ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আল আমিন (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় খাগড়াছড়ির মুসিলমপাড়া গ্রামের আল আমিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
Blog
-

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
-

করমজল পরিদর্শনে ২৭ সদস্যের এনডিসি’র প্রতিনিধি দল
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’র ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শন করছেন। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এনডিসি’র ২৭ সদস্যের প্রতিনিধি দল পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে এসে পৌঁছান।
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করমজল পৌঁছে তারা এখানকার বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ এ কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দরনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। এছাড়াও অভয়াশ্রম ও দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র হিসেবে করমজল এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সুন্দরবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় বাংলাদেশ সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও বিদেশী অনেক সামরিক কর্মকর্তাগণও সাথে ছিলেন। সুন্দরবন পরিদর্শন শেষে দুপুরেই তাদের গন্তব্যস্থলে ফিরেছেন বলে জানিয়েছেন বন কর্মকর্তা মো. আজাদ কবির। -

কালকিনিতে রমজানপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল খেলা উপভোগ করতে হেলিকপ্টারে শহিদুল ইসলাম ও ফাইজুল বাবু
মোঃ মিজানুর রহমান,কালকিনি থেকে
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে বিশিষ্ট সমাজ সেবক প্রবাসি ফাইজুল ইসলাম বাবুর আয়োজনে উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আকাশ পথে হেলিকপ্টার যোগে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ নান্নু ফকির ও প্রবাসী ফাইজুল ইসলাম বাবু,ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হাওলাদার, যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক নয়ন হোসেনসহ আনন্দিত দর্শকবৃন্দ। -

যশোরের শার্শার নাভারণে ৩৪ টি চোরাই মোবাইলসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ
আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় দুটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৪টি চোরাই মোবাইল সেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচাকেনায় জড়িত থাকার অপরাধে দু’জনকে আটক করা হয়েছে।সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় শার্শার নাভারন কাজিরবেড়ে অবস্থিত ইমরান টেলিকম ও ব্যাংক মার্কেট এলাকায় অবস্থিত প্রাইম টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক নামক দুটি দোকানে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- শার্শা উপজেলার করিম আলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৭), ও নাভারন বুরুজবাগান গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত আল মুবিন সিয়াম (২০)।
মঙ্গলবার দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শার্শার নাভারন বাজারের দুটি দোকানে নিয়মিত চোরাই মোবাইল বিক্রি চলছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার যশোর জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালায়। এসময় নাভারন কাজিরবেড় নামক স্থানে অবস্থিত ইমরান টেলিকম ও ব্যাংক মার্কেট এলাকায় অবস্থিত প্রাইম টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক দোকান থেকে নানা ব্র্যান্ডের ৩৪টি চোরাই মোবাইল সেট জব্দ করে। এ সময় চোরাই মোবাইল বেচাকেনার অপরাধে দু’জনকে আটক করা হয়।
এ সক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের হয়েছে বলে তিনি জানান।
-

টেকনাফে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত
কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধিকক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় ছনের ঝুপড়ি ঘরে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে কেয়ারটেকার আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি আব্দুস সালামের পুত্র এবং পুরাতন রোহিঙ্গা
আনুমানিক ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আগমন করে জানা যায়।সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় সালামত উল্লাহ বাড়ির কেয়ারটেকার ছনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং বৃদ্ধ কেয়ারটেকার ছনের ঘর থেকে বের হতে না পাড়ায় ঘরের ভিতরে আগুন পুড়ে মারা যায় বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়স্ক কেয়ারটেকার বিড়ির বা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘নিহত আবুল হোসেন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস আসার আগেই মৃত্যু হয় তার। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’
-

