উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্গবার (৪ মার্চ) উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী রাণী মজুমদার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইল; নাপিছা খানম পায়েল, ইউপি সদস্য, লক্ষীপাশা, লোহাগড়া, নড়াইল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: রোস্তম আলী, তথ্য অফিসার, নড়াইল। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, গুজব ও মাদক প্রতিরোধসহ দেশের উন্নয়ন নিয়ে সরকারের ভাবনাগুলো উপস্থাপন করেন এবং পাশাপাশি দেশের চলমান উন্নয়নের অগ্রগতি সম্পর্কেও আলোচনা ও মতবিনিময় করেন।
Blog
-

নড়াইল জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
-

ইউবিআইইএমও’র সিনিয়র সহ-সভাপতি এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে শোক প্রকাশ
নিজস্ব প্রতিনিধিঃ
হাকিকুল ইসলাম খোকন : আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউএসএ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং অরগানাইজেশান (ইউবিআইইএমও)’র সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক গনবাংলার সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য, কুলাউড়ার কৃতি সন্তান, রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে কফি খেতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তার প্রয়াণ হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আতাউর রহমান শামীম বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
দেশ এবং প্রবাসের সবার সুপরিচিত মুখ এডভোকেট আতাউর রহমান শামীম(৬৩) গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার রাত সাঁড়ে ৯টায় ঢাকা বেইলী রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে— রাজিউন)। খবর বাপসনিউজ।
তিনি মৃত্যুকালে স্ত্রী, একমাত্র কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটস কাছে বসবাসরত তার স্ত্রী ও একমাত্র কন্যা কিছুদিন আগে বাংলাদেশে এসে ঢাকার বাসায় অবস্থান করছেন।এডভোকেট আতাউর রহমান শামীমের প্রয়াণে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউএসএ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং অরগানাইজেশান (ইউবিআইইএমও)’র পক্ষ থেকে সভাপতি এমএ সালাম, সহ সভাপতি ও সিইও হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মিলন, সহ-সভাপতি মোঃ নাসির, সহ-সভাপতি এবিএম সালেহঊদদীন, সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি সৈয়দ হেলাল ঊদ্দিন মাহমুদ, সহ-সভাপতি গিয়াসঊদদীন আহমেদ, সহ-সভাপতি দেলওয়ার মানিক, সহ-সভাপতি সুহাস বডুয়া, সহ-সভাপতি, বিশ্বজিৎ সাহা, সহ-সভাপতি মোঃ সুমন সরদার, সহ সভাপতি সালেহ কাজল, সহ সভাপতি মীর্জা গালিব উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর দিনার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদনক ফিরোজ আহমেদ কল্লোল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন খান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়েশা আত্তার রুবি, দপ্তর সম্পাদক নাদিরা সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা পারভীন, আইন বিষয়ক সম্পাদকএডভোকেট এসডি দুর্জয়, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আকিবুজ্জামিন, কার্য নির্বাহী সদস্য মো: আনিছুর রহমান, মো: মোহন, আল আমিন বাবু, শামীম আহমেদ, জহিরুল ইসলাম, সাফায়েত খান, মনির হোসেন প্রমুখ এডভোকেট আতাউর রহমানের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
ভয়াবহ এই আগুনের ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনের মরদেহ এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাপসনিউজকে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।
-

পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীবিদ ইমদাদুল হকের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভা কক্ষে এলাকাবাসী এ দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি বুলবুল আহম্মেদ, উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদীন, সাবেক সহ সভাপতি শহরাব আলী, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, ফজলুল কবির, পীরগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম শেখ লিয়ন, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান আলী, সাবেক সহ সভাপতি রাকিব, সাবেক যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাধন, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাপ্পী, হাজিপুর ইউনিয় ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আবু সুফিয়ান, সাংবাদিক সাইদুর রহমান মানিক, নুর নবী রানা, ফাইদুল ইসলাম, লিমন সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাবেক এমপি ইমদাদুল অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
-

