Blog

  • শিশু ধর্ষণ মামলায় এমপি’র যাবজ্জীবন

    শিশু ধর্ষণ মামলায় এমপি’র যাবজ্জীবন

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যা শিশুকে ধ*র্ষ*ণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত তরিকুল ইসলাম ওরফে এমপি শৈলকুপার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে। গ্রামের মাুনষের কাছে তিনি এমপি নামেই বেশি পরিচিত। ধর্ষন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রয়ারি শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের ৫ বছরের এক কণ্যা শিশুকে ধ*র্ষ*ণ করে পার্শবর্তী ক্ষুদ্ররয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি। নির্যাতিতা পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী তরিকুল এমপিকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • দীর্ঘ এক যুগ পর পাইকগাছার কপিলমুনিতে ৪শ বছরের ঐতিহ্যবাহী মহা বারুনীমেলার আয়োজনে চলছে জোর প্রস্তুতি

    দীর্ঘ এক যুগ পর পাইকগাছার কপিলমুনিতে ৪শ বছরের ঐতিহ্যবাহী মহা বারুনীমেলার আয়োজনে চলছে জোর প্রস্তুতি

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা )।।

    সুন্দরবন উপকূলীয় পাইকগাছার কপোতাক্ষ নদের তীরের ঐতিহ্যবাহী মহা বারুনী মেলা আয়োজনে দীর্ঘ দিন পর এলাকাবাসী একত্রিত হয়েছে কপিলমুনিতে। ৪শ বছরের ঐতিহ্য কপিলমুনির এই ঐতিহ্যবাহী বারুনী মেলা ফিরিয়ে আনতে কয়রা পাইকগাছার সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লের নির্দেশনায় পুনরায় প্রাণ ফিরে পেতে চলছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কপিলমুনির বারুনী মেলা। ইতোমধ্যে দফায় দফায় আলোচনায় প্রাণ ফিরেছে আয়োজকদের মধ্যে।

    বরাবরের ন্যায় কপিলেশ্বরী কালী মন্দিরের সভাপতি চম্পক কুমার পালকে সভাপতি, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার কে সাধারণ সম্পাদক ,সাধন চন্দ্র ভদ্র কে কোষাধ্যক্ষ ও মাহমুদ আসলামকে মেলা কমিটির পরিচালক করে করে ১৫১ সদস্য বিশিষ্ট বারুনী মেলা উদযাপন কমিটি গঠিত হয়েছে। চলছে পৃথক আরো অন্তত ১১টি উপ-কমিটি গঠনের কাজ। সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু ঠিক-ঠাক থাকলে পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকে মেলার আয়োজনে পূর্ণ প্রস্তুতি নিয়েছে আয়োজক গোষ্ঠী।

    এদিকে দীর্ঘ প্রায় ১ যুগ পর কপিলমুনির ঐতিহ্যবাহী মহা বারুনী মেলা উদযাপনের খবরে চলছে সাজ সাজ রব। আয়োজক সহ সর্বসাধারণের মধ্যে চলছে উৎসবের আমেজ। ইতোমধ্যে মেলার সারথী হতে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ শুরু করেছে বিভিন্ন সার্কাস, যাত্রাগাণ, যাদু প্রদর্শনী, পুতুল নাচসহ চিত্ত বিনোদনের নানা সাংস্কৃতিক গোষ্ঠী।

    মেলা আয়োজক গোষ্ঠীর সভাপতি ও কপিলেশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি চম্পক কুমার পাল জানান, কপিলমুনি মহা বারুনী স্নানের ইতিহাস সুদীর্ঘ ও পৌরানিক কাহিনী নির্ভর। মেলার ইতিহাস উদ্বৃতি দিয়ে তিনি জানান, দ্বাপর যুগে প্রায় ৫ হাজার বছর আগে পুন্ড্র নগরের অধিপতি বসুদেবের ছেলে বাসুদেবের বৈমাত্রেয় ভাই কপিলদেব কপোতাক্ষের কালীবাড়ী ঘাটের বটবৃক্ষমূলে দীর্ঘ তপধ্যানে মগ্ন থেকে সিদ্ধিলাভের সময় থেকে এখানে বারুনী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।

