Blog

  • ত্রিশালে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ , বিচার দাবীতে মানববন্ধন

    ত্রিশালে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ , বিচার দাবীতে মানববন্ধন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে গোপন নিয়োগে বাণিজ্য ও প্রতিষ্ঠানে অনিয়মিত হাজিরাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করার অভিযোগ উঠেছে উপজেলার কাঁঠাল ইউনিয়নের দড়ি কাঁঠাল দাখিল মাদ্রাসা সুপার নুরুল আমিনের বিরুদ্ধে। এলাকায় শিক্ষার আলো ছড়াতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় একমাত্র ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দড়ি কাঁঠাল দাখিল মাদ্রাসা। যার বর্তমান শিক্ষক সংখ্যা ১৩ জন ও প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত মাদ্রাসাটিতে এখনো খাতা কলমে শিক্ষক -শিক্ষার্থী থাকলেও বাস্তবে মাদ্রাসায় গিয়ে ২জন শিক্ষক ছাড়া আর কোন শিক্ষক- শিক্ষার্থীদের পাওয়া যায়নি।

    জানা গেছে,- মাদ্রাসা সুপার নুরুল আমিনের স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, দূর্নীতি, মাদ্রাসার জমি,পুরাতন টিনসেড ঘর বিক্রি করে অর্থ লোপাট করে নেয়াসহ বিভিন্ন অপকর্মের কারণে চরম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাদ্রাসাটিতে। যে কারণে মাদ্রাসাটির কোন উন্নয়ন নেই,পর্যাপ্ত শিক্ষার্থী নেই। সুপার ও অন্যান্য সহকারী শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের উপস্থিতি আগ্রহ কমে গেছে বলে অভিযোগ অন্যান্য শিক্ষকদের।সম্প্রতি মাদ্রাসায় একজন সহকারী সুপার,একজন নিরাপত্তা কর্মী, ১জন আয়া পদে নিয়োগে মাদ্রাসা নিয়োগ ভেন্যু পরিবর্তন করে অতি গোপনে নিয়োগ দিয়ে প্রার্থীদের নিকট থেকে প্রায় ৪০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকার মানুষ আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে।তারা এই অনিয়ম দুর্ণীতি নিয়োগ বন্ধ সহ সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীতে ১৮মার্চ সোমবার সকালে মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন স্থানীয় গণ্যমান্য ও অভিভাবকরা। মানববন্ধনে বক্তারা সুপারের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুসারে শাস্তির দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন-মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহমান এর ভাতিজা ও ম্যানেজিং কমিটির ৫বারের সাবেক সভাপতি আবুল হোসেন ফকির, নাতি শফিকুল ইসলাম, আব্দুস সালাম আজির আলী,মজিবর রহমান ফকির, জিয়াউল হক প্রমুখ।এসময় তারা বলেন- সুপার নুরুল আমিন মাদ্রাসায় আসেনা,নিয়মিত না আসার কারণ মাদ্রাসা শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। নিয়মিত ক্লাস হয়না,মাদ্রাসার পুরাতন ৪টা টিনসেড ঘর ও মাদ্রাসার জমি বিক্রি করে অর্থ লোপাট করে নিয়েছে। সর্বশেষ আমাদের কাউকে না জানিয়ে গোপনে ৩টা নিয়োগে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।অথচ এই মাদ্রাসার যে কোন সমস্যায় আমরা সবসময় এগিয়ে আসি। নিরাপত্তা কর্মী পদে আগ্রহী আব্দুল আল রোমান ও মাজহারুল ইসলাম জানায় সুপার তাদেরকে নিয়োগের ব্যাপারে প্রথমে আশ্বাস দিলেও মুল নিয়োগ পক্রিয়া সম্পন্নের আবেদনের সময় তাদেরকে জানানো হয়নি।

    এছাড়াও মাদ্রাসার তহবিলের টাকা তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুপারের বিভিন্ন দূর্নীতির বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতিসহ এলাকার গণ্যমান্যরা ঐক্য হয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট পৃথকভাবে অভিযোগ দাখিল করেন।

