ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
সুন্দরবন থেকে আহরণকৃত গোলপাতা মজুদ শেষে বিক্রি শুরু হয়েআধুনিকতার ছোয়ায় গোলপাতার ব্যবহার কমতে শুরু হযেছে। সেসাথে টিনের ব্যবহার বেড়ে যাওয়ায় গোলপাতার চাহিদা কমছে। গত বছরের অবিক্রিত গোলপাতা স্তুপ আকারে পড়ে আছে। বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।পাইকগাছা উপজেলার নদ নদী সংলগ্ন বিভিন্ন হাটবাজার ও মোকামে গোলপাতা মজুদ করে বিক্রি করা হচ্ছে। পাইকগাছা পৌর বাজারে ট্রলার ঘাট,শিববাটী, আলমতলা, চাঁদখালী, আগড়ঘাটা, কপিলমুনি বাজারে গোলপাতার মজুদ ও বিক্রি শুরু হয়েছে। তবে গোলপাতা সরবরাহ কম থাকায় গোলপাতার দাম বেশী বলে ক্রেতারা জানিয়েছে।
গোলপাতা ঘরের চালে ছাউনির জন্য উপকুল সহ বিভিন্ন জেলায় খুব জনপ্রিয়। এ পাতার ছাউনি ঘর গরমের সময় ঠান্ডা ভাব এবং শীতের সময় গরমভাব অনুভুত হয়।তাই গোলপাতার একটা আলাদা কদর রযেছে। গোলপাতা দিয়ে ভালভাবে ঘরের ছাউনি দিলে ৩-৪ বছর ভালোভাবে পার হয়ে যায়।
উপকুলসহ যশোর, মাগুরা, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কমবেশি গোলপাতার চাহিদা রয়েছে। গোলপাতা খুচরা ও পাইকারী বিক্রি হচ্ছে। আড়ৎ থেকে ব্যবসায়ীরা ট্রাক, ইঞ্জিন ভ্যান, ট্রলারযোগে বিভিন্ন জেলায় সরবরাহ করছে। গোলপাতা ব্যবসায়ী সূত্রে জানাগেছে, গোলপাতার মজুদ করা শুরু হয়েছে। বিগত বছর গোলপাতার ব্যবসা ভাল ছিল না। এ বছর কিছুটা ব্যবসা হতে পারে বলে তারা ধারনা করছে। সবে মাত্র গোলপাতা বিক্রি শুরু হয়েছে। প্রায় আষাঢ় মাস পর্যন্ত বিক্রি হবে। তাছাড়া বৃষ্টি শুরু হলে গোলপাতার বিক্রি বেড়ে যাবে। গোলপাতা ব্যবসায়ীরা সুন্দরবনে বাওয়ালী ও মহাজনের নিকট থেকে ট্রলার চুক্তি গোলপাতা ক্রয় করে।তারপর গোলপাতা খোলা জায়গায রেখে বিক্রয় করে।পাইকগাছা পৌর এলাকার জিনারুল ইসলাম, আতিয়ার রহমান, মোতলেব সরদার, শামছুর ও লেয়াকত হোসেন গোলপাতার ব্যবসা করছে। গোলপাতা ব্যবসায়ী আতিয়ার জানান, কমবেশি গোলপাতা বিক্রি হচ্ছে। গত বছরের অবিক্রিত পুরাতন গোলপাতা কম দামে বিক্রি করা হচ্ছে। গত বছর গোলপাতা বিক্রি না হওয়ায় তার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।
ব্যবসায়ী ও বাওয়ালী সূত্রে জানাগেছে, জানান, সুন্দরবন থেকে গোলপাতা পরিবহনের জন্য একটি নৌকা ২টি ট্রিপ দিতে পারে। বড় নৌকায় ব্যবসায়ীদের হিসাবে প্রায় ৯০-১০০ কাউন, ছোট নৌকায় ৭০-৮০ কাউন বহন করতে পারে। তারা জানায়, বনের গোলপাতা কাটা শেষ হয়েছে, কাটা গোলপাতা যা আছে তা বহন করা হচ্ছে। এ বছর বন বিভাগের তদারকি জোরদার থাকায় ওজনের অতিরিক্ত গোলবহন করতে পারছে না। এ জন্য গোলপাতার মূল্য বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবী করছে। প্রতি নৌকায় ৯জন বাওয়ালী গোলপাতা কাটা, আহরন ও মজুদের কাজে নিয়োজিত থাকে। প্রতি বড় নৌকায় গোলপাতা বহনে প্রায় ১ লাখ ৮০ হাজির টাকা খরচ হয় এবং ছোট নৌকায় প্রায় দেড় লাখ টাকা খরচ হয়। নৌকা প্রতি গোল বিক্রি করে ২৫-৩০ হাজার টাকা লাভ হয়। গোলপাতা ছোট-বড় হিসাবে খুচরা কাউন ৩ হাজার থেকে ৩ হাজার ২শ টাকা ও পাইকারী ২ হাজার ৮শ টাকা থেকে ৩ হাজার টাকা বিক্রি হচ্ছে। ৮০টি গোলে ১ পোন ২/৩ শত টাকা খুচরা বিক্রি হচ্ছে। গোলপাতা ক্রেতা ভিলেজ পাইকগাছার আবুল হোসেন জানান,পাইকগাছা সহ উপকূল এলাকার মৎস্য লিজ ঘেরের বাসাগুলো গোলপাতার ছাউনি।তা নতুন গোলপাতা ক্রয় করে ঘরের ছাউনি মেরামত করা হবে।
গোলপাতা ব্যবসায়ী মাহাবুব রহমান জানান, গোলপাতা কাটার পাশ পারমিট পেতে বিড়ম্বনা ও গোলপাতার মন প্রতি ধার্য্য কর বৃদ্ধি পেয়েছে। আর উপরিখরচ দিয়ে আগের মত লাভ হচ্ছে না। তাছাড়া বনে আগের মত ভালো মানের বড় গোলপাতা পাওয়া যাচ্ছে না। তারপরও ব্যবসায় টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রেখে গোলপাতা কাটতে হয়। তাছাড়া একটি বড় নৌকা তৈরী করতে ইঞ্জিন সহ আনুসাঙ্গিক খরচ দিয়ে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। প্রতি বছর পুরোনা নৌকা মেরামত করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। এ সব খরচ মিটিয়ে গোলপাতা ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমসীম খাচ্ছে। তারপরও মৌসুম শুরু হলে ব্যবসায়ীরা সকল বাধা অতিক্রম করে ব্যবসা টিকিয়ে রাখার জন্য সুরন্দরবন থেকে গোলপাতা আহরন করে।
Blog
-

