Blog

  • রংপুরে  ৫ দিনব্যাপী  জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন

    রংপুরে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক সিদ্দিক তুহিন

    গতকাল রংপুর শহীদ মিনারে ৫ মার্চ থেকে ৯ মার্চ ৫ দিনব্যাপী রংপুরে জাতীয় পিঠা উৎসব ২০২৪ এর উদ্বোধন।
    জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ এর সভাপতিত্বে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ২০২৪ এর উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের উপদেষ্টা সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া,অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।
    বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মাজেদুর রহমান ঝন্টু, এ্যাডভোকেট মাসুম হাসান, মঞ্জিল মুরাদ লাভলু, ডাক্তার মফিজুল ইসলাম মান্টু, আব্দুল মালেক,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুনীল সরকার, জয়িতা নাসরিন নাজ, স্বপন পাল,বিজয় প্রসাদ তপু,সাংবাদিক শাহ আলম, রফিকুল ইসলাম রইচ, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    রংপুর শহীদ মিনার চত্বরে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবে আলীবাবা থীম পার্ক পিঠা ঘর ,আলম পিঠা ঘর,শিখা চারুকলা একাডেমি, এম স কিচেন প্রাপ্য কিচেন, মিলি ফুড,রিপাত স কর্ণার,বৃষ্টি সুটকেস,রংপুর জয়িতা কল্যাণ সংস্থা,বাংলাী পিঠা ঘর,শারমিন স কিচেন, ঔজি রেস্টুরেন্ট, অন্বেষা, শাহ সুফি পিঠা ঘর,রংপুর পিঠা ঘর ৩০ টি স্টল সেজেছে নানা রকম পিঠার পসরা । উল্লেখ্য এ মেলায় বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শনী ও বিক্রির মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে ।
    উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন নুজহাত শারমিন শাখি,ও সফুরা খাতুন।

  • সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ মার্চ ২০২৪ সুনামগঞ্জ সরকারি কলেজে সকাল ১০টায় এই লিখিত পরীক্ষা শুরু হয় এবং সকাল সাড়ে ১১ঘটিকায় শেষ হয়। সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে গত ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় সফলভাবে সকল ধাপ উত্তীর্ণ পুরুষ প্রার্থী ৪৬৫ জন এবং নারী প্রার্থী ৩৮ জন আজ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
    এ সময় এই টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ উপস্থিত থেকে লিখিত পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া এই নিয়োগ বোর্ডের ৬ জন সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।##

  • উজিরপুরে ভাঙ্গা ব্রিজের সংস্কার সংক্রান্ত প্রতিবেদন দিতে ব্যর্থ  প্রকৌশলী নিজের ব্যর্থতা ঢাকতে উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচার

    উজিরপুরে ভাঙ্গা ব্রিজের সংস্কার সংক্রান্ত প্রতিবেদন দিতে ব্যর্থ প্রকৌশলী নিজের ব্যর্থতা ঢাকতে উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচার

    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল-ধামুরা সড়ক ভায়া সরকারি মৎস্য হ্যাচারি গুরুত্বপূর্ণ একটি ব্রিজের সংস্কারের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্ধ দেয় উজিরপুর উপজেলা পরিষদ। তিন মাসে কাজের কোন অগ্রগতি না হওয়ায় উপ প্রকৌশলী সাইফুর রহমানের কাছে সংস্কার সংক্রান্ত তথ্য জানতে চান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ শিকদার বাচ্চু। কাজ শুরু করতে না পারার ব্যবর্থতা ঢাকতে উপ প্রকৌশলী সাইফুর রহমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ শিকদার বাচ্চু মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
    জানা গেছে, বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল-ধামুরা সড়ক ভায়া সরকারি মৎস্য হ্যাচারি গুরুত্বপূর্ণ একটি ব্রিজের সংস্কারের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্ধ দেয় উজিরপুর উপজেলা পরিষদ। তিন মাস অতিবাহিত হলেও কাজের কোন অগ্রগতি না হওয়ায় এবং প্রাককলন তৈরী না করার কারন উপ প্রকৌশলী সাইফুর রহমানের কাছে ৫ মার্চ জানতে চান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ শিকদার বাচ্চু। এছাড়াও এল,জি,ইডির বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও বিল সংক্রান্ত কৃত্রিম জটিলতার বিষয়ে উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর কাছে কারণ জানতে চান এবং সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমানের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে নিজের ব্যর্থতা ও দোষ ঢাকতে উপ প্রকৌশলী মোঃ সাইফুর রহমান উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা রটনা ও অপপ্রচার করে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
    এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমানকে জনবহুল ভাংগা ব্রিজটিকে জনগণের ব্যবহারের জন্য সাময়িকভাবে সংস্কারের জন্য নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু সহকারী প্রকৌশলী সংস্কারের ইস্টিমেট করতে পারেননি। এতে চেয়ারম্যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ঘটনাকে পুঁজি করে তৃতীয় কোন পক্ষ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ঘটিয়ে পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করছে । সহকারী প্রকৌশলী সাইফুর রহমান জানান, উজিরপুর উপজেলার ৭ নং ধামরাইল ইউনিয়নের মৎস্য হ্যাচারি হয়ে ধামুরা সড়কের ব্রিজ পরিদর্শন করে দেখেছি, এটার অবস্থা এত জরাজীর্ণ যে সংস্কার করা সম্ভব নয়। তাই আমি কোন স্টিমিট করিনি। এতে চেয়ারম্যান আমাকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন শুধুমাত্র। চেয়ারম্যান মহোদয়ের সাথে ফাইলপত্র স্বাক্ষর সহ কাজের মান নিয়ে কোন কথা হয়নি। কিন্তু একটি পক্ষ আমার অনুমতি ছাড়া ও আমার মতামত ছাড়া চেয়ারম্যান আমার সাথে খারাপ ব্যবহার করেছেন বলে রটিয়ে বেড়াচ্ছেন

  • বেতাগীতে নারী দিবসে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে  অনন্য অবদান রাখায় ১২৫ জন নারীকে সম্মাননা প্রধান

    বেতাগীতে নারী দিবসে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে অনন্য অবদান রাখায় ১২৫ জন নারীকে সম্মাননা প্রধান

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরিশাল বিভাগে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ২০১৭ সাল থেকে ‘ভাসা’ প্রকল্প বাস্তবায়ন করছে সিআইপিআরবি। আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে যুক্ত রয়েছে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (RNLI), যুক্তরাজ্য, আইল অফ ম্যান গভর্মেন্ট ও প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন। এ প্রকল্পের অন্যতম কার্যক্রম ‘আঁচল- শিশুযত্ন কেন্দ্র’ যা ১-৫ বছর বয়সী শিশুদের নিরাপদ রাখতে ও তাদের প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই কার্যক্রম পরিচালনায় মূখ্য ভুমিকা পালন করে আসছেন শিশুদের অতি প্রিয় ‘আঁচল মা’। নিজের সন্তানের মত করেই পরম মমতা ও যত্নের পাশাপাশি পেশাগত দক্ষতার সাথে আচঁল শিশুদের দেখাশোনা করছেন ‘আঁচল মা’ নামের শিশু যত্নকারীগণ । তাদের অনন্য অবদানকে শ্রদ্ধা ও স্বীকৃতি জানাতে সম্মাননাপত্র প্রদান করে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করেছে সিআইপিআরবি।

    ৬ মার্চ, ২০২৪ এ বেতাগী উপজেলা প্রকল্প কার্যালয়ে ‘আঁচল মায়েদের সম্মাননাপত্র প্রদান’ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আঁচল মায়েদের সম্মাননাপত্র প্রদান করেন। এ ছাড়াও সিআইপিআরবি এর এরিয়া কো-অর্ডিনেটর জনাব রজত সেন সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ আমি আঁচল এর সাইনবোর্ড দেখলেই সেখানে গিয়ে আঁচল এর খোঁজখবর নেবার চেষ্টা করি। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে তাদের মেধার বিকাশে প্রশিক্ষিত আঁচল মা রা যে ভুমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয় ”। আঁচল কার্যক্রম কে একটি সেবামূলক কাজ হিসেবে উল্লেখ করে তিনি আঁচল মা দের কে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই কাজটি করতে বলেন।

    আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ এর প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- ইতোমধ্যেই ভাসা প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়িত হয়ে আসছে। বর্তমানে এ প্রকল্পের অধীনে পরিচালিত ৫০০ আঁচল কেন্দ্রে কমিউনিটি পর্যায়ের প্রায় ১০০০ নারী কর্মরত আছেন যাদের অধিকাংশেরই রয়েছে সংগ্রামী জীবনের গল্প। আঁচল পরিচালনা থেকে প্রাপ্ত সম্মানীর অর্থ তাদের অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক জীবনের ভীত মজবুত করতে সহায়ক হয়েছে। গ্রামে সকলের কাছে তারা আজ প্রিয় মুখ, নির্ভরতার প্রতীক।

  • সমৃদ্ধ ও আধুনিক নগরী গড়তে ‘টেবিল ঘড়ি’ প্রতিকে টিটুর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন শিবলু

    সমৃদ্ধ ও আধুনিক নগরী গড়তে ‘টেবিল ঘড়ি’ প্রতিকে টিটুর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন শিবলু

    ময়মনসিংহ প্রতিবেদক:

    আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতিকের প্রার্থী সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দিন-রাত নগরীর ২৯নং ওয়ার্ডের সর্বত্র ও সর্বজনের সাথে বিভিন্ন মতবিনিময় সভা ও গণসংযোগ এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক শিবলু মাহমুদ এর নেতৃত্ব ওয়ার্ডের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

    এসময় বিভিন্ন পাড়া মহল্লায় মতবিনিময়কালে শিবলু মাহমুদ বলেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু ভাই নগরবাসীর সেবারমান নিশ্চিতে পরামর্শকের মতামতের ভিত্তিতে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কাজ করেছেন। নগরীর যানজট নিরসনে রাস্তাগুলো প্রসস্ত করা, গুরুত্বপূর্ন পয়েন্টের মোড়গুলো প্রসস্ত করা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে একটি টেকসই ব্যবস্থা গ্রহণ করা, স্বাস্থ্যসেবা সুনিশ্চিতের জন্য ব্যবস্থা করা, নলকূপ স্থাপন ও সুপেয় পানির ব্যবস্থা সহ শিশু বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা এবং বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান, কবর স্থান ও শ্মশাণ ঘাটের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

    তিনি বলেন- টিটু ভাই দায়িত্ব নেয়ার পুর্বে নগরের অধিকাংশ রাস্তাই ছিল জরাজির্ন, কোন ড্রেনেজ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। অল্প বৃষ্টিতেই পানি জমে থাকত প্রধান প্রধান সড়কে। কোন বাতির ব্যবস্থা ছিল না এবং ধর্মীয় প্রতিষ্ঠান, কবর স্থান গুলোর অবস্থাও তেমন ভালো ছিল না। এই আবস্থা থেকে বর্তমানে তার দক্ষ নেতৃত্বে আজকে অনেক প্রতিবন্ধকতা পার করে অনেক কাজ বাস্তবায়ন করে সিটি এলাকাকে দৃশ্যমান হিসাবে গড়ে তুলেছেন। আপনাদের দোয়া আর্শিবাদে আগামীতে নির্বাচিত হলে নগর বাসীর জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। তাই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৯মার্চ ইকরামুল হক টিটু কে ঘড়ি মার্কায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

    গণসংযোগে তার সাথে মুনসুর মাহমুদ,আব্দুল গফুর,ইমরান হাসান,রাসেল মিয়া,নওশাদ হোসেন নিরব,মোহাম্মদ শাহিন মিয়া,মুন্না খান প্রমুখ নেতৃবৃন্দগণ দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন।