নেছারাবাদে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ
আনোয়ার হোসেন,
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি //
নান্দুহার দারুচ্ছুন্নাৎ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারি সুপার জাহাঙ্গীর হোসেনের নিয়োগের সময় ৫ লাখ টাকা অগ্রিম ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে। পুনরায় সুপার আরো টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে টাকা না দিলে মাদ্রাসায় শিক্ষকতা করতে দিবেনা এই মর্মে হুমকী প্রদান করে। বর্তমানে আরো ২ লাখ টাকা ঘুষ দাবি করে। যার ভিতরে ঋণগ্রস্ত হয়ে একলক্ষ টাকা পরিশোধ করে। পরবর্তীতে ব্যাংকের স্বাক্ষরিত অলিখিত একটি চেকের পাতা জোর পূর্বক জমা নেয়। এর পরেও তাকে বিভিন্ন ভাবে অপদস্ত করে এবং মাদ্রাসায় ক্লাস নিতে বাধা প্রদান করে। গত কয়েকদিন যাবত হাজিরা খাতা লুকিয়ে রাখে যাহাতে হাজিরা খাতায় হাজিরা দিতে না পারে। এমন অভিযোগ এনে মাদরাসার সহকারী সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।এ বিষয় নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,
অভিযোগ আমি এখনো হাতে পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।এ বিষয়ে মাদ্রাসার সভাপতি বলেন,অনেক কষ্ট করে মাদ্রাসাটি দাড় করিয়েছি। মাদ্রাসার বিষয়ে কোন অনিয়ম আমি মেনে নিবো না।যদি সুপারের সাথে টাকা পয়সা লেনদেন করেও থাকে সেটা আমি সভাপতি থাকাকালীন নয় সেটা সুপারের বিষয়।
এ বিষয়ে মাদ্রাসার সুপারের মোবাইলে কল দিলে বলে আমি পরীক্ষার হলে বিজি আছি পরে কথা বলি। পুনরায় বিকাল সাড়ে তিনটার দিকে কল দিলে বলে আমি ব্যাস্ত আছি অফিস থেকে স্যারেরা এসেছেন পরে কথা বলি এবং এই নিউজ লেখা পর্যম্ত তাকে কল দিলে কল রিসিভ করেনি।
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।
-

১৩ বছর পর সুলতান মিয়া পেলো একটা মাথা গোজার ঠাই
আনোয়ার হোসেন,
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি//
দাফনের কাপড় নিয়া নৌকায় তেরটি বছর বসবাস। নেই মাথা গোঁজার ঠাঁই। শিরোনাম নামে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে সুলতান মিয়াকে তাৎক্ষণিক ঘরের ব্যবস্থা করে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জান।
নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ছিলো যে একজন লোকও ভূমিহীন থাকবেনা। আমরা সেটাই বাস্তবায়ন করেছি। আমাদের জানা ছিলোনা ওনি নৌকায় বসবাস করতেন।আমরা জানা মাত্রই যেটুকু সুযোগ ছিল তাতে সাথে সাথে ব্যাবস্থা নিতে পেরেছি। তার পরেও যদি আমাদের খালি ঘর নাও থাকতো আপাতত একটা ব্যাবস্থা করে ওনার জন্য প্রস্তাব পাঠিয়ে বরাদ্দ এনে ঘর করে দিতাম।
মঙ্গলবার সকাল দশটায় সময় সুটিয়াকাঠি ইউপির বালিহারি গ্রামে ডুবি বাজার সংলগ্ন এলাকায় ঘরের ব্যাবস্থা করেন। ঘর দেয়ার সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি তাপস পাল,সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,রুহুল আমীন অসীম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসারগন। অসহায় সুলতান মিয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে একটু মাথা গোজার ঠাই একটি ঘর পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে যায়।
প্রতিবন্ধী সুলতান মিয়া নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সামনে নৌকায় বসবাস করতেন এবং ভিক্ষা করে বেড়াতো। নৌকার সামনে বড় প্লেকার্ডে লেখা তার জীবন কাহিনী, ছোট্ট খালের পাশে জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই হাঁটলে চোখে পড়বে তার মনের আকুতি দিয়ে লেখা জীবনের কাহিনী। দীর্ঘ ১৩টি বছর অপেক্ষা করেও নজর পরেনি স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের।
একটি ঘরের আশায় ওই ইউনিয়ন পরিষদের সামনেই তার অবস্থান যাহাতে একটু জনপ্রতিনিধিদের সুদৃষ্টির আশায়। প্রতিবন্ধী কার্ড মিললেও গরিব অসহায় সুলতান মিয়ার কাছে প্রতিবন্ধী ভাতা বাবদ নগদ অর্থ দাবি করায় মিলছিলোনা না কোন সরকারি সুযোগ সুবিধা।তাই মৃত্যুর পরে মাটি দেয়ার জায়গা না থাকায় নৌকায় কিনে রেখে দিয়েছে দাফনের কাফন।
উল্লেখ্য নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে জন্ম সুলতান মিয়ার।১৩বছর পূর্বে কাঠ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়ে পড়লে তার পরিবার তাকে রাস্তায় ছুড়ে দেয়। সেই থেকে ১৩টি বছর ধরে নৌকায় নৌকায় বসবাস করেন।
-