পাইকগাছায় সুন্দরবনের গোলপাতা মজুদ শেষে বিক্রি শুরু
-

টঙ্গীবাড়ীতে কাঠের নকশা ব্যবসায়ীকে খু*ন
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কাঠের নকশা তৈরির এক ব্যবসায়ী আরেক ফার্নিচার ব্যবসায়ীর হাতে নিহত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার বাঘিয়া বাজার এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মত মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। শনিবার সকালে স্থানীয় পাশের পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন নামের এক ব্যক্তি কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় এখনই কাজ করে দিতে পারবেনা জানালে এক পর্যায় বাকবিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার অন্ডকোষে টিপ দিলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা। রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের নাসির শিকদারের ছেলে।
হাটকান গ্রামের বাসিন্দা তুহিন বলেন, অত্যান্ত ভদ্র স্বভাবের একজন মানুষ ছিলেন মোস্তফা। তাকে যে বা যাহারা হত্যা করেছে আমরা এলাকাবাসী হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।
নিহত মোস্তফার শশুর হাজী সাত্তার শেখ বলেন, আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই। স্ত্রী সুলতানা বেগম বলেন, আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকান্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। নিহতের স্বজনরা মামলা করতে আসলে হত্যা মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে হত্যাকারী রাজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
-