নলছিটিতে এনা ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
আসন্ন রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহর পক্ষ থেকে স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(০৫মার্চ) সকালে উপজেলার তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের এ.জি.এম.এইচ.আর মো. সাইফুল ইসলাম (রানা),এ.জি.এম.(অপারেশন) মো. মিজানুর রহমান,বরিশাল বিভাগীয় ম্যানেজার অতনু দে, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মহসিন হাওলাদার,তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন মৃধা, তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহিন প্রমুখ।
এসময় উপজেলার তিনশত পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যার প্রতি প্যাকে রয়েছে দশ কেজি চাল,দুই কেজি ভোজ্যতেল,খেজুর,মুসুর ডাল,ছোলা,কাঁচা সেমাই,প্যাকেট জাত দুধ,লবন ইত্যাদি।
-

উজিরপুর পূর্ব ধামসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরের ঐতিহ্যবাহী উজিরপুর পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ও মঙ্গলবার ০৪ও ০৫ মার্চ সকাল ৮.৩০ টায় স্কুল প্রাঙ্গনের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছরোয়ার হোসেন হাওলাদার,সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, মোঃ সাবেক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি সাইদুর রহমান ইকবাল, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহফুজুর রহমান মাসুম ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার, মোঃ কামাল মোল্লা, এইচ এম শাহিন, তৌহিদুল ইসলাম মল্লিক। ক্রীড়া সম্পাদক ও শিক্ষক মোঃ আবুল বাশার
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফিরোজা সিদ্দিকা শিমুল, অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী ফেরদৌসী এ অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, মশাল প্রজ্জ্বলন ও উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। পরে দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বিকালে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -

ডিউটি ফেলে ডেটিংয়ে সাভার হাইওয়ে থানার রেকার ড্রাইভার বরখাস্ত-(ওসি) আবুল হাসান ক্লোজ
হেলাল শেখ,
বিশেষ প্রতিনিধি। ঢাকার সাভার হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার কর্মস্থলের ডিউটি ফেলে রেখে এক নারীর সাথে ডেটিংয়ে গিয়ে ফেঁসে গিয়ে বরখাস্ত হলেন এবং (ওসি) ক্লোজ হয়েছেন।
সোমবার (৪ মার্চ ২০২৪ইং) রাতে জানা যায়, উল্লেখ্য, গত (২৫ ফেব্রুয়ারি ২০২৪ইং) ঢাকার সাভারের একটি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে জনৈক নিত্যশিল্পীকে নিয়ে রোমান্টিক একমূহূর্ত সময় পার করেন সাভার হাইওয়ে থানার রেকার ড্রাইভার ( পুলিশ কনষ্টেবল) মজিদুল। এই পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার কারণসহ বিভিন্ন অনিয়মে সাভার হাইওয়ে থানার (ওসি) আবুল হাসানকে ক্লোজ করেছেন হাইওয়ে পুলিশের প্রধান কর্মকর্তা।
জানা গেছে, ওই পুলিশ সদস্যের রোমান্টিক ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এক মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পুলিশ সদস্য মজিদুল আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সাভার হাইওয়ে থানার রেকার ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর এতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ওসি আবুল হাসান ও পুলিশ সদস্য রেকার ড্রাইভার মজিদুল এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
সাভার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রেকার বিকল থাকার কারণে ২৫ ফেব্রুয়ারি রেকার ড্রাইভার কনষ্টেবল মজিদুল এবং কনষ্টেবল মিজানকে থানা অথবা থানার আশপাশে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের নির্দেশ ছিলো, তা না করে মজিদুল দায়িত্ব ফেলে ওই অনুষ্ঠানে যুক্ত হোন। জানতে চাইলে মজিদুল গণমাধ্যমকে বলেন, হাইওয়ে থানার রেকার বিকল থাকার কারণে ২৫ ফেব্রুয়ারি আমি আমার পরিবারকে নিয়ে গণবিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করি। ভিডিওতে যে মেয়েটিকে দেখা যায় তিনি আমার স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায়, ইমান্দিপুর এলাকায় ভাড়ায় থেকে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ওই নারী। তিনি জর্ডান প্রবাসীর স্ত্রী বলে অনেকেই জানান।
এ ব্যাপারে জানতে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের মোবাইল নাম্বারে একাধিকবার কল করে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। ওসি আবুল হাসানকে কেন ক্লোজ করা হয়েছে তা জানতে চাইলে কোনো পুলিশ অফিসার এ বিষয়ে জানেন না বলে দাবী করেন। ওসি ক্লোজ হওয়ার পর গত ৪ মার্চ ২০২৪ইং রাতে সাভার হাইওয়ে থানায় সরেজমিনে গিয়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) বাবুল বলেন, ওসি স্যারকে কেন ক্লোজ করা হয়েছে তা আমি বলতে পারছি না। তবে কনষ্টেবল মজিদুল এর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এর কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অটো রিকসা চালক জানায়, তাদের গাড়ী আটক করে ২৫০০/ টাকা থেকে ৪ হাজার টাকা নিয়েছে রেকার মজিদুল। এর আগে সাভার হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে দিনে গাড়ী আটক করে রাতে অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সদস্য ও সচেতন মহলের দাবী উক্ত বিষয়ে সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। অনেকেই বলছেন যে, দোষী ব্যক্তির সাজা হোক আর যিনি দোষী নয় তাকে যেন হয়রানির শিকার না হতে হয়। দেখা যায়, সাভার হাইওয়ে থানার রাতের চিত্র এক আর দিনের চিত্র অন্যরকম। রাতে লাইট ঝলমল করে এ যেন আনন্দ ভবনে পরিণত হয়েছে। পর্ব-১। -