    তিনি বলেন, শ্রীকৃষ্ণ বাসুদেবের সাথে বসুদেবের ছেলে বাসুদেবের বসচা ও নিজেকে ঈশ্বর বলে দাবি অন্যদিকে বাসুদেবের শ্বশুর জরাসন্ধের পুন্ড্রনগরের দখল নিতে বসুদেবকে হটাতে ১০০ নৃপতিকে হত্যার সিদ্ধান্ত নেন। সে লক্ষ্যে হত্যা যজ্ঞ শুরু করলে কপিল তা প্রতিরোধে সিদ্ধিলাভের আশায় বিভিন্ন স্থানে তপধ্যান শুরু করেন। একপর্যায়ে কপিলমুনির কালীবাড়ী ঘাটে তপধ্যানে তিনি সিদ্ধলাভ করেন। সেই থেকে তার শ্মরনে প্রতি বছর চৈত্র মাসের মধূকৃষ্ণা ত্রয়োদশীতে কপোতাক্ষ স্নানের মাধ্যমে বারুনী স্নানোৎসব পালন করে অসছে।

    মতান্তরে কথিত আছে বরুণ জলের দেবতা, আর বারুনী তার স্ত্রী। তার স্মরণে সনাতনীরা মধূকৃষ্ণা ত্রয়োদশীতে বারুনী স্নান করে আসছে। তাদের বিশ্বাস, এই তিথিতে গঙ্গার জল এই স্থানে প্রবাহিত হয়। আর তখন এখানে স্নান করলে পূত ও পবিত্র হওয়া যায়। আর সেই থেকে সনাতন ধর্মাবলম্বীরা পূণ্য লাভের আশায় বারুনীস্নান করে আসছে।

    মেলার পরিচালক এম মাহমুদ আসলাম জানান, ২০১০ সালে সরকারের শিক্ষা মন্ত্রনালয় যেকোন ধরনের মেলা বা বানিজ্যিক আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করে। এরপর থেকে মেলা আয়োজনে শুরু হয় মাঠ শূণ্যতা। যদিও এরপর দু’একবার ভিন্ন এলাকায় মেলার আয়োজন হলেও পরবর্তীতে রাজনৈতিক সমন্বয়হীনতা, মতদ্বন্দ্বসহ নানাবিধ সংকটে মেলার কার্যক্রম বন্ধ রয়েছে। শুধুমাত্র বারুনী স্নানের মধ্যেই সীমাবদ্ধ থাকে ঐতিহ্যবাহী বারুনী মেলা।

    এভাবে প্রায় এক যুগেও মেলা অনুষ্ঠিত না হওয়ায় এক প্রকার অস্তিত্ব সংকটে পড়ে ঐতিহ্যবাহী বারুনী মেলা। কপোতাক্ষ খননে নব্যতা ফিরে আসায় শুরু হয় জোয়ার-ভাটা। সর্বপরি মেলার অনুকুল পরিবেশ ফিরে আসায় দীর্ঘ প্রতীক্ষার পর ফের নতুন করে শুরু হয়েছে বারুনী মেলার জোর প্রস্তুতি। সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের একদিন পর শুরু হতে যাচ্ছে ঐতি্েহ্যর কপিলমুনি মহাবারুনী মেলা।

    সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদে পর্বনপ্রিয় বাঙালির মাঝে বার বার ফিরে আসুক বারুনী মেলা, এমনটাই প্রত্যাশা জনপদের সর্বস্তরের সাধারণ মানুষের। পরিশেষে কপিলমুনি থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বারনী মেলা অনুষ্ঠানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কয়রা পাইকগাছার সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল ও খুলনা ডিসি এসপি মহোদয় সহ সকলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • বানারীপাড়ায় মৎস্য অধিদপ্তর ও এসডিএফ’র উদ্যোগে যুব উৎসব অনুষ্ঠিত