    জানা গেছে-মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে ডাঃ কবির রায়হান সভাপতি,তার বাসার এক কাজের লোককে সদস্য করা হয়েছে। ম্যানেজিং কমিটির বেশীরভাগ সদস্যই অশিক্ষিত, কেউ টিপসহি দেন আবার কেহ কোন রকম নিজের নামটা লিখতে জানেন। এইসব লোক দিয়ে কমিটি সাজিয়ে মাদ্রাসায় নিয়োগ দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই প্রতিষ্ঠানের সাধারণ অভিভাবকগণ। সেই সাথে ব্যাহত হয়ে পড়েছে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম। উদ্ভুত পরিস্থিতি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

    এ ব্যাপারে সুপার নুরুল আমিনের সাথে সাক্ষাত করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে মাদ্রাসায় গিয়ে সহকারী মৌলভী আব্দুল কাদের ছিদ্দিকী,সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ দুজন সহকারী শিক্ষক ও দপ্তরী সাইফুল ইসলামকে পাওয়া যায়। এছাড়া মাদ্রাসার আর কোন শিক্ষক ও শিক্ষার্থীকেও পাওয়া যায়নি, সেখানে জানাগেলো শিক্ষক প্রতিনিধি জয়নাল আবেদীন মাদ্রাসায় থাকলেও সাংবাদিক উপস্থিতির কথা জেনে তিনি পালিয়েছেন। পরে সহকারী মৌলভী আব্দুল কাদের ছিদ্দিকী,সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সাথে কথা বলে জানা গেলো মাদ্রাসা সুপার সহ অন্যান্য শিক্ষকরা অনিয়মিত হওয়ায় তারা দুজনে মিলে ১৩ জনের দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার্থীদের ঠিকমত ক্লাস নিতে হিমশিম খাওয়ার কারণে মাদ্রাসায় শিক্ষার্থীরা অনুপস্থিত থাকেন। নিয়োগের ব্যাপারে তারা অবগত নন বলে দাবী করেন।

    পরে সুপার নুরুল আমিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।

  • টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার, পরোয়ানাভূক্ত আসমীসহ গ্রেফতার-৪

    টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার, পরোয়ানাভূক্ত আসমীসহ গ্রেফতার-৪

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভী পাড়ার নবী হোসেনের দুই ছেলে আয়াছ উদ্দিন (২৫) ও জয়নাল আবেদীন (২৯),নবী হোসেনের মেয়ে এবং মৃত সলিম উল্লাহর স্ত্রী বদুজ্জামান (৩৮)। এছাড়া গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী মৌলভী পাড়ার মৃত কবিরের ছেলে ইসমাঈল (৩০)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,রবিবার (১৭ মার্চ) ভোরে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের কতিপয় মাদক কারবারী টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়া এলাকার জনৈক নবী হোসেনের সেমিপাকা বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত ব্যক্তির বসতঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশসহ তাদের বসত ঘরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ আছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ এবং বসতঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

    অপরদিকে একইদিনে টেকনাফ থানার মামলা নং ৬০, তাং ১৩/০৫/২০২১, ধারা-৩৭৯ পেনাল কোড মোতাবেক গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী ইসমাইলকে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিশেষ সম্মাননা পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন

    বিশেষ সম্মাননা পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন

    ময়মনসিংহ জেলা পুলিশের পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ ভূমিকা পালন করায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেনকে বিশেষ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

    সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত অপরাধসভায় পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা তার হাতে বিশেষ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

    অপরাধসভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারগনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।

    অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, তার বিশেষ পুরস্কারের এই অর্জন জেলা গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

  • বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি  জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেয়া যেত না- ত্রিশালে এমপি আনিছ

    বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেয়া যেত না- ত্রিশালে এমপি আনিছ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য,ত্রিশালের সাবেক ছাত্রনেতা,সাবেক যুবলীগ নেতা, ৩বারের নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়ে বঙ্গবন্ধু পরিণত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। তার জন্ম না হলে এই জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেয়া যেত না। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনার জন্ম বাস্তবে রূপায়নের সম্ভাবনা তৈরি হয়।

    রবিবার (১৭ই মার্চ) সকালে জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ভূমিকাকে ছোট করে দেখাতে ইতিহাস বিকৃতির অনেক অপচেষ্টা হয়েছে। কিন্তু, ইতিহাস তার আপন গতিতে উদ্ভাসিত হয়েছে। এজন্য শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাদের গড়তে হবে বঙ্গবন্ধুর আদর্শে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে রাখতে হবে বিতর্কের ঊর্ধ্বে। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালনের আহ্বান জানিয়ে এমপি বলেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। তোমাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তোমাদের হাত ধরে বঙ্গবন্ধুর অসমাপ্ত লড়াই সম্পন্ন হবে, গড়ে উঠবে স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা শিশু দিবস পালন করছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিশুবান্ধব বাংলাদেশ গড়তে চাই।

    সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

  • টাঙ্গাইলের মধুপুরে  নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে এডভোকেট ইয়াকুব আলী এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৬ মার্চ) বিকেলে কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
    নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান,
    উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রওশন আলম,সহ বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধু পাইকগাছা থেকেই সোনার বাংলা গড়ার সূচনা করেছিলেন… এমপি রশীদুজ্জামান

    বঙ্গবন্ধু পাইকগাছা থেকেই সোনার বাংলা গড়ার সূচনা করেছিলেন… এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে শুধুমাত্র পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করেননি। তিনি ২শ বছর আগে পলাশের আম্রকাননে হারিয়ে যাওয়া বাঙালি জাতির ঐতিহ্য ও গৌরবকে ফিরিয়ে এনেছেন। এ মহান নেতা একদিকে যেমন ভারত বর্ষ স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন তেমনি নেতৃত্ব দিয়েছেন ৫২’র মহান ভাষা আন্দোলনে। এরপর পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসন থেকে বাঙালি জাতিকে চূড়ান্তভাবে মুক্ত করতে ৫২ পরবর্তী প্রতিটি ধাপে ধাপে লড়াই এবং সংগ্রাম করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দিয়েছেন। মহান এ নেতার জন্য পাইকগাছার মাটি ও মানুষ ধন্য উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু উপকূলীয় এ জনপদের মাটিতে দুইবার পদধুলি দিয়েছেন। একবার ৭০ এর নির্বাচনে এরপর ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তন করেই এ জনপদ থেকেই ওয়াপদার বেড়িবাঁধ নির্মাণ কাজের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধি সোনার বাংলা গড়ার শুভ সূচনা করেছিলেন। ৭৫ সালে ঘাতকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা না করলে এ দেশ অনেক আগেই উন্নত দেশে উন্নীত হতো। বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা আজ তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে চলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন স্থানীয় এ সংসদ সদস্য। তিনি রোববার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল আলম, শেখ আনিছুর রহমান মুক্ত, আওয়ামী লীগনেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ^াস, জিএম ইকরামুল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কৃষ্ণপদ মন্ডল, আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৩৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা এবং পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) তুষার দাশ, ওসি (অপারেশন) রঞ্জন গাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, শিক্ষার্থী সাজিদুর রহমান, ফারিহা রহমান ও সাঈফ ইমাম। অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

  • নড়াইলে বিনম্র শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

    নড়াইলে বিনম্র শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এবারের প্রতিপাদ্য-
    “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৭ ই মার্চ) সকালে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণপূর্বক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে সকাল ১১ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল। এ সময় পুলিশ লাইনস্ স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌসী খানম; মোঃ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক, পুলিশ লাইনস স্কুল; মোঃ শহিদুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাদের বক্তব্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী ছিলেন। কোন অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবতেন। সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করেছেন। আর এজন্য জনগণ শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দিয়েছিলেন। পুলিশ সুপার মহোদয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বাচ্চাদের সামনে স্বাধীনতার ইতিহাস এবং দেশের প্রতিটি দিবস ও সংস্কৃতির তাৎপর্য তুলে ধরতে হবে। অতঃপর পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইল সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ লাইনস স্কুলের শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তানোরে গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ মামলা