অসহায়দের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব – ময়মনসিংহে টিটু
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডে ফকিরাকান্দায় আল্পনা প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে স্বাস্থ্যসেবা ও বস্ত্র বিতরণসহ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ ফেব্রুয়ারী) সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ হুমায়ুন কবির মন্ডল ও এ.কে.এম সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএফআরআই’র এ.কে.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ.বি. সিদ্দিক।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা সকলেই মানুষ,মহান আল্লাহ তায়ালা কাকে কোন অবস্থায় রাখেন সেটা তার ইচ্ছা। শারিরীক ভারসাম্যহীন,গরীব অসহায়রাও মানুষ। তাদেরকে অবহেলা করা যাবেনা, সমাজের গরীব অসহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নিজ নিজ এলাকার বিত্তশালীরা ও সামাজিক সংগঠনগুলো অসহায়দের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করলে সবার হাতে আমরা খাদ্য, অন্ন, বস্ত্র তুলে দিতে পারব। এসময় তিনি
এসময় তিনি ফকিরাকান্দা আল্পনা প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থার উদ্যোগে ভারসাম্যহীন প্রতিবন্ধী ওসমাজের অসহায় শারিরীক ভারসাম্যহীনদের পরিবারকে স্বাস্থ্যসেবাসহ বস্ত্র দিয়ে সহযোগিতা করায় সংস্থাটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-

রমজানে দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণে মসিকের মতবিনিময় সভা
আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজান ও ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় রাখার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫মার্চ) বেলা ০৩ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। সভায় দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন।
সভায় চাল, ডাল, ছোলা, চিনি, পেঁয়াজ, খেজুর, মাংস সহ বিভিন্ন পণ্যের মূল্য পরিস্থিতি, সরবরাহ ও মজুদ বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া, যানজট নিয়ন্ত্রণে দিনের বেলা শহরে পণ্যাবাহী ট্রাক ঢোকা বন্ধ করা, নির্ধারিত তারিখে নির্ধারিত রঙের অটোবাইক চলাচল নিশ্চিত করা সহ ইতোপূর্বে যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আরও কঠোর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সভাপতি মসিক প্রধান নির্বাহী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত মূল্য রাখা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি ইফতারিতে রং না মিশানো, ফুটপাতে ইফতারি বিক্রি না করার জন্য অনুরোধ জানান এবং ইফতার, সেহেরী এবং তারাবির নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অনুরোধ করেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা পণ্য সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত ও যানজটকে সহনীয় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ রফিকুল হাসান, বিপিডিবির সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ সাহা, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ সদর সার্কেলের পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের সহ ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি,ময়মনসিংহ জেলা অটোবাইক চালক শ্রমিক ইউনিয়ন, ময়মনসিংহ মহানগর অটো বাইক শ্রমিক লীগ, ময়মনসিংহ মিষ্টি ও বেকারী মালিক সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-

