রতন দে,কালকিনি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে, এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ১৭ ই মার্চ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পনের মধ্যেদিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।
পরে ডাসার উপজেলা পরিষদ চত্তর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) কানিজ আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু, ডাসার থানার ভারপ্রাপ্ত(ওসি) মোঃ এস এম শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ বীর মুক্তিযোদ্ধা গন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম,আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদসহ উপজেলা পরিষদের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী
পরে প্রাথমিক পযার্য়ের শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও মাধ্যমিক পর্যায়ে দেয়ালিকা প্রদর্শন প্রতিযোগিতায় অংশ গ্রহন শিক্ষথর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Blog
-

ডাসারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
-

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৪ পালিত
এস এম সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭ মার্চ ২০২৪ রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণ্যাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামিলীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড- শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, ৭১ এর যুদ্ধকালীন কমান্ডার লিয়াকত আলী খান,পৌর কাউন্সিলরবৃন্দ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সরকারি,বেসরকারি শিক্ষা প্রতিস্টানের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,ইফতার অনুস্টানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
-

পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত
মিঠুন সাহা,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ ( রবিবার) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টার সময় পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিল্যান্ড আহমেদ হাছান, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব।
এই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার এক সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে।
-

আদিবাসীদের জমি প্রভাবশালীর দখলে” সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হলেন চার সাংবাদিক
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকারঘাট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতা ও তার ক্যাডার বাহিনীর হামলায় ৪ সাংবাদিক আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও সংবাদকর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হামলার স্বীকার সাংবাদিকরা হলেন, মাছরাঙা টিভির জেলা সংবাদদাতা ও বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আল মামুন, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জুয়েল শেখ, বাংলার দুতের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও সংবাদ সারাবেলার পাচঁবিবি প্রতিনিধি বাবুল হোসেন।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট এলাকায় আদিবাসীদের একটি জমিতে মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আইন অমাণ্য করে আদিবাসী জমিতে জোর করে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিলেন।
আদিবাসীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ওই সাংবাদিকরা। সে সময় ছাত্রলীগ নেতা মাহমুদুল ও তার ক্যাডার বাহিনী অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
পরে তাদের অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) ফয়সাল বিন আহসান , বলেন এখনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম হল রুমে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ইন্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, ওসি মোঃ মাহবুব আলম,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, বাবলু মিয়া, সাংবাদিক এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য রেলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাংস্কৃতিক কল্যাণ সংস্থার আহবায়ক জয়ন্ত সরকার। পুরস্কার বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের রেলী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, দহবন্দ ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রেজাউল আলম সরকার রেজা, আ’লীগ নেতা আহসানুল করিম মিন্টু, খয়বর হোসেন মওলা প্রমূখ। পরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব হাফেয রুহুল আমিন দোয়া পরিচালনা করেন।
-

আশুলিয়ার জামগড়া তিতাস গ্যাসের বাড়তি চুলার ছড়াছড়ি- প্রশাসন নিরব ভূমিকায়
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ও বাড়তি চুলার ছড়াছড়ি, সংশ্লিষ্ট কর্মকর্তা রহস্যজনক ভাবে নিরব ভূমিকায় থাকার কারণে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।
এদিকে ঢাকার আশুলিয়ার জামগড়া দি রোজ গার্মেন্টস এর পশ্চিম পাশে নবাব আলীর বাড়িতে গত বৃহস্পতিবার অতিরিক্ত চুলা ও বকেয়া বিল এর কারণে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, শুক্রবার বিল পরিশোধ না করে অবৈধ ভাবে তিতাসের ঠিকাদার রাসেলের মাধ্যমে, সেনেটারী মিস্ত্রি মাসুম কে দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লাইজার লাগানোর সময় ক্যামেরাবন্দি হয়।
সরকারি গ্যাস চোরদের গলাবাজি, চোরের মায়ের বড় গলা, অনিয়ম দুর্নীতিতে সাভার আশুলিয়ায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে সরকারের।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। অন্যদিকে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা সাভার ও আশুলিয়ার অফিসের একজন অন্যজনকে দায় দিয়ে এড়িয়ে যান। এ ব্যাপারে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ব-১।
-