গোদাগাড়ীতে সিজারের সময় গৃহবধূ মারা যাওয়া সেই ক্লিনিক সিলগালা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাটে অভিযান চালিয়ে একটি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম অভিযান পরিচালনা করে সিলগালা করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, গত ১৪ মার্চ দিবাগত রাতে কাকনহাটের সেবা ক্লিনিকে কাকনহাট দরগাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন (৩৫) সিজারিয়ানেরে একগৃহবধূ মারা যায় এবং সেখানে চিকিৎসার ত্রুটির অভিযোগও ছিলো।
শনিবার দুপুরে সেবা ক্লিনিকে গিয়ে অভিযান পরিচালনা করা হলে ক্লিনিক পরিচালনার জন্য কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। এছাড়াও ক্লিনিকের জেনারেল এনেসথেসিয়া, আবাসিক চিকিৎসক না থাকাসহ নানান অবস্থাপনা পাওয়া যায়। এছাড়াও ক্লিনিকের একটি ফ্রিজে মাছ, মাংস, ভাত, ডাল ও বিভিন্ন ওষুধ পাওয়া গেছে।
এসব অনিয়ম পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৯ (৫৩) ধারায় সেবা ক্লিনিককে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়। এসময় ক্লিনিকের মালিক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন না। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিপুর এলকায়। হাসপাতালে কর্মরত ম্যানেজার মনিরুল ইসলামের উপস্থিতিতে জরিমানা ও সিলগালা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জন স্বার্থে এসব অভিযান পরিচালনা অব্যাহত থাকার কথা জানান। এসময় গোদাগাড়ী উপজেলা পরিবার পরিকল্পণা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা, রাশেদুল হাসান শাওন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিবার পরিকল্পণা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা, রাশেদুল হাসান শাওন বলেন, ওই ক্লিনিকের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য ছিলো যে সেখানে অনিয়ম ভাবে হাসপাতাল পরিচালনা ও চিকিৎসা দেওয়া হয়। তারই প্রেক্ষিতে আজ এই অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ এই হাসাপালে কোন কিছুই নিয়ম মাফিক চলে না, নেই কোন নিয়মিত ডাক্তার থাকার নিয়ম। যখন যাকে পাই তাকে ডেকেই চিকিৎসা করানো হতো। এখানে মূলত সিজারিয়ান, এ্যপেনডিসাইডসহ ছোটখাটো রোগীদের অপারেশন করানো হতো।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪’তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন-আইয়ুব আলী ফাহিম
পূবাইল গাজীপুর প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪’তম জন্মবার্ষিকী ও শিশু দিবসে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম।বঙ্গবন্ধুর ১০৪’তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আইয়ুব আলী ফাহিম বলেন।১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। তাঁর বাবা শেখ লুত্ফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন, দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বাঙালির বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুদূরপ্রসারী বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামের নতুন একটি জাতিরাষ্ট্র।আগামীকাল ১৭/০৩/২০২৪ইং০৩’ই চৈত্র ১৪২৮ বাংলা ১৩’ই শা’বান ১৪৩৩ হিজরি বৃহস্পতিবার, সেই মহানায়কের ১০৪’তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
আইয়ুব আলী ফাহিম আরও বলেন, শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার চিরায়ত গ্রামীণসমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে গভীরভাবে প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাঁটি আর মানুষ তাঁকে প্রবলভাবে আকর্ষণ করত। শৈশব থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও প্রজাপীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু, মুসলমানদের সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার। কিশোর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। এরপর থেকে শুরু হয় বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামী জীবনের অভিযাত্রা। তিনি সারাজীবন এ দেশের মাঁটি ও মানুষের অধিকার আদায় এবং কল্যাণের জন্য সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধপ্রকোষ্ঠে বন্দি থেকেছেন, দুইবার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথানত করেননি, পরাজয় মানেননি। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয়দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান পেরিয়ে ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। বঙ্গবন্ধুর সাহসী, দৃঢ়চেতা, আপসহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে ওঠে শত বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতি। মুক্তির অদম্য স্পৃহায় উদ্বুদ্ধ করে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামে ঐক্যবদ্ধ করে তোলেন।
আইয়ুব আলী ফাহিম আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর দেশজুড়ে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মদান ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বিশ্বাসঘাতকদের নির্মম বুলেটে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ ফজিলাতুন্নেছা মুজিব শিশু শেখ রাসেল সহ, সেদিন সপরিবারে নিহত হন। -

পাকদি নবিন যুব সংঘের উদ্যো প্রবাসীদের সহায়তায় ইফতার সামগ্রী বিতরন
আরিফুর রহমান মাদারীপুর:
মাদারীপুর জেলার বৃহত্তম সেচ্চাসেবী সংগঠন পাকদি নবীন যুব সংঘের উদ্যোগে ১২০ জন হত দরিদ্র মানুষের মাঝে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় মাদারীপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পাকদি এলাকায় এ অনুষ্ঠানের আযয়োজন করা হয়।
পাকদি নবীন যুব সংঘের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় সাব্বির হক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা নিরপাদ চিকিৎসা চাই সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে ভারচুয়াল বক্তব্য রাখেন সংঘঠনের উপদেষ্টা সাইদুল হক ফরাজী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ,সাংবাদিক আরিফুর রহমান, উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম নয়ন, জাহিদ ফরাজী,সমাজ সেবক সাইফুল ইসলাম,আয়ুব আলী ফরাজি,জসিম সহ অত্র সংঘঠনের সদস্য।আরিফুর রহমান,মাদারীপুরঃ
-