    বানারীপাড়ায় মৎস্য অধিদপ্তর ও এসডিএফ’র উদ্যোগে যুব উৎসব অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বুধবার ০৬ মার্চ বানারীপাড়া উপজেলা মৎস দপ্তর ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের(এসডিএফ) আয়োজনে যুব উৎসব অনুষ্ঠিত হয়।
    মৎস অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প-৩ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলিহুড ট্রান্সফরমেশন বিষয়ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা প্রতুল জোয়ারদার। প্রকল্প বিষয়ে বক্তৃতা করেন মৎস বিভাগের মোঃ মন্জুরুল ইসলাম। প্রধান অতিথি বরিশাল জেলা যুব কর্ম সংস্হান কর্মকর্তা মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি সাংবাদিক ও এনজিও সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, এসডিএফ উপজেলা ক্লাস্টার অফিসার মনিরা আক্তার, মৎস অফিসের জয়দেব, মৎসজীবী শাহ আলম, প্রশিক্ষণে অংশগ্রহণকারী লাবনী প্রমূখ।
    এসডিএফ বানারীপাড়ায় ইতিমধ্যে ২৩২ মৎসজীবীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ১৮৬ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছে। বানারীপাড়ায় মৎজীবিদের ৯ টি গ্রাম সমিতি রয়েছে। এ সমিতিকে মৎসজীবিদের স্বালম্বির জন্য ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। যারা প্রশিক্ষণ গ্রহণ করে তাদেরকে ৯ হাজার টাকা দেয়া হয় বলে এসডিএফ উপজেলা ক্লাস্টার অফিসার মনিরা আক্তার জানান।#

  • সভাপতি হাফিজ সম্পাদক রুবেল : গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

    সভাপতি হাফিজ সম্পাদক রুবেল : গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

    মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা উপজেলা প্রতিনিধি :
    পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রেসক্লাব নামে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটের সময় প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ’র ব্যক্তিগত অফিসে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সকল সদস্যদের নিয়ে উক্ত প্রেসক্লাব’র কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ মারুফুর রহমান (দৈনিক দক্ষিণ বঙ্গ) , গোলাম মাহমুদ স্বপন (এস টিভি) , ফাইজুর রহমান শুভ (দৈনিক বিশ্বমানচিত্র) , হাফিজুল ইসলাম শান্ত (দৈনিক প্রভাত প্রতিদিন) , সাধারণ সম্পাদক মোঃ মসিউল ইসলাম রুবেল (দৈনিক রূপবানী) , মো: জহিরুল ইসলাম টিপু মৃধা (দৈনিক দিন প্রতিদিন) , মো: হাবিব উল্লাহ (দৈনিক জনতা) , মো: মোস্তফা কামাল খাঁন (দৈনিক সকালের সময়) , মো: হেলাল উদ্দিন ( দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট) , সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন (দৈনিক মুক্ত খবর) , সহ সাংগঠনিক সম্পাদক মো: আবদুল মান্নান (দৈনিক বিশ্বমানচিত্র) , মো: সোহেল রানা (দৈনিক আলোচিত খবর) , মো: মাহবুব সিকদার (দৈনিক আমার সংগ্রাম) , কোষাধক্ষ্য মোঃ ফিরোজ মাহমুদ (দৈনিক দেশচিত্র) , দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম মিকু (দৈনিক সরেজমিন বার্তা) , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান জুয়েল (দৈনিক স্বাধীন বার্তা) মহিলা বিষয়ক সম্পাদীকা সাভিরা সুলতানা লিয়া (দৈনিক ভোরের কন্ঠ) তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুনতাসীর মামুন (দৈনিক আলোকিত সকাল) ক্রিয়া সম্পাদক আবু তালেব মোতাহার (দৈনিক মুক্তির লড়াই), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো রাকিব হোসেন (দৈনিক নাগরিক ভাবনা) , সাহিত্য সম্পাদক মো: কিনু খাঁন (বিজয়ের ডাক)। সদস্য মোঃ মনির হোসেন (আনন্দ টিভি) , মো: শহিদুল ইসলাম তালুকদার ( প্রতিদিন খবর) , গোলাম রাব্বি ( দেশ বুলেটিন)।
    এ সময় উপস্থিত বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

  • ট্যানারি মালিকরা নিজেরাই সিইটিপি করতে পারবেন-সালমান এফ রহমান

    ট্যানারি মালিকরা নিজেরাই সিইটিপি করতে পারবেন-সালমান এফ রহমান

    ট্যানারি মালিকরা চাইলে নিজেরাই সিইটিপি তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

    বুধবার(০৬ মার্চ ৩০২৪) ঢাকার সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

    এ সময় একে অপরকে দোষারোপ না করে ট্যানারি শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহবানও জানান তিনি।

    রপ্তানির স্বার্থে কোরবানি পর্যন্ত সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য পরিশোধন ব্যবস্থায় কিছুটা ছাড় দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান। তিনি জানান, ভালো সম্ভাবনা থাকা সত্বেও কাংখিত সফলতা আসছে না এ শিল্পে।