মধুপুরে আকাশী গ্রন্থাগারের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাব বৃত্তি পরীক্ষা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে শনিবার ১৬ মার্চ সকাল সাড়ে এগারোটায় মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুপুর শহীদস্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো জাকির হোসাইন,। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেনারি টিচিং হাসপাতালের পরিচালক, প্রফেসর ড. মো. তৈমুর রহমান। এসময় বক্তব্য রাখেন মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নবী শিহাব , তারার মেলা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আঃ লতিফ, প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর আলী আকন্দ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ,সহ আকাশী গ্রন্হাাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান শহীদ, উক্ত সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট,সার্টিফিকেট ও নগদ টাকা বিতরণ করা হয়। -

তানোরে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, গত ১৬ মার্চ শনিবার উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট, তানোর
পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান শিবলন, কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা, প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, হাজী মিলন মৃধা ও তালন্দ ইউপি
স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রবিউল ইসলামপ্রমুখ।
প্রধান অতিথি বলেন, আগামি উপজেলা নির্বাচন হব চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, এবার দলীয় প্রতিক থাকবে না, অনেকে এসে আওয়ামী পরিবারের সন্তান দাবি ও মায়া কান্না করে সুবিধা নিতে চাইবে, তাই এবার আমাদের আরো বেশী সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে আওয়ামী লীগ তথা এমপির সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আপনাদের সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করতে হবে। তিনি বলেন, কারো কোনো হুমকি-ধমকি মন ভোলানো কথায় কান দেয়া যাবে না। আপনাদের দোয়ায় আবারো আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিজয় হবে ইনশাল্লাহ্।এদিকে একইদিন কলমা ইউপির দরগাডাঙ্গা ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগদেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। পরে কামারগাঁ ইউপির মালার মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। -

কোমলমতি শিক্ষার্থী দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ ‘তেঁতুলিয়ায় কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে প্রধান শিক্ষকের প্রচার-প্রচারণা’ শিরোনাম গত সোমবার (১১ মার্চ) জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশের পর উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার দুই কর্মকর্তা বিশিষ্ট এই তদন্ত কমিটি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি। এই তদন্ত কমিটিতে একজনকে আহ্বায়ক ও অপরজনকে সদস্য করা হয়েছে।
উল্লেখ্য যে, গত শনিবার (৯ মার্চ) প গড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেস্টুন টাঙিয়ে বিদ্যালয়ের ব্যবহার্য ঢোল পিটিয়ে স্কুল শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করেন। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে এই প্রচার-প্রচারণা চালাই ওই প্রধান শিক্ষক। পরে এ ঘটনায় জনমনে ক্ষোভ আর হতাশার সৃষ্টি হয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা প্রচার-প্রচারণার কাজ চালান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান। পরে অনলাইন পত্রিকাসহ দৈনিক পত্রিকায় এ বিষয়ে শিরোনাম প্রকাশিত হয়।
মূলত মজিবর রহমান প্রধান শিক্ষকের পাশাপাশি উপজেলার ভজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি ব্যবসায়ী ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি পদে থাকায় কাউকে কোনোভাবেই তোয়াক্কা করেন না।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মুহম্মদ তরিকুল ইসলাম ।
-

পাইকগাছায় কপোতাক্ষ নদে কুমির, জনমনে আতঙ্ক
ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
পাইকগাছায় কপোতাক্ষ নদে কুমির দেখা গেছে। কুমিরের ভয়ে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কপোতাক্ষ নদে নামা বন্ধ করে দিয়েছে এলাকার লোকজন।উপকূলের এসব নদ- নদীতে কুমিরের বাস থাকাটাই স্বাভাবিক। সুন্দরবনের নদী বযে কুমির চলে আসে। ফলে কুমিরের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন জেলেরা।
শনিবার সকালে পাইকগাছার কপোতাক্ষ নদে কুমির দেখা গিয়েছে। কপোতাক্ষ নদের আলমতলায় নদীর চরে কুমির দেখা যায়।এসময় এলাকার লোকজনের ডাক চিৎকারে কুমির নদীর পানিতে নেমে যায়। ভয়ে নদের তীরে বসবাসকারী সাধারণ মানুষ নদীতে নেমে গোসল করা, পানি নেওয়া বন্ধ করে দিয়েছে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।