  • কাউন্সিলর প্রার্থী বিল্লালের কাটা চামচের মিছিলে জনতার ঢল

    কাউন্সিলর প্রার্থী বিল্লালের কাটা চামচের মিছিলে জনতার ঢল

    ষ্টাফ রিপোর্টারঃ
    প্রচারণার শেষের দিকে জমে উঠেছে ময়মনসিংহ সিটি করপোরেশন এর নির্বাচন। সিটি করপোরেশন এলাকার ২নং ওয়ার্ডেও একই চিত্র। শেষ পর্যায়ের প্রচার প্রচারণায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ তৈরী হয়েছে। বুধবার বিকালে নগরীর কালিঝুলি স্টেডিয়াম গেইট এলাকায় সরে জমিনে গেলে দেখা যায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন বিল্লাল এর কাটা চামচ প্রতীকের পথসভা ও মিছিলে হাজারো জনতার সমাগম হয়েছে।

    বুধবার বিকেল ৪টায় নির্বাচনী পথসভা ও মিছিলে ২ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে ওয়ার্ডের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

    সভায় তারা বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আমরা চাই নির্বাচন সুষ্ঠু হউক, আর সুষ্ঠু নির্বাচন হলে কাটা চামচ প্রতীক নিয়ে বিল্লাল বিপুল ভোটে নির্বাচিত হবেন।

    কাউন্সিলর প্রার্থী সাব্বির হোসেন বিল্লাল তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ” জনগণ আমার সাথে আছে। সুষ্টু নির্বাচন হলে অবশ্যই বিজয়ী হবো। আমার পক্ষে জনতার ঢল দেকে অনেকের ঘুম হারাম হয়েছে। তিনি আরো বলেন- আপনারা সকলে আগামী ৯নার্চ সিটি করপোরেশন নির্বাচনে কাটা চামচ প্রতীকে ভোট দিলে উন্নত সমৃদ্ধ ২নং ওয়ার্ড গড়বো । ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড উন্নয়নের মহাসড়কে কিন্তু সেই তুলনায় আমাদের এই ওয়ার্ড অনেকটাই পিছিয়ে, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নেতৃত্ব তৈরি করছেন বর্তমান সরকার । আমাদের ২নং ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দের অনৈক্য পরিলক্ষিত হচ্ছে, এই সমস্যার জন্য যে কোন নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আসন্ন নির্বাচনে আমি আপনাদের ভোট ও দোয়া চাই, যদি আমাকে যোগ্য মনে করেন তা হলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডের উন্নয়নে ও আপনাদের সেবায় সর্বদায় পাশে থাকবো কথা দিলাম।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল

    গাইবান্ধার সুন্দরগঞ্জে আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল

    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সহ-সভাপতি সাজেদুল ইসলামকে লাঞ্চিতের প্রতিবাদে উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    এতে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এরশাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশেকুজ্জামান তুহিনসহ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    উল্লেখ্য- ২৭/০২/২০২৪ ইং রাতে স্থানীয় কিছু দূর্বৃত্ত দ্বারা ওই আ”লীগ নেতা লাঞ্ছিত হন। এ ঘটনায় লাঞ্ছিতের শিকার আ”লীগ নেতা সাজেদুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (৬ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    “বঙ্গবন্ধুর সোনার দেশ”স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ”আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে।
    উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী প্রমুখ। সে সময় বক্তারা বলেন যে,পাট আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আর এই পাটের প্রধান শত্রু পলিথিন।চারিদিকে পলিথিনের অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশ হুমকি স্বরূপ।বিভিন্ন উদ্যোগ নিয়ে পলিথিনের ব্যবহার বাদ দিয়ে পাটজাতদ্রব্যের ব্যবহার করতে হবে। পাট বাংলাদেশের সোনালী ফসল।পাট ফসলের আবাদ বৃদ্ধিতে যাবতীয় আলোচনা এবং পাট শিল্পের বৃদ্ধিতে সহায়ক পদ্ধতি ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হবে।তা না করতে পারলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বেশি হতে থাকবে।অন্যদিকে চাষীরা পাট চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।প্রতিকুল আবহাওয়া,আঁশ ছড়ানোর জন্য জলাবদ্ধতার অভাব,উৎপাদনের তুলনায় বিক্রয়লাভ কম হওয়া সহ নানান সমস্যার সমাধান করার জন্য আলোচনা করেন।
    অন্যান্যের মধ্যে এ সভায় উপস্থিত ছিলেন,বিসিক শিল্প নগরীর উপ ব্যবস্থাপক নুরেল হক, ট্রেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সুপারিনটেনডেন্ট শাহরিয়ার রায়হান,জুনিয়র ইন্সট্রাক্টর (কারিগরি) আলীমুজ্জামান,সুপ্রিয় জুট মিলের এজিএম মেহেদী হাসান,বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাসহ পাট চাষী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা কর্তৃক ডিএসবি, নীলফামারী অফিস বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত

    বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা কর্তৃক ডিএসবি, নীলফামারী অফিস বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বুধবার ৬ মার্চ/২০২৪ ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা ডিএসবি, নীলফামারী অফিস বার্ষিক পরিদর্শন করেন।
    এসময় মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় ডিএসবি নীলফামারীর নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। অতঃপর ডিএসবিতে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
    এসময় উপস্থিত ছিলেন গোলাম সবুর, পিপিএম-সেবা পুলিশ সুপার নীলফামারী আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; আঃ রাজ্জাক, ডিআইও-(০১) ডিএসবি, নীলফামারী; জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগন ও ডিএসবি নীলফামারীতে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁও’র ২৫ টি অবৈধ ক্লে ব্রিকসে্ মামলা

    ঠাকুরগাঁও’র ২৫ টি অবৈধ ক্লে ব্রিকসে্ মামলা

    প্রেস বিজ্ঞপ্তি
    বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালত, ঠাকুরগাঁও এ ৫টি উপজেলার ২৫ টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    আজ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর আদালতে ঠাকুরগাঁও জেলার ২৫টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-
    এস বি এস ব্রিকস্ ফিল্ড (ঝইঝ), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এস বি ব্রিকস্ ফিল্ড (ঝ*ই), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    ডি আর ব্রিকস্ (গউজ), গুয়াগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এম এ আর ব্রিকস্ (গঅজ), নোহালী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এস বি এস ব্রিকস্ ফিল্ড-১ (ঝইঝ), গোদাগাড়ী,সিন্দুরনা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এম এন এস ব্রিকস্ (গঘঝ), দস্তমপুর,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    জে আর ব্রিকস্ ফিল্ড (ঔ*জ), সিন্দুরনা,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এস বি ব্রিকস্ ফিল্ড (ঝ*ই), নানুহার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    বি এস বি ব্রিকস্ (ই.ঝ.ই),দৌলতপুর,গোয়ালপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    আর বি ব্রিকস্ (জইই), রাজোর কাতিহার হাট, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    লিপা ব্রিকস্ -১ (খওচঅ), আরাজি গোপিনাথপুর,বাংলাগড়, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    এস এ বি ব্রিকস্ (ঝঅই), সখের টাউন বাজার, রানীশংকৈল,ঠাকুরগাঁও
    এম এ বি ব্রিকস্ (গঅই), সখের টাউন বাজার, প্রয়াগপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    সোনালী ব্রিকস্ (ঝঝঊ), ঘনশ্যামপুর, পূর্বকালুগাঁও, মীমডাঙ্গী, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    এস এস ই ব্রিকস্ (ঝঝঊ), দুর্লভপুর, নেকমরদ, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    আয়মান ব্রিকস্ (গগঅ), বিরাশি, মমরেজপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    মাহি ব্রিকস্ (গগই), আমজুয়ান, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    এম এইচ ব্রিকস্ (গঐই), সন্ধ্যারই, রানীশংকৈল,ঠাকুরগাঁও
    জোহানা ব্রিকস্ (জোহানা), নেংটিহারা, ঝোলঝোলি, ভানোর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
    জনতা ব্রিকস্ ফিল্ড (ঔঐই),মহিষমারী, বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও
    সোনালী ব্রিকস ফিল্ড (ঝ*ই), ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও
    শুভ ব্রিকস ফিল্ড (ঝই), ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও
    এস এম ব্রিকস্ (ঝগই), ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
    একতা ব্রিকস্ ফিল্ড-২ (একতা), আরাজী, মোলানী, ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
    কে এস ব্রিকস্ (কঝই), আরাজী, মোলানী,ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
    উক্ত প্রতিষ্ঠানসমূহে অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান। অভিযানে সহায়তা প্রদান করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।
    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।