Blog

  • রাজশাহীর চারঘাটে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    রাজশাহীর চারঘাটে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের মত রাজশাহীর চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

    দিবসের কর্মসূচি মোতাবেক উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে “স্বাধীনতা জীয়নকাঠি শীর্ষক” আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

    এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, চারঘাট মডেল থানার (ওসি) এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, চারঘাট এম এ হাদী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ সাহাজ উদ্দিন, সরদহ সরকারি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু সহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

    সবশেষে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • তারাগঞ্জ বিজয় হত্যা মামলার আসামী পারুল রাণী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

    তারাগঞ্জ বিজয় হত্যা মামলার আসামী পারুল রাণী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জে আলোচিত বিজয় বাসফর (২০) হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামী টিকটকার পারুল রাণী (২৭) আটক হয়েছে । চুয়াডাঙ্গার বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ । পারুল রাণী বিজয় হত্যার প্রধান আসামী মানিক বাসফরের (৩০) স্ত্রী ও বিশ্বনাথ বাসফরের মেয়ে।

    পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৩ তারিখ রাত ১১.১৫ মিনিটে তারাগঞ্জ বাজার হরিজন কলোনীর বাসিন্দা জগদীশ বাসফরের ছেলে মানিক বাসফর (৩০) তারই আপন চাচাত ভাই বিজয়ের গলায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা বিজয়কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরের দিন রবিবার (২২ অক্টোবর) বিজয়ের বাবা মালুয়া রাম বাসফর তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পূর্ব শত্রুতার জের দেখিয়ে হত্যার ১ নং আসামি করা হয় মানিক বাসফরকে। হুকুমদাতা হিসেবে ২ নং আসামি করা হয় মানিকের স্ত্রী পারুল রাণীকে । মামলার পর থেকেই আসামীরা গা ঢাকা দেয় দেশের বিভিন্ন জায়গায় । র‌্যাব ১৩ গত ২৬ এপ্রিল সকাল ৮ টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওই দিন রাত সাড়ে ৮ টায় তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। তারাগঞ্জ থানা পুলিশ শুক্রবার ২৭ অক্টোবর দুপুর ১২ টায় ঘাতক মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে । কিন্তু হত্যা মামলার ২য় আসামী টিকটকার পারুল রাণী দীর্ঘ ৫ মাস থেকে নানা জায়গায় আত্মগোপনে ছিল । গতকাল ৬ মার্চ সন্ধ্যায় এস আই লতিফ ও সঙ্গীয় ফোর্স পলাতক টিকটকার পারুল রাণীকে তার বাবার বাসা থেকে আটক করে তারাগঞ্জ থানায় নিয়ে আসে ।

    বিজয়ের বাবা মালুয়া রাম বাসফর জানায়, আমার ছেলে বিজয়ের হত্যাকারী দুইজন আসামী গ্রেফতার হয়েছে । আমার ছেলে বিজয়কে মানিক ও তার বউ পারুল মিলে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে । আমার ভাই জগদীশ বাসফর মামলা তুলে নিতে আমাকে ২০ লক্ষ টাকা দিতে চাইলেও আমি প্রত্যাখ্যান করেছি । টাকা কি আমার সন্তানকে ফেরত দিতে পারবে ? আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই ।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লতিফ জানান, সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ও সোর্সিং করে পারুল রাণীকে আটক করতে সক্ষম হই । পারুল রাণীকে বৃহস্পতিবার (৭ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম জানান, আলোচিত বিজয় হত্যা মামলার সব আসামিকেই পুলিশ আটক করেছে । আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি । অপরাধী যেই হোক , সঠিক আইন প্রয়োগ করতে আমরা বদ্ধপরিকর ।