    তানোরে গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ মামলা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১৪ মার্চ বৃহস্পতিবারের উপজেলা পরিষদ চত্ত্বরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল মজিদ বাদি হয়ে মোস্তাফিজুর রহমান সজিবকে প্রধান আসামি করে মোট ৮ জনের নামে তানোর থানায় মামলা করেছেন। এই মামলায় পুলিশ আব্দুল হান্নান নামের একজনকে আটক ও জেলহাজতে প্রেরণ করেছে।
    এদিকে মামলার ৮ জন আসামির মধ্যে মোস্তাফিজুর রহমান সজিব, রেজাউল ইসলাম, আফরোজ ও মোজাফফর হোসেন ঘটনা স্থলে ছিলেন না। গণমাধ্যম কর্মীদের করা ভিডিও ফুটেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হলে ঘটনার সত্যতা মিলবে। স্থানীয়রা বলছে, পারিবারিক বিরোধের প্রতিশোধ নিতে মামলায় তাদের জড়ানো হয়েছে।
    স্থানীয়রা জানান,, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা মাঠে সাধারণ কৃষকদের জমি জোরপুর্বক ইজারা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এ ঘটনায় স্কীমের কৃষকেরা বাদি হয়ে মজিদুল ও আজিজুলের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
    অভিযোগে বলা হয়েছে, কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬৫৫ ও ১৮১ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের বৈধ অপারেটর রেজাউল ইসলাম বাবু।
    কিন্ত্ত ধানোরা সরদার পাড়া গ্রামের মৃত তাহার আলীর পুত্র মজিদুল ও আজিজুল গভীর নলকুপের বৈধ অপারেটর রেজাউল ইসলাম বাবুকে জোরপূর্বক বিতাড়িত করে গভীর নলকুপ জবরদখল করেছে। তারা ভুয়া সমিতি করে কৃষকদের কাছে জমি নিয়ে চাঁদাবাজি করছে। তারা কৃষকের অগোচরে তাদের জমি মৌসুমী আলু চাষিদের কাছে সেচসহ সাড়ে ১৬ হাজার টাকা বিঘা ইজারা দিয়ে কৃষকদের সর্বোচ্চ ১২ হাজার টাকা দিচ্ছেন। এভাবে প্রতি বিঘা জমিতে তারা কৃষকের ৩ থেকে ৪ হাজার টাকা করে আত্মসাৎ করছে।
    স্কীমের কৃষকদের মতামতের ভিত্তিতে সমিতি গঠনের দাবিতে কৃষকেরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নীতিমালা অনুযায়ী অপারেটর গভীর নলকুপ পরিচালনা করবে এবং সমিতি সেচ সুবিধা নিশ্চিত ও আয়-ব্যয়ের হিসেব-নিকেশ দেখভাল করবেন। কিন্ত্ত অপারেটর বা সমিতির সভাপতি কোনো অবস্থাতেই কৃষকের জমি ইজারা দিতে পারবেন না।
    এদিকে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বসেন। এসময় কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ উপস্থিত ছিলেন। ইউএনও সাহেব উভয় পক্ষের কথা শোনেন। এবং তিনি নির্দেশনা দেন কৃষকের জমি কৃষকেরা ইজারা দিবেন স্ট্যাম্পে
    লেখা পড়ার মাধ্যমে।কৃষকের জমি সমিতির সভাপতি বা অপারেটর ইজারা দিতে পারবেন না।
    এছাড়াও স্কীমভুক্ত কৃষকেরা মতামতের ভিত্তিতে সমিতি গঠন করবেন, কৃষকেরা চাইলে সেচ কার্ড দিয়ে সেচ নিবেন। কেউ সেচ নিতে বাধা দিতে পারবে না।
    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের লোকজন ইউএনও অফিস থেকে বেরিয়ে আশার পর। আব্দুল মজিদ প্রতিপক্ষ আব্দুল হান্নানের পিতাকে নিয়ে অশালীন মন্তব্য করে। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে
    তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় আগা খাঁনকেও কিল-ঘুষি দিয়ে ধাওয়া করে। এদিকে সংঘর্ষের আগেই মোস্তাফিজুর রহমান সজিব, মোজাফফর, রেজাউল ও আফরোজ উপজেলা ক্যাম্পাসের বাইরে চলে যায়। গণমাধ্যম কর্মীদের করা ভিডিও ফুটেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হলে ঘটনার সত্যতা মিলবে।কিন্ত্ত রহস্যজনক কারণে আব্দুল মজিদের করা মামলায় তাদের আসামি করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করে বলেন, মোস্তাফিজুর রহমান সজিবের হুকুমে তার ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং এক জনকে আটক করা হয়েছে, অন্যদের আটকের চেষ্টা চলছে।

  • রাজারহাটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    রাজারহাটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ ঘটিকায় পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,রাজারহাট থানা পুলিশ,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

    শ্রদ্ধা নিবেদন শেষে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় নবাগত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী ভুমি কমিশনার এবিএম আরিফুল হক,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মিজানুর রহমান,

    রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সোলায়মান আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,

    উপজেলা ছাত্র লীগ সভাপতি সুমন কুমার রায়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। ১৭ই মার্চের উপরে  বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার 
    রাজারহাট কুড়িগ্রাম।।