    সিইটিপির সমস্যার জন্য চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করে তিনি জানান, কাজে গাফিলতির জন্য ইতিমধ্যে তাদের বিল বকেয়া রাখা হয়েছে।

    সালমান এফ রহমান বলেন, ‘একটি বিনিয়োগ হয়ে গেছে, এই বিনিয়োগ তো ফেলে দেওয়া যায় না। এখন এটাকে আমরা কীভাবে রেট্রোফিটিং করে বা আরেকটা কনসালটেন্ট নিয়ে… এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। কিন্তু পরে সিদ্ধান্ত কোনোটাই হয়নি।’

    প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানান, এখন থেকে ট্যানারি মালিকরা চাইলে নিজেদের উদ্যোগে সিইটিপি তৈরি করতে পারবে। আগে এ কাজে বিসিকের নিষেধাজ্ঞা ছিলো বলেও জানান তিনি।

  • মুরাদনগরের কুলুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

    মুরাদনগরের কুলুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    ৬ই মার্চ ২০২৪ইং রোজ বুধবার মুরাদনগর উপজেলার কুলুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়। বিদ্যালয়ের সভাপতি মো: দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাজী জাকির হোসেন (সাবেক ভিপি)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: কামাল হোসেন(সহকারী উপজেলা শিক্ষা অফিসার),
    ভোরের চেতনার সহযোগী সম্পাদিকা পাপিয়া সরকার দাতা সদস্যদের অন্যতম,

    আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক
    সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর নির্দেশনায় এবারের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ- উদ্দীপনার সঙ্গে উদযাপন করে।ণ

    উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।

  • জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যােগে গুনীজন ও রত্নগর্ভাকে সংবর্ধনা

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যােগে গুনীজন ও রত্নগর্ভাকে সংবর্ধনা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    এসিয়া মহাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, আর এই সংগঠনের কুমিল্লা জেলা শাখার আয়োজনে গতকাল রাত আটটায় কুমিল্লা নগরীর কান্দিড়পাড় গোল্ডেন স্পুনে সম্মেলন কক্ষে কুমিল্লার রত্ন গর্ভা,বীর মুক্তি যোদ্ধা,পুলিশ কর্মকর্তা, মানবাধিকার কর্মী, রোটারিয়ান, ক্রীড়াবিদ,সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, সহ ডজন গুনীজনকে নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন মিয়ার পরিচালনা জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ইনচার্জ ফিরোজ হোসেন,বিশেষ অতিথি ছিলেন ফাড়ি ইনচার্জ দীনেশচন্দ্র দাসগুপ্ত, ব্যাংকার পিন্সিপাল অফিসার নাসরিন সুলতানা সোমা, সাংবাদিক ওমরফারুকী তাপস,রোটারিয়ান আহমেদ ইমন, বিশিষ্ট চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহীদুল ইসলাম, ক্রীড়াবিদ মাহবুবুল আলম চপল,

    মানবাধিকার কর্মী ও নারীনেত্রী মিনেস কাজী তাহমিনা আখন্দ মিনা,রত্নগর্ভা মনোয়ারা বেগম রুবি,সাংবাদিক নেকবর হোসেন,
    এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক জাহিদ হাসান জয়নাল, জয়দুল হোসেন, সাংবাদিক নারায়ণ চন্দ্র কুন্ডু, সাংবাদিক অধ্যাপক ইকবাল হোসেন, সাংগঠনিক কামরুজ্জামান, এনসি জুয়েল, সাংবাদিক রিমা,মিম,সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মহানগর সভাপতি সাংবাদিক মাইনুল হক।সবশেষে মনোরম পরিবেশে ডিনার করা হয়।

  • ইপিজেড থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপের দায়ে ৮ নারী -পুরুষ আটক

    ইপিজেড থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপের দায়ে ৮ নারী -পুরুষ আটক

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানাধীন এলাকার বিভিন্ন হোটেল থেকে অসামাজিক
    কাজে লিপ্ত থাকার দায়ে ০৪ (চার) জন পুরুষ ও ০৪(চার) জন নারী সহ মোট ০৮(আট) জনকে আটক করেছে পুলিশ।