শাজাহানপুরে প্রয়াত যুবদল নেতা ফোরকান আলীর পরিবারকে দেখতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বিগত স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জে ভয়ে দৌড়ে পালানোর সময় স্টোক করে নিহত বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলীর বাড়িতে তার পরিবারের খোঁজখবর নিতে ও সান্তনা দিতে সোমবার(৪ মার্চ) দুপুরে তার বাড়ী যান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি শোকাহত পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তাও প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও পৌরমেয়র রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী সালাম , বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন, শাজাহানপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন হারেছ, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতিউর রহমান, সাঃ সম্পাদক আবুল বাশার প্রমুখ ।
এ সময় রিজভী শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং ভবিষ্যতে ফোরকানের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন । -

বাহুবলে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রেসক্লাব সদস্য হৃদয় বহিষ্কার
মশিউর রহমান,হবিগঞ্জ প্রতিনিধি।। বন্ধুর স্ত্রীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে নাজমুল ইসলাম হৃদয়কে বাহুবল প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে বাহুবল প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সোমবার (৪ মার্চ) বিকেলে বাহুবল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি সোহেল আহমদ কুটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, এফআর হারিছ, সৈয়দ আব্দুল মান্নান, সাদিকুর রহমান, জোবায়ের আহমদ, এসএম টিপু সুলতান জাহাঙ্গীর প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলাম হৃদয়কে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা ও বাহুবল প্রেসক্লাবের সদস্য এসএম টিপু সুলতান জাহাঙ্গীরের সাথে বন্ধুত্ব ছিল পাশ্ববর্তী পূর্বজয়পুর গ্রামের জাহির মিয়ার ছেলে নাজমুল হক হৃদয়ের। এ সুবাদে প্রায়ই জাহাঙ্গীরের বাড়িতে আসা যাওয়া শুরু করে হৃদয়। জাহাঙ্গীর মিয়া ইটভাটায় কাজ করায় দিনের বেশীর ভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয়। এ সুযোগে হৃদয় তার বন্ধু জাহাঙ্গীরের স্ত্রী কুলসুমের সাথে সখ্যতা গড়ে তোলে। কুলসুমা দুই দিন আগে পিত্রালয় পুটিজুরী কুমেদপুরে বেড়াতে যান। শুক্রবার দিনগত রাত তিনটার দিকে হৃদয় কুলসুমের সাথে গোপনে দেখা করতে কুমেদপুরে গেলে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজনের হাতে পাকড়াও হয়। এ সময় জনতা হৃদয়কে উত্তম মধ্যম দিয়ে আটকে রাখে। ভোরবেলা হৃদয়ের মা ৯৯৯-এ ফোন দিলে এসআই সালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। হৃদয় এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।