাসীর কাছে যে জনপ্রিয়তা অর্জন করেছে তা আর কেউ করতে পারেনি। তার সেবায় খুব অল্প সময়ের মধ্যে আলোকিত হয়ে উঠেছে দেওপাড়া ইউনিয়ন(ইউপি)। লেগেছে উন্নয়নের ছোঁয়া। বদলে গেছে ইউপির রাস্তা-ঘাট জলবায়ু নিষ্কাসনের ব্যবস্থা। যা এর আগে আর কোন চেয়ারম্যান করতে পারেনি। এতো অল্প সময়ের মধ্যে এতো উন্নয়ন কাজ হবে কখনো ভাবতেও পারেনি দেওপাড়া ইউনিয়ন (ইউপি) বাসী। বর্তমান চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল দায়িত্ব পাওয়ার পর থেকে তার এক বছরের মধ্যে দেওপাড়া ইউনিয়নকে গড়ে তুলেছেন একটি আধুনিক মানসম্পন্ন ইউনিয়ন পরিষদ।
সরেজমিনে দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে দৃষ্টিনন্দন মেইন গেট, বাংলাকান্দর, দরগাপাড়া, বিজয়নগর কলোনি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছোট ছোট কাঁচা রাস্তা পাঁকা ও সিসি ঢালাই করে দেয়া হয়েছে। ঝুকিপূর্ণ কালভার্ট পূর্ণ নির্মাণ, পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণ, গ্রামের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে সোলার প্যানেল, পানি নিষ্কাসনের জন্য পাড়ায় পাড়ায় ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য মটার পাম্প স্থাপন করা সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। একজন জনপ্রতিনিধি সৎ মনোবল নিয়ে কাজ করলে খুব সহজে উন্নয়ন করা সম্ভব তা করে দেখিয়েছেন এই তরুণ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। যার ফলে বর্তমানে দেওপাড়া ইউনিয়ন বাসীর মাঝে বেলাল উদ্দিন সোহেলের জনপ্রিয়তা আকাশ পাতাল।
দেওপাড়া ইউনিয়ন(ইউপি)র বেশ কয়েকজন জনসাধারণ মানুষ জানান,এযাবতকাল যতগুলো চেয়ারম্যান এসেছে তার মধ্যে সোহেল চেয়ারম্যানের সাথে কারো তুলনা হয়না। এর আগেও বিএনপি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলো তাদের ভোটের সময় পাওয়া যায়, ভোটের পরে আর বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যায়নি। আর এই চেয়ারম্যান যায় বিপদে পড়ুক বা গুরুতর অসুস্থ হোক শোনা মাত্র ছুটে গিয়ে খোঁজ খবর নেন। এরকম চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে দরকার।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুবেলকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আগামী উপজেলা পরিষদ নিবার্চনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেলকে বিজয়ী করার লক্ষ্যে কর্মী সম্মেলন করেছেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার (৪ মার্চ) বিকাল ৪ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম অন্তর পারভেজ মহনের পরিচালনায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেলকে বেছে নিয়েছি। অধ্যক্ষ রুবেল একজন সৎ ও আমাদের প্রাণ প্রিয় নেতা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির আস্থাভাজন মানুষ। দীর্ঘ দিন ধরে তিনি শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সব মিলেই আমরা একজন যোগ্য প্রার্থী হিসাবে রুবেল ভাইকেই সমর্থন দিয়েছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমরা স্বেচ্ছাসেবকলীগের সকল কর্মীরা তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য মাঠে থাকবো ইনশা আল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল বলেন, আমি একজন শিক্ষক পরিবাবের সন্তান। আমি নিজেও একজন শিক্ষক। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন তাই পরিবার থেকেই মানুষের সাথে নম্রতা ভদ্রতা ও বিনয়ী আচরনের শিক্ষা নিয়েই বড় হয়েছি। আগামী নির্বাচনে বিজয়ী হলে একজন সেবক হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশা আল্লাহ। -