নলছিটির নাচনমহল ইউনিয়নে ইসলামি ছাত্র আন্দোলন এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় নাচন মহল ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলন এর সম্মেলন অনুষ্ঠিত হয় ১৬ ই মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ ইসা আল – মারুফ এবং প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সহ- সভাপতি মোহাম্মাদ মাসুম বিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের এবং মুহাম্মদ সুলতান হাওলাদার মুহাম্মদ রেজাউল করিম মোল্লা মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক এবং হাফেজ সাব্বির আহম্মেদ মুহাম্মদ আবু সুফিয়ান মুহাম্মদ মুজাহার বেপারী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র আন্দোলন নাচন মহল ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ সোহান হাওলাদার এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন এর নাচন মহল ইউনিয়ন শাখার সহ – সভাপতি রাকিব হোসাইন আমির
ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ ইসা – আল মারুফের বক্তব্যে নাচন মহল ইউনিয়ন এর কমিটি ঘোষনা করেন এতে সভাপতি হলেন মোহাম্মদ রাকিব হোসাইন আমির এবং সহ- সভাপতি হলেন হাফেজ মোহাম্মদ সোহাগ বিন হাবিব এবং সাধারণ সম্পাদক হলেন হাফেজ মোহাম্মদ শাকিল হাওলাদার
অনুষ্ঠান শেষে ইফতার দোয়া ও মাহাফিল অনুষ্ঠিত হয় ইফতার দোয়া ও ফাহাফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।
-

কুড়িগ্রামের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষা জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা এবং কেন্দ্র সচিবসহ দায়িত্বরত সরকারী কর্মকর্তাদের প্রচেষ্ঠায় পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯হাজার ৯৩৭জনের মধ্যে অংশগ্রহণ করেছে ২৫হাজার ৪২১জন। উপস্থিতির হার ৯৮দশমিক ৭ভাগ। জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।
অপরদিকে নাগেশ্বরী ডিএম একাডেমী ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রগুলোতে নিয়ম-আইনশৃংখলা বজায় রেখে পরীক্ষা নেয়া হয়েছে পরীক্ষার্থীদের। সরকারী বিধি মোতাবেক শেষ হয়েছে পরীক্ষা। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর জন্য শিক্ষার্থী ও অভিভবকের মাঝে যে হতাশার সৃষ্টি হয়েছিল মূলত পরীক্ষা কেন্দ্রের সু-নাম ক্ষুন্ন করতে একটি স্বার্থনেশী মহল তাদের প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করার লক্ষে সড়যন্ত্র মূলক গোপনে প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছে বলে একাধিক পরীক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন। নিউ প্রতিশ্রুতি বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে একটি মহল দীর্ঘদিন থেকে মিথ্যাচার করে আসছে। এদিকে উপজেলা কেন্দ্রসচিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও স্পষ্ট জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রে বাহিরের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। বিধি মোতাবেক পরীক্ষা সুষ্ঠভাবে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পুর্ন ভিত্তিহীন অসত্য।
পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আশা করছেন ভালো ফলাফলের। প্রশ্নফাঁসের গুজব সম্পুর্ন ভিত্তিহীন।
অভিভাবক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, এমদাদুল হক বলেন, নিউ প্রতিশ্রুতি বিদ্যালয় একটি সুনামধারী প্রতিষ্ঠান। একটি মহল দীর্ঘদিন থেকে এ স্কুলের সু-নাম ক্ষুন্ন করতে পায়তারা করছেন। একটি স্বার্থনেশী চক্র প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করার লক্ষে সড়যন্ত্র মূলক গোপনে প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছে।
নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মোশারফ হোসেন এবং নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আনিছুর রহমান বলেন, প্রশ্নফাঁসের গুজব ভিত্তিহীন। নিউ প্রতিশ্রুতি বিদ্যালয় ও পরীক্ষা কেন্দ্রের সু-নাম ক্ষুন্ন করতে একটি স্বার্থনেশী মহল তাদের প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করতে সড়যন্ত্র মূলক প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছেন।
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট বলেন, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা অনেক সুষ্ঠ ও সুন্দরভাবে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের কোন ঘটনাই ঘটেনি। ভিত্তিহীন একটি গুজব ছড়ানো হয়েছে।
নাগেশ্বরী উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে বাহিরের কোন ব্যাক্তি কে প্রবেশ করতে দেয়া হয়নি। বিধি মোতাবেক পরীক্ষা সুষ্ঠ পরিবেশে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের নামে যে গুজব ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন। প্রশ্নফাঁসের কোন প্রমান পাওয়া যায়নি। গোপনে অপপ্রচার চালানো ব্যাক্তিদের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, চলতি এসএসসি ও দাখিল, সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ন হয়েছে। কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।
-

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি আর নেই
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই এমপি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। শনিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার সময় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। থাইল্যান্ড থেকে মৃত্যুর খবরটি নিশ্চত করেন তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সাবেক প্রতিমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হাই ১৯৫২ সালে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে জন্মগ্রহন করেন। পিতা ফয়জুদ্দিন মোল্লা ও মাতার ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তার শিক্ষাজীবন শুরু পার্শবর্তী মির্জাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করেন। স্কুল জীবনে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় তিনি রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৮ সালে তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। বিপদে-আপনে ছুটে যান কর্মীদের পাশে। সেই থেকে তার জনপ্রিয়তা শুরু। ১৯৬৯ সালে সরকারি কেসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। একই বছর তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধুর আহŸানে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সেখানেও তিনি নেতৃত্বের স্বাক্ষর রাখেন। স্বাধীনতা বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে তিনিই ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহবায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। ১৯৮৭ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। সেই নির্বাচনে সারাদেশে মাত্র ৫৮টি আসনে বিজয় লাভ করে আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য আসন ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের শৈলকুপা আসন। স্বাধীনতার টানা ৩০ বছর পর তিনি শৈলকুপা আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে ভুমিকা পালন করেন। তিনি ২০০১ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আহবায়ক নির্বাচিত হন। ২০০৫ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হন আব্দুল হাই এমপি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের কাউন্সিলে দ্বিতীয় বারের মতো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তৃতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে শৈলকুপার নেতাকর্মীরা শোকে মুহ্যমান। মৃত্যুর খবর শোনা মাত্রই ঝিনাইদহ শহরের আরাপপুর তার বাসায় নেতাকর্মীরা ছুটে আসেন। এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ। তার জানাযা ও দাফনের বিষয়টি পরিবার থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি।আতিকুর রহমান
ঝিনাইদহ। -

নড়াইলে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব-অনুষ্ঠান
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯ তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব এ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠানের শুরুতেই আয়োজক কমিটির পক্ষ হতে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করবো। পৃথিবীতে সব ধর্মে রয়েছে মানব ধর্ম। যদি আমরা মানুষের সেবা করি তবে সেটাই হবে প্রকৃত ধর্ম।
এ সময় মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; এ্যাড. সুবাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল ও সভাপতি, রামকৃষ্ণ মিশন; স্বামী কৃষ্ণনাথনন্দ মহারাজ, সম্পাদক, মাসিক উদ্বোধন, বাগবাজার, কলকাতা; ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা, প্রাক্তন সুপারিনটেনডেন্ট, জেলা হাসপাতাল সহ জেলার অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। -

নড়াইলে মোটরসাইকেল চোর গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন গ্রেপ্তার। গত (১৭ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভার সরদারপাড়া সাকিনে কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোর দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গত (১৮ জানুয়ারি’) লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরপর শুরু হয় পর্যায়ক্রমে অন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তারের অভিযান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত (১৪ ও ১৫ মার্চ) পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে শনিবার (১৬ মার্চ) সকাল সময় নড়াইল জেলার লোহাগড়া থানায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩)কে তার নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখ ওরফে ওয়াদুদ শেখের ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) এর নামে মোটরসাইকেল চুরির ঘটনায় মোট এগারোটা মামলা রয়েছে। এর মধ্যে সাতটি ডিএমপি, একটি সিএমপি, একটি কেএমপি, একটি খুলনা, ও একটি নড়াইল জেলায় মামলা রয়েছে।