  • সুন্দরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উঠান বৈঠক

    সুন্দরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উঠান বৈঠক

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের শামচুল হকের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার সরোয়ার হোসেন, উপ-সহকারী ( উদ্ভিদ সংরক্ষণ) কৃষি অফিসার সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার হারুন অর রশিদ, মিজানুর রহমান, মুশফিকুর রহমান, কৃষক সাদেকুল ইসলাম, জেসমিন বেগম প্রমূখ। এসময় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে বিষ মুক্ত সুষম খাদ্য উৎপাদনে কৃষকদের ব্যাপক উৎসাহ দেয়া হয়। পরে কৃষকদের মাঝে ফলের গাছ ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

  • নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর হামলা

    নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর হামলা

    ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

    কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু জানান, ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভায় যোগদানের জন্য আমার ড্রাইভার মো. সহিদুল ইসলামকে নিয়ে অনুষ্ঠানে আসি। অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় মু: মনিরুজ্জামান মনির নামের একজন সন্ত্রাসী তার দলবল নিয়ে আমার ড্রাইভারের উপর হামলা করে। এসময় উপস্থিত লোকজন একজনকে ধরে পুলিশে সোপর্দ করে এবং মনির পালিয়ে যায়।

    এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, ঘটনা শুনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু

    সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালীর সেনবাগে জাহিদ ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    নিহত জাহিদ উপজেলার মোহাম্মদপুর ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিম্দা গিয়াস উদ্দিনের ছেলে এবং স্থানীয় সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছমির মুন্সিরহাট টু দিলদার সড়কের আজিজপুর বাদশা মিয়ার বাড়ির সামনে উক্ত দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার কাবিলপুর ইউপির আজিজপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এতে তার মাথা গিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।গনমাধ্যামকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বরিশাল কাশিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে কৃষি কর্মকর্তা সহ আহত ২

    বরিশাল কাশিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে কৃষি কর্মকর্তা সহ আহত ২

    নিজস্ব প্রতিবেদক ::

    বরিশাল বিমানবন্দর থানাধীন কাশিপুর এলাকায় জমি বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে কৃষি কর্মকর্তা সহ দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
    ৬ মার্চ সকাল ১১ টার দিকে ১ নং ওয়ার্ড কলস গ্রামে এ ঘটনা ঘটে।
    আহতরা হলো ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফের মেয়ে বাবুগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কর্মকর্তা সাদিয়া আফরিন, এবং সাদিয়ার বড় ভাইয়ের স্ত্রী মায়েদা খাতুন।
    বিমানবন্দর থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
    এদের মধ্যে গুরুতর মায়েদা খাতুন কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সাদিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
    আহত মায়েদা জানান, দীর্ঘদিন ধরে সাদিয়ার ক্রয়কৃত জমি নিয়ে তার চাচা আবুল হোসেন শরীফ ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
    সাদিয়ার জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় আবুল হোসেন ও তার সহযোগীরা।
    বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সব প্রশাসনকে জানানো হলেও তাতেও কোন সমাধান আসেনি।
    সাদিয়া নগরীর নতুন বাজার এলাকায় বসবাস করেন, এই সুযোগে প্রায় সময় শত্রুতা করে সাদিয়ার বাড়ির ফল-ফলাদি গাছ কেটে নিয়ে যায় আবুল হোসেন ও তাদের সহযোগী মনির, মামুন, ইসমাইল, নাজমা সহ কয়েকজন।
    ঘটনার দিন বুধবার সকাল ১১ টার দিকে ফল-ফলাদি গাছ কেটে নেওয়া কে কেন্দ্র করে সাদিয়ার সাথে আবুল হোসেন শরীফের দ্বন্দ্ব হয়।
    এরই জের ধরে একপর্যায়ে আবুল হোসেন শরীফ ও তাদের সহযোগী মনির, মামুন ইসমাইল, নাজমা, সহ কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় সাদিয়া আফরিন এর উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় সাদিয়ার বড় ভাই শরীফ মোহাম্মদ রেজাউল ইসলাম এর স্ত্রী মায়েদা খাতুন বাচাতে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়া কুপিয়ে তার ডান হাত সহ বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।

    এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

  • ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পটিয়ার আলোচিত ঝুলন হত্যা : গ্রেফতার দুই আসামী

    ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পটিয়ার আলোচিত ঝুলন হত্যা : গ্রেফতার দুই আসামী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রামের পটিয়ায় গরু চোরদের হাতে খুন হওয়া আলোচিত ঝুলন বৈদ্য হত্যার দীর্ঘ ৭ মাস। থানার দুয়ারে দুয়ারে ঘুরে মিলেনি আসামীদের কোন খদিস। অবশেষে ৭ মাস পর পটিয়া থানার একদল চৌকশ পুলিশের টিম ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে। সন্ধান পাই চোর চক্রের।

    বুধবার (৬ মার্চ) পটিয়া থানার পুলিশ ঝুলন হত্যার দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।

    গ্রেফতাররা হলেন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জুলফু মিয়ার পুত্র মোহাম্মদ সেলিম (৪৫) ও সন্দ্বীপ উপজেলার হারাখাল গ্রামের মো. বাবুলের পুত্র ওমর ফারুক (২৫)।

    অভিযানে নেতৃত্ব দেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় অফিসার ফোর্স এসআই শিমুল চন্দ্র দাস, এসআই আসাদুর রহমান, এএসআই ফয়েজ আহম্মদ, এএসআই অনুপ কুমার বিশ্বাস ও এএসআই মহি উদ্দিন।

    জানা যায়, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ০৮ নং দক্ষিণ হাবিলাসদ্বীপ ওয়ার্ড বাসিন্দা সহজ সরল যুবক ঝুলন বৈদ্য, পেশায় একজন সিএনজি চালক। প্রতিদিন এর মতো গত ১৩.০৯.২৩ রাতে সিএনজি চালিয়ে এসে খাওয়াদাওয়া সেরে নিজ বাড়ীতে ঘুমানোর জন্য শুয়ে ছিলো শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও দেখছিলেন নিজের রুমে(ঝুলনের ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের ভাষ্যমতে)। রাত আনুুমানিক ২ টায় দিকে ঘরের জানালা দিয়ে টর্চে আলো দেখে কৌতূহলী হয়ে দরজা খুলে বাহির হয় কে টর্চ মাড়লো দেখতে। বাহির হয়েই পড়েন বিপত্তিতে। সে মনে করছিলো প্রতিবেশী কেউ গরুর গোয়াল ঘরে গরুর পাহারা দিতে বেরিয়েছে। কিন্তু তার ধারনা ভুল ছিলো,- আসলে এসেছিলো ছয়জনের সংঘবদ্ধ গরু চোরের দল।
    এখন ঝুলন বৈদ্য (৪০) বেরিয়ে যাওয়াতে চোরের দলের ঘরের পাশের গোয়াল ঘরের গরু চুরি বাধাগ্রস্ত হওয়ার কারনে সংঘবদ্ধ ছয়জনের চোরের দল ঝুলন বৈদ্যকে এলোপাথাড়ি মারতে মারতে নিয়ে যায় তাদের বাড়ীর থেকে কিছুদূরে স্হানীয় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশের পূর্ব কোনায়। সেখানে তারা ঝুলন বৈদ্যকে ইচ্ছে মতো মারার পর যখন পাড়াপড়শি বেরিয়ে হৈহোল্লা শব্দ করছে তখন চোরেরা ঝুলন বৈদ্য কে ঐখানে ফেলে চলে যায়। পরে তার প্রতিবেশীও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্হার অবনতি দেখায় রাতেই তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে পাচঁদিন মূমূর্ষ অবস্হায় আইসিইউ’তে থাকার কয়েক ঘন্টা পর চিকিৎসক ঝুলন বৈদ্যকে মৃত ঘোষণা করেন।

    এবিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন জানান, ঝুলন বৈদ্য হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় তার পরিবার ভেঙ্গে পড়ে। এই ঘটনা ক্লুলেস হওয়ায় পটিয়া থানার বিশেষ আভিযানিক দল রহস্য উদঘাটন করে দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামীদের বুধবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে তারা ১৬৪ ধারায় জবানবন্দিতে ঝুলন হত্যায় জড়িত থাকার সত্যতা শিকার করেন।