    বাদী এসআই মোঃ সাজ্জাদ হোসাইন সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় স্পেশাল ৫১ (নৈশ) ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স এর সহায়তায় ইপিজেড থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গত ০৫/০৩/২০২৪ খ্রিঃ তারিখ ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১। হাফছা আক্তার (২০), ০২। টিপু আক্তার (১৯), ০৩। হ্যাপী আক্তার সুমি (২২), ০৪। সীমা আক্তার (২১), ৫। শফিকুল ইসলাম (২৮), ৬। মোঃ হাফিজুর রহমান (৩৫), ০৭। মোঃ রাব্বি (২৪), ০৮। মোঃ রাসেল মিয়া (২০) এদের সকলকে অসামাজিক কাজে লিপ্ত থাকাকালীন সময়ে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা আবাসিক হোটেল কক্ষে অসামাজিক কাজে লিপ্ত থাকার কথা স্বীকার করেন।

    ইপিজেড থানার ওসি মোঃ হোসাইন সাংবাদিকদের বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী-পুরুষসহ মোট – ০৮ জনকে আটক করা হয়।
    এই সংক্রান্তে ইপিজেড থানার নন এফআইআর প্রসিকিউশন নং-২০, তারিখ-০৫/০৩/২০২৪ খ্রিঃ, ধারা-৭৬ চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ধারা-১০৩ চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ প্রতিবেদন দাখিল করা হয়। আসামীদের যাথাযথ নিয়মে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতের সোর্পদ করা সহ আটককৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৈশোর মেলা ও স্বাস্থ্য অন্যান্য সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৈশোর মেলা ও স্বাস্থ্য অন্যান্য সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীত।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬ ই মার্চ ২০২৪ সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে ইএসডিও আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায়
    মাদক কে না বলি-সুন্দর জীবন গড়ি,নিরাপদ খাদ্যে ভরবে দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইএসডিও’র কৈশোর কর্মসূচীর,কৈশোর মেলা ও স্বাস্থ্য অন্যান্য সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় বক্তব্য বিভিন্ন স্টলঘুরে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃরমিজ আলম,পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ,ইএসডিও,র উন্নয়ন কর্মী মোঃ মর্তুজা আলম বিভিন্ন কৈশোর প্রমুখ।তবে জানা যায় পীরগঞ্জ উপজেলায় মোট ১৯৮টি কিশোরী রয়েছে তবে কিশোরীর সংখ্যা কম উপস্থিত ছিলন।

    উক্ত কৈশোর মেলায় ও আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীত,পীরগঞ্জ রিপোর্টাস প্রেসক্লাবের সভাপতি এএইচ লিটন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহ  সিটি নির্বাচনকে ঘিরে পুলিশের অভিযান

    ময়মনসিংহ সিটি নির্বাচনকে ঘিরে পুলিশের অভিযান

    ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে এ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ৯মার্চ ভোট গ্রহণের দিন পর্যন্ত। ভোট গ্রহনের পরও সহিংসতা ঠেকাতে অভিযান চলবে।

    কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে এই সাড়াশি মহড়া চলছে

    সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করার পরপরই প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণায় নেমে পড়েন। সকল প্রার্থী তাদের নির্বাচনি প্রচারণা ও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার নির্দেশে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে-সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক দাঙ্গাহাঙ্গামা প্রতিরোধের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য গভীর রাত পর্যন্ত নগরজুরে বিভিন্ন আলি গলিতে মটর সাইকেল যোগে মহড়া দিচ্ছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাসুম আহাম্মদ বিপিএম পিপিএম সেবা নির্দেশক্রমে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন উপহার দিতে পুলিশ সর্বদাই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

    তিনি জানান আগামী ৯ ফেব্রুয়ারী ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আমরা ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার দিকনির্দেশনায় নিরলস কাজ করছি। তিনি আরো জানান যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি।

    অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান-
    কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর ৩৩ টি ওয়ার্ড আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর পরিশ্রম করে চলেছে। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। প্রয়োজনে আরো নিরাপত্তা জোরদার করা হবে।

    ওসি আরে বলেন, ‘মসিক নির্বাচন উপলক্ষে নিয়মিত সকাল থেকে নগরী এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পলাতক আসামি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হবে। তিনি আরও জানান-সন্ত্রাসী-অস্ত্রধারীদের কারণে নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, এজন্য এই অভিযান। বিশেষ অভিযানের পাশাপাশি নগরীর বিভিন্ন প্রবেশদ্বারে বসানো হয়েছে চেকপোস্ট।

    এদিকে আগামী ৯মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। ভোটের মাঠে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। হিজড়া ভোটার রয়েছে ৯ জন।