নড়াইলে অপারেশন থিয়েটার সিলগালা! ৬ প্রতিষ্ঠানকে জরিমানা এক লক্ষ ৪৩ হাজার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে একটি বেসরকারি সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও ৫টি প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা ও একটি ওষুধ ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে কালিয়া উপজেলার সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে রুমের পরিবেশ না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১৫ হাজার টাকা, একই কারণে আসমা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার, বিশ্বাস ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, মুক্তিযোদ্ধা ক্লিনিককে ৩ হাজার, জনসেবা প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসির লাইসেন্স না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের অবৈধ ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার, প্যাথলজিসহ স্বাস্থ্য বিভাগের সকল অনিয়ম দূর করতে যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।
-

পাইকগাছায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।
খুলনার পাইকগাছায় সরকারি খাস জমি দখল বন্ধে কঠোর অবস্থানে আছেন উপজেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় পাইকগাছার দেলুটী ইউনিয়নে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
অভিযানে নদীর চরভরাটি সরকারি জমিতে স্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জমি দখলের সময় ৪ জনকে হাতেনাতে আটক করেন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেলুটীর জিরবুনিয়া গ্রামের রঞ্জন কুমার মণ্ডলের ছেলে ইলাবন্ত মন্ডল (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নড়াইলের কালিয়া উপজেলার খানজাহান আলী শিকদারের ছেলে ইনামুল শিকদার (২২), মোরফুদুল সরদারের ছেলে মোঃ আরাফাত সরদার (২২) ও মোঃ হারুন শেখের ছেলে মোঃ মিজানুর শেখ (২৫) কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পিসি মোঃ রাহাজুল ইসলাম, আনসার সদস্য মিহির, কামরুল, প্রসেনজিৎ, পেশকার ইবরাহীম এবং প্রধান সহকারী মোঃ আব্দুল বারী।ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা। -

মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারী নির্যাতন ৫ জন আটক
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে অমানসিক নির্যাতন করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে নির্যাতনকারী ওই ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো-খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মুহিত তরফদার, তার ছেলে রাব্বি তরফদার, নুরুল আমিনের ছেলে তারিখ মনোয়ার, সানোয়ার হোসেনের ছেলে উসমান আলী ও নেপা গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাজমুল হোসেন। মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সোমবার বিকেলে ওই এলাকার কাপড় ব্যবসায়ী মহির উদ্দিনের দোকানের সামনে শুয়ে ছিলো ৪৫ বছর বয়সী এক নারী প্রতিবন্ধী। দুপুর ৩ টার দিকে মহির উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ওই নারীকে দোকানের সামনে থেকে চলে যেতে বলে। ওই নারী চলে না গেলে তাকে লাঠি দিয়ে গুতা দেয় রাব্বি হোসেন। সেসময় ওই নারী রাব্বীর দিকে ছুটে যায়। পরে দোকান খোলার পর মানসিক প্রতিবন্ধী ওই নারী দোকানে ঝোলানো তালা খুলে ফেলে। এতেই ক্ষিপ্ত মহির উদ্দিন, তার ছেলে রাব্বি, পাশের দোকানি নাজমুল ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। দোকানের সামনে ফেলে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় একটি ভিডিও স্থানীয় এক যুবক ধারণ করে। বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করা হয়। মানসিক প্রতিবন্ধীর নারীর পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়।আতিকুর রহমান
ঝিনাইদহ।