    তিনি জানান, গ্রেফতারকৃতরা আন্ত জেলা গরু চোর চক্রের অন্যতম চোর। এই চোর চক্রের সাথে জেলার দুই হাজারেও বেশি চোর জড়িত আছে। তাদের গ্রেফতার করে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

    উল্লেখ্য, পটিয়া থানার ওসি জসিম উদ্দিন থানায় আসার পর থেকে গত দুই মাসে ১৮টি গরু, ১টি ছাগল, ৪টি অটোরিক্সা, আগ্নেয়াস্ত্র, চোলায় মদ ও ২১ জন গরু চোরকে গ্রেফতার করতে সক্ষম হন।

  • আশুলিয়ায় হোটেল কর্মচারী কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা-থানায় মামলা-আসামী গ্রেফতার

    আশুলিয়ায় হোটেল কর্মচারী কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা-থানায় মামলা-আসামী গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে ক্যাফে ষ্টার রেষ্টুরেন্ট এন্ড কাবাব দোকানের কর্মচারী কর্তৃক সাত বছরের এক শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, এই অভিযোগে একজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে, মামলা নং ১২। তারিখ: ০৬/০৩/২০২৪ইং, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩এর ৯ (৪) (খ)।
    বুধবার মামলার এজাহার ও ভিকটিমের বাবা বাদী সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৪ইং দুপুরে মাদ্রাসা থেকে তার বাবার মুদি দোকানে আসার পর খাবার শেষে দোকান থেকে তাদের ভাড়া বাসায় যাওয়ার সময় পরবর্তীতে বিকাল সাড়ে ৪টার দিকে একা বাসায় ফেরার সময় বিবাদী মোঃ মিজানুর রহমান মিজান (৩৭) মেয়েটির পিছু নিয়ে ভুল-ভাল বুঝাইয়া নরসিংহপুর সাকিনস্থ ভিকটিমের বর্তমান বাসার পশ্চিম পার্শ্বের গলিতে নিয়ে বিভিন্ন লোভ-লালসা দেখিয়ে বিকাল ৫টার দিকে ভিকটিম (৭)কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের বাবা বলেন, আমার মেয়ের ডাক-চিৎকারে আশেপাশের লোকজনসহ আমার ছেলে ঘটনাস্থল থেকে আমার মেয়েকে উদ্ধার করে, এসময় ধর্ষণ চেষ্টাকারী মিজান কৌশলে পালিয়ে যায়। এরপর ভিকটিমের চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়, পুলিশ ও র‌্যাবের কাছে মামলা করার জন্য এ ব্যাপারে অভিযোগ করেন ভিকটিমের বাবা।
    মঙ্গলবার ৫মার্চ দিবাগত রাত ৯টার দিকে ভিকটিমের বাবার লিখিত অভিযোগ পেয়ে দ্রুত সময়ে সাভারের নবীনগর ক্যাম্প র‌্যাব-৪, সিপিসি-২ এর গোয়েন্দা চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিবাদী মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৩৭), এলাকায় অবস্থান করছে, এরপর র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত আসামী মিজানকে গ্রেফতার করে রাতেই আশুলিয়া থানায় হস্তান্তর করেন।
    এই মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ মিজানুর রহমান মিজানকে র‌্যাব-৪ কর্তৃক আশুলিয়া থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হয় এবং ভিকটি কে ধর্ষণ করা হয়েছে কিনা ডাক্তারী পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ধর্ষণচেষ্টাকারী মিজানুর রহমানের কর্মস্থল হোটেল মালিক জাফর তার কর্মচারী মিজানকে রক্ষা করতে মোটা অংকের টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়, এর মধ্যে র‌্যাব ওই আসামী মিজানকে গ্রেফতার করে।

  • গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

    গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    চাকুরী জাতীয়করণের বিষয়টি সংসদে উত্থাপনের জন্য স্মারকলিপি প্রদান করেছেন পাইকগাছার গ্রাম পুলিশরা। স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেছেন তৃণমূল পর্যায়ের আইন শৃঙ্খলায় নিয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ এর সদস্যরা। স্মারকলিপির মাধ্যমে গ্রাম পুলিশরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে নিজ উদ্যোগে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের আদেশ প্রদান করেন। যা ১৯৭৬ সালে ১৭/০১/১৯৭৬ তারিখের এস/১/১ ইউ-৫/৭৬/১৮/১(৬৬) নং স্মারকে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ হতে প্রতিটি জেলায় প্রেরণ করা হয়। জাতির পিতার সেই আদেশের পরিপত্রটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এটা অত্যান্ত দুঃখ জনক। স্মারকলিপির মাধ্যমে বঙ্গবন্ধুর আদেশ অনুযায়ী বাংলাদেশ গ্রাম পুলিশে কর্মরত ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকুরী জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদে উত্থাপনের জন্য সংসদ সদস্যের নিকট আহ্বান জানান গ্রাম পুলিশরা। তারা বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনগণের পাশাপাশি সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। অথচ গ্রামীণ আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন চরমভাবে উপেক্ষিত। এ বাহিনীর সদস্যরা সরকারের আদেশ ও নির্দেশ অনুযায়ী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে, একই সাথে ৭০ প্রকারের কাজ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় এ বাহিনীর সদস্যরা শ্রমের মূল্য সঠিকভাবে পায়না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বর্তমানে দফাদাররা বেতন পান ৭ হাজার টাকা এবং মহল্লাদার ৬ হাজার ৫শত টাকা। সামান্য এই ভাতার অর্ধেক প্রদান করে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ। মন্ত্রণালয়ের অংশ নিয়োমিত পরিশোধ করা হলেও বেশিরভাগ ইউনিয়ন পরিষদ ভাতা প্রদানে কালক্ষেপন করে থাকে। বর্তমান বাজার মূল্যের কথা বিবেচনা করে গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধুর আদেশ অনুযায়ী চাকুরী জাতীয় করণের দাবী জানান গ্রাম পুলিশরা। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আফসার আলী সানা ও সাধারণ সম্পাদক কালিপদ সরকার সহ সকল সদস্যবৃন্দ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মে ৭ মার্চের ভাষণ ও কবিতা আবৃত্তি এবং উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩টি প্রতিযোগিতা সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিচারক মন্ডলী ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন। ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় ক গ্রুপের বিজয়ীরা হলেন, কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আরধ্যা সাধু (প্রথম স্থান), শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ওয়ারিসা নামিরা (দ্বিতীয় স্থান), একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নুসাইবা নওনক রিমাস (তৃতীয় স্থান)। খ গ্রুপের বিজয়ীরা হলেন, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী অহনা রহমান (প্রথম স্থান), কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা সুচি (দ্বিতীয় স্থান), একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নন্দিতা মল্লিক (তৃতীয় স্থান)। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীরা হলেন, ক গ্রুপের পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী অহনা রহমান (প্রথম স্থান), লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফারিহা রহমান (দ্বিতীয় স্থান), কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তারিনী তারান্নুম ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাজিদুর রহমান (তৃতীয় স্থান)। খ গ্রুপের বিজয়ীরা হলেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তুরানী আক্তার রাসা (প্রথম স্থান), একই প্রতিষ্ঠানের বিউটি দাশ (দ্বিতীয় স্থান), লতা খাতুন (তৃতীয় স্থান)। চিত্রাংকন প্রতিযোগিতার ক গ্রুপের বিজয়ীরা হলেন, মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুজিৎ মিস্ত্রী (প্রথম স্থান), পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানিশা তাবাসসুম রুহী (দ্বিতীয় স্থান) ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফিয়া রহমান (তৃতীয় স্থান)। খ গ্রুপের বিজয়ীরা হলেন, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ারিশা নামিরা (প্রথম স্থান), একই বিদ্যালয়ের নুসাইবা নওনক রিমাস (দ্বিতীয় স্থান) ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্মিতা সরকার (তৃতীয় স্থান)। বিজয়ীদের ৭ মার্চের মূল অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।