ত্রিশাল পৌরসভার উন্নয়নে উপনির্বাচনে শামীমাকে নিয়ে ঐক্যবদ্ধ পৌর ভোটাররা
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এর সহধর্মিণী নারী সমাজ সেবীকা শামীমা আক্তারের জগ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন ত্রিশালে দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। পৌর এলাকার চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে তারা বিজয়ী করতে ঐক্যবদ্ধ। ত্রিশাল পৌর সভার উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে ভোট প্রয়োগ ভোটাররা। ৯টি ওয়ার্ড নিয়ে নির্বাচনী এলাকা গঠিত। নারী ও পুরুষ ভোটার মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২।
ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে মেয়র প্রার্থীদের প্রচারণা তুঙ্গে।কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ভোট সংগ্রহের চেষ্টা।পাড়া মহল্লা থেকে শুরু করে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে যাচ্ছেন প্রার্থী ও কর্মীরা।পোস্টার,মাইকিং এবং বিভিন্ন মাধ্যমে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন ও নানান ধরনের প্রতিশ্রুতি।শুধুমাত্র মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তাদের মধ্যে এক উচ্চশিক্ষিত হেভিওয়েট নারী প্রার্থী সর্বক্ষণিক নির্বাচনী মাঠ কাপাচ্ছেন।তিনি বর্তমান এমপি আলহাজ্ব এবিএম আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তার। জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।তাকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে পৌরসভার সকল কাউন্সিলর ও স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।তারা সকলেই একাট্টা হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।নেতাকর্মীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরের অলিগলিতে দল বেঁধে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষে নিয়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করায় ভোটের ময়দানে শক্ত অবস্থানে আছেন।কর্মী সমর্থকদের দাবি ভোটের দিন যেতোই ঘনিয়ে আসছে শামিমার জনপ্রিয়তা ততোই বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে নির্বাচনী মাঠে ভোটারদের নিকট জানতে চাইলে ত্রিশাল পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার আলমগীর বলেন,এমপি আনিছজ্জামানকে বিগত সময়ে তিনবার মেয়র বানিয়েছিলাম। তিনি পরীক্ষিত লোক এবং এলাকার উন্নয়নে বিশ্বাসী।সে এখন মেযর পদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচিত হন। তার স্ত্রী মেয়র পদে প্রার্থী, তাকে আমরা ভোট দিয়ে বিজয়ী করবো। মাহবুব নামের জনৈক ভোটার জানান পৌরসভার উন্নয়নের স্বার্থে এমপির সহধর্মিণীকে বিজয়ী করা দরকার,তার দ্বারা পৌরসভার উন্নয়ন করা সম্ভব। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম বলেন আমাদের দুই নম্বর ওয়ার্ডের অধিকাংশই ভোটার এমপির সহধর্মিনী শামীমা আক্তারের পক্ষে কাজ করছেন। ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ হোসেন বলেন, আমরা এলাকার উন্নয়ন চাই, এলাকার উন্নয়নের জন্য এমপি আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তার একজন যোগ্যপ্রার্থী। কামাল হোসেন বলেন, এক সময় এই পৌরসভাটি খুবই অবহেলিত ছিল,আনিছ ভাই মেয়র এ দায়িত্ব থাকা অবস্থায় রাস্তাঘাট,পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাপক উন্নয়ন করেন। এখন তার স্ত্রী মেয়র পদে প্রার্থী হয়েছেন তিনিও বিজয়ী হলে একটি স্মার্ট পৌরসভার গঠন করবেন।শরিফা বেগম নামের জনৈক ভোটার বলেন একজন নারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেনে আমরা খুশী, তাকে ভোট দিয়ে বিজয়ী করবো। কেরানী বাড়ি মোড়ের ইসরাফিল বলেন শামীমা আক্তার পাশ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হান্নান মিয়া বলেন,আনিছ ভাই একটানা তিনবার পৌরসভার মেয়র ছিল।এখন তিনি পদত্যাগ করে সংসদ সদস্য হয়েছেন।তার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করার জন্য তার সহধর্মিণী মেয়র পদে প্রার্থী হন। ২ নম্বর ওয়ার্ডের মহিলা ভোটার রিনি বলেন,শামীমা ভাবি উচ্চশিক্ষিত ও যোগ্য প্রার্থী,ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবেন। ত্রিশাল পৌর সভার কাউন্সিল মেহেদী হাসান নাসিম বলেন এমপি মহোদয়ের সহধর্মিণী শামীমা আক্তার একজন ভালো মনের মানুষ, তার সাথে পৌরসভার সাধারণ জনগণ আছে। ইনশাল্লাহ তিনি বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন। -

আগামীকাল থেকে ৫ দিনব্যাপী রংপুরে জাতীয় পিঠা উৎসব
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক সিদ্দিক তুহিন
আগামীকাল ৫ মার্চ থেকে ৯ মার্চ ৫ দিনব্যাপী রংপুরে জাতীয় পিঠা উৎসব ২০২৪ শুরু।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ এর সভাপতিত্বে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ২০২৪ এর উদ্বোধন করবেন রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের উপদেষ্টা সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া,অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।
রংপুর শহীদ মিনার চত্বরে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব এর উদ্বোধন অনুষ্ঠিত হবে বিকেল ৫ টা ৩০ মিনিটে। উল্লেখ্য এ মেলায় বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শনী ও বিক্রির মহোৎসব অনুষ্ঠিত হবে। -

ময়মনসিংহকে স্মার্ট নগরী গড়তে ২৩ দফা ইশতেহার ঘোষণা করলেন টিটু
ষ্টাফ রিপোর্টারঃ
আগামী দিনে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাকে উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও স্মার্ট সিটি গঠনের লক্ষে আসন্ন ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সিটির উন্নয়নে ২৩ দফা ইশতেহার ঘোষণা করেছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।রোববার (৩রা মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এসময় তিনি পুনরায় মেয়র নির্বাচিত হলে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলমান প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন দপ্তরে দাখিলকৃত প্রকল্পসমূহ অনুমোদন ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, স্মার্ট ও মডেল সিটি কর্পোরেশনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন । নগরীর যানজট নিরসনকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ঘোষণা দেন। এসময় তার সাথে মতবিনিময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইশতেহারে তিনি মূলত নগরীর প্রধান সমস্যা যানজট নিরসনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ, নাগরিক সেবার মান বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার, দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি, নগরীর সৌন্দর্যবর্ধন, নগরবাসীর বেকারত্ব নিরসন, তারুণ্যের বিকাশ, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়ন, ও সিটি কর্পোরেশনের ডিজিটালাইজেশনের কথা বলেন।
ঘোষিত ইশতেহারকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডের ভোটাররা তাকে আবারও বিজয়ী করে নগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার পক্ষে ঘরি প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন।